WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

কার্যকারণ সম্বন্ধ MCQ | Class 12 Semester 3 Philosophy Chapter 2 Question Answer

0

কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টারের দর্শন সিলেবাসে 'পাশ্চাত্য অধিবিদ্যা' অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 40 নম্বরের মধ্যে মোট 12 নম্বর থাকবে। তাই তোমাদের পরীক্ষার জন্য এই পাশ্চাত্য অধিবিদ্যার 'কার্যকারণ সম্বন্ধ' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরসহ একদম নিচে Free PDF ফাইল দেওয়া হল।


class 12 3rd semester philosophy 2nd chapter question answer

❖ কার্যকারণ সম্বন্ধ mcq

বিশেষ দ্রষ্টব্য : পাশ্চাত্য অধিবিদ্যার 'কার্যকারণ সম্বন্ধ' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. কার্য-কারণ বিষয়ক সতত-সংযোগ তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
(A) প্রসক্তিবাদীরা
(B) অনিবার্য সংযোগবাদীরা
(C) বিচারবাদীরা
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম

2. 'কার্য ও কারণের মধ্যেকার সম্বন্ধ হল প্রসক্তি সম্বন্ধ'- এ কথা বলেন -
(A) ডেভিড হিউম
(B) জন স্টুয়ার্ট মিল
(C) ইমানুয়েল কান্ট
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (D) এ. সি. ইউয়িং

3. কারণ ও কার্যকে সম্পূর্ণ পৃথক ও বিচ্ছিন্ন ঘটনা বলেছেন কে?
(A) এ. সি. ইউয়িং
(B) আবশ্যিক সংযোগবাদী
(C) ডেভিড হিউম
(D) লৌকিক মতবাদী
উত্তর : (C) ডেভিড হিউম

4. প্রসক্তি সম্বন্ধ বলতে -
(A) কারণ ও কার্যের মধ্যকার আপতিক বা আকস্মিক সম্বন্ধ
(B) কারণ ও কার্যের মধ্যকার সাধারণ বা নিয়ত সম্বন্ধ
(C) কারণ ও কার্যের মধ্যকার আবশ্যিক ও অনিবার্য সম্বন্ধ
(D) কারণ ও কার্যের মধ্যে কোনো রূপ সম্বন্ধের অভাব
উত্তর : (C) কারণ ও কার্যের মধ্যকার আবশ্যিক ও অনিবার্য সম্বন্ধ

5. কার্যকারণ সম্পর্কে প্রসক্তিতত্ত্বের প্রবক্তা হলেন -
(A) ডেভিড হিউম
(B) এ. সি. ইউয়িং
(C) ইমানুয়েল কান্ট
(D) জন লক
উত্তর : (B) এ. সি. ইউয়িং

6. 'কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা'- এ কথা বলেন-
(A) ডেভিড হিউম
(B) এ. সি. ইউয়িং
(C) বার্ট্রান্ড রাসেল
(D) জর্জ বার্কলে
উত্তর : (B) এ. সি. ইউয়িং

7. কারণের নিজস্ব স্বভাবের মধ্যেই কার্যের ব্যাখ্যা লুকিয়ে থাকে - একথা বলেছেন -
(A) ডেভিড হিউম
(B) জন লক
(C) এ. সি. ইউয়িং
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) এ. সি. ইউয়িং

8. কোন দার্শনিক সম্প্রদায়ের মতে কারণ ও কার্যের মধ্যকার সম্বন্ধটি এক প্রকার যৌক্তিক অনিবার্যতার মতো?
(A) অভিজ্ঞতাবাদী
(B) বুদ্ধিবাদী
(C) দ্বৈতবাদী
(D) অদ্বৈতবাদী
উত্তর : (B) বুদ্ধিবাদী

9. কাদের মতে কার্য ও কারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে?
(A) চরমপন্থী অভিজ্ঞতাবাদী
(B) যৌক্তিক প্রত্যক্ষবাদী
(C) বুদ্ধিবাদী দার্শনিকগণ
(D) হিউমের সতত-সংযোগবাদী
উত্তর : (C) বুদ্ধিবাদী দার্শনিকগণ

10. কারণ কী?
(A) যার জন্য কোনো একটি ঘটনা বা কার্য ঘটে থাকে
(B) যা কার্যের ঠিক পরবর্তী সময়ে অবস্থান করে
(C) যা কিছু মহাবিশ্বে আপনাআপনি আকস্মিকভাবে ঘটে
(D) যা কার্যের সমকালীন কোনো ঘটনা নয়
উত্তর : (A) যার জন্য কোনো একটি ঘটনা বা কার্য ঘটে থাকে

11. কার্য কী?
(A) যা কার্যের বা ঘটনার পূর্ববর্তী অবস্থা
(B) যার কারণে অন্য কোনো ঘটনা সৃষ্টি হয়
(C) কারণের উপস্থিতিতে যা কিছু নতুন উৎপন্ন বা ঘটে থাকে
(D) যার সাথে কারণের কোনো সংযোগ থাকে না
উত্তর : (C) কারণের উপস্থিতিতে যা কিছু নতুন উৎপন্ন বা ঘটে থাকে

