বিশেষ দ্রষ্টব্য : চতুর্থ অধ্যায় : 'সকলের জন্য শিক্ষা' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. জ্যাকস ডেলরস কমিশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
(A) 1993 খ্রিস্টাব্দে
(B) 1999 খ্রিস্টাব্দে
(C) 1996 খ্রিস্টাব্দে
(D) 1985 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1993 খ্রিস্টাব্দে
2. 'ডেলরস কমিশন' নিচের কোন আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে সংগঠিত হয়েছিল?
(A) WHO
(B) IMF
(C) UNESCO
(D) UNO
উত্তর : (C) UNESCO
3. ডেলরস্ কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল?
(A) 10 জন
(B) 14 জন
(C) 12 জন
(D) 18 জন
উত্তর : (B) 14 জন
4. ডেলরস্ কমিশনের সুপারিশমালা অনুযায়ী শিক্ষার মূল স্তম্ভ কয়টি নির্ধারণ করা হয়েছে?
(A) 2 টি
(B) 3 টি
(C) 4 টি
(D) 5 টি
উত্তর : (C) 4 টি
5. ডেলরস্ কমিশনের শিক্ষাসংক্রান্ত প্রতিবেদনটির নাম -
(A) Education for all
(B) Learning to do
(C) Learning: The Treasure within
(D) Education and National Development
উত্তর : (C) Learning : The Treasure within
6. 'জাতীয় সাক্ষরতা মিশন' কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
(A) 1988 খ্রিস্টাব্দে
(B) 1964 খ্রিস্টাব্দে
(C) 1952 খ্রিস্টাব্দে
(D) 2005 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1988 খ্রিস্টাব্দে
7. "Each one Teach One" উক্তিটি কে করেছেন?
(A) ডঃ ফ্রাঙ্ক লাইব্যাক
(B) জঁ জ্যাক রুশো
(C) জন ডিউই
(D) গোপাল কৃষ্ণ গোখলে
উত্তর : (A) ডঃ লাইব্যাক
8. মহাত্মা গান্ধি প্রবর্তিত কর্মকেন্দ্রিক শিক্ষাপদ্ধতিটি কী নামে পরিচিত?
(A) কিন্ডারগার্টেন পদ্ধতি
(B) মন্টেসরি পদ্ধতি
(C) বুনিয়াদি শিক্ষাপদ্ধতি
(D) প্রকল্প পদ্ধতি
উত্তর : (C) বুনিয়াদি শিক্ষাপদ্ধতি
9. ভারতে 'জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি' (NAEP) কত খ্রিস্টাব্দে কার্যকর হয়?
(A) 1989 খ্রিস্টাব্দে
(B) 1995 খ্রিস্টাব্দে
(C) 2011 খ্রিস্টাব্দে
(D) 1978 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1978 খ্রিস্টাব্দে
10. বিবৃতি (A) : ভারত সরকার ২০০২ সালে দেশব্যাপী 'সর্বশিক্ষা অভিযান' (SSA) প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করে।
কারণ (R) : ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনী আইনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে শিশুদের মৌলিক অধিকার হিসেবে সর্বজনীন করার কথা বলা হয়েছে।
বিকল্পসমূহ :
(A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
11. 'সর্বশিক্ষা অভিযান' (SSA) দেশব্যাপী কবে কার্যকর হয়?
(A) 2001 সালে
(B) 2002 সালে
(C) 2003 সালে
(D) 2004 সালে
উত্তর : (B) 2002 সালে
12. 'UPE' এর পূর্ণরূপ -
(A) United Primary Education
(B) Universal Primary Element
(C) Universal Primary Education
(D) Universal Pre-Primary Education
উত্তর : (C) Universal Primary Education
13. বিবৃতিগুলি লক্ষ করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
(I): ডেলরস কমিশন তাদের প্রতিবেদনটি ১৯৯৬ খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে জমা দেয়।
(II): ডেলরস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার মূল স্তম্ভ হলো ৪টি।
(III): ডেলরস কমিশনের শিক্ষাসংক্রান্ত প্রতিবেদনটির নাম 'Learning: The Treasure within'।
(IV): প্রতি বছর ৫ই সেপ্টেম্বর 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' হিসেবে পালিত হয়।
বিকল্পসমূহ :
(A) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
(B) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- সত্য
(C) (I)- মিথ্যা, (II)- সত্য, (III)- মিথ্যা, (IV)- সত্য
(D) (I)- সত্য, (II)- সত্য, (III)- মিথ্যা, (IV)- মিথ্যা
উত্তর : (A) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
14. ইউনেস্কো (UNESCO) কর্তৃক গঠিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?
