WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

বাঙ্গালা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর PDF | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা MCQ

0

Bangla Bhasha Class 12 PDF

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য স্বামী বিবেকানন্দের লেখা 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটি 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধ থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে মোট 5টি MCQ প্রশ্ন থাকবে, যার পূর্ণমান 1×5=5। তাই আমরা তোমাদের সুবিধার্থে এই পর্বে 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নোত্তর সম্বলিত একটি Free PDF নিচে প্রদান করেছি। পাশাপাশি, 'WB Semester Team' দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য সাজেশন ই-বুক(PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ই-বুক(PDF) প্রকাশিত হতে চলেছে। আমাদের এই ই-বুকগুলিতে প্রতিটি অধ্যায় থেকে সাত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।


বাঙ্গালা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর PDF

❖ বাঙ্গালা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর MCQ PDF

[বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে এই প্রবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. যারা  ______ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন । [HS 3rd Sem 2026]
(A) লোকহিতায়
(B) রাজসেবায়
(C) ধর্মপ্রচারে
(D) সমাজসংস্কারে
উত্তর : (A) লোকহিতায় 

2. সত্য ও মিথ্যা নির্ণয় করো : [HS 3rd Sem 2026]
(i) আমাদের ভাষা-সংস্কৃতর গদাই-লস্করি চাল ঐ এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে।
(ii) কোন্ জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথাই হচ্ছে।
(iii) সমস্ত দেশের যাতে কল্যাণ, সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে।
(iv) এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে, যেটা ভাবহীন, প্রাণহীন-সে ভাষা, সে শিল্প, সে সঙ্গত কোনও কাজের নয়।
বিকল্পসমূহ:
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য 

3. 'চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না?'- 'চলিত ভাষা' বলতে বোঝায় -  [HS 3rd Sem 2026]
(A) বিদেশি মিশ্রিত ভাষা
(B) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা
(C) পথচলতি মানুষের ভাষা
(D) ব্যাকরণহীন কোনো ভাষা
উত্তর : (B) মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা 

4. সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন -  [HS 3rd Sem 2026]
(A) মার্জিত ভাষা
(B) দেবভাষা
(C) মরা ভাষা
(D) জ্যান্ত ভাষা
উত্তর : (C) মরা ভাষা 

5. দুটো চলিত ভাষায় যে ভাবরাশি আসবে, তা পাওয়া যাবে না -  [HS 3rd Sem 2026]
(A) পুঁথির পাতায়
(B) দু-হাজার ছাঁদি বিশেষণে
(C) আধুনিক উপন্যাসে
(D) বিদেশি সাহিত্যে
উত্তর : (B) দু-হাজার ছাঁদি বিশেষণে 

6. 'মীমাংসাভাষ্য' গ্রন্থটির রচয়িতা হলেন - [HS 3rd Sem Supp.. 2026]
(A) পাণিনি
(B) শবরস্বামী
(C) কৌটিল্য
(D) কশ্যপ
উত্তর : (B) শবরস্বামী 

7. 'কলকেতার ভাষা' কোথা থেকে কোন পর্যন্ত চলবে বলে স্বামী বিবেকানন্দ বলেছেন? [HS 3rd Sem Supp.. 2026]
(A) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ
(B) ঢাকা থেকে বারাণসী
(C) কলকাতা থেকে গয়া
(D) চট্টগ্রাম থেকে পুরী
উত্তর : (A) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ 

8. সংস্কৃত ভাষার চাল- [HS 3rd Sem Supp.. 2026]
(A) দ্রুতগামী
(B) ছন্দোবদ্ধ
(C) গদাই-লস্করি
(D) গজেন্দ্রগামী
উত্তর : (C) গদাই-লস্করি 

9. 'সে _____, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়।' [HS 3rd Sem Supp.. 2026]
(A) ভাষা
(B) কবিতা
(C) বিজ্ঞান
(D) সংস্কৃতি
উত্তর : (A) ভাষা 

10. নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো : [HS 3rd Sem Supp.. 2026]
বিবৃতি (A) : সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।
কারণ (R) : সমস্ত দেশের যাতে কল্যাণ।
(A) (A) এবং (R) উভয়েই ভুল
(B) (A) ঠিক কিন্তু (R) ভুল
(C) (A) এবং (R) উভয়েই ঠিক
(D) (A) ভুল কিন্তু (R) ঠিক
উত্তর : (C) (A) এবং (R) উভয়েই ঠিক 

11. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটি কার লেখা?
(A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) স্বামী বিবেকানন্দ
(C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(D) সুভাষচন্দ্র বসু
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ 

12. স্বামীজির 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটি কোন মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(A) পরিব্রাজক
(B) বর্তমান ভারত
(C) ভাববার কথা
(D) জ্ঞানযোগ 
উত্তর : (C) ভাববার কথা 

