বিশেষ দ্রষ্টব্য : ইতিহাস সিলেবাসের দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সংমিশ্রণ [সাংস্কৃতিক সমন্বয়] থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।
161. ভক্তিবাদী আদর্শ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক?
(i) ভক্তির দ্বারা ঈশ্বরের সাথে আত্মার সংযোগই এর মূল ভিত্তি।
(ii) এই ধারা দক্ষিণ ভারত থেকে উৎপন্ন হয়ে উত্তর ও পূর্বে ছড়িয়ে পড়ে।
(iii) জাতিভেদ প্রথা ও সামাজিক বৈষম্যের তীব্র বিরোধিতা ছিল এর অন্যতম দিক।
(iv) ভক্তিবাদী সাধকেরা বাহ্যিক আড়ম্বর ও পুরোহিততন্ত্রের ঘোর বিরোধী ছিলেন।
বিকল্পসমূহ :
(A) প্রথম দুটি সঠিক, বাকিগুলো ভুল
(B) শেষ দুটি সঠিক, বাকিগুলো ভুল
(C) সবকটি তথ্যই সঠিক
(D) সবকটি তথ্যই ভুল
উত্তর : (C) সবকটি তথ্যই সঠিক
162. সুফিদের বিভিন্ন গোষ্ঠী, ধারা বা সম্প্রদায়গুলিকে একত্রে কী বলা হতো?
(A) সিলসিলা
(B) মহকুমা
(C) ইদগাহ্
(D) জিজিয়া
উত্তর : (A) সিলসিলা
163. সুফি পীর বা মুর্শিদরা সাধারণত যেখানে বসবাস ও ধর্মচর্চা করতেন, তাকে কী বলা হতো?
(A) মনসব
(B) দেওয়ান-ই-খাস
(C) খানকাহ্
(D) ইকতা
উত্তর : (C) খানকাহ্
164. ইতিহাসে 'চিরাগ-ই-দিল্লি' বা 'দিল্লির প্রদীপ' নামে কোন সুফি সাধক বিশেষভাবে পরিচিত ছিলেন?
(A) শেখ নাসিরউদ্দিন
(B) খাজা মৈনুদ্দিন চিশতি
(C) বাবা ফরিদ
(D) কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
উত্তর : (A) শেখ নাসিরউদ্দিন
165. সুফি সন্ত শেখ নাসিরউদ্দিন কোন সুফি সিলসিলার অন্তর্গত ছিলেন?
(A) কাদিরি সিলসিলা
(B) নকশবন্দি সিলসিলা
(C) সুহরাবর্দি সিলসিলা
(D) চিশতি সিলসিলা
উত্তর : (D) চিশতি সিলসিলা
166. ভারতের সবচেয়ে প্রাচীন এবং জনপ্রিয় সুফি সিলসিলা কোনটি?
(A) নকশবন্দি সিলসিলা
(B) চিশতি সিলসিলা
(C) কাদিরি সিলসিলা
(D) সুহরাবর্দি সিলসিলা
উত্তর : (B) চিশতি সিলসিলা
167. 'অলভার' শব্দটির অর্থ -
(A) যিনি তরবারি চালাতে দক্ষ
(B) যিনি কেবল মন্ত্র জপ করেন
(C) যিনি রাজপ্রাসাদে বাস করেন
(D) যিনি ঈশ্বরের ভক্তিতে গভীরভাবে নিমগ্ন
উত্তর : (D) যিনি ঈশ্বরের ভক্তিতে গভীরভাবে নিমগ্ন
168. সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দিল্লির কোন সুলতান তীব্র বিবাদে লিপ্ত হয়েছিলেন?
(A) গিয়াসউদ্দিন তুঘলক
(B) ইলতুৎমিশ
(C) খিজির খাঁ
(D) বহলোল লোদী
উত্তর : (A) গিয়াসউদ্দিন তুঘলক
169. আমির খসরু কোন ভাষায় তাঁর বিখ্যাত সাহিত্য ও কবিতা রচনা করতেন?
