WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDF | সাম্রাজ্যিক রাজধানী | Class 12 3rd Semester History 3rd Chapter Question Answer

0

বিজয়নগর সাম্রাজ্য থেকে  MCQ প্রশ্ন উত্তর

ভূ(caps)মিকা : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এর মধ্যে শুধুমাত্র 'Unit : I' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে ইতিহাস সিলেবাসের 'Unit : I'-এ থাকা তিনটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় তিনটি হল - প্রথম অধ্যায় : পর্যটকদের চোখে ভারত, দ্বিতীয় অধ্যায় : সাংস্কৃতিক সমন্বয় এবং তৃতীয় অধ্যায় : সাম্রাজ্যিক রাজধানী। তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও মজবুত করে তুলতে এই পর্বে তৃতীয় অধ্যায় অর্থাৎ 'সাম্রাজ্যিক রাজধানী'-র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 'বিজয়নগর সাম্রাজ্য' থেকে বাছাই করা সেরা 130 টি অতি গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য MCQ প্রশ্ন ও উত্তর নিচে পিডিএফ (PDF) ফাইল সহ দেওয়া হল।

বিশেষ দ্রষ্টব্য : আমাদের History Suggestion eBook(PDF)-টিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেমের নিয়ম মেনে সম্পূর্ণ সিলেবাসের প্রচুর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। পরীক্ষায় ১০০% সফল হতে এবং এই বিশেষ সাজেস্টিভ ই-বুক(PDF)টি সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো।

বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর

❖ দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় mcq প্রশ্ন উত্তর

বিশেষ দ্রষ্টব্য : এই পর্বে তৃতীয় অধ্যায় অর্থাৎ 'সাম্রাজ্যিক রাজধানী'-র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 'বিজয়নগর সাম্রাজ্য' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল-
(A) ১২২৬ খ্রিস্টাব্দে
(B) ১৩৩৬ খ্রিস্টাব্দে
(C) ১৪৫৬ খ্রিস্টাব্দে
(D) ১৫৬৫ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৩৩৬ খ্রিস্টাব্দে

2. বিজয়নগর রাজ্যের পূর্ব নাম -
(A) দেবগিরি
(B) দ্বারসমুদ্র
(C) বিদ্যানগর
(D) কল্যাণী
উত্তর : (C) বিদ্যানগর

3. বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -
(A) প্রথম ও দ্বিতীয় দেবরায়
(B) হরিহর ও বুক্কা
(C) কৃষ্ণদেব রায় ও সদাশিব রায়
(D) নরসিংহ সালুভ ও বীর নরসিংহ
উত্তর : (B) হরিহর ও বুক্কা

4. বিজয়নগরের ইতিহাসে সিংহাসনে মোট কয়টি রাজবংশ পরপর রাজত্ব করেছিল?
(A) দুটি
(B) চারটি
(C) ছয়টি
(D) আটটি
উত্তর : (B) চারটি (বংশগুলি হল : সঙ্গম, সালুভ, তুলুভ ও আরাবিডু)

5. বিজয়নগর সাম্রাজ্যের চার প্রধান রাজবংশের সঠিক সময়ানুক্রম (প্রাচীন → আধুনিক) নির্ণয় করো:
(i) তুলুভ বংশ
(ii) সালুভ বংশ
(iii) সঙ্গম বংশ
(iv) আরাবিডু বংশ
বিকল্পসমূহ:
(A) (i) ➔ (ii) ➔ (iv) ➔ (iii)
(B) (iv) ➔ (iii) ➔ (i) ➔ (ii)
(C) (iii) ➔ (ii) ➔ (i) ➔ (iv)
(D) (ii) ➔ (i) ➔ (iii) ➔ (iv)
উত্তর : (C) (iii) ➔ (ii) ➔ (i) ➔ (iv) 

6. বিজয়নগর সাম্রাজ্যে দীর্ঘদিন রাজত্ব করেছিল -
(A) সঙ্গম বংশ
(B) তুলুভ বংশ
(C) সালuভ বংশ
(D) আরাবিডু বংশ
উত্তর : (A) সঙ্গম বংশ

7. বিজয়নগর সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে কত খ্রিস্টাব্দে?
(A) ১২০৬ খ্রিস্টাব্দে
(B) ১৫২৬ খ্রিস্টাব্দে
(C) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(D) ১৬৪৬ খ্রিস্টাব্দে
উত্তর : (D) ১৬৪৬ খ্রিস্টাব্দে

8. বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজা বা সম্রাট কাকে বলা হয়?
(A) হর্ষবর্ধন
(B) কৃষ্ণদেব রায়
(C) শিবাজী
(D) অশোক
উত্তর : (B) কৃষ্ণদেব রায়

9. বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে সর্বশেষ শাসক বা বংশ কে ছিলেন?
(A) তৃতীয় শ্রীরঙ্গ
(B) কণিষ্ক
(C) সমুদ্রগুপ্ত
(D) চন্দ্রগুপ্ত
উত্তর : (A) তৃতীয় শ্রীরঙ্গ [আরাবিডু বংশ]

10. বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী -
(A) বাদামী
(B) হাম্পি
(C) তাঞ্জোর
(D) মহাবলীপুরম
উত্তর : (B) হাম্পি

11. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ           খ-স্তম্ভ 
(i) বিপ্রদাস(a) চৈতন্যভাগবত
(ii) বৃন্দাবন দাস (b) মনসামঙ্গল
(iii) শ্রীধর (c) বিদ্যাসুন্দর
(iv) রূপ গোস্বামী (d) বিদগ্ধমাধব ও ললিতমাধব
বিকল্প সমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

12. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন -
(A) আলাউদ্দিন খলজি
(B) ইলতুৎমিশ
(C) মহম্মদ বিন তুঘলক
(D) সিকান্দার লোদী
উত্তর : (C) মহম্মদ বিন তুঘলক

13. বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক বিভাজনের সঠিক নিম্নক্রম (বৃহত্তম → ক্ষুদ্রতম) নির্ণয় করো:
(i) স্থল
(ii) নাড়ু
(iii) গ্রাম
(iv) মণ্ডলম্
বিকল্পসমূহ :
(A) (iv) ➔ (i) ➔ (ii) ➔ (iii)
(B) (iv) ➔ (ii) ➔ (i) ➔ (iii)
(C) (ii) ➔ (iv) ➔ (i) ➔ (iii)
(D) (i) ➔ (ii) ➔ (iv) ➔ (iii)
উত্তর : (B) (iv) ➔ (ii) ➔ (i) ➔ (iii) 

14. বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ কোনটি ছিল?
(A) সালুভ বংশ
(B) আরাবিডু বংশ
(C) তুলুভ বংশ
(D) সঙ্গম বংশ
উত্তর : (D) সঙ্গম বংশ

