WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

সকলের জন্য শিক্ষা MCQ প্রশ্ন উত্তর | Class 12 Education 3rd Semester Question Answer

0

সকলের জন্য শিক্ষা MCQ প্রশ্ন উত্তর (পর্ব-2)

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান পরীক্ষায় মোট 40 নম্বরের প্রশ্ন থাকবে। এর মধ্যে শুধুমাত্র 'Group: B' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে শিক্ষাবিজ্ঞান সিলেবাসের 'Group B'-তে থাকা দুটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় দুটি হল - তৃতীয় অধ্যায় : 'অন্তর্ভুক্তিমূলক শিক্ষা' এবং চতুর্থ অধ্যায় : 'সকলের জন্য শিক্ষা'। তোমাদের পরীক্ষার প্রস্তুতি সহজ করার জন্য চতুর্থ অধ্যায় : 'সকলের জন্য শিক্ষা'(পর্ব-2) থেকে কিছু বাছাই করা MCQ প্রশ্নোত্তর নিয়ে একটি ফ্রি PDF নিচে দেওয়া হয়েছে। আগের পর্বে অনেকগুলি MCQ প্রশ্নোত্তর দিয়েছি। এর পাশাপাশি, দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা বজায় রেখে এ বছরও WB Semester Team নতুন সিলেবাস ও প্রশ্নের ধরন মেনে একটি বিশেষ সাজেশন ই-বুক (PDF) তৈরি করেছে। এই ই-বুকে প্রতিটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ MCQ এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ কমন পেতে দারুণভাবে সাহায্য করবে। যারা পরীক্ষায় ভালো ফলের জন্য এই বিশেষ ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা দেরি না করে এখনই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।


সকলের জন্য শিক্ষা MCQ প্রশ্ন উত্তর

❖ সকলের জন্য শিক্ষা MCQ প্রশ্ন উত্তর

বিশেষ দ্রষ্টব্য : চতুর্থ অধ্যায় : 'সকলের জন্য শিক্ষা'(পর্ব-2) থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
71. সর্বশিক্ষা অভিযান সম্পর্কিত কোন বিকল্পটি সঠিক?
(I) এটি কেন্দ্র, রাজ্য ও স্থানীয় স্বায়ত্তশাসনের যৌথ প্রকল্প।
(II) এটি সর্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যে গঠিত।
(III) সর্বজনীন সাক্ষরতা জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে।
(IV) 'স্কুলে চলো' কর্মসূচি এর সঙ্গে যুক্ত।
বিকল্পসমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য 

72. 1949 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ (CABE) কোথায় বয়স্ক শিক্ষার প্রথম সর্বভারতীয় সম্মেলন করেছিল?
(A) এলাহাবাদ
(B) কলকাতা
(C) নিউ দিল্লি
(D) বেঙ্গালুরু
উত্তর : (A) এলাহাবাদ

73. সর্বজনীন শিক্ষার সুযোগের নিয়ম অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়টি শিশুর বাসস্থান থেকে সর্বোচ্চ কত দূরত্বের মধ্যে থাকতে হবে?
(A) 3 কিমির মধ্যে
(B) 5 কিমির মধ্যে
(C) 2 কিমির মধ্যে
(D) 1 কিমির মধ্যে
উত্তর : (D) 1 কিমির মধ্যে

74. ইতিবাচক মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের কোন ক্ষমতাটি বৃদ্ধি করতে সাহায্য করে?
(A) বাহ্যিক কাজকর্মের যান্ত্রিক দক্ষতা
(B) সহপাঠীদের সাথে কঠোর প্রতিযোগিতা করা
(C) পড়াশোনার একাডেমিক চাপ সহ্য করার ক্ষমতা
(D) পরীক্ষায় যেকোনো উপায়ে নম্বর পাওয়া
উত্তর : (C) পড়াশোনার একাডেমিক চাপ সহ্য করার ক্ষমতা

