বিশেষ দ্রষ্টব্য : তৃতীয় অধ্যায় : 'অন্তর্ভুক্তিমূলক শিক্ষা' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. ব্রেইল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয় ?
(A) 1829 সালে
(B) 1810 সালে
(C) 1850 সালে
(D) 1820 সালে
উত্তর : (A) 1829 সালে
2. দৃষ্টিহীন শিশুদের কার্যকরী শিক্ষণ পদ্ধতি -
(A) বাচনিক পঠন পদ্ধতি
(B) হস্তমুদ্রার ভাষা পদ্ধতি
(C) ব্রেইল পদ্ধতি
(D) ওষ্ঠ পঠন পদ্ধতি
উত্তর : (C) ব্রেইল পদ্ধতি
3. সম্পূর্ণ দৃষ্টিহীন শিশুদের পঠন-পাঠনের জন্য _______ পদ্ধতিটি সার্থকভাবে ব্যবহৃত হয়।
(A) ওষ্ঠ পঠন পদ্ধতি
(B) বাক পঠন পদ্ধতি
(C) অঙ্গভঙ্গি পদ্ধতি
(D) ব্রেইল পদ্ধতি
উত্তর : (D) ব্রেইল পদ্ধতি
4. মূক ও বধির শিশুদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি কে প্রবর্তন করেন?
(A) লুই ব্রেইল
(B) সোফিয়া অ্যালকর্ণ
(C) জুয়ান পাবলো বঁনে
(D) কেটি অ্যালকর্ণ
উত্তর : (C) জুয়ান পাবলো বঁনে
5. 'ব্রেইল' পদ্ধতির আবিষ্কারক কে?
(A) জুয়ান পাবলো বনে
(B) লুইস ব্রেইল
(C) টমাস আলভা এডিসন
(D) চার্লস বারবিয়ার
উত্তর : (B) লুইস ব্রেইল
6. 'স্ক্রিন রিডার' (Screen Reader) যন্ত্রটি কাদের শিক্ষায় ব্যবহৃত হয়?
(A) মানসিক প্রতিবন্ধী শিশুদের
(B) দৃষ্টিহীন শিশুদের
(C) মুক ও বধির শিশুদের
(D) শিখন অক্ষম শিশুদের
উত্তর : (B) দৃষ্টিহীন শিশুদের
7. ব্রেইল ব্যবস্থার মাধ্যমে ______ শিশুদের শিক্ষা দেওয়া হয়।
(A) অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের
(B) বোবা বা মূক শিশুদের
(C) শারীরিক প্রতিবন্ধী শিশুদের
(D) কালা বা শ্রবণ প্রতিবন্ধী শিশুদের
উত্তর : (A) অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের
8. দৃষ্টিহীনদের শিক্ষায় _________ ম্যাপ ব্যবহৃত হয়।
(A) ফিজিক্যাল ম্যাপ
(B) পলিটিক্যাল ম্যাপ
(C) মেন্টাল ম্যাপ
(D) ডিজিটাল ম্যাপ
উত্তর : (C) মেন্টাল ম্যাপ
9. মেন্টাল ম্যাপ ব্যবহার কোন শিশুদের জন্য করা হয়?
(A) বধির শিশুদের
(B) দৃষ্টিহীন শিশুদের
(C) মানসিক প্রতিবন্ধী শিশুদের
(D) বাচন প্রতিবন্ধী শিশুদের
উত্তর : (B) দৃষ্টিহীন শিশুদের
10. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) ব্রেইল পদ্ধতি (a) মূক ও বধির শিশু
(ii) ওষ্ঠ পঠন (b) অন্ধ বা দৃষ্টিহীন শিশু
(iii) কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি (c) গণিত বা হিসাবের অক্ষমতা
(iv) অ্যাবাকাস (d) শ্রবণ প্রতিবন্ধী শিশু
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (A) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
11. ব্রেইল পদ্ধতিতে পড়ার সাধারণ নিয়ম -
(A) ডানদিক থেকে বামদিকের দিকে
(B) বামদিক থেকে ডানদিকের দিকে
(C) ওপর থেকে নিচের দিকে খাড়াভাবে
(D) উভয়দিক থেকে মাঝখানের দিকে
উত্তর : (B) বামদিক থেকে ডানদিকের দিকে
12. মূক ও বধির শিশুদের শিক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে গড়ে ওঠা বিখ্যাত বিদ্যালয় -
(A) ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম্ব স্কুল
(B) বেঙ্গল স্পোর্টিং স্কুল ফর চিলড্রেন
(C) ক্যালকাটা ব্লাইন্ড বয়েজ একাডেমি
(D) ডাম্ব ইনস্টিটিউট অফ সায়েন্স
উত্তর : (A) ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম্ব স্কুল
13. ব্রেইল পদ্ধতিতে কাগজের ওপর লেখার জন্য মোট কতগুলি 'বিন্দু' বা ডট ব্যবহার করা হয়?