15. বিজয়নগর সাম্রাজ্যের শেষ শাসক বা রাজা ছিলেন-
(A) প্রথম হরিহর
(B) রাম রায়
(C) তৃতীয় শ্রীরঙ্গ
(D) সদাশিব রায়
উত্তর : (C) তৃতীয় শ্রীরঙ্গ

16. বিজয়নগর সাম্রাজ্যে 'তুলুভ বংশ' এর মূল প্রতিষ্ঠাতা -
(A) ধর্মপাল
(B) প্রথম হরিহর
(C) বীর নরসিংহ
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর : (C) বীর নরসিংহ

17. 'সঙ্গম বংশ' এর প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
(A) প্রথম হরিহর ও বুক্কা
(B) নরসিংহ সালুভ
(C) বীর নরসিংহ
(D) সদাশিব রায়
উত্তর : (A) প্রথম হরিহর ও বুক্কা

18. চীনে বিজয়নগরের কোন শাসক দূত পাঠিয়েছিলেন?
(A) প্রথম হরিহর
(B) প্রথম বুক্কা
(C) দ্বিতীয় দেবরায়
(D) অচ্যুত দেবরায়
উত্তর : (B) প্রথম বুক্কা

19. বিজয়নগরের তুলুভ বংশের নৃপতিরা হলেন -
(I) প্রথম হরিহর
(II) বুক্ক
(III) বীর নরসিংহ
(IV) সদাশিব রায়
বিকল্পসমূহ :
(A) I, IV সঠিক এবং II, III ভুল
(B) II, III সঠিক এবং I, IV ভুল
(C) III, IV সঠিক এবং I, II ভুল
(D) I, II সঠিক এবং III, IV ভুল
উত্তর : (C) III, IV সঠিক এবং I, II ভুল

❖ বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর

20. বিজয়নগরের সঙ্গম বংশের রাজারা ছিলেন -
(I) প্রথম দেবরায়
(II) বীর নরসিংহ
(III) কৃষ্ণদেব রায়
(IV) বিরূপাক্ষ
বিকল্পসমূহ :
(A) II, III সঠিক এবং I, IV ভুল
(B) I, IV সঠিক এবং II, III ভুল
(C) III, IV সঠিক এবং I, II ভুল
(D) I, II সঠিক এবং III, IV ভুল
উত্তর: (B) I, IV সঠিক এবং II, III ভুল

21. দিল্লিতে মুঘল শাসনের সূচনাকালে বিজয়নগরের শাসক ছিলেন-
(A) সুলতান বাহাদুর শাহ
(B) হেমু বিক্রমাদিত্য
(C) কৃষ্ণদেব রায়
(D) শেরশাহ সুরি
উত্তর : (C) কৃষ্ণদেব রায়

22. নরসিংহ সালুভ এবং দ্বিতীয় নরসিংহ মূলত বিজয়নগরের কোন রাজবংশের সঙ্গে যুক্ত ছিলেন?
(A) চোল বংশ
(B) সালুভ বংশ
(C) গুপ্ত বংশ
(D) মৌর্য বংশ
উত্তর : (B) সালুভ বংশ 

23. বিজয়নগর সাম্রাজ্যের কোন বিখ্যাত শাসক 'অন্ধ্র ভোজ' নামে পরিচিত ছিলেন?
(A) রানা প্রতাপ
(B) দ্বিতীয় পুলকেশী
(C) কৃষ্ণদেব রায়
(D) সমুদ্রগুপ্ত
উত্তর : (C) কৃষ্ণদেব রায়

24. 'তালিকোটার যুদ্ধ' কত খ্রিস্টাব্দে হয়েছিল?
(A) ১১৯১ খ্রিস্টাব্দে
(B) ১৫২৬ খ্রিস্টাব্দে
(C) ১৫৬৫ খ্রিস্টাব্দে
(D) ১৭৫৭ খ্রিস্টাব্দে
উত্তর : (C) ১৫৬৫ খ্রিস্টাব্দে

25. বিজয়নগরের _________ শাসক সর্বপ্রথম 'মহারাজাধিরাজ' উপাধি গ্রহণ করেন।
(A) কুতুব শাহ
(B) দ্বিতীয় হরিহর
(C) আদিল শাহ
(D) প্রথম গোবিন্দ
উত্তর : (B) দ্বিতীয় হরিহর

26. কোন সম্রাটের রাজত্বকালকে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে  'সুবর্ণযুগ' বলা হয়?
(A) বিন্দুসার
(B) প্রথম বুক্কা
(C) কৃষ্ণদেব রায়
(D) কণিষ্ক
উত্তর : (C) কৃষ্ণদেব রায়

27. বিজয়নগর সাম্রাজ্যের প্রধান ও চিরস্থায়ী প্রতিপক্ষ রাজ্য -
(A) মগধ সাম্রাজ্য
(B) কুশান সাম্রাজ্য
(C) বাহমনি রাজ্য
(D) পাল রাজবংশ
উত্তর : (C) বাহমনি রাজ্য

28. গির্জা নির্মাণের জন্য বিজয়নগরের কোন শাসক পর্তুগিজদের অনুমতি দিয়েছিলেন?
(A) অচ্যুত দেবরায়
(B) কৃষ্ণদেব রায়
(C) দ্বিতীয় ভেঙ্কট
(D) প্রথম হরিহর
উত্তর : (C) দ্বিতীয় ভেঙ্কট

29.  কার রাজত্বকালে বিজয়নগর ও বাহমনির দ্বন্দ্ব শুরু হয় -
(A) প্রথম বুক্কা
(B) সমুদ্রগুপ্ত
(C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(D) কণিষ্ক
উত্তর : (A) প্রথম বুক্কা

30. নিকোলো কন্টি কার রাজত্বকালে বিজয়নগরে আসেন?
(A) ভাস্কর বর্মন
(B) দ্বিতীয় পুলকেশী
(C) প্রথম দেবরায়
(D) প্রথম সাতকর্ণী
উত্তর : (C) প্রথম দেবরায়

31. পারস্য থেকে বিজয়নগরে আসা বিখ্যাত পর্যটক -
(A) জিন বাপতিস্ত তাভার্নিয়ের
(B) আব্দুর রজ্জাক
(C) ফাদার মনসারেট
(D) নিকোলো মানুচ্চি
উত্তর : (B) আব্দুর রজ্জাক

32. 1610 সালে রাজা ওদিয়ার মহীশূর রাজ্য প্রতিষ্ঠার সময় বিজয়নগরের শাসক ছিলেন 
(A) প্রথম রাজেন্দ্র চোল
(B) কুলোতুঙ্গ চোল
(C) দন্তিদুর্গ
(D) দ্বিতীয় ভেঙ্কট
উত্তর : (D) দ্বিতীয় ভেঙ্কট

33. বিজয়নগরকে _________ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ও সমৃদ্ধ নগরী বলেছেন।
(A) মেগাস্থিনিস
(B) আব্দুর রজ্জাক
(C) সুলতান মাহমুদ
(D) আল-মাসুদি
উত্তর : (B) আব্দুর রজ্জাক