(A) তুর্কি ও পশতু
(B) আরবি ও হিব্রু
(C) ফার্সি ও হিন্দভি
(D) সংস্কৃত ও প্রাকৃত
উত্তর : (C) ফার্সি ও হিন্দভি
170. কোন সুফি কবি ও পণ্ডিত 'তুতি-ই-হিন্দ' বা 'হিন্দুস্তানের তোতাপাখি' নামে পরিচিত?
(A) তানসেন
(B) আমির খসরু
(C) কবি ফেরদৌসী
(D) মালিক মহম্মদ জায়সী
উত্তর : (B) আমির খসরু
171. শ্রীচৈতন্যদেব সম্পর্কিত নিচের তথ্যগুলি দেখে সঠিক বিকল্পটি বাছো:
বিবৃতি (I) : তাঁর সমসাময়িক বাংলার সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ।
বিবৃতি (II) : তিনি পুরীধামে অন্তর্ধাম বা মৃত্যুবরণ করেছিলেন।
বিবৃতি (III) : তাঁর অন্যতম প্রধান মুসলিম শিষ্য ছিলেন যবন হরিদাস।
বিবৃতি (IV) : তিনি বৈষ্ণবগুরু ঈশ্বরপুরীর কাছে দীক্ষিত হন।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(D) সবকটি বিবৃতিই মিথ্যা
উত্তর: (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
172. কোন বাদ্যযন্ত্র প্রবর্তনের জন্য আমির খসরু বিখ্যাত হয়ে আছেন?
(A) সানাই ও সরোদ
(B) সেতার ও তবলা
(C) বাঁশি ও সারেঙ্গি
(D) হারমোনিয়াম ও ঢোলক
উত্তর : (B) সেতার ও তবলা
173. কোন বিখ্যাত সুফি সন্ত প্রাণায়াম ও যৌগিক শ্বাস-প্রশ্বাসের সাধনা করতেন, যার জন্য যোগীরা তাঁকে 'সিদ্ধ' বা 'নিখুঁত' বলতেন?
(A) বাহাউদ্দিন নকশবন্দি
(B) নিজামউদ্দিন আউলিয়া
(C) আবদুল কাদির জিলানী
(D) শেখ আহমদ সরহিন্দ
উত্তর : (B) নিজামউদ্দিন আউলিয়া
174. ফতেহপুর সিক্রিতে শেখ সেলিম চিশতির বিখ্যাত দরগাটি কে নির্মাণ করেছিলেন?
(A) শেরশাহ সুরি
(B) সম্রাট ইলতুৎমিশ
(C) সম্রাট আকবর
(D) সুলতান মাহমুদ
উত্তর : (C) সম্রাট আকবর
175. অলভার ও নায়নার সাধকেরা ________ ভাষায় বাণী ধর্মপ্রচার করতেন।
(A) তামিল
(B) অসমীয়া
(C) ওড়িয়া
(D) মারাঠি
উত্তর : (A) তামিল
176. খাজা মৈনুদ্দিন চিশতি ভারতের রাজস্থানের কোন স্থানে তাঁর প্রধান খানকাহ স্থাপন করেন?
(A) জলন্ধর
(B) আজমীর
(C) পাতিয়ালা
(D) পানিপথ
উত্তর : (B) আজমীর
177. ভক্তিবাদ নিয়ে নিচের কোন তথ্যটি সঠিক?
(i) এই আন্দোলন সর্বদা স্থানীয় ভাষার বিকাশ ঘটিয়েছ
(ii) দক্ষিণে বিষ্ণু ও শিবের আরাধনা থাকলেও উত্তরে রাম ও কৃষ্ণের পূজা জনপ্রিয় হয়।
(iii) এতে ঈশ্বরের সগুণ ও নির্গুণ—উভয় রূপের উপাসনার কথাই বলা হয়েছে।
(iv) কবির নির্গুণ ভক্তির কথা বললেও তুলসীদাস সগুণ ভক্তির ওপর জোর দেন।
বিকল্পসমূহ:
(A) প্রথমটি ভুল, বাকি তিনটি সঠিক
(B) শেষ তিনটি সঠিক, প্রথমটি ভুল
(C) সবকটি তথ্যই সঠিক
(D) সবকটি তথ্যই ভুল
উত্তর: (A) প্রথমটি ভুল, বাকি তিনটি সঠিক
178. অলভার সম্প্রদায়ে সাধকদের মোট সংখ্যা কত ছিল?
