WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ MCQ | সমসাময়িক বিশ্বে নিরাপত্তা প্রশ্ন উত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়

0

সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ MCQ

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা মোট ৪০ নম্বরের হবে। এই ৪০ নম্বরের মধ্যে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের তৃতীয় অধ্যায় : 'সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ' থেকে মোট ৭টি MCQ প্রশ্ন আসবে, যার পূর্ণমান ৭ নম্বর। অর্থাৎ, এই অধ্যায়টি ভালো করে পড়লে শুরুতেই একবারে ৭ নম্বর তুলে নেওয়া সম্ভব। তোমাদের প্রস্তুতির সুবিধার্থে এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নোত্তরসহ একটি ফ্রি PDF নিচে দেওয়া হলো। এর পাশাপাশি, দীর্ঘদিনের নির্ভরযোগ্যতার ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও 'WB Semester Team' নতুন সিলেবাস ও প্রশ্নের ধরন মেনে একটি বিশেষ সাজেশন ই-বুক (PDF) তৈরি করেছে। এই ই-বুকে প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ MCQ এমনভাবে সাজানো হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে সাহায্য করবে। যারা নিখুঁত প্রস্তুতির জন্য আমাদের এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।

সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ MCQ

❖ সমকালীন বিশ্বে নিরাপত্তা ধারণাসমূহ mcq

[বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে 'সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা' অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. SALT-I স্বাক্ষরিত হয়েছিল - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ভারত ও চিনের মধ্যে
(B) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে
(C) আমেরিকা ও ভারতের মধ্যে
(D) ভারত ও পাকিস্তানের মধ্যে
উত্তর : (B) আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে

2. SALT-II স্বাক্ষরিত হয় - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ১৯৭৩ সালে
(B) ১৯৭২ সালে
(C) ১৯৭৫ সালে
(D) ১৯৭৯ সালে
উত্তর : (D) ১৯৭৯ সালে

3. ভারত সরকারের কোন্ মন্ত্রক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখাশোনা করে?
(A) গৃহ মন্ত্রক
(B) বিদেশ মন্ত্রক
(C) প্রতিরক্ষা মন্ত্রক
(D) আইন মন্ত্রক
উত্তর : (A) স্বরাষ্ট্র মন্ত্রক

4. ভারত সরকারের কোন্ মন্ত্রক বাহ্যিক নিরাপত্তা বা বৈদেশিক সম্পর্ক পরিচালনা করে?
(A) অর্থ মন্ত্রক
(B) পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রক
(C) স্বরাষ্ট্র মন্ত্রক
(D) তথ্যপ্রযুক্তি মন্ত্রক
উত্তর : (B) পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রক

5. বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ১৯৯০ সালে
(B) ১৯৯১ সালে
(C) ১৯৯২ সালে
(D) ১৯৯৫ সালে
উত্তর : (A) ১৯৯০ সালে

6. বিবৃতি (A) : মানব নিরাপত্তা রাষ্ট্রের তুলনায় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয়। 
কারণ (R) : সংকীর্ণ অর্থে, মানব নিরাপত্তা সন্ত্রাসবাদ বা সাম্প্রদায়িক দাঙ্গার মতো বিষয়গুলিকে প্রতিরোধ করে।
বিকল্পসমূহ : 
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়

7. কোন্ আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রথমবার তাদের রিপোর্টে 'মানব নিরাপত্তা' ধারণাটি তুলে ধরেছিল?
(A) জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি
(B) বিশ্ব স্বাস্থ্য সংস্থা 
(C) বিশ্ব ব্যাংক 
(D) আন্তর্জাতিক মুদ্রা তহবিল
উত্তর : (A) জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি

8. প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান বিশ্বে অস্ত্র ব্যবহারের সমস্যার শতকরা কত অংশ অভ্যন্তরীণ সমস্যাজনিত?
(A) ৮০%
(B) ৫৫%
(C) ৯৫%
(D) ৯০%
উত্তর : (C) ৯৫%

9. নীচের কোনটি ভারতের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তার অংশ নয়?
(A) BSF
(B) ISI
(C) CRPF
(D) Assam Rifles
উত্তর : (B) ISI 

10. ________বলতে বোঝায় ইচ্ছাকৃত অসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) অভিপ্রয়াণ
(B) সন্ত্রাসবাদ
(C) অস্ত্র নিয়ন্ত্রণ
(D) মহামারি
উত্তর : (B) সন্ত্রাসবাদ