34. 'কর্ণাটকের সিংহ' নামে বিজয়নগরের কোন শাসক পরিচিত ছিলেন?
(A) অমোধবর্ষ
(B) কৃষ্ণদেব রায়
(C) দ্বিতীয় তৈলপ
(D) প্রথম মহিপাল
উত্তর : (B) কৃষ্ণদেব রায়

35. বিজয়নগর সামগ্রিক প্রশাসনের মূল ভিত্তি বা মেরুদণ্ড কোন দুটি প্রথা ছিল?
(A) মনসবদারি ও জায়গিরদারি
(B) চিরস্থায়ী ও রায়তওয়ারি
(C) নায়ঙ্কর ও আয়গার প্রথা
(D) দাহশালা ও পট্টা প্রথা
উত্তর : (C) নায়ঙ্কর ও আয়গার প্রথা

36. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I): বিজয়নগরের বিঠলস্বামী মন্দির স্থাপত্যশিল্পের জন্য বিখ্যাত।
বিবৃতি (II): এই মন্দিরটি ছিল দ্রাবিড় স্থাপত্যরীতির নিদর্শন।
বিবৃতি (III): কৃষ্ণদেব রায় বিখ্যাত হাজারা রাম মন্দির নির্মাণ করেন।
বিবৃতি (IV): চিত্রশিল্পের ক্ষেত্রে বিজয়নগর উন্নতি করতে পারেনি।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর: (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা

37. বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজধানী -
(A) পাটলিপুত্র
(B) চন্দ্রগিরি
(C) কনৌজ
(D) তক্ষশিলা
উত্তর : (B) চন্দ্রগিরি

38. বিজয়নগরের _______ শাসক 'বেদমার্গ প্রতিস্থাপক' উপাধি ধারণ করেন।
(A) প্রথম বুক্কা
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) কণিষ্ক
(D) অশোক
উত্তর : (A) প্রথম বুক্কা

39. কৃষ্ণদেব রায়ের রাজসভার 'অষ্টদিগজ' আসলে কারা ছিলেন?
(A) আটজন রাজবৈদ্য
(B) আটজন প্রধান সেনাপতি
(C) আটজন তেলুগু কবি ও পণ্ডিত
(D) আটজন বিদেশী দূত
উত্তর : (C) আটজন তেলুগু কবি ও পণ্ডিত

40. 1520 খ্রিস্টাব্দে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে কোন বিখ্যাত যুদ্ধটি হয়েছিল?
(A) পলাশীর যুদ্ধ
(B) রায়চুরের যুদ্ধ
(C) বক্সারের যুদ্ধ
(D) পানিপথের যুদ্ধ
উত্তর : (B) রায়চুরের যুদ্ধ

❖ wb class 12 history 3rd chapter question answer

41. বিজয়নগর সাম্রাজ্য _______ নামে পরিচিত ছিল।
(A) মগধ সাম্রাজ্য
(B) কলিঙ্গ সাম্রাজ্য
(C) কর্ণাটক সাম্রাজ্য
(D) চের সাম্রাজ্য
উত্তর : (C) কর্ণাটক সাম্রাজ্য

42. বিজয়নগর সাম্রাজ্যের চার প্রধান রাজবংশের সঠিক সময়ানুক্রম (প্রাচীন → আধুনিক) নির্ণয় করো:
(i) আরাবিডু বংশ
(ii) সঙ্গম বংশ
(iii) তুলুভ বংশ
(iv) সালুভ বংশ
বিকল্পসমূহ:
(A) (iv) ➔ (i) ➔ (iii) ➔ (ii)
(B) (ii) ➔ (iv) ➔ (iii) ➔ (i)
(C) (ii) ➔ (iii) ➔ (iv) ➔ (i)
(D) (iv) ➔ (iii) ➔ (i) ➔ (ii)
উত্তর : (B) (ii) ➔ (iv) ➔ (iii) ➔ (i)

43. বিজয়নগরের তুলুভ বংশের রাজাদের সঠিক সময়ানুক্রম (প্রাচীন → আধুনিক) নির্ণয় করো:
(i) বীর নরসিংহ
(ii) অচ্যুত রায়
(iii) কৃষ্ণদেব রায়
(iv) সদাশিব রায়
বিকল্পসমূহ:
(A) (i) ➔ (ii) ➔ (iii) ➔ (iv)
(B) (i) ➔ (iii) ➔ (ii) ➔ (iv)
(C) (iii) ➔ (ii) ➔ (i) ➔ (iv)
(D) (iv) ➔ (i) ➔ (ii) ➔ (iii)
উত্তর: (B) (i) ➔ (iii) ➔ (ii) ➔ (iv) 

44. বিজয়নগরের সঙ্গম বংশের রাজাদের সঠিক সময়ানুক্রম (প্রাচীন → আধুনিক) নির্ণয় করো:
(i) প্রথম দেবরায়
(ii) দ্বিতীয় বিরূপাক্ষ
(iii) দ্বিতীয় হরিহর
(iv) বুক্ক
বিকল্পসমূহ:
(A) (i) ➔ (ii) ➔ (iii) ➔ (iv)
(B) (iv) ➔ (i) ➔ (ii) ➔ (iii)
(C) (iii) ➔ (iv) ➔ (ii) ➔ (i)
(D) (iv) ➔ (iii) ➔ (i) ➔ (ii)
উত্তর : (D) (iv) ➔ (iii) ➔ (i) ➔ (ii) 

45. বাহমনি রাজ্যের সম্মিলিত মুসলিম শক্তিকে রাজা কৃষ্ণদেব রায় কোন যুদ্ধে ধ্বংস করেছিলেন?
(A) দিওয়ানির যুদ্ধ
(B) পলাশীর যুদ্ধ
(C) হলদিঘাটের যুদ্ধ
(D) বক্সারের যুদ্ধ
উত্তর : (A) দিওয়ানির যুদ্ধ

46. বিজয়নগরে আগত প্রথম ইউরোপীয় পর্যটক -
(A) মানুচ্চি
(B) স্যার থমাস রো
(C) নিকোলো কন্টি
(D) বার্নিয়ের
উত্তর : (C) নিকোলো কন্টি

47. বিজয়নগরের সতীপ্রথা কোন ইউরোপীয় পর্যটকের লেখায় স্পষ্ট ধরা পড়েছে?
(A) নিকোলো কন্টি
(B) ফা-হিয়েন
(C) হিউয়েন সাঙ
(D) সুলেমান
উত্তর : (A) নিকোলো কন্টি

48. পর্তুগিজ পর্যটক দুয়ার্তে বারবোসা বিজয়নগরের কোন রাজার সময়ে ভারতে এসেছিলেন?
(A) প্রথম রাজরাজ
(B) দ্বিতীয় পুলকেশী
(C) কৃষ্ণদেব রায়
(D) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর : (C) কৃষ্ণদেব রায়

