প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টারের দর্শন সিলেবাসে 'পাশ্চাত্য অধিবিদ্যা' অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 40 নম্বরের মধ্যে মোট 12 নম্বর থাকবে। তাই তোমাদের পরীক্ষার জন্য এই পাশ্চাত্য অধিবিদ্যার 'দেহ মনের সমস্যা' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরসহ একদম নিচে Free PDF ফাইল দেওয়া হল।
❖ দেহ ও মন সমস্যা MCQ Class12
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. দেকার্তের দেহ ও মনের সম্পর্ক বিষয়ক বিখ্যাত মতবাদটি কী নামে পরিচিত?
(A) সমান্তরালবাদ
(B) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(C) তাদাত্ম্যবাদ বা অভিন্নতাবাদ
(D) আধ্যাত্মিক অদ্বৈতবাদ
উত্তর : (B) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
2. দেকার্তের দার্শনিক তত্ত্ব অনুসারে জড় বা দেহের আবশ্যিক ধর্ম কোনটি?
(A) ওজন ও গতি
(B) সংবেদনশীলতা
(C) চিন্তন ক্ষমতা
(D) বিস্তার বা বিস্তৃতি
উত্তর : (D) বিস্তার বা বিস্তৃতি
3. পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দেহ ও মন সম্পর্কে সুনির্দিষ্টভাবে 'দ্বৈতবাদ' কে উত্থাপন করেন?
(A) জন লক
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) রেনে দেকার্ত
উত্তর : (D) রেনে দেকার্ত
4. দর্শন শাস্ত্রের অত্যন্ত বিখ্যাত 'Meditations' গ্রন্থটির রচয়িতা কে?
(A) বারুখ স্পিনোজা
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) জন লক
উত্তর : (B) রেনে দেকার্ত
5. পাশ্চাত্য দর্শনে মিথস্ক্রিয়াবাদ বা ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ-এর মূল প্রবক্তা কে?
(A) বারুখ স্পিনোজা
(B) গটফ্রিড লাইবনিজ
(C) গিলবার্ট রাইল
(D) রেনে দেকার্ত
উত্তর : (D) রেনে দেকার্ত
6. কার মতে, দৈহিক ঘটনা মানসিক ঘটনার কারণ হতে পারে এবং মানসিক ঘটনাও দৈহিক ঘটনার কারণ হতে পারে?
(A) রেনে দেকার্ত
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) জন লক
উত্তর : (A) রেনে দেকার্ত
7. বুদ্ধিবাদী দার্শনিক দেকার্তের মতে মন বা আত্মার আবশ্যিক ধর্ম কোনটি?
(A) বিস্তার বা বিস্তৃতি
(B) আকার ও আয়তন
(C) চিন্তন বা চেতনা
(D) অন্ধ আবেগ
উত্তর : (C) চিন্তন বা চেতনা
8. পাশ্চাত্য দর্শনে সমান্তরালবাদ মতবাদটির প্রধান সমর্থক কারা?
(A) রেনে দেকার্ত ও জন লক
(B) ইমানুয়েল কান্ট ও ডেভিড হিউম
(C) বারুখ স্পিনোজা ও গটফ্রিড লাইবনিজ
(D) রেনে দেকার্ত ও গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) বারুখ স্পিনোজা ও গটফ্রিড লাইবনিজ
9. দেকার্তের মতে, যেকোনো মানসিক পরিবর্তন শেষপর্যন্ত কিসের কারণ হয়?
(A) আধ্যাত্মিক পরিবর্তনের
(B) দৈহিক পরিবর্তনের
(C) অলৌকিক পরিবর্তনের
(D) কোনো পরিবর্তনই ঘটায় না
উত্তর : (B) দৈহিক পরিবর্তনের
10. দেকার্তের মতে মন-দ্রব্য এবং দেহ-দ্রব্য মূলত কী ধরণের প্রকৃতির?
