WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQ | ধর্ম কবিতার প্রশ্ন উত্তর Class 12

0

Dhormo Kobita Question Answer

ভূমিকা : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য 'দিগ্বিজয়ের রূপকথা' এবং 'ধর্ম' এই দুটি কবিতা পড়তে হবে। নতুন সিলেবাস অনুযায়ী, এই দুটি কবিতা থেকে পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে মোট ৭টি MCQ প্রশ্ন থাকবে (১×৭=৭)। অর্থাৎ, এই অংশটি থেকে ভালো নম্বর তোলার সুযোগ রয়েছে প্রচুর। তাই পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে আমরা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা 'ধর্ম'​ কবিতা থেকে কিছু বাছাই করে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর প্রদান করেছি। পাশাপাশি, দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য সাজেশন প্রকাশের ধারাবাহিকতায় এ বছরও 'WB Semester Team' দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী সাজেশন ই-বুক(PDF) প্রকাশ করছে, যেখানে প্রতিটি অধ্যায় থেকে ৭ ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে সহায়ক হবে। যারা আমাদের এই সমৃদ্ধ সাজেশন ই-বুক(PDF)টি সংগ্রহ করতে ইচ্ছুক, তারা আমাদের ওয়েবসাইটের মেনু (Menu) অপশনে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।


dhormo question answer

❖ dhormo kobita mcq class 12

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'ধর্ম' কবিতাটির রচয়িতা কে?
(A) শ্রীজাত
(B) বিনয় মজুমদার
(C) শঙ্খ ঘোষ
(D) জয় গোস্বামী
উত্তর : (A) শ্রীজাত

2. শ্রীজাত-র 'ধর্ম' কবিতাটি মূল কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?
(A) ৭ সংখ্যক
(B) ১৪ সংখ্যক
(C) ১২ সংখ্যক
(D) ১১ সংখ্যক
উত্তর : (B) ১৪ সংখ্যক

3. কবীরের ধর্ম ছিল _______। [HS 3rd Sem 2026]
(A) গান
(B) দিগন্ত পেরনো
(C) সত্যের বয়ান
(D) না থামা কখনো
উত্তর : (C) সত্যের বয়ান

4. 'ধর্ম' কবিতাটির মূল গ্রন্থ- [HS 3rd Sem 2026]
(A) কর্কটক্রান্তির দেশ
(B) অন্ধকার বারান্দা
(C) অন্ধকার লেখাগুচ্ছ
(D) ধর্মে আছো জিরাফেও আছো
উত্তর : (C) অন্ধকার লেখাগুচ্ছ

5. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো : [HS 3rd Sem 2026]
     ক-স্তম্ভ                খ-স্তম্ভ
(i) আব্দুল করিম খাঁ   (a) কবি ও নাট্যকার
(ii) আইনস্টাইন         (b) চিত্রশিল্পী
(iii) ভ্যান গঘ             (c) সংগীতশিল্পী
(iv) গার্সিয়া লোরকা   (d) বিজ্ঞানী
সঠিক বিকল্প :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
উত্তর : (B) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

6. "তবে কেন ______ পথ ভাবায় তোমাকে?" [HS 3rd Sem Supp.. 2026]
(A) ভিন্ন
(B) অন্য
(C) ক্লিন্ন
(D) বন্য
উত্তর : (B) অন্য

7. 'ধর্ম' কবিতায় কবি ক'জন বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ করেছেন? [HS 3rd Sem Supp.. 2026]
(A) ৫ জন
(B) ৪ জন
(C) ৮ জন
(D) ৬ জন
উত্তর : (D) ৬ জন 

8. আইনস্টাইনের ধর্ম ছিল- [HS 3rd Sem Supp.. 2026]
(A) গান গাওয়ার
(B) আঁকা
(C) সত্যর বয়ান
(D) দিগন্ত পেরোনো
উত্তর : (D) দিগন্ত পেরোনো

9. 'দিগন্ত পেরনো' কার ধর্ম ছিল?
(A) আইনস্টাইনের
(B) মেঘনাদ সাহার
(C) সত্যেন্দ্রনাথ বসুর
(D) প্রফুল্লচন্দ্র রায়ের
উত্তর : (A) আইনস্টাইনের

