বিশেষ দ্রষ্টব্য : দ্বিতীয় অধ্যায় : 'মহান শিক্ষাবিদগণ ও শিক্ষায় তাদের অবদান' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'মাতৃভাষাই মাতৃদুগ্ধ' - উক্তিটি কার ?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) মহাত্মা গান্ধী
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (B) রবীন্দ্রনাথ ঠাকুর
2. বোলপুরে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(C) মহাত্মা গান্ধী
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (A) রবীন্দ্রনাথ ঠাকুর
3. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের কয়টি প্রধান দিক রয়েছে?
(A) তিনটি
(B) চারটি
(C) পাঁচটি
(D) ছয়টি
উত্তর : (C) পাঁচটি
4. রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার মাধ্যম _______ হওয়া উচিত।
(A) ইংরেজি
(B) হিন্দি
(C) সংস্কৃত
(D) মাতৃভাষা
উত্তর : (D) মাতৃভাষা
5. শ্রীনিকেতন ‘শিক্ষাসত্র’ প্রতিষ্ঠা করেন কে?
(A) রাজা রামমোহন রায়
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) স্বামী বিবেকানন্দ
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (D) রবীন্দ্রনাথ ঠাকুর
6. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) রবীন্দ্রনাথ ঠাকুর (a) প্রয়োগবাদ ও কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম
(ii) স্বামী বিবেকানন্দ (b) প্রকৃতিবাদ ও নেতিবাচক শিক্ষা
(iii) জন ডিউই (c) ভাববাদ ও শিক্ষায় স্বাধীনতা
(iv) জাঁ জাক রুশো (d) আধ্যাত্মবাদ ও মানুষ তৈরির শিক্ষা
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
উত্তর : (B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
7. “ধর্মশিক্ষা” গ্রন্থটির রচয়িতা কে?
(A) স্বামী বিবেকানন্দ
(B) রাজা রামমোহন রায়
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (C) রবীন্দ্রনাথ ঠাকুর
8. রবীন্দ্রনাথ কোন আদর্শে ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন?
(A) বেদের আদর্শে
(B) উপনিষদের আদর্শে
(C) পাশ্চাত্য শিক্ষার আদর্শে
(D) বৈজ্ঞানিক চিন্তাধারায়
উত্তর : (B) উপনিষদের আদর্শে
9. রবীন্দ্রনাথের মতে সৃষ্টির মূল কথা কী?
(A) ব্যক্তি
(B) সমাজ
(C) সত্য
(D) সৌন্দর্য
উত্তর : (D) সৌন্দর্য
10. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিক্ষাসংক্রান্ত একটি প্রবন্ধের নাম হল-
(A) বর্তমান ভারত
(B) প্রাচ্য ও পাশ্চাত্য
(C) পরিব্রাজক
(D) শিক্ষা সমস্যা
উত্তর : (D) শিক্ষা সমস্যা
11. _______ শিশুদের জন্য ‘সহজপাঠ’ রচনা করেন।
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) মহাত্মা গান্ধী
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (C) রবীন্দ্রনাথ ঠাকুর
12. বিবৃতি (A): রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।
কারণ (R) : তাঁর গভীর বিশ্বাস ছিল যে, 'মাতৃভাষাই হলো মানুষের মাতৃদুগ্ধের সমান' যা শিশুর স্বাভাবিক বিকাশ ঘটায়।
বিকল্পসমূহ :
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ভুল কিন্তু R সঠিক
(C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(D) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর : (C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
13. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন?
(A) 1900 খ্রিস্টাব্দে
(B) 1901 খ্রিস্টাব্দে
(C) 1905 খ্রিস্টাব্দে
(D) 1910 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1901 খ্রিস্টাব্দে
14. “তার মধ্যে সবই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই”- এই মন্তব্যটি বিবেকানন্দ সম্পর্কে কে করেন?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) রাজা রামমোহন রায়
(C) নেতাজি সুভাষচন্দ্র বসু
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (D) রবীন্দ্রনাথ ঠাকুর
15. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) সক্রিয়তার নীতি (a) রুশো
(ii) অনুবন্ধনীতি (b) ডিউই
(iii) নেতিবাচক শিক্ষানীতি(c) গান্ধিজি
(iv) চরিত্রশিক্ষার নীতি (d) স্বামী বিবেকানন্দ
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
উত্তর : (B) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
16. “Democracy and Education” গ্রন্থটির রচয়িতা কে?