(A) সম্পূর্ণ অভিন্ন প্রকৃতির
(B) পরস্পর নির্ভরশীল প্রকৃতির
(C) সম্পূর্ণ স্বতন্ত্র ও ভিন্ন প্রকৃতির
(D) অলীক প্রকৃতির
উত্তর : (C) সম্পূর্ণ স্বতন্ত্র ও ভিন্ন প্রকৃতির
11. ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের নিয়ম অনুসারে নিচের বাক্যগুলির সত্য-মিথ্যার (T/F) সঠিক কোডটি বেছে নাও:
(i) দেহ ও মনের মধ্যে বাস্তব কার্যকারণ সম্পর্ক আছে।
(ii) দেহ ও মন কার্যকারণরূপে পরস্পরের ওপর ক্রিয়া করতে পারে।
(iii) দেহ ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই।
(iv) দেহ ও মন কার্যকারণরূপে পরস্পরের ওপর ক্রিয়া করতে পারে না।
বিকল্পসমূহ :
(A) (i)-T, (ii)-F, (iii)-T, (iv)-F
(B) (i)-F, (ii)-T, (iii)-T, (iv)-F
(C) (i)-F, (ii)-F, (iii)-T, (iv)-T
(D) (i)-T, (ii)-T, (iii)-F, (iv)-F
উত্তর : (D) (i)-T, (ii)-T, (iii)-F, (iv)-F
12. মনস্তত্ত্ব ও দর্শন বিষয়ক বিখ্যাত 'The Passions of the Soul' গ্রন্থটির লেখক কে?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) জন লক
(C) রেনে দেকার্ত
(D) ডেভিড হিউম
উত্তর : (C) রেনে দেকার্ত
13. দেকার্তের মতানুসারে, যা কিছু সম্পূর্ণ স্পষ্ট ও বিবিক্ত তাই -
(A) অলীক বা কাল্পনিক
(B) সত্য বা যথার্থ
(C) মিথ্যা বা অযথার্থ
(D) সংশয়াত্মক
উত্তর : (B) সত্য বা যথার্থ
14. দেকার্তের মতে, মস্তিষ্কের কোন বিশেষ গ্রন্থির মাধ্যমে দেহ ও মনের ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পন্ন হয়?
(A) পিটুইটারি গ্রন্থি
(B) থাইরয়েড গ্রন্থি
(C) হাইপোথ্যালামাস গ্রন্থি
(D) পিনিয়াল গ্রন্থি
উত্তর : (D) পিনিয়াল গ্রন্থি
15. 'Concept of Mind'-এর রচয়িতা কে?
(A) জন হসপার্স
(B) গিলবার্ট রাইল
(C) রেনে দেকার্ত
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (B) গিলবার্ট রাইল
16. নিচের কোন আধুনিক পাশ্চাত্য দার্শনিক দেহ ও মনের সম্পর্ক বিষয়ে ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ সমর্থন করেছেন?
(A) রেনে দেকার্ত
(B) গটফ্রিড লাইবনিজ
(C) জন লক
(D) ডেভিড হিউম
উত্তর : (A) রেনে দেকার্ত
17. সার্বিক সংশয়-পদ্ধতির মাধ্যমে দেকার্তের আবিষ্কৃত প্রথম সংশয়াতীত অস্তিত্বসূচক বচনটি কী?
(A) ঈশ্বরের অস্তিত্ব আছে
(B) জড়জগতের অস্তিত্ব আছে
(C) আমি আছি
(D) অন্যের অস্তিত্ব আছে
উত্তর : (C) আমি আছি
18. পাশ্চাত্য দর্শনে দেহ-মন সম্পর্কিত স্পিনোজার বিখ্যাত মতবাদটি কী নামে পরিচিত?
(A) পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ
(B) সমান্তরালবাদ
(C) মনোগত ভাববাদ
(D) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
উত্তর : (B) সমান্তরালবাদ
19. সর্বেশ্বরবাদী দার্শনিক স্পিনোজার দেহ ও মনের সম্বন্ধ বিষয়ক মতবাদটির নাম কী?
(A) উপলক্ষ্যবাদ
(B) সমান্তরালবাদ
(C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(D) বহুত্ববাদ
উত্তর : (B) সমান্তরালবাদ
20. স্তম্ভ-A এর সাথে স্তম্ভ-B মেলাও :
স্তম্ভ-A (দার্শনিক গ্রন্থ) স্তম্ভ-B (দার্শনিক)
(i) A Treatise of Human Nature (a) ইমানুয়েল কান্ট
(ii) Ethics (b) রেনে দেকার্ত
(iii) The Critique of Judgement (c) ডেভিড হিউম
(iv) Meditations (d) বারুখ স্পিনোজা
বিকল্পসমূহ :
(A) (i)–a, (ii)–d, (iii)–c, (iv)–b
(B) (i)–c, (ii)–d, (iii)–a, (iv)–b
(C) (i)–c, (ii)–a, (iii)–d, (iv)–b
(D) (i)–b, (ii)–c, (iii)–a, (iv)–d
উত্তর : (B) (i)–c, (ii)–d, (iii)–a, (iv)–b
21. দার্শনিক স্পিনোজার মতে, দেহ ও মনের মধ্যে নিচের কোন সম্পর্কটি নেই?
