WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা

0

পোটরাজ গল্পের প্রশ্ন উত্তর PDF

ভূমিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য শঙ্কর রাও খারাটের লেখা 'পোটরাজ' ভারতীয় গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি ভারতীয় গল্প এবং আর একটি আন্তর্জাতিক কবিতা 'তার সঙ্গে' থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে মোট 5টি MCQ প্রশ্ন থাকবে, যার পূর্ণমান 1×5=5। তাই আমরা পরীক্ষার্থীদের সুবিধার্থে এই পর্বে 'পোটরাজ' ভারতীয় গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নোত্তর সম্বলিত একটি Free PDF নিচে প্রদান করেছি। পাশাপাশি, 'WB Semester Team' দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য সাজেশন ই-বুক(PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ই-বুক(PDF) প্রকাশিত হতে চলেছে। আমাদের এই ই-বুকগুলিতে প্রতিটি অধ্যায় থেকে সাত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। ই-বুক(PDF)টি সংগ্রহ করতে চাইলে আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো।


পোটরাজ গল্পের প্রশ্ন উত্তর PDF

❖ পোটরাজ গল্প MCQ PDF

[বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে নিচের MCQ-গুলি গল্পের ঘটনা অনুযায়ী সাজানো হয়নি বরং গুরুত্বের ভিত্তিতে সাজানো হয়েছে। অর্থাৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'পোটরাজ' গল্পটি অনুবাদ করেছেন- [HS 3rd Sem 2026]
(A) সুনন্দন চক্রবর্তী
(B) সুচন্দন চক্রবর্তীর
(C) সুনীল চক্রবর্তী
(D) সুনন্দন মুখার্জী
উত্তর : (A) সুনন্দন চক্রবর্তী

2. দুরপত মারী আই-কে ভোগের সঙ্গে দিত _______ [HS 3rd Sem 2026]
(A) পাকা কলা
(B) খেজুর
(C) নারকেল
(D) জামরুল
উত্তর : (C) নারকেল

3. বিবৃতি (A) : গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী আই-এর কুনজরে পড়েছে।
কারণ (R) : গ্রামের লোকজনেরা মারী-আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। [HS 3rd Sem 2026]
(A) (A) ভুল, (R) ঠিক
(B) (A) ঠিক, (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক
(D) (A) এবং (R) উভয়েই ভুল
উত্তর : (B) (A) ঠিক, (R) ভুল

4. দুরপত কী কী বার দেবতার নামে উপোস করত? [HS 3rd Sem Supp.. 2026]
(A) সোম ও শুক্রবার
(B) মঙ্গল ও শুক্রবার
(C) শনি ও মঙ্গলবার
(D) রবি ও শুক্রবার
উত্তর : (B) মঙ্গল ও শুক্রবার

5. "বলো কী, মা নিজের ভক্তকেই হেনেছেন?"- এ কথার বক্তা হল -[HS 3rd Sem Supp.. 2026]
(ক) আনন্দ
(খ) বন্তলা
(গ) দামা
(ঘ) মোড়ল
উত্তর : (ঘ) মোড়ল

6. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো :
(i) সারা আকাশে মেঘে ঢাকা। সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে।
(ii) তাকে উঠে বসতে দেখে দুরপত একটু ঠাণ্ডা হল।
(iii) আবহাওয়ার থমথমে। গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ।
(iv) রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে।  [HS 3rd Sem Supp.. 2026]
(ক) (i), (iv), (ii), (iii)
(খ) (iii), (iv), (ii), (i)
(গ) (i), (iii), (iv), (ii)
(ঘ) (iv), (ii), (iii), (i)
উত্তর : (গ) (i), (iii), (iv), (ii)

7. 'পোটরাজ' গল্পের মূল লেখকের নাম কী?
(A) সুনন্দন চক্রবর্তী
(B) শঙ্কর রাও খারাট
(C) মহাশ্বেতা দেবী
(D) নবারুণ ভট্টাচার্য
উত্তর : (B) শঙ্কর রাও খারাট

