[বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে 'রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. ভারতে রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় - [XI-2019, 17, 09, 23]
(A) 1980 সালে
(B) 1985 সালে
(C) 1990 সালে
(D) 1995 সালে
উত্তর : (B) 1985 সালে
2. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল - [XI-20, 17, 12]
(A) 1880 সালে
(B) 1890 সালে
(C) 1885 সালে
(D) 1895 সালে
উত্তর : (C) 1885 সালে
3. ভারতের দলীয় ব্যবস্থা কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে স্বীকৃতি পায় -
(A) ৪২ তম
(B) ৫২ তম
(C) ৪৪ তম
(D) ৭৩ তম
উত্তর : (B) ৫২ তম
4. ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত ________ খ্রিস্টাব্দ।
(A) ১৯১৫ খ্রিস্টাব্দ
(B) ১৯২৫ খ্রিস্টাব্দ
(C) ১৯২০ খ্রিস্টাব্দ
(D) ১৯৩৫ খ্রিস্টাব্দ
উত্তর : (C) ১৯২০ খ্রিস্টাব্দ
5. ভারতের প্রাচীনতম বা প্রথম রাজনৈতিক দল কোনটি -
(A) হিন্দু মহাসভা
(B) জাতীয় কংগ্রেস
(C) মুসলিম লিগ
(D) ভারতীয় কমিউনিস্ট পার্টি
উত্তর : (B) জাতীয় কংগ্রেস
6. দলব্যবস্থা অপরিহার্য - [XI-23, 19, 15 ]
(A) একনায়কতন্ত্রে
(B) রাজতন্ত্রে
(C) গণতন্ত্রে
(D) অভিজাততন্ত্রে
উত্তর : (C) গণতন্ত্রে
7. ভারতে কোনো রাজনৈতিক দলকে 'জাতীয় দল' হতে গেলে অন্তত _____ টি রাজ্যে স্বীকৃতি পেতে হয় - [XI-18, 14]
(A) 3টি রাজ্যে
(B) 4টি রাজ্যে
(C) 5টি রাজ্যে
(D) 6টি রাজ্যে
উত্তর : (B) 4টি রাজ্যে
8. পশ্চিমবঙ্গের দলব্যবস্থা হল -
(A) বহুদলীয়
(B) একদলীয়
(C) দ্বিদলীয়
(D) দলহীন
উত্তর : (A) বহুদলীয়
9. ভারতের দলপ্রথার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য -
(A) আদর্শগত একতা
(B) কঠোর নিয়মানুবর্তিতা
(C) ব্যক্তিসর্বস্বতা
(D) আন্তর্জাতিক প্রভাব
উত্তর : (C) ব্যক্তিসর্বস্বতা
10. ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতের কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল -
(A) বম্বেতে
(B) কানপুরে
(C) কলকাতায়
(D) মাদ্রাজে
উত্তর : (B) কানপুরে
11. সর্বপ্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটেছিল - [XI-2019, 18,15]
(A) ফ্রান্সে
(B) ইংল্যান্ডে
(C) ভারতে
(D) সুইটজারল্যান্ডে
উত্তর : (B) ইংল্যান্ডে
12. বিবৃতি (I): দলীয় পতাকা ও দলীয় প্রতীক থাকে।
বিবৃতি (II): সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।
বিবৃতি (III): বৈপ্লবিক পন্থায় ক্ষমতা দখলে বিশ্বাসী।
বিবৃতি (IV): বিদেশিরা দল গঠন করতে পারে।
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
13. ভারতের বর্তমান দলব্যবস্থার একটি সাম্প্রতিক প্রবণতা কী -
(A) শক্তিশালী বিরোধী দল
(B) দলহীন শাসন
(C) দ্বিদলীয় ব্যবস্থা
(D) দুর্বল বিরোধী দল
উত্তর : (D) দুর্বল বিরোধী দল
14. ভারতে ভাষার ভিত্তিতে গড়ে উঠেছে এমন একটি রাজনৈতিক দল হল -
(A) আম আদমি পার্টি
(B) রাষ্ট্রীয় জনতা দল
(C) সমাজবাদী পার্টি
(D) ডি. এম. কে.
উত্তর : (D) ডি. এম. কে.
15. ভারতের সাধারণ নির্বাচন কোন সংস্থার দ্বারা পরিচালিত হয় -
(A) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন
(B) নির্বাচন কমিশন
(C) পরিকল্পনা কমিশন
(D) সংসদীয় কমিটি
উত্তর : (B) নির্বাচন কমিশন
16. 'যেখানে বিরোধী দল নেই সেখানে গণতন্ত্র নেই।' মন্তব্যটি কার -
(A) রুশো
(B) আইভর জেনিংস
(C) লক
(D) অ্যারিস্টটল
উত্তর : (B) আইভর জেনিংস
17. দলব্যবস্থা কোন ধরনের শাসনব্যবস্থায় একদম অপরিহার্য -
(A) একনায়কতন্ত্রে
(B) গণতন্ত্রে
(C) সামরিক শাসনে
(D) রাজতন্ত্রে
উত্তর : (B) গণতন্ত্রে
18. ভারতের রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান করে - [XI-23, 19, 17, 14]
(A) নির্বাচন কমিশন
(B) ভারতের রাষ্ট্রপতি
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) লোকসভার অধ্যক্ষ
উত্তর : (A) নির্বাচন কমিশন
19. ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল-
(A) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(B) ১৯৫০ খ্রিস্টাব্দে
(C) ১৯৫২ খ্রিস্টাব্দে
(D) ১৯৫৬ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ১৯৫২ খ্রিস্টাব্দে
20. বর্তমান ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ্য করা যায় - [XI-23, 20, 16, 14]
(A) এক-দলীয় ব্যবস্থা
(B) দ্বি-দলীয় ব্যবস্থা
(C) বহু-দলীয় ব্যবস্থা
(D) দলহীন ব্যবস্থা
উত্তর : (C) বহু-দলীয় ব্যবস্থা
❖ political science class 12 semester 3 mcq
21. নির্বাচনকে গণতান্ত্রিক ব্যবস্থার -
(A) একটি অপ্রয়োজনীয় অংশ
(B) অপরিহার্য অঙ্গ
(C) একমাত্র উৎস
(D) গৌণ বিষয়
উত্তর : (B) অপরিহার্য অঙ্গ
22. একদলীয় রাষ্ট্র বলতে কোন ধরনের রাষ্ট্রকে বোঝায় -
(A) সমাজতান্ত্রিক রাষ্ট্র
(B) পুঁজিবাদী রাষ্ট্র
(C) রাজতান্ত্রিক রাষ্ট্র
(D) কল্যাণকামী রাষ্ট্র
উত্তর : (A) সমাজতান্ত্রিক রাষ্ট্র
23. স্থিতিশীল বহুদলীয় ব্যবস্থা নিচের _______ দেশে লক্ষ্য করা যায় ।
(A) বাংলাদেশে
(B) ইতালিতে
(C) ফিনল্যান্ডে
(D) পাকিস্তানে
উত্তর : (C) ফিনল্যান্ডে
24. ভারতে দলত্যাগ বিরোধী আইনটি পাস হয়েছিল - [XI-23, 20, 18, 16]
(A) 1988 সালে
(B) 1990 সালে
(C) 1985 সালে
(D) 1995 সালে
উত্তর : (C) 1985 সালে
25. রাজনৈতিক সমস্যাগুলির ক্ষেত্রে জনমত গঠন করা যাদের অন্যতম কাজ -
(A) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
(B) ক্রীড়া সংগঠন
(C) রাজনৈতিক দল
(D) বিনোদনমূলক ক্লাব
উত্তর : (C) রাজনৈতিক দল
26. অস্থিতিশীল বহুদলীয় ব্যবস্থার একটি অন্যতম উদাহরণ হল -
(A) ইতালিতে
(B) সুইডেনে
(C) নরওয়েতে
(D) ডেনমার্কে
উত্তর : (A) ইতালিতে
27. স্বাধীন ভারতে সাধারণ নির্বাচন সম্পন্ন করার জন্য কোন ভোট পদ্ধতি অনুসরণ করা হয় -
(A) Hare System
(B) FPTP
(C) List System
(D) Proportional System
উত্তর : (B) FPTP
28. ভারতে প্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে _______ খ্রিস্টাব্দে ।
(A) ১৮৮৫ খ্রিস্টাব্দে
(B) ১৯০১ খ্রিস্টাব্দে
(C) ১৯৪৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৫৭ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৮৮৫ খ্রিস্টাব্দে
29. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ (দল) খ-স্তম্ভ (রাজ্য)
(I) ডি এম কে (a) পশ্চিমবঙ্গ
(II) গোর্খা লিগ (b) পাঞ্জাব
(III) রাষ্ট্রীয় জনতা দল (c) তামিলনাড়ু
(IV) অকালি দল (d) বিহার
বিকল্পসমূহ :
(A) (I)-(a), (II)-(c), (III)-(b), (IV)-(d)
(B) (I)-(c), (II)-(a), (III)-(d), (IV)-(b)
(C) (I)-(b), (II)-(a), (III)-(d), (IV)-(c)
(D) (I)-(d), (II)-(b), (III)-(c), (IV)-(a)
উত্তর : (B) (I)-(c), (II)-(a), (III)-(d), (IV)-(b)
30. ১৯৩৯ খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেছিলেন - [XI-18, 15]
(A) মহাত্মা গান্ধী
(B) চিত্তরঞ্জন দাশ
(C) সুভাষচন্দ্র বসু
(D) জওহরলাল নেহরু
উত্তর : (C) সুভাষচন্দ্র বসু
31. দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কত তম তপশিলে অন্তর্ভুক্ত হয়েছে -
(A) দ্বিতীয় তপশিলে
(B) ষষ্ঠ তপশিলে
(C) দশম তপশিলে
(D) একাদশ তপশিলে
উত্তর : (C) দশম তপশিলে
32. ১৯৮৫ সালে কোন প্রধানমন্ত্রীর সময়ে দলত্যাগ নিরোধ আইন পাস হয়েছিল -
(A) লালবাহাদুর শাস্ত্রী
(B) অটলবিহারী বাজপেয়ী
(C) মনমোহন সিং
(D) রাজীব গান্ধি
উত্তর : (D) রাজীব গান্ধি
33. ভারতে কেন্দ্রে প্রথম জোট সরকার গড়ে উঠেছিল কত সালে -
(A) 1977 সালে
(B) 1972 সালে
(C) 1989 সালে
(D) 1996 সালে
উত্তর : (A) 1977 সালে
34. বর্তমানে ভারতে স্বীকৃত জাতীয় দলের সংখ্যা কয়টি -
(A) ৪টি
(B) ৭টি