13.'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটি কোন শ্রেণির অন্তর্গত?
(A) ভ্রমণ কাহিনী
(B) ছোটগল্প
(C) রম্য রচনা
(D) পত্র প্রবন্ধ
উত্তর : (D) পত্র প্রবন্ধ 

14. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটি কোন পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে লেখা?
(A) উদ্বোধন
(B) সংবাদ প্রভাকর
(C) তত্ত্ববোধিনী
(D) বঙ্গদর্শন
উত্তর : (A) উদ্বোধন 

15. যাঁরা লোকহিতায় এসেছেন তাঁরা কোন ভাষায় সাধারণকে শিক্ষা দিতেন?
(A) সাধারণ মানুষের ভাষায়
(B) পুঁথির ভাষায়
(C) উচ্চবর্গের ভাষায়
(D) রাজদরবারের ভাষায়
উত্তর : (A) সাধারণ মানুষের ভাষায় 
 
16. "বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা"- প্রাবন্ধিকের মতে এর মধ্যে কোনটি গ্রহণ করতে হবে?
(A) ময়মনসিংহের ভাষা
(B) কলকেতার ভাষা
(C) বীরভূমের ভাষা
(D) সিলেটের ভাষা
উত্তর : (B) কলকেতার ভাষা 

17. 'মহাভাষ্য' গ্রন্থটি কার রচনা?
(A) কালিদাস
(B) চাণক্য
(C) পতঞ্জলি
(D) বাণভট্ট
উত্তর : (C) পতঞ্জলি 

18. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ     খ-স্তম্ভ
(i) ব্রাহ্মণ            (a) মীমাংসা ভাষ্য
(ii) শবরস্বামী    (b) সংস্কৃত ভাষ্য
(iii) পতঞ্জলি     (c) টীকা ভাষ্য
(iv) শঙ্কর           (d) মহাভাষ্য
বিকল্পসমূহঃ
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
উত্তর : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) 

19. 'রাজা আসীৎ' শব্দের বাংলা অর্থ কী?
(A) রাজা আসছেন
(B) রাজা ছিলেন
(C) রাজা ধার্মিক
(D) রাজা নেই
উত্তর : (B) রাজা ছিলেন 

20. 'বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ ক'রব।' -প্রাবন্ধিকের মতে গ্রহণযোগ্য ভাষা -
(A) কলকেতার ভাষা
(B) আঞ্চলিক ভাষা
(C) সংস্কৃত ভাষা
(D) পুঁথির ভাষা
উত্তর : (A) কলকেতার ভাষা 

❖ bangla vasa mcq question answer pdf

21. বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যাঁরা 'লোকহিতায়' এসেছেন, তাঁরা কোন ভাষায় শিক্ষা দিতেন?
(A) পালি ভাষায়
(B) দেবভাষায়
(C) সাধারণ মানুষের ভাষায়
(D) মার্জিত ভাষায়
উত্তর : (C) সাধারণ মানুষের ভাষায় 

22. 'ওটি শুধু ভাষা নয়, সকল শিল্পতেই এলো'- এখানে কী আসার কথা লেখক বলেছেন?
(A) প্রাণস্পন্দন
(B) মড়ার লক্ষণ
(C) আধুনিকতা
(D) বিজাতীয় সংস্কৃতি
উত্তর : (B) মড়ার লক্ষণ 

23. "বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত"- এঁরা সকলেই সাধারণ মানুষকে কোন ভাষায় শিক্ষা দিয়েছেন?
(A) রাজভাষা
(B) পুঁথির ভাষা
(C) সাধারণের ভাষায়
(D) সংস্কৃত ব্যাকরণসম্মত ভাষা
উত্তর : (C) সাধারণের ভাষায় 

24. "প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, সেইটিই নিতে হবে।" সেইটি হল -
(A) আঞ্চলিক ভাষা
(B) সাধুভাষা
(C) কলকেতার ভাষা
(D) বৈদান্তিক ভাষা
উত্তর : (C) কলকেতার ভাষা

25. 'লোকহিতায়' শব্দটির অর্থ হল-
(A) ব্যক্তিগত স্বার্থে
(B) জনগণের অমঙ্গল করা
(C) সাধারণ মানুষের মঙ্গলের জন্য
(D) রাজসেবার জন্য
উত্তর : (C) সাধারণ মানুষের মঙ্গলের জন্য 

26. "তার চেয়ে উপযুক্ত ভাষা হতেই পারে না"- কীসের চেয়ে?
(A) যে ভাষায় কলকেতার মানুষ কথা বলে
(B) যে ভাষায় বুদ্ধ থেকে চৈতন্য শিক্ষা দিয়েছেন
(C) যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা জানাই
(D) যে ভাষায় সংস্কৃত ও সাধুর প্রভাব নেই
উত্তর : (C) যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা জানাই 

27. প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ কোনটি?
(A) সম্পদ
(B) ভাষা
(C) আভিজাত্য
(D) শৃঙ্খলা
উত্তর : (B) ভাষা 