(A) 1970 খ্রিস্টাব্দে
(B) 1973 খ্রিস্টাব্দে
(C) 1971 খ্রিস্টাব্দে
(D) 1972 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1971 খ্রিস্টাব্দে
15. 'জানার জন্য শিক্ষা'-এর অন্যতম প্রধান উপাদান কোনটি?
(A) অনুশীলন
(B) চিন্তন ক্ষমতা
(C) আগ্রহ
(D) মানুষ হওয়ার শিক্ষা
উত্তর : (B) চিন্তন ক্ষমতা
16. সাক্ষরতার প্রসার জাতীয় সম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি সহায়তা করে -
(A) খনিজ সম্পদ
(B) মানব সম্পদ
(C) বনজ সম্পদ
(D) সামুদ্রিক সম্পদ
উত্তর : (B) মানব সম্পদ
17. 'ট্রেজার উইদিন' (The Treasure Within)-এর প্রকৃত অর্থ কী?
(A) আন্তর্জাতিক সম্পদ
(B) অন্তর্নিহিত সম্পদ
(C) সম্পদের উৎকর্ষতা
(D) অর্জিত জ্ঞান
উত্তর : (B) অন্তর্নিহিত সম্পদ
18. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) ডেলরস কমিশন গঠিত হয় (a) 1988 খ্রিস্টাব্দ
(ii) ডেলরস কমিশন রিপোর্ট জমা (b) 1945 খ্রিস্টাব্দ
(iii) জাতীয় সাক্ষরতা মিশন (NLM) (c) 1993 খ্রিস্টাব্দ
(iv) ইউনেস্কো (UNESCO) স্থাপিত (d) 1996 খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ:
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(B) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(C) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
❖ class 12 3rd semester education chapter 4 question answer
19. ভারতীয় সংবিধানের কত তম সংশোধনী আইনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার ও সর্বজনীন করার কথা বলা হয়েছে?
(A) 76 তম সংশোধনী
(B) 86 তম সংশোধনী
(C) 96 তম সংশোধনী
(D) 66 তম সংশোধনী
উত্তর : (B) 86 তম সংশোধনী
20. 'নঈতালিম' বা বুনিয়াদি শিক্ষার মূল প্রবর্তক কে ছিলেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (C) মহাত্মা গান্ধী
21. 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' কবে পালিত হয়?
(A) 15 সেপ্টেম্বর
(B) 10 সেপ্টেম্বর
(C) 24 মার্চ
(D) 8 সেপ্টেম্বর
উত্তর : (D) 8 সেপ্টেম্বর
22. পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 'রাজ্য সাক্ষরতা মিশন' (SLM) ______ খ্রিস্টাব্দে চালু হয়।
(A) 1993-94 খ্রিস্টাব্দে
(B) 1997-98 খ্রিস্টাব্দে
(C) 2005-06 খ্রিস্টাব্দে
(D) 2011-12 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1997-98 খ্রিস্টাব্দে
23. নিরক্ষরতা দূর করার লক্ষ্যে সরকারের গৃহীত দুটি প্রধান কর্মসূচি কী কী?
(A) সর্বশিক্ষা অভিযান ও UGC স্থাপন
(B) সর্বশিক্ষা অভিযান ও প্রোগ্রাম অফ অ্যাকশন
(C) বয়স্কশিক্ষা কর্মসূচি ও সর্বশিক্ষা অভিযান
(D) বয়স্কশিক্ষা কর্মসূচি ও প্রোগ্রাম অফ অ্যাকশন
উত্তর : (C) বয়স্কশিক্ষা কর্মসূচি ও সর্বশিক্ষা অভিযান
24. 'পূর্ণ সাক্ষরতা অভিযান' (TLC) কত খ্রিস্টাব্দে শুরু হয়?
(A) 1990 খ্রিস্টাব্দে
(B) 1998 খ্রিস্টাব্দে
(C) 1982 খ্রিস্টাব্দে
(D) 2010 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1990 খ্রিস্টাব্দে
25. 'শিক্ষার অধিকার আইন' কত খ্রিস্টাব্দে পাস হয় ?
(A) 2005 খ্রিস্টাব্দে
(B) 2009 খ্রিস্টাব্দে
(C) 2012 খ্রিস্টাব্দে
(D) 2015 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 2009 খ্রিস্টাব্দে
26. ভারত সরকার কর্তৃক 'সর্বশিক্ষা অভিযান' (SSA) কর্মসূচিটি কোন বছর গ্রহণ করা হয়েছিল?
(A) 2005 খ্রিস্টাব্দে
(B) 2001 খ্রিস্টাব্দে
(C) 1995 খ্রিস্টাব্দে
(D) 2010 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 2001 খ্রিস্টাব্দে
27. বিবৃতি (A): প্রাথমিক শিক্ষাক্ষেত্রে 'অপচয়' (Drop-out) এবং 'অনুন্নয়ন' (Stagnation) উভয়ই সর্বজনীন প্রাথমিক শিক্ষা রূপায়ণের পথে দুটি প্রধান অন্তরায়।
কারণ (R): প্রাথমিক স্তরের কোনো শিক্ষার্থী পরীক্ষায় ফেল করে একই শ্রেণিতে বছরের পর বছর আটকে থাকলে তাকে 'অপচয়' বলা হয়।
বিকল্পসমূহ:
(A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (C) A সঠিক কিন্তু R ভুল
28. 'Positive Psychology' বা ইতিবাচক মনোবিজ্ঞানের প্রধান প্রবক্তা কে?
(A) সিগমন্ড ফ্রয়েড
(B) উইলিয়াম জেমস
(C) কার্ল রজার্স
(D) মার্টিন সেলিগম্যান
উত্তর : (D) মার্টিন সেলিগম্যান
29. ভারতে 'জাতীয় বয়স্কশিক্ষা কর্মসূচি' (NAEP) _____ প্রথম কার্যকর করা হয়েছিল।
(A) 1986 সালে
(B) 1978 সালে
(C) 1987 সালে
(D) 2001 সালে
উত্তর : (B) 1978 সালে
30. নিচের শিক্ষা সংক্রান্ত কর্মসূচিগুলিকে তাদের চালুর সঠিক বছর অনুযায়ী প্রাচীন থেকে আধুনিক ক্রমে সাজাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
1. ভারতে 'মিড-ডে মিল' (Mid-Day Meal) প্রকল্প চালু হয়।
2. দেশব্যাপী 'সর্বশিক্ষা অভিযান' (SSA) কার্যকর হয়।
3. ভারতে 'জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি' (NAEP) কার্যকর হয়।
4. ভারতে 'পূর্ণ সাক্ষরতা অভিযান' (TLC) শুরু হয়।
বিকল্পসমূহ:
(A) 3 → 4 → 1 → 2
(B) 4 → 3 → 2 → 1
(C) 3 → 1 → 4 → 2
(D) 1 → 3 → 4 → 2
উত্তর : (A) 3 → 4 → 1 → 2
31. ডেলরস্ কমিশনের 'কর্মের জন্য শিক্ষা'বলতে কী বোঝায়?
(A) তাত্ত্বিক শিক্ষা লাভ করা
(B) নৈতিক মূল্যবোধ শেখা
(C) কাজ করার বাস্তব দক্ষতা বা পারদর্শিতা শিক্ষা
(D) উচ্চতর ডিগ্রি অর্জন
উত্তর : (C) কাজ করার বাস্তব দক্ষতা বা পারদর্শিতা শিক্ষা
32. শিক্ষার্থীদের মধ্যে 'উদ্দেশ্য ও লক্ষ্য' স্থাপন পড়াশোনায় কীভাবে সাহায্য করে?