(A) ৫ জন
(B) ৭ জন
(C) ৬৩ জন
(D) ১২ জন
উত্তর : (D) ১২ জন
179. সগুণ ও নির্গুণ ভক্তিবাদের উদাহরণ হল -
(A) সগুণ: কবীর; নির্গুণ: মীরাবাঈ
(B) সগুণ: নানক; নির্গুণ: সুরদাস
(C) সগুণ: মীরাবাঈ; নির্গুণ: নানক
(D) সগুণ: দাদু দয়াল; নির্গুণ: চৈতন্যদেব
উত্তর : (C) সগুণ: মীরাবাঈ; নির্গুণ: নানক
180. "ঈশ্বর মন্দিরে নেই, মসজিদে নেই, কৈলাসে নেই, কাবাতেও নেই" - কার বিখ্যাত উক্তি?
(A) সন্ত কবীর
(B) নামদেব
(C) একনাথ
(D) তুকারাম
উত্তর : (A) সন্ত কবীর
❖ class 12 semester 3 history 2nd chapter question answer
181. 'শ্রীভাষ্য' নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন-
(A) রামানুজাচার্য
(B) শঙ্করাচার্য
(C) মাধবাচার্য
(D) বল্লভাচার্য
উত্তর : (A) রামানুজাচার্য
182. সাধক রামানন্দ হিন্দু যোগ-দর্শনের কোন ধারার দ্বারা গভীরভাবে প্রভাবিত হন?
(A) সুফি চিশতি সিলসিলা
(B) হঠযোগী গোষ্ঠী
(C) কবীরপন্থী ধারা
(D) নাথপন্থী সম্প্রদায়
উত্তর : (D) নাথপন্থী সম্প্রদায়
183. কোন সুফি সন্তকে 'মেহবুব-ই-ইলাহি' (ঈশ্বরের প্রিয়পাত্র) উপাধিতে ভূষিত করা হয়েছিল?
(A) ইব্রাহিম লোধী
(B) নিজামউদ্দিন আউলিয়া
(C) আল-বেরুনী
(D) শেখ আহমদ সরহিন্দ
উত্তর : (B) নিজামউদ্দিন আউলিয়া
184. সন্ত কবীর ভারতের কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন?
(A) লখনউ
(B) পাটনা
(C) বারাণসী
(D) উদয়পুর
উত্তর : (C) বারাণসী
185. 'পঞ্চ খন্ড'-এর আদর্শ কোন্ ভক্তিবাদী সাধক প্রচার করেন?
(A) শ্রীচৈতন্যদেব
(B) গুরু নানক
(C) সন্ত কবীর
(D) তুকারাম
উত্তর : (B) গুরু নানক
186. সন্ত কবীরের অনুগামী বা শিষ্যরা কী নামে পরিচিত?
(A) নাথপন্থী
(B) উদাসী
(C) খাজাঞ্চী
(D) কবিরপন্থী
উত্তর : (D) কবিরপন্থী
187. 'কাওয়ালি' সঙ্গীতের জনক -
(A) আল-বেরুনী
(B) ইবন বতুতা
(C) আমির খসরু
(D) জিয়াউদ্দিন বারানি
উত্তর : (C) আমির খসরু
188. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(a) বিষ্ণু (i) রামানন্দ
(b) রামচন্দ্র (ii) অপ্পার
(c) কৃষ্ণ (iii) রামানুজ
(d) শিব (iv) মীরাবাঈ
বিকল্পসমূহ :
(A) (a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(D) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
উত্তর: (B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
189. কোন মুঘল সম্রাট মীরাবাঈয়ের ভজনের বিশেষ অনুরাগী বা ভক্ত ছিলেন?