(A) দৃষ্টিভঙ্গিগত সম্পর্ক
(B) সমান্তরাল সম্পর্ক
(C) কার্যকারণ সম্পর্ক
(D) একাত্মতার সম্পর্ক
উত্তর : (C) কার্যকারণ সম্পর্ক
22. স্পিনোজার দর্শন অনুসারে পরম দ্রব্যের গুণ ও বিকার সম্পর্কিত সঠিক ছকটি নির্ধারণ করো -
(A) গুণ = চেতনা ও বিস্তৃতি → বিকার = মন ও দেহ
(B) গুণ = জীব ও জড় → বিকার = চেতনা ও বিস্তৃতি
(C) গুণ = মন ও দেহ → বিকার = চেতনা ও বিস্তৃতি
(D) গুণ = চেতনা ও জড় → বিকার = মন ও দেহ
উত্তর : (A) গুণ = চেতনা ও বিস্তৃতি → বিকার = মন ও দেহ
23. "দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে বিষয়গত কোনো প্রভেদ নেই, তাদের পার্থক্য মূলত দৃষ্টিভঙ্গিগত"- এটি কার উক্তি?
(A) জন লক
(B) রেনে দেকার্ত
(C) গটফ্রিড লাইবনিজ
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (D) বারুখ স্পিনোজা
24. কে দেহ-মনের সম্বন্ধকে কার্য-কারণ না বলে মূলত এক সমান্তরাল সহ-পরিবর্তনের সম্পর্ক বলেছেন?
(A) বারুখ স্পিনোজা
(B) রেনে দেকার্ত
(C) গটফ্রিড লাইবনিজ
(D) জন হসপার্স
উত্তর : (A) বারুখ স্পিনোজা
25. দৈহিক ও মানসিক অবস্থার মধ্যে বিষয়গত কোনো প্রভেদ নেই, পার্থক্য শুধু দৃষ্টিভঙ্গিগত - এটি কার বক্তব্য?
(A) জন লক
(B) গটফ্রিড লাইবনিজ
(C) জর্জ বার্কলে
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (D) বারুখ স্পিনোজা
26. স্তম্ভ-A এর সাথে স্তম্ভ-B মেলাও :
স্তম্ভ-A (পরিভাষা) স্তম্ভ-B (দার্শনিক মতবাদ)
(i) সমন্বয়বাদ (a) সমান্তরালবাদ
(ii) সহচরবাদ (b) পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ
(iii) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ (c) তাদাত্ম্যবাদ বা অভিন্নতাবাদ
(iv) অভিন্নতাবাদ (d) মিথস্ক্রিয়াবাদ
বিকল্পসমূহ :
(A) (i)–a, (ii)–c, (iii)–d, (iv)–b
(B) (i)–b, (ii)–a, (iii)–d, (iv)–c
(C) (i)–c, (ii)–d, (iii)–a, (iv)–b
(D) (i)–d, (ii)–a, (iii)–b, (iv)–c
উত্তর : (B) (i)–b, (ii)–a, (iii)–d, (iv)–c
27. দেহ ও মন স্বতন্ত্র দ্রব্য নয়, এরা আসলে ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে দুটি বিশেষ গুণ- এটি কার উক্তি?
(A) রেনে দেকার্ত
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) জর্জ সান্টায়ানা
উত্তর : (B) বারুখ স্পিনোজা
28. "আমার মন আমার দেহেরই মানস ধারণা এবং আমার দেহ আমার মনেরই জড়রূপ"- উক্তিটি কার?
(A) রেনে দেকার্ত
(B) জন লক
(C) বারুখ স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) বারুখ স্পিনোজা
29. দেহ ও মনকে সম্পূর্ণ বিরুদ্ধধর্মী ও স্বতন্ত্র দ্রব্য মেনেও তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক স্বীকার করার জন্য দেকার্তের মতবাদকে কী বলা হয়?
(A) মনোগত অদ্বৈতবাদ
(B) চরম বহুত্ববাদ
(C) মনস্তাত্ত্বিক সমান্তরালবাদ
(D) দ্বৈতবাদ
উত্তর : (D) দ্বৈতবাদ
30. বিবৃতি (A): দেকার্তের দ্বৈতবাদী দর্শন মতে চেতন মন ও জড় দেহ পরস্পর সম্পূর্ণ নিরপেক্ষ দ্রব্য।
বিবৃতি (B): স্পিনোজার সর্বেশ্বরবাদ মতে বিস্তৃতি ও চেতনা হলো এক পরম ঈশ্বরের দুটি অনন্ত গুণ।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (A) সত্য এবং বিবৃতি (B) মিথ্যা
(B) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(C) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় বিবৃতিই সম্পূর্ণ সত্য
(D) বিবৃতি (A) মিথ্যা এবং বিবৃতি (B) সত্য
উত্তর : (C) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় বিবৃতিই সম্পূর্ণ সত্য
31. দেকার্তের মতে, দেহের সঙ্গে মনের ঘনিষ্ঠ সংযোগটি মস্তিষ্কের কোন বিশেষ গ্রন্থির মাধ্যমে ঘটে?
