ভূ(caps)মিকা :উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা মোট 40 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে শুধুমাত্র 'Unit : I' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে ইতিহাস সিলেবাসের 'Unit : I'-এ থাকা তিনটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় তিনটি হল - প্রথম অধ্যায় : পর্যটকদের চোখে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সংমিশ্রণ এবং তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী। তোমাদের সুবিধার জন্য ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে 'পর্যটকদের চোখে ভারত' এই প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য MCQ নিচে দেওয়া হল।
❖ class 12 3rd semester history chapter 1 mcq
বিশেষ দ্রষ্টব্য : ইতিহাস সিলেবাসের প্রথম অধ্যায় : "পর্যটকদের চোখে ভারত" থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলো আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. কত খ্রিস্টাব্দে অল-বেরুনী ভারতে আসেন -
(A) 973 খ্রিস্টাব্দে
(B) 1048 খ্রিস্টাব্দে
(C) 1017 খ্রিস্টাব্দে
(D) 1026 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1017 খ্রিস্টাব্দে
2. একাদশ শতকে ভারতে আসা বিদেশি পর্যটক কে ছিলেন?
(A) আব্দুর রজ্জাক
(B) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(C) অল-বেরুনী
(D) ইবন বতুতা
উত্তর : (C) অল-বেরুনী
3. কোন রাজবংশের শাসনকালে মার্কো পোলো ভারত পরিভ্রমণে এসেছিলেন?
(A) পাণ্ড্য রাজবংশ
(B) গুপ্ত রাজবংশ
(C) মৌর্য রাজবংশ
(D) লোদী রাজবংশ
উত্তর : (A) পাণ্ড্য রাজবংশ
4. আল-মাসুদি কোন শতাব্দীতে ভারতে আসেন?
(A) সপ্তম শতাব্দী
(B) চতুর্দশ শতাব্দী
(C) দ্বাদশ শতাব্দী
(D) দশম শতাব্দী
উত্তর : (D) দশম শতাব্দী
5. আল-মাসুদি রচিত বিখ্যাত গ্রন্থ কোনটি?
(A) আকবরনামা
(B) ইন্ডিকা
(C) মুরুজ আল-জাহাব
(D) রেহলা
উত্তর : (C) মুরুজ আল-জাহাব
6. কাকে 'মধ্যযুগের পর্যটকদের যুবরাজ' বলা হয়?
(A) অল-বেরুনি
(B) মেগাস্থিনিস
(C) ইবন বতুতা
(D) মার্কো পোলো
উত্তর : (D) মার্কো পোলো
7. মার্কো পোলো কোন শতাব্দীতে এশিয়া মহাদেশ পরিভ্রমণ করেছিলেন?
(A) নবম শতকে
(B) পঞ্চদশ শতকে
(C) ত্রয়োদশ শতকে
(D) অষ্টম শতকে
উত্তর : (C) ত্রয়োদশ শতকে
8. অল-বেরুনীর লেখা বিখ্যাত ভারত ভ্রমণমূলক গ্রন্থ -
(A) কিতাব-উল-রেহলা
(B) ইন্ডিকা
(C) কিতাব-উল-হিন্দ
(D) সি-হিউ-কি
উত্তর : (C) কিতাব-উল-হিন্দ
9. মধ্যযুগের ইতিহাসে কোন বিখ্যাত পরিব্রাজক তিনটি মহাদেশ (আফ্রিকা, এশিয়া ও ইউরোপ) জুড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন?
(A) নিকোলো কন্টি
(B) মেগাস্থিনিস
(C) ইবন বতুতা
(D) ফা-হিয়েন
উত্তর : (C) ইবন বতুতা
10. কত খ্রিস্টাব্দে ইবন বতুতা তাঞ্জিয়া ছেড়ে প্রথম রওনা হন -
(A) 1402 খ্রিস্টাব্দে
(B) 1250 খ্রিস্টাব্দে
(C) 1325 খ্রিস্টাব্দে
(D) 1198 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1325 খ্রিস্টাব্দে
11. দিল্লির কোন সুলতানের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আগমন করেন?
(A) কুতুবুদ্দিন আইবক
(B) শেরশাহ সুরি
(C) মহম্মদ বিন তুঘলক
(D) বাবর
উত্তর : (C) মহম্মদ বিন তুঘলক
12. কোন বিখ্যাত দক্ষিণ ভারতীয় সাম্রাজ্য আব্দুর রজ্জাক, নিকোলো কন্টি ও ডোমিঙ্গো পেজ পরিভ্রমণ করেছিলেন?
(A) বিজয়নগর সাম্রাজ্য
(B) মৌর্য সাম্রাজ্য
(C) মুঘল সাম্রাজ্য
(D) কুশাণ সাম্রাজ্য
উত্তর : (A) বিজয়নগর সাম্রাজ্য
13. আল-মাসুদির কোন গ্রন্থটি 'The Meadows of Gold' নামে পরিচিত?