75. ইতিবাচক মনোবিজ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন বিশেষ গুণাবলি বিকশিত হয়?
(A) আত্মবিশ্বাস ও সহমর্মিতা
(B) আত্মকেন্দ্রিকতা ও উদাসীনতা
(C) পরশ্রীকাতরতা ও অহংকার
(D) হীনম্মন্যতা ও ভীতিপ্রবণতা
উত্তর : (A) আত্মবিশ্বাস ও সহমর্মিতা

76. নিচের বিবৃতি দুটি লক্ষ করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (I): ডেলরস্ কমিশনের দ্বিতীয় স্তম্ভ হলো 'কর্মের জন্য শিক্ষা'।
বিবৃতি (II): কর্মদক্ষতা অর্জন করতে না পারলে ব্যক্তি ও সমাজজীবনে সার্থকভাবে বেঁচে থাকা সম্ভব নয়।
(A) বিবৃতি (I) ও বিবৃতি (II) পরস্পর বিরোধী
(B) বিবৃতি (II) হলো বিবৃতি (I) এর যথার্থ কারণ
(C) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(D) বিবৃতি (I) ও বিবৃতি (II) উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত
উত্তর : (D) বিবৃতি (I) ও বিবৃতি (II) উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত

77. ইতিবাচক মনোবিদ্যা প্রধানত কোন ধরনের শিক্ষার ওপর গুরুত্ব প্রদান করে?
(A) যান্ত্রিক ও প্রযুক্তিগত শিক্ষা
(B) সুস্থ মানসিক উপযোগী শিক্ষা
(C) কঠোর শৃঙ্খলাভিত্তিক শিক্ষা
(D) তথ্যমূলক ঐতিহ্যবাহী শিক্ষা
উত্তর : (B) সুস্থ মানসিক উপযোগী শিক্ষা

78. শিক্ষাক্ষেত্রে 'Growth Mindset' বা বৃদ্ধির মানসিকতা শিক্ষার্থীদের মূলত কী শেখায়?
(A) সহজ কাজ বেছে নিতে
(B) ব্যর্থতাকে চরম ভয় করতে
(C) নিজের প্রচেষ্টাকে গুরুত্ব দিতে
(D) অন্যের ওপর নির্ভরশীল হতে
উত্তর : (C) নিজের প্রচেষ্টাকে গুরুত্ব দিতে

79. 'একত্রে বসবাসের জন্য শিক্ষা'-এর মূল ও প্রধান উদ্দেশ্য কী?
(A) সামাজিক প্রতিযোগিতা
(B) সামাজিক সহযোগিতা
(C) সামাজিক সমন্বয়
(D) সামাজিক ঐক্য
উত্তর : (D) সামাজিক ঐক্য

80. 'The World of Education today and tomorrow' পুস্তিকায় শিক্ষার কোন উদ্দেশ্যের কথা বলা হয়েছে?
(A) জানার জন্য শিক্ষা
(B) কর্মের জন্য শিক্ষা
(C) একত্রে বসবাসের শিক্ষা
(D) মানুষ হয়ে ওঠার শিক্ষা
উত্তর : (A) জানার জন্য শিক্ষা

81. বিবৃতি (A) : পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনোবিজ্ঞান প্রতিটি শিক্ষার্থীর মনের যাবতীয় দুর্বলতা ও নেতিবাচক দিকগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে কেবল পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ওপর গুরুত্ব দেয়।
কারণ (R) : ইতিবাচক শিক্ষার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর আত্মবিশ্বাস, সৃজনশীলতা, কাজের অভ্যন্তরীণ প্রেষণা এবং মানসিক সুস্থতার বিকাশ ঘটানো।
বিকল্পসমূহ :
(A) A ও R দুটিই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R দুটিই সঠিক কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (D) A ভুল কিন্তু R সঠিক

82. 'অপচয় ও অনুন্নয়ন' সমস্যাটি ________ স্তরের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করে।
(A) উচ্চমাধ্যমিক শিক্ষা
(B) কারিগরি শিক্ষা
(C) উচ্চশিক্ষা
(D) প্রাথমিক শিক্ষা
উত্তর : (D) প্রাথমিক শিক্ষা