12. কারণের মধ্যে কার্য উৎপাদন করার শক্তি বা ক্ষমতা কোন মতবাদ অনুসারে আছে?
(A) হিউমের সতত-সংযোগবাদ
(B) লৌকিক 
(C) প্রসক্তিবাদ
(D) কান্টের বিচারবাদ
উত্তর : (B) লৌকিক 

13. কার্য-কারণ সম্বন্ধ হলো যুক্তিবিজ্ঞানের প্রসক্তি সম্বন্ধের সদৃশ - একথার প্রবক্তা কে?
(A) ডেভিড হিউম
(B) ইমানুয়েল কান্ট
(C) এ. সি. ইউয়িং
(D) রেনে দেকার্ত
উত্তর : (C) এ. সি. ইউয়িং

14. কার মতে কারণের স্বভার বা প্রকৃতির মধ্যেই কার্যের যৌক্তিক ব্যাখ্যা লুকিয়ে থাকে?
(A) ইমানুয়েল কান্ট
(B) ডেভিড হিউম
(C) জন লক
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (D) এ. সি. ইউয়িং

15. ক স্তম্ভ ও খ স্তম্ভের সঠিক মিল নির্ণয় করো -
ক স্তম্ভ                         খ স্তম্ভ
(i) কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে। (a) লক
(ii) কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই (সতত-সংযোগ)। (b) বুদ্ধিবাদী দার্শনিকগণ
(iii) কারণ হল শক্তি যা কার্যকে উৎপন্ন করে। (c) হিউম
(iv) কারণ ও কার্য হলো মনের দুটি ধারণা বা রূপ। (d) কান্ট
বিকল্পসমূহ :
(A) i–a, ii–b, iii–c, iv–d
(B) i–b, ii–c, iii–a, iv–d
(C) i–c, ii–d, iii–b, iv–a
(D) i–d, ii–a, iii–c, iv–b
উত্তর : (B) i–b, ii–c, iii–a, iv–d

16. কারণ ও কার্যের সম্বন্ধ সম্পূর্ণরূপে অবশ্যম্ভব বা অনিবার্য - এটি কার মত?
(A) ডেভিড হিউম
(B) জন স্টুয়ার্ট মিল
(C) এ. সি. ইউয়িং
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) এ. সি. ইউয়িং

17. কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সংযোগের ধারণাটি মূলত আমাদের মানসিক অভ্যাসপ্রসূত প্রত্যাশা থেকে আসে - একথা বলেছেন -
(A) জন লক
(B) ডেভিড হিউম
(C) এ. সি. ইউয়িং
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (B) ডেভিড হিউম

18. 'কার্য ও কারণের মধ্যে সতত সংযোগসম্বন্ধ বর্তমান'- এ কথা বলেছেন -
(A) ডেভিড হিউম
(B) ইমানুয়েল কান্ট
(C) জর্জ বার্কলে
(D) জন লক
উত্তর : (A) ডেভিড হিউম

19. কার্যকারণ সম্পর্ক হল আসলে এক প্রকার পৌনঃপুনিক সম্পর্ক - এটি কার উক্তি?
(A) ডেভিড হিউম
(B) জন লক
(C) বারুখ স্পিনোজা
(D) জর্জ বার্কলে
উত্তর : (A) ডেভিড হিউম

20. 'কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই।'- এ কথা বলেন -
(A) এ. সি. ইউয়িং
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) জন লক
উত্তর : (C) ডেভিড হিউম

❖ কার্যকারণ সম্বন্ধ প্রশ্ন উত্তর

21. কারণকে বুদ্ধির দ্বারা যতই বিশ্লেষণ করা হোক না কেন, তা থেকে কার্যকে কখনোই পাওয়া যায় না - কে বলেছেন?
(A) জন লক
(B) এ. সি. ইউয়িং
(C) ডেভিড হিউম
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) ডেভিড হিউম

22. পাশ্চাত্য দর্শনে বিখ্যাত সতত-সংযোগ তত্ত্বের প্রধান প্রবক্তা কে?
(A) ডেভিড হিউম
(B) জর্জ বার্কলে
(C) গটফ্রিড লাইবনিজ
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (A) ডেভিড হিউম

23. আমরা বাহ্যিক ইন্দ্রিয়ানুভবের সাহায্যে কোনো অবশ্যম্ভব সম্পর্ক প্রত্যক্ষ করি না"- একথা নিচের কে বলেছেন?
(A) ইমানুয়েল কান্ট
(B) ডেভিড হিউম
(C) রেনে দেকার্ত
(D) জন লক
উত্তর : (B) ডেভিড হিউম

24. অভিজ্ঞতাবাদী বা সতত সংযোগবাদী মতবাদের সাপেক্ষে নিচের বিবৃতিগুলির সত্যতা (T) বা মিথ্যাত্ব (F) বিচার করো :
(I) কারণ হলো কোনো ঘটনার নিয়ত পূর্ববর্তী ঘটনা।
(II) কারণ ও কার্যের অনিবার্যতা অভিজ্ঞতালব্ধ নয়।
(III) কারণ-কার্যের সম্বন্ধকে অনিবার্য সম্বন্ধ বলা যায় না।
(IV) নিয়ত পূর্ববর্তিতা ও অনুবর্তিতা ছাড়া কারণ এবং কার্যের মধ্যে অন্য সম্পর্ক নেই। 
বিকল্পসমূহ :
(A) I-T, II-T, III-F, IV-F
(B) I-F, II-F, III-T, IV-T
(C) I-T, II-T, III-T, IV-T
(D) I-T, II-F, III-T, IV-F
উত্তর : (C) I-T, II-T, III-T, IV-T