(A) অভ্যন্তরীণ প্রেরণা ও শেখার আগ্রহ বাড়ায়
(B) বাহ্যিক পুরস্কারের প্রতি আকৃষ্ট করে
(C) মানসিক চাপ ও ক্লান্তি বাড়িয়ে দেয়
(D) সমাজ থেকে বিচ্ছিন্ন হতে প্ররোচিত করে
উত্তর : (A) অভ্যন্তরীণ প্রেরণা ও শেখার আগ্রহ বাড়ায়
33. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) UPE (a) District Primary Education Programme
(ii) DPEP (b) Rehabilitation Council of India
(iii) EFA (c) Universal Primary Education
(iv) RCI (d) Education for All
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
উত্তর : (B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
34. ইউনেস্কোর জ্যাকব ডেলরসের দেওয়া শিখনের স্তম্ভগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
(A) জ্ঞান অর্জনের জন্য শিক্ষা
(B) কর্মের জন্য শিক্ষা
(C) সকলকে সাহায্য করার শিক্ষা
(D) একত্রে বসবাসের শিক্ষা
উত্তর : (C) সকলকে সাহায্য করার শিক্ষা
35. 'মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা' বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়?
(A) ব্যক্তির মধ্যে বিবেক, মনুষ্যত্ব ও নৈতিকতা প্রভৃতি গুণের পূর্ণ বিকাশসাধন
(B) কেবল পেশাগত কর্মদক্ষতার বিকাশসাধন
(C) আধ্যাত্মিক সত্তাকে জাগিয়ে সমাজ থেকে দূরে থাকা
(D) কেবল উচ্চ অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করা
উত্তর : (A) ব্যক্তির মধ্যে বিবেক, মনুষ্যত্ব ও নৈতিকতা প্রভৃতি গুণের পূর্ণ বিকাশসাধন
36. 1971 খ্রিস্টাব্দে ইউনেস্কো (UNESCO) কর্তৃক গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
(A) জ্যাকস ডেলরস
(B) হার্বার্ট স্পেনসার
(C) এডগার ফঁরে
(D) জন ডিউই
উত্তর : (C) Edger Faure (এডগার ফঁরে)
❖ class 12 semester 3 education chapter 4 question answer
37. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় (a) 1945 খ্রিস্টাব্দ
(ii) সাক্ষরতা বর্ষ (b) 1997-98 খ্রিস্টাব্দ
(iii) UNO স্থাপিত হয় (c) 1990 খ্রিস্টাব্দ
(iv) রাজ্য সাক্ষরতা মিশন চালু হয় (d) 1971 খ্রিস্টাব্দ
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
উত্তর : (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
38. ইউনেস্কো (UNESCO) কত সালে এবং কোন তারিখে আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়?
(A) 1946, 16 অক্টোবর
(B) 1947, 16 নভেম্বর
(C) 1945, 16 নভেম্বর
(D) 1950, 26 জানুয়ারি
উত্তর : (C) 1945, 16 নভেম্বর
39. আধুনিক শিক্ষাক্ষেত্রে বহুল প্রচলিত 'শিক্ষার চারটি স্তম্ভ'-এর মূল প্রবক্তা কে?
(A) জ্যাকস ডেলরস
(B) জন ডিউই
(C) স্বামী বিবেকানন্দ
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (A) জ্যাকস ডেলরস
40. প্রাথমিক শিক্ষায় 'অনুন্নয়ন' (Stagnation) বলতে কী বোঝায়?
(A) স্কুলের পরিকাঠামোর অনুন্নয়ন
(B) কর্মসংস্থানের অভাব
(C) ফেল করে একই শ্রেণিতে আটকে থাকা
(D) পড়াশোনা অসম্পূর্ণ রাখা
উত্তর : (C) ফেল করে একই শ্রেণিতে আটকে থাকা
41. 'সর্বোদয় সমাজ' গঠনের কথা কে বলেছিলেন?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) মহাত্মা গান্ধী
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
উত্তর : (B) মহাত্মা গান্ধী
42. 'একত্রে বসবাসের শিক্ষা' বলতে আসলে _______ বোঝায় ।
(A) কর্ম দক্ষতা অর্জন করা
(B) জ্ঞানার্জনের জন্য শিক্ষা
(C) একত্রে শান্তিপূর্ণ সহাবস্থান
(D) প্রকৃত মানুষ তৈরি হওয়া
উত্তর : (C) একত্রে শান্তিপূর্ণ সহাবস্থান
43. প্রতি বছর কোন তারিখে 'আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' পালিত হয়?