49. বিজয়নগর সাম্রাজ্যের শাসনব্যবস্থায় সর্বোচ্চ প্রশাসনিক অঞ্চল বা 'প্রদেশ'-কে কী বলা হতো?
(A) সুবা
(B) ভুক্তি
(C) মণ্ডলম্
(D) সরকার
উত্তর : (C) মণ্ডলম্

50. কৃষ্ণদেব রায়ের বিখ্যাত গ্রন্থ 'আমুক্তমাল্যদা' কোন ভাষায় লেখা?
(A) পালি ভাষা
(B) তেলুগু ভাষা
(C) ফারসি ভাষা
(D) প্রাকৃত ভাষা
উত্তর : (B) তেলুগু ভাষা

51. বিজয়নগরের রাজারা কোন দেবতার নামে শাসন পরিচালনা করতেন?
(A) বিরূপাক্ষ
(B) আমন
(C) ইন্দ্র
(D) জিউস
উত্তর : (A) বিরূপাক্ষ

52. ভারতের কোন বিখ্যাত তীর্থক্ষেত্রটি 'পম্পা ক্ষেত্র' বা 'কিস্কিন্ধা ক্ষেত্র'  নামেও পরিচিত ছিল?
(A) তাঞ্জোর
(B) পাটলিপুত্র
(C) কনৌজ
(D) হাম্পি
উত্তর : (D) হাম্পি

53. মহানবমী ডিব্বাকে 'House of Victory' বলে নিজের বিবরণীতে ________ উল্লেখ করেছেন।
(A) মেগাস্থিনিস
(B) ডোমিঙ্গ পেজ
(C) ফা-হিয়েন
(D) হিউয়েন সাঙ
উত্তর : (B) ডোমিঙ্গ পেজ

54. বিজয়নগর ও বাহমনি সুলতানদের দীর্ঘকালীন রক্তক্ষয়ী সংঘাতের মূল অর্থনৈতিক কারণ -
(A) সিন্ধু নদের অববাহিকা দখল
(B) তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলের উর্বর জমি
(C) কাশ্মীরের রেশম পথ নিয়ন্ত্রণ
(D) গাঙ্গেয় উপত্যকার আধিপত্য
উত্তর : (B) তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চলের উর্বর জমি

55. বিজয়নগর সাম্রাজ্যের পতনের প্রধান ও মূল কারণ-
(A) গ্রিক ও কুশানদের যৌথ আক্রমণ
(B) দাক্ষিণাত্যের সুলতানদের শক্তিশালী ঐক্যবদ্ধ জোট
(C) সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ
(D) রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক মন্দা
উত্তর : (B) দাক্ষিণাত্যের সুলতানদের শক্তিশালী ঐক্যবদ্ধ জোট

56. দক্ষিণ ভারতের বিখ্যাত 'বিরূপাক্ষ মন্দির'টি কোথায় অবস্থিত?
(A) মহাবলীপুরম
(B) হাম্পি
(C) পুরী
(D) মাদুরাই
উত্তর : (B) হাম্পি

57. দাবি: বিজয়নগর রাজ্যের প্রাচীন নাম ছিল বিদ্যানগর।
যুক্তি : প্রতিষ্ঠাতা হরিহর ও বুক্কা তাঁদের দীক্ষাগুরু ঋষি মাধবাচার্য বিদ্যারণ্যের প্রতি শ্রদ্ধা জানাতে এই নামকরণ করেছিলেন।
(A) দাবি সত্য, কিন্তু যুক্তিটি সম্পূর্ণ মিথ্যা
(B) দাবি ও যুক্তি উভয়ই মিথ্যা
(C) দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং যুক্তিটি হলো দাবির সঠিক ব্যাখ্যা
(D) দাবি মিথ্যা, কিন্তু যুক্তিটি সত্য
উত্তর : (C) দাবি এবং যুক্তি উভয়ই সত্য এবং যুক্তিটি হলো দাবির সঠিক ব্যাখ্যা

58. রবার্ট সিউয়েলের লেখা বিখ্যাত বই 'A Forgotten Empire' কোন সাম্রাজ্যের ওপর ভিত্তি করে রচিত?
(A) চোল সাম্রাজ্য
(B) বিজয়নগর সাম্রাজ্য
(C) মারাঠা সাম্রাজ্য
(D) গুপ্ত সাম্রাজ্য
উত্তর : (B) বিজয়নগর সাম্রাজ্য

59. 'সঙ্গম বংশ' এর শ্রেষ্ঠ রাজা -
(A) প্রথম রাজরাজ
(B) দ্বিতীয় দেবরায়
(C) দ্বিতীয় পুলকেশী
(D) কুতুবউদ্দিন আইবক
উত্তর : (B) দ্বিতীয় দেবরায়

60. সঙ্গম বংশের শেষ রাজা -
(A) সমুদ্রগুপ্ত
(B) দ্বিতীয় বিরূপাক্ষ
(C) বিম্বিসার
(D) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর : (B) দ্বিতীয় বিরূপাক্ষ

❖ class 12 history chapter 3 question answer

61. 'তুলুভ বংশ' এর শ্রেষ্ঠ রাজা -
(A) কৃষ্ণদেব রায়
(B) অজাতশত্রু
(C) দ্বিতীয় দেবরায়
(D) রাজেন্দ্র চোল
উত্তর : (A) কৃষ্ণদেব রায়

62. 'অষ্টদিগজ' কার রাজসভায় ছিলেন?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) সমুদ্রগুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) কৃষ্ণদেব রায়
উত্তর : (D) কৃষ্ণদেব রায়

63. বিজয়নগর সাম্রাজ্যের তুলুভ রাজবংশের শেষ শাসক -
(A) গোপাল
(B) সদাশিব রায়
(C) রামচন্দ্র মৌর্য
(D) প্রথম নাগভট্ট
উত্তর : (B) সদাশিব রায়

64. বিজয়নগরের চতুর্থ তথা শেষ রাজবংশ 'আরাবিডু বংশ' এর প্রতিষ্ঠাতা -
(A) তিরুমল দেবরায়
(B) প্রথম প্রবরসেন
(C) সিমুক
(D) দন্তিদুর্গ
উত্তর : (A) তিরুমল দেবরায়

65. 'আরাবিডু বংশ' এর শ্রেষ্ঠ রাজা কাকে মনে করা হয়?
(A) দ্বিতীয় ভেঙ্কট
(B) কুতুব শাহ
(C) প্রথম দেবরায়
(D) প্রথম কৃষ্ণ
উত্তর : (A) দ্বিতীয় ভেঙ্কট

66. 'আরাবিডু বংশ' এর শেষ রাজা -
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) বিন্দুসার
(C) তৃতীয় শ্রীরঙ্গ
(D) প্রথম রাজরাজ
উত্তর : (C) তৃতীয় শ্রীরঙ্গ

67. বাবরের ভারত আক্রমণের সময় বিজয়নগরের সম্রাট ছিলেন-
(A) কৃষ্ণদেব রায়
(B) রাজা মানসিংহ
(C) রানা সংগ্রাম সিংহ
(D) প্রথম প্রতাপরুদ্র
উত্তর : (A) কৃষ্ণদেব রায়