28. "দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা _______ ছাঁদি বিশেষণেও নাই"।
(A) তিন হাজার
(B) পাঁচ হাজার
(C) এক হাজার
(D) দু-হাজার
উত্তর : (D) দু-হাজার 

29. "ওটি শুধু ভাষায় নয়, সকল শিল্পতেই এল"- কী আসার কথা বলা হয়েছে?
(A) প্রাণস্পন্দন
(B) গদাই লস্করি চাল
(C) মড়ার লক্ষণ
(D) প্রাণের চিহ্ন
উত্তর : (C) মড়ার লক্ষণ 

30. 'গদাই-লস্করি চাল' বলতে বোঝায় -
(A) অত্যন্ত দ্রুতগতি
(B) কুটিল ফন্দি
(C) অতি ধীরগতি 
(D) রান্নার বিশেষ পদ্ধতি
উত্তর : (C) অতি ধীরগতি  

31. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :
   'ক'-স্তম্ভ         'খ'-স্তম্ভ  
(i) ব্রাহ্মণ               (a) বেদান্ত দর্শন
(ii) শবরস্বামী         (b) সংস্কৃত
(iii) ভরতমুনি        (c) মীমাংসাভাষ্য
(iv) আচার্য শঙ্কর   (d) নাট্যশাস্ত্র
বিকল্পসমূহ:
(A) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (B) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a) 

32. রেল ও যাতায়াতের সুবিধা বাড়লে কোন বিভেদটি ঘুচে যাবে?
(A) ধনী ও দরিদ্রের
(B) শিক্ষিত ও অশিক্ষিতের
(C) পূর্ব ও পশ্চিমের
(D) গ্রাম ও শহরের
উত্তর : (C) পূর্ব ও পশ্চিমের 

33. 'ও সব মড়ার লক্ষণ'- স্বামীজির মতে নিচের কোনগুলি 'মড়ার লক্ষণ'?
(A) অব্যয়, সমাস ও কারক
(B) বিশেষণ, সমাস ও শ্লেষ
(C) অলংকার, ছন্দ ও ধ্বনি
(D) বিশেষ্য, ক্রু ও শ্লেষ
উত্তর : (B) বিশেষণ, সমাস ও শ্লেষ 

34. প্রবন্ধে বাড়ির কোন অংশকে 'কুঁদে কুঁদে সারা' করার কথা বলা হয়েছে?
(A) ছাদগুলোকে
(B) থামগুলোকে
(C) জানলাগুলোকে
(D) সিঁড়িগুলোকে
উত্তর : (B) থামগুলোকে 

35. 'মীমাংসা ভাষ্য' গ্রন্থের রচয়িতা কে?
(A) পাণিনি
(B) শবরস্বামী
(C) জৈমিনি
(D) বাৎস্যায়ন
উত্তর : (B) শবরস্বামী 

36. পণ্ডিতেরা গবেষণার সময় যে ভাষা ব্যবহার করেন, তাকে লেখক কী বলেছেন?
(A) বৈজ্ঞানিক ভাষা
(B) কিম্ভুতকিমাকার
(C) ছন্দোময় ভাষা
(D) মার্জিত ভাষা
উত্তর : (B) কিম্ভুতকিমাকার 

37. শবরস্বামী লিখেছিলেন-
(A) মহাভাষ্য
(B) ভাষ্য
(C) মীমাংসা ভাষ্য
(D) মীমাংসা দর্শন
উত্তর : (C) মীমাংসা ভাষ্য 

38. নিচের কোনটি পতঞ্জলির লেখা অমর সৃষ্টি?
(A) রামায়ণ
(B) মহাভাষ্য
(C) মেঘদূত
(D) অষ্টাধ্যায়ী
উত্তর : (B) মহাভাষ্য 

39. আচার্য শঙ্কর/শঙ্করাচার্য লিখেছিলেন-
(A) মহাকাব্য
(B) গীতা
(C) ভাষ্য
(D) পুরাণ
উত্তর : (C) ভাষ্য 

40. প্রসিদ্ধ 'মহাভাষ্য' কার রচনা?
(A) বাণভট্ট
(B) অশ্বঘোষ
(C) পতঞ্জলি
(D) ভাস
উত্তর : (C) পতঞ্জলি 

❖ class 12 bengali bangla vasa mcq question answer

41. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে 'লোকহিতায়' আগত কাদের ত্রয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে?
(A) বিদ্যাসাগর, রামমোহন ও বিবেকানন্দ
(B) বুদ্ধ, চৈতন্য ও রামকৃষ্ণ
(C) রামকৃষ্ণ, সারদা মা ও নিবেদিতা
(D) নেহরু, গান্ধী ও সুভাষচন্দ্র
উত্তর : (B) বুদ্ধ, চৈতন্য ও রামকৃষ্ণ 

42. ভাষার দৃঢ়তা এবং নমনীয়তা একত্রে বোঝাতে 'বাঙ্গালা ভাষা' রচনায় তুলনা এসেছে-
(A) ব্রোঞ্জের
(B) পিতলের
(C) আকরিকের
(D) ইস্পাতের
উত্তর : (D) ইস্পাতের 