(A) কিতাব-উল-হিন্দ
(B) মুরুজ আল-জাহাব
(C) রেহলা
(D) তারিখ-ই-হিন্দ
উত্তর : (B) মুরুজ আল-জাহাব
14. ইবন বতুতার সুবিখ্যাত ভারত ভ্রমণ ডায়েরি বা বিবরণীটি কোন গ্রন্থে স্থান পেয়েছে?
(A) তারিখ-ই-ফিরোজশাহী
(B) আকবরনামা
(C) কিতাব-উল-রেহলা
(D) তাহকিক-ই-হিন্দ
উত্তর : (C) কিতাব-উল-রেহলা
15. পারস্য (ইরান) থেকে ভারতবর্ষে আগত বিখ্যাত পর্যটক -
(A) ডোমিঙ্গো পেজ
(B) আব্দুর রজ্জাক
(C) নিকোলো কন্টি
(D) ফার্নাও নুনিজ
উত্তর : (B) আব্দুর রজ্জাক
16. কোন বিদেশি পর্যটকের বিবরণ বা গ্রন্থকে 'সপ্তদশ শতকের ভারতের দর্পণ' বলা হয়?
(A) স্যার টমাস রো
(B) নিকোলো মানুচি
(C) জিন দ্য থেভেনট
(D) ফ্রাঁসোয়া মার্টিন
উত্তর : (B) নিকোলো মানুচি
17. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের তথ্যগুলি মেলাও :
বামস্তম্ভ (পর্যটক) ডানস্তম্ভ (ভ্রমণকাল / শতাব্দী)
(a) অল-বেরুনী (i) সপ্তদশ শতক
(b) আল-মাসুদি (ii) পঞ্চদশ শতক
(c) আব্দুর রজ্জাক (iii) একাদশ শতক
(d) ফ্রাঁসোয়া বার্নিয়ে (iv) দশম শতাব্দী
বিকল্পসমূহ:
(A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
(C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(D) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
উত্তর : (B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
18. মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে নিচের কোন ইংরেজ পর্যটক ভারতে এসেছিলেন?
(A) স্যার টমাস রো
(B) র্যালফ্ ফিচ
(C) ফ্রান্সিসকো পেলসার্ট
(D) নিকোলো মানুচি
উত্তর : (B) র্যালফ্ ফিচ
19. বিখ্যাত পর্যটক আফানাসে নিকিতিন কোন দেশের ছিলেন?
(A) ফ্রান্স
(B) পারস্য
(C) রাশিয়া
(D) ইটালি
উত্তর : (C) রাশিয়া
❖ class 12 semester 3 history chapter 1 question answer
20. পর্যটক দুয়ার্তে বারবোসা কোন দেশের ছিলেন?
(A) ইতালি
(B) পারস্য
(C) পোর্তুগাল
(D) ফ্রান্স
উত্তর : (C) পোর্তুগাল
21. আব্দুর রজ্জাক পারস্যের কোন বিখ্যাত রাজবংশ বা সাম্রাজ্যের রাজদূত ছিলেন?
(A) সাফাভি সাম্রাজ্য
(B) তৈমুরীয় সাম্রাজ্য
(C) সেলজুক সাম্রাজ্য
(D) আব্বাসীয় সাম্রাজ্য
উত্তর : (B) তৈমুরীয় সাম্রাজ্য
22. কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক দক্ষিণ ভারতের এসে পৌঁছান?
(A) 1442 খ্রিস্টাব্দে
(B) 1498 খ্রিস্টাব্দে
(C) 1333 খ্রিস্টাব্দে
(D) 1510 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1442 খ্রিস্টাব্দে
23. ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন শতাব্দীতে ভারতবর্ষে এসেছিলেন?
(A) দ্বাদশ শতকে
(B) নবম শতকে
(C) সপ্তদশ শতকে
(D) দশম শতকে
উত্তর : (C) সপ্তদশ শতকে
24. নিচের পর্যটকদের ভারতে আগমনের সঠিক কালানুক্রমিক বিকল্পটি বেছে নাও:
(i) ইবন বতুতা
(ii) অল-বেরুনী
(iii) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(iv) মার্কো পোলো
বিকল্পসমূহ:
(A) (ii) → (iv) → (i) → (iii)
(B) (iv) → (ii) → (i) → (iii)
(C) (ii) → (i) → (iv) → (iii)
(D) (i) → (ii) → (iv) → (iii)
উত্তর : (A) (ii) → (iv) → (i) → (iii)
25. নিকোলো মানুচি রচিত 'স্টোরিয়া দো মোগর' গ্রন্থে কোন মুঘল সম্রাটের বিবরণ আছে?
(A) বাবর
(B) আকবর
(C) ঔরঙ্গজেব
(D) হুমায়ুন
উত্তর : (C) ঔরঙ্গজেব
26. আল-মাসুদির বর্ণনায় 'বাউরা' বা আদিবরাহ কোন রাজা?
(A) মিহির ভোজ
(B) সমুদ্রগুপ্ত
(C) কণিষ্ক
(D) শশাঙ্ক
উত্তর : (A) মিহির ভোজ
27. কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতে আসেন?
