WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDF | প্রথম পর্ব | Class 12 3rd Semester History Chapter 2

0

সাংস্কৃতিক সমন্বয় প্রশ্ন উত্তর  PDF [প্রথম পর্ব]

ভূ(caps)মিকা : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এর মধ্যে শুধুমাত্র 'Unit : I' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে ইতিহাস সিলেবাসের 'Unit : I'-এ থাকা তিনটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় তিনটি হল - প্রথম অধ্যায় : পর্যটকদের চোখে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় এবং তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী। তোমাদের সুবিধার জন্য ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে 'সাংস্কৃতিক সমন্বয়' (প্রথম পর্ব) থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য MCQ নিচে PDF সহ দেওয়া হলো। 

বিশেষ দ্রষ্টব্য : আমাদের History Suggestion eBook-টিতে বোর্ডের নিয়ম ও নতুন সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাসের প্রচুর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। ই-বুকটি সংগ্রহ করতে প্রয়োজন হলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো।

class 12 3rd semester history 2nd chapter mcq

❖ সাংস্কৃতিক সমন্বয় mcq class 12

বিশেষ দ্রষ্টব্য : ইতিহাস সিলেবাসের দ্বিতীয় অধ্যায় : "সাংস্কৃতিক সমন্বয়" থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'ভক্তি' শব্দের সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় _______  গ্রন্থে ।
(A) উপনিষদে
(B) বাইবেলে
(C) কোরআন
(D) আবেস্তা
উত্তর : (A) উপনিষদে

2. ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারক সন্ত কবীর কার শিষ্য ছিলেন?
(A) শ্রীচৈতন্যদেব
(B) মীরাবাঈ
(C) রামানন্দ
(D) বল্লভাচার্য
উত্তর : (C) রামানন্দ

3. 'সুফি' শব্দটি যে 'সুফ' শব্দ থেকে এসেছে, সেটি কোন ভাষার শব্দ?
(A) গ্রিক
(B) আরবি
(C) ল্যাটিন
(D) হিব্রু
উত্তর : (B) আরবি

4. ভারতের মধ্যযুগীয় ভক্তিবাদী সাধকদের তাঁদের আবির্ভাবের সময়কাল অনুযায়ী (প্রাচীন → আধুনিক) সাজাও:
(i) শ্রীচৈতন্যদেব
(ii) সন্ত কবীর
(iii) গোস্বামী তুলসীদাস
(iv) গুরু নানক
বিকল্পসমূহ:
(A) (iv) → (i) → (iii) → (ii)
(B) (iii) → (iv) → (ii) → (i)
(C) (ii) → (iv) → (i) → (iii)
(D) (i) → (ii) → (iii) → (iv)
উত্তর: (C) (ii) → (iv) → (i) → (iii)

5. সুফিবাদের প্রধান ও মূল লক্ষ্য -
(A) আধ্যাত্মিক জ্ঞান ও ঈশ্বরের সঙ্গে মিলন লাভ
(B) রাজকীয় উপাধি অর্জন করা
(C) নতুন কর ব্যবস্থা চালু করা
(D) বৈදේශিক বাণিজ্য বিস্তার
উত্তর : (A) আধ্যাত্মিক জ্ঞান ও ঈশ্বরের সঙ্গে মিলন লাভ

6. 'অদ্বৈত বেদান্ত' মতবাদের মূল প্রচারক -
(A) চৈতন্যদেব
(B) গুরু নানক
(C) শঙ্করাচার্য
(D) রামানুজ
উত্তর : (C) শঙ্করাচার্য

7. ভক্তিবাদের প্রাথমিক বিকাশ প্রথম ________ হয়েছিল।
(A) মরুভূমি অঞ্চলে
(B) আন্দামান দ্বীপে
(C) হিমালয় পার্বত্য অঞ্চলে
(D) দক্ষিণ ভারতে
উত্তর : (D) দক্ষিণ ভারতে

8. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
     'ক' স্তম্ভ                  'খ' স্তম্ভ 
(a) অলভার সাধক (i) শিব
(b) নায়কনার সাধক (ii) শ্রীরামচন্দ্র
(c) রামানন্দ          (iii) বিষ্ণু
(d) দিব্য প্রবন্ধম   (iv) নাথমুনি
বিকল্পসমূহ :
(A) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(C) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)
(D) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
উত্তর : (B) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)