68. তুর্কি ধনুর্ধরদের নিয়োগ করে নিজের তীরন্দাজ বাহিনীকে শক্তিশালী করেছিলেন বিজয়নগরের _______ শাসক।
(A) দ্বিতীয় দেবরায়
(B) প্রথম চন্দ্রগুপ্ত
(C) বাবর
(D) দ্বিতীয় নাগভট্ট
উত্তর : (A) দ্বিতীয় দেবরায়

69. বিজয়নগরের কোন উৎসব আব্দুর রজ্জাককে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল?
(A) ওনাম উৎসব
(B) পোঙ্গল উৎসব
(C) মহানবমী উৎসব
(D) বিহু উৎসব
উত্তর : (C) মহানবমী উৎসব

70. সম্রাট কৃষ্ণদেব রায় রচিত রাষ্ট্রনীতি বিষয়ক বিখ্যাত গ্রন্থটির নাম -
(A) আমুক্তমাল্যদা
(B) ইন্ডিকা
(C) অর্থশাস্ত্র
(D) রাজতরঙ্গিণী
উত্তর : (A) আমুক্তমাল্যদা

71. বিজয়নগরের কোন্ শাসক প্রথম বাহমনি সুলতানের কাছে পরাজিত হন?
(A) প্রথম রাজরাজ
(B) প্রথম বুক্কা
(C) বিন্দুসার
(D) অজাতশত্রু
উত্তর : (B) প্রথম বুক্কা

72. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I): বিজয়নগরের সমাজে বাল্যবিবাহ, পুরুষের বহুবিবাহ ও দেবদাসী প্রথা প্রচলিত ছিল।
বিবৃতি (II): সমাজে জাতিভেদপ্রথার অস্তিত্ব ছিল না। (এটি মিথ্যা, কঠোর জাতিভেদ ছিল)
বিবৃতি (III): সমাজ ও ধর্মীয় জীবনে ব্রাহ্মণদের বিশেষ মর্যাদা ছিল।
বিবৃতি (IV): নারীরা সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অংশ নিতেন।
বিকল্প সমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর: (B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য

73. সঙ্গম বংশের রাজা প্রথম দেবরায় কোন বাহমনি সুলতানের কাছে পরাজিত হয়েছিলেন?
(A) ফিরোজ শাহ 
(C) গিয়াসউদ্দিন বলবন
(D) ইলতুতমিশ
উত্তর : (A) ফিরোজ শাহ 

74. বিজয়নগরের 'মহানবমী উৎসব'-এর বর্ণনা কার লেখায় পাওয়া যায়?
(A) অল-বেরুনি
(B) ইবন বতুতা
(C) ডোমিঙ্গ পেজ
(D) সুলেমান
উত্তর : (C) ডোমিঙ্গ পেজ

75. বাহমনি রাজ্যের বিরুদ্ধে প্রথম জয় লাভ করেন বিজয়নগরের কোন রাজা?
(A) প্রথম হরিহর
(B) প্রথম বুক্কা
(C) দ্বিতীয় দেবরায়
(D) কৃষ্ণদেব রায়
উত্তর: (B) প্রথম বুক্কা 

76. বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোটি -
(A) আধুনিক গণতান্ত্রিক
(B) সমাজতান্ত্রিক
(C) রাজতান্ত্রিক
(D) প্রজাতান্ত্রিক
উত্তর : (C) রাজতান্ত্রিক

77. বিখ্যাত সংস্কৃত গ্রন্থ 'মহানাটক সুধানিধি' কার রচনা?
(A) দ্বিতীয় দেবরায়
(B) সমুদ্রগুপ্ত
(C) হর্ষবর্ধন
(D) কণিষ্ক
উত্তর : (A) দ্বিতীয় দেবরায়

78. নিচের বিবৃতি ও কারণটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি: বিজয়নগরের শাসকরা 'হিন্দু-রায়-সুরত্রাণা' উপাধি নেন।
কারণ: তাঁরা সুলতানদের সমকক্ষ রাজনৈতিক সার্বভৌমত্ব দাবি করতে চেয়েছিলেন।
বিকল্পসমূহ:
(A) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক 
(B) বিবৃতি সত্য কিন্তু কারণ ভুল
(C) বিবৃতি ও কারণ উভয়ই ভুল
(D) কারণ সত্য কিন্তু বিবৃতি ভুল
উত্তর : (A) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক 

79. বিজয়নগর সাম্রাজ্যের দক্ষিণ সীমানা ভারতের শেষ প্রান্তের কোন অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল?
(A) বিন্ধ্য পর্বতমালা
(B) গোদাবরী বদ্বীপ
(C) কন্যাকুমারী বা ভারত মহাসাগর
(D) ওড়িশা উপকূল
উত্তর : (C) কন্যাকুমারী বা ভারত মহাসাগর

80. বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠায় কোন ধর্মগুরুর গভীর প্রভাব ছিল?
(A) শঙ্করাচার্য
(B) মাধব বিদ্যারণ্য
(C) চৈতন্যদেব
(D) তুকারাম
উত্তর : (B) মাধব বিদ্যারণ্য

❖ class 12 history chapter 3 mcq questions and answers

81. বিজয়নগর সাম্রাজ্যে সবচেয়ে কম সময় বা ক্ষণকাল রাজত্ব করেছিল -
(A) আরাবিডু বংশ
(B) সালুভ বংশ
(C) সঙ্গম বংশ
(D) তুলুভ বংশ
উত্তর : (B) সালুভ বংশ

82. সালুভ রাজবংশের শেষ রাজা -
(A) দ্বিতীয় নরসিংহ 
(B) প্রথম সাতকর্ণী
(C) ভাস্কর বর্মন
(D) শশাঙ্ক
উত্তর : (A) দ্বিতীয় নরসিংহ

83. বিজয়নগর পরিদর্শনকারী প্রথম ইউরোপীয় পর্যটক -
(A) নিকোলো কন্টি
(B) ক্যাপ্টেন হকিং
(C) রালফ ফিচ
(D) ডুয়ার্তে বারবোসা
উত্তর : (A) নিকোলো কন্টি

84. হরিহর, বুক্কা, দ্বিতীয় দেবরায় এবং দ্বিতীয় বিরূপাক্ষ - এঁরা সকলে বিজয়নগরের কোন রাজবংশের শাসক ছিলেন?
(A) সালুভ বংশ
(B) তুলুভ বংশ
(C) সঙ্গম বংশ
(D) আরাবিডু বংশ
উত্তর : (C) সঙ্গম বংশ 

85. বিজয়নগরের কোন শাসক 'গজবেটকার' (হস্তি শিকারী) উপাধি নেন?
(A) দ্বিতীয় পুলকেশী
(B) কার্তিক বর্মন
(C) দ্বিতীয় দেবরায়
(D) প্রথম নাগভট্ট
উত্তর : (C) দ্বিতীয় দেবরায়