(A) পিনিয়েল গ্রন্থি
(B) থ্যালামাস গ্রন্থি
(C) হাইপোথ্যালামাস গ্রন্থি
(D) সেরিবেলাম
উত্তর : (A) পিনিয়েল গ্রন্থি
32. পাশ্চাত্য দর্শনে দেহ ও মনের পারস্পরিক 'ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ' মতবাদটির অপর নাম কী?
(A) সমান্তরালবাদ
(B) তাদাত্ম্যবাদ
(C) মিথস্ক্রিয়াবাদ
(D) পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ
উত্তর : (C) মিথস্ক্রিয়াবাদ
33. নিচের বিবৃতি ও কারণটি পড়ে সঠিক বিকল্পটি নির্ধারণ করো :
বিবৃতি (A) : দেহ-মন সম্পর্ক বিষয়ে স্পিনোজার সমান্তরালবাদকে কখনও ‘দ্বিভঙ্গিবাদ’ বা ‘একত্ববাদ’ বলেও অভিহিত করা হয়।
কারণ (R) : এই মত অনুযায়ী দেহ ও মন আসলে একটিই পরম সত্তার (ঈশ্বরের) দুটি ভিন্ন দিক; তারা একে অপরকে প্রভাবিত না করেও সমান্তরালভাবে পরিবর্তিত হয়।
বিকল্পসমূহ :
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর যথার্থ ব্যাখ্যা
(B) (A) সত্য, কিন্তু (R) ভুল
(C) (A) ভুল, কিন্তু (R) সত্য
(D) (A) ও (R) উভয়ই ভুল
উত্তর : (A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর যথার্থ ব্যাখ্যা
34. বুদ্ধিবাদী দার্শনিক দেকার্ত দেহ ও মনের মধ্যে কী ধরণের সম্পর্ক স্বীকার করেছেন?
(A) প্রসক্তি সম্পর্ক
(B) বাহ্যিক বা আপতিক সম্পর্ক
(C) কার্যকারণ সম্পর্ক
(D) নিত্য সংযোগ সম্পর্ক
উত্তর : (C) কার্যকারণ সম্পর্ক
35. কোন পাশ্চাত্য দার্শনিক দেহ-মনের পারস্পরিক সম্পর্ক বোঝাতে 'জাহাজ ও জাহাজের চালক'-এর বিখ্যাত উপমাটি ব্যবহার করেছেন?
(A) ডেভিড হিউম
(B) গটফ্রিড লাইবনিজ
(C) বারুখ স্পিনোজা
(D) রেনে দেকার্ত
উত্তর : (D) রেনে দেকার্ত
36. "দেহ যান্ত্রিক নিয়মের অধীন এবং মন উচ্চতর উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত"- এটি কার উক্তি?
(A) জন স্টুয়ার্ট মিল
(B) বারুখ স্পিনোজা
(C) রেনে দেকার্ত
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) রেনে দেকার্ত
37. বিবৃতি [A]: জড় বস্তু বা মানুষের দেহ হল সম্পূর্ণ নিষ্ক্রিয় বা চেতনাহীন।
কারণ [R]: জড়ের নির্দিষ্ট আকার, আয়তন, অবস্থান থাকে এবং জড়ের মূল লক্ষণ হলো চেতনাবিহীন বিস্তৃতি।
বিকল্পসমূহ :
(A) (A) [A] ও [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
(B) [A] ও [R] উভয়ই সত্য, কিন্তু [R] সঠিক ব্যাখ্যা নয়
(C) [A] সত্য, কিন্তু [R] মিথ্যা
(D) [A] মিথ্যা, কিন্তু [R] সত্য
উত্তর: (A) [A] ও [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
38. কে মনে করেন যে মানুষের মন ও দেহের এই পারস্পরিক মিথস্ক্রিয়া বা সংযোগ আসলে একটি যুগল সম্বন্ধ?
(A) রেনে দেকার্ত
(B) গিউলিক্স
(C) নিকোলাস ম্যালেব্রাঞ্জ
(D) গিলবার্ট রাইল
উত্তর : (A) রেনে দেকার্ত
39. __________ এর মতে, বাহ্যদৃষ্টিতে যা দৈহিক, আন্তরদৃষ্টিতে তাই আসলে মানসিক।
(A) জন লক
(B) রেনে দেকার্ত
(C) বারুখ স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) বারুখ স্পিনোজা
40. 'দেহ ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই, তারা পরস্পর সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ'- এটি কোন মতবাদের মূল কথা?