(A) বাবর
(B) শাহজাহান
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
উত্তর : (C) আকবর
190. ভারতের প্রধান ধর্মীয় গুরু ও সাধকদের আবির্ভাবের সময়কাল অনুযায়ী (প্রাচীন → আধুনিক) সঠিক ক্রম নির্ণয় করো:
(i) শ্রীচৈতন্যদেব
(ii) আদি শঙ্করাচার্য
(iii) রামানুজাচার্য
বিকল্পসমূহ :
(A) (iii) → (ii) → (i)
(B) (ii) → (iii) → (i)
(C) (i) → (iii) → (ii)
(D) (ii) → (i) → (iii)
উত্তর: (B) (ii) → (iii) → (i)
191. মীরাবাঈ ________ ভাষায় তাঁর কৃষ্ণপ্রেমের বাণী ও গীতি প্রচার করতেন।
(A) মারাঠি
(B) ব্রজ
(C) কন্নড়
(D) মালয়ালি
উত্তর : (B) ব্রজ
192. পবিত্র 'আদি গ্রন্থ' বা 'গুরু গ্রন্থসাহিব' কে সংকলন করেন?
(A) গুরু রামদাস
(B) গুরু অর্জুন দেব
(C) গুরু হরগোবিন্দ
(D) গুরু তেগ বাহাদুর
উত্তর : (B) গুরু অর্জুন দেব
193. 'দাসবোধ' (দশোবোধ) গ্রন্থে কোন সাধকের উপদেশ রয়েছে?
(A) গুরু নানক
(B) বল্লভাচার্য
(C) রামদাস
(D) রামানন্দ
উত্তর : (C) রামদাস
194. ঈশ্বরকে নিরাকার রূপে আরাধনা বা নির্গুণ উপাসনার সঙ্গে নিচের কে যুক্ত ছিলেন?
(A) চৈতন্যদেব
(B) শঙ্করদেব
(C) সন্ত কবীর
(D) তুলসীদাস
উত্তর : (C) সন্ত কবীর
195. দিল্লির সুলতান সিকান্দার লোদী _________ সাধককে হত্যার চেষ্টা করেছিলেন।
(A) নামদেব
(B) সন্ত কবীর
(C) একনাথ
(D) তুকারাম
উত্তর : (B) সন্ত কবীর
196. বিখ্যাত 'জনম সখী' গ্রন্থটি মূলত কার জীবনী গ্রন্থ?
(A) সন্ত তুকারাম
(B) গুরু নানক
(C) সন্ত রৈদাস
(D) চণ্ডীদাস
উত্তর : (B) গুরু নানক
197. শ্রীচৈতন্যদেবের পিতার নাম কী ছিল?
(A) জগন্নাথ মিশ্র
(B) মাধবেন্দ্র পুরী
(C) রঘুনাথ ভট্ট
(D) সনাতন গোস্বামী
উত্তর : (A) জগন্নাথ মিশ্র
198. শ্রীচৈতন্যদেবের মাতার নাম কী ছিল?
(A) ললিতা দেবী
(B) শচী মাতা
(C) সারদা দেবী
(D) গঙ্গা মাতা
উত্তর : (B) শচী মাতা
199. শ্রীচৈতন্যদেবের স্ত্রীর নাম কী ছিল?
(A) বিষ্ণুপ্রিয়া দেবী
(B) কস্তুরবা বাঈ
(C) জানকী দেবী
(D) মীরাবাঈ
উত্তর : (A) বিষ্ণুপ্রিয়া দেবী
200. শ্রীচৈতন্যদেব _________ বছর বয়সে সংসার ত্যাগ করেন।
(A) ২০ বছর বয়সে
(B) ২৪ বছর বয়সে
(C) ৩০ বছর বয়সে
(D) ৩৫ বছর বয়সে
উত্তর : (B) ২৪ বছর বয়সে
❖ history class 12 semester 3 question answer mcq
201. দিল্লির ঐতিহাসিক 'জামাতখানা মসজিদ' কে নির্মাণ করিয়েছিলেন?
(A) সুলতান খিজির খাঁ
(B) বলবান
(C) সিকান্দার লোদী
(D) মহম্মদ ঘুরি
উত্তর : (A) সুলতান খিজির খাঁ
202. 'সমর্থ সম্প্রদায়' প্রতিষ্ঠা করেন -
(A) গুরু নানক
(B) বল্লভাচার্য
(C) সমর্থ রামদাস
(D) রামানন্দ
উত্তর : (C) রামদাস
203. কোন মুঘল শাসকের সমসাময়িক ছিলেন তুকারাম ?
(A) আকবর
(B) জাহাঙ্গীর
(C) ইলতুতমিশ
(D) আলাউদ্দিন খলজি
উত্তর : (B) জাহাঙ্গীর
204. সুফিবাদের তত্ত্ব ও দর্শন নিয়ে লেখা বিখ্যাত গ্রন্থ 'কাশফ-উল-মজব' কে রচনা করেন?
(A) খাজা বাকি বিল্লাহ
(B) আবুল হাসান আল-হুজুরি
(C) ইবন-উল-আরাবি
(D) শেখ আহমদ সরহিন্দ
উত্তর : (B) আবুল হাসান আল-হুজুরি
205. ভক্তিবাদী ইতিহাসে কাকে 'আসামের চৈতন্য' আখ্যা দেওয়া হয়েছে?
(A) রামানুজ আচার্য
(B) সমর্থ রামদাস
(C) শ্রীমন্ত শঙ্করদেব
(D) সন্ত তুকারাম
উত্তর : (C) শ্রীমন্ত শঙ্করদেব
206. বিখ্যাত প্রবাদসম উক্তি 'হনুজ দিল্লি দূর অস্ত' (দিল্লি এখনো বহু দূর) কোন সুফি সাধকের সঙ্গে জড়িত?
(A) বাবা ফরিদ
(B) শেখ সেলিম চিশতি
(C) নিজামউদ্দিন আউলিয়া
(D) খাজা মৈনুদ্দিন চিশতি
উত্তর : (C) নিজামউদ্দিন আউলিয়া
207. 'একশরণ' সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
(A) শ্রীমন্ত শঙ্করদেব
(B) শ্রীচৈতন্যদেব
(C) মাধবাচার্য
(D) বল্লভাচার্য
উত্তর : (A) শ্রীমন্ত শঙ্করদেব
208. সুফি সাধকেরা শরীরচর্চা ও প্রাণায়ামের অঙ্গ 'হঠযোগ' শিখেছিলেন -
(A) রোমান ধর্মযাজকদের কাছে
(B) গ্রিক পণ্ডিতদের কাছে
(C) নাথপন্থী যোগীদের কাছে
(D) প্রাচীন পারসিক রাজাদের কাছে
উত্তর : (C) নাথপন্থী যোগীদের কাছে
209. সুফিবাদে 'ফানা' শব্দের অর্থ -
(A) বৈদেশিক মুদ্রা
(B) নতুন লিপির ব্যবহার
(C) দুর্গ নির্মাণ কৌশল
(D) ঈশ্বরের সঙ্গে একাত্মতা
উত্তর : (D) ঈশ্বরের সঙ্গে একাত্মতা
110. শ্রীমন্ত শঙ্করদেব ________ গ্রন্থটি অসমীয়া ভাষায় অনুবাদ করেন?
(A) ভাগবত পুরাণ
(B) রামায়ণ
(C) মহাভারত
(D) সামবেদ
উত্তর : (A) ভাগবত পুরাণ
211. ভারতে চিশতিয়া সুফি ধারার বিকাশ অনুযায়ী সুফি সন্তদের (প্রাচীন → আধুনিক) সঠিক কালানুক্রম নির্ণয় করো:
(i) নিজামউদ্দিন আউলিয়া
(ii) খাজা মইনুদ্দিন চিশতি
(iii) শেখ সেলিম চিশতি
(iv) কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
বিকল্পসমূহ:
(A) (i) ➔ (iv) ➔ (ii) ➔ (iii)
(B) (ii) ➔ (iv) ➔ (i) ➔ (iii)
(C) (ii) ➔ (iii) ➔ (i) ➔ (iv)
(D) (iv) ➔ (ii) ➔ (iii) ➔ (i)
উত্তর : (B) (ii) ➔ (iv) ➔ (i) ➔ (iii)
212. সুফি ঐতিহ্যে 'জিয়ারাত' বলতে বোঝায় -
(A) কর মকুব করার আবেদন
(B) নতুন শহর পত্তন করা
(C) পীরের পবিত্র সমাধি ক্ষেত্র দর্শন বা যাত্রা
(D) কোনো গ্রন্থের ফারসি অনুবাদ
উত্তর : (C) পীরের পবিত্র সমাধি ক্ষেত্র দর্শন বা যাত্রা
213. খাজা মৈনুদ্দিন চিশতির বিখ্যাত দরগাটি ভারতের কোথায় অবস্থিত?
(A) ফতেহপুর সিক্রি
(B) দিল্লি
(C) আজমীর
(D) ঔরঙ্গাবাদ
উত্তর : (C) আজমীর
214. "যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থাকে, তবে তা এখানেই, এখানেই, এখানেই" — এই বিখ্যাত উক্তিটি কে করেছিলেন?
(A) আমির খসরু
(B) জালালউদ্দিন রুমি
(C) ইবন বতুতা
(D) অল-বেরুনী
উত্তর : (A) আমির খসরু
215. কোন মুঘল সম্রাট আজমীর শরিফে খাজা মৈনুদ্দিন চিশতির দরগা মোট ১৭ বার দর্শন করেছিলেন?
(A) সম্রাট বাবর
(B) সম্রাট আকবর
(C) সম্রাট হুমায়ুন
(D) সম্রাট ঔরঙ্গজেব
উত্তর : (B) সম্রাট আকবর
216. দাদু দয়াল _______ এর প্রধান শিষ্য ছিলেন।
(A) গুরু নানক
(B) বল্লভাচার্য
(C) কবীর
(D) রামানন্দ
উত্তর : (C) কবীর
217. কোন সুফি সিলসিলা বা সম্প্রদায়টি ভারতের বিহার অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় ও প্রভাবশালী ছিল?
(A) নকশবন্দি সিলসিলা
(B) ফিরদৌসি সিলসিলা
(C) চিশতি সিলসিলা
(D) কাদিরি সিলসিলা
উত্তর : (B) ফিরদৌসি সিলসিলা
218. সুফি সাহিত্যের অঙ্গ 'মালফুজাত' বলতে বোঝায় -
(A) সুফি সন্তদের উপদেশ, বাণী ও কথোপকথনের সংকলন
(B) সুলতানদের যুদ্ধক্ষেত্রের ডায়েরি
(C) রাজকীয় রাজস্ব বা করের হিসাবপত্র
(D) মধ্যযুগীয় চিকিৎসা বিজ্ঞানের বই
উত্তর : (A) সুফি সন্তদের উপদেশ, বাণী ও কথোপকথনের সংকলন
219. ভারতে আগত প্রধান প্রধান সুফি সিলসিলা বা সম্প্রদায়গুলির সঠিক সময়ানুক্রম (প্রতিষ্ঠার ক্রম অনুসারে) কোনটি?
(A) সুহরাবর্দি ➔ চিশতি ➔ নকশবন্দি ➔ কাদিরি
(B) চিশতি ➔ কাদিরি ➔ সুহরাবর্ ➔ নকশবন্দি
(C) চিশতি ➔ সুহরাবর্দি ➔ কাদিরি ➔ নকশবন্দি
(D) নকশবন্দি ➔ কাদিরি ➔ সুহরাবর্দি ➔ চিশতি
উত্তর : (C) চিশতি ➔ সুহরাবর্দি ➔ কাদিরি ➔ নকশবন্দি
❖ class 12 semester 3 history question answer pdf
220. সুফি সাধকেরা কাওয়ালি গান ও আধ্যাত্মিক নাচের মাধ্যমে ভক্তি প্রকাশের যে বিশেষ অনুষ্ঠান বা রীতি পালন করতেন, তাকে কী বলা হতো?
(A) সামা (সমা)
(B) সিলসিলা
(C) জিয়ারত
(D) খানকাহ্
উত্তর : (A) সামা (সমা)
221. ভারতবর্ষে 'নকশবন্দি' সুফি ধারার প্রবর্তন ও প্রচার করেছিলেন কে?
(A) খাজা বাকি বিল্লাহ
(B) আমীর খসরু
(C) কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
(D) বাবা ফরিদ
উত্তর : (A) খাজা বাকি বিল্লাহ
222. অলভার ও নায়নার সাধকদের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
(i) অলভাররা শিবের এবং নায়নাররা বিষ্ণুর উপাসক ছিলেন।
(ii) তাঁরা বর্ণপ্রথা বা জাতিভেদের বিরোধী ছিলেন।
(iii) তাঁদের দলে নারী সাধিকাদের উপস্থিতি ছিল।
(iv) এরাই দক্ষিণ ভারতে প্রথম ভক্তি আন্দোলন ছড়িয়ে দেন।
বিকল্পসমূহ:
(A) (i) ও (ii) সঠিক
(B) (ii), (iii), (iv) সঠিক
(C) (i), (iii), (iv) সঠিক
(D) (i), (ii), (iii) সঠিক
উত্তর: (B) (ii), (iii), (iv) সঠিক
223. কোন সাধক সুলতানি সাম্রাজ্যের পতন ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রত্যক্ষদর্শী ছিলেন?
(A) সন্ত নামদেব
(B) গুরু নানক
(C) আচার্য রামানুজ
(D) সন্ত একনাথ
উত্তর : (B) গুরু নানক
224. সগুণ ও নির্গুণ ভক্তিবাদের মূল তফাত কী?
(A) সগুণরা সাকার রূপে এবং নির্গুণরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন
(B) সগুণরা সন্ন্যাস নিতেন এবং নির্গুণরা সংসার করতেন
(C) সগুণরা উত্তর ভারতে এবং নির্গুণরা পূর্ব ভারতে ছিলেন
(D) সগুণরা ফারসি এবং নির্গুণরা আরবি ভাষা ব্যবহার করতেন
উত্তর: (A) সগুণরা সাকার রূপে এবং নির্গুণরা নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন
225. গুরু নানকের অনুগামী বা শিষ্যরা ________ নামে পরিচিত।
(A) সুফি
(B) শিখ
(C) বাউল
(D) কবীরপন্থী
উত্তর : (B) শিখ
226. 'রাগ-গোবিন্দ' নামক বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন?
(A) মীরাবাঈ
(B) জ্ঞানেশ্বর
(C) নামদেব
(D) সুরদাস
উত্তর : (A) মীরাবাঈ
227. কাকে 'রাজস্থানের রাধিকা' বলে সম্বোধন করা হয়?
(A) আক্কা মহাদেবী
(B) কারিক্কাল আম্মাইয়া
(C) অন্ডাল
(D) মীরাবাঈ
উত্তর : (D) মীরাবাঈ
228. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(a) শ্রীমন্ত শঙ্করদেব (i) উত্তরপ্রদেশ
(b) রামানন্দ (ii) মহারাষ্ট্র
(c) শ্রীচৈতন্যদেব (iii) অসম
(d) তুকারাম (iv) বাংলা
বিকল্পসমূহ:
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(D) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
উত্তর: (B) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
229. মীরাবাঈ কোন দেবতার উপাসনা করেন।
(A) সূর্য দেব
(B) গণেশ
(C) শ্রীকৃষ্ণ
(D) শিব
উত্তর : (C) শ্রীকৃষ্ণ
230. মহাত্মা গান্ধী কোন ভক্তিবাদী নারী সাধিকাকে 'ভারতের প্রথম নারী সত্যাগ্রহী' বলেছিলেন?
(A) মীরাবাঈ
(B) অন্ডাল
(C) গঙ্গাবাঈ
(D) সহজোবাঈ
উত্তর : (A) মীরাবাঈ
231. নিচের বিবৃতি ও কারণ দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (A): চিশতি সুফি সন্ত শেখ নাসিরুদ্দিন ফিরোজ শাহ তুঘলকের সিংহাসন আরোহণে সাহায্য করেছিলেন।
কারণ (R): মহম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর মঙ্গোল আক্রমণ ও অরাজকতা থেকে প্রজাদের জীবন রক্ষা করা জরুরি ছিল।
বিকল্পসমূহ:
(A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) এবং (R) উভয়ই সত্য কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সত্য কিন্তু (R) অসত্য।
(D) (A) অসত্য কিন্তু (R) সত্য।
উত্তর : (A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা।
232. গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন?
(A) ১৪৬৯ খ্রিস্টাব্দে
(B) ১৩৯৮ খ্রিস্টাব্দে
(C) ১৫২৬ খ্রিস্টাব্দে
(D) ১৫৩৯ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৪৬৯ খ্রিস্টাব্দে
233. মধ্যযুগীয় ভারতে সুফি সংস্কৃতির অন্যতম প্রধান ও শক্তিশালী কেন্দ্র-
(A) আজমির
(B) পাটলিপুত্র
(C) কাঞ্চীপুরম
(D) বিজাপুর
উত্তর: (A) আজমির
234. আধ্যাত্মিক সাধনার 'পঞ্চ খণ্ড'-এর ক্রম অনুযায়ী নিচের শূন্যস্থানে কি বসবে?
ধরম খণ্ড ➔ জ্ঞান খণ্ড ➔ ? ➔ করম খণ্ড ➔ সচ খণ্ড
(A) মোক্ষ খণ্ড
(B) সরম খণ্ড
(C) ভক্তি খণ্ড
(D) সেবা খণ্ড
উত্তর : (B) সরম খণ্ড
235. গুরু নানকের মোট কতগুলি বাণী গুরু গ্রন্থসাহিবে সংকলিত হয়েছে?
(A) ৯৭৪টি
(B) ৪৫০টি
(C) ৬২০টি
(D) ৮৮০টি
উত্তর : (A) ৯৭৪টি
236. শ্রীচৈতন্যের শিষ্যত্ব ওড়িষ্যার কোন রাজা গ্রহণ করেন?
(A) খারবেল
(B) গজপতি প্রতাপরুদ্রদেব
(C) মুকুন্দদেব
(D) কপিলেন্দ্রদেব
উত্তর : (B) গজপতি প্রতাপরুদ্রদেব
237. "আমি হিন্দু নই, মুসলিম নই, আমি পরম করুণাময় ঈশ্বরকেই ভালোবাসি"- উক্তিটি কার?
(A) গুরু নানক
(B) বল্লভাচার্য
(C) ভক্ত দাদু দয়াল
(D) রামানন্দ
উত্তর : (C) ভক্ত দাদু দয়াল
238. কোন ভক্তিবাদী সাধক 'ওয়ারকরী' (বারাকরী) সম্প্রদায়ের প্রধান সাধক ছিলেন?
(A) নামদেব
(B) নিম্বার্ক আচার্য
(C) মাধবাচার্য
(D) রামানন্দ
উত্তর : (A) নামদেব
239. শ্রীমন্ত শঙ্করদেব কোন ধ্রুপদী নৃত্যের সূচনা করেছিলেন?
(A) ওডিসি
(B) কথাকলি
(C) সত্রিয়
(D) মণিপুরী
উত্তর : (C) সত্রিয়
240. ভারতবর্ষে সুফিবাদের 'সুহরাবর্দি' ধারা কে প্রতিষ্ঠা করেন?
(A) খাজা মইনুদ্দিন চিশতি
(B) শেখ বাহাউদ্দিন জাকারিয়া
(C) নিজামুদ্দিন আউলিয়া
(D) কুতুবুদ্দিন বক্তিয়ার কাকী
উত্তর: (B) শেখ বাহাউদ্দিন জাকারিয়া
241. কোন বিখ্যাত সুফি সন্ত তাঁর 'রুশদনামা' গ্রন্থে হিন্দু যোগীদের অনুকরণে 'শ্রী গোরখ' ও 'অলখ নিরঞ্জন' শব্দগুলি ব্যবহার করেছেন?
(A) শাহ ওয়ালিউল্লাহ
(B) খাজা বাকি বিল্লাহ
(C) শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহি
(D) দারা শিকো
উত্তর : (C) শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহি
242. কোন চিশতি সুফি সন্ত দিল্লির গিয়াসপুরে তাঁর প্রধান খানকাহ (আস্তানা) স্থাপন করেছিলেন?
(A) খাজা মৈনুদ্দিন চিশতি
(B) বাবা বুড়ন
(C) নিজামউদ্দিন আউলিয়া
(D) আবদুল কাদির জিলানী
উত্তর : (C) নিজামউদ্দিন আউলিয়া