(A) মহাত্মা গান্ধী
(B) জন ডিউই
(C) রুশো
(D) স্বামী বিবেকানন্দ
উত্তর : (B) জন ডিউই
17. ‘ল্যাবরেটরি স্কুল’ প্রতিষ্ঠা করেন কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) জন ডিউই
(C) রুশো
(D) মহাত্মা গান্ধী
উত্তর : (B) জন ডিউই
18. “School is a miniature of Society”- উক্তিটি কার?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) রুশো
(C) জন ডিউই
(D) বিদ্যাসাগর
উত্তর : (C) জন ডিউই
19. রবীন্দ্রনাথের মতে শিশুদের প্রকৃত শিক্ষক কে?
(A) বিদ্যালয়
(B) শিক্ষক
(C) প্রকৃতি
(D) সমাজ
উত্তর : (C) প্রকৃতি
20. “শিক্ষা হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া”- উক্তিটি কার?
(A) বিবেকানন্দ
(B) রুশো
(C) জন ডিউই
(D) রেমন্ট
উত্তর : (C) জন ডিউইW
❖ Class 12 Semester 3 Education Chapter 2 Question Answer
21. শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রমগুলিকে তাদের প্রতিষ্ঠার সঠিক বছর অনুযায়ী প্রাচীন থেকে আধুনিক ক্রমে সাজাও :
1. মহাত্মা গান্ধীর নেতৃত্বে ওয়ার্ধা শিক্ষা সম্মেলন ও বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা।
2. রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বোলপুরের শান্তিনিকেতনে 'ব্রহ্মচর্যাশ্রম' প্রতিষ্ঠা।
3. স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা।
4. রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে 'বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়' আনুষ্ঠানিকভাবে স্থাপন।
বিকল্পসমূহ:
(A) 3 → 2 → 4 → 1
(B) 2 → 3 → 1 → 4
(C) 3 → 2 → 1 → 4
(D) 2 → 1 → 3 → 4
উত্তর : (A) 3 → 2 → 4 → 1
22. জন ডিউই _______ দর্শনের অনুসারী ছিলেন।
(A) বাস্তববাদ
(B) প্রয়োগবাদ
(C) ভাববাদ
(D) প্রকৃতিবাদ
উত্তর : (B) প্রয়োগবাদ
23. “যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো” - উক্তিটি কার?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) রাজা রামমোহন রায়
(C) মহাত্মা গান্ধী
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (A) রবীন্দ্রনাথ ঠাকুর
24. ব্রহ্মচর্যাশ্রম কী উদ্দেশ্যে প্রতিষ্ঠত হয়েছিল ?
(A) শিক্ষার্থীদের প্রকৃতির কোলে শিক্ষা দেওয়ার জন্য
(B) শিক্ষার্থীদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য
(C) শিক্ষার্থীদের আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য
(D) কোনোটিই নয়
উত্তর : (A) শিক্ষার্থীদের প্রকৃতির কোলে শিক্ষা দেওয়ার জন্য
25. “Social Contract” গ্রন্থটির রচয়িতা কে?
(A) কার্ল মার্ক্স
(B) পেস্তালোজ্জি
(C) রুশো
(D) ফ্রয়েবেল
উত্তর : (C) রুশো
26. “True Education” গ্রন্থটির লেখক কে?
(A) মহাত্মা গান্ধী
(B) জন ডিউই
(C) রুশো
(D) বিদ্যাসাগর
উত্তর : (A) মহাত্মা গান্ধী
27. সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার কথা _________ বলেন।
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) রাজা রামমোহন রায়
(C) মহাত্মা গান্ধী
(D) স্বামী বিবেকানন্দ
উত্তর : (C) মহাত্মা গান্ধী
28. গান্ধিজির শিক্ষা পরিকল্পনা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
(A) অমৃতবাজার পত্রিকা
(B) সোমপ্রকাশ
(C) হরিজন পত্রিকা
(D) হিন্দু প্যাট্রিয়ট
উত্তর : (C) হরিজন পত্রিকা
29. ‘শিক্ষাসত্র’ কী ধরনের প্রতিষ্ঠান?