(A) 12 জানুয়ারি
(B) 8 সেপ্টেম্বর
(C) 5 জুন
(D) 25 ডিসেম্বর
উত্তর : (B) 8 সেপ্টেম্বর
44. ডেলরস্ কমিশনের প্রধান স্তম্ভগুলি কী কী?
(A) জানার জন্য শিক্ষা ও কর্মের জন্য শিক্ষা
(B) একত্রে বসবাসের শিক্ষা ও মানুষ হওয়ার শিক্ষা
(C) (A) ও (B) উভয়ই সঠিক
(D) কোনোটিই নয়
উত্তর : (C) (A) ও (B) উভয়ই সঠিক
45. সংবিধান চালু হওয়ার কত বছরের মধ্যে ১৪ বছর বয়স পর্যন্ত সব ছেলেমেয়েকে বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে?
(A) 5 বছর
(B) 10 বছর
(C) 15 বছর
(D) 20 বছর
উত্তর : (B) 10 বছর
46. ইতিবাচক মনোবিদ্যার ধারণা সম্পর্কিত কোন বিকল্পটি সঠিক?
(I) শিক্ষার্থীর সমস্যা সমাধানের সদিচ্ছা ইতিবাচক মনোবিদ্যার অংশ।
(II) সহযোগিতা, সহানুভূতি ও ভালোবাসা হলো ইতিবাচক মনোভাব।
(III) শিক্ষার্থীদের অপরাধপ্রবণতা দূরীকরণে এটি কাজে লাগে।
(IV) এটি ব্যক্তিগত উন্নয়নে জোর দিলেও সামাজিক উন্নয়নে দেয় না।
(A) (I)- মিথ্যা, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- সত্য
(B) (I)- মিথ্যা, (II)- সত্য, (III)- মিথ্যা, (IV)- সত্য
(C) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
(D) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- মিথ্যা, (IV)- সত্য
উত্তর : (C) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
47. 'জাতীয় সাক্ষরতা মিশন' (NLM)-এর কাজ দেশজুড়ে কত খ্রিস্টাব্দে শুরু হয়?
(A) 1988 খ্রিস্টাব্দে
(B) 1975 খ্রিস্টাব্দে
(C) 2015 খ্রিস্টাব্দে
(D) 2001 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1988 খ্রিস্টাব্দে
48. 'কার্যকরী শিক্ষা'-র ________ অপর নাম।
(A) শারীরিক শিক্ষা
(B) আধ্যাত্মিক শিক্ষা
(C) সামাজিক শিক্ষা
(D) প্রাক-প্রাথমিক শিক্ষা
উত্তর : (C) সামাজিক শিক্ষা
49. ভারতের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষাক্ষেত্রে জাতীয় আয়ের শতকরা কত শতাংশ বরাদ্দ করার সুপারিশ করা হয়েছে?
(A) 2%
(B) 4%
(C) 6%
(D) 8%
উত্তর : (C) 6%
50. 'DCSSA'-এর সম্পূর্ণ নাম কী?
(A) District Control of Sarva Shiksha Abhijan
(B) District Council of Sarva Shiksha Abhijan
(C) Direct Committee of Sarva Shiksha Abhijan
(D) District Committee of Sarva Shiksha Abhijan
উত্তর : (D) District Committee of Sarva Shiksha Abhijan
51. ইতিবাচক মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্য -
(A) মানসিক অসুস্থতা পরিমাপ করা
(B) অবচেতন মনের রহস্য খোঁজা
(C) মানুষের শক্তি ও গুণের বিকাশ ঘটানো
(D) বুদ্ধি ও মেধার স্তর যাচাই করা
উত্তর : (C) মানুষের শক্তি ও গুণের বিকাশ ঘটানো
52. ইতিবাচক মনোবিজ্ঞানে শিক্ষার্থীদের 'স্ব-সম্পর্ক' (Self Relationship) শিক্ষা জীবনে কী উপকার করে?
(A) সহপাঠীদের উপেক্ষা করতে শেখায়
(B) আত্মবিশ্বাস ও একাডেমিক পারফরমেন্সে উন্নতি ঘটায়
(C) কঠোর মানসিকতার সৃষ্টি করে
(D) শারীরিক শক্তি বহুগুণ বাড়িয়ে তোলে
উত্তর : (B) আত্মবিশ্বাস ও একাডেমিক পারফরমেন্সে উন্নতি ঘটায়
53. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি (NAEP) (a) 1995 খ্রিস্টাব্দ
(ii) সর্বশিক্ষা অভিযান (SSA) কার্যকর (b) 2002 সালে
(iii) ভারতের 'শিক্ষার অধিকার আইন' বলবৎ (c) 1978 খ্রিস্টাব্দ
(iv) ভারতে 'মিড-ডে মিল' প্রকল্প চালু (d) 2010 খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ:
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
(D) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
উত্তর : (B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
54. ইতিবাচক মনোবিদ্যা মূলত কোন ধরনের শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়?
(A) সুস্থ মানসিক উপযোগী শিক্ষা
(B) কেবল বৃত্তিমূলক কারিগরি শিক্ষা
(C) কঠোর শৃঙ্খলাভিত্তিক শিক্ষা
(D) প্রাচীন পাঠ্যক্রমনির্ভর শিক্ষা
উত্তর : (A) সুস্থ মানসিক উপযোগী শিক্ষা
❖ class 12 3rd semester education 4th chapter Question Answer
55. বামস্তম্ভ ও ডানস্তম্ভের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করো:
বামস্তম্ভ ডানস্তম্ভ
(a) জানার জন্য শিক্ষা (i) ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ
(b) কর্মের জন্য শিক্ষা (ii) বিভিন্ন বিষয়ে গভীরে জ্ঞানার্জন
(c) মানুষ হওয়ার শিক্ষা (iii) কর্মজীবনে দক্ষতা বৃদ্ধি করা
(d) একত্রে বসবাসের শিক্ষা (iv) সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান দান
বিকল্পসমূহ :
(A) a-(iv), b-(i), c-(iii), d-(ii)
(B) a-(i), b-(iv), c-(ii), d-(iii)
(C) a-(ii), b-(iii), c-(i), d-(iv)
(D) a-(iii), b-(ii), c-(iv), d-(i)
উত্তর : (C) a-(ii), b-(iii), c-(i), d-(iv)
56. প্রথাগত বয়স্ক শিক্ষাকে 'সামাজিক শিক্ষা' হিসেবে _________ অভিহিত করেন।
(A) ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান
(B) ড. এ. পি. জে. আবদুল কালাম
(C) মৌলানা আবুল কালাম আজাদ
(D) ড. রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (C) মৌলানা আবুল কালাম আজাদ
57. মহাত্মা গান্ধী প্রবর্তিত 'নঈতালিম' শিক্ষার মোট কয়টি স্তর ছিল?
(A) 4 টি
(B) 2 টি
(C) 6 টি
(D) 3 টি
উত্তর : (A) 4 টি
58. নিচের বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো:
বিবৃতি (A): বয়স্কশিক্ষাকে সামাজিক শিক্ষা বলা হয়।
কারণ (R): বয়স্কশিক্ষা মানুষের সামাজিক, অর্থনৈতিক ও political জীবনকে উন্নত করে।
(A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
59. 'সাক্ষরতা সক্ষমতা সচেতনতা' কথাটি কোন শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত?
(A) শিশু শিক্ষার সঙ্গে
(B) বৃত্তিমূলক শিক্ষার সঙ্গে
(C) প্রথাগত সাধারণ শিক্ষার সঙ্গে
(D) বয়স্ক শিক্ষার সঙ্গে
উত্তর : (D) বয়স্ক শিক্ষার সঙ্গে
60. 'DPEP' প্রকল্পটির সম্পূর্ণ নাম কী?
(A) District Primary Education Policy
(B) District Policy of Education Programme
(C) District Primary Education Programme
(D) District Primary Educational Programme
উত্তর : (C) District Primary Education Programme
61. ইতিবাচক মনোবিজ্ঞানে 'স্ব-সম্মান' (Self-esteem) শিক্ষার্থীদের কীভাবে প্রভাবিত করে?
(A) বাহ্যিক পুরস্কারের প্রতি মনোযোগী করে
(B) নিজের ক্ষমতা ও গুণ নিয়ে আত্মবিশ্বাসী করে
(C) অন্যদের থেকে প্রত্যাশা বাড়িয়ে দেয়
(D) সমাজ থেকে বিচ্ছিন্ন হতে প্ররোচিত করে
উত্তর : (B) নিজের ক্ষমতা ও গুণ নিয়ে আত্মবিশ্বাসী করে
62. প্রাথমিক শিক্ষায় 'অপচয়' (Drop-out) বলতে কী বোঝায়?