8. 'পোটরাজ' গল্পের বাংলা অনুবাদ কে করেছেন?
(A) অমরেন্দ্র চক্রবর্তী
(B) শক্তি চট্টোপাধ্যায়
(C) সুনন্দন চক্রবর্তী
(D) অনিন্দ্য সৌরভ
উত্তর : (C) সুনন্দন চক্রবর্তী

9. 'পোটরাজ' গল্পের প্রধান পোটরাজ চরিত্রটির নাম কী?
(A) আনন্দ
(B) দামা
(C) মোড়ল
(D) শঙ্কর
উত্তর : (B) দামা

10. দামার স্ত্রীর নাম -
(A) বন্তলা
(B) লক্ষ্মী
(C) দুরপত
(D) মেরী
উত্তর : (C) দুরপত

11. "আমার মাথার দিব্যি"- কে কাকে এই দিব্যি দিয়েছিল?
(A) দামা তার স্ত্রী দুরপতকে
(B) দূরপত তার ছেলে আনন্দকে
(C) আনন্দ তার বাবা দামাকে
(D) মোড়ল পোটরাজকে
উত্তর : (B) দুরপত তার ছেলে আনন্দকে

12. 'মোড়ল অবাক হয়'- মোড়ল অবাক হয়েছিলেন কেন?
(A) আনন্দ লেখাপড়া ছেড়ে দিতে চেয়েছে বলে
(B) মা নিজের ভক্তকেই হেনেছেন
(C) গ্রামের সবাই সুস্থ হয়ে উঠেছে দেখে
(D) দেবী গ্রাম ছেড়ে চলে গেছেন শুনে
উত্তর : (B) মা নিজের ভক্তকেই হেনেছেন

13. পোটরাজের দুয়ারে থাকা নিমগাছে কোন পাখিটি ডাকছিল?
(A) কাক
(B) শালিক
(C) ঘুঘু
(D) ফিঙে
উত্তর : (A) কাক

14. দুরপতের স্বামী দামা কোন কারণে পোটরাজ হয়েছিলেন?
(A) উপার্জনের জন্য
(B) নিজের শখ মেটাতে
(C) বাধ্য হয়ে
(D) মা-বাবা দেবীর কাছে মানত করেছিলেন বলে
উত্তর : (D) মা-বাবা দেবীর কাছে মানত করেছিলেন বলে

15. দুরপত তার আরাধ্যা দেবী মারী-আই-কে কী দিয়ে স্নান করাত?
(A) দুধ আর মধু
(B) হলুদ-চন্দন
(C) দুধ আর দই
(D) দই আর মধু
উত্তর : (C) দুধ আর দই

16. দুরপত দেবী মারী-আইয়ের নামে ______ বারে উপবাস করে।
(A) মঙ্গল ও বৃহস্পতিবার
(B) শনি ও মঙ্গলবার
(C) মঙ্গল ও শুক্রবার
(D) সোম ও শুক্রবার
উত্তর : (C) মঙ্গল ও শুক্রবার

17. "লোকে বলছে দামা বড়ো পুণ্যবান।"- গ্রামবাসী দামাকে 'পুণ্যবান' বলার কারণ -
(A) সে অনেক দান-ধ্যান করত বলে
(B) সে পোটরাজ হিসেবে বিখ্যাত ছিল বলে
(C) তার ছেলে ইংরেজি স্কুলে পড়ে বলে
(D) তার ভক্তির জোরেই মারী-আই গাঁয়ের বাইরে গেছে 
উত্তর : (D) তার ভক্তির জোরেই মারী-আই গাঁয়ের বাইরে গেছে

18. "ভেবো না, ভালো হয়ে যাবে"- গল্পে কার অসুস্থতা থেকে সেরে ওঠার কথা বলা হয়েছে?
(A) পোটরাজের ছেলে
(B) দুরপতের
(C) পোটরাজ দামার
(D) গ্রামের মোড়লের
উত্তর : (C) পোটরাজ দামার