25. অনিবার্য সংযোগের ধারণার আসল উৎস হল আমাদের মনস্তাত্ত্বিক অভ্যাস-প্রসূত প্রত্যাশা - একথা কে বলেছেন ?
(A) জন স্টুয়ার্ট মিল
(B) এ. সি. ইউয়িং
(C) ডেভিড হিউম
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) ডেভিড হিউম

26. 'কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা মাত্র'- এটি কার দার্শনিক মত?
(A) ডেভিড হিউম
(B) ইমানুয়েল কান্ট
(C) জন লক
(D) জর্জ বার্কলে
উত্তর : (A) ডেভিড হিউম

27. দর্শনশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ 'An Enquiry Concerning Human Understanding'-এর লেখক কে?
(A) জন লক
(B) ডেভিড হিউম
(C) জর্জ বার্কলে
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর : (B) ডেভিড হিউম

28. 'কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতঃসিদ্ধ জ্ঞান নয়'- এ কথা বলেছেন - 
(A) ডেভিড হিউম
(B) ইমানুয়েল কান্ট
(C) গটফ্রিড লাইবনিজ
(D) বারুখ স্পিনোza
উত্তর : (A) ডেভিড হিউম

29. অনিবার্য সংযোগের ধারণার আসল উৎস হলো আমাদের অভ্যাস-প্রসূত মানসিক প্রত্যাশা - একথা নিচের কে বলেছেন ?
(A) ইমানুয়েল কান্ট
(B) ব্র্যান্ড ব্লানসার্ড
(C) ডেভিড হিউম
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (C) ডেভিড হিউম

30. কারণ ও কার্যের মধ্যে কোনো প্রকার অনিবার্য বা অবশ্যম্ভব সম্বন্ধ নেই - একথা বলেছেন -
(A) রেনে দেকার্ত
(B) জন লক
(C) ডেভিড হিউম
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (C) ডেভিড হিউম

31. কারণ ও কার্য হলো সম্পূর্ণ দুটি ভিন্ন ও পৃথক ঘটনা - একথা বলেছেন -
(A) গটফ্রিড লাইবনিজ
(B) বারুখ স্পিনোজা
(C) রেনে দেকার্ত
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম 

32. কার্যকারণের অনিবার্য সম্পর্কের কোনো বস্তুগত (Objective) ভিত্তি নেই - এটি কার বিশ্বাস?
(A) ইমানুয়েল কান্ট
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (C) ডেভিড হিউম

33. 'কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানের আকার'- এ কথা বলেন - 
(A) ডেভিড হিউম
(B) ইমানুয়েল কান্ট
(C) জন লক
(D) জর্জ বার্কলে
উত্তর : (B) ইমানুয়েল কান্ট

34. ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভের সঠিক মিল নির্ণয় করো :
ক-স্তম্ভ               খ-স্তম্ভ
(i) কান্ট (a) শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হয় না।
(ii) হিউম (b) কারণ হলো শক্তি যা কার্য উৎপন্ন করে।
(iii) লক (c) প্রত্যক্ষ অভিজ্ঞতা জ্ঞানের একমাত্র উৎস।
(iv) নিউটন (d) ঘটনার প্রত্যয় কার্যকারণ প্রত্যয়ের উপর প্রতিষ্ঠিত।
বিকল্পসমূহ:
(A) i–a, ii–c, iii–b, iv–d
(B) i–d, ii–c, iii–b, iv–a
(C) i–c, ii–b, iii–d, iv–a
(D) i–b, ii–a, iii–c, iv–d
উত্তর: (B) i–d, ii–c, iii–b, iv–a

35. কার্য-কারণ সম্পর্ককে "জ্ঞানের পূর্বতসিদ্ধ আকার" বলেছেন কোন দার্শনিক?
(A) রেনে দেকার্ত
(B) জন স্টুয়ার্ট মিল
(C) জন লক
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (D) ইমানুয়েল কান্ট

36. "কার্যকারণ তত্ত্ব হল আমাদের জ্ঞানের একটি পূর্বতসিদ্ধ আকার"- কে বলেছেন?
(A) জন লক
(B) জন স্টুয়ার্ট মিল
(C) ডেভিড হিউম
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (D) ইমানুয়েল কান্ট

37. কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেন - 
(A) ডেভিড হিউম
(B) বার্ট্রান্ড রাসেল
(C) জর্জ বার্কলে
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (D) এ. সি. ইউয়িং

38. প্রসক্তি সম্পর্কে (Entailment) যুক্ত দুটি ঘটনার মধ্যে প্রথমটি ঘটলে অপরটি - 
(A) অনিশ্চিত থাকবে
(B) নাও ঘটতে পারে
(C) অবশ্যই ঘটবেই
(D) কখনোই ঘটবে না
উত্তর : (C) অবশ্যই ঘটবেই