(A) কুতুবুদ্দিন আইবক
(B) আলাউদ্দিন খলজি
(C) ঔরঙ্গজেব
(D) প্রথম বাহাদুর শাহ
উত্তর : (C) ঔরঙ্গজেব
28. ফ্রাঁসোয়া বার্নিয়ের বিবরণীতে ভারতের কোন মধ্যযুগীয় সাম্রাজ্যের চিত্র ফুটে উঠেছে?
(A) চোল সাম্রাজ্য
(B) মুঘল সাম্রাজ্য
(C) ইনকা সাম্রাজ্য
(D) গ্রিক সাম্রাজ্য
উত্তর : (B) মুঘল সাম্রাজ্য
29. ভারতে কোন ফরাসি পর্যটক ছয়বার ভ্রমণ করেন?
(A) ফাঁসোয়া বার্নিয়ে
(B) জাঁ বাতিস্ত তেভার্নিয়ে
(C) কাউন্ট দ্য লালী
(D) জোসেফ ডুপ্লে
উত্তর : (B) জাঁ বাতিস্ত তেভার্নিয়ে
30. কোন বিদেশি শাসকের ভারত আক্রমণের সময় অল-বেরুনী এদেশে আসেন?
(A) মহম্মদ ঘোরী
(B) সুলতান মাহমুদ
(C) মহম্মদ বিন তুঘলক
(D) বাবর
উত্তর : (B) সুলতান মাহমুদ
31. প্রাচীন ভারতের 'চতুঃবর্ণ প্রথা' নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন কোন পর্যটক?
(A) ইবন বতুতা
(B) আব্দুর রজ্জাক
(C) অল-বেরুনী
(D) ফ্রাঁসোয়া বার্নিয়ে
উত্তর : (C) অল-বেরুনী
32. 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি _______ নামে পরিচিত।
(A) আকবরনামা
(B) তহকিক-ই-হিন্দ
(C) সাফারনামা
(D) রিয়াজ-উস-সালাতিন
উত্তর : (B) তহকিক-ই-হিন্দ
33. অল-বেরুনীর প্রকৃত নাম -
(A) মহম্মদ ইবন আহমদ আবু রাইহান
(B) জহিরুদ্দিন মহম্মদ খোয়ারিজমি
(C) জালালুদ্দিন মুহম্মদ রুমি
(D) শামসুদ্দিন ইবন বতুতা
উত্তর : (A) মহম্মদ ইবন আহমদ আবু রাইহান
34. ভারতকে অল-বেরুনী তাঁর ভ্রমণকাহিনীতে ______ নামে ডেকেছেন।
(A) হিন্দুস্তান
(B) তিয়েনঝু
(C) অল-হিন্দ
(D) ইন্ডিয়া
উত্তর : (C) অল-হিন্দ
35. বক্তব্য (A) : আল-বেরুনী ভারতবর্ষের জাতিভেদ বা বর্ণ প্রথাকে 'প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ব্যবস্থা' বলে উল্লেখ করেছিলেন।
কারণ (R) : এ দেশের সমাজকে গভীরভাবে জানতে তিনি বেদ, পুরাণ এবং মনুস্মৃতির মতো ধর্মীয় ও শাস্ত্রীয় গ্রন্থের ওপর নির্ভর করেছিলেন।
বিকল্পসমূহ:
(A) A সত্য কিন্তু R মিথ্যা
(B) A ও R দুটিই মিথ্যা
(C) A মিথ্যা কিন্তু R সত্য
(D) A ও R দুটিই সত্য, কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (D) A ও R দুটিই সত্য, কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
36. কত শতকে অল-বেরুনী ভারতীয় উপমহাদেশে এসেছিলেন?
(A) দ্বাদশ শতক
(B) একাদশ শতক
(C) চতুর্দশ শতক
(D) দশম শতক
উত্তর : (B) একাদশ শতক
37. মার্কো পোলো তাঁর বিশ্বভ্রমণ কোন শহর থেকে শুরু করেন?
(A) জেনোয়া
(B) পিসা
(C) ভেনিস
(D) নেপলস
উত্তর : (C) ভেনিস
38. মার্কো পোলো ________ খ্রিস্টাব্দে চিনের মাটিতে পদার্পণ করেন।
(A) 1275 খ্রিস্টাব্দে
(B) 1185 খ্রিস্টাব্দে
(C) 1350 খ্রিস্টাব্দে
(D) 1420 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1275 খ্রিস্টাব্দে
39. চিনের কোন শাসকের দরবারে মার্কো পোলো রাজদূত পদের (A) প্রথম দরিয়াস
(B) কুবলাই খান
(C) আলেকজান্ডার
(D) অটিলা দ্য হুন
উত্তর : (B) কুবলাই খান
❖ class 12 3rd semester history chapter 1 question answer
40. বিশ্ববিখ্যাত মার্কো পোলোর ভ্রমণ ডায়েরি বা বৃত্তান্তটি কী নামে পরিচিতি লাভ করেছে?
(A) দ্য ট্রাভেলস্ অফ মার্কো পোলো
(B) ইন্ডিয়া থ্রু মাই আইজ
(C) দ্য ডিসকভারি অফ এশিয়া
(D) জার্নি টু দ্য ইস্ট
উত্তর : (A) দ্য ট্রাভেলস্ অফ মার্কো পোলো
41. পরিব্রাজক মার্কো পোলো কত খ্রিস্টাব্দে ভারতীয় ভূখণ্ডে আগমন করেন?
(A) 1292 খ্রিস্টাব্দে
(B) 1352 খ্রিস্টাব্দে
(C) 1190 খ্রিস্টাব্দে
(D) 1405 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1292 খ্রিস্টাব্দে
42. মার্কো পোলোর ভারত ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু কোন অঞ্চলটি ছিল?
(A) উত্তর ভারত
(B) পূর্ব ভারত
(C) দক্ষিণ ভারত
(D) মধ্য ভারত
উত্তর : (C) দক্ষিণ ভারত
43. চিনের কোন বিখ্যাত সম্রাটের রাজসভায় মার্কো পোলো উপস্থিত হন?
(A) কুবলাই খান
(B) আকবর শাহ
(C) জুলিয়াস সিজার
(D) নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর : (A) কুবলাই খান
44. নিচের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের তথ্যগুলি মেলাও :
বামস্তম্ভ (পর্যটক) ডানস্তম্ভ (সমসাময়িক শাসক / সাম্রাজ্য)
(a) মার্কো পোলো (i) গুর্জর-প্রতিহার বংশ
(b) ইবন বতুতা (ii) দ্বিতীয় দেবরায়
(c) আব্দুর রজ্জাক (iii) পাণ্ড্য রাজবংশ
(d) আল-মাসুদি (iv) মহম্মদ বিন তুঘলক
বিকল্পসমূহ:
(A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(B) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
(C) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
(D) (a)-(iii), (b)-(i), (c)-(ii), (d)-(iv)
উত্তর : (C) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
45. ভারতের কোন উপকূলীয় অঞ্চলে মার্কো পোলো প্রথম পা রেখেছিলেন?
(A) কোঙ্কণ উপকূল
(B) ওড়িশা উপকূল
(C) করমণ্ডল উপকূল
(D) আলপুত্থা উপকূল
উত্তর : (C) করমণ্ডল উপকূল
46. মার্কো পোলোর মূল ভ্রমণ বৃত্তান্তটির আসল নাম কী ছিল?
(A) ইল মিলিয়নে (Il Milione)
(B) কিতাব-উল-হিন্দ
(C) সি-ইউ-কি
(D) দ্য মোঙ্গল ক্রনিকল
উত্তর : (A) ইল মিলিয়নে (Il Milione)
47. ভারত থেকে নিজের দেশে ফিরে যাওয়ার সময় মার্কো পোলো কোন জলপথ বা সমুদ্রপথটি ব্যবহার করেছিলেন?
(A) লোহিত সাগর হয়ে সুয়েজ খাল
(B) আরব সাগর হয়ে পারস্য উপসাগর
(C) আটলান্টিক মহাসাগর হয়ে মেরু অঞ্চল
(D) প্রশান্ত মহাসাগর হয়ে বেরিং প্রণালী
উত্তর : (B) আরব সাগর হয়ে পারস্য উপসাগর
47. 'ট্রেভেলার অফ ইসলাম' বা 'ইসলামের পরিব্রাজক' বলে অভিহিত -
(A) আল-মাসুদি
(B) ইবন বতুতা
(C) সুলেইমান
(D) আল-বেরুনি
উত্তর : (B) ইবন বতুতা
49. কত খ্রিস্টাব্দে ইবন বতুতা বাংলা পরিভ্রমণে এসেছিলেন?
(A) 1346 খ্রিস্টাব্দে
(B) 1298 খ্রিস্টাব্দে
(C) 1420 খ্রিস্টাব্দে
(D) 1305 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1346 খ্রিস্টাব্দে
50. ভারতবর্ষের মাটিতে পা রাখা প্রথম আফ্রিকান পরিব্রাজক কে ছিলেন?
(A) মেগাস্থিনিস
(B) ইবন বতুতা
(C) আল-মাসুদি
(D) নিকোলো কন্টি
উত্তর : (B) ইবন বতুতা
51. বাংলাকে 'দোজখপুর-ই-নিয়ামত' বা 'ধনসম্পদে পূর্ণ নরক' বলে আখ্যা দিয়েছিলেন -
(A) ইবন বতুতা
(B) র্যালফ ফিচ
(C) মান্ডেলসলো
(D) বার্নিয়ের
উত্তর : (A) ইবন বতুতা
52. দিল্লির কোন সুলতানের অধীনে ইবন বতুতা প্রধান কাজি হিসাবে নিযুক্ত হয়েছিলেন?
(A) ইলতুৎমিস
(B) আলাউদ্দিন খলজি
(C) মহম্মদ বিন তুঘলক
(D) সিকান্দার লোদী।
উত্তর : (C) মহম্মদ বিন তুঘলক
53. ইবন বতুতা যখন সোনারগাঁ (বাংলা) সফরে আসেন, তখন সেখানকার স্বাধীন সুলতান কে ছিলেন?
(A) গিয়াসুদ্দিন আজম শাহ
(B) ফখরুদ্দিন মোবারক শাহ
(C) হোসেন শাহ
(D) বারবক শাহ
উত্তর : (B) ফখরুদ্দিন মোবারক শাহ
54. ফ্রাঁসোয়া বার্নিয়ে রচিত বিখ্যাত ভ্রমণ বিবরণীটির প্রকৃত নাম -
(A) Travels in the Mughal Empire
(B) My Days with Alamgir
(C) As I Saw Aurangzeb
(D) My Voyages in Mughal India
উত্তর : (A) Travels in the Mughal Empire
55. সুলতান মহম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে নিজের রাজদূত বানিয়ে কোন দেশে পাঠিয়েছিলেন?
(A) ফ্রান্স
(B) মিশর
(C) চিন
(D) রাশিয়া
উত্তর : (C) চিন
56. বিখ্যাত ভ্রমণকারী মার্কো পোলো কোন দেশের মানুষ ছিলেন?
(A) গ্রিস
(B) ইতালি
(C) স্পেন
(D) পর্তুগাল
উত্তর : (B) ইতালি
57. ইবন বতুতার ঐতিহাসিক রচনায় ভারতের কোন নগরীর অনন্য স্থাপত্যশৈলী ও বিশাল দুর্গের বিবরণ পাওয়া যায়?
(A) ফতেহপুর সিক্রি
(B) দিল্লি
(C) পাটলিপুত্র
(D) আগ্রা
উত্তর : (B) দিল্লি
58. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভের তথ্যগুলি মেলাও :
বাম স্তম্ভ (পর্যটক) ডান স্তম্ভ (গ্রন্থ / বিবরণী)
(a) আল-মাসুদি (i) ইল মিলিয়নে (Il Milione)
(b) মার্কো পোলো (ii) মাতলা-উস-সাদাইন
(c) আব্দুর রজ্জাক (iii) Travels in the Mughal Empire
(d) ফ্রাঁসোয়া বার্নিয়ে (iv) মুরুজ আল-জাহাব
বিকল্পসমূহ :
(A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
(B) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)
(C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
(D) (a)-(iv), (b)-(i), (c)-(iii), (d)-(ii)
উত্তর : (A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
59. ইবন বতুতার মতে, দিল্লির সুলতানি আমলের কোন প্রশাসনিক ব্যবস্থাটি সবচেয়ে বেশি বিস্ময়কর ছিল?
(A) মুদ্রা তৈরি ব্যবস্থা
(B) গোয়েন্দা বাহিনী
(C) কৃষি ঋণ বণ্টন
(D) ডাক যোগাযোগ ব্যবস্থা
উত্তর : (D) ডাক যোগাযোগ ব্যবস্থা
60. আব্দুর রজ্জাকের বিজয়নগর সফরকালে দিল্লির সৈয়দ সুলতান কে ছিলেন?
(A) কুতুবুদ্দিন আইবক
(B) আকবর
(C) মহম্মদ শাহ
(D) ঔরঙ্গজেব
উত্তর : (C) মহম্মদ শাহ
❖ Class 12 history 3rd semester 1st chapter
61. পারস্যের কোন বিখ্যাত তৈমুরীয় শাসক আব্দুর রজ্জাককে ভারতে পাঠিয়েছিলেন?
(A) শাহ রুখ
(B) তৈমুর লঙ
(C) বাবর
(D) উলুগ বেগ
উত্তর : (A) শাহ রুখ
62. আব্দুর রজ্জাক বিজয়নগরের ________ প্রাচীরের উল্লেখ করেছেন।
(A) 5টি
(B) 6টি
(C) 7টি
(D) 8টি
উত্তর : (C) 7টি
63. ইবন বতুতা কত খ্রিস্টাব্দে ভারতীয় সীমান্তে এসে পৌঁছান ?
(A) 1333 খ্রিস্টাব্দে
(B) 1206 খ্রিস্টাব্দে
(C) 1498 খ্রিস্টাব্দে
(D) 1192 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1333 খ্রিস্টাব্দে
64. দিল্লির সুলতান মহম্মদ বিন তুঘলক ইবন বতুতাকে কোন গুরুত্বপূর্ণ বিচারবিভাগীয় পদে নিযুক্ত করেছিলেন?
(A) প্রধান কাজি (বিচারক)
(B) রাজ জ্যোতিষী
(C) প্রধান কোতোয়াল
(D) রাজকোষাধ্যক্ষ
উত্তর : (A) প্রধান কাজি
65. আব্দুর রজ্জাক রচিত ভ্রমণ গ্রন্থটির নাম কী?
(A) কিতাব-উল-হিন্দ
(B) মাতলা-উস-সাদাইন
(C) আকবরনামা
(D) তারিখ-ই-ফিরোজশাহী
উত্তর : (B) মাতলা-উস-সাদাইন
66. কোন পর্যটকের কাছ থেকে পঞ্চদশ শতকে বিজয়নগর সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায়?
(A) আল-মাসুদি
(B) টলেমি
(C) আব্দুর রজ্জাক সমরকান্দী
(D) ইবন সিনা
উত্তর : (C) আব্দুর রজ্জাক সমরকান্দী
67. আল-মাসুদি কোন্ রাজবংশের শাসনামলে ভারতে এসেছিলেন?
(A) পাল বংশ
(B) গুর্জর-প্রতিহার বংশ
(C) রাষ্ট্রকূট বংশ
(D) চোল বংশ
উত্তর : (B) গুর্জর-প্রতিহার বংশ
68. আল-মাসুদি গুর্জর-প্রতিহার রাজ্যকে তাঁর বিবরণীতে কী নামে অভিহিত করেছেন?
(A) অল-হিন্দ
(B) মা-বার
(C) আল-জুজর
(D) সুদকাওয়ান
উত্তর : (C) আল-জুজর
69. ভারতের কোন বন্দরে প্রথম আব্দুর রজ্জাক পদার্পণ করেন?
(A) কয়াল বন্দর
(B) কালিকট বন্দর
(C) তাম্রলিপ্ত বন্দর
(D) সুরাট বন্দর
উত্তর : (B) কালিকট বন্দর
70. বার্নিয়ে তাঁর 'ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার' গ্রন্থটি ______ সম্রাটকে উৎসর্গ করেছিলেন।
(A) দারা শিকো
(B) চতুর্দশ লুই
(C) নেপোলিয়ন বোনাপার্ট
(D) অলিভার ক্রোমওয়েল
উত্তর : (B) চতুর্দশ লুই
71. ফ্রাঁসোয়া বার্নিয়ের মতে, মুঘল আমলের প্রদেশগুলোর মধ্যে সবচেয়ে ধনী ও সমৃদ্ধশালী অঞ্চল কোনটি ছিল?
(A) মরুভূমি অঞ্চল
(B) পার্বত্য অঞ্চল
(C) বাংলা
(D) মালভূমি অঞ্চল
উত্তর : (C) বাংলা
72. কোন ইউরোপীয় পরিব্রাজকের বর্ণনায় প্রথম 'অধঃপতিত প্রাচ্য'-এর ধারণা ফুটে ওঠে?
(A) মার্কো পোলো
(B) ইবন বতুতা
(C) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(D) অল-বেরুনি
উত্তর : (C) ফ্রাঁসোয়া বার্নিয়ে
73. ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতের কোন প্রাচীন সাংস্কৃতিক ও ধর্মীয় নগরীকে 'ভারতের এথেন্স' বলে অভিহিত করেছেন?
(A) মুম্বাই
(B) বারাণসী
(C) চেন্নাই
(D) কলকাতা
উত্তর : (B) বারাণসী
74. তৎকালীন ভারতীয় সমাজের কোন বিশেষ দিকটি ইবন বতুতার বর্ণনায় ফুটে উঠেছে?
(A) আধুনিক শিল্পায়ন
(B) বর্ণভেদ ও জাতিপ্রথা
(C) সর্বজনীন নারীশিক্ষা
(D) ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা
উত্তর : (B) বর্ণভেদ ও জাতিপ্রথা
75. ফ্রাঁসোয়া বার্নিয়ে তাঁর ভ্রমণ বৃত্তান্তটি মূলত কোন ভাষায় রচনা করেছিলেন?
(A) ফারসি
(B) ফরাসি
(C) ইংরেজি
(D) ল্যাটিন
উত্তর : (B) ফরাসি
76. অল-বেরুনীর জন্মস্থান -
(A) সিরিয়া
(B) খোয়ারিজম
(C) মরক্কো
(D) আন্দালুসিয়া
উত্তর : (B) খোয়ারিজম
77. অল-বেরুনীর মতে তাঁর 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি রচনার প্রধান উদ্দেশ্য কী ছিল?
(A) গজনীর সুলতানের গৌরবগাথা প্রচার করা
(B) ভারতের ধন-সম্পদের বিবরণ করা
(C) হিন্দু ধর্মীয় বিষয়ে জ্ঞান লাভ এবং একটি সাংস্কৃতিক সম্মিলন ঘটানো
(D) ভারতের রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে অর্থ উপার্জন করা
উত্তর : (C) হিন্দু ধর্মীয় বিষয়ে জ্ঞান লাভ এবং একটি সাংস্কৃতিক সম্মিলন ঘটানো
78. কোন ভাষাটিকে 'বিশাল পরিশ্রমসাধ্য ভাষা' অল-বেরুনী বলেছেন-
(A) সংস্কৃত
(B) ফারসি
(C) হিব্রু
(D) গ্রিক
উত্তর : (A) সংস্কৃত
79. অল-বেরুনী তাঁর বিখ্যাত 'কিতাব-উল-হিন্দ' বইটি কোন ভাষায় লিখেছিলেন?
(A) ফারসি
(B) সংস্কৃত
(C) আরবি
(D) তুর্কী
উত্তর : (C) আরবি
❖ class 12 semester 3 history chapter 1 mcq
80. 'কিতাব-উল-হিন্দ' গ্রন্থটি মোট কতটি অধ্যায়ে বিভক্ত?
(A) 60টি
(B) 80টি
(C) 40টি
(D) 30টি
উত্তর : (B) 80টি
81. ইতিহাসে কাকে 'তুলনামূলক ধর্মতত্ত্বের জনক' বলা হয়?
(A) ইবন বতুতা
(B) অল-বেরুনী
(C) ফ্রাঁসোয়া বার্নিয়ে
(D) আব্দুর রজ্জাক
উত্তর : (B) অল-বেরুনী
82. কোন বিখ্যাত বাণিজ্যিক পথ ধরে মার্কো পোলো চিনে পৌঁছান?
(A) গ্র্যান্ড ট্রাঙ্ক রুট
(B) সিল্ক রুট (রেশম পথ)
(C) পার্সিয়ান রয়্যাল রোড
(D) অ্যাম্বার রুট
উত্তর : (B) সিল্ক রুট (রেশম পথ)
83. মার্কো পোলোর লেখা থেকে পাণ্ড্য রাজ্যের কোন মূল্যবান প্রাকৃতিক সম্পদ সংগ্রহের নিখুঁত বিবরণ পাওয়া যায়?
(A) তামা
(B) নীলকান্তমণি
(C) কয়লা
(D) মুক্তা
উত্তর : (D) মুক্তা
84. পর্যটক মার্কো পোলো _______ সালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
(A) 1324 সালে
(B) 1290 সালে
(C) 1388 সালে
(D) 1405 সালে
উত্তর : (A) 1324 সালে
85. মার্কো পোলোর বিবরণ অনুযায়ী, দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজ্যে বিদেশ থেকে আমদানিকৃত প্রধান ও সবচেয়ে মূল্যবান পণ্য -
(A) ঘোড়া
(B) মাটির পাত্র
(C) সোনা
(D) কাচ
উত্তর : (A) ঘোড়া
86. অল-বেরুনী সম্পর্কিত বিবৃতির সত্য-মিথ্যা যাচাই :
(i) অল-বেরুনীর প্রকৃত নাম হলো মহম্মদ ইবন আহমদ আবু রাইহান।
(ii) তিনি তাঁর বিখ্যাত 'কিতাব-উল-হিন্দ' বইটি ফারসি ভাষায় রচনা করেছিলেন।
(iii) তিনি ভারতের জাতিভেদ প্রথাকে 'প্রকৃতির নিয়ম বিরুদ্ধ ব্যবস্থা' বলে উল্লেখ করেছিলেন।
(iv) সমাজকে জানতে তিনি বেদ, পুরাণ এবং মনুস্মৃতির মতো শাস্ত্রের ওপর নির্ভর করেছিলেন।
বিকল্পসমূহ :
(A) (i), (iii), (iv) সত্য এবং (ii) মিথ্যা
(B) (i), (ii), (iv) সত্য এবং (iii) মিথ্যা
(C) সবকটি বিবৃতিই সত্য
(D) (i) ও (ii) সত্য এবং (iii) ও (iv) মিথ্যা
উত্তর : (A) (i), (iii), (iv) সত্য এবং (ii) মিথ্যা
87. ইবন বতুতা কোন শতাব্দীতে ভারত পরিভ্রমণে এসেছিলেন?
(A) একাদশ শতকে
(B) দ্বাদশ শতকে
(C) চতুর্দশ শতকে
(D) দশম শতকে
উত্তর : (C) চতুর্দশ শতকে
88. 'কিতাব-উল-রেহলা' কোন ভাষায় রচিত হয়েছিল?
(A) গ্রিক ভাষায়
(B) সংস্কৃত ভাষায়
(C) ফারসি ভাষায়
(D) আরবি ভাষায়
উত্তর : (D) আরবি ভাষায়
89. বিবৃতি (A) : ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতের বারাণসী নগরীকে 'ভারতের এথেন্স' বলে অভিহিত করেছেন
কারণ (R) : বারাণসীতে গ্রিক দার্শনিকদের মতো বড় বড় লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় ভবন গড়ে উঠেছিল যেখানে হাজার হাজার বিদেশি ছাত্র পড়তে আসত।
বিকল্পসমূহ :
(A) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা।
(B) (A) এবং (R) উভয়ই সঠিক কিন্তু (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) (A) সঠিক কিন্তু (R) মিথ্যা।
(D) (A) মিথ্যা কিন্তু (R) সঠিক।
উত্তর : (C) (A) সঠিক কিন্তু (R) মিথ্যা।
90. আব্দুর রজ্জাক কোন শতাব্দীতে ভারতবর্ষে পরিভ্রমণে এসেছিলেন?
(A) ত্রয়োদশ শতকে
(B) পঞ্চদশ শতকে
(C) চতুর্দশ শতকে
(D) ষোড়শ শতকে
উত্তর : (B) পঞ্চদশ শতকে
91. ইবন বতুতার বিবরণ অনুযায়ী, দিল্লির বিশাল নগর প্রাচীরের সবচেয়ে বড় এবং প্রধান প্রবেশদ্বারটির নাম -
(A) রূমি দরওয়াজা
(B) দাখিল দরওয়াজা
(C) বদায়ুন দরওয়াজা
(D) বুলন্দ দরওয়াজা
উত্তর : (C) বদায়ুন দরওয়াজা
92. ________ পরিব্রাজক ভারতকে 'একটি সম্ভাবনাময় ও বৈচিত্র্যপূর্ণ দেশ' হিসেবে আখ্যা দিয়েছেন।
(A) ফা-হিয়েন
(B) ইবন বতুতা
(C) টলেমি
(D) আল-মাসুদি
উত্তর : (B) ইবন বতুতা
93. আব্দুর রজ্জাক দক্ষিণ ভারতের কোন সাম্রাজ্য ভ্রমণ করেন?
(A) বিজয়নগর সাম্রাজ্য
(B) মারাঠা সাম্রাজ্য
(C) মোগল সাম্রাজ্য
(D) চোল সাম্রাজ্য
উত্তর : (A) বিজয়নগর সাম্রাজ্য
94. পারস্যের বিখ্যাত পর্যটক আব্দুর রজ্জাক জন্মগ্রহণ করেছিলেন-
(A) হিরাট (বর্তমান আফগানিস্তান)
(B) তেহরান
(C) খোরাসান
(D) ইসফাহান
উত্তর : (A) হিরাট (বর্তমান আফগানিস্তান)
95. আব্দুর রজ্জাক বিজয়নগরের কোন উৎসবের বর্ণনা দিয়েছেন?
(A) ক্রিসমাস
(B) ওনাম
(C) মহানবমী
(D) থ্যাঙ্কসগিভিং
উত্তর : (C) মহানবমী
96. আব্দুর রজ্জাকের বর্ণনায় বিজয়নগরের সেনাবাহিনী ছিল-
(A) কোনো স্থায়ী সেনাবাহিনী ছিল না
(B) স্থায়ী এবং চতুরঙ্গে সজ্জিত ছিল
(C) সেনাবাহিনী ছিল ভীরু ও দুর্বল
(D) আধুনিক ট্যাংক ও কামান ছিল
উত্তর : (B) স্থায়ী এবং চতুরঙ্গে সজ্জিত ছিল
97. ফ্রাঁসোয়া বার্নিয়ের ভারত আগমনের সঠিক বর্ষ কোনটি?
(A) 1200 খ্রিস্টাব্দে
(B) 1658 খ্রিস্টাব্দে
(C) 1450 খ্রিস্টাব্দে
(D) 1920 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1658 খ্রিস্টাব্দে
98. কোন মুঘল রাজপুত্রের নির্মম ও মর্মান্তিক পরিণতির বিবরণ বার্নিয়ের লেখায় পাওয়া যায়?
(A) দারা শিকো
(B) টিপু সুলতান
(C) সিরাজউদ্দৌলা
(D) মীর জাফর
উত্তর : (A) দারা শিকো
99. ফ্রাঁসোয়া বার্নিয়ের মতে, পদাতিক ও গোলন্দাজ বাহিনী ছাড়া মুঘল সেনাবাহিনীর প্রধান চালিকাশক্তি -
(A) আধুনিক নৌবাহিনী
(B) রথবাহিনী
(C) অশ্বারোহী বাহিনী
(D) বিমানবাহিনী
উত্তর : (C) অশ্বারোহী বাহিনী
100. নিচের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের তথ্যগুলি মেলাও :
বাম স্তম্ভ (পর্যটক) ডান স্তম্ভ (দেশ / জন্মস্থান)
(a) অল-বেরুনী (i) রাশিয়া
(b) ইবন বতুতা (ii) পোর্তুগাল
(c) আফানাসে নিকিতিন (iii) খোয়ারিজম
(d) দুয়ার্তে বারবোসা (iv) মরক্কো
বিকল্পসমূহ :
(A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
(B) (a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)
(C) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(D) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
উত্তর : (A) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
❖ class 12 3rd semester history question answer pdf
File Details :
PDF Name : পর্যটকদের চোখে ভারত MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
❖ লেখকের শেষ কথা : এখানে 'পর্যটকদের চোখে ভারত' অধ্যায় থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর মিলে মোট 100টি MCQ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ই-বুক (PDF)'-টিতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. সকলের জন্য শিক্ষা MCQ প্রশ্ন উত্তর | Click Here |
| 2. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা MCQ প্রশ্ন উত্তর | Click Here |
| 3. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQ | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