(A) গ্রামীণ মহাবিদ্যালয়
(B) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
(C) গ্রামীণ বিদ্যালয়
(D) শহুরে আবাসিক বিদ্যালয়
উত্তর : (C) গ্রামীণ বিদ্যালয়
30. “যদি তুমি ঈশ্বরকে জানতে চাও, তবে বিবেকানন্দকে জানো”- উক্তিটি কার?
(A) মহাত্মা গান্ধী
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (C) রবীন্দ্রনাথ ঠাকুর
31. ‘নঈতালিম’ কথাটির অর্থ কী?
(A) হাতে-কলমে শিক্ষা
(B) নতুন শিক্ষা
(C) প্রাচীন শিক্ষা
(D) নৈতিক শিক্ষা
উত্তর : (B) নতুন শিক্ষা
32. ‘নঈতালিম’ শিক্ষার প্রবর্তক কে?
(A) আবুল কালাম আজাদ
(B) মহাত্মা গান্ধী
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (B) মহাত্মা গান্ধী
33. সত্য বা মিথ্যা বাছাই করো :
(I) বোলপুরে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন মহাত্মা গান্ধী।
(II) "Social Contract" গ্রন্থটির রচয়িতা হলেন জাঁ জাক রুশো।
(III) স্বামী বিবেকানন্দের মতে, আদর্শ শিক্ষকের বাক্যে ও কর্মে পবিত্রতা থাকা আবশ্যক।
(IV) জন ডিউই বাস্তববাদ দর্শনের একজন কট্টর অনুসারী ছিলেন।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
34. 'ওয়ার্ধা পরিকল্পনা'-এর অপর নাম হল-
(A) অপারেশন ব্ল্যাকবোর্ড
(B) বুনিয়াদি শিক্ষা
(C) প্রোগ্রাম অফ অ্যাকশান
(D) নবোদয় বিদ্যালয়
উত্তর : (B) বুনিয়াদি শিক্ষা
35. গান্ধিজির 'বুনিয়াদি শিক্ষা' প্রথা চালু হয়-
(A) 1913 সালে
(B) 1923 সালে
(C) 1937 সালে
(D) 1945 সালে
উত্তর : (C) 1937 সালে
36. বুনিয়াদি শিক্ষা কয়টি স্তরে বিভক্ত ছিল?
(A) ৩
(B) ৫
(C) ৪
(D) ৬
উত্তর : (C) ৪
37. “My Experiments with Truth” গ্রন্থটির রচয়িতা কে?
(A) জন ডিউই
(B) মহাত্মা গান্ধী
(C) জাঁ জাক রুশো
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (B) মহাত্মা গান্ধী
38. “Emile” গ্রন্থের রচয়িতা কে?
(A) ফ্রয়েবেল
(B) মন্তেসরি
(C) পেস্তালোজ্জি
(D) রুশো
উত্তর : (D) রুশো
39. গান্ধিজি ________ দর্শনের অনুসারী ছিলেন।
(A) প্রকৃতিবাদী
(B) ভাববাদী
(C) প্রয়োগবাদী
(D) বাস্তববাদী
উত্তর : (C) প্রয়োগবাদী
40. বিবৃতি (I): 'কর্মযোগ', 'প্রাচ্য ও পাশ্চাত্য', 'পরিব্রাজক', 'জ্ঞানযোগ' বিবেকানন্দের গ্রন্থ।
বিবৃতি (II): তিনি মানুষ গড়ার শিক্ষায় সহযোগিতা, আত্তীকরণ ও শান্তির ওপর জোর দেন।
বিবৃতি (III): বিবেকানন্দের মতে, সমাজে সাম্য আনার একমাত্র উপায় গণশিক্ষা।
বিবৃতি (IV): স্বাধীন চিন্তা ও আত্মপ্রকাশের মাধ্যমেই শিক্ষার্থীদের শৃঙ্খলা আসে।
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
❖ class 12 3rd semester education 2nd chapter question answer
41. “যে জাতি নারীকে শ্রদ্ধা করে না, সে জাতি বড় হতে পারে না”- উক্তিটি কার?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) মহাত্মা গান্ধী
(C) স্বামী বিবেকানন্দ
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (C) স্বামী বিবেকানন্দ
42. “যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও, মানুষের সেবা করো”- উক্তিটি কার?