83. ইতিবাচক মনোবিজ্ঞান অনুযায়ী বিদ্যালয়ের 'সামাজিক সম্পর্ক' শিক্ষার্থীদের মধ্যে কী বৃদ্ধি করে?
(A) সহপাঠীদের হারানোর মানসিকতা
(B) সহানুভূতি, সহমর্মিতা ও সহযোগিতা
(C) জোর করে বিদ্যালয়ে আসার অভ্যাস
(D) শিক্ষকদের প্রশাসনিক ক্ষমতা
উত্তর : (B) সহানুভূতি, সহমর্মিতা ও সহযোগিতা

84. ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির মনের কোন দিকটি দূর করে তার সক্ষমতাকে জাগিয়ে তোলে?
(A) সহযোগিতা
(B) দুর্বলতা
(C) সহানুভূতি
(D) সৃজনশীলতা
উত্তর : (B) দুর্বলতা

85. ইতিবাচক মনোবিজ্ঞান মূলত নিচের কোনটির জন্য প্রচেষ্টা করে?
(A) শিক্ষার্থীর অর্থনৈতিক উন্নয়ন
(B) শিক্ষার্থীর রাজনৈতিক সচেতনতা
(C) শিক্ষার্থীর ব্যক্তিগত ও মানসিক উন্নয়ন
(D) শিক্ষার্থীর সামাজিক শ্রেণিবিন্যাস
উত্তর : (C) শিক্ষার্থীর ব্যক্তিগত ও মানসিক উন্নয়ন

86. সর্বজনীন প্রাথমিক শিক্ষার বয়সসীমা বা সময়কাল কত নির্ধারণ করা হয়েছে?
(A) 6-14 বছর
(B) 6-20 বছর
(C) 4-18 বছর
(D) 5-11 বছর
উত্তর : (A) 6-14 বছর 

87. 'EFA'-এর ফুল ফর্ম -
(A) Education for Activities
(B) Education for Adult
(C) Education for All
(D) Education for Ability
উত্তর : (C) Education for All

88. সাক্ষরতার হারের দিক থেকে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কততম?
(A) পঞ্চম
(B) বিংশতম (২০ তম)
(C) একাদশ
(D) ত্রয়োদশ 
উত্তর : (B) বিংশতম (২০ তম)

❖ Education class 12 semester 3 question answer pdf

89. রাষ্ট্রসংঘ বা 'UNO'-এর অন্তর্ভুক্ত প্রধান আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সংস্থা কোনটি?
(A) UNESCO
(B) UNICEF
(C) WHO
(D) NAEP
উত্তর : (A) UNESCO 

90. আধুনিক শিক্ষাক্ষেত্রে বিখ্যাত 'Growth Mindset' বা বৃদ্ধির মানসিকতার ধারণাটি কে চালু করেছেন?
(A) জন ওয়াটসন
(C) মার্টিন সেলিগম্যান
(D) ডেভিড কথ
উত্তর : (B) ক্যারল ড্যুয়েক (Carol Dweck)

91. পজিটিভ সাইকোলজি প্রধানত উদ্বেগ এবং আর _______কমাতে সাহায্য করে।
(A) মানসিক চাপ
(B) প্রাক্ষোভিক স্থায়িত্ব
(C) সৃজনশীল ক্ষমতা
(D) সামাজিক সহমর্মিতা
উত্তর : (A) মানসিক চাপ 

92. নিচের কোনটি ইতিবাচক মনোবিজ্ঞানের (Positive Psychology) উপযুক্ত উদাহরণ?
(A) দুর্বলতা ও নেতিবাচকতা
(B) সুখ, আনন্দ ও অনুপ্রেরণা
(C) ভয় ও তীব্র রাগ
(D) একাকীত্ব ও দুঃখ-কষ্ট
উত্তর : (B) সুখ, আনন্দ ও অনুপ্রেরণা

93. ইতিবাচক মনোবিজ্ঞানের কোন উপাদানটি উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রে সহায়ক হয়?
(A) মানসিক একঘেয়েমি
(B) অবদমিত ইচ্ছা
(C) মানসিক উদ্বেগ
(D) কাজের অভ্যন্তরীণ প্রয়োজনীয়তা
উত্তর : (D) কাজের অভ্যন্তরীণ প্রয়োজনীয়তা

94. কত খ্রিস্টাব্দে 'মিড-ডে মিল' প্রকল্প চালু হয়?
(A) 1995 খ্রিস্টাব্দে
(B) 1986 খ্রিস্টাব্দে
(C) 2005 খ্রিস্টাব্দে
(D) 2010 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1995 খ্রিস্টাব্দে

95. ভারতের ঐতিহাসিক 'Right to Education Act' বা শিক্ষার অধিকার আইনটি কবে বলবৎ হয়?
(A) 2012 খ্রিস্টাব্দের 15 আগস্ট
(B) 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল
(C) 2018 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি
(D) 2005 খ্রিস্টাব্দের 2 অক্টোবর
উত্তর : (B) 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল

96. ভারতে 'প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ' (UEE) অনুযায়ী 6-14 বছর বয়সি বালক-বালিকাদের কোন শ্রেণি পর্যন্ত পড়াশোনাকে বোঝায়?
(A) I-V শ্রেণি
(B) I-VIII শ্রেণি
(C) I-VI শ্রেণি
(D) IX-XII শ্রেণি
উত্তর : (B) I-VIII শ্রেণি

97. ইতিবাচক মনোবিজ্ঞানের মতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি উপাদান কী কী?
(A) আতঙ্ক, একাকীত্ব ও উচ্চাকাঙ্ক্ষা
(B) সুখ, সামাজিক সম্পর্ক ও সৃজনশীলতা
(C) প্রতিযোগিতা, অর্থ ও মেধা
(D) পুরস্কার, আত্মমর্যাদা ও ধৈর্য্য
উত্তর : (B) সুখ, সামাজিক সম্পর্ক ও সৃজনশীলতা

98. শ্রেণিকক্ষে ইতিবাচক মনোবিদ্যার প্রয়োগের মাধ্যমে কী করা সম্ভব?
(A) শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া
(B) শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার সঞ্চার করা
(C) শিক্ষার্থীদের শারীরিক পরিমাপ করা
(D) শিক্ষার্থীদের বুদ্ধ্যঙ্ক যাচাই করা
উত্তর : (B) শিক্ষার্থীদের মধ্যে প্রেষণার সঞ্চার করা

99. শিক্ষামূলক নীতি 'EFA'-এর পুরো নাম কী?
(A) Education for All
(B) Education for Adult
(C) Education for Activities
(D) Education for Ability
উত্তর : (A) Education for All

100. এডগার ফঁরে-র সভাপতিত্বে গঠিত প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশনের রিপোর্টটি কী শিরোনামে প্রকাশিত হয়েছিল?
(A) Learning to work
(B) Learning to be
(C) Learning to do
(D) Learning to development
উত্তর : (B) Learning to be

101. বিবৃতিগুলি লক্ষ করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
(I): ভারতে 'জাতীয় সাক্ষরতা মিশন' (NLM) 1988 খ্রিস্টাব্দে স্থাপিত হয়।
তথ্য (II): ভারতে 'শিক্ষার অধিকার আইন' (RTE) 2009 খ্রিস্টাব্দে পাস হয়।
তথ্য (III): 'মিড-ডে মিল' প্রকল্প ভারতে প্রথম ১৯৯৫ খ্রিস্টাব্দে চালু করা হয়েছিল।
তথ্য (IV): শিক্ষার অধিকার আইনটি দেশজুড়ে বলবৎ বা কার্যকর হয় ২০১২ সালের ১৫ই আগস্ট।
বিকল্পসমূহ:
(A) (I)- মিথ্যা, (II)- সত্য, (III)- মিথ্যা, (IV)- সত্য
(B) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
(C) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- সত্য
(D) (I)- মিথ্যা, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- মিথ্যা
উত্তর : (B) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা

102. ইতিবাচক মনোবিজ্ঞানের বিখ্যাত 'PERMA' মডেলটি কার সঙ্গে যুক্ত?
(A) অ্যারিস্টটলের সঙ্গে
(B) মার্টিন সেলিগম্যানের সঙ্গে
(C) চার্লস ডারউইনের সঙ্গে
(D) প্লেটোর সঙ্গে
উত্তর : (B) মার্টিন সেলিগম্যানের সঙ্গে

103. ইতিবাচক মনোবিদ্যার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কোন বিশেষ দক্ষতাটি গড়ে তোলা?
(A) সমস্যা সমাধানের দক্ষতা
(B) মুখস্থ করার দক্ষতা
(C) অন্যদের উপেক্ষা করার দক্ষতা
(D) কেবল নম্বর পাওয়ার দক্ষতা
উত্তর : (A) সমস্যা সমাধানের দক্ষতা

104. 'শিক্ষা হবে জীবনব্যাপী' - একথা ইউনেস্কোর কোন ডিরেক্টর জেনারেল বলেছিলেন?
(A) রিনি মাহেউ
(B) বান কি মুন
(C) অ্যান্টনিও গুতেরেস
(D) অমর্ত্য সেন
উত্তর : (A) রিনি মাহেউ

105. ইউনেস্কো (UNESCO)-এর প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার ________ অবস্থিত।
(A) প্যারিসে
(B) ইংল্যান্ডে
(C) জাপানে
(D) রাশিয়াতে
উত্তর : (A) প্যারিসে

❖ Education class 12 3rd semester question answer

106. ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থীদের বিকাশে কীভাবে ভূমিকা পালন করে?
(A) কঠোর নিয়মশৃঙ্খলার মধ্যে রেখে
(B) তীব্র প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে
(C) শুধুমাত্র পরীক্ষায় ভালো ফল করিয়ে
(D) আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সম্পর্ক বাড়িয়ে
উত্তর : (D) আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সম্পর্ক বাড়িয়ে

107. আন্তর্জাতিক স্তরের বিখ্যাত 46-তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন (ICE) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(A) জার্মানিতে
(B) আমেরিকায়
(C) রাশিয়াতে
(D) জেনেভায়
উত্তর : (D) জেনেভায়

108. ইতিবাচক মনোবিজ্ঞানের 'ধন্যবাদ জানানো' (Gratitude) শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় কী ভূমিকা নেয়?
(A) নেতিবাচক চিন্তা কমায় ও সম্পর্ক উন্নত করে
(B) তীব্র প্রতিযোগিতামূলক মনোভাব বাড়ায়
(C) মনের মধ্যে আশঙ্কা ও ভয় তৈরি করে
(D) পড়াশোনার চাপ সম্পূর্ণ দূর করে
উত্তর : (A) নেতিবাচক চিন্তা কমায় ও সম্পর্ক উন্নত করে

109. ইতিবাচক মনোবিজ্ঞানের 'আন্তরিক প্রশংসা' শিক্ষার্থীদের মধ্যে কীভাবে কাজ করে?
(A) পরীক্ষায় প্রথম হতে বাধ্য করে
(B) শারীরিক শক্তি ও মেধা বাড়ায়
(C) কেবল বাহ্যিক সুযোগের সুবিধা দেয়
(D) আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্ক উন্নত করে
উত্তর : (D) আত্মবিশ্বাস ও সামাজিক সম্পর্ক উন্নত করে

110. শিক্ষাক্ষেত্রের একটি বিখ্যাত উক্তি "Education is the fundamental method of social progress and reform"- এটি কে বলেছেন?
(A) ফ্রয়েবেল
(B) মাদাম মন্তেসরি
(C) জন ডিউই
(D) জঁ জ্যাক রুশো
উত্তর : (C) জন ডিউই

111. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মধ্যে ধনাত্মক বা পজিটিভ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কোনটি সবচেয়ে বেশি সাহায্য করে?
(A) সহপাঠক্রমিক কার্যাবলি ও শিক্ষামূলক কর্মসূচি
(B) শুধুমাত্র বার্ষিক লিখিত পরীক্ষা
(C) কঠোর শারীরিক শাস্তি ও নিয়মকানুন
(D) সহপাঠীদের সাথে তীব্র প্রতিযোগিতা
উত্তর : (A) সহপাঠক্রমিক কার্যাবলি ও শিক্ষামূলক কর্মসূচি

112. 'কর্মের জন্য শিক্ষা' আসলে কী ধরনের শিক্ষা?
(A) আধ্যাত্মিক শিক্ষা
(B) পারদর্শিতার শিক্ষা
(C) কেবল নৈতিক শিক্ষা
(D) প্রাচীন প্রথাগত শিক্ষা
উত্তর : (B) পারদর্শিতার শিক্ষা

113. ইতিবাচক মনোবিদ্যার ধারণা সম্পর্কিত নিচের বিবৃতিগুলি লক্ষ করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (I): শিক্ষার্থীর যেকোনো ধরনের সমস্যা সমাধানের প্রতি সদিচ্ছা ইতিবাচক মনোবিদ্যার দৃষ্টিভঙ্গিসম্মত।
বিবৃতি (II): সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা, দয়া ও মায়া ইত্যাদি হলো ইতিবাচক মনোভাব।
বিবৃতি (III): শিক্ষার্থীদের মধ্য থেকে অপরাধপ্রবণতা দূরীকরণে ইতিবাচক মনোবিদ্যাকে কাজে লাগানো যায়।
বিবৃতি (IV): ইতিবাচক মনোবিদ্যা ব্যক্তিগত উন্নয়নে গুরুত্ব দেয় কিন্তু সামাজিক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় না।
বিকল্পসমূহ :
(A) (I)- মিথ্যা, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- সত্য
(B) (I)- মিথ্যা, (II)- সত্য, (III)- মিথ্যা, (IV)- সত্য
(C) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
(D) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- মিথ্যা, (IV)- সত্য
উত্তর : (C) (I)- সত্য, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা

114. পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষকদের কীভাবে সাহায্য করে?
(A) প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করতে
(B) কঠোর নিয়মকানুন তৈরি করতে
(C) শিক্ষার্থীদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়তে
(D) নতুন সিলেবাস দ্রুত শেষ করতে
উত্তর : (C) শিক্ষার্থীদের সাথে ইতিবাচক সম্পর্ক গড়তে

115. 'সর্বশিক্ষা অভিযান' প্রকল্পটি মূলত কত বছরের জন্য পরিকল্পনা করা হয়েছিল?
(A) 5 বছরের
(B) 15 বছরের
(C) 10 বছরের
(D) 7 বছরের
উত্তর : (C) 10 বছরের

116. বয়স্ক শিক্ষার অন্তর্ভুক্ত ব্যক্তিদের বয়সসীমা সাধারণত কত বছর?
(A) 15-35 বছর
(B) 10-25 বছর
(C) 18-50 বছর
(D) 20-45 বছর
উত্তর : (A) 15-35 বছর

117. বিবৃতিগুলি লক্ষ করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
(I): মার্টিন সেলিগম্যান হলেন ইতিবাচক মনোবিজ্ঞানের প্রধান প্রবক্তা।
(II): বিখ্যাত 'PERMA' মডেলটির ধারণা শিক্ষাবিদ জন ডিউই প্রদান করেছিলেন।
(III): আধুনিক শিক্ষাক্ষেত্রে বহুল প্রচলিত 'Growth Mindset'-এর ধারণাটি দিয়েছেন ক্যারল ড্যুয়েক।
(IV): পজিটিভ সাইকোলজি বা ইতিবাচক মনোবিজ্ঞান শিক্ষার্থীদের মানসিক উদ্বেগ ও চাপ বাড়াতে সাহায্য করে।
বিকল্পসমূহ:
(A) (I)- সত্য, (II)- সত্য, (III)- মিথ্যা, (IV)- সত্য
(B) (I)- মিথ্যা, (II)- সত্য, (III)- সত্য, (IV)- মিথ্যা
(C) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- মিথ্যা
(D) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- মিথ্যা, (IV)- সত্য
উত্তর : (C) (I)- সত্য, (II)- মিথ্যা, (III)- সত্য, (IV)- মিথ্যা