(C) ৬টি
(D) ৯টি
উত্তর : (C) ৬টি
35. ভারতে ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে এমন একটি রাজনৈতিক দল হল -
(A) হিন্দু মহাসভা
(B) শিবসেনা
(C) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
(D) ন্যাশনাল কনফারেন্স
উত্তর : (A) হিন্দু মহাসভা
36. ভারতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব কোন সংস্থার -
(A) নির্বাচন কমিশন
(B) সুপ্রিম কোর্ট
(C) অর্থ কমিশন
(D) লোকপাল
উত্তর : (A) নির্বাচন কমিশন
37. ভারতে একটি জাতীয় দল হিসেবে স্বীকৃত - [XI-20, 17, 14]
(A) ডি এম কে (DMK)
(B) ফরওয়ার্ড ব্লক
(C) অকালি দল
(D) বিজেপি (BJP)
উত্তর : (D) বিজেপি (BJP)
38. নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থেকে আঞ্চলিক স্বার্থরক্ষা করা যে দলের লক্ষ্য -
(A) জাতীয় দল
(B) সাম্প্রদায়িক দল
(C) ভাষাভিত্তিক দল
(D) আঞ্চলিক দল
উত্তর : (D) আঞ্চলিক দল
39. আধিপত্যমূলক বহুদলীয় ব্যবস্থার একটি উদাহরণ হল -
(A) সুইজারল্যান্ড
(B) কিউবা
(C) উত্তর কোরিয়া
(D) ভারত
উত্তর : (D) ভারত
40. ভারতের বর্তমান দলীয় ব্যবস্থার প্রকৃত রূপটি কী রকম -
(A) একদলীয়
(B) দ্বিদলীয়
(C) দলহীন
(D) বহুদলীয়
উত্তর : (D) বহুদলীয়
❖ wbchse class 12 semester 3 political Science mcq
41. স্বাধীনতা লাভের পর থেকে 1967 সাল পর্যন্ত ভারতে কোন দলের একচ্ছত্র আধিপত্য ছিল - [XI-12]
(A) ভারতের জাতীয় কংগ্রেস
(B) ভারতীয় জনসংঘ
(C) ভারতের কমিউনিস্ট পার্টি
(D) সমাজতন্ত্রী দল
উত্তর : (A) ভারতের জাতীয় কংগ্রেস
42. ভারতের রাজনীতিতে তেলুগু দেশম পার্টি (TDP) কী ধরনের দল -
(A) আঞ্চলিক দল
(B) আন্তর্জাতিক দল
(C) ধর্মভিত্তিক দল
(D) একনায়কতান্ত্রিক দল
উত্তর : (A) আঞ্চলিক দল
43. দ্বিদলীয় শাসনব্যবস্থাকে সুস্পষ্ট ও অস্পষ্ট - এই দুটি ভাগে ভাগ করেছেন -
(A) অ্যালান বল
(B) গ্যাব্রিয়েল আমন্ড
(C) রবার্ট ডাল
(D) মরিস জুভার্জার
উত্তর : (A) অ্যালান বল
44. ব্যক্তিকেন্দ্রিক দলের একটি অন্যতম উদাহরণ হল -
(A) সি পি আই (CPI)
(B) লোক দল
(C) জাতীয় কংগ্রেস
(D) শিবসেনা
উত্তর : (B) লোক দল
45. ________ ভারতের দলপ্রথাকে 'কর্তৃত্বপূর্ণ দলপ্রথা' বলে অভিহিত করেছেন।
(A) আইভর জেনিংস
(B) অ্যালান বল
(C) এ. ভি. ডাইসি
(D) লর্ড অ্যাক্টন
উত্তর : (B) অ্যালান বল
46. ভারতীয় দলীয় ব্যবস্থাকে 'আধিপত্যশীল দলীয় ব্যবস্থা' বলে কে চিহ্নিত করেছেন -
(A) অ্যালান বল
(B) গ্র্যানভিল অস্টিন
(C) ডব্লিউ এইচ মরিস জোন্স
(D) রজনী কোঠারি
উত্তর : (A) অ্যালান বল
47. শ্যাডো ক্যাবিনেট (Shadow Cabinet) বা ছায়া মন্ত্রীসভা বলা হয় -
(A) ব্রিটেনের বিরোধী দলকে
(B) কানাডার বিচারবিভাগকে
(C) জাপানের রাজপরিবারকে
(D) অস্ট্রেলিয়ার সংসদকে
উত্তর : (A) ব্রিটেনের বিরোধী দলকে
48. রাজনৈতিক দলের একটি প্রধান বৈশিষ্ট্য হলো - [XI-23, 20, 18, 16]
(A) দলীয় সংগঠন থাকে না
(B) জনমতের গুরুত্ব কম থাকে
(C) সমমতাদর্শে বিশ্বাসী হওয়া
(D) সবার একরকম প্রতীক থাকে
উত্তর : (C) সমমতাদর্শে বিশ্বাসী হওয়া
49. বিবৃতি (I) : জাতীয় দলের মূল লক্ষ্য হল সমগ্র দেশবাসীর কল্যাণসাধন করা।
বিবৃতি (II) : আঞ্চলিক দলগুলি জাতীয় স্বার্থের চেয়ে আঞ্চলিক স্বার্থকে বেশি গুরুত্ব প্রদান করে।
এই দুটি বিবৃতির সাপেক্ষে সঠিক বিকল্পটি বেছে নাও -
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (I) ও (II) দুটি বিবৃতিই সম্পূর্ণ অসত্য
(C) বিবৃতি (I) ও (II) একে অপরের থেকে পৃথক
(D) বিবৃতি (II) হল বিবৃতি (I)-এর একমাত্র প্রধান কারণ
উত্তর : (C) বিবৃতি (I) ও (II) একে অপরের থেকে পৃথক
50. কার্যকর বহুদলীয় ব্যবস্থার একটি অন্যতম উদাহরণ হল -
(A) সুইডেন
(B) পাকিস্তান
(C) নেপাল
(D) মালদ্বীপ
উত্তর : (A) সুইডেন
51. 'দলহীন গণতন্ত্র অচল' - এই বিখ্যাত উক্তিটি কে করেছেন -
(A) জোনস
(B) ব্রাইস
(C) লাস্কি
(D) হেনরি মেইন
উত্তর : (A) জোনস
52. ভারতের জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এন.ডি.এ. (NDA) কত সালে গঠিত হয় -
(A) ১৯৯০ খ্রিস্টাব্দে
(B) ১৯৮৮ খ্রিস্টাব্দে
(C) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(D) ১৯৭২ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ১৯৯৮ খ্রিস্টাব্দে
53. গণপ্রজাতন্ত্রী চিনের শাসনব্যবস্থায় প্রবর্তিত আছে -
(A) বহুদলীয় ব্যবস্থা
(B) একদলীয় ব্যবস্থা
(C) দ্বিদলীয় ব্যবস্থা
(D) দলহীন ব্যবস্থা
উত্তর : (B) একদলীয় ব্যবস্থা
54. লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি কোন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল ?