10. 'ধর্ম দিগন্ত পেরনো'- এটি কার ধর্মের পরিচয় দেয়?
(A) কবীর
(B) আব্দুল লতিফ
(C) প্রফুল্লচন্দ্র রায়ের
(D) আইনস্টাইনের
উত্তর : (D) আইনস্টাইনের

11. সন্ত কবীর মানুষকে কোন পথে চলার নির্দেশ দিয়েছিলেন?
(A) মিথ্যার
(B) কপটতার
(C) সত্যের
(D) মোহের
উত্তর : (C) সত্যের

12. কবীর মানুষকে _______ পথে থাকতে বলেছিলেন?
(A) মোহের পথ
(B) কপটতার পথ
(C) সত্যের পথ
(D) অহংকারের পথ
উত্তর : (C) সত্যের পথ

13. কবীরের ধর্ম ছিল ______ বয়ান।
(A) ত্যাগের
(B) সত্যের
(C) ভক্তির
(D) প্রেমের
উত্তর : (B) সত্যের

14. 'ধর্ম' কবিতার কবি সমস্ত ধর্ম কোথায় থাকে বলেছেন-
(A) একই দেশে
(B) একই ব্রহ্মাণ্ডে
(C) একই পৃথিবীতে
(D) একই গ্রহে
উত্তর : (D) একই গ্রহে

15. 'এত এত ধর্ম' কোথায় একত্রে থাকে -
(A) একই দেশে
(B) একই গ্রহে
(C) একই মহাবিশ্বে
(D) একই গ্রন্থে
উত্তর : (B) একই গ্রহে

16. আব্দুল করিম খাঁ জন্মেছিলেন -
(A) মহারাষ্ট্র
(B) উত্তরপ্রদেশ
(C) পাঞ্জাব
(D) পশ্চিমবঙ্গ
উত্তর : (B) উত্তরপ্রদেশ

17. কবির মতে বর্তমান ধর্মের পথে ______ রয়েছে।
(A) সার্থকতা
(B) অপব্যয়
(C) কৃচ্ছ্রসাধন
(D) মুক্তি
উত্তর : (B) অপব্যয়

18. আব্দুল করিম খাঁ কোন ক্ষেত্রে পারদর্শী ছিলেন?
(A) চিত্রশৈলী
(B) কাব্যচর্চা
(C) সংগীত বিশারদ
(D) ভাস্কর্য শিল্প
উত্তর : (C) সংগীত বিশারদ

19. ধর্ম কার কাছে ছিল উন্মাদনা -
(A) লিওনার্দো দা ভিঞ্চি
(B) লেনিন
(C) শ্রীজাত-র
(D) ভ্যান গঘ
উত্তর : (D) ভ্যান গঘ

20. 'যে তোমাকে শিখিয়েছে'- এখানে কী শেখানোর কথা বলা হয়েছে?
(A) বশ্যতার কথা
(B) প্রবঞ্চনার কথা
(C) দখলের কথা
(D) বীরত্বের কথা
উত্তর : (C) দখলের কথা

❖ Dhormo Kobita Question Answer

21. 'ধর্ম ছিল গান'- এখানে কার ধর্মের কথা বলা হয়েছে?
(A) আবদুল করিম খাঁ
(B) আব্দুল লতিফ
(C) গার্সিয়া লোরকা
(D) কবীর
উত্তর : (A) আবদুল করিম খাঁ

22. বিবৃতি (A) : জনগণের কবি গার্সিয়া লোরকা কবিতাকে লড়াইয়ের অস্ত্র বানিয়েছিলেন।
কারণ (R) : লোরকার ধর্ম ছিল কবিতার জিত।
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A ও R উভয়েই ভুল
(D) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
উত্তর : (D) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

23. নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন -
(A) ফিদেল কাস্ত্রো
(B) লেনিন
(C) মার্কস
(D) গার্সিয়া লোরকা
উত্তর : (B) লেনিন

24. 'ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা।'- ভ্যান গঘ পেশায় ছিলেন একজন -
(A) ভাস্কর
(B) সংগীত বিশারদ
(C) চিত্রশিল্পী
(D) অভিনেতা
উত্তর : (C) চিত্রশিল্পী