(A) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(B) সমান্তরালবাদ
(C) বৈজ্ঞানিক বস্তুবাদ
(D) মনোগত ভাববাদ
উত্তর : (B) সমান্তরালবাদ
41. বিবৃতি [A]: দেকার্তের মূল দার্শনিক তত্ত্ব অনুযায়ী দেহ ও মনের মধ্যে কোনো বাস্তব কার্যকারণ সম্বন্ধ থাকতে পারে না।
কারণ [R]: দেকার্তের দ্বৈতবাদে জড়দেহ ও চেতন মন সম্পূর্ণ বিরুদ্ধধর্মী এবং স্বাধীন স্বতন্ত্র দ্রব্য।
(A) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(B) [A] এবং [R] উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(C) [A] মিথ্যা কিন্তু [R] সম্পূর্ণ সত্য
(D) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
উত্তর : (C) মিথ্যা কিন্তু [R] সম্পূর্ণ সত্য
42. কার মতে, দুটি সমান্তরাল রেখার মতো দেহ ও মন একে অপরের ওপর নির্ভর না করে সমান তালে পরিবর্তিত হয়?
(A) ইমানুয়েল কান্ট
(B) বারুখ স্পিনোজা
(C) রেনে দেকার্ত
(D) জন লক
উত্তর : (B) বারুখ স্পিনোজা
43. দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদকে ব্যঙ্গ করে কে একে 'যন্ত্রের মধ্যে ভূত' দেখার মতবাদ বলেছেন?
(A) বারুখ স্পিনোজা
(B) জন হসপার্স
(C) গিলবার্ট রাইল
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) গিলবার্ট রাইল
44. স্পিনোজার সমান্তরালবাদ তত্ত্বের নিয়ম অনুযায়ী প্রদত্ত বাক্যগুলির সত্য-মিথ্যার সঠিক বিকল্প কোনটি?
(i) দেহ ও মন পরস্পর সাপেক্ষ।
(ii) দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য।
(iii) দেহ ও মন পরস্পর সম্পূর্ণ নিরপেক্ষ।
(iv) দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য নয়।
বিকল্পসমূহ :
(A) (i)-T, (ii)-T, (iii)-F, (iv)-T
(B) (i)-F, (ii)-F, (iii)-T, (iv)-T
(C) (i)-F, (ii)-T, (iii)-T, (iv)-F
(D) (i)-T, (ii)-T, (iii)-F, (iv)-F
উত্তর : (B) (i)-F, (ii)-F, (iii)-T, (iv)-T
45. কার মতে, জগতের সকল পরিবর্তনশীল বস্তুই হলো আসলে ঈশ্বরের বিস্তার ও চিন্তন নামক দুটি গুণের বিকার?
(A) রেনে দেকার্ত
(B) জন লক
(C) বারুখ স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) বারুখ স্পিনোজা
46. "অসীম জগৎ-ব্যবস্থা একটাই, দেহ এবং মনের জন্য দুটি আলাদা ব্যবস্থা নেই"- এটি কার বক্তব্য?
(A) জন লক
(B) বারুখ স্পিনোজা
(C) ইমানুয়েল কান্ট
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (B) বারুখ স্পিনোজা
47. বিবৃতি [A]: দার্শনিকদের মতে, দেহ-মনের পারস্পরিক সম্পর্ককে দেকার্ত যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেন নি।
কারণ [R]: দেহ ও মন যদি সম্পূর্ণ বিপরীতধর্মী ও স্বতন্ত্র দ্রব্য হয়, তবে তাদের মধ্যে কোনো পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া সম্ভব হতে পারে না।
বিকল্পসমূহ :
(A) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(B) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক কারণ
(C) [A] এবং [R] উভয়ই সত্য, কিন্তু [R] হলো [A]-র ভুল কারণ
(D) [A] এবং [R] উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
উত্তর : (B) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক কারণ
48. দেকার্তের দেহ-মন সংক্রান্ত ক্রিয়া-প্রতিক্রিয়াবাদকে কে 'কার্তেজীয় কলঙ্ক' বলে অভিহিত করেছেন?
(A) বার্নার্ড উইলিয়ামস্
(B) গিলবার্ট রাইল
(C) জন হসপার্স
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (A) বার্নার্ড উইলিয়ামস্
49. দেহ-মনের সম্পর্ক বিষয়ক নিচের কোন মতবাদটিকে একটি অদ্বৈতবাদী দর্শন বলা চলে?