39. কার্যকারণ তত্ত্ব সম্পর্কে বুদ্ধিবাদীদের মূল মতবাদটি কী নামে পরিচিত?
(A) সতত সংযোগতত্ত্ব
(B) প্রসক্তিতত্ত্ব 
(C) কান্টের আকারতত্ত্ব
(D) লৌকিক শক্তিবাদ
উত্তর : (B) প্রসক্তিতত্ত্ব

40. কারণ-কার্যের অনিবার্যতা হল আসলে যুক্তিবিজ্ঞানের যৌক্তিক অনিবার্যতা - এ কথা কে মানেন?
(A) ডেভিড হিউম
(B) এ. সি. ইউয়িং
(C) বার্ট্রান্ড রাসেল
(D) জর্জ বার্কলে
উত্তর : (B) এ. সি. ইউয়িং

❖ কার্যকারণ সম্বন্ধ MCQ প্রশ্ন উত্তর

41. অভিজ্ঞতাবাদী হয়েও কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক স্বীকার করেছেন কোন দার্শনিক ?
(B) জর্জ বার্কলে
(C) ডেভিড হিউম
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর : (A) জন লক

42. 'কারণ হল এমন একটি শক্তি, যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে'- এ কথা বলেছেন - 
(A) ডেভিড হিউম
(B) জন লক
(C) জন স্টুয়ার্ট মিল
(D) ব্র্যান্ড ব্লানসার্ড
উত্তর : (B) জন লক

43. কারণ ও ________-এর মধ্যে সম্পর্ক হল আবশ্যিক।
(A) প্রত্যক্ষ জ্ঞান
(B) মানসিক ধারণা
(C) কার্য
(D) অভ্যাসজাত সংস্কার
উত্তর : (C) কার্য 

44. "কারণ ও কার্যের মধ্যে কোনো অবশ্যম্ভব সম্বন্ধ নেই"-  উক্তিটি কার?
(A) এ. সি. ইউয়িং
(B) ইমানুয়েল কান্ট
(C) ডেভিড হিউম
(D) জন লক
উত্তর : (C) ডেভিড হিউম

45. কার মতে কারণ হল কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা আর কার্য হল কারণের অনুবর্তী ঘটনা?
(A) জন স্টুয়ার্ট মিল
(B) এ. সি. ইউয়িং
(C) জন লক
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম

46. নিচের বাক্যগুলির সত্য (T) বা মিথ্যা (F) নির্ণয় করো :
(I) প্রসক্তিবাদীরা বলেন কারণ হলো আসলে কার্যের যৌক্তিক হেতু। 
(II) হিউমের মতে বাহ্যিক অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সংযোগের জ্ঞান সম্ভব নয়। 
(III) হিউমের মতে কার্য ও কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধের জ্ঞান হয় না।
(IV) লকের মতে কারণ একটি শক্তি বিশেষ যা কার্যকে উৎপন্ন করে।
বিকল্পসমূহ :
(A) I-F, II-F, III-T, IV-F
(B) I-T, II-T, III-T, IV-T
(C) I-F, II-F, III-F, IV-T
(D) I-T, II-T, III-F, IV-F
উত্তর : (B) I-T, II-T, III-T, IV-T

47. বুদ্ধিবাদী বা প্রসক্তিবাদীদের মতে, কারণ হল কার্যের এক প্রকার যৌক্তিক -
(A) আকস্মিক রূপ
(B) মনস্তাত্ত্বিক রূপ
(C) অনিয়ত পূর্ববর্তী অবস্থা
(D) হেতু (Reason)
উত্তর : (D) হেতু (Reason)

48. কোন দার্শনিকের মতে একমাত্র পরম ঈশ্বরই হলেন সবকিছুর প্রকৃত কারণ?
(A) জন লক
(B) জর্জ বার্কলে
(C) বারুখ স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (B) জর্জ বার্কলে

49. 'কোনো কার্য ঘটার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক'-  মতটি কার?
(A) ডেভিড হিউম
(B) রেনে দেকার্ত
(C) জন লক
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (A) ডেভিড হিউম

50. ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভের সঠিক মিল নির্ণয় করো :
ক স্তম্ভ                         খ স্তম্ভ
(A) কান্টের মত     (i) কারণ একটি সক্রিয় শক্তি, যা কার্য সৃষ্টি করে
(B) হিউমের মত   (ii) কার্যকারণ ধারণা অভিজ্ঞতা-নির্ভর নয়, পূর্বতসিদ্ধ
(C) ইউয়িং-এর মত (iii) কার্য-কারণের মধ্যে কোনো প্রসক্তি সম্বন্ধ নেই
(D) লকের মত   (iv) কার্য-কারণের মধ্যে প্রসক্তি বা অনিবার্য সম্পর্ক আছে
বিকল্পসমূহ :
(A) A–i, B–ii, C–iii, D–iv
(B) A–ii, B–iii, C–iv, D–i
(C) A–iii, B–iv, C–i, D–ii
(D) A–iv, B–i, C–ii, D–iii
উত্তর : (B) A–ii, B–iii, C–iv, D–i

51. হিউমের সতত-সংযোগবাদ অনুসারে কারণ ও কার্যের মধ্যকার সম্পর্ক -
(A) অনিবার্য ও আবশ্যিক
(B) আপতিক বা আকস্মিক 
(C) যৌক্তিক ও পূর্বতসিদ্ধ
(D) পূর্ব-প্রতিষ্ঠিত সামঞ্জস্যপূর্ণ
উত্তর : (B) আপতিক বা আকস্মিক 