(A) একই শ্রেণিতে থেকে যাওয়া
(B) মাধ্যমিকের আগে স্কুল ছাড়া
(C) প্রাথমিক স্তর শেষ করার আগেই স্থায়ীভাবে স্কুল ছেড়ে দেওয়া
(D) উপযুক্ত চাকরি না পাওয়া
উত্তর : (C) প্রাথমিক স্তর শেষ করার আগেই স্থায়ীভাবে স্কুল ছেড়ে দেওয়া
63. ইতিবাচক শিক্ষার শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কী তৈরি হয়?
(A) শিখনের প্রতি ভীতির সঞ্চার
(B) শিখনের প্রতি বিতৃষ্ণা তৈরি
(C) শিখনের প্রতি গভীর ভালোবাসা
(D) পড়াশোনা থেকে দূরত্ব তৈরি
উত্তর : (C) শিখনের প্রতি গভীর ভালোবাসা
64. 'NLM'-এর ফুল ফর্ম -
(A) National Literacy Mission
(B) National Language Mission
(C) National Labor Movement
(D) National Learning Method
উত্তর : (A) National Literacy Mission
65. প্রাচীন ভারতের শিক্ষাব্যবস্থায় শিক্ষার মূল ও প্রধান উদ্দেশ্য কী ছিল?
(A) জীবিকা নির্বাহ
(B) যান্ত্রিক আত্মীকরণ
(C) আত্মোপলব্ধি লাভ
(D) কেবল বৃত্তিশিক্ষা
উত্তর : (C) আত্মোপলব্ধি লাভ
66. 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের মূল বিষয়বস্তু কী ছিল?
(A) পরিবেশ শিক্ষা
(B) সকলের জন্য শিক্ষা
(C) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা
(D) প্রথা বহির্ভূত শিক্ষা
উত্তর : (B) সকলের জন্য শিক্ষা
67. ভারতে সর্বজনীন প্রাথমিক শিক্ষা রূপায়ণের ক্ষেত্রে প্রধান শিক্ষাগত সমস্যা হিসেবে কোনটি দেখা দিয়েছে?
(A) দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব
(B) পরিকাঠামোয় অর্থের অভাব
(C) জনসংখ্যা বিস্ফোরণ
(D) ছাত্রীদের শিক্ষায় সামাজিক বাধা
উত্তর : (A) দক্ষ ও পর্যাপ্ত শিক্ষকের অভাব
68. 'UNESCO'-এর সম্পূর্ণ রূপ বা ফুল ফর্মটি কী?
(A) United Nations Educational Social and cultural Organization.
(B) United Nations Educational Scientific and Cultural Organization.
(C) United Notions Economical Scientific and Cultural Organization.
(D) United Nations Educational Scientific and Children Organization.
উত্তর : (B) United Nations Educational Scientific and Cultural Organization.
69. 'সর্বজনীন সাক্ষরতা' কথাটির প্রকৃত অর্থ কী?
(A) কেবল শিশুদের জন্য শিক্ষা
(B) দেশের সমাজের সকলের জন্য সাক্ষরতা
(C) শুধুমাত্র প্রবীণদের জন্য শিক্ষা
(D) উচ্চবিত্ত পরিবারের জন্য শিক্ষা
উত্তর : (B) দেশের সমাজের সকলের জন্য সাক্ষরতা
70. বয়স্ক শিক্ষার ______ অপর নাম ।
(A) শারীরিক শিক্ষা
(B) বৃত্তিমূলক কারিগরি শিক্ষা
(C) প্রাক-প্রাথমিক শিক্ষা
(D) সামাজিক শিক্ষা
উত্তর : (D) সামাজিক শিক্ষা
❖ সকলের জন্য শিক্ষা প্রশ্ন উত্তর
File Details :
PDF Name : সকলের জন্য শিক্ষা MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
| 1. আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ MCQ | Click Here |
| 2. স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষাব্যবস্থা (পর্বে-1) | Click Here |
| 3. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQ | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115