(A) মহাত্মা গান্ধী
(B) স্বামী বিবেকানন্দ
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
43. “Education Today” গ্রন্থটির রচয়িতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) জন ডিউই
(C) মহাত্মা গান্ধী
(D) রুশো
উত্তর : (B) জন ডিউই
44. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(A) রুশো (i) My Experiments with Truth
(B) রবীন্দ্রনাথ (ii) Religion of Man
(C) মহাত্মা গান্ধী (iii) Democracy and Education
(D) জন ডিউই (iv) Emile
বিকল্পসমূহ :
(A) A-(iv), B-(ii), C-(i), D-(iii)
(B) A-(ii), B-(iii), C-(i), D-(iv)
(C) A-(iii), B-(i), C-(ii), D-(iv)
(D) A-(i), B-(iv), C-(ii), D-(iii)
উত্তর : (A) A-(iv), B-(ii), C-(i), D-(iii)
45. “প্রকৃতির ক্রোড়ে জন্মে যদি প্রকৃতির শিক্ষা থেকে দূরে সরে থাকি, তাহলে শিক্ষা কখনও সার্থক হতে পারে না।” - উক্তিটি কার?
(A) স্বামী বিবেকানন্দ
(B) রাজা রামমোহন রায়
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (D) রবীন্দ্রনাথ ঠাকুর
46. শিক্ষণ পদ্ধতি সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা কী ছিল?-
(A) আত্মশিক্ষা
(B) কর্মশিক্ষা
(C) শারীরশিক্ষা
(D) বিজ্ঞান শিক্ষা
উত্তর : (A) আত্মশিক্ষা
47. রবীন্দ্রনাথ দার্শনিক হিসেবে কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?
(A) জড়বাদী
(B) প্রয়োগবাদী
(C) ভাববাদী
(D) বাস্তববাদী
উত্তর : (C) ভাববাদী
48. রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল ভিত্তি কী?
(A) শৃঙ্খলাভিত্তিক শিক্ষা
(B) পরীক্ষামুখী শিক্ষা
(C) শিক্ষায় স্বাধীনতা
(D) প্রযুক্তিনির্ভর শিক্ষা
উত্তর : (C) শিক্ষায় স্বাধীনতা
49. 'নঈ তালিম' কথার অর্থ কী?
(A) প্রাচীন শিক্ষা
(B) নতুন শিক্ষা
(C) যান্ত্রিক শিক্ষা
(D) পাশ্চাত্য শিক্ষা
উত্তর : (B) নতুন শিক্ষা
50. “জ্ঞান হল অন্তরের জিনিস”- উক্তিটি কার?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(C) মহাত্মা গান্ধী
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
51. গান্ধিজির বুনিয়াদি শিক্ষার প্রধান ভিত্তি কী?
(A) কৃষিশিক্ষা
(B) হস্তশিল্প
(C) বিজ্ঞানশিক্ষা
(D) নৈতিক শিক্ষা
উত্তর : (B) হস্তশিল্প
52. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠন (a) স্বামী বিবেকানন্দ
(ii) সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা (b) জাঁ জাক রুশো
(iii) অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ (c) জন ডিউই
(iv) মুক্ত ও স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা (d) মহাত্মা গান্ধী
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(C) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
উত্তর : (B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
53. “Education is man making” - উক্তিটি কার?
(A) জন ডিউই
(B) স্বামী বিবেকানন্দ
(C) মহাত্মা গান্ধী
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
54. ‘কাজের মাধ্যমে শিক্ষা’ নীতির ফলে শিক্ষার্থীরা কী হয়ে ওঠে?
(A) আত্মকেন্দ্রিক
(B) স্বার্থপর
(C) আত্মবিশ্বাসী
(D) উদাসীন
উত্তর : (C) আত্মবিশ্বাসী
55. বিবৃতি (A): বুনিয়াদি শিক্ষা হল একটি কর্মকেন্দ্রিক শিক্ষা।
কারণ (R): বুনিয়াদি শিক্ষাব্যবস্থায় কর্ম এবং উৎপাদনকে বিশেষ স্থান দেওয়া হয়েছে।
বিকল্পসমূহ :
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ভুল কিন্তু R সঠিক
(C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(D) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর : (C) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
56. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
(A) 1899
(B) 1892
(C) 1897
(D) 1895
উত্তর : (C) 1897
57. রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে?