52. 'কারণ একটি শক্তিবিশেষ'- এ কথা বলেছেন -
(A) ডেভিড হিউম
(B) ইমানুয়েল কান্ট
(C) জন লক
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (C) জন লক

53. 'অভ্যাসগত ধারণাই হল কার্যকারণ ধারণার উৎস' - এটি কার উক্তি?
(A) জন লক
(B) রেনে দেকার্ত
(C) এ. সি. ইউয়িং
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম

54. হিউমের মতে কার্য-কারণ সম্বন্ধের মধ্যে যে আবশ্যিকতা বা অনিবার্যতাটি আসলে কী?
(A) এক প্রকার সহজাত ধারণা
(B) অভ্যাসজাত মানসিক প্রত্যাশা
(C) বুদ্ধির পূর্বতসিদ্ধ রূপ
(D) বস্তুর অন্তর্নিহিত শক্তি
উত্তর : (B) অভ্যাসজাত মানসিক প্রত্যাশা

55. বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে যৌক্তিক সম্বন্ধ থাকে, তাকে ______ বলে।
(A) সতত-সংযোগ সম্বন্ধ
(B) প্রসক্তি সম্বন্ধ 
(C) বাহ্যিক আকস্মিক সম্বন্ধ
(D) মনস্তাত্ত্বিক অভ্যাস সম্বন্ধ
উত্তর : (B) প্রসক্তি সম্বন্ধ 

56. বিবৃতি (A): হিউম কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তিতত্ত্ব সম্পূর্ণ অস্বীকার করেন।
কারণ (R): হিউম মনে করেন কার্য ও কারণ হল দুটি সম্পূর্ণ ভিন্ন ও বিচ্ছিন্ন ঘটনা।
বিকল্পসমূহ :
(A) (A) সত্য কিন্তু (R) মিথ্যা
(B) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ও যথার্থ ব্যাখ্যা
(C) (A) এবং (R) উভয়ই সত্য কিন্তু (R) হলো (A)-এর ভুল ব্যাখ্যা
(D) (A) মিথ্যা কিন্তু (R) সত্য
উত্তর : (B) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ও যথার্থ ব্যাখ্যা

57. হিউমের মতে, কার্যকারণ সম্বন্ধ কেন একটি আবশ্যিক সম্বন্ধ নয়?
(A) বুদ্ধির দ্বারা এই অনিবার্য সম্পর্কের জ্ঞান হয়
(B) অভিজ্ঞতার সাহায্যে কোনো অনিবার্য সম্বন্ধের জ্ঞান হয় না
(C) প্রত্যক্ষের সাহায্যে অনিবার্য সম্বন্ধ সরাসরি জানা যায়
(D) প্রসক্তি সম্বন্ধের মাধ্যমে এর জ্ঞান সম্ভব
উত্তর : (B) অভিজ্ঞতার সাহায্যে কোনো অনিবার্য সম্বন্ধের জ্ঞা

58. __________ অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্য-কারণ সম্বন্ধ বিষয়ে লৌকিক বা শক্তিবাদের সমর্থন করেছেন।
(A) ডেভিড হিউম
(B) জন স্টুয়ার্ট মিল
(C) জন লক
(D) জর্জ বার্কলে
উত্তর : (C) জন লক

59. কার্যকারণ সম্বন্ধ সম্পর্কে হিউমের মতবাদের নাম হল -
(A) বুদ্ধিবাদী প্রসক্তিতত্ত্ব
(B) সতত সংযোগতত্ত্ব বা নিয়ত সংযোগবাদ
(C) কান্টের বিচারবাদী আকারতত্ত্ব
(D) অনিবার্য সংযোগবাদ
উত্তর : (B) সতত সংযোগতত্ত্ব বা নিয়ত সংযোগবাদ

60. কার্য-কারণ সম্পর্ক বিষয়ে দার্শনিক ডেভিড হিউমের বিখ্যাত মতবাদটির নাম কী?
(A) বুদ্ধিবাদী প্রসক্তিবাদ
(B) কান্টের বিচারবাদ
(C) অনিবার্য সংযোগবাদ
(D) সতত-সংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ
উত্তর : (D) সতত-সংযোগবাদ বা নিয়ত সংযোগবাদ

❖ class 12 3rd semester philosophy 2nd chapter question answer

61. কোন দার্শনিকের মতে কার্য-কারণ সম্পর্কটি সম্পূর্ণ বাহ্যিক?
(A) এ. সি. ইউয়িং
(B) জন লক
(C) ডেভিড হিউম
(D) রেনে দেকার্ত
উত্তর : (C) ডেভিড হিউম

62. 'কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক'- এটি ______ বলেছেন।
(A) এ. সি. ইউয়িং
(B) ডেভিড হিউম
(C) রেনে দেকার্ত
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (B) ডেভিড হিউম