86. 1419-20 খ্রিস্টাব্দে রাজা প্রথম দেবরায় বাহমনি সুলতান ফিরোজ শাহকে কোন যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করেন?
(A) পানিপথের যুদ্ধ
(B) পাঙ্গলের যুদ্ধ
(C) খানোয়ার যুদ্ধ
(D) তালিকোটার যুদ্ধ
উত্তর : (B) পাঙ্গলের যুদ্ধ

87. আব্দুর রজ্জাক যখন বিজয়নগরে পৌঁছান, তখন রাজা ছিলেন-
(A) দ্বিতীয় দেবরায়
(B) বিম্বিসার
(C) চন্দ্রগুপ্ত মৌর্য
(D) অজাতশত্রু
উত্তর : (A) দ্বিতীয় দেবরায়

88. বিজয়নগর সাম্রাজ্যের 'দেবদাসী প্রথা'র নিখুঁত বর্ণনা দিয়েছেন-
(A) ডোমিঙ্গ পেজ
(B) মেগাস্থিনিস
(C) অল-বেরুনি
(D) ফা-হিয়েন
উত্তর : (A) ডোমিঙ্গ পেজ

89. কোন বিদেশি পর্যটক বিজয়নগর সাম্রাজ্যের রঙিন 'হোলি বা দোল উৎসব'-এর বর্ণনা  দিয়েছেন?
(A) মেগাস্থিনিস
(B) নিকোলো কন্টি
(C) ফাহিয়েন
(D) হিউয়েন সাঙ
উত্তর : (B) নিকোলো কন্টি

90. নিচের বিবৃতিগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I): গোল গম্বুজ বিজাপুরের সুলতান মহম্মদ আদিল শাহের সমাধি সৌধ।
বিবৃতি (II): গোল গুম্মাত থেকে গোল গম্বুজ শব্দটি এসেছে।
বিবৃতি (III): গোল গম্বুজের প্রতিটা কোণ যুক্ত ছিল মিনার বা চূড়া দিয়ে, ওপরের অংশ গম্বুজ দিয়ে ঢাকা ছিল।
বিবৃতি (IV): এখানে এক প্রকার 'হুইসপার গ্যালারি' বা ফিসফিসানি গ্যালারি ছিল।
বিকল্প সমূহ :
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর: (D) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য

91. বিজয়নগরের প্রাদেশিক শাসনকর্তা বা মণ্ডলের প্রধান শাসককে কী বলা হতো?
(A) ওয়ালী
(B) মণ্ডলপতি বা নায়ক
(C) আমিল
(D) ফৌজদার
উত্তর : (B) মণ্ডলপতি বা নায়ক

92. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ (শাসক)       খ-স্তম্ভ (রাজবংশ)
(i) তিরুমল                  (a) সঙ্গম বংশ
(ii) বীর নরসিংহ (b) সালুভ বংশ
(iii) হরিহর ও বুক্ক (c) আরাবিডু বংশ
(iv) নরসিংহ সালুভ (d) তুলুভ বংশ
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b) 
(C) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
উত্তর: (B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b) pore   check  

93. কর্ণাটকী শাস্ত্রীয় সংগীতের প্রধান পথপ্রদর্শক বা 'কর্ণাটকী সংগীতের পিতামহ' কাকে বলা হয়?
(A) পুরন্দর দাস
(B) তানসেন
(C) বৈজু বাওরা
(D) স্বামী হরিদাস
উত্তর : (A) পুরন্দর দাস

94. বিজয়নগর ও বাহমনি সংঘাতের প্রধান কেন্দ্রস্থল কোনটি ছিল?
(A) মগধ অঞ্চল
(B) পাটলিপুত্র
(C) রায়চুর দোয়াব
(D) কনৌজ
উত্তর : (C) রায়চুর দোয়াব

95. তালিকোটার যুদ্ধ দক্ষিণ ভারতের ইতিহাসে _______ নামে পরিচিত।
(A) হলদিঘাটের যুদ্ধ
(B) বাণীহাটি বা রাক্ষসী-তাঙ্গাদি যুদ্ধ
(C) কনৌজের যুদ্ধ
(D) চৌসার যুদ্ধ
উত্তর : (B) বাণীহাটি বা রাক্ষসী-তাঙ্গাদি যুদ্ধ

96. তালিকোটার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(A) বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি জোট
(B) মৌর্য ও গ্রিক বাহিনী
(C) গুপ্ত ও হুন বাহিনী
(D) মারাঠা ও ব্রিটিশ শক্তি
উত্তর : (A) বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি জোট

97. বাহমনিদের কাছ থেকে বিখ্যাত 'গোয়া বন্দর' প্রথম কেড়ে নেন কোন বিজয়নগর শাসক?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) হর্ষবর্ধন
(C) দ্বিতীয় হরিহর
(D) বিম্বিসার
উত্তর : (C) দ্বিতীয় হরিহর

98. হাম্পির ঐতিহাসিক ধ্বংসাবশেষ কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়?
(A) 1800 খ্রিস্টাব্দে
(B) 1810 খ্রিস্টাব্দে
(C) 1850 খ্রিস্টাব্দে
(D) 1900 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1800 খ্রিস্টাব্দে

99. বিজয়নগরের বুকে দ্বিতীয় রাজবংশ তথা 'সালুভ বংশ' এর প্রতিষ্ঠাতা -
(A) নরসিংহ সালুভ
(B) বিন্দুসার
(C) বীর নরসিংহ
(D) কণিষ্ক
উত্তর : (A) নরসিংহ সালুভ

100. বিজয়নগরের কোন রাজা প্রথম তুর্কি যুদ্ধ পদ্ধতি বা সামরিক কৌশল অনুসরণ করেছিলেন?
(A) প্রথম দেবরায়
(B) কুতুবউদ্দিন আইবক
(C) ইলতুৎমিশ
(D) প্রথম রাজরাজ
উত্তর : (A) প্রথম দেবরায়

❖ দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার তৃতীয় অধ্যায়

101. বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়, অচ্যুত দেবরায় এবং সদাশিব রায় - এঁরা প্রত্যেকে বিজয়নগরের কোন বংশের রাজা ছিলেন?
(A) তুলুভ বংশ
(B) কুশান বংশ
(C) চালুক্য বংশ
(D) রাষ্টকূট বংশ
উত্তর : (A) তুলুভ বংশ 

102. নিকোলো কন্টি কোন বছর বিজয়নগরে এসেছিলেন?
(A) 1500 খ্রিস্টাব্দে
(B) 1420 খ্রিস্টাব্দে
(C) 1100 খ্রিস্টাব্দে
(D) 1471 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1420 খ্রিস্টাব্দে