19. দূরপতের বড়ো ছেলে আনন্দ হাইস্কুলে পড়ছে- 
(A) ইতিহাস
(B) বাংলা
(C) ইংরেজি
(D) সমাজবিদ্যা
উত্তর : (C) ইংরেজি

20. "করুণ মুখে জবাব দিচ্ছে সে"- এখানে কার কথা বলা হয়েছে?
(A) আনন্দ
(B) দামা
(C) মোড়ল
(D) দুরপত
উত্তর : (D) দুরপত

21. 'পোটরাজ' গল্পের সূচনায় ______ মাসের কথা উল্লেখ আছে?
(A) শ্রাবণ মাস
(B) জ্যৈষ্ঠ মাস
(C) আষাঢ় মাস
(D) বৈশাখ মাস
উত্তর : (C) আষাঢ় মাস

22. 'শুনে দুরপতের প্রাণ শুকোয়'- এমন অবস্থা কারণ -
(A) মেঘের ডাক
(B) দামার গোঙানি
(C) কুকুরের চীৎকার
(D) মোড়লের হাঁকডাক
উত্তর : (C) কুকুরের চীৎকার

23. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
     ক-স্তম্ভ                 খ-স্তম্ভ
(i) দূরপত       (a) 'দামা হলো গিয়ে মায়ের পোটরাজ।'
(ii) বঞ্চলাবাঈ   (b) 'ওহে, দামা পোটরাজ বাড়ি আছে?'
(iii) মোড়ল      (c) 'পোটরাজকে ডাকে রে।'
(iv) আনন্দ      (d) 'হ্যাঁ, মা। মিছিলকে গাঁয়ের ধারে নিতেই হবে,তাই না?'
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (C) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

❖ potraj class 12 mcq pdf

24. দূরপত তার আরাধ্যা দেবী মারী-আই-কে কোন রঙের শাড়ি পরাতো?
(A) সবুজ শাড়ি
(B) হলুদ শাড়ি
(C) লাল শাড়ি
(D) গেরুয়া শাড়ি
উত্তর : (A) সবুজ শাড়ি

25. 'গ্রাম মন্ডলীর লোকেরা এয়েছে গো'- কতজন এসেছিল?
(A) চারজন
(B) তিনজন
(C) দুইজন
(D) পাঁচজন
উত্তর : (A) চারজন

26. পোটরাজ দামা ও দুরপতের বড় ছেলের নাম কী?
(A) আনন্দ
(B) অজয়
(C) বিজয়
(D) সঞ্জয়
উত্তর : (A) আনন্দ

27. "মারী-আইকে আমি গাঁয়ের ধারে রেখে এসেছি"- আনন্দ কথাটি কীভাবে বলেছিল?
(A) চিৎকার করে
(B) ফিশফিশ করে
(C) হাসতে হাসতে
(D) কাঁদতে কাঁদতে
উত্তর : (B) ফিশফিশ করে

28. 'তার এখনো সন্দেহ যায়নি'- কার মনে এখনো সন্দেহ যায়নি ?
(A) আনন্দের
(B) মোড়লের
(C) দূরপতের
(D) বন্তলার
উত্তর : (C) দুরপতের

29. বিবৃতি (A) : 'মোড়ল অবাক হয়।' 
কারণ (R) : 'মা নিজের ভক্তকেই হেনেছেন।'
(ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(খ) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

30. "করুণ মুখে জবাব দিচ্ছে সে"- এখানে কার করুণ মুখের কথা বলা হয়েছে?
(A) বন্তলার
(B) দামার
(C) আনন্দের
(D) দূরপতের
উত্তর : (D) দূরপতের

31. 'পেন্নাম হই'- এখানে দুরপত কাকে প্রণাম করেছিল?
(A) দামা মোড়লকে
(B) পোটরাজকে
(C) মোড়লকে
(D) মারী-আইকে
উত্তর : (C) মোড়লকে