25. আগুনের ধর্ম আজও রয়ে গেছে -
(A) ধ্বংসের মত্ততায়
(B) ভস্মের চরিত-এ
(C) দহন ক্ষমতায়
(D) উত্তাপের বিকিরণে
উত্তর : (B) ভস্মের চরিত

26. 'ভস্মের চরিত' আজও যার ধর্ম -
(A) আগুনের
(B) বিস্ফোরণের
(C) চিতার
(D) অগ্নিকুণ্ডের
উত্তর : (A) আগুনের

27. কার আদর্শে ধর্ম ছিল 'নতুন পতাকা'র মতো?
(A) কার্ল মার্কস
(B) লেনিন
(C) স্টালিন
(D) ফিদেল কাস্ত্রো
উত্তর : (B) লেনিন

28. 'বাতাসের ধর্ম শুধু  ______ ।
(A) গান গাওয়া
(B) স্থির থাকা
(C) কখনও না-থামা
(D) পতাকা ওড়ানো
উত্তর : (C) কখনও না-থামা

29. গান এবং আঁকা যাঁদের ধর্ম ছিল, তাঁরা হলেন যথাক্রমে-
(A) লোরকা এবং কবির
(B) কবির ও লেলিন
(C) আবদুল করিম খাঁ এবং ভ্যান গঘ
(D) লোরকা এবং ভ্যানগথ
উত্তর : (C) আবদুল করিম খাঁ এবং ভ্যান গঘ

30. 'সত্যের বয়ান' দেওয়া কার ধর্ম ছিল?
(A) শ্রীজাত-র
(B) কবীরের
(C) লেনিনের
(D) লোরকার
উত্তর : (B) কবীরের

31. ভ্যান গঘের ধর্ম ছিল -
(A) নতুন পতাকা
(B) উন্মাদনা, আঁকা
(C) অপব্যয় করা
(D) অপব্যয় করা
উত্তর : ((B) উন্মাদনা,,আঁকা

32. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
         ক-স্তম্ভ              খ-স্তম্ভ
(I) ডাচ চিত্রশিল্পী    (a) আবদুল করিম খাঁ
(II) 'একুশে পদক'-এ ভূষিত   (b) কবীর
(III) বলশেভিক নেতা   (c) ভ্যান গঘ
(IV) স্বামী রামানন্দের শিষ্য   (d) লেনিন
বিকল্পসমূহ : 
(A) (I)-(c), (II)-(a), (III)-(d), (IV)-(b)
(B) (I)-(a), (II)-(c), (III)-(b), (IV)-(d)
(C) (I)-(d), (II)-(c), (III)-(b), (IV)-(a)
(D) (I)-(a), (II)-(d), (III)-(b), (IV)-(c)
উত্তর : (A) (I)-(c), (II)-(a), (III)-(d), (IV)-(b)

33. সন্ত কবীর জন্মেছিলেন -
(A) দিল্লিতে
(B) গুজরাটে
(C) উত্তরপ্রদেশে
(D) বিহারে
উত্তর : (C) উত্তরপ্রদেশে

34. আবদুল করিম খাঁ জন্মেছিলেন -
(A) পাঞ্জাব
(B) উত্তরপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) দিল্লি
উত্তর : (B) উত্তরপ্রদেশ

35. ভ্যান গঘ পেশায় মূলত ছিলেন-
(A) চিত্রশিল্পী
(B) স্থপতি
(C) সংগীতজ্ঞ
(D) ঔপন্যাসিক
উত্তর : (A) চিত্রশিল্পী

36. শিল্পী ভ্যান গঘ জন্মেছিলেন-
(A) ফ্রান্সে
(B) বেলজিয়ামে
(C) নেদারল্যান্ডে 
(D) ইতালিতে
উত্তর : (C) নেদারল্যান্ডে

37. 'ধর্ম' কবিতায় কার ছবি আঁকার প্রসঙ্গ রয়েছে?
(A) লেনিনের
(B) লিওনার্দো দা ভিঞ্চি
(C) ভ্যান গঘ
(D) পাবলো পিকাসো
উত্তর : (C) ভ্যান গঘ

38. ভ্লাদিমির লেনিন কোন দেশে জন্মেছিলেন-
(A) পোল্যান্ডে
(B) রাশিয়ায়
(C) ইউক্রেনে
(D) জার্মানিতে
উত্তর : (B) রাশিয়ায়

39. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
১। (i) আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরনো।
(ii) লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
(iii) এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
(iv) ভ্যান গঘের ধর্ম কবিতার জিত।
বিকল্পসমূহ : 
(A) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
উত্তর : (A) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা

40. 'তোমার ধর্মের পথে কেন ______।
(A) সময়ক্ষয়
(B) মিতব্যয়
(C) অপব্যয়
(D) আড়ম্বর
উত্তর : (C) অপব্যয়

41. প্রখ্যাত কবি শ্রীজাত-র সম্পূর্ণ নাম -
(A) শ্রীজাত মুখোপাধ্যায়
(B) শ্রীজাত গঙ্গোপাধ্যায়
(C) শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
(D) শ্রীজাত চট্টোপাধ্যায়
উত্তর : (C) শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

❖ dhormo kobita class 12 mcq question answer

42. 'জেনো সে ধর্মই নয়'- কবির ভাবনায় কোনটি ধর্ম নয়?
(A) যে ধর্ম সহমর্মিতা শেখায়
(B) যে ধর্ম ত্যাগের কথা বলে
(C) যে ধর্ম দখলের কথা শেখায়
(D) যে ধর্ম ভক্তি শেখায়
উত্তর : (C) যে ধর্ম দখলের কথা শেখায়

43. শ্রীজাত কোন সাহিত্যকীর্তির জন্য 'আনন্দ পুরস্কার' পেয়েছিলেন?
(A) অন্ধকার লেখাগুচ্ছ
(B) উড়ন্ত সব জোকার
(C) ছাই রঙের গ্রাম
(D) বোম্বে মেইল
উত্তর : (B) উড়ন্ত সব জোকার

44. ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ ______ নামে বেশি পরিচিত।
(A) গার্সিয়া লোরকা
(B) আইনস্টাইন
(C) লেনিন
(D) ভ্যান গঘ
উত্তর : (C) লেনিন

45. 'এ-ওকে, সে-তাকে আরো জায়গা করে দেয়'- এই পঙ্ক্তিতে কাদের কথা বলা হয়েছে?
(A) বিভিন্ন মতাদর্শের
(B) বিভিন্ন রাষ্ট্রের
(C) বিভিন্ন ধর্মের
(D) বিভিন্ন সম্প্রদায়ের
উত্তর : (C) বিভিন্ন ধর্মের

46. চিত্রশিল্পী ভ্যান গঘের পুরো নাম-
(A) ভিনসেন্ট উইলিয়াম গখ
(B) ভিনসেন্ট উইলেম গঘ
(C) সেন্ট উইলিয়াম গখ
(D) ভ্যান দ্য গঘ
উত্তর : (B) ভিনসেন্ট উইলেম গঘ

47. আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত আবিষ্কার কোনটি?
(A) আপেক্ষিকতাবাদ
(B) মহাকর্ষ বল
(C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
(D) বেতার তরঙ্গ
উত্তর : (A) আপেক্ষিকতাবাদ

48. আগুনের ধর্ম ______ ভস্মের চরিত।
(A) চিরকাল
(B) ছিল
(C) আজও
(D) হল
উত্তর : (C) আজও

49. গার্সিয়া লোরকা ছিলেন একজন- 
(A) সাংবাদিকতা
(B) কবি ও নাট্যকার
(C) বিজ্ঞান গবেষণা
(D) চলচ্চিত্র পরিচালনা
উত্তর : (B) কবি ও নাট্যকার

50. বিখ্যাত সাহিত্যিক গার্সিয়া লোরকা জন্মেছিলেন-
(A) মেক্সিকোতে
(B) পর্তুগালে
(C) স্পেনে
(D) আর্জেন্টিনায়
উত্তর : (C) স্পেনে

51. 'কবিতার জিত' কার ধর্ম ছিল?
(A) গার্সিয়া লোরকা
(B) পাবলো পিকাসো
(C) শ্রীজাত-র
(D) সুকান্ত ভট্টাচার্যের
উত্তর : (A) গার্সিয়া লোরকা

52. সুফিধারা ও মরমিয়াবাদের সঙ্গে কার গান ও কবিতার সাদৃশ্য আছে?
(A) কবীরের
(B) আবদুল করিম খাঁর
(C) লালন শাহের
(D) লোরকার
উত্তর : (A) কবীরের

53. নিচের কোন বিখ্যাত শিল্পকর্মটি ভ্যান গঘের সৃষ্ট নয়?
(A) তারাময় রাত
(B) গণেশ জননী
(C) সূর্যমুখী
(D) গমের ক্ষেতে কাক
উত্তর : (B) গণেশ জননী

54. ২০০৪ সালে শ্রীজাত কোন জনপ্রিয় কাব্যগ্রন্থের জন্য 'আনন্দ পুরস্কার' লাভ করেন?
(A) উড়ন্ত সব জোকার
(B) মানবী কলম
(C) অন্ধকার লেখাগুচ্ছ
(D) কিছু কবিতা
উত্তর : (A) উড়ন্ত সব জোকার

55. কবি শ্রীজাত ধর্মের নাম করে দখলদারি করাকে কী বলেছেন?
(A) প্রতিষ্ঠান আনুগত্য / প্রাতিষ্ঠানিকতা
(B) সামাজিকতা
(C) শৃঙ্খলাপরায়ণতা
(D) প্রাচীনপন্থা
উত্তর : (A) প্রতিষ্ঠান আনুগত্য / প্রাতিষ্ঠানিকতা

56. 'কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।'- কবীর আসলে কে ছিলেন?
(A) সন্ত
(B) বিচারক
(C) চিত্রকর
(D) মহাকাশচারী
উত্তর : (A) সন্ত

57. আব্দুল করিম খাঁ রাগসংগীতের দুটি ধারার সংমিশ্রণে কোন ঘরানা বা শৈলী গড়ে তোলেন?
(A) কিরানা/কৈরনা
(B) ভৈরব
(C) ইমনে
(D) মেঘ মল্লার
উত্তর : (A) কিরানা/কৈরনা

58. আলবার্ট আইনস্টাইন জন্মেছিলেন -
(A) আমেরিকায়
(B) জার্মানিতে
(C) ইংল্যান্ডে
(D) জাপানে
উত্তর : (B) জার্মানিতে

59. আইনস্টাইনকে কোন বিষয়ের গবেষণার জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়?
(A) চিকিৎসাবিদ্যায়
(B) মহাকাশ বিজ্ঞানে
(C) পদার্থবিদ্যায়
(D) গণিতশাস্ত্রে
উত্তর : (C) পদার্থবিদ্যায়

60. শ্রীজাত-র "অন্ধকার লেখাগুচ্ছ" কাব্যগ্রন্থটি প্রথম কবে প্রকাশিত হয়-
(A) ২০০৮ সালে
(B) ২০১৫ সালে
(C) ২০১১ সালে
(D) ২০১৯ সালে
উত্তর : (B) ২০১৫ সালে

61. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i) কবীরের ধর্ম ছিল 'সত্যের বয়ান'
(ii) লেনিনের ধর্ম শুধু না থামা কখনো।
(iii) আগুনের ধর্ম শুধু সত্যের বয়ান।
(iv) ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা।
সঠিক বিকল্প :
(A) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(B) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(C) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
উত্তর : (C) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য

62. 'ধর্ম' কবিতায় 'ধর্ম' শব্দটি মোট কতবার প্রযুক্ত হয়েছে?
(A) নয়বার
(B) এগারো বার
(C) বারো বার
(D) দশবার
উত্তর : (B) এগারো বার

63. 'ধর্ম' কবিতাটির মোট চরণ বা পঙ্ক্তি সংখ্যা কত?
(A) ১২টি
(B) ১৪টি
(C) ১০টি
(D) ১৬টি
উত্তর : (B) ১৪টি

❖ dhormo question answer

File Details :
PDF Name : Dhormo MCQ Class 12
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download PDF

❖ লেখকের শেষ কথা : এখানে 'ধর্ম' কবিতা থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ই-বুক (PDF)'-টিতে আমরা মোট ৭ ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. The Night Train at Deoli Class 12 MCQClick Here
2. Ulysses MCQ Question AnswerClick Here
3. Riders to the Sea MCQClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. দিগ্বিজয়ের রূপকথা MCQ PDFClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.