103. কোন বিজয়নগর শাসকের অসাধারণ ধর্মীয় সহনশীলতার ভূয়সী প্রশংসা করেছেন দুয়ার্তে বারবোসা?
(A) সমুদ্রগুপ্ত
(B) কৃষ্ণদেব রায়
(C) শশাঙ্ক
(D) ধর্মপাল
উত্তর : (B) কৃষ্ণদেব রায়

104. মধ্যযুগের বিখ্যাত 'নায়ঙ্কর ব্যবস্থা' কোন সাম্রাজ্যের শাসনের সঙ্গে যুক্ত ছিল?
(A) বিজয়নগর সাম্রাজ্য
(B) কুষাণ সাম্রাজ্য
(C) গুপ্ত সাম্রাজ্য
(D) মৌর্য সাম্রাজ্য
উত্তর : (A) বিজয়নগর সাম্রাজ্য

105. কোন যুদ্ধের মারাত্মক পরাজয় বিজয়নগর সাম্রাজ্যের পতনের পথ তৈরি করেছিল?
(A) তালিকোটার যুদ্ধ
(B) প্রথম পানিপথের যুদ্ধ
(C) হিদাসপিসের যুদ্ধ
(D) কলিঙ্গ যুদ্ধ
উত্তর : (A) তালিকোটার যুদ্ধ

106. আলিয়া রাম রায়, তিরুমল, দ্বিতীয় ভেঙ্কট এবং তৃতীয় শ্রীরঙ্গ- এই শাসকেরা বিজয়নগরের কোন বংশের অন্তর্ভুক্ত ছিলেন?
(A) পাল বংশ
(B) সেন বংশ
(C) আরাবিডu বংশ
(D) মগধ বংশ
উত্তর : (C) আরাবিডু বংশ 

107. বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কিত বিবৃতি বিচার করো:
(i) ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের সময় বিজয়নগরের সিংহাসনে ছিলেন কৃষ্ণদেব রায়
(ii) বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের দ্বন্দ্বে বিজয়নগর চূড়ান্ত বিজয় লাভ করেছিল
(iii) ১৩৩৬ খ্রিষ্টাব্দে বিজয়নগর প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মহম্মদ বিন তুঘলক
(iv) বিজয়নগর রত্ন ও মশলা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল
বিকল্পসমূহ :
(A) (i), (ii), (iii) সঠিক; (iv) ভুল
(B) (i), (iii), (iv) সঠিক; (ii) ভুল
(C) (ii), (iii), (iv) সঠিক; (i) ভুল
(D) (i), (ii), (iii), (iv) সব সঠিক
উত্তর : (B) (i), (iii), (iv) সঠিক; (ii) ভুল

108. বিজয়নগরের 90 হাজার স্থায়ী সেনাদলের বিবরণ কে দিয়েছেন?
(A) মেগাস্থিনিস
(B) ইবন বতুতা
(C) আল-বেরুনি
(D) নিকোলো কন্টি
উত্তর : (D) নিকোলো কন্টি

109. বিজয়নগর সাম্রাজ্যের পূর্ব ও পশ্চিম দিকের জলসীমা যথাক্রমে কোন দুটি সাগর ছিল?
(A) লোহিত সাগর ও ভূমধ্যসাগর
(B) বঙ্গোপসাগর ও আরব সাগর
(C) আরব সাগর ও বঙ্গোপসাগর
(D) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
উত্তর : (B) বঙ্গোপসাগর ও আরব সাগর

110. "বিজয়নগরের সমকক্ষ শহর পৃথিবীতে চোখেও দেখা যায় না, কানেও শোনা যায় না"- উক্তিটি কার?
(A) ফা-হিয়েন
(B) অল-বেরুনি
(C) মার্কো পোলো
(D) আব্দুর রজ্জাক
উত্তর : (D) আব্দুর রজ্জাক

111. বিজয়নগর সাম্রাজ্যের গ্রামীণ স্বায়ত্তশাসন বা গ্রাম প্রশাসনের মূল দায়িত্বে কারা ছিলেন?
(A) আয়গার পরিষদ
(B) নবরত্ন সভা
(C) অষ্টপ্রধান
(D) উলেমা মণ্ডলী
উত্তর : (A) আয়গার পরিষদ

112. রাজা কৃষ্ণদেব রায়ের সামরিক সাফল্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
(i) তিনি ওড়িশার গজপতি প্রতাপরুদ্রকে পরাজিত করেন।
(ii) ওড়িশা বিজয়ের স্মৃতিতে হাম্পিতে বলকৃষ্ণ মন্দির নির্মাণ করেন।
(iii) বিজাপুরের সুলতানকে হারিয়ে রায়চুর দুর্গ দখল করেন।
বিকল্পসমূহ :
(A) (i) ও (ii) সঠিক; (iii) ভুল
(B) (ii) ও (iii) সঠিক; (i) ভুল
(C) (i) ও (iii) সঠিক; (ii) ভুল
(D) (i), (ii), (iii) সব সঠিক
উত্তর : (D) (i), (ii), (iii) সব সঠিক

113. বিজয়নগরের পতনের মুখে 1617 খ্রিস্টাব্দের বিখ্যাত 'টোপ্পুরের যুদ্ধ' আসলে -
(A) আরাবিডু রাজবংশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ
(B) আলেকজান্ডারের ভারত আক্রমণ
(C) চোল ও চালুক্য বংশের সীমানা বিরোধ
(D) হরপ্পা সভ্যতার সামুদ্রিক যুদ্ধ
উত্তর : (A) আরাবিডু রাজবংশের অভ্যন্তরীণ গৃহযুদ্ধ

114. চন্দ্রগিরিতে প্রথম সামরিক শিবির কে স্থাপন করেন?
(A) নরসিংহ সালুভ
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) সমুদ্রগুপ্ত
(D) কণিষ্ক
উত্তর : (A) নরসিংহ সালুভ

115. বিজয়নগরের _________ মন্ত্রী ঋগ্বেদের ভাষ্য রচনা করেছিলেন।
(A) সায়ন
(B) বরাহমিহির
(C) আর্যভট্ট
(D) চাণক্য
উত্তর : (A) সায়ন

116. বিজয়নগরের কোন ঐতিহাসিক কাঠামোটিকে 'House of Victory' বা 'বিজয়ের গৃহ' বলা হয়?
(A) মহানবমী ডিব্বা
(B) সারনাথ স্তূপ
(C) সাঁচি স্তূপ
(D) ইলোরা গুহা
উত্তর : (A) মহানবমী ডিব্বা

117. কোন উর্বর অঞ্চলটি দখলের জন্য বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য বারবার রক্তক্ষয়ী যুদ্ধ হতো?
(A) কাশ্মীর উপত্যকা
(B) সিন্ধু ব-দ্বীপ
(C) সুন্দরবন অঞ্চল
(D) রায়চুর দোয়াব
উত্তর : (D) রায়চুর দোয়াব

118. বিজয়নগরের কোন বিধ্বংসী যুদ্ধকে 'রাক্ষসদের তাণ্ডব' বলে অভিহিত করা হয়েছে?
(A) পলাশীর যুদ্ধ
(B) বক্সারের যুদ্ধ
(C) তরাইনের যুদ্ধ
(D) তালিকোটার যুদ্ধ
উত্তর : (D) তালিকোটার যুদ্ধ

119. বিজয়নগর সাম্রাজ্যে আগত বিদেশী পর্যটকদের (ভারতে আগমনের সময় অনুযায়ী প্রাচীন → আধুনিক) সঠিক ক্রম নির্ণয় করো:
(i) ডোমিঙ্গো পেজ
(ii) আব্দুর রাজ্জাক
(iii) ফার্নাও নুনিজ
(iv) নিকোলো কোন্তি
বিকল্পসমূহ :
(A) (iv) ➔ (ii) ➔ (i) ➔ (iii)
(B) (iv) ➔ (i) ➔ (ii) ➔ (iii)
(C) (ii) ➔ (iv) ➔ (iii) ➔ (i)
(D) (i) ➔ (iii) ➔ (iv) ➔ (ii)
উত্তর : (A) (iv) ➔ (ii) ➔ (i) ➔ (iii)

120. 1520 সালের রায়চুরের যুদ্ধে কোন বিজয়নগর সম্রাট জয় লাভ করেন?
(A) কৃষ্ণদেব রায়
(B) অশোক
(C) সমুদ্রগুপ্ত
(D) শশাঙ্ক
উত্তর : (A) কৃষ্ণদেব রায়

❖ class 12 3rd semester history 3rd chapter question answer

121. দক্ষিণ ভারতের বিখ্যাত কোন নৃত্যশৈলী বা নাট্যকলা বিজয়নগর সাম্রাজ্যের সময়কাল থেকে বিকশিত হয়েছিল?
(A) কথাকলি
(B) মণিপুরী
(C) যক্ষগান
(D) ওডিশি
উত্তর : (C) যক্ষগান

122. বিজয়নগরের রাজাদের তৈরি বিশাল প্রবেশদ্বারগুলোকে স্থাপত্যের ভাষায় কী বলা হতো?
(A) গর্ভগৃহ
(B) বিমান
(C) শিখর
(D) রায়গোপুরম
উত্তর : (D) রায়গোপুরম

123. বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত শাসকদের সঠিক সময়ানুক্রম (প্রাচীন → আধুনিক) নির্ণয় করো:
(i) দ্বিতীয় দেবরায়
(ii) অচ্যুত দেবরায়
(iii) প্রথম বুক্কা
(iv) কৃষ্ণদেব রায়
বিকল্পসমূহ:
(A) (i) ➔ (iii) ➔ (iv) ➔ (ii)
(B) (iii) ➔ (i) ➔ (iv) ➔ (ii)
(C) (iii) ➔ (iv) ➔ (ii) ➔ (i)
(D) (iv) ➔ (ii) ➔ (i) ➔ (iii)
উত্তর : (B) (iii) ➔ (i) ➔ (iv) ➔ (ii)

124. বিজয়নগরের ‘বরাহ’ নামক স্বর্ণমুদ্রার ওজন কত ছিল?
(A) প্রায় 2.5 গ্রাম
(B) প্রায় 3.4 গ্রাম
(C) প্রায় 6 গ্রাম
(D) প্রায় 1.5 গ্রাম
উত্তর : (B) প্রায় 3.4 গ্রাম

125. বিজয়নগরের সমাজব্যবস্থা সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
(i) চতুর্বর্ণ প্রথার উপস্থিতি ছিল
(ii) দেবদাসীদের সামাজিক সম্মান ছিল
(iii) দাবা খেলা রাষ্ট্রীয় উৎসাহ পেত
বিকল্পসমূহ :
(A) (i) ও (ii) সঠিক; (iii) ভুল
(B) (ii) ও (iii) সঠিক; (i) ভুল
(C) (i) ও (iii) সঠিক; (ii) ভুল
(D) (i), (ii), (iii) সব সঠিক
উত্তর : (D) (i), (ii), (iii) সব সঠিক

126. ‘অষ্টদিগজ’ কবিদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বা প্রধান কে ছিলেন?
(A) পেদ্দান 
(B) তেনালি রামকৃষ্ণ
(C) নন্দী তিম্মনা
(D) ধূর্জটি
উত্তর : (A) পেদ্দান 

127. তেলুগু সাহিত্যের অমূল্য সৃষ্টি ‘মনুচরিত্রম’ গ্রন্থটি কার রচনা?
(A) আল্লাসানি পেদ্দান 
(B) তেনালি রামকৃষ্ণ
(C) নন্দী তিম্মনা
(D) ধূর্জটি
উত্তর : (A) আল্লাসানি পেদ্দান 

128. সায়নাচার্য বিজয়নগরের ________ রাজার প্রধান মন্ত্রী ছিলেন।
(A) প্রথম রুদ্রদমন
(B) দ্বিতীয় হরিহর
(C) গণ্ডোফার্নেস
(D) প্রথম সাতকর্ণী
উত্তর : (B) দ্বিতীয় হরিহর

129. বিবৃতি (I): 'অষ্টদিগজ'-এর শ্রেষ্ঠ 'দিগজ' বিখ্যাত তেলুগু কবি পেড্ডান কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন।
বিবৃতি (II): তাঁকে 'অন্ধ্র কবিতার পিতামহ' বলা হয়।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
(D) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তর : (C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য

130. আব্দুর রজ্জাকের মতে বিজয়নগরের প্রধান ধর্ম -
(A) হিন্দু ধর্ম
(B) আজীবক ধর্ম
(C) বৌদ্ধ ধর্ম
(D) জৈন ধর্ম
উত্তর : (A) হিন্দু ধর্ম

❖ Class 12 3rd Semester History 3rd Chapter Question Answer

File Details :
PDF Name : সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : কিছুক্ষণ পর PDF দেওয়া হবে।

❖ লেখকের শেষ কথা : এই পর্বে তৃতীয় অধ্যায় অর্থাৎ 'সাম্রাজ্যিক রাজধানী'-র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 'বিজয়নগর সাম্রাজ্য' থেকে 130টি বাছাই করা MCQ শেয়ার করলাম। তবে পরীক্ষার নিখুঁত প্রস্তুতি এবং ফাইনালে নিশ্চিতভাবে বেশি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই স্পেশাল ই-বুকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ই-বুকটি কিনতে তোমরা আমাদের ওয়েবসাইটের উপরে থাকা 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. পর্যটকদের চোখে ভারত MCQClick Here
2. সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
3. সাংস্কৃতিক সমন্বয় প্রশ্ন উত্তর [দ্বিতীয় পর্ব]Click Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. দশম শ্রেণির বাংলা কবিতা প্রশ্ন উত্তরClick Here
Regards,
WB Semester Team 
Registered under MSME (Udyam), Govt. of India 
Educational eBook Publisher & Digital Learning Platform 
Copyright © WB Semester | All Rights Reserved 
📩 Email: wbsemester.help@gmail.com 
📞 Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.