11. পরিবেশ সংক্রান্ত 'কিয়োটো প্রটোকল' কবে গৃহীত হয়?
(A) ৫ জুন, ১৯৯০ খ্রিস্টাব্দে
(B) ১১ ডিসেম্বর, ১৯৯৭ খ্রিস্টাব্দে
(C) ২০ সেপ্টেম্বর, ২০০৫ খ্রিস্টাব্দে
(D) ১৫ আগস্ট, ২০১২ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১১ ডিসেম্বর, ১৯৯৭ খ্রিস্টাব্দে

12. বর্তমানে তালিবান কোন্ দেশে তাদের শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে?
(A) ইরান
(B) ইরাক
(C) আফগানিস্তান
(D) সিরিয়া
উত্তর : (C) আফগানিস্তান

13. 'Poverty and Famines' গ্রন্থটির রচয়িতা -
(B) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
(C) মনমোহন সিং
(D) রাঘবাম রাজন
উত্তর : (A) অমর্ত্য সেন

14. শক্তিসাম্য যার উপাদান - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) অপ্রথাগত নিরাপত্তা
(B) ঐতিহ্যগত নিরাপত্তা
(C) যুদ্ধ
(D) হুমকি
উত্তর : (B) ঐতিহ্যগত নিরাপত্তা

15. ভারত-চীন যুদ্ধ কত সালে হয়েছিল?
(A) ১৯৬২ সালে
(B) ১৯৬৫ সালে
(C) ১৯৭২ সালে
(D) ১৯৯৯ সালে
উত্তর : (A) ১৯৬২ সালে

16. ভারতে সন্ত্রাস দমনের উদ্দেশ্যে তৈরি হওয়া কেন্দ্রীয় আইন -
(A) TADA
(B) FEMA
(C) RERA
(D) NREGA
উত্তর : (A) TADA

17. 'কিয়োটো প্রটোকল' চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হয় -
(A) ১১ ডিসেম্বর, ১৯৯৭ খ্রিস্টাব্দে
(B) ২০ সেপ্টেম্বর, ২০০৫ খ্রিস্টাব্দে
(C) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫ খ্রিস্টাব্দে
(D) ১ জানুয়ারি, ২০০০ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫ খ্রিস্টাব্দে

18. আন্তর্জাতিক সংস্থা 'UNDP'-এর প্রধান বা মূল কাজ কী?
(A) বৈশ্বিক সীমানা মীমাংসা করা
(B) বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ করা
(C) বিজ্ঞান চেতনা বাড়ানো
(D) নারীশিক্ষার বিস্তার করা
উত্তর : (B) বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ করা

19. দক্ষিণ এশিয়ার দারিদ্র্যের কারণ হয়েছে-
(A) নিরক্ষরতা
(B) জনসংখ্যা
(C) অভিবাসন
(D) সন্ত্রাসবাদ
উত্তর : (B) জনসংখ্যা

20. 'খালিস্তান' গঠনের দাবি কোন্ সম্প্রদায়ের মধ্যে উঠেছিল?
(A) সুফি
(B) পার্সী
(C) শিখ
(D) ইহুদি
উত্তর : (C) শিখ

❖ সমসাময়িক বিশ্বে নিরাপত্তা question answer class 12

21. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নিরাপত্তার প্রধান দুটি ধরন কী কী?
(A) সামাজিক ও রাজনৈতিক
(B) অভ্যন্তরীণ ও আঞ্চলিক
(C) প্রথাগত ও অপ্রথাগত
(D) সামরিক ও অর্থনৈতিক
উত্তর : (C) প্রথাগত ও অপ্রথাগত

22. প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে একটি সার্বভৌম দেশের সবথেকে বড়ো বাহ্যিক হুমকি -
(A)  মিলিটারি আক্রমণ
(B) দেশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ
(C) চরম আঞ্চলিকতাবাদ
(D) অর্থনৈতিক মন্দা
উত্তর : (A)  মিলিটারি আক্রমণ

23. ভারতে প্রতি বছর কোন্ দিনটিতে 'জাতীয় নিরাপত্তা দিবস' পালন করা হয়?
(A) ৫ সেপ্টেম্বর
(B) ১০ ডিসেম্বর
(C) ৪ মার্চ
(D) ১৫ জানুয়ারি
উত্তর : (C) ৪ মার্চ