43. "প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটিই নিতে হবে"— এই উক্তি কোন ভাষা সম্পর্কে ?
(A) বৈদিক ভাষা
(B) কলকেতার ভাষা
(C) মৈথিলী ভাষা
(D) পালি ভাষা
উত্তর : (B) কলকেতার ভাষা 

44. "হীরেমতির সাজ-পরানো ঘোড়ার উপর ______ বসালে কি ভাল দেখায়?"
(A) গাধা
(B) বাঁদর
(C) মহিষ
(D) শেয়াল
উত্তর : (B) বাঁদর 

45. 'না আছে ভাব, না ভঙ্গি'- লেখক কীসের ভাব-ভঙ্গি নেই বলে জানিয়েছেন?
(A) বাড়িটার
(B) পাড়ার পাঠশালার
(C) রেলগাড়ির কামরার
(D) বিদেশের রাজপথের
উত্তর : (C) বাড়িটার 
 
46. বিবৃতি (A) : 'বিদ্বান ও সাধারণ মানুষের মধ্যে এক অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে।'
কারণ (R) : এদেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতয় সমস্ত বিদ্যা ছিল।
(A) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(B) A সঠিক কিন্তু R ভুল
(C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা 

47. 'লোকহিতায়' শব্দটির প্রকৃত অর্থ কী?
(A) পরোপকার
(B) আত্মত্যাগ
(C) জনকল্যাণ
(D) বিশ্বভ্রমণ
উত্তর : (C) জনকল্যাণ 

48. "সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়।"- সেটি কীসের অভাবকে বোঝায়?
(A) অলংকারহীন
(B) ভাবহীন ও প্রাণহীন
(C) খুব বেশি জটিল
(D) অত্যন্ত প্রাচীন
উত্তর : (B) ভাবহীন ও প্রাণহীন 

49. প্রাচীন ভারতের সমস্ত বিদ্যাচর্চা কোন ভাষায় প্রচলিত ছিল?
(A) পালি
(B) প্রাকৃত
(C) সংস্কৃত
(D) অর্ধমাগধী
উত্তর : (C) সংস্কৃত 

50. "যেমন অল্পের মধ্যে অনেক"- স্বামীজি এখানে কীসের ক্ষমতার কথা বলেছেন?
(A) কবির ভাবনার
(B) ভাষার
(C) ভঙ্গির
(D) লেখকের কল্পনার
উত্তর : (B) ভাষার 

51. "তাতেই তো পাণ্ডিত্য গবেষণা মনে মনে করো"- কোন ভাষায়?
(A) পুঁথির ভাষায়
(B) ইংরেজি ভাষায়
(C) যে ভাষায় ঘরে কথা বলা হয়
(D) জটীল ব্যাকরণসম্মত ভাষায়
উত্তর : (C) যে ভাষায় ঘরে কথা বলা হয় 

52. 'কিম্ভুতকিমাকার' বলতে কী বোঝায়?
(A) খুব সুন্দর কিছু
(B) অত্যন্ত পরিচিত জিনিস
(C) অদ্ভুত বা কুৎসিত দর্শন
(D) এক প্রকার প্রাচীন বাদ্যযন্ত্র
উত্তর : (C) অদ্ভুত বা কুৎসিত দর্শন 

53. স্বামীজি 'কটমট' ভাষা বলতে বুঝিয়েছেন-
(A) যা খুব দ্রুত বলা হয়
(B) যে ভাষা অপ্রাকৃতিক ও কল্পিত মাত্র
(C) যা কেবল শিশুরা ব্যবহার করে
(D) যা গ্রাম্য ও অমার্জিত
উত্তর : (B) যে ভাষা অপ্রাকৃতিক ও কল্পিত মাত্র 

54. 'অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে'? - স্বামীজির মতে কোন ভাষাটি ?
(A) সাধু বাংলা
(B) কলকেতার ভাষা
(C) মৈথিলী মিশ্রিত বাংলা
(D) সংস্কৃত প্রধান বাংলা
উত্তর : (B) কলকেতার ভাষা 

55. কতখানি বিশেষণের পর 'রাজা আসীৎ' কথাটি লেখা হয়েছিল?
(A) দুই পাতা লম্বা
(B) পাঁচ পাতা লম্বা
(C) দশ পাতা লম্বা
(D) কুড়ি পাতা লম্বা
উত্তর : (C) দশ পাতা লম্বা 

56. "গান হচ্ছে, কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে"- তা নিচের কে বুঝতে পারবেন না?
(A) নারদ মুনি
(B) ভরত ঋষি
(C) শবরস্বামী
(D) কশ্যপ মুনি
উত্তর : (B) ভরত ঋষি 

57. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i)  ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। 
(ii) ভাষাই প্রধান;  ভাব পরে।
(iii) আমাদের ভাষা, সংস্কৃতের গদাই লস্করি চাল।
(iv) দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে, তা দু'হাজার ছাঁদি বিশেষণেও নেই।
বিকল্পসমূহ:
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর : (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য 

58. "যে ভাষা, যে শিল্প, যে সঙ্গীত কোনও কাজের নয়"- এই উক্তি কোনটি সম্পর্কে  ?
(A) যা অত্যন্ত আধুনিক
(B) যা ভাবহীন ও প্রাণহীন
(C) যা খুব বেশি সহজ
(D) যা গ্রাম্য ও অমার্জিত
উত্তর : (B) যা ভাবহীন ও প্রাণহীন 

59. ভরত ঋষিও যে বিষয়গুলি বুঝতে পারবেন না, সেগুলি কী কী?
(A) গান, গল্প ও কবিতা
(B) গান, কান্না ও ঝগড়া
(C) গান, হাসি ও অভিনয়
(D) কান্না, চিৎকার ও বিলাপ
উত্তর : (B) গান, কান্না ও ঝগড়া 

60. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে স্বামীজি নিচের কোন অলংকারটির কথা উল্লেখ করেছেন?
(A) অনুপ্রাস
(B) শ্লেষ
(C) রূপক
(D) ব্যতিরেক
উত্তর : (B) শ্লেষ 

❖bangla bhasha class 12 mcq pdf

61. রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠের প্রতিষ্ঠাতা কে?
(A) শ্রীরামকৃষ্ণ
(B) স্বামী ব্রহ্মানন্দ
(C) স্বামী বিবেকানন্দ
(D) সারদা দেবী
উত্তর : (C) স্বামী বিবেকানন্দ 

62. আমাদের ভাষা _____ ভাষার গদাই-লস্করি চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে
(A) ফারসি
(B) উর্দু
(C) সংস্কৃত
(D) ইংরেজি
উত্তর : (C) সংস্কৃত 

63. "সব দেশের যাতে কল্যাণ, সেথা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে।"- এর কারণ -
(A) কারণ ভাষা হলো ভাবের বাহক
(B) ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান; ভাষা পরে
(C) কারণ সংস্কৃত ভাষা কঠিন
(D) কারণ রেলগাড়ির সুবিধা বেড়েছে
উত্তর : (B) ভাষা ভাবের বাহক, ভাবই প্রধান; ভাষা পরে 

64. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে যে রীতির প্রতি বিবেকানন্দের ঝোঁক তা হল -
(A) চলিত রীতি
(B) সাধু রীতি
(C) মিশ্র রীতি
(D) কাব্য রীতি
উত্তর : (A) চলিত রীতি 

65. "______ কি আর শিল্প নৈপুণ্য হয় না?"
(A) চলিত ভাষায়
(B) পুঁথির ভাষায়
(C) ইংরেজি ভাষায়
(D) রাজ ভাষায়
উত্তর : (A) চলিত ভাষায় 

66. "আহাহা! কি প্যাঁচওয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ! ও সব ______ ।"
(A) জীবনের লক্ষণ
(B) মড়ার লক্ষণ
(C) শ্রেষ্ঠত্বের লক্ষণ
(D) অলংকারের লক্ষণ
উত্তর : (B) মড়ার লক্ষণ 

67. 'সেটিই নিতে হবে'- কোন ভাষাকে গ্রহণ করা উচিত বলে স্বামীজি মনে করেন?
(A) যা কেবল পণ্ডিতেরা বোঝেন
(B) যা মৃত ও প্রাচীন
(C) যা প্রকৃতির নিয়মে বলবান
(D) যা বিদেশি শব্দে পূর্ণ
উত্তর : (C) যা প্রকৃতির নিয়মে বলবান 

68. "একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে"- কাদের মধ্যে এই দূরত্ব তৈরি হয়েছে?
(A) ধনী ও দরিদ্রের মধ্যে
(B) বিদ্বান্ ও সাধারণের মধ্যে
(C) প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে
(D) গুরু ও শিষ্যের মধ্যে
উত্তর : (B) বিদ্বান্ ও সাধারণের মধ্যে 

69. মরণ নিকটে হলে মানুষের কোন শক্তির বিলোপ ঘটে?
(A) শ্রবণ শক্তি
(B) বাক শক্তি
(C) নতুন চিন্তাশক্তি
(D) চলন শক্তি
উত্তর : (C) নতুন চিন্তাশক্তি 

70. 'যা অপ্রাকৃতিক, কল্পিত মাত্র'- কোন ভাষা সম্পর্কে এ উক্তি করা হয়েছে?
(A) কলকাতার ভাষা
(B) পল্লীগ্রামের ভাষা
(C) কটমট সংস্কৃত ভাষা
(D) ফারসি ভাষা
উত্তর : (C) কটমট সংস্কৃত ভাষা 

71. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে স্বামীজি 'বাহাদুর' বলেছেন -
(A) সমাসকে
(B) দীর্ঘ ভূমিকাকে
(C) কঠিন শব্দকে
(D) আলঙ্কারিক ভাষাকে
উত্তর : (A) সমাসকে 

72. ক্রম অনুসারে বাক্য বিন্যাস করো:
(i) ভাষা ভাবের বাহক।
(ii) গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে।
(iii) কোন ভাষা জিতছে সেইটি দেখো।
(iv) বুদ্ধিমান অবশ্যই কলকেতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। 
বিকল্পসমূহ:
(A) (i) – (iii) – (iv) – (ii)
(B) (iv) – (ii) – (iii) – (i)
(C) (ii) – (i) – (iv) – (iii)
(D) (iii) – (iv) – (ii) – (i)
উত্তর : (D) (iii) – (iv) – (ii) – (i) 

73. 'কলকেতার ভাষা' কোন্ নিয়মে বলবান হচ্ছে?
(A) রাজকীয় প্রভাবে
(B) স্বাভাবিক নিয়মে
(C) অস্বাভাবিক নিয়মে
(D) প্রাকৃতিক নিয়মে
উত্তর : (D) প্রাকৃতিক নিয়মে 

74. লেখক কোন ভাষার চলনকে 'গদাই-লস্করি চাল' বলেছেন?
(A) উর্দু ভাষা
(B) সংস্কৃত ভাষা
(C) হিন্দি ভাষা
(D) মারাঠি ভাষা
উত্তর : (B) সংস্কৃত ভাষা 

75. যোগাযোগ ব্যবস্থার সুবিধে হলে, যা হবে- তা হল-
(A) ভাষা
(B) যুক্তি
(C) ভঙ্গি
(D) অর্থ
উত্তর : (A) ভাষা 

76. বিবৃতি (A) : চলিত ভাষায় শিল্প নৈপুণ্য সম্ভব।
কারণ (R) : মহামানবেরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা 

77. লেখকের মতে "ভাষাকে করতে হবে"-
(A) মোলায়েম রেশম
(B) পাথরের মতো শক্ত
(C) সাফ ইস্পাত
(D) স্বচ্ছ জল
উত্তর : (C) সাফ ইস্পাত 

78. 'ও ভাষার যেমন জোর, অল্পের মধ্যে অনেক'- স্বামীজি এখানে কোন ভাষার কথা বলা হয়েছে?
(A) সাধু ভাষা
(B) ল্যাটিন ভাষা
(C) চলিত ভাষা
(D) বৈদিক ভাষা
উত্তর : (C) চলিত ভাষা 

79."বাঁদর বসালে কি ভালো দেখায়"- কার উপরে?
(A) কাঠের আসনের উপরে
(B) হাতির উপরে
(C) ঘোড়ার উপরে
(D) সিংহাসনের উপরে
উত্তর : (C) ঘোড়ার উপরে 

80. বইয়ের ভাষা ও মুখের ভাষাকে এক করতে কোনটিকে ভিত্তি করা প্রয়োজন?
(A) প্রাচীন পুঁথির ভাষাকে
(B) বিদ্যাসাগরী ভাষাকে
(C) কলকেতার ভাষাকে
(D) আঞ্চলিক উপভাষাকে
উত্তর : (C) কলকেতার ভাষা 

❖ bangla bhasha class 12 question answer

81. মরণকালে পচা ভাব বা চিন্তাকে কী দিয়ে আড়াল করার চেষ্টা হয়?
(A) মণি-মুক্তো দিয়ে
(B) খড়-কুটো দিয়ে
(C) রাশিকৃত ফুল ও চন্দন দিয়ে
(D) সুন্দর পোশাক দিয়ে
উত্তর : (C) রাশিকৃত ফুল ও চন্দন দিয়ে 

82. 'এখুনি বুঝতে পারবে যে'- কী বোঝার কথা বলা হয়েছে?
(A) ভাষা ভাবের বাহক মাত্র
(B) জ্যান্ত মানুষ জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়
(C) ভাষা হলো আভিজাত্যের প্রতীক
(D) কঠিন শব্দই সজীব ভাষার লক্ষণ
উত্তর : (B) জ্যান্ত মানুষ জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয় 

83. "যাঁরা ______ এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন।" 
(A) দেশে
(B) লোকহিতায়
(C) গ্রামে
(D) শহরে
উত্তর : (B) লোকহিতায় 

84. 'উদ্বোধন' পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
(A) স্বামী বিবেকানন্দ
(B) স্বামী ত্রিগুণাতীতানন্দ
(C) স্বামী ব্রহ্মানন্দ
(D) স্বামী অভেদানন্দ
উত্তর : (B) স্বামী ত্রিগুণাতীতানন্দ 

85. "আর অর্বাচীন কালের সংস্কৃত দেখ।"-'অর্বাচীন' শব্দের অর্থ কী?
(A) নবীন
(B) বোকা বা মূর্খ
(C) অতি প্রাচীন
(D) জ্ঞানী ব্যক্তি
উত্তর : (A) নবীন 