(A) 4 টি
(B) 5 টি
(C) 6 টি
(D) 8 টি
উত্তর : (C) 6 টি
14. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
(I) ব্রেইল পদ্ধতিতে কাগজের ওপর লেখার জন্য মোট ৮টি বিন্দু বা ডট ব্যবহার করা হয়।
(II) 'স্টাইলাস' হলো আসলে ব্রেইল লেখার এক ধরণের বিশেষ কলম।
(iii) আইনত দৃষ্টিহীন বলা হয় যাদের দৃষ্টি ক্ষেত্র সাধারণত ২০ ডিগ্রির কম।
(IV) 'সেরিব্রাল পালসি' হলো একটি তীব্র শ্রবণগত প্রতিবন্ধকতা।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
15. 'বাক্ পঠন' (Speech Reading) প্রক্রিয়াটির অপর নাম কী?
(A) ওষ্ঠ পঠন
(B) স্পর্শ পঠন
(C) দ্রুত পঠন
(D) সংকেত পঠন
উত্তর : (A) ওষ্ঠ পঠন
16. 'বাক-পঠন' (Speech Reading) পদ্ধতির প্রবর্তন কে করেন?
(A) রডরিগস পিরিয়ার
(B) সোফিয়া অ্যালকর্ণ
(C) কেটি অ্যালকর্ণ
(D) জুয়ান পাবলো বঁনে
উত্তর : (D) জুয়ান পাবলো বঁনে
17. 'অন্তর্ভুক্তিমূলক শিক্ষা' বলতে কী বোঝায়?
(A) কেবলমাত্র অন্ধ শিশুদের শিক্ষা
(B) সব ধরনের শিক্ষার্থীদের সম-শিক্ষা
(C) কেবলমাত্র বধির শিশুদের শিক্ষা
(D) অত্যন্ত মেধাবী শিশুদের বিশেষ শিক্ষা
উত্তর : (B) সব ধরনের শিক্ষার্থীদের সম-শিক্ষা
18. 'মৌখিক পদ্ধতি' বা ওরাল মেথড (Oral Method)-এর প্রবক্তা কে?
(A) লুই ব্রেইল
(B) জুয়ান পাবলো বনে
(C) সোফিয়া অ্যালকর্ণ
(D) কেটি অ্যালকর্ণ
উত্তর : (B) জুয়ান পাবলো বঁনে
19. সঠিক বছর অনুযায়ী প্রাচীন থেকে আধুনিক ক্রমে সাজাও :
1. ভারত সরকার কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ রক্ষায় প্রথম 'Persons with Disabilities Act' (PWD Act) পাস।
2. জাতিসংঘ (UN) কর্তৃক সমগ্র বিশ্বে 'আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ' (International Year of Disabled Persons) উদযাপন।
3. ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত নতুন আইন 'RPwD Act' (Rights of Persons with Disabilities Act) পাস।
4. লুই ব্রেইল কর্তৃক দৃষ্টিহীনদের পঠন-পাঠনের জন্য বৈপ্লবিক 'ব্রেইল পদ্ধতি' চালু।
বিকল্পসমূহ:
(A) 4 → 2 → 1 → 3
(B) 4 → 1 → 2 → 3
(C) 2 → 4 → 1 → 3
(D) 4 → 2 → 3 → 1
উত্তর : (A) 4 → 2 → 1 → 3
20. মানসিক প্রতিবন্ধকতার শিকার শিশুদের বুদ্ধ্যঙ্ক (IQ) সাধারণত কত হয়ে থাকে?
(A) 25-এর কম
(B) 50 থেকে 70-এর মধ্যে
(C) 80-এর বেশি মাঝামাঝি
(D) 100-এর কাছাকাছি স্বাভাবিক
উত্তর : (A) 25-এর কম
❖ Class 12 3rd Semester Education Chapter 3 Question Answer
21. 'স্টাইলাস' আসলে কী?
(A) ব্রেইল লেখার বিশেষ কলম
(B) বধিরত্ব পরিমাপের সূচক যন্ত্র
(C) দৃষ্টিশক্তি মাপার আধুনিক লেন্স
(D) শব্দের তীব্রতা মাপার একক
উত্তর : (A) ব্রেইল লেখার বিশেষ কলম
22. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা?