(A) মহাত্মা গান্ধী
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) শ্রী রামকৃষ্ণ
(D) স্বামী বিবেকানন্দ
উত্তর : (D) স্বামী বিবেকানন্দ
58. “শিক্ষার হেরফের” গ্রন্থটির প্রণেতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) রাজা রামমোহন রায়
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) মহাত্মা গান্ধী
উত্তর : (A) রবীন্দ্রনাথ ঠাকুর
59. “শিক্ষাকে যেতে হবে চাষির লাঙলের কাছে…”- উক্তিটি কার?
(A) রাজা রামমোহন রায়
(B) স্বামী বিবেকানন্দ
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) নেতাজি সুভাষচন্দ্র বসু
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
60. বিবৃতি (A) : স্বামী বিবেকানন্দের মতে, ভারতীয় সমাজে সাম্য ও উন্নতি আনার একমাত্র প্রধান উপায় হলো গণশিক্ষা।
কারণ (R) : তিনি বিশ্বাস করতেন যে, যদি দরিদ্র অবহেলিত মানুষ শিক্ষার আলো পর্যন্ত পৌঁছাতে না পারে, তবে শিক্ষাকেই তাদের কাছে পৌঁছে দিতে হবে।
বিকল্পসমূহ :
(A) A সত্য, কিন্তু R মিথ্যা
(B) A ও R দুটিই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R দুটিই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A মিথ্যা, কিন্তু R সত্য
উত্তর : (B) A ও R দুটিই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
❖ education class 12 3rd semester question answer
61. বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কী?
(A) অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ
(B) ধর্মীয় জ্ঞান অর্জন
(C) সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা
(D) পেশাগত দক্ষতা অর্জন
উত্তর : (A) অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশ
62. স্বামী বিবেকানন্দ কোন দর্শনের অনুসারী ছিলেন?
(A) বস্তুবাদী
(B) প্রয়োগবাদী
(C) আধ্যাত্মবাদী
(D) প্রকৃতিবাদী
উত্তর : (C) আধ্যাত্মবাদী
63. “আমি একজন ভারতীয়, প্রতিটি ভারতীয় আমার ভাই”- উক্তিটি কার?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
64. “জ্ঞান হল অন্তরের জিনিস”- এই উক্তিটি কে দিয়েছেন?
(A) স্বামী বিবেকানন্দ
(B) ভগিনী নিবেদিতা
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) মহাত্মা গান্ধী
উত্তর : (A) স্বামী বিবেকানন্দ
65. পাশ্চাত্য শিক্ষাবিদ জাঁ জাক রুশো এবং জন ডিউই-এর শিক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনা ও গ্রন্থগুলিকে সঠিক কালানুক্রম অনুযায়ী সাজাও :
1. জন ডিউই কর্তৃক শিকাগো শহরে তাঁর বিখ্যাত 'ল্যাবরেটরি স্কুল' প্রতিষ্ঠা।
2. জাঁ জাক রুশোর বিখ্যাত শিক্ষা-ভিত্তিক গ্রন্থ 'Emile' (এমিল) প্রকাশ।
3. জন ডিউই-এর আধুনিক শিক্ষাদর্শনের বিখ্যাত বই 'Democracy and Education' প্রকাশ।
4. জাঁ জাক রুশোর বিখ্যাত রাষ্ট্রদর্শন বা সমাজতাত্ত্বিক গ্রন্থ 'Social Contract' প্রকাশ।
বিকল্পসমূহ :
(A) 4 → 2 → 1 → 3
(B) 2 → 4 → 3 → 1
(C) 4 → 1 → 2 → 3
(D) 2 → 1 → 4 → 3
উত্তর : (A) 4 → 2 → 1 → 3
66. বিবেকানন্দের মতে দেশের দুঃখ দূর করতে কী প্রয়োজন?
(A) ধর্মশিক্ষা
(B) শারীরিক শিক্ষা
(C) গণশিক্ষা
(D) কারিগরি শিক্ষা
উত্তর : (C) গণশিক্ষা
67. ‘মানুষ তৈরির শিক্ষা’- এই ধারণার উপর গুরুত্ব দিয়েছেন কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) রাজা রামমোহন রায়
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
68. “Man Making is my Mission” - উক্তিটি কার?