118. গ্রামীণ ও পিছিয়ে পড়া মহিলাদের জীবনযাত্রার গুণগত মান বৃদ্ধির জন্য সরকার কর্তৃক কোনটি গঠন করা হয়েছে?
(A) মহিলা সমবায় ব্যাংক
(B) মহিলা স্কুল
(C) মহিলা মণ্ডল
(D) কল্যাণ প্রকল্প
উত্তর : (C) মহিলা মণ্ডল

119. সর্বশিক্ষা অভিযানের বর্তমান রূপায়িত নাম ________ রাখা হয়েছে।
(A) সর্বশিক্ষা মিশন 
(B) সর্বশিক্ষা প্রোগ্রাম
(C) সর্বশিক্ষা সংস্থা
(D) সর্বশিক্ষা পরিষদ
উত্তর : (A) সর্বশিক্ষা মিশন (SSM)

120. ইউনেস্কো (UNESCO) এবং আন্তর্জাতিক শিক্ষা সংক্রান্ত নিচের ঐতিহাসিক ঘটনাগুলিকে তাদের সংগঠনের সঠিক বছর অনুযায়ী প্রাচীন থেকে আধুনিক (Chronological Order) ক্রমে সাজাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো :
1. এডগার ফঁরে-র সভাপতিত্বে প্রথম আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়।
2. ইউনেস্কো (UNESCO) আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।
3. জেনেভায় বিখ্যাত ৪৬-তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন (ICE) অনুষ্ঠিত হয়।
4. জ্যাকস ডেলরসের সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয়।
বিকল্পসমূহ:
(A) 2 → 1 → 4 → 3
(B) 1 → 2 → 3 → 4
(C) 2 → 4 → 1 → 3
(D) 4 → 2 → 1 → 3
উত্তর : (A) 2 → 1 → 4 → 3

121. বিবৃতি (i) : ডেলরস কমিশনের 'জানার জন্য শিক্ষা' স্তম্ভটির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশ ঘটানো এবং যেকোনো বিষয়ের গভীরে গিয়ে জ্ঞানার্জনে সাহায্য করা।
বিবৃতি (ii) : ডেলরস কমিশনের 'কর্মের জন্য শিক্ষা' স্তম্ভটি মূলত শিক্ষার্থীদের কেবল মুখস্থ বিদ্যার মাধ্যমে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার কৌশল শেখায়।
বিকল্পসমূহ:
(A) বিবৃতি (i) এবং বিবৃতি (ii) দুটি বাক্যই সম্পূর্ণ সঠিক।
(B) বিবৃতি (i) সঠিক কিন্তু বিবৃতি (ii) সম্পূর্ণ ভুল।
(C) বিবৃতি (i) ভুল কিন্তু বিবৃতি (ii) সম্পূর্ণ সঠিক।
(D) বিবৃতি (i) এবং বিবৃতি (ii) দুটি বাক্যই সম্পূর্ণ ভুল।
উত্তর : (B) বিবৃতি (i) সঠিক কিন্তু বিবৃতি (ii) সম্পূর্ণ ভুল।

❖ Education 3rd semester question answer pdf

File Details :
PDF Name : সকলের জন্য শিক্ষা (পর্ব-2) MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : এখানে 'সকলের জন্য শিক্ষা' (পর্ব-2) অধ্যায় থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান সাজেশন ই-বুক (PDF)'-টিতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ MCQClick Here
2. স্বাধীনোত্তর পর্বে ভারতীয় শিক্ষাব্যবস্থা (পর্বে-1)Click Here
3. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর MCQClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. প্রখ্যাত শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.