(A) শিশুর ব্যক্তিত্ব
(B) চরম দারিদ্র্য
(C) সচেতন সমাজ
(D) সরকারি স্কুল
উত্তর : (B) চরম দারিদ্র্য
23. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মুখ্য উপাদান -
(A) 2 টি
(B) 4 টি
(C) 3 টি
(D) 5 টি
উত্তর : (B) 4 টি
24. শিখন অক্ষমতার সবচেয়ে সাধারণ ধরন _______ ।
(A) অটিজম
(B) স্কিজোফ্রেনিয়া
(C) ডিসলেক্সিয়া
(D) অ্যাসপারগার সিনড্রোম
উত্তর : (C) ডিসলেক্সিয়া
25. মুক ও বধির শিশুদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য -
(A) শিক্ষার্থীদের শৈল্পিক বিকাশ
(B) শিক্ষার্থীদের বাচনিক বা ভাষার বিকাশ
(C) শিক্ষার্থীদের পেশিগত দৈহিক বিকাশ
(D) শিক্ষার্থীদের অর্থনৈতিক বিকাশ
উত্তর : (B) শিক্ষার্থীদের বাচনিক বা ভাষার বিকাশ
26. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) ডিসগ্রাফিয়া (a) গাণিতিক অক্ষমতা
(ii) ডিসক্যালকুলিয়া (b) পঠন অক্ষমতা
(iii) ডিসনোমিয়া (c) লিখন অক্ষমতা
(iv) ডিসলেক্সিয়া (d) সঠিক শব্দচয়নের অক্ষমতা
বিকল্পসমূহ:
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
27. ঠোঁট নাড়া বা লিপ মুভমেন্ট পদ্ধতিটি কাদের শিক্ষার জন্য ব্যবহার করা হয়?
(A) মানসিকভাবে পিছিয়ে পড়া শিশুদের
(B) মূক ও বধির শিশুদের
(C) দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের
(D) আবেগগত সমস্যায় আক্রান্ত শিশুদের
উত্তর : (B) মূক ও বধির শিশুদের
28. অক্টেভ ব্যান্ড নামক বিশেষ যন্ত্রটির সাহায্যে মানুষের পরিমাপ করা হয় -
(A) অন্ধত্ব
(B) বধিরতা
(C) তোতলামি
(D) মানসিক জড়তা
উত্তর : (B) বধিরতা
29. মুক ও বধির শিশুদের জন্য প্রচলিত একটি শিক্ষণ পদ্ধতির নাম -
(A) 'করপল্লবী' পদ্ধতি
(B) ব্রেইল রিডিং পদ্ধতি
(C) টকিং বুক লিসেনিং পদ্ধতি
(D) কম্পিউটার স্ক্রিন রিডার পদ্ধতি
উত্তর : (A) 'করপল্লবী' পদ্ধতি
30. স্ক্রিন রিডার যন্ত্রটি কোন ধরনের শিক্ষার্থীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়?
(A) দৃষ্টিহীন শিক্ষার্থীদের
(B) বধির ও মূক শিক্ষার্থীদের
(C) শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের
(D) শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের
উত্তর : (A) দৃষ্টিহীন শিক্ষার্থীদের
31. মূক ও বধিরদের জন্য হাতের আঙুল সঞ্চালনের মাধ্যমে বর্ণ প্রকাশের এই বিশেষ পদ্ধতিটি কে প্রবর্তন করেন?
(A) রডরিগস পিরিয়র
(B) মাদাম মারিয়া মন্তেশ্বরী
(C) সোফিয়া অ্যালকর্ণ
(D) লুই ব্রেইল
উত্তর : (A) রডরিগস পিরিয়র
32. মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমে নিচের _______ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।
(A) উচ্চাঙ্গ সংগীত চর্চা
(B) ব্রেইল লিখন পাঠ
(C) হস্তশিল্প
(D) বাগ্মীতা ও আবৃত্তি
উত্তর : (C) হস্তশিল্প
33. শব্দের তীব্রতা পরিমাপ করার বৈজ্ঞানিক একক -
(A) জিবি (GB)
(B) কেবি (KB)
(C) সিবি (CB)
(D) ডিবি (dB)
উত্তর : (D) ডিবি (dB)
34. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কিত নিচের বিবৃতিগুলি বিবেচনা করো:
বিবৃতি (i) : প্রতিবন্ধী শিশুরা স্থানীয় সাধারণ বিদ্যালয়ে বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায়।
বিবৃতি (ii) : এই ব্যবস্থা প্রতিটি শিশুর শিক্ষার অধিকার সুনিশ্চিত করে।
বিবৃতি (iii) : এই ব্যবস্থায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন হয়।
বিবৃতি (iv) : এর দ্বারা ভিন্ন সক্ষমতার শিশুদের শিক্ষার মূল ধারায় যুক্ত করা হয়।
বিকল্পসমূহ :
(A) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তর : (C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
35. অটিজিমের প্রধান ও মূল বৈশিষ্ট্য -
(A) তীব্র শারীরিক প্রতিবন্ধকতা
(B) সামাজিক যোগাযোগ ও আচরণের সীমাবদ্ধতা
(C) সম্পূর্ণ অন্ধত্ব বা দৃষ্টিহীনতা
(D) হাঁটাচলার ক্ষেত্রে ভারসাম্যহীনতা
উত্তর : (B) সামাজিক যোগাযোগ ও আচরণের সীমাবদ্ধতা
36. বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা বা বুদ্ধ্যঙ্ক ব্যাহত শিশুদের বুদ্ধির পরিমাপ (IQ) সাধারণত কত হয়?