86. বাক্যের সঠিক ক্রমটি নির্বাচন করো :
(i) যে ভাষায় ক্রোধ দুঃখ ভালবাসা ইত্যাদি জানাই। 
(ii) ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক। 
(iii) তেমন কোন তৈরী ভাষা কোন কালে হবে না। 
(iv) তার চেয়ে উপযুক্ত ভাষা হতে পারেই না।
(A) i - iv - ii - iii
(B) i - ii - iii - iv
(C) iii - i - ii - iv
(D) iv - i - ii - iii
উত্তর : (A) i - iv - ii - iii 

87. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে লেখক 'পাণ্ডিত্য' বিষয়টি সম্পর্কে কোন বিশেষণ ব্যবহার করেছেন?
(A) উৎকৃষ্ট
(B) অসাধারণ
(C) অনবদ্য
(D) মনোহর
উত্তর : (A) উৎকৃষ্ট 

88. লেখকের মতে চলিত ভাষাতেও  ______ সম্ভব।
(A) কেবল হাস্যরস সৃষ্টি
(B) শিল্প নৈপুণ্য
(C) প্রাচীন পুঁথি নকল
(D) শব্দ আড়ম্বর বৃদ্ধি
উত্তর : (B) শিল্প নৈপুণ্য 

89. যিনি কলকাতার ভাষাকে ভিত্তি হিসেবে গ্রহণ করবেন, তিনি আসলে-
(A) সংস্কারমুক্ত
(B) বুদ্ধিমান
(C) রক্ষণশীল
(D) সাহসী
উত্তর : (B) বুদ্ধিমান 

90. "প্যাঁচের কি ধুম"- প্যাঁচটি মূলত কোথায় থাকার কথা বলা হয়েছে?
(A) গানের মধ্যে
(B) সাহিত্যের মধ্যে
(C) ভাষার মধ্যে
(D) সাজ-পেশাকের মধ্যে
উত্তর : (A) গানের মধ্যে 

91. 'হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ______ বসলে কি ভালো দেখায়?'
(A) হনুমান
(B) ভাল্লুক
(C) বাঁদর
(D) শেয়াল
উত্তর : (C) বাঁদর 

92. "তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে"- কারণ -
(A) ভাষার তর্কের জন্য
(B) ব্যক্তিগত লাভের জন্য
(C) দেশের কল্যাণের জন্য
(D) বিদেশের অনুকরণ করার জন্য
উত্তর : (C) দেশের কল্যাণের জন্য 

93. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
       ক-স্তম্ভ                       খ-স্তম্ভ
(i) ভাবের বাহক              (a) কলকেতার ভাষা
(ii) গদাই লস্করি চাল        (b) ভাষা
(iii) যা অপ্রাকৃতিক, কল্পিত   (c) সংস্কৃত
(iv) প্রকৃতির নিয়মে বলবান ও ছড়িয়ে পড়ছে   (d) কটমট ভাষা
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (C) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a) 

94. "প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে" 'যেটি' বলতে-
(A) উপভাষা
(B) মান্য ভাষা
(C) কলকেতার ভাষা
(D) রাজভাষা
উত্তর : (C) কলকেতার ভাষা 

95. "তখন এই সব চিহ্ন উদয় হ'ল"- মড়ার চিহ্ন বা লক্ষণগুলো কখন ফুটে উঠতে শুরু করে?
(A) দেশের শিক্ষা বিস্তারের সময়
(B) দেশটা রসাতলে বা উৎসন্ন যাওয়ার সময়
(C) ভাষার শ্রীবৃদ্ধি হওয়ার সময়
(D) বিদেশি আক্রমণ ঘটার সময়
উত্তর : (B) দেশটা রসাতলে বা উৎসন্ন যাওয়ার সময় 

96. "গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে" ______  সাজিয়ে দিয়েছে?
(A) ডাকিনী
(B) শাঁকচুন্নি
(C) ব্রহ্মরাক্ষসী
(D) পিশাচিনী
উত্তর : (C) ব্রহ্মরাক্ষসী 

97. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে স্বামীজি কতগুলি 'ছাঁদি বিশেষণের' কথা উল্লেখ করেছেন?
(A) পাঁচ হাজার
(B) এক হাজার
(C) দু-হাজার
(D) তিন হাজার
উত্তর : (C) দু-হাজার 

98. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটি ______ জাতীয় রচনা?
(A) ভ্রমণ কাহিনী
(B) ছোটগল্প
(C) পত্র-প্রবন্ধ
(D) ঐতিহাসিক ভাষণ
উত্তর : (C) পত্র-প্রবন্ধ 

99. প্রবন্ধ অনুসারে ভাষা হল ভাবের -
(A) ধারক
(B) পরিপূরক
(C) আহ্বায়ক
(D) বাহক
উত্তর : (D) বাহক 

100. স্বামীজি কোন ভাষাকে 'অর্বাচীনকালের' ভাষা বলেছেন?
(A) প্রাকৃতকে
(B) চলিত বাংলাকে
(C) সংস্কৃতকে
(D) সাধু বাংলাকে
উত্তর : (C) সংস্কৃতকে 

❖class 12 3rd semester bengali bhasha

101. 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধে কতগুলি 'নাড়ির টানে'র কথা উল্লেখ করা হয়েছে?
(A) ২৪টি
(B) ৩২টি
(C) ৩৬টি
(D) ৪৮টি
উত্তর : (C) ৩৬টি 

102. কোন ভাষাটি দর্শন-বিজ্ঞান লেখবার উপযুক্ত বলে প্রাবন্ধিক মনে করেন?
(A) সংস্কৃতকে
(B) সাধু বাংলাকে
(C) যে ভাষায় নিজের মনে চিন্তা ও বিচার করা হয়
(D) ইংরেজিকে
উত্তর : (C) যে ভাষায় নিজের মনে চিন্তা ও বিচার করা হয় 

103. "সমস্ত দেশের যাতে কল্যাণ" তার জন্য প্রাবন্ধিকের মতে কাকে জলে ভাসান দিতে হবে?
(A) রাজনৈতিক মতভেদ
(B) ধর্মীয় গোঁড়ামি
(C) গ্রাম্য ঈর্ষা
(D) ব্যক্তিগত সম্পদ
উত্তর : (C) গ্রাম্য ঈর্ষা 

104. "সে কি আঁকাবাঁকা ডামাডোল"- কথাটি কোন শিল্প প্রসঙ্গে বলা হয়েছে?
(A) চিত্রশিল্প
(B) সংগীত বা গান
(C) স্থাপত্য শিল্প
(D) নাট্য শিল্প
উত্তর : (B) সংগীত বা গান 

105. 'ডগমগ' শব্দটির সঠিক অর্থ কী?
(A) চঞ্চল
(B) আত্মহারা বা বিভোর
(C) বিশৃঙ্খল
(D) অত্যন্ত ক্রুদ্ধ
উত্তর : (B) আত্মহারা বা বিভোর 

106. 'মহাভাষ্য' গ্রন্থটির রচয়িতা-
(A) পতঞ্জলি
(B) কৌটিল্য
(C) পাণিনি
(D) কালিদাস
উত্তর : (A) পতঞ্জলি 

107. সাফ ইস্পাত এক কোপে পাথর কাটতে পারলেও কী হয় না?
(A) ধার কমে না
(B) লোহা কাটে না
(C) দাঁত পড়ে না
(D) শব্দ হয় না
উত্তর : (C) দাঁত পড়ে না 

108. পণ্ডিতেরা লেখার সময় যে ভাষা ব্যবহার করেন, স্বামীজি তাকে কী বলেছেন?
(A) উচ্চাঙ্গের ভাষা
(B) কিম্ভুতকিমাকার
(C) ধ্রুপদী ভাষা
(D) অলংকারিক ভাষা
উত্তর : (B) কিম্ভুতকিমাকার 

109. কার ডাকনাম ছিল 'বিলে' বা 'বীরেশ্বর'?
(A) বিদ্যাসাগরের
(B) শ্রীরামকৃষ্ণের
(C) বিবেকানন্দের
(D) বঙ্কিমচন্দ্রের
উত্তর : (C) বিবেকানন্দের 

110. 'গদাই-লস্করি চাল' বলতে আসলে কী বোঝায়?
(A) যুদ্ধের রণকৌশল
(B) অলস বা ধীর গতি
(C) অত্যন্ত দ্রুত চলন
(D) রাজকীয় আভিজাত্য
উত্তর : (B) অলস বা ধীর গতি 

111. স্বামী বিবেকানন্দের জন্ম তারিখ কোনটি?
(A) ১২ জানুয়ারি ১৮৬৩
(B) ১২ জানুয়ারি ১৮৬৪
(C) ১৫ জানুয়ারি ১৮৬৩
(D) ১২ ফেব্রুয়ারি ১৮৬৩
উত্তর : (A) ১২ জানুয়ারি ১৮৬৩ 

112. 'লতা-পাতা চিত্র-বিচিত্র ধুম'-  এটি কোথায় দেখা যায়?
(A) গয়নায়
(B) থামগুলিতে
(C) ভাষায়
(D) ঘোড়ার গায়ে
উত্তর : (A) গয়নায় 

113. স্বামীজির মতে 'কলকেতার ভাষা' কতদূর পর্যন্ত চলবে?
(A) ঢাকা থেকে দিল্লি
(B) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ
(C) কলকাতা থেকে পুরী
(D) শিলিগুড়ি থেকে রাঁচি
উত্তর : (B) চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ 

❖ class 12 bengali bangla bhasha question answer

File Details :
PDF Name : বাঙ্গালা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : এখানে স্বামী বিবেকানন্দের লেখা 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধ থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ই-বুক (PDF)'-টিতে আমরা মোট ৭ ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
2. পোটরাজ গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
3. Riders to the Sea MCQClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. দিগ্বিজয়ের রূপকথা MCQ PDFClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.