সাংস্কৃতিক সমন্বয় প্রশ্ন উত্তর [দ্বিতীয় পর্ব]
ভূ(caps)মিকা : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এর মধ্যে শুধুমাত্র 'Unit : I' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে ইতিহাস সিলেবাসের 'Unit : I'-এ থাকা তিনটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় তিনটি হল - প্রথম অধ্যায় : পর্যটকদের চোখে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় এবং তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী। তোমাদের সুবিধার জন্য ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে দ্বিতীয় অধ্যায় : 'সাংস্কৃতিক সমন্বয়' থেকে এই দ্বিতীয় পর্ব আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য 80টি MCQ নিচে PDF সহ দেওয়া হল।
বিশেষ দ্রষ্টব্য : আমাদের History Suggestion eBook-টিতে বোর্ডের নিয়ম ও নতুন সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাসের প্রচুর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। ই-বুকটি সংগ্রহ করতে প্রয়োজন হলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো।
❖ সাংস্কৃতিক সমন্বয় mcq class 12
বিশেষ দ্রষ্টব্য : ইতিহাস সিলেবাসের দ্বিতীয় অধ্যায় : "সাংস্কৃতিক সমন্বয়" থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
80. যেসব সুফি সম্প্রদায় 'শরীয়ত' কঠোরভাবে মেনে চলত, তাদের বলা হত -
(A) বে-শরা
(B) বা-শরা
(C) জিন পন্থী
(D) মুরিদ দল
উত্তর : (B) বা-শরা
81. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I) : কবিরের বাণী ও শিক্ষার প্রধান সংকলন হলো 'বীজক'।
বিবৃতি (II) : কবির-এর মৃত্যুর পর তাঁর শিষ্যরা মগহর-এ মঠ নির্মাণ করেছিলেন।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
(D) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তর: (C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
82. সুফিবাদের আদি পুরুষ বা প্রবক্তা -
(A) হজরত আলি
(B) সুলতান মাহমুদ
(C) চেঙ্গিজ খান
(D) আল-বেরুনী
উত্তর : (A) হজরত আলি
83. যেসব সুফি সম্প্রদায় বা সাধকেরা শরিয়তি বিধান বা নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতেন না, তাদের বলা হত -
(A) বা-শরা
(B) বে-শরা
(C) চিদ পন্থী
(D) উলেমা দল
উত্তর : (B) বে-শরা
84. ভারতের অবস্থিত বিখ্যাত 'হাজি আলি দরগা' কোন শহরে অবস্থিত?
(A) সুরাট
(B) হায়দ্রাবাদ
(C) মুম্বাই
(D) আহমেদাবাদ
উত্তর : (C) মুম্বাই
85. ভারতবর্ষে সুফি আন্দোলন সবচেয়ে বেশি বিস্তার ও প্রসার লাভ করেছিল কোন সময়কালে?
(A) সিন্ধু সভ্যতার যুগে
(B) মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের আমলে
(C) সুলতানি ও মুঘল শাসনকালে
(D) ব্রিটিশ ঔপনিবেশিক পর্বে
উত্তর : (C) সুলতানি ও মুঘল শাসনকালে
86. নায়নার সাধকদের স্তোত্র কোন গ্রন্থে সংকলিত?
(A) দিব্য প্রবন্ধম
(B) নাথ উপনিষদ
(C) তিরুমুরাই
(D) ঘেরন্ডা সংহিতা
উত্তর : (C) তিরুমুরাই
87. কাকে 'ভক্তিবাদের আদি প্রচারক' বা প্রথম প্রধান পথপ্রদর্শক বলা হয়?
(A) রামানন্দ
(B) কবীর
(C) রামানুজ
(D) গুরু নানক
উত্তর : (C) রামানুজ
88. বিখ্যাত সুফি দরগা 'চরার-ই-শরিফ' ভারতের কোথায় অবস্থিত?
(A) শ্রীনগর
(B) পাতিয়ালা
(C) ফতেহপুর সিক্রি
(D) গিয়াসপুর
উত্তর : (A) শ্রীনগর
89. নায়নার সাধকেরা কোন দেবতার আরাধনা করতেন?
(A) শিব
(B) বরুণ দেব
(C) কার্তিক
(D) ইন্দ্র দেব
উত্তর : (A) শিব
90. কোন চোল শাসকের অত্যাচারে সাধক রামানুজ দেশ ছাড়তে বাধ্য হন?
(A) প্রথম রাজরাজ
(B) প্রথম রাজেন্দ্রচোল
(C) প্রথম কুলোতুঙ্গ
(D) প্রথম পরাস্তক
উত্তর : (C) প্রথম কুলোতুঙ্গ
91. অন্ডাল কোন দেবতার উপাসনা করতেন?
(A) ব্রহ্মা
(B) কালী
(C) শিব
(D) বিষ্ণু
উত্তর : (D) বিষ্ণু
92. কোথায় কাদিরি সম্প্রদায়টি প্রতিষ্ঠিত বা গড়ে উঠেছিল?
(A) কায়রো (মিশর)
(B) বাগদাদ (ইরাক)
(C) দিল্লি (ভারত)
(D) মক্কা (আরব)
উত্তর : (B) বাগদাদ (ইরাক
93. 'দিব্য প্রবন্ধম' গ্রন্থটি কে সংকলন করেন?
(A) নাম্মালভার
(B) রামানুজ
(C) নাথমুনি
(D) শঙ্করাচার্য
উত্তর : (C) নাথমুনি
94. 'দিব্য প্রবন্ধম' গ্রন্থে মোট কতগুলি গান রয়েছে?
(A) চার হাজার
(B) দুই হাজার
(C) তিন হাজার
(D) পাঁচ হাজার
উত্তর : (A) চার হাজার
95. কবীরের তৈরি পাঁচশোরও বেশি দোঁহা ________ পবিত্র ধর্মগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে।
(A) আবেস্তা
(B) গুরু গ্রন্থসাহিব
(C) বাইবেল
(D) উপনিষদ
উত্তর : (B) গুরু গ্রন্থসাহিব
96. শ্রীচৈতন্যদেব সম্পর্কিত নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক উত্তরটি বাছো:
বিবৃতি (I) : জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর শিষ্যত্ব নেয়।
বিবৃতি (II) : তিনি মনে করতেন জীবপ্রেমই ঈশ্বরপ্রেম।
বিবৃতি (III) : তিনি পরম বিনয়ী ও নিরহংকারী ছিলেন।
বিবৃতি (IV) : তিনি জাতিভেদ ও ধর্মীয় বিভেদের ঘোর বিরোধী ছিলেন।
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(D) সবকটি বিবৃতিই মিথ্যা
উত্তর: (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
97. মধ্যযুগে হিন্দু ও মুসলিম উভয় সমাজেই সমানভাবে গ্রহণযোগ্য ও জনপ্রিয় সাধক কে ছিলেন?
(A) রামানন্দ
(B) সন্ত কবীর
(C) বল্লভাচার্য
(D) মাধবাচার্য
উত্তর : (B) সন্ত কবীর
98. ভারতবর্ষে সুহরাবর্দি সম্প্রদায়ের প্রধান বা মূল কর্মকেন্দ্র কোথায় ছিল?
(A) দাক্ষিণাত্য ও কর্ণাটক
(B) পাঞ্জাব ও মূলতান
(C) ওড়িশা
(D) অসম ও ত্রিপুরা
উত্তর : (B) পাঞ্জাব ও মূলতান
99. ভারতের চার কোণে চারটি বিখ্যাত মঠ কে স্থাপন করেছিলেন?
(A) রামানুজ
(B) শ্রীচৈতন্যদেব
(C) রামানন্দ
(D) শঙ্করাচার্য
উত্তর : (D) শঙ্করাচার্য
❖ দ্বাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় mcq প্রশ্ন উত্তর
100. ভারতের কোথায় অলভার ও নায়নার মতাদর্শ সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল?
(A) রাজস্থান
(B) পাঞ্জাব
(C) তামিলনাড়ু
(D) গুজরাট
উত্তর : (C) তামিলনাড়ু
101. আচার্য রামানুজ প্রধানত কোন দেবতার আরাধনা করতেন?
(A) শিব
(B) বিষ্ণু
(C) কালী
(D) ব্রহ্মা
উত্তর : (B) বিষ্ণু
102. 'সগুণ ব্রহ্ম' বলতে মূলত কী বোঝায় ?
(A) ঈশ্বরের নির্দিষ্ট নাম, রূপ ও গুণ আছে
(B) ঈশ্বর সম্পূর্ণ নিরাকার ও অদৃশ্য
(C) প্রকৃতির পূজাই একমাত্র ধর্ম
(D) আত্মার কোনো অস্তিত্ব নেই
উত্তর : (A) ঈশ্বরের নির্দিষ্ট নাম, রূপ ও গুণ আছে
103. 'নির্গুণ ব্রহ্ম' ধারণার মূল অর্থ কী?
(A) বহু দেব-দেবীর আরাধনা করা
(B) জড় বস্তুর মধ্যে ঈশ্বর খোঁজা
(C) ঈশ্বর নিরাকার ও রূপহীন
(D) মন্দিরে গিয়েই শুধু প্রার্থনা করা
উত্তর : (C) ঈশ্বর নিরাকার ও রূপহীন
104. দার্শনিক বল্লভাচার্য নিচের কোন তত্ত্বটি প্রতিষ্ঠা করেন?
(A) শুদ্ধাদ্বৈত মতবাদ
(B) অদ্বৈত বেদান্ত মতবাদ
(C) অনেকান্ত মতবাদ
(D) বিশিষ্টাদ্বৈত মতবাদ
উত্তর : (A) শুদ্ধাদ্বৈত মতবাদ
105. বিখ্যাত অন্ধ কবি সুরদাস কার শীর্ষ বা অনুগামী ছিলেন?
(A) গুরু নানকের
(B) সন্ত রামানন্দের
(C) মীরাবাঈয়ের
(D) বল্লভাচার্যের
উত্তর : (D) বল্লভাচার্যের
106. বিখ্যাত 'স্ট্যাচু অফ ইক্যুয়ালিটি' ভারতের কোন শহরে অবস্থিত?
(A) কলকাতা
(B) মুম্বাই
(C) বেঙ্গালুরু
(D) হায়দ্রাবাদ
উত্তর : (D) হায়দ্রাবাদ
107. "ঈশ্বর ও তাঁর সৃষ্ট জগৎ এক ও অভিন্ন"- এটি কার মূল মতবাদ ছিল?
(A) নিম্বার্ক
(B) শঙ্করাচার্য
(C) চৈতন্যদেব
(D) কবীর
উত্তর : (B) শঙ্করাচার্য
108. শ্রীচৈতন্যদেবের দার্শনিক মতবাদ সম্পর্কিত বিকল্পটি বাছো:
বিবৃতি (I) : শ্রীচৈতন্যের দর্শনের নাম 'অচিন্ত্য ভেদাভেদবাদ'।
বিবৃতি (II) : এই তত্ত্বানুসারে কৃষ্ণই পরম ঈশ্বর এবং ভক্তির মাধ্যমেই মোক্ষলাভ সম্ভব।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
(D) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তর: (C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
109. সুরদাস রচিত 'সুরসাগর' গ্রন্থের মূল উপজীব্য বা বিষয়বস্তু -
(A) শ্রীরামচন্দ্রের বনবাসের কাহিনি
(B) সুফি দর্শনের আধ্যাত্মিক তত্ত্ব
(C) নির্গুণ ব্রহ্মের আরাধনা
(D) শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও গোপীদের প্রেমভক্তি
উত্তর : (D) শ্রীকৃষ্ণের বাল্যলীলা ও গোপীদের প্রেমভক্তি
110. শিখ সম্প্রদায়ের প্রথম গুরু ছিলেন-
(A) গুরু অঙ্গদ
(B) গুরু রামদাস
(C) গুরু অর্জুন দেব
(D) গুরু নানক
উত্তর : (D) গুরু নানক
111. 'রামাৎ বৈষ্ণব' গোষ্ঠীর মূল প্রবর্তক -
(A) সন্ত কবীর
(B) রামানন্দ
(C) গুরু নানক
(D) রামানুজাচার্য
উত্তর : (B) রামানন্দ
112. খ্যাতিমান বা প্রভাবশালী নায়নার সাধক কে ছিলেন?
(A) সুন্দরর
(B) জ্ঞানসম্বন্দর
(C) নান্দনার
(D) অপ্পার
উত্তর : (D) অপ্পার
113. শেখ নাসিরুদ্দিন চিরাগ-ই-দিল্লি কোন সুলতানকে সংকটের সময়ে সিংহাসনে বসতে বা রাজমুকুট পরতে সহায়তা করেছিলেন?
(A) আলাউদ্দিন খলজি
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) সিকান্দার লোদী
(D) গিয়াসউদ্দিন বলবন
উত্তর : (B) ফিরোজ শাহ তুঘলক
114. 'কবীর' শব্দের আক্ষরিক অর্থ -
(A) মহান বা শ্রেষ্ঠ
(B) দাস বা সেবক
(C) চারণকবি
(D) ঈশ্বরের দূত
উত্তর : (A) মহান বা শ্রেষ্ঠ
115. 'দোঁহা'______ রচনা করেছিলেন।
(A) দাদূ দয়াল
(B) সন্ত কবীর
(C) রৈদাস
(D) মলোকা দাস
উত্তর : (B) সন্ত কবীর
116. কোন গ্রন্থে গুরু নানকের উপদেশাবলী সংকলিত হয়েছে?
(A) গুরু গ্রন্থসাহিব
(B) আনন্দমঠ
(C) সুরসারাবলী
(D) বীজক সংকলন
উত্তর : (A) গুরু গ্রন্থসাহিব
117. অন্ধ কবি সুরদাস কোন মোঘল সম্রাটের সমসাময়িক ছিলেন?
(A) আকবর
(B) ছত্রপতি শিবাজি
(C) দারা শিকোহ
(D) প্রথম বাজিরাও
উত্তর : (A) আকবর
118. কাকে ইতিহাসের পাতায় 'আগ্রার অন্ধ চারণকবি' (Blind Bard of Agra) বলা হয়?
(A) মির্জা গালিব
(B) তানসেন
(C) সুরদাস
(D) তুলসীদাস
উত্তর : (C) সুরদাস
119. "হিন্দু ও মুসলিম হল একই মাটির দুই পাত্র"- কার উক্তি এটি?
(A) সন্ত কবীর
(B) মীরাবাঈ
(C) সুরদাস
(D) বিদ্যাপতি
উত্তর : (A) সন্ত কবীর
120. "রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন ভিন্ন নাম"- উক্তিটি কে করেছিলেন?
(A) গুরু নানক
(B) দাদূ দয়াল
(C) সন্ত কবীর
(D) রামানুজ
উত্তর : (C) সন্ত কবীর
❖ class 12 history chapter 2 mcq pdf
121. কবীরের এই বিখ্যাত দোঁহাগুলো ইংরেজিতে অনুবাদ করে বিশ্বদরবারে কে তুলে ধরেন?
(A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(B) মাইকেল মধুসূদন দত্ত
(C) রমেশচন্দ্র দত্ত
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (D) রবীন্দ্রনাথ ঠাকুর
122. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(a) গুরু নানক ও সন্ত কবীর (i) পূর্ব ভারত
(b) নামদেব ও সন্ত তুকারাম (ii) দক্ষিণ ভারত
(c) শঙ্করাচার্য ও বল্লভাচার্য (iii) উত্তর ভারত
(d) শ্রীচৈতন্যদেব ও শ্রীমন্ত শঙ্করদেব (iv) পশ্চিম ভারত
বিকল্পসমূহ :
(A) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
(D) (a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)
উত্তর: (B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
123. রবীন্দ্রনাথ ঠাকুরের করা কবীরের দোঁহার ইংরেজি অনুবাদ গ্রন্থটির নাম -
(A) 'One Hundred Poems of Kabir' বা 'Songs of Kabir'
(B) Gitanjali
(C) Kabir Vani
(D) The Weaver's Songs
উত্তর : (A) 'One Hundred Poems of Kabir' বা 'Songs of Kabir'
124. সর্বপ্রথম সন্ত কবীরের দোঁহাগুলো বাংলায় অনুবাদ করেন-
(A) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
(B) দীনেশচন্দ্র সেন
(C) ক্ষিতিমোহন সেন
(D) সুকুমার সেন
উত্তর : (C) ক্ষিতিমোহন সেন
125. 'শিক্ষাষ্টক' (Sikshashtakam)-এর বাণী কে প্রচার করেছিলেন?
(A) শ্রীমন্ত শঙ্করদেব
(B) শ্রীচৈতন্যদেব
(C) গুরু নানক
(D) রামানুজাচার্য
উত্তর: (B) শ্রীচৈতন্যদেব
126. কবীরের অমূল্য বাণী বা দোঁহাগুলো 'বীজক' গ্রন্থে কে সংকলন করেছিলেন?
(A) ভাগুদাস
(B) রামানন্দ
(C) সুরদাস
(D) দাদূ দয়াল
উত্তর : (A) ভাগুদাস
127. সাধক রামানন্দ _______ ধর্মীয় ধারার অন্তর্ভুক্ত ছিলেন।
(A) শৈব
(B) বৈষ্ণব
(C) বৌদ্ধ
(D) জৈন
উত্তর : (B) বৈষ্ণব
128. নিচের বিবৃতি ও কারণটি বিবেচনা করো:
বিবৃতি (A): শ্রীচৈতন্যদেব কীর্তনের মাধ্যমে কৃষ্ণভক্তি প্রচার করেছিলেন।
কারণ (R): তিনি সম্মিলিত নাচ-গানের মাধ্যমে ঈশ্বরের আরাধনায় বিশ্বাসী ছিলেন।
বিকল্পসমূহ:
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
(C) (A) ও (R) উভয়ই সত্য, কিন্তু (R) সঠিক ব্যাখ্যা নয়
(D) (A) মিথ্যা, কিন্তু (R) সত্য
উত্তর: (A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
129. সাধক রামানন্দ _______ দেবতার আরাধনা করতেন।
(A) শিব
(B) শ্রীকৃষ্ণ
(C) রামচন্দ্র
(D) ব্রহ্মা
উত্তর : (C) রামচন্দ্র
130. 'শিখ' শব্দটির আক্ষরিক অর্থ -
(A) যোদ্ধা
(B) শিক্ষক
(C) নেতা
(D) শিষ্য
উত্তর : (D) শিষ্য
131. দিল্লির কোন সুলতানের রাজত্বকালে সন্ত কবীর সমসাময়িক ছিলেন?
(A) সিকান্দার লোদী
(B) বহলোল লোদী
(C) খিজির খাঁ
(D) মোবারক শাহ
উত্তর : (A) সিকান্দার লোদী
132. মধ্যযুগীয় ভারতের সবচেয়ে বিখ্যাত ভক্তিবাদী সাধিকা কে ছিলেন?
(A) মীরাবাঈ
(B) লোপামুদ্রা
(C) গার্গী
(D) মৈত্রেয়ী
উত্তর : (A) মীরাবাঈ
133. সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I) : কবির জাতিভেদপ্রথা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিরোধী ছিলেন।
বিবৃতি (II) : কবির মনে করতেন অন্তরের ভক্তি ও পবিত্রতাই ঈশ্বরলাভের একমাত্র উপায়।
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
(D) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তর : (C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
134. ভক্তিসাধক সন্ত কবীর-এর মূল উপদেশ ও বাণী সংকলিত হয়েছে কোন গ্রন্থগুলিতে?
(i) অনুরাগ সাগর
(ii) কবির গ্রন্থাবলী
(iii) বীজক
(iv) সখী গ্রন্থ
বিকল্পসমূহ :
(A) (i), (ii), (iii) ও (iv) সবকটিই মিথ্যা
(B) (i), (ii), (iii) ও (iv) সবকটিই সত্য
(C) (i) সত্য, বাকি সব ভুল
(D) (iv) সত্য, বাকি সব ভুল
উত্তর: (B) (i), (ii), (iii) ও (iv) সবকটিই সত্য
135. কার রচিত সঙ্গীতগুলো 'ভজন' নামে বিশেষভাবে পরিচিত?
(A) মীরাবাঈ
(B) লল দেদ
(C) অববৈয়ার
(D) মীরাবাঈ
উত্তর : (A) মীরাবাঈ
136. কোন দেবতাকে উদ্দেশ্য করে মীরার বিখ্যাত ভজনগুলো রচিত?
(A) রামচন্দ্র
(B) শ্রীকৃষ্ণ
(C) কার্তিক
(D) ব্রহ্মা
উত্তর : (B) শ্রীকৃষ্ণ
137. গুরু নানক সম্পর্কে নিচের কোন বিকল্পটি সঠিক?
(i) তিনি সৎ কর্ম ও সেবায় জোর দেন।
(ii) তিনি সঙ্গত ও লঙ্গর গড়েন।
(iii) তিনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন।
বিকল্পসমূহ :
(A) সবকটি তথ্যই সম্পূর্ণ সঠিক
(B) সবকটি তথ্যই সম্পূর্ণ ভুল
(C) কেবল (i) নম্বরটি সঠিক
(D) কেবল (iii) নম্বরটি সঠিক
উত্তর : (A) সবকটি তথ্যই সম্পূর্ণ সঠিক
138. 'লঙ্গর' প্রথার প্রধান সামাজিক উদ্দেশ্য -
(A) জাতিভেদ দূর করে সবাইকে এক পংক্তিতে বসানো
(B) রাজদরবারে নিজের প্রভাব বিস্তার করা
(C) শুধুমাত্র উচ্চবর্ণের মানুষের সেবা করা
(D) একাকী বসে ধর্মচর্চা করা
উত্তর : (A) জাতিভেদ দূর করে সবাইকে এক পংক্তিতে বসানো
139. দিল্লির স্থাপত্য 'কুতুবমিনার' কোন সুফি সাধকের নামানুসারে নির্মিত হয়েছিল?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) কুতুবউদ্দিন মোবারক শাহ
(C) খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
(D) কুতুবউদ্দিন বখতিয়ার খলজি
উত্তর : (C) খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
140. মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবরের সমসাময়িক ভক্তিবাদী সাধক -
(A) জ্ঞানেশ্বর
(B) নিম্বার্ক
(D) মাধবাচার্য
উত্তর : (C) গুরু নানক
❖ Class 12 3rd Semester History Chapter 2
141. শিখদের পরম পবিত্র তীর্থক্ষেত্র 'স্বর্ণমন্দির' কোন শহরে অবস্থিত?
(A) জলন্ধর
(B) লুধিয়ানা
(C) অমৃতসর
(D) আম্বালা
উত্তর : (C) অমৃতসর
142. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(a) জয়ানন্দ (i) চৈতন্যচরিতামৃত
(b) গুণরাজ খাঁ (ii) চৈতন্যভাগবত
(c) কৃষ্ণদাস কবিরাজ (iii) চৈতন্যমঙ্গল
(d) বৃন্দাবন দাস (iv) শ্রীকৃষ্ণবিজয়
বিকল্পসমূহ :
(A) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
(B) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
উত্তর: (B) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
143. বাংলায় প্রথম গণআন্দোলন কার নেতৃত্বে গড়ে ওঠে?
(A) শ্রীচৈতন্যদেব
(B) লর্ড ক্লাইভ
(C) তিতুমির
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (A) শ্রীচৈতন্যদেব
144. _______ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন।
(A) ১৪৮৬ খ্রিস্টাব্দে
(B) ১৩৯৮ খ্রিস্টাব্দে
(C) ১৫২৬ খ্রিস্টাব্দে
(D) ১৫১০ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৪৮৬ খ্রিস্টাব্দে
145. শ্রীচৈতন্যদেবের প্রকৃত নাম ছিল-
(A) বিশ্বম্ভর মিশ্র
(B) গদাধর পণ্ডিত
(C) শ্রীনিবাস আচার্য
(D) রূপ গোস্বামী
উত্তর : (A) বিশ্বম্ভর মিশ্র
146. শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব ধর্ম কী নামে পরিচিত?
(A) গৌড়ীয় বৈষ্ণববাদ
(B) নব্য বেদান্তবাদ
(C) শৈব দশন
(D) সুফি মতবাদ
উত্তর : (A) গৌড়ীয় বৈষ্ণববাদ
147. শ্রীচৈতন্যদেবের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন?
(A) শিব
(B) রামচন্দ্র
(C) শ্রীকৃষ্ণ
(D) সূর্য
উত্তর : (C) শ্রীকৃষ্ণ
148. কোন ভক্তিসাধকের হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের শিষ্য ছিল?
(A) তুলসীদাস
(B) শ্রীচৈতন্যদেব
(C) রামানন্দ
(D) নিম্বার্ক
উত্তর : (B) শ্রীচৈতন্যদেব
149. ছত্রপতি শিবাজি মহারাজের কোন ভক্তিবাদী সাধক আধ্যাত্মিক গুরু ছিলেন?
(A) গুরু নানক
(B) বল্লভাচার্য
(C) রামদাস
(D) রামানন্দ
উত্তর : (C) রামদাস
150. কোন মুঘল সম্রাটের সমসাময়িক ভক্তিসাধক দাদু দয়াল ছিলেন?
(A) বাবর
(B) আকবর
(C) শাহজাহান
(D) বাহাদূর শাহ
উত্তর : (B) আকবর
151. 'রামচরিতমানস' গ্রন্থটি কে রচনা করেন?
(A) সন্ত নামদেব
(B) কবি জয়দেব
(C) সমর্থ রামদাস
(D) গোস্বামী তুলসীদাস
উত্তর : (D) গোস্বামী তুলসীদাস
152. ভক্তিসাধক শ্রীমন্ত শঙ্করদেব কোন দেবতার আরাধনাকরতেন?
(A) কৃষ্ণ
(B) দেবরাজ ইন্দ্র
(C) পরমেশ্বর শিব
(D) শ্রীরামচন্দ্র
উত্তর : (A) কৃষ্ণ
153. নিচের বিবৃতি ও কারণটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A) : মীরাবাঈকে 'রাজস্থানের রাধা' বলা হয়।
কারণ (R) : মীরাবাঈ-এর মধুর ভজনের মাধ্যমে সমগ্র রাজস্থানে কৃষ্ণপ্রেমের প্লাবন বয়ে গিয়েছিল।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
154. 'গুরু গ্রন্থসাহিব' প্রথম কত খ্রিস্টাব্দে সংকলিত হয়?
(A) ১৬০৪ সালে
(B) ১৫২৬ সালে
(C) ১৬৯৯ সালে
(D) ১৫৩৯ সালে
উত্তর : (A) ১৬০৪ সালে
155. গুরু নানক প্রবর্তিত 'পঞ্চ খণ্ড'-এর আদর্শ কোন গ্রন্থে বর্ণিত আছে?
(A) জপজী সাহিব
(B) বীজক সংকলন
(C) দোহাবলী কাব্য
(D) সুরসাগর গ্রন্থ
উত্তর : (A) জপজী সাহিব
156. শিখ ধর্মে মোট ________ জন প্রধান গুরুর অস্তিত্ব রয়েছে।
(A) ৫ জন
(B) ১০ জন
(C) ১২ জন
(D) ১৫ জন
উত্তর : (B) ১০ জন
157. 'নামঘর' ও 'কীর্তনঘর' _________ প্রতিষ্ঠা করেন।
(A) কবীর
(B) শ্রীচৈতন্যদেব
(C) শ্রীমন্ত শঙ্করদেব
(D) রামানুজ
উত্তর : (C) শ্রীমন্ত শঙ্করদেব
158. 'হরিশ্চন্দ্র উপাখ্যান' গ্রন্থটি রচনা করেন -
(A) কৃত্তিবাস ওঝা
(B) শ্রীমন্ত শঙ্করদেব
(C) মুকুন্দরাম
(D) মালাধর বসু
উত্তর : (B) শ্রীমন্ত শঙ্করদেব
159. 'শ্রীমদ্ভাগবত' গ্রন্থে মূলত _______ ভক্তির অবতারণা করা হয়েছে।
(A) বৈষ্ণব ভক্তি
(B) শৈব ভক্তি
(C) শাক্ত ভক্তি
(D) জৈন ভক্তি
উত্তর : (A) বৈষ্ণব ভক্তি
160. সুফিবাদে পীরের অনুগামী বা শিষ্যকে কী বলে অভিহিত করা হয়?
(A) নায়েক
(B) উলেমা
(C) মুরিদ
(D) পাইক
উত্তর : (C) মুরিদ
❖ সাংস্কৃতিক সমন্বয় mcq class 12
File Details :
PDF Name : সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : কিছুক্ষণ পর PDF দেওয়া হবে।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
| 1. পর্যটকদের চোখে ভারত MCQ | Click Here |
| 2. সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 3. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQ | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115