63. বিবৃতি (I): কারণ ও কার্যের মধ্যে অবশ্যম্ভব সম্বন্ধ আছে যা প্রসক্তিসদৃশ। (প্রসক্তিবাদ)
বিবৃতি (II): কারণ ও কার্যের অবশ্যম্ভব সম্বন্ধের জ্ঞান অভিজ্ঞতায় পাওয়া যায় না, এটি কেবল নিয়ত পূর্ববর্তিতা। (সতত-সংযোগবাদ)
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (II) হলো বিবৃতি (I)-এর সমার্থক
(B) বিবৃতি (II) এবং বিবৃতি (I) একে অপরের তাত্ত্বিক বিরোধী
(C) বিবৃতি (II) হলো বিবৃতি (I)-এর মূল ভিত্তি বা কারণ
(D) দুটি বিবৃতিই দর্শনে অপ্রাসঙ্গিক
উত্তর : (B) বিবৃতি (II) এবং বিবৃতি (I) একে অপরের তাত্ত্বিক বিরোধী

64. কার্যকারণ সম্বন্ধ হলো আমাদের বোধশক্তির আকার - কে বলেছেন?
(A) ইমানুয়েল কান্ট
(B) ডেভিড হিউম
(C) এ. সি. ইউয়িং
(D) জন লক
উত্তর : (A) ইমানুয়েল কান্ট

65. "কারণ হল কার্যের যৌক্তিক হেতু "- এই বক্তব্যটি কাদের?
(A) অভিজ্ঞতাবাদীদের
(B) প্রসক্তিবাদীদের (বুদ্ধিবাদী)
(C) যৌক্তিক প্রত্যক্ষবাদীদের
(D) চরম সংশয়বাদীদের
উত্তর : (B) প্রসক্তিবাদীদের (বুদ্ধিবাদী)

66. কোন মতবাদ অনুসারে কারণ ও কার্যের আবশ্যিকতার স্বপক্ষে কোনো অভিজ্ঞতাভিত্তিক প্রমাণ আমাদের কাছে নেই?
(A) বুদ্ধিবাদী প্রসক্তিবাদ
(B) হিউমের সতত-সংযোগবাদ
(C) লৌকিক শক্তিবাদ
(D) স্পিনোজার সমান্তরালবাদ
উত্তর : (B) হিউমের সতত-সংযোগবাদ

67. দার্শনিক কান্ট কার্যকারণ সম্পর্ককে কীরূপ ধারণা বা আকার বলেছেন ?
(A) অভিজ্ঞতালব্ধ
(B) অভিজ্ঞতাপূর্ব বা পূর্বতসিদ্ধ 
(C) কল্পনাপ্রসূত অবাস্তব
(D) আকস্মিক ও বাহ্যিক
উত্তর : (B) অভিজ্ঞতাপূর্ব বা পূর্বতসিদ্ধ

68. প্রদত্ত দার্শনিক উক্তিগুলির সত্য (T) বা মিথ্যা (F) নির্ণয় করো :
(I) 'কারণ ও কার্যের মধ্যে রয়েছে প্রসক্তি সদৃশ সম্বন্ধ'- বুদ্ধিবাদীরা। 
(II) 'কার্য-কারণের মধ্যে কোনো বিষয়গত সম্পর্ক নেই'- লক
(III)  'কারণ ও কার্যের মধ্যে কোনো সম্পর্ক নেই'- অভিজ্ঞতাবাদীরা।
(IV)  'কারণের মধ্যে এক শক্তি আছে, যা কার্য ঘটায়'- হিউম।
বিকল্পসমূহ:
(A) I-F, II-T, III-T, IV-F
(B) I-F, II-T, III-F, IV-T
(C) I-T, II-F, III-F, IV-F
(D) I-F, II-F, III-T, IV-F
উত্তর : (C) I-T, II-F, III-F, IV-F

69. কোন সম্পর্ক অনুসারে নিশ্চিতভাবে বলা যায় যে 'A' ঘটলে 'B' ঘটবেই?
(A) আকস্মিক সম্পর্ক
(B) নিয়ত সংযোগ সম্পর্ক
(C) অনিবার্য বা আবশ্যিক সম্পর্ক
(D) প্রথাগত সম্পর্ক
উত্তর : (C) অনিবার্য বা আবশ্যিক সম্পর্ক

70. কার্যকারণ সম্পর্ক বিষয়ে লৌকিক মতবাদের মূল কথা কী?
(A) কার্য সর্বদা কারণকে কেবল যান্ত্রিকভাবে অনুসরণ করে
(B) কার্যকারণ সম্পর্ক হলো যুক্তিবিজ্ঞানের প্রসক্তি সম্বন্ধের সদৃশ
(C) কারণ হলো একটি অন্তর্নিহিত শক্তি যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে
(D) কারণ ও কার্যের মধ্যে কোনো বাস্তব শক্তির অস্তিত্ব নেই
উত্তর : (C) কারণ হল একটি অন্তর্নিহিত শক্তি যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে

71. বুদ্ধিবাদী দার্শনিকদের মতে, কার্যকরণ সম্বন্ধীয় ধারণাটি আসলে কীরূপ?
(A) অভিজ্ঞতালব্ধ বা পরতসাধ্য
(B) অভিজ্ঞতাপূর্ব বা পূর্বতসিদ্ধ
(C) কল্পনাপ্রসূত ও আকস্মিক
(D) অভ্যাসজাত কুসংস্কার
উত্তর : (B) অভিজ্ঞতাপূর্ব বা পূর্বতসিদ্ধ 

72. লৌকিক মতবাদ বা সাধারণ মানুষের চিন্তা অনুযায়ী কার্য-কারণ প্রক্রিয়ার সঠিক বৈশিষ্ট্যমূলক ক্রমটি বেছে নাও:
(I) কারণ একটি শক্তি বিশেষ।
(II) কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আছে। 
(III) কারণ কার্যকে উৎপন্ন করে।
(IV) কারণ কার্যের পূর্ববর্তী ঘটনা।
বিকল্পসমূহ :
(A) II, III, IV, I
(B) I, II, III, IV
(C) II, I, III, IV
(D) IV, III, II, I
উত্তর : (C) II, IV, III, II

73. প্রসক্তি সম্বন্ধের নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে?
(A) আপতিক বা আকস্মিক
(B) স্বতঃমিথ্যা
(C) আবশ্যিকভাবে সত্য
(D) অভিজ্ঞতা-সাপেক্ষ বা পরতসাধ্য
উত্তর : (C) আবশ্যিকভাবে সত্য

74. "কারণ ও কার্যের মধ্যে যৌক্তিক প্রসক্তি-সদৃশ অবশ্যম্ভব সম্বন্ধ আছে"- এটি কাদের দাবি?
(A) বুদ্ধিবাদীদের
(B) অভিজ্ঞতাবাদীদের
(C) বিচারবাদীদের
(D) লৌকিক মতবাদীদের
উত্তর : (A) বুদ্ধিবাদীদের

75. কোন মতবাদ অনুসারে কারণ থেকে কার্য যৌক্তিক নিয়মে অনিবার্যভাবে নিঃসৃত হয়?
(A) হিউমের সতত-সংযোগবাদ
(B) বুদ্ধিবাদী প্রসক্তিবাদ
(C) দেকার্তের ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(D) স্পিনোজার সমান্তরালবাদ
উত্তর : (B) বুদ্ধিবাদী প্রসক্তিবাদ

❖ Class 12 Semester 3 Philosophy Chapter 2 Question Answer

76. হিউমের মতে কার্যকারণের অনিবার্য সম্পর্কের ধারণাটি আসলে মানুষের কোন মানসিক ফল?
(A) যৌক্তিক উৎকর্ষতার
(B) অভ্যাসজাত কুসংস্কারের
(C) বুদ্ধিবৃত্তিক দুর্বলতার
(D) মানসিক দ্বন্দ্বের
উত্তর : (B) অভ্যাসজাত কুসংস্কারের

77. হিউমের সতত-সংযোগবাদ অনুসারে কার্য ও কারণের পারস্পরিক সম্পর্কটি কীরূপ?
(A) আকস্মিক বা আপতিক 
(B) আবশ্যিক ও অভ্যন্তরীণ
(C) অনিবার্য ও যৌক্তিক
(D) পূর্বতসিদ্ধ ও নিয়ত
উত্তর : (A) আকস্মিক বা আপতিক 

80. বিবৃতি (A): হিউমের মতে X-কে Y-এর কারণ বলা যাবে শুধুমাত্র যদি X, Y-এর নিয়ত পূর্ববর্তী ঘটনা হয়।
বিবৃতি (B): হিউমের মতে X-কে Y-এর কারণ বলা যাবে শুধুমাত্র যদি X ও Y-এর মধ্যে সতত সংযোগের অভিজ্ঞতা হয়।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি A সত্য এবং বিবৃতি B সম্পূর্ণ মিথ্যা
(B) বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই মিথ্যা
(C) বিবৃতি A মিথ্যা এবং বিবৃতি B সম্পূর্ণ সত্য
(D) হিউমের সতত-সংযোগবাদ অনুযায়ী বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই সত্য
উত্তর : (D) হিউমের সতত-সংযোগবাদ অনুযায়ী বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই সত্য

79. হিউমের মতে, "'ক' হল 'খ'-এর কারণ"- এই বাক্যটি আসলে কী রূপ?
(A) অভিজ্ঞতাপূর্ব বা পূর্বতসিদ্ধ 
(B) বুদ্ধিমূলক বিশ্লেষক বাক্য
(C) অভিজ্ঞতালব্ধ বা পরতসাধ্য
(D) স্বতঃসিদ্ধ যৌক্তিক বাক্য
উত্তর : (C) অভিজ্ঞতালব্ধ বা পরতসাধ্য

80. ক স্তম্ভ ও খ স্তম্ভের সঠিক মিল নির্ণয় করো :
ক স্তম্ভ                         খ স্তম্ভ
(i) কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ আছে। (a) লক
(ii) কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই। (b) বুদ্ধিবাদী দার্শনিকগণ
(iii) কারণ হল শক্তি যা কার্যকে ঘটায়। (c) হিউম
বিকল্পসমূহ:
(A) i–a, ii–b, iii–c
(B) i–b, ii–c, iii–a
(C) i–c, ii–a, iii–b
(D) i–b, ii–a, iii–c
উত্তর : (B) i–b, ii–c, iii–a

81. কারণ ও কার্যের মধ্যে অনিবার্য, অভ্যন্তরীণ ও পূর্বতসিদ্ধ সম্বন্ধ আছে বলে কারা মনে করেন?
(A) অভিজ্ঞতাবাদীরা
(B) ভাববাদীরা
(C) বস্তুবাদীরা
(D) বুদ্ধিবাদীরা
উত্তর : (D) বুদ্ধিবাদীরা

