❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতাটির রচয়িতা কে ?
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) শঙ্খ ঘোষ
(C) নবনীতা দেবসেন
(D) জয় গোস্বামী
উত্তর : (C) নবনীতা দেবসেন
2. "দিগ্বিজয়ের রূপকথা" কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে?
(A) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা
(B) রূপকথা সমগ্র
(C) প্রথম প্রত্যয়
(D) আমি অনুপম
উত্তর : (A) নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা
3. 'খজুরের দ্বীপ' আসলে কী ? [HS 3rd Sem 2026]
(A) যে দ্বীপ কবি আবিষ্কার করতে চান
(B) যেখানে কবি বসবাস করতে চান
(C) যেখানে কবি হারিয়ে যেতে চান
(D) যেখানে কবি পৌঁছতে চান
উত্তর : (D) যেখানে কবি পৌঁছতে চান
4. 'দিগ্বিজয়ে যেতে হবে'- দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন ? [HS 3rd Sem 2026]
(A) দুয়োরাণী
(B) সুয়োরাণী
(C) রাজকন্যা
(D) রাজমাতা
উত্তর : (A) দুয়োরাণী
5. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাওঃ
শাণিত ইস্পাতখণ্ড। অভঙ্গুর। নাম _______ । [HS 3rd Sem 2026]
(A) ভালোবাসা
(B) শিরস্ত্রাণ
(C) বিশ্বাস
(D) কবচকুন্ডল
উত্তর : (A) ভালোবাসা
6. কবি নবনীতা দেবসেনের মতে 'অভঙ্গুর' কে? [HS 3rd Sem Supp.. 2026]
(A) ভালোবাসা
(B) বিশ্বাস
(C) শিরস্ত্রাণ
(D) আশীর্বাদ
উত্তর: (A) ভালোবাসা
7. পুষ্পক হল - [HS 3rd Sem Supp.. 2026]
(A) ফুলের গুচ্ছ
(B) ফুল রাখার সাজি
(C) রথের ঘোড়া
(D) স্বর্গরথ
উত্তর: (D) স্বর্গরথ
8. বিবৃতি (A): 'দিগ্বিজয়ের রূপকথায়' কবি ভালোবাসাকে জাদু-অশ্ব বলেছেন।
কারণ (R) : কারণ ভালোবাসাই ছুটিয়ে নিয়ে যায় মরুপথে। [HS 3rd Sem Supp.. 2026]
(A) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(B) (A) ঠিক, কিন্তু (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ভুল
(D) (A) এবং (R) উভয়েই ঠিক
উত্তর: (B) (A) ঠিক, কিন্তু (R) ভুল
9. শূন্যস্থানে সঠিক শব্দটি বসাও :
"নিশ্চিত পৌঁছুবো সেই ______ খজুরের দ্বীপে।"
(A) নির্জন
(B) দারুচিনি
(C) লাক্ষা
(D) তৃষ্ণাহর
উত্তর : (D) তৃষ্ণাহর
10."দিগ্বিজয়ে যেতে হবে। ______ দিলেন সাজিয়ে।"- রাজপুত্রকে কে সাজিয়ে দিয়েছিলেন?
(A) সুয়োরানী
(B) ছোটোরানী
(C) দুয়োরানী
(D) রাজমাতা
উত্তর : (C) দুয়োরানী
11. রাজপুত্রকে যাত্রার জন্য কে সাজিয়ে দিয়েছিলেন?
(A) রাজকন্যা
(B) দুয়োরাণী
(C) পুষ্পক রথ
(D) সুয়োরাণী
উত্তর : (B) দুয়োরাণী
12. "কিছুই ছিল না"- রাজপুত্রের কাছে কেবল কী ছিল?
(A) কবচকুণ্ডল ও শিরস্ত্রাণ
(B) দুটি আশীর্বাদী সরঞ্জাম
(C) জাদু অশ্ব ও মন্ত্রপূত অসি
(D) পুষ্পক আর সপ্তডিঙ্গা
উত্তর : (B) দুটি আশীর্বাদী সরঞ্জাম
13. রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম কী কী ছিল?