(A) দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদকে
(B) লাইবনিজের পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদকে
(C) স্পিনোজার সমান্তরালবাদকে
(D) কোনোটিই নয়
উত্তর : (C) স্পিনোজার সমান্তরালবাদকে
50. বিবৃতি (A): ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ অনুসারে জড়দেহের আবশ্যিক গুণ হলো বিস্তৃতি।
বিবৃতি (B): ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ অনুসারে চেতন মনের আবশ্যিক গুণ হলো চিন্তা বা চেতনা।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (A) সত্য কিন্তু বিবৃতি (B) সম্পূর্ণ মিথ্যা
(B) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(C) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় বিবৃতিই সম্পূর্ণ সত্য
(D) বিবৃতি (A) মিথ্যা কিন্তু বিবৃতি (B) সম্পূর্ণ সত্য
উত্তর : (C) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় বিবৃতিই সম্পূর্ণ সত্য
51. পাশ্চাত্য দর্শনে 'Double Aspect Theory' বা দ্বিপার্শ্ববাদ নিচের কোন মতবাদটিকে বলা হয়?
(A) দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদকে
(B) লাইবনিজের পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদকে
(C) ম্যালেব্রাঞ্জের উপলক্ষ্যবাদকে
(D) স্পিনোজার সমান্তরালবাদকে
উত্তর : (D) স্পিনোজার সমান্তরালবাদকে
52. কোন দার্শনিকের মতে দেহ ও মন মূলত এক ও অভিন্ন বিষয়?
(A) জন লক
(B) রেনে দেকার্ত
(C) স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) স্পিনোজা
53. নিম্নোক্ত বাক্যগুলির সত্য-মিথ্যার (True/False) ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(a) দেকার্ত মনে করেন জড় পদার্থ ও আত্মা ঈশ্বরের দুটি গুণের বিকার।
(b) স্পিনোজার মতে দেহ ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক বিদ্যমান নয়।
(c) স্পিনোজার মতে দেহ ও মন পরস্পর থেকে সম্পূর্ণ পৃথক সত্তা নয়।
(d) দেকার্তের মতে দেহ ও মনের মধ্যে প্রকৃত কার্যকারণ সম্পর্ক আছে।
বিকল্পসমূহ :
(A) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-সত্য, (d)-সত্য
(B) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-সত্য
(C) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য
(D) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-মিথ্যা, (d)-মিথ্যা
উত্তর : (A) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-সত্য, (d)-সত্য
54. দেহ-মনের সম্পর্ক ব্যাখ্যায় লাইবনিজের দার্শনিক মতবাদটি কী নামে পরিচিত?
(A) পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ বা শৃঙ্খলাবাদ
(B) সমান্তরালবাদ
(C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(D) উপলক্ষ্যবাদ
উত্তর : (A) পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ বা শৃঙ্খলাবাদ
55. বিবৃতি (A): বিখ্যাত ফরাসি দার্শনিক রেনে দেকার্ত 'Passions of the Soul' গ্রন্থটি রচনা করেন।
বিবৃতি (B): দেহ-মন সম্পর্কে লাইবনিজের তত্ত্বটি 'পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ' বা শৃঙ্খলাবাদ নামে পরিচিত।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় সত্য
(B) বিবৃতি (A) সত্য এবং বিবৃতি (B) সম্পূর্ণ মিথ্যা
(C) বিবৃতি (A) মিথ্যা এবং বিবৃতি (B) সম্পূর্ণ সত্য
(D) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় মিথ্যা
উত্তর : (A) বিবৃতি (A) এবং বিবৃতি (B) উভয় সত্য
56. 'An Introduction to Philosophical Analysis'-গ্রন্থের রচয়িতা -
(A) জন হসপার্স
(B) বার্ট্রান্ড রাসেল
(C) উইলিয়াম জেমস
(D) এ. জে. আয়ার
উত্তর : (A) জন হসপার্স
57. স্পিনোজার মতে, ঈশ্বরের অনন্ত গুণের মধ্যে মানুষ কেবল কোন দুটি গুণকে জানতে পারে?