(A) জন ডিউই
(B) রাজা রামমোহন রায়
(C) স্বামী বিবেকানন্দ
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (C) স্বামী বিবেকানন্দ
69. বিবেকানন্দের মতে শিক্ষা কেমন হওয়া উচিত?
(A) ধর্মনির্ভর
(B) ইতিবাচক
(C) পরীক্ষামুখী
(D) তথ্যভিত্তিক
উত্তর : (B) ইতিবাচক
70. গান্ধিজির বুনিয়াদি শিক্ষার স্তর কয়টি?
(A) ৩টি
(B) ১টি
(C) ২টি
(D) ৪টি
উত্তর : (D) ৪টি
71. বিবৃতি (A): গান্ধিজির শিক্ষা পরিকল্পনাকে বুনিয়াদি শিক্ষা বলা হয়।
বিবৃতি (R): এই শিক্ষা ভারতীয় সংস্কৃতি ও মৌলিক চাহিদার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।
(A) A সত্য, R মিথ্যা
(B) A ও R উভয়ই সত্য
(C) A মিথ্যা, R সত্য
(D) A ও R উভয়ই মিথ্যা
উত্তর : (B) A ও R উভয়ই সত্য
72. বুনিয়াদি শিক্ষার পাঠক্রম গঠনের জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) আবুল কালাম আজাদ
(C) জাকির হোসেন
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (C) জাকির হোসেন
73. “শিক্ষার বাহন” গ্রন্থের রচয়িতা কে?
(A) রাজা রামমোহন রায়
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) স্বামী বিবেকানন্দ
উত্তর : (B) রবীন্দ্রনাথ ঠাকুর
74. বিবৃতি (I): বুনিয়াদি শিক্ষায় ইংরেজি শেখানো হবে না।
বিবৃতি (II): বুনিয়াদি শিক্ষার স্তর ৪টি: প্রাক্-বুনিয়াদি, জুনিয়র, সিনিয়র ও উত্তর বুনিয়াদি।
বিবৃতি (III): এই শিক্ষার ব্যয়ভার শিক্ষার্থীদের উপার্জিত অর্থ দিয়ে কিছুটা মেটানো হবে।
বিবৃতি (IV): বুনিয়াদি শিক্ষার মূল পদ্ধতি হলো মৌখিক।
সঠিক বিকল্পটি বেছে নাও:
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
উত্তর : (A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
75. শিক্ষক সম্পর্কে বিবেকানন্দের মত কী ছিল?
(A) বাহ্যিক আচার-আচরণে গুরুত্ব
(B) বাক্যে ও কর্মে পবিত্রতা
(C) ধর্মীয় অনুশাসনে কঠোরতা
(D) সামাজিক মর্যাদা বৃদ্ধি
উত্তর : (B) বাক্যে ও কর্মে পবিত্রতা
76. প্রকৃতিবাদী শিক্ষার জনক কে?
(A) রাসেল
(B) মন্তেসরি
(C) ফ্রয়েবেল
(D) রুশো
উত্তর : (D) রুশো
77. শ্রীনিকেতন আশ্রম বিদ্যালয় ________ প্রতিষ্ঠা করেন ।
(A) মহাত্মা গান্ধী
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(C) রবীন্দ্রনাথ ঠাকুর
(D) স্বামী বিবেকানন্দ
উত্তর : (C) রবীন্দ্রনাথ ঠাকুর
78. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (a) 1937 খ্রিস্টাব্দে
(ii) রামকৃষ্ণ মিশন (b) 1921 খ্রিস্টাব্দে
(iii) ল্যাবরেটরি বা এক্সপেরিমেন্টাল স্কুল (c) 1897 খ্রিস্টাব্দে
(iv) ওয়ার্ধা শিক্ষা সম্মেলন (d) শিকাগো শহরে জন ডিউই কর্তৃক
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
(C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (A) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
79. ‘সর্বোদয় সমাজ’ প্রতিষ্ঠার কথা কে বলেন?
(A) স্বামী বিবেকানন্দ
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) মহাত্মা গান্ধী
(D) জন ডিউই
উত্তর : (C) মহাত্মা গান্ধী
80. কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর জোর দেন কে?
(A) স্বামী বিবেকানন্দ
(B) জাঁ জাক রুশো
(C) জন ডিউই
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (C) জন ডিউই
❖ class 12 third semester education question answer
81. রুশোর শিক্ষাদর্শনের প্রকাশ কোন গ্রন্থে পাওয়া যায়?
(A) The Social Contract
(B) The Confessions
(C) Emile
(D) Discourse on Arts & Science
উত্তর : (C) Emile
82. 'শিক্ষা হল অভিজ্ঞতার পূর্ণগঠন'- উক্তিটি কার?
(A) স্বামী বিবেকানন্দ
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) জন ডিউই
(D) জাঁ জাক রুশো
উত্তর : (C) জন ডিউই
83. বিবৃতি (I): শৈশব ও বাল্যকালে রুশো নেতিবাচক শিক্ষা দিতে চেয়েছিলেন।
বিবৃতি (II): রুশো প্রকৃতিকে মানসিক, জাগতিক ও জৈবিক - এই তিন ভাগে ভাগ করেছেন।
বিবৃতি (III): রুশোর মতে শিক্ষার লক্ষ্য শিশুকে সক্রিয় করা ও ইন্দ্রিয় কার্যকর করতে সাহায্য করা।
বিবৃতি (IV): রুশোর ভাবনায় শৈশবে পাঠ্যপুস্তকের কোনো স্থান নেই।
সঠিক বিকল্পটি বেছে নাও:
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
84. “Education is the manifestation of perfection already in man”- উক্তিটি কার?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) মহাত্মা গান্ধী
(C) স্বামী বিবেকানন্দ
(D) বিদ্যাসাগর
উত্তর : (C) স্বামী বিবেকানন্দ
85. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
(A) 1915 খ্রিস্টাব্দে
(B) 1921 খ্রিস্টাব্দে
(C) 1930 খ্রিস্টাব্দে
(D) 1940 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1921 খ্রিস্টাব্দে
86. “শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হয়ে পড়ে”- উক্তিটি কার?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) স্বামী বিবেকানন্দ
(C) রাজা রামমোহন রায়
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (D) রবীন্দ্রনাথ ঠাকুর
87. “If the poor cannot come to education, education must go to him”- উক্তিটি কার?
(A) মহাত্মা গান্ধী
(B) স্বামী বিবেকানন্দ
(C) রাজা রামমোহন রায়
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (B) স্বামী বিবেকানন্দ
88. জন ডিউই তার “Experimental School” কোথায় প্রতিষ্ঠা করেন?
(A) বার্লিন
(B) লন্ডন
(C) শিকাগো
(D) ক্যালিফোর্নিয়া
উত্তর : (C) শিকাগো
89. ‘পেগান’ শব্দটির অর্থ কী?
(A) ধর্মবিশ্বাসী ব্যক্তি
(B) আধ্যাত্মিক জীবনধারা
(C) বাহ্যিক ইন্দ্রিয়গত ভোগে আসক্ত
(D) নৈতিক জীবনযাপনকারী
উত্তর : (C) বাহ্যিক ইন্দ্রিয়গত ভোগে আসক্ত
90. বিবৃতি (A): স্বামী বিবেকানন্দ ভারতের সামগ্রিক উন্নতির জন্য নারী শিক্ষার ওপর অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছিলেন।
কারণ (R): তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, যে জাতি নারীকে শ্রদ্ধা করে না এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে না, সে জাতি কখনো বড় হতে পারে না।
বিকল্পসমূহ :
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
91. রবীন্দ্রনাথকে “সৌন্দর্যের সন্ন্যাসী” আখ্যা ______ দেন।
(A) নন্দলাল বসু
(B) অজিত কুমার চক্রবর্তী
(C) রাজা রামমোহন রায়
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (B) অজিত কুমার চক্রবর্তী
92. নেতিবাচক শিক্ষার ধারণা কে দেন?
(A) জন ডিউই
(B) মহাত্মা গান্ধী
(C) স্বামী বিবেকানন্দ
(D) জাঁ জাক রুশো
উত্তর : (D) জাঁ জাক রুশো
93. “বিদ্যালয় হবে সমাজের ক্ষুদ্র সংস্করণ”- উক্তিটি কার?
(A) পেস্তালোজ্জি
(B) জন ডিউই
(C) রস
(D) রুশো
উত্তর : (B) জন ডিউই
94. “যে সমাজে নারীরা অবহেলিত, সে সমাজ কখনো উন্নতি করতে পারে না”- উক্তিটি কার?
(A) মহাত্মা গান্ধী
(B) নেতাজি সুভাষচন্দ্র বসু
(C) স্বামী বিবেকানন্দ
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (C) স্বামী বিবেকানন্দ
95. আধুনিক শিক্ষার জনক হিসেবে কাকে বলা হয়?
(A) জন ডিউই
(B) রুশো
(C) মহাত্মা গান্ধী
(D) বিবেকানন্দ
উত্তর : (B) রুশো
96. শিক্ষায় ‘অনুবন্ধ প্রণালী’ প্রয়োগ _______করেছিলেন।
(A) জন ডিউই
(B) স্বামী বিবেকানন্দ
(C) মহাত্মা গান্ধী
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : (C) মহাত্মা গান্ধী
97. বুনিয়াদি শিক্ষার একটি প্রধান সীমাবদ্ধতা কী?
(A) অত্যধিক শিল্পনির্ভরতা
(B) শিক্ষকনির্ভরতা
(C) ভাষাগত দুর্বলতা
(D) সামাজিক বিচ্ছিন্নতা
উত্তর : (A) অত্যধিক শিল্পনির্ভরতা
98. বিবৃতি (I): রবীন্দ্রনাথ পাঠক্রমে রামায়ণ ও মহাভারত রাখার পক্ষপাতী ছিলেন।
বিবৃতি (II): তাঁর শিক্ষাদর্শন ভাববাদ, প্রয়োগবাদ ও প্রকৃতিবাদের ওপর প্রতিষ্ঠিত।
বিবৃতি (III): রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের পাঁচটি দিক ছিল।
বিবৃতি (IV): 'Religion of Man' গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
99. ওয়ার্ধা শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় _______ খ্রিস্টাব্দে।
(A) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(B) ১৯৩৭ খ্রিস্টাব্দে
(C) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(D) ১৯১৩ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৯৩৭ খ্রিস্টাব্দে
100. “Towards New Education” গ্রন্থটির রচয়িতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) মহাত্মা গান্ধী
(C) জন ডিউই
(D) জাঁ জাক রুশো
উত্তর : (B) মহাত্মা গান্ধী
101. অনুবন্ধ প্রণালী শিক্ষা পদ্ধতির প্রয়োগ কে করেছিলেন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) স্বামী বিবেকানন্দ
(C) মহাত্মা গান্ধী
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর : (C) মহাত্মা গান্ধী
102. রবীন্দ্রনাথের মতে শিক্ষার্থীর শ্রেষ্ঠ শিক্ষক -
(A) শৃঙ্খলা
(B) অভিজ্ঞতা
(C) প্রকৃতি
(D) প্রবীণ ব্যক্তি
উত্তর : (C) প্রকৃতি
103. সত্য বা মিথ্যা বাছাই করো :
(I) গান্ধিজির শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা ও চিন্তাভাবনা 'হরিজন' পত্রিকায় প্রকাশিত হতো।
(II) 'ল্যাবরেটরি স্কুল' বা এক্সপেরিমেন্টাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
(III) রামকৃষ্ণ মিশন ১৮৯৭ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়।
(IV) রুশোর মতে, প্রথম জীবনে শিশুদের কেবল বইভিত্তিক প্রথাগত শিক্ষা দেওয়া উচিত।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
104. “Emile” গ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়?
(A) 1765
(B) 1762
(C) 1764
(D) 1763
উত্তর : (B) 1762
105. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
'ক'-স্তম্ভ 'খ'-স্তম্ভ
(i) 'মাতৃভাষাই মাতৃদুগ্ধ' (a) স্বামী বিবেকানন্দ
(ii) 'Education is man making' (b) জন ডিউই
(iii) 'School is a miniature of Society' (c) মহাত্মা গান্ধী
(iv) 'My Experiments with Truth' (d) রবীন্দ্রনাথ ঠাকুর
বিকল্পসমূহ :
(A) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
(B) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
উত্তর : (C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
106. 'If the poor cannot come to education, education must go to him'- উক্তিটি কার?
(A) জন ডিউই
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) স্বামী বিবেকানন্দ
(D) মহাত্মা গান্ধী
উত্তর : (C) স্বামী বিবেকানন্দ
❖ প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