(A) 70-এর নিচে
(B) 90 থেকে 110-এর মধ্যে
(C) 120-এর ওপরে অত্যন্ত তীব্র
(D) 140-এর কাছাকাছি বা তার বেশি
উত্তর : (A) 70-এর নিচে
37. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) Profound MR (a) 55-69 (IQ)
(ii) Severe MR (b) 40-54 (IQ)
(iii) Moderate MR (c) 25-39 (IQ)
(iv) Mild MR (d) 25-এর নিচে (IQ)
বিকল্পসমূহ :
(A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
উত্তর : (A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
38. বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা বা বুদ্ধ্যাঙ্ক কম থাকা শিশুদের শিক্ষার জন্য কোন ধরনের বিদ্যালয় সবচেয়ে বেশি উপযোগী?
(A) নিয়মতান্ত্রিক বিদ্যালয়
(B) একাডেমি বিদ্যালয়
(C) বিশেষ বিদ্যালয়
(D) খেলাধুলার ক্রীড়া বিদ্যালয়
উত্তর : (C) বিশেষ বিদ্যালয়
39. সাধারণত শিশুর কত মাস বয়সে অটিজম (Autism) সঠিকভাবে নির্ণয় করা সম্ভব?
(A) 5 থেকে 8 মাস বয়সে
(B) 18 থেকে 24 মাস বয়সে
(C) 40 থেকে 50 মাস বয়সে
(D) জন্মের ঠিক 2 মাসের মধ্যে
উত্তর : (B) 18 থেকে 24 মাস বয়সে
40. 'সেরিব্রাল পালসি' _______ ধরনের প্রতিবন্ধকতা।
(A) ভাষাগত প্রতিবন্ধকতা
(B) স্নায়বিক প্রতিবন্ধকতা
(C) শ্রবণ প্রতিবন্ধকতা
(D) দৃষ্টিগত প্রতিবন্ধকতা
উত্তর : (B) স্নায়বিক প্রতিবন্ধকতা
❖ wb class 12 3rd semester education question answer
41. বিবৃতি (A) : 'Classwide Peer Tutoring' একটি কার্যকরী অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি।
কারণ (R) : এই পদ্ধতিতে একজন উন্নত মেধার শিক্ষার্থী পিছিয়ে পড়া সহপাঠীকে শিখনে সাহায্য করে।
বিকল্পসমূহ :
(A) A এবং R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A এবং R দুটিই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A এবং R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
42. ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 (RPwD Act) দ্বারা নিচের কোন নীতিটিকে সমর্থন করা হয়েছে?
(A) পৃথকীকরণ
(B) অন্তর্ভুক্তি
(C) নামকরণ
(D) একীকরণ
উত্তর : (B) অন্তর্ভুক্তি
43. যে সমস্ত ব্যক্তির শ্রুতিশক্তি 40 ডেসিবেলের (dB) বেশি, তাদের বলা হয়-
(A) আংশিক বধির
(B) মৃদু শ্রবণযুক্ত
(C) অতিমাত্রায় বধির
(D) সম্পূর্ণ সুস্থ
উত্তর : (C) অতিমাত্রায় বধির
44. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) অডিওমিটার (a) বধিরতা বা শ্রুতিশক্তি পরিমাপ
(ii) অক্টেভ ব্যান্ড (b) দূরের দৃষ্টি ব্যাহত হওয়া
(iii) মায়োপিয়া (c) শব্দের তীব্রতা বা বধিরত্ব পরিমাপ
(iv) অটিজম(d) সামাজিক যোগাযোগ ও আচরণের সীমাবদ্ধতা
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
(D) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
উত্তর : (A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
45. 'কেস স্টাডি' (Case Study) পদ্ধতিটি মূলত কীসের জন্য ব্যবহৃত হয়?
(A) শিক্ষার্থীদের খেলাধুলার মান বাড়াতে
(B) শিশুদের আচরণের সমস্যা নির্ধারণ করতে
(C) পরীক্ষার পাঠ্যসূচি তৈরি করতে
(D) বার্ষিক বিদ্যালয়ের আয়-ব্যয় মেলাতে
উত্তর : (B) শিশুদের আচরণের সমস্যা নির্ধারণ করতে
46. নিচের দুটি বক্তব্য ভালো করে পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (A) : অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শুধু বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নয়, বরং ক্লাসের সকল শিক্ষার্থীকেই উপকৃত করে।
কারণ (R) : অন্তর্ভুক্তিমূলক অনুশীলনগুলি শ্রেণিকক্ষে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়ার পরিবেশকে উৎসাহিত করে।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (A) সত্য কিন্তু কারণ (R) মিথ্যা
(B) বিবৃতি (A) মিথ্যা কিন্তু কারণ (R) সত্য
(C) বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
(D) বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সত্য কিন্তু (R) সঠিক ব্যাখ্যা নয়
উত্তর : (C) বিবৃতি (A) ও কারণ (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
47. ভারতের দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের জন্য সর্বপ্রথম বিদ্যালয়টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
(B) কলকাতা
(C) দেরাদুন
(D) মুম্বাই
উত্তর : (A) অমৃতসর
48. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা _______ উপকারী।
(A) মেধাবী শিক্ষার্থীদের জন্য
(B) সাধারণ ও বিশেষ সব শিক্ষার্থীর জন্য
(C) শুধু প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য
(D) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য
উত্তর : (B) সাধারণ ও বিশেষ সব শিক্ষার্থীর জন্য
49. নিচের তিনটি বিবৃতির সত্যতা (T) বা মিথ্যাত্ব (F) বিচার করো:
(i) অন্তর্ভুক্তিমূলক ও সংহতিমূলক শিক্ষা অক্ষম শিশুদের মূলস্রোতে আনে।
(ii) চলনক্ষমতা বৃদ্ধি পাওয়া একটি গুরুতর স্নায়বিক অক্ষমতা।
(iii) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সামাজিক পুনর্বাসনের প্রয়োজন রয়েছে।
বিকল্পসমূহ :
(A) F, T, T
(B) T, F, T
(C) T, F, F
(D) F, T, F
উত্তর : (B) T, F, T
50. অটিজম (Autism) _______ ধরনের সমস্যা।
(A) শারীরিক সমস্যা
(B) সংক্রামক রোগ
(C) স্নায়বিক বিকাশজনিত সমস্যা
(D) মানসিক চাপজনিত সমস্যা
উত্তর : (C) স্নায়বিক বিকাশজনিত সমস্যা
51. আইনত দৃষ্টিহীন বলা হয় যাদের দৃষ্টি ক্ষেত্র সাধারণত কত?
(A) 20 ডিগ্রির বেশি
(B) 20 ডিগ্রির কম
(C) 22 ডিগ্রির বেশি
(D) 22 ডিগ্রির কম
উত্তর : (B) 20 ডিগ্রির কম
52. চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি বা রোগের কারণে মানুষ দূরের দৃষ্টি ব্যাহত হয়?
(A) মায়োপিয়া (Myopia)
(B) গ্লুকোমা (Glaucoma)
(C) ক্যাটার্যাক্ট বা ছানি
(D) মেট্রোপিয়া (Metropia)
উত্তর : (A) মায়োপিয়া (Myopia)
53. ভারত সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থ রক্ষায় কোন সালে 'Persons with Disabilities Act' পাস করে?
(A) 1992 খ্রিস্টাব্দে
(B) 1998 খ্রিস্টাব্দে
(C) 1994 খ্রিস্টাব্দে
(D) 1995 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1995 খ্রিস্টাব্দে
54. 'টকিং বুক' (Talking Book) কাদের শিক্ষার জন্য ব্যবহৃত হয়?
(A) বাচন প্রতিবন্ধী শিশুদের জন্য
(B) অতি চঞ্চল বা এডিএইচডি যুক্ত শিশুদের জন্য
(C) শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য
(D) অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের জন্য
উত্তর : (D) অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের জন্য
55. শ্রবণ প্রতিবন্ধী বা কালা শিশুদের জন্য নিচের কোন বিশেষ শিক্ষা পদ্ধতিটি ব্যবহার করা হয়?
(A) স্পর্শভিত্তিক ব্রেইল পদ্ধতি
(B) কম্পিউটারে স্ক্রিন রিডার পদ্ধতি
(C) ওষ্ঠ পঠন
(D) রেডিও তরঙ্গের মাধ্যমে শব্দ নির্ভর পদ্ধতি
উত্তর : (C) ওষ্ঠ পঠন
56. অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) আক্রান্ত শিশুদের জন্য সবচেয়ে উপযোগী থেরাপি -
(A) কঠোর ড্রাগ বা ওষুধ থেরাপি
(B) উচ্চমাত্রার যোগব্যায়াম থেরাপি
(C) সামাজিক ও আচরণগত থেরাপি
(D) অস্থি চিকিৎসার জন্য ফিজিওথেরাপি
উত্তর : (C) সামাজিক ও আচরণগত থেরাপি
57. জাতিসংঘ ________ বছরটিকে 'আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ' হিসেবে ঘোষণা করেছিল।
(A) 1992 সাল
(B) 1985 সাল
(C) 1964 সাল
(D) 1981 সাল
উত্তর : (D) 1981 সাল
58. বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার শিকার এমন শিশুদের প্রধান লক্ষণ বা বৈশিষ্ট্য কোনটি?
(A) দুর্বল সামাজিক দক্ষতা
(B) দ্রুত শেখার ক্ষমতা
(C) মার্জিত ভাষার ব্যবহার
(D) দ্বিগুণ শারীরিক শক্তি
উত্তর : (A) দুর্বল সামাজিক দক্ষতা
59. কোন রোগটির কারণে শিশুরা পূর্ণ বা আংশিক দৃষ্টি প্রতিবন্ধকতার শিকার হতে পারে?
(A) সাধারণ টাইফয়েড
(B) গ্লুকোমা
(C) ব্রঙ্কাইটিস
(D) অ্যানিমিয়া বা রক্তাল্পতা
উত্তর : (B) গ্লুকোমা
60. বর্তমানে 'ব্যতিক্রমী শিশু'রা মূলত কী নামে পরিচিত?
(A) সাধারণ শিশু
(B) অনগ্রসর শিশু
(C) বিশেষধর্মী শিশু
(D) সমস্যাপ্রবণ শিশু
উত্তর : (C) বিশেষধর্মী শিশু
❖ class 12 3rd semester education 3rd chapter question answer
61. 'অন্তর্ভুক্তি' কথাটির প্রকৃত ও মূল অর্থ -
(A) অংশগ্রহণ ও শিক্ষালাভের ক্ষেত্রে কেবল কিছু শিশুর অসম সুযোগ তৈরি করা
(B) সামাজিক পরিচয় নির্বিশেষে সকল ধরনের শিক্ষার্থীকে সমানভাবে গ্রহণ করা
(C) শ্রেণিকক্ষে শিশুদের মধ্যে বৈষম্য ও পার্থক্যের অসহিষ্ণুতা প্রচার করা
(D) শিক্ষার্থীদের মধ্যে পরিশ্রম কমিয়ে বিভেদ সৃষ্টিকারী বাধা তৈরি করা
উত্তর : (B) সামাজিক পরিচয় নির্বিশেষে সকল ধরনের শিক্ষার্থীকে সমানভাবে গ্রহণ করা
62. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল ও প্রধান ভিত্তি -
(A) পরীক্ষার ফোকাস
(B) আলাদা শ্রেণিতে শিক্ষাদান
(C) সমান অধিকার ও সুযোগ প্রদান
(D) শারীরিক ক্ষমতার পরীক্ষা
উত্তর : (C) সমান অধিকার ও সুযোগ প্রদান
63. অটিজম আক্রান্ত শিশুদের দৈনন্দিন জীবনে ______ দেখা যায়।
(A) সামাজিক সম্পর্ক গড়ে তোলার সমস্যা
(B) তীব্র হাড়ের ক্ষয়জনিত সমস্যা
(C) দীর্ঘমেয়াদি শ্রবণ শক্তির সমস্যা
(D) সাধারণ রক্তাল্পতার সমস্যা
উত্তর : (A) সামাজিক সম্পর্ক গড়ে তোলার সমস্যা
64. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো :
বিবৃতি (A) : Dyslexia হলো একটি বিশেষ শিখন অক্ষমতার উদাহরণ।
কারণ (R) : শিশুর চরম অমনোযোগ এবং অতিচঞ্চলতার ফলেই মূলত Dyslexia হয়।
(A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (C) A সঠিক কিন্তু R ভুল
65. চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় অটিজমের প্রকৃত বৈজ্ঞানিক নাম কী?
(A) Autistic Social Disorder
(B) Neuro Autism Disorder
(C) Autism Spectrum Disorder
(D) Autism Behavioral Disorder
উত্তর : (C) Autism Spectrum Disorder
66. অন্ধ বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান ও অন্যতম উদ্দেশ্য -
(A) তাদের হাঁটাচলা ও দৌড়ানো শেখানো
(B) মন থেকে হীনমন্যতা ও হতাশা দূর করা
(C) সমাজ থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা
(D) যেকোনো একটি কঠিন বিষয়ে বিশেষজ্ঞ তৈরি করা
উত্তর : (B) মন থেকে হীনমন্যতা ও হতাশা দূর করা
67.'কম্পন ও স্পর্শানুভূতি পদ্ধতি'কাদের জন্য কার্যকরী?
(A) মানসিক জড়তাযুক্ত শিশুদের জন্য
(B) দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের জন্য
(C) বধির ও মূক শিশুদের জন্য
(D) অস্থিভঙ্গ বা শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য
উত্তর : (C) বধির ও মূক শিশুদের জন্য
68. দৃষ্টিহীনদের শিক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কিত নিচের বিবৃতিগুলি বিবেচনা করো:
বিবৃতি (i) : 1950 সালে দেরাদুনে প্রথম বয়স্ক অন্ধদের জন্য শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়।
বিবৃতি (ii) : ভারতের মোট দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে মাত্র শতকরা 1% শিক্ষার সুযোগ পায়।
বিবৃতি (iii) : 1952 সালে দৃষ্টিহীনদের জন্য 'National Association for the Blind' স্থাপিত হয়।
বিবৃতি (iv) : উঁচু খোদাই করা মানচিত্রের সাহায্যে দৃষ্টিহীন শিক্ষার্থীরা ভৌগোলিক জ্ঞান অর্জন করে।
বিকল্পসমূহ:
(A) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তর : (C) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
69. দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের প্রাথমিক পাঠ্যক্রমের সবচেয়ে মূল ও প্রধান বিষয় -
(A) উচ্চাঙ্গ ও লোকসংগীতের চর্চা
(B) ব্রেইল পদ্ধতিতে পড়া ও লেখা শেখা
(C) সাধারণ পাটিগণিত ও জ্যামিতি
(D) জটিল মানব শারীরবিজ্ঞানের জ্ঞান
উত্তর : (B) ব্রেইল পদ্ধতিতে পড়া ও লেখা শেখা
70. নিচের কোন শিখন অক্ষমতাটি শিক্ষাগত প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত?