32. দেবী নিজে গ্রামের সীমানায় চলে গেছেন শুনে গ্রামবাসীদের মনে কোন বিশ্বাসের জন্ম হয়?
(A) এবার দামা দ্রুত সুস্থ হবে
(B) এবার দেবীর চক্কর বা কুদৃষ্টি কেটে যাবে
(C) আনন্দ এবার পোটরাজ হবে
(D) দেবী সবাইকে আশীর্বাদ করবেন
উত্তর : (B) এবার দেবীর চক্কর বা কুদৃষ্টি কেটে যাবে

33. সত্য-মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
(i) দূরপত দেবীর সামনে ভোগ হিসেবে কলা ও নারকেল দেয়। 
(ii) বাড়ির দরজায় দাঁড়িয়ে দূরপত আপন মনে গজগজ করছিল।
(iii) দূরপতের ছেলে নিমগাছে বসা কাকের দিকে ঢিল ছুঁড়েছিল।
(iv) সামর্থ্য না থাকলে ছাগলের বদলে দূরপত মাছ (মৎস্য) মানত করে।

(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (A) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা

34. "ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস?"- এখানে কী ভুলে যাওয়ার কথা হয়েছে?
(A) দামাকে ওষুধ খাওয়ানোর কথা
(B) মারী-আই-এর যাত্রায় যাওয়ার কথা
(C) দেবীকে গ্রামের বাইরে রেখে আসার কথা
(D) বাড়িতে অতিথি আপ্যায়নের কথা
উত্তর : (B) মারী-আই-এর যাত্রায় যাওয়ার কথা

35. পোটরাজ কতদিন রোদে বেরোয় না ?
(A) তিন দিন
(B) চার দিন
(C) পাঁচ দিন
(D) ছয় দিন
উত্তর : (A) তিন দিন

36. "ছাগল দিতে না-পারলে, ______ দিই।"
(A) মৎস্য
(B) কুঁকড়ো
(C) হাঁস
(D) পায়রা
উত্তর : (B) কুঁকড়ো

37. 'এই বাচ্চারা! মার বেজন্মাকে'- এখানে কাকে 'বেজন্মা' সম্বোধন করে মারতে বলা হয়েছে?
(A) কুকুর
(B) বিড়াল
(C) কাক
(D) শিয়াল
উত্তর : (C) কাক

38. দুরপতের বাড়ির পাশে কোন গাছটিতে বসে কাক ডাকছিল?
(A) আম গাছ
(B) সজনে গাছ
(C) নিমগাছে
(D) বট গাছ
উত্তর : (C) নিমগাছে

39. 'পোটরাজ' গল্পে উল্লিখিত 'মায়ের দয়া' আসলে কোন রোগকে বোঝায়?
(A) বসন্ত
(B) কলেরা
(C) প্লেগ
(D) টাইফয়েড
উত্তর : (B) কলেরা

40. "সেই আওয়াজের উপর দিয়ে সে চ্যাঁচায়"- এখানে কোন আওয়াজটির কথা বলা হয়েছে?
(A) কাকের ডাক
(B) ঝড়ের শব্দ
(C) কুকুরের চিৎকার
(D) ঝিরঝিরে বৃষ্টির শব্দ
উত্তর : (C) কুকুরের চিৎকার

41. বিবৃতি (A) : আনন্দের নিঃশ্বাস ঘন হয়ে এল। বুকের ওঠাপড়া দ্রুত হল।
কারণ (R) : বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে।
(ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(খ) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

❖ potraj golpo in bengali pdf mcq

42. 'দুরপত একটু ঠাণ্ডা হল'-দুরপতের ঠাণ্ডা হওয়ার কারণ -
(A) মোড়ল ঘর থেকে বিদায় নেওয়ায়
(B) উঠোনে বৃষ্টির শব্দ পাওয়ায়
(C) দামার একটু সুস্থ অনুভব করা
(D) আনন্দের হাসিমুখ দেখে
উত্তর : (C) দামার একটু সুস্থ অনুভব করা 

43. "সব দেবতার মধ্যে ওঁকে তুচ্ছি করি সাধ্যি কী"- এখানে কার মাহাত্ম্যের কথা বলা হয়েছে?
(A) মনসা দেবী
(B) দেবী মারী-আই
(C) শীতলা মা
(D) বনদেবী
উত্তর : (B) দেবী মারী-আই

44. গ্রামবাসীরা দেবীকে মিছিল করে কোথায় রেখে আসার সিদ্ধান্ত নিয়েছিল?
(A) নদীর পাড়ে
(B) পাশের কোনো গ্রামের মন্দিরে
(C) গ্রামের সীমানার বাইরে
(D) বটতলার খোলা মাঠে
উত্তর : (C) গ্রামের সীমানার বাইরে

45. 'কথা ঘোরাস না। কাজের কথা বল'-এই উক্তিটি কার ছিল?
(A) পোটরাজ দামার
(B) দূরপতের
(C) গ্রামের মোড়লের
(D) আনন্দের
উত্তর : (C) গ্রামের মোড়লের

46. "নিঃশ্বাস ঘন হ'য়ে এলো। বুকের ওঠাপড়া দ্রুত হ'লো"- আনন্দর এমন অবস্থার কারণ -
(A) প্রচণ্ড রাগ
(B) উত্তেজনা
(C) গভীর আতঙ্ক
(D) শারীরিক ক্লান্তি
উত্তর : (B) উত্তেজনা

47. "তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা?"- দুরপতের এই খেদ থেকে কী বোঝা যায়?
(A) ভক্তি আর যুক্তি সমার্থক
(B) ভক্তিতে মুক্তি ঘটে
(C) ভক্তিতে মুক্তি ঘটে না
(D) কোনোটিই নয়
উত্তর : (C) ভক্তিতে মুক্তি ঘটে না

48. দামার স্ত্রী বারবার কী দিয়ে নিজের চোখ মুছছিল?
(A) গামছা দিয়ে
(B) শাড়ির আঁচল দিয়ে
(C) নিজের হাত দিয়ে
(D) ওড়না দিয়ে
উত্তর : (B) শাড়ির আঁচল দিয়ে

49. "যেতে ভুলি কী ক'রে"- বক্তা কোন অনুষ্ঠানে যাওয়ার কথা ভোলেননি?
(A) মারী-আই-এর মন্দিরের বার্ষিক পুজোয়
(B) মারী-আই-এর যাত্রায়
(C) গ্রামের পঞ্চায়েত সভায়
(D) বড় ছেলের স্কুলে
উত্তর : (B) মারী-আই-এর যাত্রায়

50. নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো:
বিবৃতি (I): দুরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
বিবৃতি (II): দুরপত গজগজ করে আপনমনে।
বিবৃতি (III): তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
বিবৃতি (IV): ছাগল দিতে না-পারলে মৎস্য দিই।
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা

51. 'একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে'- এখানে কাদের কথা বলা হয়েছে?
(A) পাড়ার পুরুষদের
(B) গাঁয়ের মোড়লদের
(C) পাড়ার বৌ-ঝিদের
(D) স্কুলের ছেলেদের
উত্তর : (C) পাড়ার বৌ-ঝিদের

52. "যা-ই রোগ হোক না কেন, সে টিকে যাবে"- কার টিকে যাওয়ার কথা এখানে বলা হয়েছে?
(A) যার ওপর দেবীর বিশেষ কৃপা আছে
(B) যে নিয়মিত দেবীর আরাধনা করে
(C) যার যাওয়ার সময় এখনো আসেনি
(D) যে পোটরাজ বংশের উত্তরাধিকারী
উত্তর : (C) যার যাওয়ার সময় এখনো আসেনি

53. বাড়ির সামনে ডেকে চলা কাকটার দিকে কে ঢিল ছুঁড়েছিল?
(A) দুরপতের ছেলে
(B) দামা
(C) গ্রামের কোনো এক প্রতিবেশী
(D) দূরপত নিজে
উত্তর : (A) দুরপতের ছেলে

54. 'সারা আকাশ মেঘে ঢাকা... সমানে বৃষ্টি পড়ছে'- গল্পের শুরুতে কোন মাসের বর্ণনা রয়েছে?
(A) শ্রাবণ মাস
(B) আষাঢ় মাস
(C) বৈশাখ মাস
(D) জ্যৈষ্ঠ মাস
উত্তর : (B) আষাঢ় মাস

55. "দুরপত মারী-আই-এর যাত্রায় গিয়েছিলি তো"- এই প্রশ্নটি কে করেছিলেন?
(A) দামা
(B) বঞ্চলা
(C) গ্রামের প্রধান
(D) আনন্দ
উত্তর : (B) বঞ্চলা

56. দুরপত মায়ের সামনে ছাগল দিতে না পারলে ______ দেন।
(ক) মুরগি 
(খ) ফল
(গ) কুঁকড়ো
(ঘ) এর কোনোটিই নয়
উত্তর : (গ) কুঁকড়ো

57. 'না হলে মায়ের চক্কর গাঁয়ের উপর থেকে কাটবে না'- কী না হলে?
(A) দেবীকে বিসর্জন দেওয়া
(B) দেবীর পূজা বন্ধ করা
(C) মাকে গাঁয়ের সীমানায় নিয়ে যাওয়া না হলে
(D) দেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা
উত্তর : (C) মাকে গাঁয়ের সীমানায় নিয়ে যাওয়া না হলে

58. "এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে"- এই কথায় কার প্রতি ইঙ্গিত করা হয়েছে?
(A) দামার ভাই
(B) দুরপতের ছোট ছেলে
(C) দুরপতের বড় ছেলে আনন্দ
(D) মোড়লের সাগরেদ
উত্তর : (C) দূরপতের বড় ছেলে আনন্দ

59. 'ডাকতে-ডাকতেই কাকটা উড়ে পালায়।'- উড়ে পালার কারণ-
(A) খাবারের খোঁজে অন্য কোথাও যাওয়ায়
(B) দুরপতের ছেলের ছোঁড়া ঢিলের ভয়ে
(C) ঝড়ের পূর্বাভাস পাওয়ায়
(D) সন্ধ্যার অন্ধকার নেমে আসায়
উত্তর : (B) দূরপতের ছেলের ছোঁড়া ঢিলের ভয়ে

60. কে দামার বাড়ির দরজায় টানা চিৎকার জুড়ে দিয়েছিল?
(A) বিড়াল
(B) কুকুর
(C) শিয়াল
(D) গরু
উত্তর : (B) কুকুর

61. মারী-আই-এর সন্তুষ্টির জন্য দূরপত কোন দুটি দিনে উপবাস বা ব্রত রাখত?
(A) শনি ও মঙ্গলবার
(B) সোম ও বুধবার
(C) মঙ্গল ও শুক্রবার
(D) রবি ও মঙ্গলবার
উত্তর : (C) মঙ্গল ও শুক্রবার

62. গাঁয়ের লোকেদের মতে দেবী কার ভক্তির জোরে গাঁয়ের ধারে গিয়েছেন?
(A) আনন্দের ভক্তির জোরে
(B) দুরপতের ভক্তির জোরে
(C) দামার ভক্তির জোরে
(D) মোড়লের ভক্তির জোরে
উত্তর : (C) দামার ভক্তির জোরে

63. 'তার গলায় আর্তি'- কার?
(A) আনন্দের
(B) দামার
(C) দুরপতের
(D) মোড়লের
উত্তর : (C) দুরপতের

64. 'বলতে গিয়ে সে কেঁদে ফ্যালে'- দুরপত কী বলেছিল?
(A) মায়ের ক্রোধ
(B) মায়ের দয়া
(C) মায়ের ইচ্ছে
(D) মায়ের অভিশাপ
উত্তর : (B) মায়ের দয়া

❖ class 12 3rd semester bengali potraj pdf

65. 'পোটরাজ' গল্পটি মূল কোন ভাষায় রচনা করেছিলেন?
(A) কান্নাড়
(B) মারাঠি
(C) তামিল
(D) মালয়ালম
উত্তর : (B) মারাঠি

66. "জানি বাবা, তাও ভয় লাগে"- দূরপত জানে-
(A) গাঁয়ের প্রত্যেক বাড়িতে অন্তত একজন বিছানায় শুয়ে আছে
(B) গ্রামের সবাই ধীরে ধীরে গ্রাম ছেড়ে পালাচ্ছে
(C) দেবীর যাত্রা এবারে ঠিকমতো হবে না
(D) দামা আর কক্ষনো সুস্থ হয়ে উঠবে না
উত্তর : (A) গাঁয়ের প্রত্যেক বাড়িতে অন্তত একজন বিছানায় শুয়ে আছে

67. 'সে যতই শোনে ততই ঘামে'- আনন্দ কী শোনার পর ভয়ে ঘামতে শুরু করেছিল?
(A) তাকে গ্রাম ছেড়ে অন্য কোথাও যেতে হবে
(B) দেবীর জন্য তাকে পিঠের চাবুকের বাড়ি খেতে হবে
(C) বাকি জীবন দেবীকে পিঠে করে তাকে বয়ে বেড়াতে হবে
(D) দেবীকে মাথায় করে আজীবন বয়ে বেড়াতে হবে
উত্তর : (C) বাকি জীবন দেবীকে পিঠে করে তাকে বয়ে বেড়াতে হবে

68. পোটরাজ রোদে বেরোয় না -
(A) তিন দিন হয়ে গেল
(B) চার দিন হয়ে গেল
(C) পাঁচ দিন হয়ে গেল
(D) ছয় দিন হয়ে গেল
উত্তর : (A) তিন দিন হয়ে গেল

69. 'এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে'- কোন সময়ে পোটরাজের দুয়ারে হাজির হয়েছিল?
(A) সূর্য যখন মাথার ওপর
(B) সূর্যোদয়ের আগে
(C) সূর্য যখন বেশ উঁচুতে উঠেছে
(D) গোধূলি বেলায়
উত্তর : (C) সূর্য যখন বেশ উঁচুতে উঠেছে

70. দুরপত কোন তিথিতে স্নানের পর ভেজা কাপড়ে দেবীর সামনে গড়ান দেয়?
(A) চৈত্রের অমাবস্যায়
(B) শ্রাবণের অমাবস্যায়
(C) আষাঢ়ের অমাবস্যায়
(D) ফাল্গুনের অমাবস্যায়
উত্তর : (C) আষাঢ়ের অমাবস্যায়

71. মিছিলের মধ্যে একজন দামার গলায় কী রঙের মালা পরিয়ে দিয়েছিলেন?
(A) সাদা
(B) হলুদ
(C) লাল
(D) গোলাপি
উত্তর : (B) হলুদ

72. "কাউকে কখনো বলবি না, আমার মাথার দিব্যি।"- কোন্ কথা বলবে না?
(ক) সে স্কুল থেকে পালিয়ে এসেছে
(খ) আনন্দ মারী-আইকে গ্রামের ধারে রেখে এসেছে
(গ) মোড়ল মারী-আইকে হত্যা করেছে
(ঘ) মোড়ল মিছিলে আসেনি
উত্তর : (খ) আনন্দ মারী-আইকে গ্রামের ধারে রেখে এসেছে

73. "মা তোর লিলে বুঝিনা"- উক্তিটি কার?
(A) বন্তলা
(B) আনন্দ
(C) দুরপত
(D) পোটরাজ
উত্তর : (C) দুরপত

74. "দামা বাড়ি আছো নাকি?"- বক্তা কে?
(A) মোড়লের চেলা
(B) বন্তলাবাঈ
(C) গাঁয়ের মোড়ল
(D) প্রতিবেশী
উত্তর : (C) গাঁয়ের মোড়ল

75. 'কিন্তু আনন্দ দ্রুত চলে যায়'- আনন্দ দ্রুত কোন দিকে হেঁটে চলে গিয়েছিল?
(A) মোড়লের কার্যালয়ের দিকে
(B) মারী-আইয়ের থানের দিকে
(C) গ্রামের সীমানার দিকে
(D) স্কুলের দিকে
উত্তর : (B) মারী-আইয়ের থানের দিকে

76. "দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে"- কে দাঁড়িয়ে ছিল?
(A) আনন্দ
(B) দামা
(C) দুরপত
(D) বন্তলা
উত্তর : (B) দামা

77. "মরদটা আমার পড়ে আছে যে"- এখানে 'মরদ' বলতে দূরপত কাকে বুঝিয়েছেন?
(A) নিজের ছেলে আনন্দকে
(B) গ্রামের মোড়লকে
(C) নিজের স্বামী দামাকে
(D) বন্তলার স্বামীকে
উত্তর : (C) নিজের স্বামী দামাকে

78. আনন্দকে কোথায় স্নান করতে যাওয়ার কথা বলা হয়েছে?
(A) পুকুরে
(B) নদীতে
(C) দিঘিতে
(D) কুয়োতে
উত্তর : (B) নদীতে

79. 'মুখ ঢাকে সে'-  মুখ ঢেকেছিল -
(A) দামা
(B) আনন্দ
(C) বঞ্চলা
(D) দুরপত
উত্তর : (ঘ) দুরপত

80. দামাকে উঠে বসতে দেখে দুরপতের মনে কী প্রতিক্রিয়া হয়?
(A) সে ঘাবড়ে যায়
(B) সে নিশ্চিন্ত হয়
(C) সে একটু ঠাণ্ডা হয়
(D) সে ভয় পায়
উত্তর : (C) সে একটু ঠাণ্ডা হয়

81. লেখক শঙ্কর রাও খারাটের সম্পূর্ণ নাম কী ছিল?
(A) শঙ্কর রাও রামচন্দ্র খারাট
(B) শঙ্কর রাও কৃষ্ণ খারাট
(C) শঙ্কর রাও কুমার খারাট
(D) শঙ্কর রাও বিনায়ক খারাট
উত্তর : (A) শঙ্কর রাও রামচন্দ্র খারাট

82. 'পোটরাজ' বলতে আসলে কী বোঝানো হয়েছে?
(A) একটি গ্রামের নাম
(B) একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় নাম
(C) একজন জমিদারের উপাধি
(D) একটি উৎসবের নাম
উত্তর : (B) একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় নাম

83. "হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম"- উক্তিটি কার?
(A) পোটরাজ দামার
(B) বঞ্চলা
(C) গাঁয়ের মোড়লের
(D) আনন্দের
উত্তর : (B) বঞ্চলা

84. 'নিভোদ' শব্দটির প্রকৃত অর্থ কী?
(A) নৈবেদ্য বা উৎসর্গ করা
(B) বিসর্জন দেওয়া
(C) প্রদীপ নেভানো
(D) মন্দিরের ভোগ
উত্তর : (A) নৈবেদ্য বা উৎসর্গ করা

85. 'শাপমন্যি' শব্দটির সঠিক অর্থ কী?
(A) অভিশাপ দেওয়া
(B) শাপমুক্তি
(C) কেউটে সাপ
(D) মঙ্গল কামনা
উত্তর : (A) অভিশাপ দেওয়া

❖ potraj class 12 mcq pdf

File Details :
PDF Name : পোটরাজ গল্পের প্রশ্ন উত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : এখানে 'পোটরাজ ' গল্প থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ই-বুক (PDF)'-টিতে আমরা মোট ৭ ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQClick Here
2. Ulysses MCQ Question AnswerClick Here
3. Riders to the Sea MCQClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. দিগ্বিজয়ের রূপকথা MCQ PDFClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.