(A) রাশিয়ার
(B) আমেরিকার
(C) দক্ষিণ আফ্রিকার
(D) ব্রিটেন
উত্তর : (D) ব্রিটেন
55. ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি ________ দেশের প্রধান দুটি রাজনৈতিক দল।
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) দক্ষিণ আফ্রিকা
(D) অস্ট্রেলিয়া
উত্তর : (A) মার্কিন যুক্তরাষ্ট্র
56. শাসনকার্য পরিচালনা করা ও সরকার গঠন করা যাদের কাজ -
(A) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
(B) সমাজসেবামূলক ক্লাব
(C) রাজনৈতিক দল
(D) সাংস্কৃতিক সংগঠন
উত্তর : (C) রাজনৈতিক দল
57. বর্তমানে ভারতীয় জনতা দল (BJP) ভারতের -
(A) প্রধান বিরোধী দল
(B) প্রধান শাসক দল
(C) ভাষাভিত্তিক দল
(D) আঞ্চলিক দল
উত্তর : (B) প্রধান শাসক দল
58. কার নেতৃত্বে ভারতে দ্বিতীয় ইউ পি এ (UPA) সরকার গঠিত হয়েছিল - [XI-17]
(A) অটল বিহারী বাজপেয়ী
(B) নবীন পট্টনায়েক
(C) মনমোহন সিং
(D) নরেন্দ্র মোদি
উত্তর : (C) মনমোহন সিং
59. 'যেখানে বিরোধী দল নেই, সেখানে গণতন্ত্র নেই' - উক্তিটি কার -
(A) অ্যালান বল
(B) আইভর জেনিংস
(C) হ্যারল্ড লাস্কি
(D) রামসে মিওর
উত্তর : (B) আইভর জেনিংস
60. বিভিন্ন রাজনৈতিক দল সমবেত হয়ে সরকার গঠনের প্রয়াসকে বলা হয় - [XI-24]
(A) একদলীয় শাসন
(B) রাষ্ট্রপতি শাসিত রাজনীতি
(C) জোট রাজনীতি
(D) দ্বিদলীয় রাজনীতি
উত্তর : (C) জোট রাজনীতি
❖ class 12 sem 3 political science chapter 5 question answer
61. ভারতে 'আধিপত্যশীল দল ব্যবস্থার' অবসান ঘটেছে কোন লোকসভা নির্বাচনের পর থেকে -
(A) তৃতীয় লোকসভা
(B) পঞ্চম লোকসভা
(C) নবম লোকসভা
(D) দ্বাদশ লোকসভা
উত্তর : (C) নবম লোকসভা
62. প্রথম কোন বিরোধী নেতা ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা পান -
(A) জগজীবন রাম
(B) এ কে গোপালন
(C) ওয়াই বি চ্যবন
(D) অটলবিহারী বাজপেয়ী
উত্তর : (C) ওয়াই বি চ্যবন
63. পৃথিবীর কোথায় প্রথম রাজনৈতিক দলপ্রথার উদ্ভব হয় -
(A) আমেরিকায়
(B) ফ্রান্সে
(C) রাশিয়ায়
(D) ব্রিটেনে
উত্তর : (D) ব্রিটেনে
64. ভারতের কোন রাজ্যে প্রথম EVM ব্যবহার করা হয় -
(A) গুজরাট
(B) ওড়িশা
(C) পাঞ্জাব
(D) কেরালা
উত্তর : (D) কেরালা
65. রাজনৈতিক দলগুলিকে তাদের প্রতিষ্ঠার সঠিক সময়ানুক্রম (পুরনো থেকে নতুন) অনুযায়ী সাজাও :
(I) অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITMC)
(II) তেলুগু দেশম পার্টি (TDP)
(III) অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক (AIFB)
(IV) মণিপুর ন্যাশনাল কনফারেন্স (MNC)
বিকল্পসমূহ :
(A) (IV)-(I)-(II)-(III)
(B) (III)-(II)-(I)-(IV)
(C) (I)-(III)-(IV)-(II)
(D) (II)-(I)-(III)-(IV)
উত্তর : (B) (III)-(II)-(I)-(IV)
66. নিচের কোনটি ভারতের একটি অন্যতম ভাষাভিত্তিক আঞ্চলিক দল -
(A) অকালি দল
(B) গোর্খা লিগ
(C) ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
(D) মিজো ন্যাশনাল ফ্রন্ট
উত্তর : (B) গোর্খা লিগ
67. পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রথমবার ক্ষমতায় এসেছিল - [XI-24]
(A) 1977 খ্রিস্টাব্দে
(B) 1970 খ্রিস্টাব্দে
(C) 1996 খ্রিস্টাব্দে
(D) 2011 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1977 খ্রিস্টাব্দে
68. দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত আছে যেখানে -
(A) স্পেন ও মিশরে
(B) ভারত ও ফ্রান্সে
(C) মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে
(D) জাপান ও চিনে
উত্তর : (C) মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে
69. ভারতের দুটি প্রধান জাতীয় দলের নাম হলো - [XI-23, 10, 08, 06]
(A) তেলুগু দেশম ও মুসলিম লিগ
(B) জাতীয় কংগ্রেস ও বিজেপি
(C) অকালি দল ও কেরল কংগ্রেস
(D) ফরওয়ার্ড ব্লক ও আরএসপি
উত্তর : (B) জাতীয় কংগ্রেস ও বিজেপি
70. ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণিবিভাজনের মাপকাঠি নির্ধারণ করে -
(A) ভারতের পার্লামেন্ট
(B) নির্বাচন কমিশন
(C) ভারতের প্রধানমন্ত্রী
(D) দেশের সুপ্রিম কোর্ট
উত্তর : (B) নির্বাচন কমিশন
71. পশ্চিমবঙ্গের দুটি প্রধান রাজনৈতিক দলের নাম হলো -
(A) তৃণমূল কংগ্রেস ও বিজেপি
(B) তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট
(C) বিজেপি ও অকালি দল
(D) ডিএমকে ও অসম গণপরিষদ
উত্তর : (A) তৃণমূল কংগ্রেস ও বিজেপি
72. ভারতের রাজনৈতিক দলগুলিকে প্রতীক চিহ্ন প্রদান করে কোন সংস্থা -
(A) নির্বাচন কমিশন
(B) নীতি আয়োগ
(C) লোকসভার স্পিকার
(D) কেন্দ্রীয় আইন মন্ত্রক
উত্তর : (A) নির্বাচন কমিশন
73. 'রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন' - বলেছেন -
(A) মরিস জোন্স
(B) লর্ড ব্রাইস
(C) অ্যালান বল
(D) রবার্ট মিশেলস
উত্তর : (C) অ্যালান বল
74. ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা CPI(M) গঠিত হয় -
(A) ১৯৫২ খ্রিস্টাব্দ
(B) ১৯৭১ খ্রিস্টাব্দ
(C) ১৯৬৪ খ্রিস্টাব্দ
(D) ১৯৮৪ খ্রিস্টাব্দ
উত্তর : (C) ১৯৬৪ খ্রিস্টাব্দ
75. বর্তমান ভারতীয় সংসদে প্রধান বিরোধী দলটির নাম হলো - [XI-15, 07]
(A) বহুজন সমাজ পার্টি
(B) আম আদমি পার্টি
(C) কংগ্রেস
(D) সমাজবাদী পার্টি
উত্তর : (C) কংগ্রেস
76. ভারতীয় জনতা পার্টি (BJP) _____ খ্রিস্টাব্দে গঠিত হয়।
(A) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(B) ১৯৮০ খ্রিস্টাব্দে
(C) ১৯৬১ খ্রিস্টাব্দে
(D) ১৯৫২ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৯৮০ খ্রিস্টাব্দে
77.নেতাজি সুভাষচন্দ্র বসুর ফরওয়ার্ড ব্লক দলটির জন্ম কত সালে -
(A) ১৯৪০ খ্রিস্টাব্দে
(B) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(C) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(D) ১৯৫০ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৯৪০ খ্রিস্টাব্দে
78. কোন দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা রয়েছে -
(A) চিনে
(B) ভারতে
(C) জাপানে
(D) ফ্রান্সে
উত্তর : (A) চিনে
79. অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (TMC) দলটির জন্ম হয় কোন সালে -
(A) 1990 সালে
(B) 1998 সালে
(C) 1995 সালে
(D) 2001 সালেcheck
উত্তর : (B) 1998 সালে
80. ভারতের অধিকাংশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের উৎপত্তি ঘটেছে কোন প্রধান দল থেকে -
(A) ফরোয়ার্ড ব্লক
(B) ভারতীয় জাতীয় কংগ্রেস
(C) গদর পার্টি
(D) স্বরাজ পার্টি
উত্তর : (B) भारतीय জাতীয় কংগ্রেস
❖ wb class 12 political science chapter 5 mcq
81. বিজু জনতা দল (BJD) কোন রাজ্যের একটি প্রধান আঞ্চলিক দল -
(A) ওড়িশা
(B) ঝাড়খণ্ড
(C) ছত্তিশগড়
(D) রাজস্থান
উত্তর : (A) ওড়িশা
82. কার নেতৃত্বে জাতীয় মোর্চা জোটটি গড়ে ওঠে -
(A) অটলবিহারী বাজপেয়ী
(B) বিশ্বনাথ প্রতাপ সিং
(C) চন্দ্র শেখর
(D) এইচ. ডি. দেবেগৌড়া
উত্তর : (B) বিশ্বনাথ প্রতাপ সিং
83. _______ নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক দলটি গড়ে উঠেছিল।
(A) জওহরলাল নেহরু
(B) মহাত্মা গান্ধী
(C) সুভাষ চন্দ্র বসু
(D) রাসবিহারী বসু
উত্তর : (C) সুভাষ চন্দ্র বসু
84. স্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় কোন দেশে -
(A) ফ্রান্সে
(B) ইংল্যান্ডে
(C) জাপানে
(D) জার্মানিতে
উত্তর : (B) ইংল্যান্ডে
85. ভারতে জাতীয় দলের স্বীকৃতি লাভ করার দুটি শর্ত -
বিবৃতি (I): চার বা তার বেশি রাজ্যে মোট বৈধ ভোটের অন্তত ৬ শতাংশ পাওয়া আবশ্যিক।
বিবৃতি (II): লোকসভায় সংশ্লিষ্ট দলটির অন্তত চারটি আসন থাকা প্রয়োজন।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (I) সত্য কিন্তু (II) মিথ্যা
(B) বিবৃতি (I) ও (II) উভয় বিবৃতিই সত্য
(C) বিবৃতি (I) ও (II) উভয় বিবৃতিই মিথ্যা
(D) বিবৃতি (II) সত্য কিন্তু (I) মিথ্যা
উত্তর : (B) বিবৃতি (I) ও (II) উভয় বিবৃতিই সত্য
86. পশ্চিমবঙ্গে প্রথম কত সালে জোট সরকার গঠিত হয়েছিল -
(A) ১৯৫২ সালে
(B) ১৯৬৭ সালে
(C) ১৯৫৭ সালে
(D) ১৯৮৯ সালে
উত্তর : (B) ১৯৬৭ সালে
87. পাঞ্জাবের প্রধান দল 'অকালি দল' (Akali) মূলত একটি -
(A) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
(B) আঞ্চলিক দল
(C) ভাষাভিত্তিক দল
(D) জাতীয় দল
উত্তর : (B) আঞ্চলিক দল
88. পশ্চিমবঙ্গে বামফ্রন্ট প্রথমবার ______ খ্রিস্টাব্দে ক্ষমতায় এসেছিল।
(A) ১৯৬০ খ্রিস্টাব্দে
(B) ১৯৮০ খ্রিস্টাব্দে
(C) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(D) ১৯৭৭ খ্রিস্টাব্দে
উত্তর : (D) ১৯৭৭ খ্রিস্টাব্দে
89. সর্বাত্মক একদলীয় শাসনব্যবস্থা লক্ষ্য করা গেছে কোন দেশে -
(A) ফ্রান্সে
(B) ইতালিতে
(C) সুইজারল্যান্ডে
(D) কানাডায়
উত্তর : (B) ইতালিতে
90. নিচের কোনটি একটি সর্বভারতীয় জাতীয় দল -
(A) এআইএডিএমকে (AIADMK)
(B) শিবসেনা
(C) ডিএমকে (DMK)
(D) কংগ্রেস
উত্তর : (D) কংগ্রেস
91. ডি এম কে (DMK) কোন রাজ্যের প্রধান রাজনৈতিক দল -
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) অন্ধ্রপ্রদেশ
(D) মহারাষ্ট্র
উত্তর : (A) তামিলনাড়ু
92. অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা নিচের কোথায় দেখা যায় -
(A) মার্কিন যুক্তরাষ্ট্রে
(B) শ্রীলঙ্কায়
(C) বাংলাদেশে
(D) ইতালিতে
উত্তর : (A) মার্কিন যুক্তরাষ্ট্রে
93. রাজ্যস্তরে সরকার গঠন করেছে এমন একটি আঞ্চলিক স্বীকৃত রাজনৈতিক দল হল -
(A) অসম গণপরিষদ
(B) পিপলস ডেমোক্রেটিক পার্টি
(C) জনতা দল ইউনাইটেড
(D) তেলুগু দেশম পার্টি
উত্তর : (A) অসম গণপরিষদ
94. জাতীয় কংগ্রেস প্রথম কোন বছর দুই ভাগে ভাগ হয়ে যায় -
(A) ১৯৭৫ খ্রিস্টাব্দে
(B) ১৯৬৯ খ্রিস্টাব্দে
(C) ১৯৫২ খ্রিস্টাব্দে
(D) ১৯৯৯ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৯৬৯ খ্রিস্টাব্দে
95. অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলটি কার হাত ধরে গঠিত হয়েছিল -
(A) মমতা বন্দ্যোপাধ্যায়
(B) সুস্মিতা দেব
(C) মহুয়া মৈত্র
(D) কাকলি ঘোষ
উত্তর : (A) মমতা বন্দ্যোপাধ্যায়
96. 'The Politics of Defection' নামক বিখ্যাত বইটির লেখক কে -
(A) জে ডব্লিউ গার্নার
(B) এস কাশ্যপ
(C) হারম্যান ফাইনার
(D) এ ভি ডাইসি
উত্তর : (B) এস কাশ্যপ
97. ডি.এম.কে. (DMK) দলটির প্রতিষ্ঠাতা কে ছিলেন -
(A) এম. কে. স্ট্যালিন
(B) সি. এন. আন্নাদুরাই
(C) চন্দ্রবাবু নাইডু
(D) কে. চন্দ্রশেখর রাও
উত্তর : (B) সি. এন. আন্নাদুরাই
98. ভারতের বর্তমান সাধারণ নির্বাচন অনুযায়ী মোট কতটি স্বীকৃত রাজ্য দল বা আঞ্চলিক দল রয়েছে -
(A) ৪৫টি
(B) ৬০টি
(C) ৫৮টি
(D) ৩২টি
উত্তর : (C) ৫৮টি
99. ভারতের রাজনৈতিক দলগুলোকে সরকারি স্বীকৃতি প্রদান করে কে -
(A) নীতি আয়োগ
(B) সুপ্রিম কোর্ট
(C) সংসদ
(D) নির্বাচন কমিশন
উত্তর : (D) নির্বাচন কমিশন
100. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(I) চন্দ্রশেখর (a) United Front
(II) দেবগৌড়া (b) National Democratic Alliance
(III) অটল বিহারী বাজপেয়ী (c) United Progressive Alliance
(IV) মনমোহন সিং (d) National Front
বিকল্পসমূহ :
(A) (I)-(b), (II)-(a), (III)-(d), (IV)-(c)
(B) (I)-(a), (II)-(c), (III)-(b), (IV)-(d)
(C) (I)-(d), (II)-(a), (III)-(b), (IV)-(c)
(D) (I)-(c), (II)-(d), (III)-(a), (IV)-(b)
উত্তর : (C) (I)-(d), (II)-(a), (III)-(b), (IV)-(c)
101. ফার্স্ট পাস্ট দ্য পোস্ট (FPTP) নির্বাচনী ব্যবস্থাটি ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্দিষ্ট আছে -
(A) ৮১ নম্বর অনুচ্ছেদে
(B) ৩২৪ নম্বর অনুচ্ছেদে
(C) ৫২ নম্বর অনুচ্ছেদে
(D) ১১০ নম্বর অনুচ্ছেদে
উত্তর : (A) ৮১ নম্বর অনুচ্ছেদে
102. সি পি আই (CPI) দলের সমর্থিত শ্রমিক সংগঠন হল -
(A) CITU
(B) AITUC
(C) INTUC
(D) BMS
উত্তর : (B) AITUC
103. ভারতের কোন প্রাচীন রাজনৈতিক দল থেকে পরবর্তীকালে বহু দলের উৎপত্তি ঘটেছে - [XI-24]
(A) বিজেপি
(B) সিপিআইএম
(C) জাতীয় কংগ্রেস
(D) ভারতের কমিউনিস্ট পার্টি
উত্তর : (C) জাতীয় কংগ্রেস
104. ডি.এম.কে (DMK) ____ ধরনের দল।
(A) ধর্মভিত্তিক দল
(B) জাতিভিত্তিক দল
(C) শ্রেণীভিত্তিক দল
(D) ভাষাভিত্তিক দল
উত্তর : (D) ভাষাভিত্তিক দল
105. একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে _____ দেশে ।
(A) চিনে
(B) ব্রিটেনে
(C) মার্কিন যুক্তরাষ্ট্রে
(D) ফ্রান্সে
উত্তর : (A) চিনে
106. ভারতের রাজনীতিতে UPA বলতে মূলত বোঝায় - [XI-24]
(A) United Power Alliance
(B) Union of Progressive Alliance
(C) United Progressive Association
(D) United Progressive Alliance
উত্তর : (D) United Progressive Alliance
107. সি পি আই (এম) দলের প্রধান শ্রমিক সংগঠন হল -
(A) AITUC
(B) BMS
(C) CITU
(D) INTUC
উত্তর : (C) CITU
108. বহুদলীয় জোট রাজনীতির প্রধান সূচনা হয় কবে -
(A) ১৯৭৭ খ্রিস্টাব্দে
(B) ১৯৮৯ খ্রিস্টাব্দে
(C) ১৯৯৯ খ্রিস্টাব্দে
(D) ১৯৯১ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৯৮৯ খ্রিস্টাব্দে
109. ভারতীয় জনতা পার্টির (BJP) নিয়ন্ত্রিত বা সমর্থিত শ্রমিক সংঘ কোনটি - (A) ভারতীয় মজদুর সংঘ
(B) হিন্দু মজদুর সভা
(C) অল ইন্ডিয়া ফরওয়ার্ড ট্রেড ইউনিয়ন
(D) প্রগ্রেসিভ লেবার ইউনিয়ন
উত্তর : (A) ভারতীয় মজদুর সংঘ
110. ভারতে লোকসভার মোট সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে -
(A) ৫৫০টি
(B) ৫২৫টি
(C) ৫৬০টি
(D) ৫৪টি
উত্তর : (A) ৫৫০টি
111. বর্তমানে ভারতে লোকসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত -
(A) ৫৪৫টি
(B) ৫০০টি
(C) ৫৪৩টি
(D) ৫৫০টি
উত্তর : (C) ৫৪৩টি
112. রাজনৈতিক দলগুলির নির্বাচনি প্রতীক চিহ্ন প্রদান করে -
(A) পরিকল্পনা কমিশন
(B) নির্বাচন কমিশন
(C) সীমানা পুনর্নির্ধারণ কমিশন
(D) আইন কমিশন
উত্তর : (B) নির্বাচন কমিশন
113. 'Modern Politics and Government' নামক গ্রন্থটির লেখক কে -
(A) অ্যালান বল
(B) মরিস জোনস
(C) হ্যারল্ড ল্যাস্কি
(D) রজনী কোঠারি
উত্তর : (A) অ্যালান বল
114. 'Capitalism, Socialism and Democracy' বইটি কার লেখা -
(A) জন লক
(B) জোসেফ শ্যুমপিটার
(C) টমাস হব্স
(D) কার্ল মার্কস
উত্তর : (B) জোসেফ শ্যুমপিটার
115. ভারতের কোন রাজ্যে প্রথম পরীক্ষামূলকভাবে VVPAT ব্যবস্থা চালু করা হয়েছিল -
(A) নাগাল্যান্ড
(B) কেরালা
(C) গোয়া
(D) ত্রিপুরা
উত্তর : (A) নাগাল্যান্ড
116. ভারতে প্রথম কোন লোকসভা নির্বাচনে VVPAT ব্যবহৃত হয়েছিল -
(A) দশম লোকসভা
(B) ষষ্ঠাদশ লোকসভা
(C) একাদশ লোকসভা
(D) দ্বাদশ লোকসভা
উত্তর : (B) ষষ্ঠাদশ লোকসভা
117. ভারতে জাতীয় দলের স্বীকৃতি পাওয়ার শর্ত সম্পর্কিত দুটি বিবৃতি লক্ষ্য করো:
বিবৃতি (I): অন্তত তিনটি ভিন্ন রাজ্য থেকে লোকসভায় ২% আসন জিততে হবে।
বিবৃতি (II): চার বা তার বেশি রাজ্যে লোকসভা বা বিধানসভা নির্বাচনে মোট প্রদত্ত ভোটের অন্তত ৮% ভোট এবং ৪টি লোকসভা আসনে জয়লাভ করতে হবে।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (I) সত্য কিন্তু (II) মিথ্যা
(B) বিবৃতি (I) ও (II) দুটি বিবৃতিই আইনগতভাবে সত্য
(C) বিবৃতি (I) ও (II) উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(D) বিবৃতি (II) সত্য কিন্তু (I) সম্পূর্ণ মিথ্যা
উত্তর : (A) বিবৃতি (I) সত্য কিন্তু (II) মিথ্যা
118. নির্বাচন কমিশন ১৯৮১ সালে জাতীয় কংগ্রেসের কোন্ শাখাটিকে আসল ভারতীয় জাতীয় কংগ্রেসের স্বীকৃতি দেয় -
(A) কংগ্রেস (ইউ)
(B) কংগ্রেস (আর)
(C) কংগ্রেস (আই)
(D) কংগ্রেস (ও)
উত্তর : (C) কংগ্রেস (আই)
119. NDA-এর পুরো কথাটি হলো -
(A) National Democratic Alliance
(B) Non-Democratic Alliance
(C) New Democratic Alliance
(D) Neutral Democratic Alliance
উত্তর : (A) National Democratic Alliance
120. জাতীয় কংগ্রেস দলের শ্রমিক সংগঠনটির নাম হল -
(A) INTUC
(B) HMS
(C) UTUC
(D) CITU
উত্তর : (A) INTUC
121. ভারতের সর্বশেষ বা অষ্টাদশ লোকসভা নির্বাচন কবে হয়েছে -
(A) ২০১৯ খ্রিস্টাব্দে
(B) ২০২২ খ্রিস্টাব্দে
(C) ২০২৪ খ্রিস্টাব্দে
(D) ২০২০ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ২০২৪ খ্রিস্টাব্দে
122. বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন বৃহত্তম রাজনৈতিক দল কোনটি -
(A) INC
(B) BJP
(C) TMC
(D) AAP
উত্তর : (B) BJP
123. নিচের কাদের মূল উদ্দেশ্য থাকে রাষ্ট্রের ক্ষমতা দখল করা -
(A) দাতব্য সমাজসেবা প্রতিষ্ঠান
(B) বণিক সভা বা চেম্বার অফ কমার্স
(C) সাংস্কৃতিক ক্লাব
(D) রাজনৈতিক দল
উত্তর : (D) রাজনৈতিক দল
124. পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার মোট নির্বাচিত আসন সংখ্যা কত -
(A) ২৯৪টি
(B) ২৯৫টি
(C) ২৯২টি
(D) ২৯৮টি
উত্তর : (A) ২৯৪টি
125. ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) দক্ষিণ ভারতের দুটি আঞ্চলিক দল (a) বিজেপি ও জাতীয় কংগ্রেস
(ii) পশ্চিমবঙ্গের দুটি বামপন্থী রাজনৈতিক দল (b) হিন্দু মহাসভা ও মুসলিম লিগ
(iii) পশ্চিমবঙ্গের দুটি বিরোধী দল (c) সি পি আই (এম) ও সি পি আই
(iv) ভারতের দুটি সাম্প্রদায়িক দল (d) ডি এম কে ও তেলুগু দেশম
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
126. ভারতীয় দলব্যবস্থাকে সর্বভারতীয় দল ও একরাজ্য দল—এই দু-ভাগে কে ভাগ করেছেন -
(A) মরিস জোনস্
(B) রজনী কোঠারি
(C) লর্ড ব্রাইস
(D) এ. ভি. ডাইসি
উত্তর : (A) মরিস জোনস্
127. লোকসভার সমস্ত আসনে ভারতে প্রথম কোন নির্বাচনে EVM চালু হয় -
(A) চতুর্দশ লোকসভা
(B) পঞ্চদশ লোকসভা
(C) নবম লোকসভা
(D) অষ্টম লোকসভা
উত্তর : (A) চতুর্দশ লোকসভা
128. "দল হল কিছু নির্দিষ্ট নীতির ভিত্তিতে সংঘবদ্ধ জনসমষ্টি যা যৌথ প্রয়াসের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করে।"- উক্তিটি কার -
(A) হ্যারল্ড লাস্কি
(B) জঁ বোঁদা
(C) এডমন্ড বার্ক
(D) ডেভিড ইস্টন
উত্তর : (C) এডমন্ড বার্ক
129. ভারতের রাজনৈতিক দলগুলো মূলত কীরূপ -
(A) শুধু চরমপন্থী
(B) বাম থেকে দক্ষিণপন্থী
(C) শুধু নরমপন্থী
(D) আদর্শহীন বা উদাসীন
উত্তর : (B) বাম থেকে দক্ষিণপন্থী
130. বিবৃতি (A): প্রথম সাধারণ নির্বাচনের পর ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের উদ্ভব ঘটে।
কারণ (R): সেসময় ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি এবং আঞ্চলিক বৈষম্য দেখা দিয়েছিল।
বিকল্পসমূহ :
(A) A সত্য কিন্তু R সম্পূর্ণ ভুল
(B) A এবং R উভয়ই সঠিক, কিন্তু R হল A-এর ভুল ব্যাখ্যা
(C) A ভুল কিন্তু R সম্পূর্ণ সঠিক
(D) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
উত্তর : (D) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা