WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

আদরিণী গল্পের প্রশ্ন উত্তর PDF | আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF

0

Class 12 Adorini Golpo Question Answer

ভূমিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা 'আদরিণী' গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি গল্প থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে মোট ৮টি MCQ প্রশ্ন থাকবে, যার পূর্ণমান ১×৮=৮। তাই আমরা পরীক্ষার্থীদের সুবিধার্থে এই পর্বে 'আদরিণী' গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নোত্তর সম্বলিত একটি Free PDF নিচে প্রদান করেছি। পাশাপাশি, 'WB Semester Team' দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য সাজেশন ই-বুক(PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ই-বুক(PDF) প্রকাশিত হতে চলেছে। আমাদের এই ই-বুকগুলিতে প্রতিটি অধ্যায় থেকে সাত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। ই-বুক(PDF)টি সংগ্রহ করতে চাইলে আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো।


আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF

❖ Adorini Golpo in Bengali mcq pdf

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'আদরিণী' গল্পটি মোট কয়টি অংশে বা পরিচ্ছেদে বিভক্ত?
(A) সাতটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) তিনটি
উত্তর : (A) সাতটি

2. 'মোস্তার মহাশয়'-এর সম্পূর্ণ নাম কী?
(A) নগেন্দ্রলোচন মুখোপাধ্যায়
(B) কুঞ্জবিহারী মিত্র
(C) জয়গোপাল মুখোপাধ্যায়
(D) জয়রাম মুখোপাধ্যায়
উত্তর : (D) জয়রাম মুখোপাধ্যায়

3. জয়রাম মোস্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার?
(A) পনেরো বছর
(B) দশ বছর
(C) বিশ বছর
(D) পঁচিশ বছর
উত্তর : (C) বিশ বছর

4. কল্যাণীর বিবাহের পণের জন্য শ্বশুরবাড়ি থেকে কত টাকা দাবি করা হয়েছিল?
(A) এক হাজার টাকা
(B) আড়াই হাজার টাকা
(C) দুই হাজার টাকা
(D) দেড় হাজার টাকা
উত্তর : (C) দুই হাজার টাকা

5. চৈত্র সংক্রান্তির ঠিক কত দিন পূর্বে বামুনহাটের মেলা শুরু হয়-
(A) সাত দিন পূর্বে
(B) পনেরো দিন পূর্বে
(C) দশ দিন পূর্বে
(D) এক মাস পূর্বে
উত্তর : (B) পনেরো দিন পূর্বে

6. 'সেও যোগাড় হওয়া মুশকিল'- যোগাড় হওয়া মুশকিল-
(A) ঘোড়ার গাড়ি
(B) পালকি
(C) হাতি
(D) গরুর গাড়ি
উত্তর : (B) পালকি

7. 'সেও জোগাড় হওয়া মুশকিল'- কী জোগাড়ের কথা বলা হয়েছে?
(A) হাতি
(B) ঘোড়া
(C) পালকি
(D) নৌকা
উত্তর : (C) পালকি

8. শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস -
(A) বরিশাল
(B) বীরপুর
(C) পীরগঞ্জ
(D) যশোর
উত্তর : (D) যশোর

9. হাতি বিক্রি করলে মাসে বাঁচবে ________ টাকা।
(A) ১০০ টাকা
(B) ১০-২০ টাকা
(C) ৩০-৪০ টাকা
(D) ৬ টাকা
উত্তর : (C) ৩০-৪০ টাকা

10. মোক্তার মহাশয় পাঁচ টাকা জরিমানার হুকুম রহিত করার জন্য কত টাকা ব্যয় করেছিলেন?
(A) ১৭০০ টাকা
(B) ১২০০ টাকা
(C) ২০০০ টাকা
(D) ২১০০ টাকা
উত্তর : (A) ১৭০০ টাকা

11. কার কাছ থেকে মোক্তার সাহেব হাতি কিনেছিলেন?
(A) ইমামদ্দি শেখ
(B) উমাচরণ লাহিড়ী
(C) নরেশচন্দ্র রায়
(D) কুঞ্জবিহারী বাবু
উত্তর : (B) উমাচরণ লাহিড়ী