9. কবীরের বাণী বা ভক্তিমূলক কবিতায় 'দোঁহা' বলতে -
(A) দুই লাইনের বিশেষ ভক্তিমূলক কবিতা
(B) চার লাইনের দীর্ঘ স্তোত্র
(C) পাঁচ লাইনের সুর সংকলন
(D) আট লাইনের বন্দনা গীতি
উত্তর : (A) দুই লাইনের বিশেষ ভক্তিমূলক কবিতা

10. কবীরের দোঁহাগুলো কোন ভাষায় রচিত হয়েছিল?
(A) হিন্দি
(B) তামিল
(C) গুজরাটি
(D) মারাঠি
উত্তর : (A) হিন্দি

11. ভক্তিবাদী সাধকদের প্রধান সাধারণ বৈশিষ্ট্য -
(A) সাধারণ মানুষের কথ্য বা আঞ্চলিক ভাষায় বাণী প্রচার করা
(B) সংস্কৃত ভাষাকে বাধ্যতামূলক করা
(C) নতুন নতুন মন্দির নির্মাণে জোর দেওয়া
(D) রাজদরবারে স্থায়ী আসন লাভ করা
উত্তর : (A) সাধারণ মানুষের কথ্য  আঞ্চলিক ভাষায় বাণী প্রচার করা

12. একজন 'সগুণ' এবং একজন 'নির্গুণ' সাধক হল -
(A) কবীর ও গুরু নানক
(B) মীরাবাঈ ও চৈতন্যদেব
(C) চৈতন্যদেব ও কবীর
(D) দাদূ দয়াল ও রৈদাস
উত্তর : (C) চৈতন্যদেব ও কবীর

13. দক্ষিণ ভারতে ভক্তিবাদ কোন শতাব্দীতে শুরু হয়?
(A) খ্রিষ্টিয় পঞ্চদশ শতকে
(B) খ্রিষ্টিয় সপ্তম শতকে
(C) খ্রিষ্টিয় বিংশ শতকে
(D) খ্রিষ্টিয় অষ্টাদশ শতকে
উত্তর : (B) খ্রিষ্টিয় সপ্তম শতকে

14. নিচের বিবৃতি ও কারণটি পড়ে সঠিক বিকল্পটি বাছো:
বিবৃতি (A) : ভক্তি আন্দোলনের ফলে বিভিন্ন আঞ্চলিক ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি হয়।
কারণ (R) : ভক্তি সাধকরা সংস্কৃতের বদলে মানুষের মুখের সাধারণ ভাষায় (লোকভাষা) তাঁদের মতাদর্শ প্রচার করতেন।
(A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

15. সুফিবাদে আধ্যাত্মিক গুরুকে কী বলা হয়?
(A) আমীর
(B) পীর 
(C) মনসবদার
(D) কোতোয়াল
উত্তর : (B) পীর 

16. অলভার সাধকদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন?
(A) নাম্মালভার
(B) পেরিয়ালভার
(C) অন্ডাল
(D) কুলাশেখর
উত্তর : (A) নাম্মালভার

17. মধ্যযুগীয় ভারতে 'দরগাহ্' বলতে বোঝায়-
(A) জিম্মি কর আদায়ের কেন্দ্র
(B) পীরের পবিত্র সমাধি সৌধ
(C) অশ্বারোহী বাহিনীর আস্তানা
(D) রাজকীয় গুপ্তচর বিভাগ
উত্তর : (B) পীরের পবিত্র সমাধি সৌধ

18. দক্ষিণ ভারতের শৈব সাধকেরা কী নামে পরিচিত ছিলেন?
(A) অলভার
(B) দরবেশ
(C) নায়নার
(D) বৌদ্ধ ভিক্ষু
উত্তর : (C) নায়নার

19. দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের আদি প্রচারক কারা ছিলেন?
(A) গ্রিক সোফিস্ট সম্প্রদায়
(B) রোমান ক্যাথলিক চার্চ
(C) অলভার ও নায়নার সম্প্রদায়
(D) জাপানি সামুরাই গোষ্ঠী
উত্তর : (C) অলভার ও নায়নার সম্প্রদায়

20. কে 'নিমাই' বা 'গৌরাঙ্গ' নামে পরিচিত ছিলেন?
(A) শ্রীচৈতন্যদেব
(B) চণ্ডীদাস
(C) বিদ্যাপতি
(D) রামপ্রসাদ সেন
উত্তর : (A) শ্রীচৈতন্যদেব