(A) চৈতন্য (চেতনা) ও বিস্তৃতি
(B) বিকার ও অবভাস
(C) সর্বশক্তিমত্তা ও নিত্যতা
(D) বিস্তৃতি ও অসীমতা
উত্তর : (A) চৈতন্য (চেতনা) ও বিস্তৃতি
58. বিবৃতি [A]: স্পিনোজার মতে, মানুষের দৈহিক অবস্থা ও মানসিক অবস্থা মূলত এক ও অভিন্ন পরম সত্তার দুটি রূপ।
কারণ [R]: সমান্তরালবাদ অনুসারে, দৈহিক ও মানসিক অবস্থা পরস্পরকে প্রভাবিত না করেও সমান্তরালভাবে সমানতালে পরিবর্তিত হয়।
বিকল্পসমূহ :
(A) (A) [A] ও [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
(B) [A] ও [R] উভয়ই সত্য, কিন্তু [R] সঠিক ব্যাখ্যা নয়
(C) [A] সত্য, কিন্তু [R] মিথ্যা
(D) [A] মিথ্যা, কিন্তু [R] সত্য
উত্তর: (A) [A] ও [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
59. স্পিনোজার দর্শন অনুসারে, মানবদেহ ও মন হল আসলে এক পরম দ্রব্য বা ঈশ্বরের দুটি গুণের -
(A) অলীক প্রকাশ
(B) বিকার বা মোড
(C) স্বতন্ত্র অস্তিত্ব
(D) যান্ত্রিক রূপান্তর
উত্তর : (B) বিকার বা মোড
60. একই বক্র কাঁচের উত্তল ও অবতল দিক - এই রূপকের সাহায্যে কোন মতবাদে দেহ-মনের সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে?
(A) পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদে
(B) সমান্তরালবাদে
(C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদে
(D) কোনোটিই নয়
উত্তর : (B) সমান্তরালবাদে
61. নিচের বিবৃতি ও কারণটি বিচার করে সঠিক উত্তরটি নির্ধারণ করো -
বিবৃতি (A): স্পিনোজার মতে, প্রতিটি শারীরিক অবস্থার সঙ্গে একটি মানসিক অবস্থা এবং প্রতিটি মানসিক অবস্থার সঙ্গে একটি শারীরিক অবস্থা যুক্ত থাকে।
কারণ (R): দেহ ও মন একই পরম সত্তার দুটি সমান্তরাল গুণের বিকার হওয়ায়, তাদের মধ্যে এই সহ-পরিবর্তন লক্ষ্য করা যায়।
বিকল্পসমূহ :
(A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
(B) (A) সত্য, কিন্তু (R) ভুল
(C) (A) ভুল, কিন্তু (R) সত্য
(D) (A) ও (R) উভয়ই ভুল
উত্তর : (A) (A) ও (R) উভয়ই সত্য এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা
62. দেহ-মনের নিখুঁত সম্পর্ক বোঝাতে একই সময় নির্দেশক দুটি ঘড়ির চমৎকার উপমা কে ব্যবহার করেছেন?
(A) রেনে দেকার্ত
(B) গটফ্রিড লাইবনিজ
(C) বারুখ স্পিনোজা
(D) ডেভিড হিউম
উত্তর : (B) গটফ্রিড লাইবনিজ
63. দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদকে একটি 'শ্রেণিগত ভ্রান্তি' বলে আখ্যা দিয়েছেন কে?
(A) গিলবার্ট রাইল
(B) ডেভিড হিউম
(C) বারুখ স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (A) গিলবার্ট রাইল
64. স্তম্ভ-A-এর সাথে স্তম্ভ-B-মেলাও :
স্তম্ভ-A (দার্শনিক) স্তম্ভ-B (গ্রন্থ)
(i) গিলবার্ট রাইল (a) Monadology
(ii) রেনে দেকার্ত (b) An Introduction to Philosophical Analysis
(iii) গটফ্রিড লাইবনিজ (c) Concept of Mind
(iv) জন হসপার্স (d) Meditations
বিকল্পসমূহ :
(A) i–c, ii–d, iii–a, iv–b
(B) i–a, ii–d, iii–c, iv–b
(C) i–c, ii–a, iii–d, iv–b
(D) i–b, ii–c, iii–a, iv–d
উত্তর : (A) i–c, ii–d, iii–a, iv–b
65. বিবৃতি (I): মানুষের মন বা আত্মা হলো সম্পূর্ণ চেতনধর্মী ও আধ্যাত্মিক সত্তা।
বিবৃতি (II): চেতন মনের নিজস্ব চিন্তা, অনুভূতি, ইচ্ছা এবং আবেগ থাকে।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (II) হলো (I)-এর কারণ
(B) বিবৃতি (II) হলো (I)-এর বিরোধী বক্তব্য
(C) বিবৃতি (I) সত্য, কিন্তু (II) মিথ্যা
(D) দুটি বিবৃতিই পরস্পর স্বাধীন
উত্তর : (A) বিবৃতি (II) হলো (I)-এর কারণ
66. দেকার্ত কেন পিনিয়াল গ্রন্থিকে মানসিক ও দৈহিক শক্তির সংযোগস্থল বা প্রধান আশ্রয়রূপে গ্রহণ করেছেন?