12. 'এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্যে মহাশয় একটু ঘটা করিয়া করিতেন' - এখানে কোন্ দিনের কথা বলা হয়েছে ?
(A) শুক্রবার 
(B) সোমবার
(C) বুধবার
(D) রবিবার
উত্তর : (D) রবিবার

13. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
(i) জয়রাম মুখোপাধ্যায়     (a) বীরপুর
(ii) শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী    (b) রাজশাহী
(iii) উমাচরণ লাহিড়ী    (c) চৌধুরীপাড়া
(iv) কল্যাণীর পাত্র    (d) পীরগঞ্জ
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
উত্তর : (A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

14. "তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিল"- মুখুজ্যে কাদের সঙ্গে কথা বলছিলেন?
(A) পরিবারের সদস্যদের সঙ্গে
(B) মক্কেলদের সঙ্গে
(C) প্রতিবেশী মোক্তারদের সঙ্গে
(D) রাজকর্মচারীদের সঙ্গে
উত্তর : (B) মক্কেলদের সঙ্গে

15. "এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন"- এখানে 'বুড়া ব্রাহ্মণ' বলতে কাকে বোঝানো হয়েছে?
(A) উমাচরণ লাহিড়ী
(B) জয়রাম মুখোপাধ্যায়
(C) কুঞ্জবিহারী মিত্র
(D) আদালতের পেশকার
উত্তর : (B) জয়রাম মুখোপাধ্যায়

16. আদরিণীর জন্য মুখোপাধ্যায় মহাশয় বাজার থেকে রসগোল্লা এনেছিলেন-
(A) দুই টাকার
(B) চার টাকার
(C) এক টাকার
(D) পাঁচ টাকার
উত্তর : (A) দুই টাকার

17. কোন দিন মুখুজ্যে মহাশয় একটা ঘটা করে প্রভাতে আহ্নিক পূজো করতেন ?
(A) সোমবার
(B) শনিবার
(C) রবিবার
(D) শুক্রবার
উত্তর : (C) রবিবার

18. জজসাহেবকে মোক্তার কী বলে আশীর্বাদ করেছিলেন?
(A) হুজুরের দীর্ঘায়ু হউক
(B) হুজুর সুপ্রিম কোর্টের জজ হউন
(C) হুজুর লর্ড উপাধি পান
(D) হুজুর হাইকোর্টের জজ হউন্‌
উত্তর : (D) হুজুর হাইকোর্টের জজ হউন্‌

19. বিবৃতি (A): ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন।
কারণ (R): আদরিণীর মৃত্যু-শোক তিনি সহ্য করতে পারেননি।
(A) A ও R উভয়ই ভুল
(B) A সঠিক কিন্তু R ভুল
(C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(D) A সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর : (C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

20. বিজ্ঞাপন দেওয়ার পর হাতি ভাড়া থেকে আয় হত-
(A) ৩০-৫০ টাকা
(B) ৫-১০ টাকা
(C) ১৫-২০ টাকা
(D) ১০-১৫ টাকা
উত্তর : (C) ১৫-২০ টাকা

❖ adorini golpo in bengali mcq

21. পীরগঞ্জ থেকে ফেরার পরদিন বিকেলে মুখোপাধ্যায় মহাশয় কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন?
(A) মহেশচন্দ্রের সহিত
(B) নরেশচন্দ্রের সহিত
(C) ভবেশচন্দ্রের সহিত
(D) পরেশচন্দ্রের সহিত
উত্তর : (D) নরেশচন্দ্রের সহিত

22. মোক্তার মশাইয়ের বাগানের খানিকটা স্থান পরিষ্কার করা হয়েছিল-
(A) নতুন বৈঠকখানা তৈরির জন্য
(B) ফুলের বাগান করার জন্য
(C) হাতিকে বাঁধবার জন্য
(D) ধান শুকানোর জন্য
উত্তর : (C) হাতিকে বাঁধবার জন্য

23. মহারাজের কাছে মুখোপাধ্যায় মহাশয় একটি সুশীল ও সুবোধ হস্তীর প্রার্থনা করে পত্র লিখেছিলেন কয়দিনের জন্য ?
(A) এক দিনের জন্য
(B) দুই-তিন দিন
(C) চার-পাঁচ দিন
(D) এক সপ্তাহের জন্য
উত্তর : (B) দুই-তিন দিন

24. জজসাহেবের কাছে জয়রাম মুখার্জি নিজেকে ______ বলে পরিচয় দিয়েছিল
(A) প্রধান উকিল
(B) রাজ কর্মচারী
(C) মূর্খ মোক্তার
(D) নগণ্য ভৃত্য
উত্তর : (B) মূর্খ মোক্তার

25. 'মুখোপাধ্যায় নরম হইলেন'- মুখোপাধ্যায় কার কথা শুনে নরম হয়েছিলেন?
(A) মোক্তারের
(B) জমিদারের
(C) ডাক্তারের
(D) উকিলবাবুর
উত্তর : (D) উকিলবাবুর

26. পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের কোন দিনটি ঠিক করা হয়েছে?
(A) শুক্রবার
(B) বৃহস্পতিবার
(C) মঙ্গলবার
(D) সোমবার
উত্তর : (D) সোমবার

27. বামুনহাটে মেলা হয়-
(A) চৈত্র সংক্রান্তিতে
(B) ১লা বৈশাখে
(C) পৌষ সংক্রান্তিতে
(D) কার্তিক সংক্রান্তিতে
উত্তর : (A) চৈত্র সংক্রান্তিতে

28. কে আদরিণীকে বরণ করে নিয়েছিলেন?
(A) মুখুজ্যে মহাশয়ের কনিষ্ঠা পুত্রবধূ
(B) মুখুজ্যে মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ
(C) মুখুজ্যে মহাশয়ের পত্নী
(D) মুখুজ্যে মহাশয়ের কন্যা
উত্তর : (B) মুখুজ্যে মহাশয়ের জ্যেষ্ঠা পুত্রবধূ

29. মোক্তার মহাশয়ের পাঁচ টাকা জরিমানা হয়েছিল কারণ -
(A) আদালত অবমাননার জন্য
(B) মক্কেলের ক্ষতি করার জন্য
(C) সময়মতো হাজিরা না দেওয়ায়
(D) খাজনা বাকি পড়ায়
উত্তর : (A) আদালত অবমাননার জন্য

30. বাঙালির প্রচলিত প্রবাদ অনুযায়ী— "কথায় বলে ব্রহ্মবাক্য ______।"
(A) নীতিবাক্য
(B) বেদবাক্য
(C) ধর্মবাক্য
(D) সত্যবাক্য
উত্তর : (B) বেদবাক্য

31. "আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি?" নিমন্ত্রণ ছিল -
(A) চৈত্র সংক্রান্তির মেলায় যাবার
(B) কল্যাণীর বিবাহের
(C) পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের
(D) বামুনহাটের মেলা দেখার
উত্তর : (C) পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের

32. "আমরা দুজনেও তাঁর সঙ্গে সেই ______ দিব্যি আরামে যেতে পারব।" 
(A) পালকিতে
(B) গরুর গাড়িতে
(C) কোচবাক্সে
(D) হাতিতে
উত্তর : (D) হাতিতে

33. চৈত্র সংক্রান্তি উপলক্ষে মেলা বসেছিল -
(A) পীরগঞ্জে
(B) চৌধুরীপাড়ায়
(C) বামুনহাটে
(D) ঠাকুরনগরে
উত্তর : (C) বামুনহাটে

34. লাহিড়ী মহাশয়ের কর্মচারী হাতির দাম নিয়েছিলেন-
(A) তিন হাজার
(B) দুই হাজার
(C) এক হাজার
(D) পাঁচ হাজার
উত্তর : (B) দুই হাজার

35. 'ওঁর বাপের আমল থেকে আমি ওঁদের মোক্তার'- জয়রামবাবু কার বাবার আমলের কথা বলেছেন?
(A) মহারাজ নরেশচন্দ্রের
(B) কুঞ্জবিহারী বাবুর
(C) উমাচরণ লাহিড়ীর
(D) নগেন ডাক্তারের
উত্তর : (A) মহারাজ নরেশচন্দ্রের

36. কত দিনের জন্য মুখুজ্যে মশাই হাতি প্রার্থনা করে পত্র লিখেছিলেন?
(A) দুই মাস
(B) পাঁচ-সাত দিন
(C) দুই-তিন দিন
(D) দুইদিন
উত্তর : (C) দুই-তিন দিন

37. আদালত অবমাননার দায়ে মোক্তার সাহেবের ঠিক কত টাকা জরিমানা ধার্য করা হয়েছিল?
(A) দশ টাকা
(B) পাঁচ টাকা
(C) সাত টাকা
(D) পনেরো টাকা
উত্তর : (B) পাঁচ টাকা

38. মোক্তার তাঁর চিঠিতে কার সম্পর্কে 'আশ্রিতজনপ্রতিপালকেষু' বিশেষণটি ব্যবহার করেছিলেন?
(A) জজ সাহেবের সম্পর্কে
(B) কুঞ্জবিহারী বাবুর সম্পর্কে
(C) মেজবাবুর সম্পর্কে
(D) মহারাজ নরেশচন্দ্র রায় সম্পর্কে
উত্তর : (D) মহারাজ নরেশচন্দ্র রায় সম্পর্কে

39. "উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য"—এখানে 'উনি' বলতে কার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(A) জয়রাম বন্দ্যোপাধ্যায়
(B) জয়রাম মুখোপাধ্যায়
(C) জয়গোপাল মিত্র
(D) জয়দেব চক্রবর্তী
উত্তর : (B) জয়রাম মুখোপাধ্যায়

40. জয়রাম মোক্তারের বড়ো নাতনির নাম -
(A) মঙ্গলা
(B) কল্যাণী
(C) আদরিণী
(D) জয়ন্তী
উত্তর : (B) কল্যাণী

❖ adorini golpo mcq questions and answers

41. পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে নিমন্ত্রণ আসার কারণ -
(A) রথের মেলা
(B) জমিদারি পাওয়া উৎসব
(C) মেজবাবুর মেয়ের বিয়ে
(D) ছেলের অন্নপ্রাশন
উত্তর : (C) মেজবাবুর মেয়ের বিয়ে

42. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
(i) নগেন্দ্রবাবু         (a) জমিদার
(ii) কুঞ্জবিহারীবাবু  (b) মোক্তার
(iii) জয়রাম মুখোপাধ্যায়  (c) জুনিয়র উকিল
(iv) নরেশচন্দ্র        (d) ডাক্তার
বিকল্পসমূহ:
(A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)

43. পাড়ার যুবক ও বৃদ্ধরা মোক্তারের সঙ্গে তাস-পাশা খেলতে আসেন-
(A) রবিবার অপরাহ্নকালে
(B) শনিবার সায়াহ্নকালে
(C) সোমবার দ্বিপ্রহরে
(D) শুক্রবার প্রভাতে
উত্তর : (A) রবিবার অপরাহ্নকালে

44. মোক্তার মহাশয় তাঁর চিঠিতে নরেশচন্দ্রকে সম্বোধন করার জন্য কোন বিশেষ বিশেষণটি ব্যবহার করেছিলেন?
(A) প্রীতিভাজনেষু
(B) আশ্রিতজনপ্রতিপালকেষু
(C) প্রিয়বরেষু
(D) বন্ধুবরেষু
উত্তর : (B) আশ্রিতজনপ্রতিপালকেষু

45. মুখোপাধ্যায় এ জীবনে মাসিক কত ভাড়ায় ঘর নিয়েছিলেন?
(A) তেরো সিকা
(B) দশ সিকা
(C) পাঁচ টাকা
(D) ষোলো আনা
উত্তর : (A) তেরো সিকা

46. "বামুনহাটের দশ ক্রোশ উত্তরে সপ্তাহব্যাপী আরেক মেলা হয়"- এখানে কোন মেলার কথা বলা হয়েছে ?
(A) রথতলার মেলা
(B) পীরগঞ্জের মেলা
(C) রসুলগঞ্জের মেলা
(D) নদীর ধারের মেলা
উত্তর : (C) রসুলগঞ্জের মেলা

47. "তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন"- কে মহারাজের নিকট চিঠি নিয়ে গিয়েছিলেন?
(A) মোক্তার মশাই
(B) দেওয়ানজী
(C) খাস ভৃত্য
(D) সরকার মশাই
উত্তর : (B) দেওয়ানজী

48. আদরিণীর জন্য প্রতিদিন কত টাকা ভাড়া ধার্য করা হয়েছিল?
(A) চার টাকা
(B) দুই টাকা
(C) তিন টাকা
(D) পাঁচ টাকা
উত্তর : (C) তিন টাকা

49. বিবৃতিগুলি বিবেচনা করো :
(I) মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও, মেজাজটা কিছু রুক্ষ। 
(II) যৌবনকালে জয়রাম রীতিমতো বদরাগী ছিলেন। 
(III) জয়রাম মুখোপাধ্যায় গঙ্গা নদী পার করে এখানে এসেছিলেন। 
(IV) জয়রাম মুখোপাধ্যায় মাসিক তেরো সিকায় বাসা ভাড়া নিয়েছিলেন।
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
উত্তর : (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য

50. "হাতি পাওয়া গেল না"- এই সংবাদটি জয়রামবাবুকে কে পৌঁছে দিয়েছিলেন?
(A) রাজবাড়ির নায়েব
(B) বাড়ির মাহুত
(C) পত্রবাহক ভৃত্য
(D) এস্টেটের দেওয়ানজি
উত্তর : (C) পত্রবাহক ভৃত্য

51. কল্যাণীর বিবাহের জন্য কোন তারিখটি ঠিক করা হয়েছিল?
(A) ৫ই আষাঢ়
(B) ১০ই বৈশাখ
(C) ১০ই জ্যৈষ্ঠ
(D) ১লা বৈশাখ
উত্তর : (C) ১০ই জ্যৈষ্ঠ

52. 'পরের দিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল'- হস্তিনীর নাম-
(A) রূপসী
(B) মঙ্গলা
(C) গজপতি
(D) আদরিণী
উত্তর : (D) আদরিণী

53. মুখুজ্যে মশাই তাঁর প্রিয় বাছুরটির নামকরণ করেছিলেন-
(A) বিচারকের নামে
(B) ম্যাজিস্ট্রেটের নামে
(C) ডেপুটিবাবুর নামে
(D) দারোগার নামে
উত্তর : (C) ডেপুটিবাবুর নামে

54. "যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন"- ইনি হলেন -
(A) মহারাজ নরেশচন্দ্রের
(B) জয়রাম মুখোপাধ্যায়ের
(C) নগেন ডাক্তারের
(D) কুঞ্জবিহারী বাবুর
উত্তর : (B) জয়রাম মুখোপাধ্যায়ের

55. 'তাহা শত চেষ্টাতেও হইয়া উঠে না'- এখানে কী হয়ে ওঠে না বলা হয়েছে?
(A) আয় বৃদ্ধি করা
(B) ব্যয় সংকোচ
(C) জমানো টাকা খরচ করা
(D) মক্কেল ধরা
উত্তর : (B) ব্যয় সংকোচ

56. 'বাড়িতে আনন্দের কোলাহল পড়িয়া গেল'- এই আনন্দোৎসবের মূল কারণ
(A) কল্যাণীর বিয়ের সম্বন্ধ পাকা হওয়ায়
(B) আদরিণীকে পুনরায় ফিরে আসতে দেখে
(C) জজ সাহেবের বাড়িতে নিমন্ত্রণ পাওয়ায়
(D) ছোট ছেলের কলকাতা থেকে ফেরায়
উত্তর : (B) আদরিণীকে পুনরায় ফিরে আসতে দেখে

57. বিজ্ঞাপন অনুযায়ী মোক্তার শ্রীজয়রাম মুখোপাধ্যায়ের নিবাস বা বাসস্থান কোথায় ছিল?
(A) পীরগঞ্জে
(B) বামুনহাটে
(C) রসুলপুরে
(D) চৌধুরীপাড়ায়
উত্তর : (D) চৌধুরীপাড়ায়

58. 'হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন'- এখানে কার কথা বলা হয়েছে ?
(A) মহারাজ নরেশচন্দ্র
(B) উমাচরণ লাহিড়ী
(C) জয়রাম মুখোপাধ্যায়
(D) মেজবাবুর কর্মচারী
উত্তর : (C) জয়রাম মুখোপাধ্যায়

59. বামুনহাটে মেলার আয়োজন করা হয় -
(A) ১লা বৈশাখে
(B) মকর সংক্রান্তিতে
(C) চৈত্র সংক্রান্তিতে
(D) কার্তিক সংক্রান্তিতে
উত্তর : (C) চৈত্র সংক্রান্তিতে

60. শহর থেকে দু-তিন ক্রোশের মধ্যে কতজন জমিদারের হাতি ছিল বলে উল্লেখ আছে?
(A) পাঁচ-সাত জন
(B) দু-তিন জন
(C) আট-দশ জন
(D) এক-দুই জন
উত্তর : (B) দু-তিন জন

❖ adorini golpo question answer in bengali

61. নগেন ডাক্তার আর কুঞ্জবিহারীবাবু জয়রাম মোক্তারের গৃহে উপস্থিত হয়েছিলে-
(A) সকালে
(B) বিকেলে
(C) দুপুরে
(D) রাত্রিতে
উত্তর : (B) বিকেলে

62. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল-
(A) দশ টাকা
(B) পাঁচ টাকা
(C) সাত টাকা
(D) নয় টাকা
উত্তর : (B) পাঁচ টাকা

63. সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া কী করিতেছিলেন?
(A) মামলার কাগজ দেখিতেছিলেন
(B) পাশা খেলা দেখিতেছিলেন
(C) মক্কেল বিদায় করিতেছিলেন
(D) হুঁকা প্রস্তুত করিতেছিলেন
উত্তর : (B) পাশা খেলা দেখিতেছিলেন

64. 'ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইলো'- ভৃত্যের হাতের সেই হাঁড়িতে কী ছিল?
(A) পানতুয়া
(B) ছানাবড়া
(C) মিষ্টান্ন
(D) রসগোল্লা
উত্তর : (D) রসগোল্লা

65. 'মস্ মস্ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল'- কবে?
(A) ২৫শে বৈশাখ
(B) ১লা জ্যৈষ্ঠ
(C) ১লা বৈশাখ
(D) ১০ই বৈশাখ
উত্তর : (C) ১লা বৈশাখ

66. 'হস্তিনী আসিল'- হস্তিনী 'আদরিণী' কয়টার সময় এসেছিল?
(A) বেলা সাতটা
(B) বেলা আটটা
(C) বেলা দশটা
(D) বেলা নয়টা
উত্তর : (A) বেলা সাতটা

67. 'আদরিণী' গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতেই 'পরদিন' বলতে ______ দিনকে বোঝানো হয়েছে
(A) বৃহস্পতিবার
(B) বুধবার
(C) রবিবার
(D) শুক্রবার
উত্তর : (C) রবিবার

68. নিমন্ত্রণ রক্ষা করতে মুখোপাধ্যায়/মুখুজ্যে/মোক্তার মশায় গিয়েছিলেন -
(A) রসুলগঞ্জে
(B) পীরগঞ্জে
(C) বীরপুরে
(D) সবগুলি ভুল
উত্তর : (B) পীরগঞ্জে

69. বিজ্ঞাপনে আদরিণীর দৈনিক খোরাকী বা খাবারের খরচ কত টাকা উল্লেখ করা হয়েছিল?
(A) ৩ টাকা
(B) ১ টাকা
(C) ২ টাকা
(D) ৫ টাকা
উত্তর : (B) ১ টাকা

70. মোক্তার সাহেব আদালতের আদেশের বিরুদ্ধে লড়েছিলেন-
(A) মহকুমা আদালত অবধি
(B) জেলা আদালত অবধি
(C) হাইকোর্ট অবধি
(D) সুপ্রিমকোর্ট অবধি
উত্তর : (C) হাইকোর্ট অবধি

71. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
(i) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। 
(ii) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিয়া বলিল - "হাতি পাওয়া গেল না।" 
(ii) বাড়িতে হাতি আসিবামাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 
(iv) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তী ছিল।
বিকল্পসমূহ :
(A) (i) → (ii) → (iii) → (iv)
(B) (iv) → (ii) → (i) → (iii)
(C) (iv) → (iii) → (ii) → (i)
(D) (ii) → (iv) → (i) → (iii)
উত্তর : (D) (ii) → (iv) → (i) → (iii)

72. আদরিণীর সম্মুখে ধামা ভর্তি করে কী কী রাখা হয়েছিল?
(A) আলো চাল, কলা ও মঙ্গলদ্রব্য
(B) কদলীকাণ্ড ও আতপ চাল
(C) খই-মুড়ি ও বাতাসা
(D) বৃক্ষ শাখা ও ঘাস
উত্তর : (A) আলো চাল, কলা ও মঙ্গলদ্রব্য

73. 'তিনি অকাতরে অন্নদান করিতেন'- তিনি হলেন -
(A) নগেন্দ্রলোচন মুখোপাধ্যায়
(B) কুঞ্জবিহারী মিত্র
(C) জয়রাম মুখোপাধ্যায়ের
(D) জয়গোপাল মিত্র
উত্তর : (C) জয়রাম মুখোপাধ্যায়ের

74. মোক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স -
(A) পঞ্চাশ পার হয়েছে
(B) ষাট পার হয়েছে
(C) ত্রিশ পার হয়েছে
(D) চল্লিশ পার হয়েছে
উত্তর : (A) পঞ্চাশ পার হয়েছে

75. "কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়ঃ"- মুখুজ্যের এমন মনে হয়েছিল ঠিক কত বছর বয়সে -
(A) প্রায় ৬০ বছর
(B) প্রায় ৫৫ বছর
(C) প্রায় ৭৫ বছর
(D) প্রায় ৬৫ বছর
উত্তর : (A) প্রায় ৬০ বছর

76. বিবৃতিগুলি বিবেচনা করো :
(I) আদরিণীকে বিক্রি করে দিলে মাসে ত্রিশ চল্লিশ টাকা বেঁচে যাবে। 
(II) আদরিণীকে ভাড়া দেওয়ায় ১৫-২০ টাকার বেশি আয় হইল না। 
(III) হস্তী ভাড়ার বিজ্ঞাপন 'আদরিণী' গল্পের পঞ্চম পরিচ্ছেদে আছে। 
(IV) হস্তী ভাড়ার বিজ্ঞাপনে আদরিণীর ভাড়া প্রতি রোজ ধার্য হয় চার টাকা।
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা

77. জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার ছিলেন?
(A) পনেরো বছর
(B) বিশ বছর
(C) তিরিশ বছর
(D) পঁচিশ বছর
উত্তর : (B) বিশ বছর

78. মোক্তার মহাশয় তাঁহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া কী করিতেছিলেন?
(A) চিঠি লিখিতেছিলেন
(B) বিশ্রাম লইতেছিলেন
(C) হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন
(D) মক্কেলের কথা শুনিতেছিলেন
উত্তর : (C) হুঁকা হাতে করিয়া তামাক খাইতেছিলেন

79. আদরিণীর মৃত্যুর পর কতদিন মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন?
(A) পনেরো দিন
(B) দুই মাস
(C) এক বছর
(D) ছয় মাস
উত্তর : (B) দুই মাস

80. জয়রাম মুখোপাধ্যায়ের লড়াই করা শেষ কোন মোকদ্দমাটি লড়েছিলেন?
(A) পীরগঞ্জের জমিদারি মামলা
(B) ডাকাতির মামলা
(C) খুনের মোকদ্দমা
(D) আদালত অবমাননার মামলা
উত্তর : (C) খুনের

❖ Class 12 Adorini Golpo Question Answer

File Details :
PDF Name : Class 12 Adorini Question Answer PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download PDF

❖ লেখকের শেষ কথা : এখানে 'আদরিণী' গল্প থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ই-বুক (PDF)'-টিতে আমরা মোট ৭ ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. The Night Train at Deoli Class 12 MCQClick Here
2. Ulysses MCQ Question AnswerClick Here
3. Riders to the Sea MCQClick Here
4. Amarnath MCQ Class 11Click Here
5. একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা প্রশ্নClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.