❖ class 12 3rd semester history 2nd chapter mcq

21. বাংলায় বৈষ্ণব ধর্ম কে জনপ্রিয় করেন?
(A) সন্ত জ্ঞানেশ্বর
(B) শ্রীচৈতন্যদেব
(C) রামানন্দ আচার্য
(D) নিম্বার্ক স্বামী
উত্তর : (B) শ্রীচৈতন্যদেব

22. পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন?
(A) সন্ত তুকারাম
(B) শ্রীমন্ত শঙ্করদেব
(C) শ্রীচৈতন্যদেব
(D) বল্লভাচার্য
উত্তর : (C) শ্রীচৈতন্যদেব

23. শ্রীচৈতন্যদেব কার কাছে দীক্ষা গ্রহণ করেন?
(A) অদ্বৈত আচার্য
(B) ঈশ্বরপুরী
(C) কেশব ভারতী
(D) নিত্যানন্দ প্রভু
উত্তর : (B) ঈশ্বরপুরী

24. বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র -
(A) নবদ্বীপ
(B) গৌড়
(C) মুর্শিদাবাদ
(D) পাণ্ডুয়া
উত্তর : (A) নবদ্বীপ

25. বাংলার কোন সুলতানের সমসাময়িক ছিলেন শ্রীচৈতন্যদেব ?
(A) ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) আজম শাহ
উত্তর : (C) আলাউদ্দিন হোসেন শাহ

26. 'গীতগোবিন্দ' কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
(A) সন্ত নামদেব
(B) কবি জয়দেব
(C) সমর্থ রামদাস
(D) বড়ু চণ্ডীদাস
উত্তর : (B) কবি জয়দেব

27. কার কাছে শ্রীচৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন?
(A) কেশব ভারতী
(B) হরিদাস ঠাকুর
(C) রূপ গোস্বামী
(D) জীব গোস্বামী
উত্তর : (A) কেশব ভারতী

28. কবিরের জীবনী সম্পর্কিত সঠিক বিকল্পটি বাছো :
বিবৃতি (I): কবির ছিলেন উচ্চশিক্ষিত মুসলিম মৌলবি।
বিবৃতি (II): কবির প্রথাগত লেখাপড়া জানতেন না। 
বিবৃতি (III): পঞ্চবাণী ও কবির গ্রন্থাবলিতে কবিরের শ্লোক সংকলিত আছে।
বিবৃতি (IV): কবিরের শ্লোকগুলি জৈন ধর্মগ্রন্থে পাওয়া যায়। 
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা

29. মধ্যযুগের ভারতের প্রধান ভক্তিবাদী সাধকদের আবির্ভাবের সময়কাল অনুযায়ী (প্রাচীন → আধুনিক) সঠিক ক্রম নির্ণয় করো:
(i) সন্ত কবীর
(ii) সন্ত নামদেব
(iii) গুরু নানক
(iv) রামানন্দ
বিকল্পসমূহ :
(A) (iv) → (ii) → (i) → (iii)
(B) (ii) → (iv) → (i) → (iii)
(C) (i) → (iii) → (iv) → (ii)
(D) (iii) → (i) → (ii) → (iv)
উত্তর : (B) (ii) → (iv) → (i) → (iii) 

30. কোন নায়নার সাধক রাজা প্রথম মহেন্দ্রবর্মণকে শৈবধর্মে দীক্ষিত করেন?
(A) অপ্পার
(B) সুন্দরর
(C) জ্ঞানসম্বন্দর
(D) মাণিক্যবাচকর
উত্তর : (A) অপ্পার

31. ভারতে সুফিবাদের  প্রথম মহান প্রচারক _______ ছিলেন।
(A) শেখ আহমদ সরহিন্দ
(B) দারা শিকো
(C) শাহ ওয়ালিউল্লাহ
(D) খাজা মৈনুদ্দিন চিশতি
উত্তর : (D) খাজা মৈনুদ্দিন চিশতি

32. লিঙ্গায়েত মতবাদের প্রধান প্রবর্তক কে ছিলেন?
(A) রামানন্দ
(B) কবীর
(C) দাদূ দয়াল
(D) বাসভ 
উত্তর : (D) বাসভ 

33. বাংলায় কীর্তন সংগীতের প্রবর্তন -
(A) চণ্ডীদাস
(B) বিদ্যাপতি
(C) শ্রীচৈতন্যদেব
(D) জয়দেব
উত্তর : (C) শ্রীচৈতন্যদেব