(A) কারণ গ্রন্থিটি অত্যন্ত জটিল ও বহুস্তরীয়
(B) কারণ গ্রন্থিটি মস্তিষ্কের বাইরে অবস্থিত
(C) কারণ এটি সরল, অবিভাজ্য এবং এর কোনো একাধিক বিভাগ নেই
(D) উপরোক্ত কোনো কারণই সঠিক নয়
উত্তর : (C) কারণ এটি সরল, অবিভাজ্য এবং এর কোনো একাধিক বিভাগ নেই
67. স্পিনোজারের দেহ-মন সম্পর্কিত মতবাদকে 'দ্বিভঙ্গি মতবাদ' বা 'দ্বিপার্শ্ব মতবাদ' বলে কে অভিহিত করেছেন?
(A) রেনে দেকার্ত
(B) জন হসপার্স
(C) গিলবার্ট রাইল
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (B) জন হসপার্স
68. বিবৃতি [A]: দেকার্তের মতে, দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে বাস্তব কার্যকারণ সম্পর্ক আছে।
কারণ [R]: স্পিনোজার সমান্তরালবাদ অনুযায়ী, দেহ ও মনের মধ্যে কোনো মিথস্ক্রিয়া নেই, কেবল সমান্তরাল সম্পর্ক আছে।
বিকল্পসমূহ :
(A) [A] ও [R] উভয়ই সত্য এবং [R] সঠিক ব্যাখ্যা
(B) [A] ও [R] উভয়ই সত্য, কিন্তু [R] সঠিক ব্যাখ্যা নয়
(C) [A] সত্য, কিন্তু [R] মিথ্যা
(D) [A] মিথ্যা, কিন্তু [R] সত্য
উত্তর: (B) [A] ও [R] উভয়ই সত্য, কিন্তু [R] সঠিক ব্যাখ্যা নয়
69. দেহ-মন সম্পর্কিত উপলক্ষ্যবাদ বা হস্তক্ষেপবাদ-এর প্রধান সমর্থক কারা ছিলেন ?
(A) রেনে দেকার্ত ও বারুখ স্পিনোজা
(B) রেনে দেকার্ত ও নিকোলাস ম্যালেব্রাঞ্জ
(C) গিউলিক্স ও নিকোলাস ম্যালেব্রাঞ্জ
(D) বারুখ স্পিনোজা ও গিউলিক্স
উত্তর : (C) গিউলিক্স ও নিকোলাস ম্যালেব্রাঞ্জ
70. নিম্নোক্ত বাক্যগুলির সত্য-মিথ্যার (True/False) ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
(a) দেকার্ত মনে করেন জড় পদার্থ ও আত্মা ঈশ্বরের দুটি গুণের বিকার।
(b) স্পিনোজার মতে দেহ ও মনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক বিদ্যমান নয়।
(c) স্পিনোজার মতে দেহ ও মন পরস্পর থেকে সম্পূর্ণ পৃথক সত্তা নয়।
(d) দেকার্তের মতে দেহ ও মনের মধ্যে প্রকৃত কার্যকারণ সম্পর্ক আছে।
বিকল্পসমূহ :
(A) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-সত্য, (d)-সত্য
(B) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-সত্য
(C) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য
(D) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-মিথ্যা, (d)-মিথ্যা
উত্তর : (A) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-সত্য, (d)-সত্য
❖ দেহ মন সমস্যা MCQ PDF
File Details :
PDF Name : দেহ মন সমস্যা MCQ PDF
Size : 1.2 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
❖ লেখকের শেষ কথা : আজকের পর্বে দ্বাদশ শ্রেণির ৩য় সেমিস্টার দর্শনের 'কার্যকারণ সম্বন্ধ' অধ্যায় থেকে 70টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ শেয়ার করা হলো। পরীক্ষায় সেরা প্রস্তুতি ও নিশ্চিত কমনের জন্য WBCHSE-এর নতুন সিলেবাস অনুযায়ী তৈরি আমাদের 'দ্বাদশ শ্রেণি ৩য় সেমিস্টার দর্শন সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। ই-বুকটি কিনতে ওয়েবসাইটের 'Menu' অপশনে ক্লিক করো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।
| আরো পড়ুন | নিচে লিঙ্ক |
|---|---|
| 1. দ্রব্য MCQ Class 12 | Click Here |
| 2. কার্যকারণ সম্বন্ধ MCQ | Click Here |
| 3. বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDF | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDF | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
Educational eBook Publisher & Digital Learning Platform
Copyright © WB Semester | All Rights Reserved
📩 Email: wbsemester.help@gmail.com
📞 Call & WhatsApp : 9883566115
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
Educational eBook Publisher & Digital Learning Platform
Copyright © WB Semester | All Rights Reserved
📩 Email: wbsemester.help@gmail.com
📞 Call & WhatsApp : 9883566115

আপনার কোনো প্রশ্ন, নোটস বা সাজেশন প্রয়োজন হলে কিংবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ !