[ বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে নিচের MCQ-গুলি কবিতা অনুযায়ী পর পর সাজানো হয়নি বরং গুরুত্বের ভিত্তিতে সাজানো হয়েছে। অর্থাৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'তার সঙ্গে' কবিতাটির রচয়িতা কে ?
(A) পাবলো নেরুদা
(B) শক্তি চট্টোপাধ্যায়
(C) নবারুণ ভট্টাচার্য
(D) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর : (A) পাবলো নেরুদা
2. "তার সঙ্গে" কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ?
(A) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা
(B) প্রেমের কবিতা
(C) বিদেশি ফুলে রক্তের ছিটে
(D) টুয়েন্টি লাভ পোয়েম এন্ড সন্স
উত্তর : (A) পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা
3. পাবলো নেরুদার 'তার সঙ্গে' কবিতাটি কে বাংলায় অনুবাদ করেন?
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) নবারুণ ভট্টাচার্য
(C) শঙ্খ ঘোষ
(D) জয় গোস্বামী
উত্তর : (A) শক্তি চট্টোপাধ্যায়
4. আমাদের দুজনের হাতগুলোই লাগবে- [HS 3rd Sem 2026]
(A) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
(B) কারনেশন ফুলের জন্য
(C) মধু তালাশের জন্য
(D) পাথরের ফাটলেও বাসা বানানোর জন্য
উত্তর : (A) ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
5. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো : [HS 3rd Sem Supp.. 2026]
(i) "সময়টা মোটেই সুবিধের না।"
(ii) দু'জনে মিলে খুব সমঝে একে পার করতে হবে।
(iii) ধুয়ে মুছে আগুন বানাবার জন্য।
(iv) পাথরের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি।
বিকল্পসমূহ :
(A) (i) - (iv) - (ii) - (iii)
(B) (iv) - (ii) - (iii) - (i)
(C) (ii) - (iv) - (i) - (iii)
(D) (iii) - (ii) - (iv) - (i)
উত্তর : (C) (ii) - (iv) - (i) - (iii)
6. "________ জন্যে অপেক্ষা করো।"
(A) দেশের
(B) আমার
(C) বন্ধুর
(D) মানুষের
উত্তর : (B) আমার
7. "সময়টা খুব সুবিধের না" - তখন কী করতে হবে? (সংসদ নমুনা প্রশ্ন)
(A) অস্থির বা ব্যস্ত হতে হবে
(B) সমঝে পার হতে হবে
(C) সবকিছু ভুলে নিদ্রা যেতে হবে
(D) আমোদ-প্রমোদ বা আনন্দ করতে হবে
উত্তর : (B) সমঝে পার হতে হবে
8. ধুয়ে মুছে আগুন বানানোর জন্য প্রয়োজন -
(A) শুকনো বনের কাঠ
(B) পাথরের সংঘাত
(C) প্রচুর কাঠ-কয়লা
(D) দুজনের হাতগুলো
উত্তর : (D) দুজনের হাতগুলো
9. "এখন আমাদের একে অপরকে লাগবে"- কবির এই আহ্বানের মূল কারণ কী?
(A) নতুন করে প্রেমের জোয়ার আনার জন্য
(B) ধুয়ে মুছে আগুন বানাবার জন্য
(C) কারনেশন ফুলের চাষ করার জন্য
(D) মধুর অন্বেষণ বা তালাসের জন্য
উত্তর : (B) ধুয়ে মুছে আগুন বানাবার জন্য
10. "দুজনে মিলে খুব ________ একে পার করতে হবে।"
(A) সতর্কতায়
(B) শান্তিতে
(C) সমঝে
(D) সাহসে
উত্তর : (C) সমঝে
11. "পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় নি"- এই পংক্তিটির মধ্য দিয়ে কোন জীবনসত্য প্রকাশিত হয়েছে?
(A) চরম প্রতিকূলতা সত্ত্বেও তারা অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম
(B) তারা কেবলমাত্র সুদিনের আশায় বসে থাকে
(C) তারা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল
(D) তারা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত
উত্তর : (A) চরম প্রতিকূলতা সত্ত্বেও তারা অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম
12. 'আমাদের দুজনের হাতগুলোই লাগবে'- এখানে 'হাত' শব্দটি কিসের রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে?
(A) মারণাস্ত্র ধারণের
(B) পারস্পরিক সহযোগিতা
(C) বিশ্রাম নেওয়ার ইচ্ছার
(D) শারীরিক শক্তি প্রদর্শনের
উত্তর : (B) পারস্পরিক সহযোগিতা
13. 'দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে'- কোন বিষয়টি পার করার কথা বলা হয়েছে?
(A) সময়
(B) বন্ধুর কোনো রাস্তা
(C) দীর্ঘ প্রতীক্ষা
(D) জীবন
উত্তর : (A) সময়
14. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) আমরা (a) সমঝে পার হব
(ii) আমাদের (b) সুবিধের না
(iii) দুজনে (c) একে অপরকে লাগবে
(iv) সময় (d) যুঝবোই
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
15. 'যাদের বাসা বানাতে আটকায় নি'- কোথায়?
(A) নদীর তটে
(B) পাহাড়ের গুহায়
(C) পাথরের ফাটলে
(D) ঘন অরণ্যে
উত্তর : (C) পাথরের ফাটলে
16. 'সময়টা খুব সুবিধের না' বলতে কবি আসলে কী বুঝিয়েছেন?
(A) সময়টা খুব আনন্দদায়ক ও উৎসবমুখর
(B) সময়টা খুব সাধারণ ও একঘেয়ে
(C) সময়টা কঠিন, প্রতিকূল ও সংকটে পূর্ণ
(D) সময়টা একেবারে স্থির হয়ে গেছে
উত্তর : (C) সময়টা কঠিন, প্রতিকূল ও সংকটে পূর্ণ
17. "আমরা আমাদের চার হাত চার ______ একে যুঝবোই।"
(A) মনে
(B) কোণে
(C) দিকে
(D) চোখে
উত্তর : (D) চোখে
18. "এই যে সুবিধের-নয়-সময়টা"- বক্তা এই সংকটকালে করতে চান-
(A) দুজনে মিলে চার হাত চার চোখে একে যুঝতে চাওয়া
(B) নিরাপদ স্থানে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচানো
(C) একাকী প্রতিকূলতার মোকাবিলা করা
(D) ঝুড়ি ও শাবল নিয়ে মাটি খনন করা
উত্তর : (A) দুজনে মিলে চার হাত চার চোখে একে যুঝতে চাওয়া
19. "তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো"- এই ঐক্যের ফলে -
(A) মাথা উঁচু করে বাঁচা যাবে
(B) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়ানো যাবে
(C) অসাধ্য সাধন করা যাবে
(D) ছায়াসঙ্গী হয়ে থাকা যাবে
উত্তর : (B) কষ্টেসৃষ্টেও উঠে দাঁড়ানো যাবে
20. 'আমরা আবার সেরকম জুড়ি' কবিতায় এই জুড়ির যে বৈশিষ্ট্যগুলি কবি তুলে ধরেছেন তা ক্রমান্বয়ে সাজিয়ে দাও -
(i) স্থানে-অস্থানে বেঁচেবত্তে এসেছে
(ii) কষ্টেসৃষ্টে উঠে দাঁড়াতে পারে
(iii) পাথরে-ফাটলেও যাদের বাসা বানাতে আটকায় নি
(iv) সুবিধের নয় সময়টার উদ্ধৃত উঁচু মাথার সামনে লড়াই দিতে পারে
বিকল্পসমূহ:
(A) i - iii - ii - iv
(B) i - ii - iv - iii
(C) iv - iii - ii - i
(D) ii - i - iii - iv
উত্তর : (D) ii - i - iii - iv
❖ class 12 bengali tar songe pdf
21. "আমরা আবার সেরকম এক জুড়ি / যারা ______ বেঁচেবত্তে এসেছে"
(A) বনে-জঙ্গলে
(B) স্থানে-অস্থানে
(C) শহরে-গঞ্জে
(D) আকাশ-পাতালে
উত্তর : (B) স্থানে-অস্থানে
22. "আমরা আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই"— এখানে 'যুঝবোই' শব্দের মাধ্যমে কবি কীসের ইঙ্গিত দিয়েছেন?
(A) সমস্যা দেখে পিছিয়ে যাওয়া
(B) লড়াই বা যুদ্ধ চালিয়ে যাওয়া
(C) অনন্তকাল অপেক্ষা করা
(D) সব স্মৃতি মুছে ফেলা
উত্তর : (B) লড়াই বা যুদ্ধ চালিয়ে যাওয়া
23. "রোসো, আমার জন্যে দাঁড়াও"- এখানে 'রোসো' শব্দটি ব্যবহারের মাধ্যমে বক্তার কোন মানসিকতা প্রকাশ পায়?
(A) ধৈর্য ধরে অপেক্ষা করার বিশেষ অনুরোধ
(B) অতি দ্রুত কাজ শেষ করার তাগিদ
(C) পরিস্থিতির প্রতি উদাসীনতা
(D) শারীরিক কোনো অক্ষমতার ইঙ্গিত
উত্তর : (A) ধৈর্য ধরে অপেক্ষা করার বিশেষ অনুরোধ
24. "যখন সময় সুবিধের না"- তখন আমাদের কী করা উচিত?
(A) পরিস্থিতির ভয়ে নিদ্রা যাওয়া
(B) আনন্দ-উৎসবে মেতে ওঠা
(C) একা লড়াই করার চেষ্টা করা
(D) সমঝে পার হতে হবে
উত্তর : (D) সঙ্ঘবদ্ধভাবে বা মিলেমিশে পার হওয়া
25. "তার সঙ্গে" কবিতায় কবি কীভাবে পুনরায় উঠে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন?
(A) অত্যন্ত সাবধানে
(B) কোনো এক সুযোগে
(C) কষ্টেসৃষ্টে
(D) সবার অলক্ষ্যে বা সন্তর্পণে
উত্তর : (C) কষ্টেসৃষ্টে
26. উক্তিগুলির সত্যতা বিচার করো :
(i) কাপড়চোপড় পরো, জুতো সঙ্গে নিয়ে যাও।
(ii) সময়টা সুবিধের নয়।
(iii) এখন আমাদের একে অপরকে লাগবে।
(iv) আমরা আমাদের চার হাত দুই চোখে একে যুঝবোই।
বিকল্পসমূহ:
(A) (ii) ও (iii) সত্য এবং (i) ও (iv) মিথ্যা
(B) সবকটি উক্তিই সত্য
(C) (i), (ii) ও (iii) সত্য এবং (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা এবং (ii), (iii), (iv) সত্য
উত্তর : (A) (ii) ও (iii) সত্য এবং (i) ও (iv) মিথ্যা
27. '__________ আমাদের একে অপরকে লাগবে।'
(A) আজ
(B) এক্ষুণি
(C) তখন
(D) এখন
উত্তর : (D) এখন
28. কবির মতে, যৌথ সংগ্রামে যাওয়ার পূর্বপ্রস্তুতির সঠিক ক্রমটি হল -
(A) প্রয়োজনীয় পোশাক নাও, ঝুড়ি কাঁধে নাও, জুতো পরে নাও, মাটি খোঁড়ার শাবল নাও
(B) আগে শাবল নাও, তারপর জুতো পরো, ঝুড়ি কাঁকে নাও এবং পোশাক গুছিয়ে নাও
(C) কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও
(D) কাপড় গুছিয়ে নিয়ে আগে ঝুড়ি ও শাবল নাও, শেষে জুতো পরে নাও
উত্তর : (C) কাঁকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও
29. 'শুধু কারনেশন ফুলের জন্যে না'- এখানে 'কারনেশন ফুল' মূলত কীসের প্রতীক?
(A) সৌন্দর্য ও বিলাসিতা
(B) পরিবেশের সবুজায়ন
(C) নিরন্তর শ্রম ও প্রতীক্ষা
(D) ধ্বংসাত্মক কোনো বিপ্লব
উত্তর : (A) সৌন্দর্য ও বিলাসিতা
30. বিবৃতি (A): আমার জন্যে অপেক্ষা করো।
কারণ (R): সময়টা খুব সুবিধের না।
সঠিক বিকল্প :
(A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
31. ''তার সঙ্গে' কবিতায় কোন বিশেষ ফুলের উল্লেখ পাওয়া যায়?
(A) রজনীগন্ধা
(B) সূর্যমুখী
(C) কারনেশন
(D) টিউলিপ
উত্তর : (C) কারনেশন
32. 'মোটেই সুবিধের না'- কী সুবিধের নয়?
(A) সময়
(B) দীর্ঘ প্রতীক্ষা
(C) পাথরের ফাটল
(D) কথকের পথ চলা
উত্তর : (A) সময়
33. 'তার সঙ্গে' কবিতায় কী তালাশ বা খোঁজার প্রসঙ্গ রয়েছে?
(A) কারনেশন ফুল
(B) নতুন ঝুড়ি
(C) মধু
(D) খেলার তাস
উত্তর : (C) মধু
34. 'জুতো পরো, কাপড়চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো'— এই উক্তিটির মধ্য দিয়ে কবি কী নির্দেশ করে?
(A) নিছক ভ্রমণের প্রস্তুতি
(B) উৎসবে যোগদানের প্রস্তুতি
(C) আসন্ন সংগ্রামের জন্য তৈরি হওয়া
(D) কেনাকাটা করতে যাওয়ার আয়োজন
উত্তর : (C) আসন্ন সংগ্রামের জন্য তৈরি হওয়া
35. "সময়টা মোটেই সুবিধের না। ______ , আমার জন্যে দাঁড়াও।"
(A) ক্ষণেক
(B) একটু
(C) রোসো
(D) থামো
উত্তর : (C) রোসো
❖class 12 semester 3 bengali tar songe question answer
36. পঙ্ক্তির সঠিক ক্রমটি হল :
(i) ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো।
(ii) দুটি হাত আমার হাতে রাখো।
(iii) জুতো পরো, কাপড়চোপড় সঙ্গে নিয়ে যাও।
(iv) সময়টা মোটেই সুবিধের না।
বিকল্পসমূহ:
(A) (ii) - (i) - (iv) - (iii)
(B) i - ii - iv - iii
(C) iv - iii - ii - i
(D) ii - i - iii - iv
উত্তর : (A) (ii) - (i) - (iv) - (iii)
37. কবি নিজের হাতের ওপর ______ রাখতে বলেছেন?
(A) মাটির ঝুড়ি
(B) একগুচ্ছ কারনেশন
(C) সুন্দর গোলাপ ফুল
(D) দুটি হাত
উত্তর : (D) দুটি হাত
38. কবি কাঁখে কী তুলে নিতে বলেছেন?
(A) প্রয়োজনীয় পুটুলি
(B) ঝুড়ি
(C) ভারী কোনো বোঝা
(D) কালির বস্তা
উত্তর : (B) ঝুড়ি
39. বিবৃতি (A): এখন আমাদের একে অপরকে লাগবে।
কারণ (R): অস্থির সময়ের সঙ্গে লড়তে হবে।
সঠিক উত্তর :
(A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A সঠিক কিন্তু R ভুল
(C) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
40. "পাথরে-ফাটলেও যাদের ______ বানাতে আটকায়নি।"
(A) আলয়
(B) ঘর
(C) নিড়
(D) বাসা
উত্তর : (D) বাসা
41. 'তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো' - কবির এই আহ্বানের নিহিত অর্থ কী?
(A) শুধুমাত্র বন্ধুত্বের হাত বাড়ানো
(B) একত্রে বা সঙ্ঘবদ্ধভাবে পরিস্থিতির মোকাবিলা করা
(C) নিছক ভালোবাসার বহিঃপ্রকাশ
(D) বিলাসিতার সুযোগ খোঁজা
উত্তর : (B) একত্রে বা সঙ্ঘবদ্ধভাবে পরিস্থিতির মোকাবিলা করা
42. 'আমাদের চার হাত চার চোখে একে যুঝবোই' - এই বার্তার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
(A) চোখে চোখ রেখে বিবাদ করা
(B) একসঙ্গে সংগ্রাম করলে জয় সম্ভব
(C) অন্যের সাহায্যের জন্য প্রতীক্ষা করা
(D) নিছক দৃষ্টি বিনিময়ের মাধ্যমে সময় কাটানো
উত্তর : (B) একসঙ্গে সংগ্রাম করলে জয় সম্ভব
43. 'তার সঙ্গে' কবিতাটি মূল কোন ভাষায় রচিত হয়েছিল?
(A) ইংরেজি
(B) স্প্যানিশ
(C) ফরাসি
(D) মারাঠি
উত্তর : (B) স্প্যানিশ
44. "আমরা আবার সেরকম এক ______।"
(A) দল
(B) জুটি
(C) জুড়ি
(D) সাথী
উত্তর : (C) জুড়ি
45. চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার প্রকৃত নাম কী ছিল ?
(A) জাঁ পল নেরুদা
(B) নেকতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
(C) পাবলো পিকাসো
(D) টিমোথি পেনপোয়েম
উত্তর : (B) নেকতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো
46. কথক তাঁর সঙ্গীকে 'আমার জন্যে দাঁড়াও' বলছেন কেন ?
(A) তিনি একাকী পথ চলতে ভয় পাচ্ছেন
(B) তাঁরা একসঙ্গে অসুবিধের সময় পার করতে চান
(C) তিনি সঙ্গীর আনুগত্য পরীক্ষা করতে চান
(D) তিনি তাঁর সঙ্গীকে বিদায় জানাতে চান
উত্তর : (B) তাঁরা একসঙ্গে অসুবিধের সময় পার করতে চান
47. সময়টা যে সুবিধের নয় - এই বিষয়টি কবিতায় মোট কতবার বলা হয়েছে?
(A) একবার
(B) দুইবার
(C) তিনবার
(D) চারবার
উত্তর : (C) তিনবার
48. "জুতো পরো, _____ সঙ্গে নিয়ে যাও, যা পারো।"
(A) বাসন-কোসন
(B) বই-খাতা
(C) কাপড়-চোপড়
(D) হিরে-জহরত
উত্তর : (C) কাপড়-চোপড়
49. কবি 'তার সঙ্গে' বলতে যার কথা বুঝিয়েছেন -
(A) কোনো এক শত্রুর
(B) জন্মভূমির
(C) জননী বা মায়ের
(D) সঙ্গীর
উত্তর : (D) সঙ্গীর
50. বিবৃতি (A): তুমি তোমার ঐ ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো।
কারণ (R): এতে সংঘবদ্ধ শক্তির প্রকাশ ঘটবে।
সঠিক উত্তর :
(A) বিবৃতি A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) বিবৃতি A সঠিক কিন্তু R ভুল
(C) বিবৃতি A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) বিবৃতি A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) বিবৃতি A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
51. "একে পার করতে হবে"- কবি কীভাবে প্রতিকূল সময় পার করতে চান?
(A) গোপনে একা লড়াই করে
(B) পরিস্থিতিকে এড়িয়ে গিয়ে
(C) দুজনে মিলে সমঝে বা বুদ্ধিমত্তার সাথে
(D) ভাগ্যের ওপর ভরসা করে
উত্তর : (C) দুজনে মিলে সমঝে বা বুদ্ধিমত্তার সাথে