34. কোন ভক্তিবাদী সাধকের বিশাল মূর্তিটি 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি' নামে পরিচিত?
(A) রামানুজ
(B) কবীর
(C) গুরু নানক
(D) রামানন্দ
উত্তর : (A) রামানুজ

35. 'সুরসাগর', 'সুরসারাবলী' ও 'সাহিত্যলহরী' গ্রন্থগুলো কে রচনা করেন?
(A) বিদ্যাপতি
(B) সুরদাস
(C) চৈতন্যদেব
(D) কবীর
উত্তর : (B) সুরদাস

36. শিখ ধর্মের মূল প্রতিষ্ঠাতা বা প্রবর্তক -
(A) গুরু গোবিন্দ সিং
(B) গুরু তেগ বাহাদুর
(C) গুরু নানক
(D) গুরু অর্জুন দেব
উত্তর : (C) গুরু নানক

37. রাজপুতানা কৃষ্ণভক্তির মূল বাণী কে প্রচার করেছিলেন?
(A) রামানন্দ
(B) বল্লভাচার্য
(C) মীরাবাঈ
(D) চৈতন্যদেব
উত্তর : (C) মীরাবাঈ

38. মীরাবাঈ কার কাছে আধ্যাত্মিক দীক্ষা নিয়েছিলেন?
(A) রবিদাস
(B) সন্ত কবীর
(C) রামানুজাচার্য
(D) সমর্থ রামদাস
উত্তর : (A) রবিদাস 

39. ভক্তি আন্দোলনের প্রেক্ষাপটে 'দাসী সম্প্রদায়' কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) মুক্তাবাঈ
(B) মীরাবাঈ
(C) জনাবাঈ
(D) বহিনাবাঈ
উত্তর : (B) মীরাবাঈ

40. ভক্তিবাদের কোন বিখ্যাত সাধিকা শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে তাঁর সমস্ত কাব্য ও গীতি রচনা করেছেন?
(A) অণ্ডাল
(B) গঙ্গাবাঈ
(C) মীরাবাঈ
(D) মুক্তাবাঈ
উত্তর : (C) মীরাবাঈ

❖ class 12 3rd semester history 2nd chapter question answer

41. কাকে 'বাংলার অক্সফোর্ড' বলা হত?
(A) কলকাতা
(B) নবদ্বীপ
(C) গৌড়
(D) মুর্শিদাবাদ
উত্তর : (B) নবদ্বীপ

42. শ্রীচৈতন্যদেব পুরীর কোন মন্দিরে তাঁর শেষ জীবন কাটান?
(A) লিঙ্গরাজ মন্দির
(B) জগন্নাথ মন্দির
(C) কোনার্ক সূর্য মন্দির
(D) দ্বারকাধীশ মন্দির
উত্তর : (B) জগন্নাথ মন্দির

43. শিখদের শেষ তথা দশম গুরু হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন?
(A) গুরু গোবিন্দ সিং
(B) গুরু তেগ বাহাদুর
(C) গুরু হরগোবিন্দ
(D) গুরু হরকিষেন
উত্তর : (A) গুরু গোবিন্দ সিং

44. শিখ সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থের নাম -
(A) জেন্দ আবেস্তা
(B) ত্রিপিটক
(C) গুরু গ্রন্থসাহিব
(D) ভগবদ্গীতা
উত্তর : (C) গুরু গ্রন্থসাহিব

45. বিখ্যাত 'গুরুমুখী' লিপির প্রবর্তন কে করেছিলেন?
(A) গুরু অঙ্গদ
(B) গুরু অমর দাস
(C) গুরু রামদাস
(D) গুরু হরগোবিন্দ
উত্তর : (A) গুরু অঙ্গদ

46. গুরু নানকের জীবনকাহিনি 'জনম সখী' রচনা করেন-
(A) গুরু অঙ্গদ
(B) গুরু অমর দাস
(C) গুরু রামদাস
(D) গুরু হররাই
উত্তর : (A) গুরু অঙ্গদ

47. গুরু নানক সম্পর্কিত বিবৃতিগুলি পড়ে সঠিক উত্তরটি বাছো:
বিবৃতি (I) : শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। 
বিবৃতি (II) : গুরু নানকের জীবনীগ্রন্থগুলিকে 'জনমসখী' বলা হয়। 
বিবৃতি (III) : গুরু নানক নিজে 'গুরুগ্রন্থ সাহিব' গ্রন্থটি সংকলন করেছিলেন। 
বিবৃতি (IV) : গুরু নানক নিজে 'গুরুমুখি' লিপির প্রবর্তন করেছিলেন। 
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
উত্তর: (A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা

48. কাশ্মীরকে 'ভূস্বর্গ' বা জান্নাত বলেছিলেন কোন সুফি কবি?
(A) শেখ সাদি
(B) আমির খসরু
(C) বাবা ফরিদ
(D) আল-বেরুনি
উত্তর: (B) আমির খসরু

49. ছত্রপতি শিবাজির সমসাময়িক কোন ভক্তিবাদী সাধক  ছিলেন?
(A) শ্রীচৈতন্যদেব
(B) সন্ত কবীর
(C) রামানুজ আচার্য
(D) তুকারাম
উত্তর : (D) তুকারাম

50. ভারতের মধ্যযুগীয় প্রধান ভক্তিবাদী সাধকদের আবির্ভাবের সময়কাল অনুযায়ী (প্রাচীন → আধুনিক) সঠিক ক্রম নির্ণয় করো:
(i) রামদাস
(ii) সন্ত কবীর
(iii) ভক্ত দাদু দয়াল
(iv) সন্ত তুকারাম
(v) গুরু নানক
(vi) শ্রীচৈতন্যদেব
বিকল্পসমূহ:
(A) (ii) → (v) → (vi) → (iii) → (iv) → (i)
(B) (v) → (i) → (iii) → (vi) → (iv) → (ii)
(C) (iv) → (i) → (vi) → (ii) → (iii) → (v)
(D) (ii) → (v) → (vi) → (i) → (iv) → (iii)
উত্তর : (A) (ii) → (v) → (vi) → (iii) → (iv) → (i) 

51. নবদ্বীপে শ্রীচৈতন্যের নগর সংকীর্তনের বিরোধিতা কারা করেছিল?
(A) গোস্বামী সম্প্রদায়
(B) কারিগর সম্প্রদায়
(C) সনাতনপন্থী ভট্টাচার্য সম্প্রদায়
(D) কৃষক সম্প্রদায়
উত্তর : (C) সনাতনপন্থী ভট্টাচার্য সম্প্রদায়

52. শ্রীচৈতন্যদেব কত খ্রিস্টাব্দে তিরোহিত (লোকান্তরিত) হন?
(A) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(B) ১৫৪০ খ্রিস্টাব্দে
(C) ১৫৪৫ খ্রিস্টাব্দে
(D) ১৫৫৪ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৫৩৪ খ্রিস্টাব্দে

53. শ্রীচৈতন্যদেব ঈশ্বর আরাধনা করতেন -
(A) কঠোর তপস্যায়
(B) নাম সংকীর্তনে
(C) যজ্ঞ ও আচারে
(D) মৌন উপবাসে
উত্তর : (B) নাম সংকীর্তনে

54. ভক্তি আন্দোলনের একটি ইতিবাচক সামাজিক প্রভাব -
(A) রাজনৈতিক সংঘাতের সূচনা করা
(B) ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কার বৃদ্ধি করা
(C) সামাজিক শ্রেণিবিভাজনকে আরও শক্তিশালী করা
(D) সমাজে সাম্য ও নারীর অধিকার প্রতিষ্ঠা করা
উত্তর : (D) সমাজে সাম্য ও নারীর অধিকার প্রতিষ্ঠা করা

55. 'খড়িবোলি মুক্তক' কোন ভক্তিবাদী সাধক রচনা করেন?
(A) গুরু নানক
(B) বল্লভাচার্য
(C) ভক্ত দাদু 
(D) রামানন্দ
উত্তর : (C) ভক্ত দাদু 

56. আসামে ভক্তিবাদী মতাদর্শ কে ছড়িয়ে দিয়েছিলেন?
(A) রামানন্দ
(B) বল্লভাচার্য
(C) জ্ঞানেশ্বর
(D) শ্রীমন্ত শঙ্করদেব
উত্তর : (D) শ্রীমন্ত শঙ্করদেব

57. নিচের বিবৃতি ও কারণটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A): শ্রীচৈতন্যদেব ঘরোয়া নামসংকীর্তনকে রাজপথের নগরসংকীর্তনে রূপান্তরিত করেছিলেন।
কারণ (R): তিনি কীর্তনের মাধ্যমে তৎকালীন সমাজের জাতপাত ও বৈষম্যের প্রাচীর ভাঙতে চেয়েছিলেন।
(A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর: (A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

58. কোন ধর্মগ্রন্থ দ্বারা শ্রীমন্ত শঙ্করদেব সবচেয়ে বেশি অনুপ্রাণিত হন?
(A) ঋগ্বেদ
(B) ভাগবত পুরাণ
(C) উপনিষদ
(D) মনুস্মৃতি
উত্তর : (B) ভাগবত পুরাণ

59. 'সত্যপীর' বা 'সত্যনারায়ণ' পূজা কীসের উদাহরণ?
(A) বৈদিক আচার
(B) বৌদ্ধ ও জৈন ধর্মের মিশ্রণ
(C) ভক্তি ও সুফিবাদের সমন্বয়
(D) শৈব ধর্মের আচার
উত্তর : (C) ভক্তি ও সুফিবাদের সমন্বয়

60. খাজা মৈনুদ্দিন চিশতির প্রধান শিষ্য -
(A) খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
(B) বাহাউদ্দিন নকশবন্দি
(C) শাহ ওয়ালিউল্লাহ
(D) শেখ আহমদ সরহিন্দ
উত্তর : (A) খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি

❖ class 12 history chapter 2 mcq pdf

61. কোন গ্রন্থটিকে দ্রাবিড় বেদ' বা 'দক্ষিণ ভারতের বেদ' বলা হয়?
(A) ইলিয়াড
(B) ওডিসি
(C) মহাবংশ
(D) তিরুবায়মোলি
উত্তর : (D) তিরুবায়মোলি

62. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
  'ক' স্তম্ভ (শাসক) 'খ' স্তম্ভ (সমসাময়িক সাধক)
(a) আলাউদ্দিন হোসেন শাহ  (i) রামদাস
(b) বাবর                           (ii) সন্ত কবীর
(c) ছত্রপতি শিবাজি              (iii) শ্রীচৈতন্যদেব
(d) সিকান্দার লোদী             (iv) গুরু নানক
বিকল্পসমূহ :
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(D) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
উত্তর: (C) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

63. মধ্যযুগীয় ভারতে হিন্দু ধর্মের অভ্যন্তরে বিকশিত সমন্বয়ী মতাদর্শ _______  নামে পরিচিত।
(A) সুফিবাদ
(B) ভক্তিবাদ
(C) বৌদ্ধধর্ম
(D) জৈনধর্ম
উত্তর : (B) ভক্তিবাদ

64. বিখ্যাত কবি আমির খসরু কোন সুফি সাধকের প্রধান শিষ্য ছিলেন?
(A) শাহ ওয়ালিউল্লাহ
(B) নিজামউদ্দিন আউলিয়া
(C) আবদুল কাদির জিলানী
(D) শেখ আহমদ সরহিন্দ
উত্তর : (B) নিজামউদ্দিন আউলিয়া

65. মুঘল সম্রাট আকবর ________ সুফি সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।
(A) শেখ সেলিম চিশতি
(B) দারা শিকো
(C) আবদুল কাদির জিলানী
(D) খাজা মৈনুদ্দিন চিশতি
উত্তর : (A) শেখ সেলিম চিশতি

66. সুহরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা -
(A) শেখ শিহাবউদ্দিন সুহরাবর্দি
(B) খাজা বাহাউদ্দিন
(C) মনসুর অল-হাল্লাজ
(D) ইবন-উল-আরাবি
উত্তর : (A) শেখ শিহাবউদ্দিন সুহরাবর্দি

67. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A) : চিশতি সাধকরা দরবারি রাজনীতি ও রাজ অনুগ্রহ এড়িয়ে চলতেন।
কারণ (R) : তাঁরা বিশ্বাস করতেন, রাজনীতিতে জড়ালে খাঁটি ঈশ্বরসাধনা সম্ভব নয়।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

68. নারী সাধিকা অন্ডাল কোন সম্প্রদায়ের ভক্ত ছিলেন?
(A) নাথ-যোগী
(B) অলভার
(C) গিরি-গোঁসাই
(D) নায়নার
উত্তর : (B) অলভার

69. কাদিরি সম্প্রদায়ের মূল বা আদি প্রতিষ্ঠাতা -
(A) শেখ আবদুল কাদির জিলানী (গিলানি)
(B) খাজা বাকি বিল্লাহ
(C) শেখ আহমদ সরহিন্দ
(D) শাহ ওয়ালিউল্লাহ
উত্তর : (A) শেখ আবদুল কাদির গিলানি

70. মধ্যযুগীয় ভারতে ইসলাম ধর্মের অভ্যন্তরে গড়ে ওঠা উদার ও সমন্বয়ী মতাদর্শটি _________ নামে পরিচিত।
(A) নাথপন্থী মতবাদ
(B) ভক্তিবাদ
(C) সুফিবাদ
(D) শৈব মতবাদ
উত্তর : (C) সুফিবাদ

71. আরবি শব্দ 'সুফ' (Suf)-এর প্রকৃত অর্থ -
(A) রেশমি সুতো
(B) তাম্রপত্র
(C) সাদা পশমের বস্ত্র
(D) চর্মের পোশাক
উত্তর : (C) সাদা পশমের বস্ত্র

72. সুফিবাদী মতাদর্শ প্রথম কোথায় পূর্ণ বিকাশ লাভ করেছিল?
(A) পারস্যে (বর্তমান ইরান)
(B) স্পেনে
(C) ইন্দোনেশিয়ায়
(D) মঙ্গোলিয়ায়
উত্তর : (A) পারস্যে (বর্তমান ইরান)

73. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
   'ক' স্তম্ভ                      'খ' স্তম্ভ 
(a) অদ্বৈত বেদান্ত (i) বাসভ
(b) লিঙ্গায়েত মতবাদ (ii) রামানুজাচার্য
(c) শ্রীভাষ্য (iii) শঙ্করাচার্য
(d) সুরসাগর (iv) সুরদাস
বিকল্পসমূহ:
(A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(B) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)
(C) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
(D) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
উত্তর : (A) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)

74. 'নকশবন্দি' সুফি সিলসিলার আদি প্রতিষ্ঠাতা -
(A) মিয়াঁ মীর
(B) খাজা বাহা-উদ্দিন নকশবন্দ বুখারী
(C) শেখ নিয়ামতউল্লাহ্
(D) নিজামউদ্দিন আউলিয়া
উত্তর : (B) বাহা-উদ্দিন নকশবন্দ বুখারী

75. 'ভক্তি' শব্দের প্রকৃত অর্থ -
(A) যুদ্ধ করা
(B) কঠোর উপবাস
(C) কীর্তন
(D) ভজন
উত্তর : (D) ভজন

76. দক্ষিণ ভারতের বৈষ্ণব সাধকদের কী বলা হতো?
(A) অলভার
(B) সুফি সন্ত
(C) নায়নার
(D) নাথপন্থী
উত্তর : (A) অলভার

77. অলভারদের স্তোত্রসমূহ কোন গ্রন্থে সংকলিত আছে?
(A) তিরুমুরাই
(B) দিব্য প্রবন্ধম
(C) ঘেরন্ডা সংহিতা
(D) নাথ উপনিষদ
উত্তর : (B) দিব্য প্রবন্ধম

78. অলভার সাধকেরা _______ দেবতার উপাসনা করতেন।
(A) জিউস
(B) বিষ্ণু
(C) সূর্যদেব
(D) ব্রহ্মা
উত্তর : (B) বিষ্ণু

79. 'ভক্তি'-র প্রথম বিস্তারিত ব্যাখ্যা কোন ধর্মগ্রন্থে পাওয়া যায়?
(A) ত্রিপিটক
(C) জেন্দ আবেস্তা
(D) তোরাহ
উত্তর : (B) শ্রীমদ্ভগবদ্গীতা

80. যেসব সুফি সম্প্রদায় 'শরীয়ত' কঠোরভাবে মেনে চলত, তাদের বলা হত -
(A) বে-শরা
(B) বা-শরা
(C) জিন পন্থী
(D) মুরিদ দল
উত্তর : (B) বা-শরা

❖ সাংস্কৃতিক সমন্বয় mcq

File Details :
PDF Name : সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : এখানে 'সাংস্কৃতিক সমন্বয়' অধ্যায় থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর মিলে মোট 80টি MCQ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ই-বুক (PDF)'-টিতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. পর্যটকদের চোখে ভারত MCQClick Here
2. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা MCQ প্রশ্ন উত্তরClick Here
3. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.