(A) ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া ও ডিসক্যালকুলিয়া সবকটিই
(B) কেবলমাত্র হাত পা কাঁপাজনিত শারীরিক সমস্যা
(C) সাধারণ তোতলামি বা বাচন সমস্যা
(D) ঘুমের ঘোরে হাঁটার বিশেষ মানসিক সমস্যা
উত্তর : (A) ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া ও ডিসক্যালকুলিয়া
71. সমাজের সাধারণ শিশুদের তুলনায় যারা ব্যতিক্রমী, তাদের জন্য কী ধরনের শিক্ষার প্রয়োজন হয়?
(A) সাধারণধর্মী নিয়মতান্ত্রিক শিক্ষা
(B) কারিগরি ও উচ্চ প্রযুক্তিগত শিক্ষা
(C) বিশেষধর্মী
(D) কেবলমাত্র কঠোর বৃত্তিমুখী শিক্ষা
উত্তর : (C) বিশেষধর্মী
72. শিক্ষাগত প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা প্রধানত কীভাবে চিহ্নিত করা হয়?
(A) রক্তের বিশেষ ল্যাব টেস্টের মাধ্যমে
(B) শিক্ষকের পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে
(C) পরিবারের আর্থিক অবস্থা যাচাই করে
(D) খেলার মাঠে দৌড়ানোর গতি দেখে
উত্তর : (B) শিক্ষকের পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে
73. ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের দ্বারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন পদ্ধতি?
(A) পর্যবেক্ষণ পদ্ধতি
(B) লিখিত পরীক্ষা নেওয়া
(C) খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া
(D) মূল্যায়ন না করে ছেড়ে দেওয়া
উত্তর : (A) পর্যবেক্ষণ পদ্ধতি
74. প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে 'লার্নিং ডিসঅ্যাবিলিটি' বা শিখন অক্ষমতা সচেতনতা দিবস পালিত হয়?
(A) 2 অক্টোবর
(B) 4 মার্চ
(C) 10 ডিসেম্বর
(D) 15 জুলাই
উত্তর : (B) 4 মার্চ
75. গণিতের বিভিন্ন হিসাব বা অঙ্ক সহজে করার সুবিধার জন্য অন্ধ শিশুরা নিচের কোন বিশেষ যন্ত্রটি ব্যবহার করে?
(A) অ্যাবাকাস
(B) স্টেথোস্কোপ
(C) স্পেকট্রোমিটার
(D) থার্মোমিটার
উত্তর : (A) অ্যাবাকাস
❖ class 12 3rd semester education chapter 3 question answer
76. 'অডিওমিটার' যন্ত্রের সাহায্যে নিচের কোনটি পরিমাপ করা হয়?
(A) অন্ধত্ব
(B) শিখনে অক্ষমতা
(C) বধিরত্ব
(D) রক্তের অম্লত্ব
উত্তর : (C) বধিরত্ব
77. 'প্লাস কারিকুলাম' কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত?
(A) সাধারণ শিক্ষা
(B) কারিগরি শিক্ষা
(C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(D) মুক্ত শিক্ষা
উত্তর : (C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
78. অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সবচেয়ে প্রধান সুবিধা -
(A) সামাজিক বিচ্ছিন্নতা বাড়ানো
(B) বৈচিত্র্য ও পারস্পরিক সম্মান বৃদ্ধি
(C) কঠিন প্রতিযোগিতার মানসিকতা তৈরি
(D) শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব কমানো
উত্তর : (B) বৈচিত্র্য ও পারস্পরিক সম্মান বৃদ্ধি
79. নিচের ঐতিহাসিক ঘটনা ও প্রতিষ্ঠানগুলিকে সঠিক কালানুক্রম অনুযায়ী সাজাও :
1. দেরাদুনে প্রথম বয়স্ক অন্ধ বা দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য বিশেষ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা।
2. দৃষ্টিহীনদের কল্যাণে ভারতে 'National Association for the Blind' (NAB) স্থাপন।
3. ভারতের মাটিতে দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের জন্য সর্বপ্রথম বিশেষ বিদ্যালয় প্রতিষ্ঠা (অমৃতসরে)।
4. পশ্চিমবঙ্গের মূক ও বধির শিশুদের শিক্ষার স্বার্থে বিখ্যাত 'ক্যালকাটা ডেফ অ্যান্ড ডাম্ব স্কুল' স্থাপন।
বিকল্পসমূহ:
(A) 3 → 4 → 1 → 2
(B) 4 → 3 → 1 → 2
(C) 3 → 1 → 4 → 2
(D) 4 → 3 → 2 → 1
উত্তর : (A) 3 → 4 → 1 → 2
80. 'অক্টেভ ব্যান্ড' নামক যন্ত্রটি দিয়ে _______ পরিমাপ করা হয়।
(A) তোতলামির তীব্রতা
(B) মানুষের দৃষ্টিহীনতা
(C) মানুষের বধিরতা
(D) অস্থিজনিত বিকলাঙ্গতা
উত্তর : (C) মানুষের বধিরতা
81. শিশুদের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD)-এর প্রাথমিক লক্ষণগুলি সাধারণত কত বছর বয়সে প্রকাশ পায় ?