24. বিবৃতি (I) : মহামারি একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমিত থাকে। 
বিবৃতি (II) : অতিমারি সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যেমন কোভিড-১৯।
বিকল্পসমূহ : 
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(C) বিবৃতি (I) ও (II) উভয়ই সত্য
(D) বিবৃতি (I) ও (II) উভয়ই মিথ্যা
উত্তর : (C) বিবৃতি (I) ও (II) উভয়ই সত্য

25. বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী ক্ষতিকারক বস্তু বা গ্যাসগুলিকে একত্রে কী বলা হয়?
(A) DDT
(B) GHG
(C) ODS
(D) CFC
উত্তর : (C) ODS 

26. বিবৃতি (A) : অভিপ্রয়াণ মূলত দুই ভাগে বিভক্ত - অভিবাসী ও শরণার্থী। 
কারণ (R) : অভিবাসীরা ভালো সুযোগের আশায় দেশ ছাড়েন, আর শরণার্থীরা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বাধ্য হয়ে দেশ ছাড়েন।
বিকল্পসমূহ : 
(A) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা

27. NPT স্বাক্ষরিত হয়েছিল - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ১৯৬৮ সালে
(B) ১৯৭১ সালে
(C) ১৯৭২ সালে
(D) ১৯৯৯ সালে
উত্তর : (B) ১৯৬৮ সালে

28. মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থায় সন্ত্রাসবাদী হানা সংঘটিত হয়েছিল-
(A) ২০০০ সালের ৭ সেপ্টেম্বর
(B) ২০০১ সালের ১১ সেপ্টেম্বর
(C) ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর
(D) ২০০৪ সালের ৬ সেপ্টেম্বর
উত্তর : (B) ২০০১ সালের ১১ সেপ্টেম্বর

29. ১৯৪৬-১৯৯১ সালের মধ্যে বিশ্বে গৃহযুদ্ধের সম্ভাবনা কত গুণ বাড়ে?
(A) ৫ গুণ
(B) ১২ গুণ
(C) ১৫ গুণ
(D) ২৫ গুণ
উত্তর : (B) ১২ গুণ

30. প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কোন্টি অভ্যন্তরীণ সমস্যার অন্তর্গত নয়?
(A) গৃহযুদ্ধ
(B) বিচ্ছিন্নতাবাদ
(C) আঞ্চলিকতাবাদ
(D) বহিঃদেশীয় আক্রমণ
উত্তর : (D) বহিঃদেশীয় আক্রমণ

31. নীচের কোনটি অপ্রথাগত নিরাপত্তার ধরন নয় ?
(A) বিশ্বব্যাপী মহামারি
(B) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ
(C) মিলিটারি 
(D) চরম অর্থনৈতিক দারিদ্র্য
উত্তর : (C) মিলিটারি 

32. কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিখ্যাত 'ABM' চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(A) ১৯৬৫ খ্রিঃ
(B) ১৯৮৫ খ্রিঃ
(C) ১৯৭২ খ্রিঃ
(D) ১৯৯৫ খ্রিঃ
উত্তর : (C) ১৯৭২ খ্রিঃ

33. প্রতি বছর 'বসুন্ধরা দিবস' বা পৃথিবী দিবস কবে পালিত হয়?
(A) ৫ জুন
(B) ২২ এপ্রিল
(C) ২৪ অক্টোবর
(D) ১১ নভেম্বর
উত্তর : (B) ২২ এপ্রিল

34. ওজোন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে 'মন্ট্রিল প্রটোকল' সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল-
(A) ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ খ্রিস্টাব্দে
(B) ৫ জুন, ১৯৭২ খ্রিস্টাব্দে
(C) ২০ নভেম্বর, ১৯৯২ খ্রিস্টাব্দে
(D) ১ জানুয়ারি, ১৯৮৯ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ খ্রিস্টাব্দে

35. কোন্ বছর ভারত-পাকিস্তান যুদ্ধ হয়নি?
(A) ১৯৬৫ সালে
(B) ১৯৬২ সালে
(C) ১৯৭১ সালে
(D) ১৯৯৯ সালে
উত্তর : (B) ১৯৬২ সালে

36. COVID-19 অতিমারির প্রাদুর্ভাব প্রথম কোথায় শুরু হয়েছিল?
(A) জাপানের টোকিওতে
(B) চিনের উহান শহরে
(C) চিনের বেইজিং-এ
(D) আমেরিকার নিউ ইয়র্কে
উত্তর : (B) চিনের উহান শহরে

37. SALT-II স্বাক্ষরিত হয় আমেরিকা এবং ______ । [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ইংল্যান্ডের
(B) সোভিয়েত ইউনিয়নের
(C) পাকিস্তানের
(D) ভারতের মধ্যে
উত্তর : (B) সোভিয়েত ইউনিয়নের

38. বিবৃতি (A) : মানব নিরাপত্তার ক্ষেত্রে ক্ষুধা, রোগ ও প্রাকৃতিক দুর্যোগের মতো বিষয়গুলিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। 
কারণ (R): এগুলি যুদ্ধ বা সন্ত্রাসবাদের চেয়ে বিশ্বজুড়ে অনেক বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়।
বিকল্পসমূহ : 
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

39. আন্তর্জাতিক রাজনীতিতে প্রথাগত বা ঐতিহ্যগত নিরাপত্তার দুটি মূল দিক -
(A) অর্থনৈতিক ও বাণিজ্যিক
(B) অভ্যন্তরীণ ও বাহ্যিক
(C) সামাজিক ও সাংস্কৃতিক
(D) পরিবেশগত ও মানবিক
উত্তর : (B) অভ্যন্তরীণ ও বাহ্যিক

40. প্রথাগত নিরাপত্তা সুনিশ্চিত করে-
(A) ব্যক্তির নিরাপত্তা 
(B) সাধারণ নাগরিকের নিরাপত্তা 
(C) রাষ্ট্রের নিরাপত্তা 
(D) পরিবেশের ভারসাম্য
উত্তর : (C) রাষ্ট্রের নিরাপত্তা 

❖ সমসাময়িক বিশ্বে নিরাপত্তা question answer

41. ওসামা বিন লাদেন কোন্ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটি গড়ে তোলেন ?
(A) জইশ-ই-মহম্মদ
(B) হামাস
(C) আল-কায়েদা
(D) বোকো হারাম
উত্তর : (C) আল-কায়েদা

42. গ্রিনহাউস গ্যাসের উৎপাদন ও নির্গমন কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী চুক্তিটি হল-
(A) মন্ট্রিল প্রটোকল
(B) কিয়োটো প্রটোকল
(C) জেনেভা কনভেনশন
(D) প্যারিস জলবায়ু চুক্তি
উত্তর : (B) কিয়োটো প্রটোকল

43. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
    ক-স্তম্ভ                           খ-স্তম্ভ
(i) গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট   (a) ১৯৮৬ খ্রি,
(ii) গঙ্গা অ্যাকশন প্ল্যান    (b) ২০১০ খ্রি,
(iii) বায়ু (দূষণ নিয়ন্ত্রণ) আইন    (c) ১৯৭৪ খ্রি,
(iv) জল (দূষণ নিয়ন্ত্রণ) আইন  (d) ১৯৮১ খ্রি।
বিকল্পসমূহ : 
(A) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(b), (ii)-(c), (iii)-(a), (iv)-(d)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c) 

44. ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত পরিবেশ সংক্রান্ত সম্মেলনটি _______নামে পরিচিত
(A) ব্রুন্ডল্যান্ড রিপোর্ট
(B) আর্থ সামিট 
(C) গ্রিন সামিট
(D) কিয়োটো প্রোটোকল
উত্তর : (B) আর্থ সামিট 

45. ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রীজোট পরিবর্তিত হয় কীসের ভিত্তিতে? - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ভৌগোলিক সীমানা
(B) জাতীয় স্বার্থ
(C) জনসংখ্যা
(D) political দল
উত্তর : (B) জাতীয় স্বার্থ

46. অপ্রথাগত নিরাপত্তার প্রধান বা মূল লক্ষ্য কী ?
(A) দেশের সামরিক শক্তি বৃদ্ধি করা
(B) মানবিক এবং সামাজিক বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়া
(C) শুধুমাত্র দেশের সীমান্ত রক্ষা করা
(D) রাষ্ট্রের প্রশাসনিক ক্ষমতা বাড়ানো
উত্তর : (B) মানবিক এবং সামাজিক বিষয়গুলির প্রতি মনোযোগ দেওয়া

47. ভারতের নক্সালবাদী আন্দোলনের সাথে যুক্ত নয় এমন একটি রাজ্য হল-
(A) ছত্তিশগড়
(B) কেরালা
(C) পশ্চিমবঙ্গ
(D) ঝাড়খণ্ড
উত্তর : (B) কেরালা

48. 'COVISHIELD' কোন্ রোগের প্রতিষেধক বা টিকা?
(A) করোনার টিকা
(B) সোয়াইন ফ্লু-এর টিকা
(C) প্লেগ রোগের টিকা
(D) বসন্ত রোগের টিকা
উত্তর : (A) করোনার টিকা

49. চীনকে প্রতিরোধ করতে ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকার জোটটির নাম কী?
(A) NATO
(B) QUAD
(C) AUKUS
(D) G-20
উত্তর : (B) QUAD

50. রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির মতে, নীচের কোনটি মানব নিরাপত্তার একটি মূল উপাদান?
(A) রাজনৈতিক নিরাপত্তা
(B) অর্থনৈতিক নিরাপত্তা
(C) সামরিক নিরাপত্তা
(D) সামাজিক নিরাপত্তা
উত্তর : (B) অর্থনৈতিক নিরাপত্তা 

51. যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয় - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) উদ্‌বাস্তু
(B) অভিবাসী
(C) অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সম্প্রদায়
(D) শ্রমিক হিসেবে
উত্তর : (B) অভিবাসী

52. অপ্রথাগত নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি?
(A) সামরিক নিরাপত্তা
(B) মানব নিরাপত্তা
(C) অস্ত্র প্রতিযোগিতা
(D) আন্তর্জাতিক বাণিজ্য
উত্তর : (B) মানব নিরাপত্তা 

53. রাজনৈতিক, অর্থনৈতিক, খাদ্য, স্বাস্থ্য বা পরিবেশের মতো সাতটি বিষয় যুক্ত রয়েছে কোন্ নিরাপত্তার ধারণায়?
(A) প্রাকৃতিক নিরাপত্তা
(B) দেশীয় নিরাপত্তা
(C) মানব নিরাপত্তা
(D) সম্পদের নিরাপত্তা
উত্তর : (C) মানব নিরাপত্তা

54. নীচের কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান হিসেবে গণ্য হয় না?
(A) সামরিক প্রতিরোধ
(B) শক্তির বা ক্ষমতার ভারসাম্য
(C) অধিগ্রহণ
(D) কৌশলগত জোট গঠন
উত্তর : (C) অধিগ্রহণ 

55. বিবৃতি (A) : প্রচলিত নিরাপত্তা মূলত দেশ ও সামরিক বাহিনীর সাথে যুক্ত। 
কারণ (R) : যুদ্ধ মোকাবিলার জন্য রাষ্ট্র প্রতিরোধ, প্রতিরক্ষা, শক্তিসাম্য ও জোট গঠনের নীতি নেয়।
বিকল্পসমূহ : 
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

56. কোনো একটি দেশের অপ্রথাগত নিরাপত্তা অন্য দেশের নিরাপত্তার সাথে কীরূপ?
(A) সম্পূর্ণ নিরপেক্ষ
(B) ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত
(C) কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়
(D) সাময়িকভাবে বিরোধী
উত্তর : (B) ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত

57. অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হল - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো
(B) দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা
(C) দেশগুলির যারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা
(D) দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা
উত্তর : (B) দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা

58. 'Clash of Civilizations' গ্রন্থটির রচয়িতা কে?
(A) হান্টিংটন
(B) ম্যাকিয়াভেলি
(C) মর্গেনথাউ
(D) কপ্টন
উত্তর : (A) হান্টিংটন

59. 'Global Compact for Migration' (২০১৮) চুক্তিটি কার দ্বারা অনুমোদিত হয়েছে?
(A) সার্ক (SAARC)
(B) আসিয়ান (ASEAN)
(C) রাষ্ট্রপুঞ্জ (UNO)
(D) আফ্রিকান ইউনিয়ন
উত্তর : (C) রাষ্ট্রপুঞ্জ (UNO)

60. ________ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনোরকম ভুল বোঝাবুঝি বা বস্তু ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। - [সংসদ নমুনা প্রশ্ন] 
(A) ঐতিহ্যগত
(B) অপ্রথাগত
(C) যুদ্ধ
(D) হুমকি
উত্তর : (A) ঐতিহ্যগত

❖ wb class 12 semester 3 political science chapter 3 mcq

61. আন্তর্জাতিক 'জৈবিক অস্ত্র সম্মেলন' (Biological Weapons Convention) কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৭৪ সালে
(B) ১৯৭২ সালে
(C) ১৯৯২ সালে
(D) ২০০১ সালে
উত্তর : (B) ১৯৭২ সালে

62. "দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মানবসৃষ্ট"- বিখ্যাত এই উক্তিটি কার?
(A) মার্টিন লুথার কিং
(B) নেলসন ম্যান্ডেলা
(C) মহাত্মা গান্ধী
(D) আব্রাহাম লিংকন
উত্তর : (B) নেলসন ম্যান্ডেলা

63. বিবৃতি (A): বিশ্বব্যাপী দারিদ্র্য নিরাপত্তাহীনতার উৎস। কারণ (R): উচ্চ জনসংখ্যা ও নিম্ন আয় দরিদ্রদের আরও দরিদ্র করে।
বিকল্পসমূহ : 
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

64. বর্তমানে বিশ্বজুড়ে কতগুলি দেশ কিয়োটো চুক্তির নিয়মাবলী মানতে আইনিভাবে দায়বদ্ধ রয়েছে?
(A) ১৫০টি
(B) ১৬৫টি
(C) ১৯২টি
(D) ১৭৮টি
উত্তর : (C) ১৯২টি

65. সন্ত্রাসবাদ সংক্রান্ত নীচের বিবৃতিগুলি লক্ষ করো :
(I) নির্দিষ্ট গোষ্ঠীর দাবি পূরণ না হলে সন্ত্রাসবাদ তৈরি হয়। 
(II) সন্ত্রাসবাদের ৫টি রূপ রয়েছে - রাষ্ট্রীয়, ধর্মীয়, অপরাধমূলক, রাজনৈতিক ও সাইবার সন্ত্রাসবাদ। 
(III) সন্ত্রাসবাদ মোকাবিলার দুটি পন্থা- ক্ষমতার প্রয়োগ ও ক্ষমতা প্রয়োগ ব্যতিরেকে। (IV) আন্তর্জাতিক আণবিক সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ আইন এর একটি উল্লেখযোগ্য প্রতিরোধক।
বিকল্পসমূহ : 
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(D) (I)- মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য

66. বিশ্বব্যাপী মহামারির সময়ে মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় কোন আন্তর্জাতিক সংস্থাটি প্রধান ভূমিকা নেয়?
(A) IMF
(B) WHO
(C) ILO
(D) FAO
উত্তর : (B) WHO

67. আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলির মধ্যে মৈত্রীজোট গঠনের মূল ভিত্তি -
(A) সামরিক সাহায্য
(B) বাণিজ্যিক সুবিধা
(C) জাতীয় স্বার্থ
(D) ঐতিহাসিক বন্ধুত্ব
উত্তর : (C) জাতীয় স্বার্থ

68. ভারতে খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মূলত কোন্ দশকে তীব্র রূপ নেয়?
(A) ১৯৫০-এর দশকে
(B) ১৯৬০-এর দশকে
(C) ১৯৮০-এর দশকে
(D) ২০০০-এর দশকে
উত্তর : (C) ১৯৮০-এর দশকে

69. আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে 'ABM' (অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল) চুক্তিটি কত সালে সম্পাদিত হয়?
(A) ১৯৭০ সালে
(B) ১৯৭২ সালে
(C) ১৯৭৪ সালে
(D) ১৯৭৬ সালে
উত্তর : (B) ১৯৭২ সালে

70. START-এর পুরো নাম - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) Strategic Arms Reduce Treaty
(B) Strategic Arms Reduction Treaty
(C) Strategic Ammunition Reduction Treaty
(D) None of the above
উত্তর : (B) Strategic Arms Reduction Treaty

71. ইংরেজি 'Terrorism' বা সন্ত্রাসবাদ শব্দটি কোন্ মূল ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
(A) Terror
(B) Terrere
(C) Terorism
(D) Terris
উত্তর : (B) Terrere

72. 'রামসার সম্মেলন' কত সালে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৬১ খ্রিস্টাব্দে
(B) ১৯৭১ খ্রিস্টাব্দে
(C) ১৯৮৫ খ্রিস্টাব্দে
(D) ১৯৯২ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৯৭১ খ্রিস্টাব্দে

73. ওজোন স্তর রক্ষার্থে গৃহীত হওয়া 'মন্ট্রিল প্রটোকল' বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় -
(A) ১ জানুয়ারি, ১৯৮৯ খ্রিস্টাব্দে
(B) ১৫ আগস্ট, ১৯৯৫ খ্রিস্টাব্দে
(C) ২৪ অক্টোবর, ১৯৯২ খ্রিস্টাব্দে
(D) ২০ ডিসেম্বর, ২০০০ খ্রিস্টাব্দে
উত্তর : (A) ১ জানুয়ারি, ১৯৮৯ খ্রিস্টাব্দে

74. রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থে সন্ত্রাস সৃষ্টি করলে বা অন্যের মনে ভীতি তৈরি করলে তাকে সন্ত্রাসবাদ বলে - একথা কে বলেছেন ?
(A) জোসেফ নাই
(B) ডেভিড হিল
(C) অ্যান্ড্রু হেউড
(D) কার্ল মার্ক্স
উত্তর : (C) অ্যান্ড্রু হেউড

75. নীচের কোন্ বিষয়টি সমাজে দারিদ্র্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত?
(A) কর্মসংস্থানের অভাব
(B) শারীরিক অক্ষমতা
(C) সামাজিক পরিষেবার অভাব
(D) লিঙ্গ বৈষম্য
উত্তর : (A) কর্মসংস্থানের অভাব

76. খালিস্তানপন্থীরা কোন্ রাজ্যটিকে পৃথক করার দাবি জানায়?
(A) পাঞ্জাব
(B) অসম
(C) ত্রিপুরা
(D) হরিয়ানা
উত্তর : (A) পাঞ্জাব

77. মুম্বাইয়ের বিখ্যাত তাজ হোটেলে সন্ত্রাসবাদী হামলা ______ সালে হয়েছিল।
(A) ২০০৬ সালে
(B) ২০০৮ সালে
(C) ২০১০ সালে
(D) ২০১২ সালে
উত্তর : (B) ২০০৮ সালে

78. 'MISA' আইনের পূর্ণ রূপ (Full Form) - [HS-2025]
(A) The Military of Internal Security Act
(B) The Maintenance of Internal Security Act
(C) The Maintenance of Indian Security Act
(D) Major Indian Security Amendment Act
উত্তর : (B) The Maintenance of Internal Security Act

79. মণিপুরের সাম্প্রতিক জাতিগত সংঘর্ষে লিপ্ত দুটি প্রধান গোষ্ঠী কী কী?
(A) নাগা ও বোডো
(B) কুকি ও চাকমা
(C) মেইতি ও কুকি
(D) সাঁওতাল ও মুন্ডা
উত্তর : (C) মেইতি ও কুকি

80. বিখ্যাত বসুন্ধরা সম্মেলন বা 'Earth Summit' ব্রাজিলের রিও ডি জেনিরোতে কত সালে অনুষ্ঠিত হয়েছিল ?
(A) ১৯৮২ খ্রিঃ
(B) ২০০০ খ্রিঃ
(C) ১৯৯২ খ্রিঃ
(D) ২০১০ খ্রিঃ
উত্তর : (C) ১৯৯২ খ্রিঃ

❖ সমসাময়িক বিশ্বে নিরাপত্তা class 12

81. "দরিদ্রতাই সবচেয়ে বড়ো দূষণ সৃষ্টিকারক"- এই বিখ্যাত উক্তিটি কার?
(A) ইন্দিরা গান্ধী
(B) অমর্ত্য সেন
(C) নেলসন ম্যান্ডেলা
(D) মাদার টেরেসা
উত্তর : (A) ইন্দিরা গান্ধী 

82. প্রতি বছর কোন দিনটি 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে পালিত হয়?
(A) ৪ঠা জুন
(B) ৫ই জুন
(C) ৭ই জুন
(D) ২রা অক্টোবর
উত্তর : (B) ৫ই জুন

83. ভয়াবহ মহামারি বা অতিমারির বিষয়টি কোন্ ধরণের নিরাপত্তার অন্তর্ভুক্ত?
(A) পরম্পরাগত নিরাপত্তা
(B) অপরম্পরাগত বা অপ্রথাগত নিরাপত্তা
(C) সামরিক নিরাপত্তা
(D) যুদ্ধ ও আক্রমণ
উত্তর : (B) অপরম্পরাগত বা অপ্রথাগত নিরাপত্তা

84. বিবৃতি (A) : দারিদ্র্য সভ্য সমাজে মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে। 
কারণ (R) : চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষ মৌলিক চাহিদা মেটাতে অনেক সময় অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে।
বিকল্পসমূহ : 
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

85. সাম্প্রতিককালে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীটির নাম কী?
(A) জইশ-ই-মহম্মদ
(B) আল-শাবাব
(C) হিজবুত তাহরির
(D) হামাস
উত্তর : (D) হামাস

86. প্রতি বছর কোন্ দিনটি বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস' হিসেবে পালিত হয়?
(A) ৫ জুন
(B) ১ মে
(C) ১৭ অক্টোবর
(D) ২৪ অক্টোবর
উত্তর : (C) ১৭ অক্টোবর

87. অপ্রথাগত নিরাপত্তা মূলত সুনিশ্চিত সুরক্ষা দেয়-
(A) রাষ্ট্র ও ব্যক্তি উভয়েরই
(B) শুধুমাত্র সামরিক বাহিনীর
(C) বহুজাতিক সংস্থাগুলির
(D) শুধুমাত্র রাজনৈতিক দলগুলির
উত্তর : (A) রাষ্ট্র ও ব্যক্তি উভয়েরই

88. 'বিদর্ভ' আন্দোলন কোন্ রাজ্যের পৃথকীকরণের দাবি জানায়?
(A) গুজরাট
(B) বিহার
(C) ওড়িশা
(D) মহারাষ্ট্র
উত্তর : (D) মহারাষ্ট্র

৪9. গ্রামীণ ভারতে দারিদ্র্য দূরীকরণে কোন্ প্রকল্পটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ?
(A) MGNREGA
(B) RGEGA
(C) IGEGA
(D) ABBEGA
উত্তর : (A) MGNREGA

90. নিরাপত্তার পরিভাষায় 'Alliance Building' বা মৈত্রীজোট বলতে আসলে-
(A) একটি নির্দিষ্ট রাষ্ট্র
(B) একাধিক রাষ্ট্রের জোট
(C) বেসরকারি সংস্থাগুলির জোট
(D) বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের জোট
উত্তর : (B) একাধিক রাষ্ট্রের জোট

91. বিবৃতি (I): ওজোন স্তরের ক্রমবর্ধমান অবনতি ঘটছে। 
বিবৃতি (II): এর ফলে বিশ্ব পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বিকল্পসমূহ : 
(A) (I) ও (II) একে অপরের থেকে সম্পূর্ণ পৃথক
(B) (II) হল (I)-এর কারণ
(C) (I) এবং (II) পরস্পরবিরোধী বক্তব্য
(D) (I) সত্য কিন্তু (II) সম্পূর্ণ মিথ্যা
উত্তর : (B) (II) হল (I)-এর কারণ

92. শ্রীলঙ্কায় 'LTTE' গোষ্ঠীর দ্বারা দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ কত বছর পর্যন্ত চলেছিল?
(A) ১৯৪৮-২০০৯ খ্রিঃ
(B) ১৯৬০-১৯৯০ খ্রিঃ
(C) ১৯৭৫-২০১৫ খ্রিঃ
(D) ১৯৮০-২০২০ খ্রিঃ
উত্তর : (A) ১৯৪৮-২০০৯ খ্রিঃ

93. ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে (9/11) হানা দেওয়া জঙ্গি সংগঠনটির নাম -
(A) আল-কায়েদা
(B) বোকো হারাম
(C) আইসিস 
(D) লস্কর-ই-তৈবা
উত্তর : (A) আল-কায়েদা

94. বিদেশী শক্তির হুমকি মোকাবিলায় ১৯৬৮ খ্রিস্টাব্দে গঠিত ভারতের প্রধান বহিঃ-গোয়েন্দা সংস্থা -
(A) RAW (র)
(B) NIA
(C) CBI
(D) MCOCA
উত্তর : (A) RAW 

95. মায়ানমারে কোন্ মিলিটারি শাসনের দরুণ গণতন্ত্রের পতন ঘটে?
(A) জুন্টা সরকার
(B) হামাস শাসন
(C) জকোভিচ শাসন
(D) ফ্যাসিস্ত সরকার
উত্তর : (A) জুন্টা সরকার

❖ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়

File Details :
PDF Name : সমকালীন বিশ্বে নিরাপত্তা প্রশ্ন উত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : এখানে 'সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণা সমূহ' অধ্যায় থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ই-বুক (PDF)'-টিতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ MCQClick Here
2. দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক MCQClick Here
3. জাতি গঠনের সমস্যা সমূহ MCQClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা MCQClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.