(A) বিশ্বাস ও প্রেম
(B) বিশ্বাস ও ভালোবাসা
(C) প্রেম ও প্রীতি
(D) প্রীতি ও সৌহার্দ্য
উত্তর : (B) বিশ্বাস ও ভালোবাসা
14. "শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম"— রাজপুত্রের সাথে থাকা সেই 'আশীর্বাদী দুটি সরঞ্জাম' হল -
(A) জাদুঅশ্ব ও মন্ত্রপূতঃ অসি
(B) বিশ্বাস ও ভালোবাসা
(C) সাহস ও শক্তি
(D) জাদু-অশ্ব ও অসি
উত্তর : (A) জাদুঅশ্ব ও মন্ত্রপূতঃ অসি
15. রাজপুত্রের কাছে প্রথাগত যুদ্ধের কোন সরঞ্জামগুলি "কিছুই ছিল না"?
(A) কবচকুণ্ডল ও শিরস্ত্রাণ
(B) ধনুক ও তুণীর
(C) কবচকুণ্ডল, ধনুক-তূণীর ও শিরস্ত্রাণ
(D) জাদু-অশ্ব ও পক্ষীরাজ
উত্তর : (C) কবচকুণ্ডল, ধনুক-তূণীর ও শিরস্ত্রাণ
16. "তেপান্তরের পক্ষীরাজ। তার নাম রেখেছি বিশ্বাস"— এখানে 'পক্ষীরাজ' বলতে কোন কাল্পনিক জীবকে বোঝানো হয়েছে?
(A) জাদুর রথ
(B) সোনার হরিণ
(C) বিশাল পাখি
(D) অশ্ব বা ঘোড়া
উত্তর : (D) অশ্ব বা ঘোড়া
17. 'অভঙ্গুর' বলতে বোঝানো হয়েছে -
(A) মাথার শিরস্ত্রাণ
(B) সিন্ধুর সপ্তডিঙ্গা
(C) আকাশের পুষ্পক
(D) মন্ত্রপূতঃ অসি
উত্তর : (D) মন্ত্রপূতঃ অসি
18. "নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর খজুরের দ্বীপে।" - এখানে 'তৃষ্ণাহর' শব্দের অর্থ কী?
(A) তৃষ্ণার্ত হওয়া
(B) তৃষ্ণানিবারণকারী
(C) তৃষ্ণায় হারিয়ে যাওয়া
(D) মরুভূমি সদৃশ
উত্তর: (B) তৃষ্ণানিবারণকারী
19. 'তৃষ্ণাহর' বলতে বোঝানো হয়েছে -
(A) মরুপথকে
(B) সিন্ধুজলকে
(C) খজুরের দ্বীপকে
(D) আশীর্বাদী সরঞ্জামকে
উত্তর : (C) খজুরের দ্বীপকে
20. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) শিরস্ত্রাণ (a) ধারালো
(ii) তূণীর (b) শরাধার
(iii) কুণ্ডল (c) মাথার বর্ম
(iv) শাণিত (d) কানের দুল
সঠিক বিকল্প :
(A) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
(B) (i)-a, (ii)-d, (iii)-b, (iv)-c
(C) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
(D) (i)-b, (ii)-c, (iii)-d, (iv)-a
উত্তর : (A) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
❖ class 12 bengali digbijoy er rupkotha mcq
21. "রক্তে আমি রাজপুত্র"- কবিকে কোন উদ্দেশ্যে যাত্রা করতে হবে?
(A) শিকারে
(B) ভ্রমণে
(C) দিগ্বিজয়ে
(D) রাজসভায়
উত্তর : (C) দিগ্বিজয়ে
22. "নিশ্চিত পৌঁছুবো"- রাজপুত্র তাঁর যাত্রার শেষে ঠিক কোন গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখেছেন?
(A) দারুচিনির দ্বীপে
(B) তেপান্তরের মাঠে
(C) খজুরের দ্বীপে
(D) সিন্ধুর কূলে
উত্তর : (C) খজুরের দ্বীপে
23. 'তার নাম রেখেছিঃ' বিশ্বাস"- কবি কোন সরঞ্জামটির নাম 'বিশ্বাস' রেখেছেন?
(A) মন্ত্রপূত অসি
(B) স্বর্ণ কুণ্ডল
(C) জাদু-অশ্ব
(D) পুষ্পক বিমান
উত্তর : (C) জাদু-অশ্ব
24. বিবৃতি (A): নিশ্চিত পৌঁছুবো সেই তৃষ্ণাহর খজুরের দ্বীপে।
কারণ (R): বিশ্বাস ও ভালোবাসা এই দুই আশীর্বাদ আছে।
সঠিক বিকল্প :
(A) A ও R উভয়ই সঠিক এবং R, A-র সঠিক ব্যাখ্যা।
(B) A সঠিক কিন্তু R ভুল।
(C) A ভুল কিন্তু R সঠিক।
(D) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়।
উত্তর: (A) A ও R উভয়ই সঠিক এবং R, A-র সঠিক ব্যাখ্যা।
25. 'হলেনই বা দুঃখিনী জননী'- এখানে কার জননীর কথা বলা হয়েছে?
(A) রাজকন্যার
(B) দুয়োরাণীর
(C) রাজপুত্রের
(D) সুয়োরাণীর
উত্তর : (C) রাজপুত্রের
26. "আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে"- এখানে 'পুষ্পক' বলতে কী বোঝানো হয়েছে?
(A) পুষ্পময় দ্বীপ
(B) লতাগুল্ম
(C) রথ
(D) পক্ষীরাজ ঘোড়া
উত্তর : (C) রথ
27. "শাণিত ইস্পাত খণ্ড"- কবিতায় প্রকৃতপক্ষে এটি কার রূপক?
(A) পক্ষীরাজ ঘোড়া
(B) সুদৃঢ় তূণীর
(C) মন্ত্রপূতঃ অসি
(D) সোনার কবচ
উত্তর : (C) মন্ত্রপূতঃ অসি
28. "তার নাম রেখেছি: ______।"- শূন্যস্থানে সঠিক শব্দটি কী?
(A) বিশ্বস্ততা
(B) বিশ্বাস
(C) কৃতজ্ঞতা
(D) ভালোবাসা
উত্তর : (B) বিশ্বাস
29. নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো:
বিবৃতি (I): রাজপুত্র তৃষ্ণাহর খজুরের দ্বীপে পৌঁছাতে চান।
বিবৃতি (II): রাজপুত্রকে সুয়োরানী সাজিয়ে দিলেন।
বিবৃতি (III): ভালোবাসা ইস্পাত খণ্ডের মতো অভঙ্গুর।
বিবৃতি (IV): রাজপুত্রকে দিগ্বিজয়ে যেতে হবে।
সঠিক বিকল্প :
(A) I-সত্য, II-সত্য, III-সত্য, IV-সত্য
(B) I-সত্য, II-মিথ্যা, III-সত্য, IV-সত্য
(C) I-মিথ্যা, II-সত্য, III-সত্য, IV-সত্য
(D) I-সত্য, II-সত্য, III-মিথ্যা, IV-মিথ্যা
উত্তর: (B) I-সত্য, II-মিথ্যা, III-সত্য, IV-সত্য
30. রাজপুত্রের হৃদয়ের খাপে ভরা ছিল-
(A) জাদু-অশ্ব
(B) বিশ্বাস
(C) মন্ত্রপূতঃ অসি
(D) শিরস্ত্রাণ
উত্তর : (C) মন্ত্রপূতঃ অসি
31. "এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি / শাণিত ইস্পাত খণ্ড।"- এখানে কার কথা বলা হয়েছে?
(A) অটুট বিশ্বাস
(B) মায়াজাল
(C) ভালোবাসা
(D) আশীর্বাদ
উত্তর : (C) ভালোবাসা
32. বিবৃতি (A): দুয়োরানী দিলেন সাজিয়ে।
কারণ (R): রাজপুত্র দিগ্বিজয়ে যাবে।
সঠিক বিকল্প :
(A) A ও R উভয়ই সঠিক এবং R, A-র সঠিক কারণ।
(B) A সঠিক কিন্তু R ভুল।
(C) A ভুল কিন্তু R সঠিক।
(D) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-র সঠিক কারণ নয়।
উত্তর: (A) A ও R উভয়ই সঠিক এবং R, A-র সঠিক কারণ।
33. "দুয়োরানী দিলেন সাজিয়ে।"- এখানে 'দুয়োরানী' বলতে কবি কাকে বুঝিয়েছেন?
(A) রূপকথার রানীকে
(B) সুয়োরানীকে
(C) রাজরানীকে
(D) দুঃখিনী জননীকে
উত্তর : (D) দুঃখিনী জননীকে
34. "মরুপথে সেই হয় উট"- এখানে কার কথা বলা হয়েছে?
(A) জাদু-অশ্ব
(B) পক্ষীরাজ
(C) পুষ্পক রথ
(D) সপ্তডিঙ্গা
উত্তর : (A) জাদু-অশ্ব
35. রাজপুত্রকে শেষ পর্যন্ত কোথায় যেতে হবে?
(A) দিগ্বিজয়ে
(B) মরুপথে
(C) খজুরের দ্বীপে
(D) দ্বীপান্তরে
উত্তর : (A) দিগ্বিজয়ে
36. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) অশ্ব (a) দুয়োরাণী
(ii) রাজপুত্র (b) দিগ্বিজয়
(iii) জননী (c) আশীর্বাদী
(iv) সরঞ্জাম (d) জাদু
বিকল্পসমূহ:
(A) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(b), (ii)-(d), (iii)-(c), (iv)-(a)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
উত্তর : (A) (i)-(d), (ii)-(b), (iii)-(a), (iv)-(c)
37. 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'ভালোবাসা' সরঞ্জামটি প্রকৃতপক্ষে কীসের প্রতীক?
(A) মন্ত্রপূতঃ অসি
(B) উট বা উষ্ট্রী
(C) তেপান্তরের পক্ষীরাজ
(D) সিন্ধুর সপ্তডিঙ্গা
উত্তর : (A) মন্ত্রপূতঃ অসি
38. 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতায় 'বিশ্বাস' সরঞ্জামটি আসলে কীসের প্রতীক?
(A) জাদু-অশ্ব
(B) মন্ত্রপূতঃ অসি
(C) স্বর্ণ কবচ
(D) পুষ্পক রথ
উত্তর : (A) জাদু-অশ্ব
39. 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতায় ভালোবাসার অস্ত্রকে কবি 'মন্ত্রপূতঃ' বলেছেন কারণ -
(A) ভালোবাসা ঘর ভাঙার মন্ত্র শেখায়
(B) ভালোবাসা সবকিছুকে হাতের মুঠোয় এনে দেয়
(C) ভালোবাসা সমস্ত জাগতিক বিপর্যয় থেকে রক্ষা করে
(D) ভালোবাসা দিয়ে সব প্রতিকূলতাকে জয় করা যায়
উত্তর : (D) ভালোবাসা দিয়ে সব প্রতিকূলতাকে জয় করা যায়
40. "রক্তে আমি রাজপুত্র। হলেনই বা দুঃখিনী জননী"- এখানে রাজপুত্র হওয়ার প্রমাণ কিসে?
(A) দুয়োরানীর সাজিয়ে দেওয়ায়
(B) নিজের ধমনীর রক্তে
(C) দিগ্বিজয় যাত্রায়
(D) দুঃখিনী জননীর আশীর্বাদে
উত্তর : (B) রক্তে
41."আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে"- সিন্ধুজলে কোনটি সেজে ওঠার কথা বলা হয়েছে?
(A) রাজপুত্র
(B) দুঃখিনী জননী
(C) সপ্তডিঙ্গা
(D) পক্ষীরাজ
উত্তর : (C) সপ্তডিঙ্গা
42. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i) দুয়োরাণী কথককে সাজিয়ে বিদায় দিয়েছিলেন।
(ii) 'জাদু অশ্ব' সিন্ধুজলে সপ্তডিঙ্গার আকার নেয়।
(iii) হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি আসলে 'ভালোবাসা'।
(iv) কথকের সাজের সময় প্রথাগত কোনো কবচকুণ্ডল ছিল না।
বিকল্পসমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর : (A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
❖ digbijoy er rupkotha kobita class 12 mcq
File Details :
PDF Name : Digbijoy er Rupkotha Kobita Class 12 PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
| 1. The Night Train at Deoli Class 12 MCQ | Click Here |
| 2. Ulysses MCQ Question Answer | Click Here |
| 3. Riders to the Sea MCQ | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা প্রশ্ন | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115