82. কার্য-কারণ তত্ত্বের বিভিন্ন মতবাদের সাপেক্ষে নিচের বিবৃতিগুলির সত্যতা (T) বা মিথ্যাত্ব (F) নিরূপণ করো:
(I) লৌকিক মতে কারণ হলো যা কার্যকে সক্রিয়ভাবে ঘটায়।
(II) প্রসক্তি সম্বন্ধে যুক্ত দুটি বাক্যের একটি সত্য হলে অন্যটি মিথ্যা হওয়া সম্ভব।
(III) সতত সংযোগবাদ অনুসারে কারণ থেকে কার্য অনিবার্যভাবে নিঃসৃত হয়।
(IV) পৌনঃপুনিক সম্পর্ক হলো দুটি ঘটনাকে বারবার পরস্পর সংযুক্ত অবস্থায় দেখা।
বিকল্পসমূহ:
(A) I-F, II-T, III-T, IV-F
(B) I-T, II-F, III-F, IV-T
(C) I-F, II-F, III-T, IV-F
(D) I-T, II-T, III-F, IV-F
উত্তর : (B) I-T, II-F, III-F, IV-T

83. কারণ ও কার্য হল সম্পূর্ণ দুটি ভিন্ন ও স্বতন্ত্র ঘটনা - একথা কে বলেছেন?
(A) রেনে দেকার্ত
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম

84. বিবৃতি [A]: প্রসক্তিবাদী ইউয়িং বলেন, কারণ ও কার্যের মধ্যে এক গভীর অনিবার্য সম্পর্ক আছে।
কারণ [R]: আমরা কারণের যৌক্তিক প্রকৃতি থেকেই সরাসরি কার্যকে সঠিকভাবে অনুমান করতে পারি।
বিকল্পসমূহ :
(A) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(B) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ও যথার্থ ব্যাখ্যা
(C) [A] এবং [R] উভয়ই সত্য কিন্তু [R] হলো [A]-র ভুল ব্যাখ্যা
(D) [A] মিথ্যা কিন্তু [R] সম্পূর্ণ সত্য
উত্তর : (B) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ও যথার্থ ব্যাখ্যা

85. কার মতে কার্যকারণ সম্বন্ধ হলো পূর্বাপর দুটি ঘটনার কেবল পৌনঃপুনিক পারস্পর্যের সম্বন্ধ?
(A) ডেভিড হিউম
(B) বারুখ স্পিনোজা
(C) ইমানুয়েল কান্ট
(D) এ. সি. ইউয়িং
উত্তর : (A) ডেভিড হিউম

৬৬. বিবৃতি (A) : হিউমের মতে কারণ ও কার্যের মধ্যে কোনো রূপ অনিবার্য সম্পর্ক নেই।
কারণ (R) : হিউম মনে করেন কার্যকারণের মধ্যে কেবল সতত সংযোগের (নিয়ত পূর্ববর্তিতা) সম্বন্ধ বর্তমান।
বিকল্পসমূহ :
(A) (A) সত্য কিন্তু (R) সম্পূর্ণ মিথ্যা
(B) (A) এবং (R) দুটোই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা 
(C) (A) এবং (R) দুটোই সঠিক কিন্তু (R) হলো (A)-এর ভুল ব্যাখ্যা
(D) (A) মিথ্যা এবং (R) সম্পূর্ণ সত্য
উত্তর : (B) (A) এবং (R) দুটোই সঠিক এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা 

87. বৈধ অবরোহ অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে যৌক্তিক সম্বন্ধ থাকে তাকে কী বলে?
(A) আপতিক বা আকস্মিক সম্বন্ধ
(B) প্রসক্তি সম্বন্ধ
(C) সতত-সংযোগের সম্বন্ধ
(D) অনিয়ত সংযোগের সম্বন্ধ
উত্তর : (B) প্রসক্তি সম্বন্ধ 

❖ কার্যকারণ সম্বন্ধ MCQ PDF

File Details :
PDF Name : কার্যকারণ সম্বন্ধ MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : আজকের পর্বে দ্বাদশ শ্রেণির ৩য় সেমিস্টার দর্শন সিলেবাসের 'কার্যকারণ সম্বন্ধ' অধ্যায় থেকে 87 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাছাই করা MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। তবে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং নিশ্চিত কমন পাওয়ার জন্য তোমরা আমাদের তৈরি 'দ্বাদশ শ্রেণি ৩য় সেমিস্টার দর্শন সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। WBCHSE-এর নতুন সেমিস্টার পদ্ধতি ও সংশোধিত সিলেবাস অনুসরণে প্রস্তুত এই বিশেষ ই-বুকটি কিনতে ওয়েবসাইটের উপরের 'Menu' অপশনে ক্লিক করো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।
অধ্যায়সমূহ নিচে লিঙ্ক
1. দ্রব্য MCQ Class 12Click Here
2. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর PDFClick Here
3. বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDFClick Here
Regards,
WB Semester Team 
Registered under MSME (Udyam), Govt. of India 
Educational eBook Publisher & Digital Learning Platform 
Copyright © WB Semester | All Rights Reserved 
📩 Email: wbsemester.help@gmail.com 
📞 Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.