(A) প্রথম 1 সপ্তাহের মধ্যে
(B) 2-3 বছর হলে
(C) 18 বছর পূর্ণ হলে
(D) বার্ধক্যে পৌঁছানোর পর
উত্তর : (B) 2-3 বছর হলে
82. অটিজম আক্রান্ত শিশুদের ভাষার বিকাশে নিচের কোন থেরাপিটি সবচেয়ে বেশি কার্যকর ?
(A) স্পিচ থেরাপি
(B) আচরণগত থেরাপি
(C) শারীরিক থেরাপি
(D) মানসিক থেরাপি
উত্তর : (A) স্পিচ থেরাপি
83. বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো:
বিবৃতি (A): ব্রেইল পদ্ধতিতে অন্ধ শিশুদের শিক্ষাদান অসুবিধাজনক।
কারণ (R): ব্রেইল পদ্ধতির প্রয়োজনীয় বইপত্র তৈরি এবং শিক্ষাদান বেশ ব্যয়বহুল।
বিকল্পসমূহ :
(A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
84. শিক্ষাগত প্রতিবন্ধকতার অন্যতম প্রধান কারণ -
(A) জন্মগত বা জিনগত কারণ
(B) অতিরিক্ত খেলাধুলার অভ্যাস
(C) পুষ্টিকর খাদ্যের অভাব
(D) প্রাকৃতিক জলবায়ুর পরিবর্তন
উত্তর : (A) জন্মগত বা জিনগত কারণ
85. শিক্ষাগত প্রতিবন্ধকতাযুক্ত শিক্ষার্থীদের জন্য নিচের কোন শিক্ষা পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী?
(A) সাধারণ বিদ্যালয়ের কঠিন পাঠক্রম
(B) বিশেষ প্রয়োজনীয়তাভিত্তিক পাঠক্রম
(C) শুধুমাত্র কম্পিউটারভিত্তিক পাঠক্রম
(D) সম্পূর্ণ খেলাধুলা বর্জিত পাঠক্রম
উত্তর : (B) বিশেষ প্রয়োজনীয়তাভিত্তিক পাঠক্রম
86. বিবৃতি (A): ডিসলেক্সিয়া আক্রান্ত শিক্ষার্থীকে অলস বা কম বুদ্ধিসম্পন্ন ভাবা ভুল।
কারণ (R): এটি একটি বিশেষ শিখন অক্ষমতা, যাতে স্বাভাবিক বুদ্ধি থাকলেও মূলত পঠন (রিডিং) দক্ষতা ব্যাহত হয়।
বিকল্পসমূহ :
(A) A সঠিক, R ভুল
(B) A ভুল, R সঠিক
(C) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(D) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর : (C) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
87. শিশুর জীবনে কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে বাধা সৃষ্টি করে?
(A) ক্ষুধা ও জন্মগত সমস্যা
(B) পারিবারিক পরিচয়
(C) সামাজিক পরিচয়
(D) উচ্চ বুদ্ধিমত্তা
উত্তর : (A) ক্ষুধা ও জন্মগত সমস্যা
88. ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটির (Intellectual Disability) কারণে শিশুদের প্রধানত কোন দক্ষতাটি কমে যায় ?
(A) হাত দিয়ে ভারী জিনিস তোলার ক্ষমতা
(B) দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা
(C) চোখের দৃষ্টিশক্তি ধরে রাখার ক্ষমতা
(D) দ্রুত দৌড়ানোর শারীরিক ক্ষমতা
উত্তর : (B) দৈনন্দিন জীবনযাপনের দক্ষতা
❖ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা MCQ প্রশ্ন উত্তর
File Details :
PDF Name : অন্তর্ভুক্তিমূলক শিক্ষা MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
| 1. আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ MCQ | Click Here |
| 2. স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষাব্যবস্থা (পর্বে-1) | Click Here |
| 3. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQ | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
আপনার কোনো প্রশ্ন, নোটস বা সাজেশন প্রয়োজন হলে কিংবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ !