বিশেষ দ্রষ্টব্য : এই পর্বে তৃতীয় অধ্যায় অর্থাৎ 'সাম্রাজ্যিক রাজধানী'-র অন্যতম গুরুত্বপূর্ণ অংশ 'বাংলার স্বাধীন সুলতানি শাসন' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. বাংলায় ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা হয়-
(A) 1330 খ্রিস্টাব্দে
(B) 1342 খ্রিস্টাব্দে
(C) 1526 খ্রিস্টাব্দে
(D) 1203 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1342 খ্রিস্টাব্দে
2. বাংলায় দিল্লির শাসনমুক্ত স্বাধীন সুলতানি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা -
(A) ফখরুদ্দিন মোবারক শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
3. বাংলার সিংহাসনে ইলিয়াস শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন -
(B) ফখরুদ্দিন মোবারক শাহ
(C) আলাউদ্দিন আলী শাহ
(D) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
উত্তর : (A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
4. কাকে ইলিয়াস শাহী রাজবংশের সর্বশ্রেষ্ঠ সুলতান বলা হয়?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) গিয়াসউদ্দিন আজম শাহ
(D) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
উত্তর : (B) সিকান্দার শাহ
5. বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাকালে দিল্লির সুলতান ছিলেন -
(A) গিয়াসউদ্দিন তুঘলক
(B) মহম্মদ বিন তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) নাসিরুদ্দিন মাহমুদ তুঘলক
উত্তর : (B) মহম্মদ বিন তুঘলক
6. বাংলায় ইলিয়াস শাহী বংশের রাজত্বের সাময়িক অবসান ঘটান কে?
(A) রাজা গণেশ
(B) রাজা দনুজমর্দন দেব
(C) জিতেন্দ্রে নারায়ণ
(D) রাজা লক্ষণ সেন
উত্তর : (A) রাজা গণেশ
7. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ (কাব্যগ্রন্থ) খ-স্তম্ভ (রচয়িতা)
(i) শ্রীকৃষ্ণকীর্তন (a) মালাধর বসু
(ii) শ্রীকৃষ্ণবিজয় (b) কৃষ্ণদাস কবিরাজ
(iii) চৈতন্যচরিতামৃত (c) কৃত্তিবাস ওঝা
(iv) বাংলা রামায়ণ (d) বড়ু চণ্ডীদাস
বিকল্প সমূহঃ
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
উত্তর : (C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
8. রাজা গণেশ বংশের শেষ সুলতান কে ছিলেন?
(A) শামসুদ্দিন আহমেদ শাহ
(B) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
(C) জালালুদ্দিন ফতেহ শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (A) শামসুদ্দিন আহমেদ শাহ
9. রাজা গণেশ কত খ্রিস্টাব্দে বাংলার ক্ষমতা দখল করেন?
(A) 1303 খ্রিস্টাব্দে
(B) 1415 খ্রিস্টাব্দে
(C) 1400 খ্রিস্টাব্দে
(D) 1493 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1415 খ্রিস্টাব্দে
10. পুনঃপ্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশের প্রথম সুলতান কে ছিলেন?
(A) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
(B) শামসুদ্দিন আহমেদ শাহ
(C) জালালুদ্দিন ফতেহ শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (A) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
11. পুনঃপ্রতিষ্ঠিত ইলিয়াস শাহী সুলতানদের মধ্যে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন -
(A) রুকনুদ্দিন বারবক শাহ
(B) সিকান্দার শাহ
(C) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(D) জালালুদ্দিন ফতেহ শাহ
উত্তর : (A) রুকনুদ্দিন বারবক শাহ
12. মালাধর বসু রচিত বিখ্যাত কাব্যগ্রন্থটির নাম কী?
(A) শ্রীকৃষ্ণবিজয়
(B) শ্রীকৃষ্ণকীর্তন
(C) মনসামঙ্গল
(D) রামায়ণ
উত্তর : (A) শ্রীকৃষ্ণবিজয়
13. বিজয়নগর রাজ্যের প্রদেশগুলি কী নামে অভিহিত হত?
(A) মণ্ডলম
(B) নাড়ু
(C) স্থল
(D) জেলা
উত্তর : (A) মণ্ডলম
14. ইলিয়াস শাহী বংশের পতনের পর বাংলার ________ কারা দখল করে।
(A) হাবশী ক্রীতদাসরা
(B) হোসেন শাহী বংশ
(C) সেন বংশ
(D) পাল বংশ
উত্তর : (A) হাবশী ক্রীতদাসরা
15. কত খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের চূড়ান্ত পতন ঘটে ?
(A) 1493 খ্রিস্টাব্দে
(B) 1425 খ্রিস্টাব্দে
(C) 1487 খ্রিস্টাব্দে
(D) 1500 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1487 খ্রিস্টাব্দে
16. বাংলায় কবে হোসেন শাহী বংশের শাসন শুরু হয়?
(A) 1490 খ্রিস্টাব্দে
(B) 1493 খ্রিস্টাব্দে
(C) 1510 খ্রিস্টাব্দে
(D) 1593 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1493 খ্রিস্টাব্দে
17. মধ্যযুগের বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) নাসিরুদ্দিন নসরত শাহ
(C) আলাউদ্দিন ফিরোজ শাহ
(D) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
উত্তর : (A) আলাউদ্দিন হোসেন শাহ
18. বাংলার ইলিয়াস শাহি বংশ ও পরবর্তী যুগের শাসকদের সঠিক সময়ানুক্রম (প্রাচীন → আধুনিক) নির্ণয় করো:
(i) রাজা গণেশ
(ii) সিকান্দর শাহ
(iii) বারবক শাহ
(iv) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(v) গিয়াসউদ্দিন আজম শাহ
(vi) নাসিরউদ্দিন মামুদ শাহ
বিকল্পসমূহ :
(A) (iv) ➔ (ii) ➔ (v) ➔ (i) ➔ (vi) ➔ (iii)
(B) (iv) ➔ (v) ➔ (ii) ➔ (vi) ➔ (iii) ➔ (i)
(C) (ii) ➔ (iv) ➔ (v) ➔ (iii) ➔ (i) ➔ (vi)
(D) (iv) ➔ (iii) ➔ (ii) ➔ (v) ➔ (vi) ➔ (i)
উত্তর : (A) (iv) ➔ (ii) ➔ (v) ➔ (i) ➔ (vi) ➔ (iii)
19. হোসেন শাহী রাজবংশের সর্বশেষ স্বাধীন সুলতান কে ছিলেন?
(A) নাসিরুদ্দিন নসরত শাহ
(B) আলাউদ্দিন ফিরোজ শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
20. কত খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে?
(A) 1515 খ্রিস্টাব্দে
(B) 1538 খ্রিস্টাব্দে
(C) 1493 খ্রিস্টাব্দে
(D) 1575 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1538 খ্রিস্টাব্দে
❖ WB Class 12 History 3rd Chapter Question Answer
21. 'গুণরাজ খাঁ' উপাধিটি কার ছিল?
(A) মালাধর বসু
(B) কৃত্তিবাস ওঝা
(C) বিপ্রদাস পিপলাই
(D) যশরাজ খান
উত্তর : (A) মালাধর বসু
22. তুঘলক যুগে বাংলাকে মোট কয়টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করা হয়েছিল?
(A) পাঁচটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি
উত্তর : (C) তিনটি
23. কোন সুলতান প্রথম 'শাহ-ই-বাঙ্গালা' বা 'বাঙালির রাজা' উপাধি নেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) ফখরুদ্দিন মোবারক শাহ
(C) গিয়াসউদ্দিন আজম শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
24. দিল্লির কোন সুলতান প্রশাসনিক সুবিধার্থে বাংলাকে লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও - এই ৩টি ভাগে ভাগ করেন?
(A) গিয়াসউদ্দিন তুঘলক
(B) মহম্মদ বিন তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) আলাউদ্দিন খলজি
উত্তর : (A) গিয়াসউদ্দিন তুঘলক
25. উড়িষ্যা ও ত্রিহুত রাজ্যকে কোন সুলতান নিজের করদ রাজ্যে পরিণত করেন?
(A) জালালুদ্দিন মুহাম্মদ শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (C) শামসুদ্দিন ইলিয়াস শাহ
26. মধ্যযুগীয় বাংলার প্রথম হিন্দু শাসক কে ছিলেন?
(A) প্রতাপাদিত্য
(B) রাজা গণেশ
(C) সীতারাম রায়
(D) রাজা কৃষ্ণচন্দ্র
উত্তর : (B) রাজা গণেশ
27. বিবৃতি (A): ইলিয়াস শাহকে ঐতিহাসিক সিরাজ আফিফ ‘শাহ-ই-বাঙ্গালা’ এবং ‘সুলতান-ই-বাঙ্গালা’ উপাধি দিয়েছিলেন।
কারণ (R): তিনি লখনৌতি, সাতগাঁও এবং সোনারগাঁও দখল করে সমগ্র বাংলাকে ঐক্যবদ্ধ করেছিলেন।
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
28. সুদূর চিনের সম্রাট ইয়াংলো-র দরবারে কূটনৈতিক দূত পাঠিয়েছিলেন বাংলার কোন সুলতান?
(A) গিয়াসউদ্দিন আজম শাহ
(B) সাইফুদ্দিন হামজা শাহ
(C) রুকনুদ্দিন বারবক শাহ
(D) শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর : (A) গিয়াসউদ্দিন আজম শাহ
29. বাবর তাঁর আত্মজীবনীতে কোন সুলতানকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মুসলিম শাসক বলেছিলেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) নাসিরুদ্দিন নসরত শাহ
উত্তর : (D) নাসিরুদ্দিন নসরত শাহ
30. বাংলার ইলিয়াস শাহি বংশের নিম্নলিখিত শাসকদের রাজত্বকাল অনুযায়ী সঠিক সময়ানুক্রম (প্রাচীন থেকে আধুনিক) কোনটি?
1. নাসিরউদ্দিন মাহমুদ শাহ
2. জালালউদ্দিন ফতেহ শাহ
3. সিকান্দার শাহ
4. রুকনউদ্দিন বারবক শাহ
5. শামসুদ্দিন ইলিয়াস শাহ
6. গিয়াসউদ্দিন আজম শাহ
বিকল্পসমূহ :
(A) 5 ➔ 3 ➔ 6 ➔ 1 ➔ 4 ➔ 2
(B) 5 ➔ 3 ➔ 6 ➔ 4 ➔ 1 ➔ 2
(C) 2 ➔ 4 ➔ 1 ➔ 6 ➔ 3 ➔ 5
(D) 1 ➔ 5 ➔ 3 ➔ 6 ➔ 2 ➔ 4
উত্তর : (A) 5 ➔ 3 ➔ 6 ➔ 1 ➔ 4 ➔ 2
31. বাংলার ইতিহাসে রাজা গণেশের বংশের রাজত্বকাল -
(A) 1415–1436 খ্রিস্টাব্দ
(B) 1420–1442 খ্রিস্টাব্দ
(C) 1435–1487 খ্রিস্টাব্দ
(D) 1493–1519 খ্রিস্টাব্দ
উত্তর : (A) 1415–1436 খ্রিস্টাব্দ
32. বিখ্যাত গীতাগোবিন্দের টীকাগ্রন্থ 'পদচন্দ্রিকা' কে রচনা করেন?
(A) মালাধর বসু
(B) বিদ্যাপতি
(C) চণ্ডীদাস
(D) বৃহস্পতি মিশ্র
উত্তর : (D) বৃহস্পতি মিশ্র
33. বিবৃতি : বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ 'নৃপতি তিলক' ও 'জগৎভূষণ' উপাধিতে ভূষিত হয়েছিলেন।
কারণ : তাঁর ধর্মীয় উদারতায় মুগ্ধ হয়ে হিন্দু প্রজারা এই উপাধি দেয়।
বিকল্পসমূহ :
(A) বিবৃতিটি সম্পূর্ণ সত্য কিন্তু কারণটি মিথ্যা।
(B) বিবৃতি এবং কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(C) বিবৃতি এবং কারণ উভয়ই সত্য কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(D) বিবৃতিটি মিথ্যা কিন্তু কারণটি সত্য।
উত্তর : (B) বিবৃতি এবং কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
34. ইলিয়াস শাহী বংশের সর্বশেষ সুলতান -
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) জালালউদ্দিন ফতেহ শাহ
(C) সিকান্দার শাহ
(D) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
উত্তর : (B) জালালউদ্দিন ফতেহ শাহ
35. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ (কবি) খ-স্তম্ভ (সাহিত্যিক অবদান)
(i) কবীন্দ্র পরমেশ্বর (a) শ্রীকৃষ্ণবিজয়
(ii) শ্রীকর নন্দী (b) মনসামঙ্গল কাব্য
(iii) মালাধর বসু (c) মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ
(iv) বিজয় গুপ্ত (d) মহাভারতের প্রথম বাংলা অনুবাদ
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(a), (iii)-(c), (iv)-(b)
উত্তর: (C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
36. ইলিয়াস শাহের রাজত্বকালে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেছিলেন?
(A) গিয়াসউদ্দিন তুঘলক
(B) মহম্মদ বিন তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) সিকান্দার লোদী
উত্তর : (C) ফিরোজ শাহ তুঘলক
37. ত্রিধাবিভক্ত বাংলাকে (লখনৌতি, সাতগাঁও ও সোনারগাঁও) প্রথম কে ঐক্যবদ্ধ করেন?
(A) আলাউদ্দিন আলী শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) সিকান্দার শাহ
(D) ফখরুদ্দিন মোবারক শাহ
উত্তর : (B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
38. উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ বা লুণ্ঠন করেছিলেন কোন সুলতান?
(A) ফখরুদ্দিন মোবারক শাহ
(B) জালালুদ্দিন ফতেহ শাহ
(C) রুকনুদ্দিন বারবক শাহ
(D) শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর : (D) শামসুদ্দিন ইলিয়াস শাহ
39. গিয়াসউদ্দিন তুঘলক কত খ্রিস্টাব্দে বাংলাকে তিনটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেন?
(A) 1320 খ্রিস্টাব্দে
(B) 1325 খ্রিস্টাব্দে
(C) 1342 খ্রিস্টাব্দে
(D) 1352 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1325 খ্রিস্টাব্দে
40. কোন আমলে বাংলায় 'সত্যপীর' ও 'সত্যনারায়ণ' সংস্কৃতির অর্থাৎ হিন্দু-মুসলমান মিলিত সংস্কৃতির উদ্ভব হয়?
(A) তুঘলক আমলে
(B) লোদী আমলে
(C) খলজি আমলে
(D) হোসেন শাহি আমলে
উত্তর : (D) হোসেন শাহি আমলে
❖ class 12 semester 3 history question answer
41. গৌড়ের গুমতি ফটক এবং ছোট সোনা মসজিদ নির্মাণ করেন -
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) নাসিরুদ্দিন নসরত শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (A) আলাউদ্দিন হোসেন শাহ
42. মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা ইলিয়াস শাহী বংশের কোন সুলতান নির্মাণ করিয়েছিলেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) গিয়াসউদ্দিন আজম শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (C) গিয়াসউদ্দিন আজম শাহ
43. উড়িষ্যার কপিলেন্দ্রদেব এবং আরাকান রাজের কাছে কোন সুলতান পরাজিত হন?
(A) সিকান্দার শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
(D) জালালুদ্দিন ফতেহ শাহ
উত্তর : (C) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
44. বাংলার হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) রুকনুদ্দিন বারবক শাহ
(D) নাসিরুদ্দিন নসরত শাহ
উত্তর : (A) আলাউদ্দিন হোসেন শাহ
45. কাকে 'বাংলার আকবর' বলা হয়?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) নাসিরুদ্দিন নসরত শাহ
(D) গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তর : (B) আলাউদ্দিন হোসেন শাহ
46. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের প্রধান সমসাময়িক বাংলার সুলতান -
(A) নাসিরuদ্দিন নসরত শাহ
(B) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) জালালউদ্দিন ফতেহ শাহ
উত্তর : (A) নাসিরুদ্দিন নসরত শাহ
47. হোসেন শাহ শরকিকে আশ্রয় দেওয়ায় দিল্লির কোন সুলতানের সাথে হোসেন শাহের বিরোধ হয়?
(A) বহলুল লোদী
(B) সিকান্দার লোদী
(C) ইব্রাহিম লোদী
(D) শের শাহ সুরী
উত্তর : (B) সিকান্দার লোদী
48. হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাকালে দিল্লির সুলতান ছিলেন -
(A) বহলুল লোদী
(B) সিকান্দার লোদী
(C) ইব্রাহিম লোদী
(D) শের শাহ সুরী
উত্তর : (B) সিকান্দার লোদী
49. কোন সময়কালকে বাংলার ইতিহাসের 'স্বর্ণযুগ' বলা হয়?
(A) খলজি আমল
(B) হোসেন শাহী আমল
(C) হাবশী আমল
(D) ইলিয়াস শাহী আমল
উত্তর : (B) হোসেন শাহী আমল
50. বাংলায় স্বাধীন সুলতানি শাসনের অবসান _______ ঘটান।
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) শের খাঁ (শাহ)
উত্তর : (D) শের খাঁ (শাহ)
51. সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি (A): হিন্দু প্রজারা সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে 'নৃপতি-তিলক' ও 'জগৎভূষণ' উপাধি দেন।
কারণ (R): হোসেন শাহ ছিলেন পরধর্মসহিষ্ণু ও ধর্মনিরপেক্ষ শাসক।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) A সঠিক কিন্তু R ভুল।
(D) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
52. বৈষ্ণব ধর্মের বিখ্যাত গ্রন্থ 'ললিতমাধব' ও 'বিদগ্ধমাধব' কে রচনা করেন?
(A) সনাতন গোস্বামী
(B) রূপ গোস্বামী
(C) জীব গোস্বামী
(D) মালাধর বসু
উত্তর : (B) রূপ গোস্বামী
53. কোন আমলে হিন্দু-মুসলিম মিশ্র সংস্কৃতির সূচনা হয়?
(A) ইলিয়াস শাহী আমলে
(B) হোসেন শাহী আমলে
(C) হাবশী আমলে
(D) খলজি আমলে
উত্তর : (B) হোসেন শাহী আমলে
54. মধ্যযুগীয় বাংলার বিখ্যাত 'আদিনা মসজিদ' কে নির্মাণ করেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) জালালুদ্দিন মুহাম্মদ শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (B) সিকান্দার শাহ
55. মধ্যযুগের বাংলায় কে 'সাকর মল্লিক' উপাধিতে ভূষিত হন?
(A) রূপ গোস্বামী
(B) জীব গোস্বামী
(C) গোপীনাথ বসু
(D) গৌর মল্লিক
উত্তর : (A) রূপ গোস্বামী
56. কোন সুলতান রূপ গোস্বামীকে 'সাকর মল্লিক' উপাধিতে ভূষিত করেছিলেন ?
(A) রুকনুদ্দিন বারবক শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) নাসিরুদ্দিন নসরত শাহ
(D) গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তর : (B) আলাউদ্দিন হোসেন শাহ
57. নেপালের পশুপতিনাথ মন্দির এবং স্বয়ম্ভূনাথ স্তূপ কোন সুলতান লুণ্ঠন করেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) আলাউদ্দিন আলী শাহ
(C) হাজী শামসুদ্দিন মোজাফফর শাহ
(D) গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তর : (A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
58. সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (A) : দক্ষিণ ভারতে হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষার উদ্দেশ্যে হরিহর ও বুক্ক বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন।
কারণ (R) : তাঁরা গুরু সন্ত বিদ্যারণ্যের উপদেশ ও অনুপ্রেরণা লাভ করেছিলেন।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) A সঠিক কিন্তু R ভুল।
(D) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর: (A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
59. কোন সুলতান কামরূপ এবং উড়িষ্যার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে সাফল্য পান ?
(A) রুকনুদ্দিন বারবক শাহ
(B) জালালুদ্দিন মুহাম্মদ শাহ
(C) শামসুদ্দিন আহমেদ শাহ
(D) জালালদ্দিন ফতেহ শাহ
উত্তর : (A) রুকনুদ্দিন বারবক শাহ
60. মালাধর বসু 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন?
(A) রুকনুদ্দিন বারবক শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) নাসিরুদ্দিন নসরত শাহ
(D) গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তর : (A) রুকনুদ্দিন বারবক শাহ
❖ WB Class 12 History 3rd Chapter Question Answer
61. বাংলায় আনা হাবশী ক্রীতদাসদের আদি বাসভূমি -
(A) মরক্কো
(B) ইথিওপিয়া
(C) মিশর
(D) পারস্য
উত্তর : (B) ইথিওপিয়া
62. বাংলায় হাবশী ক্রীতদাসদের রাজত্বকাল কত ছিল?
(A) 1420–1442 খ্রিস্টাব্দ
(B) 1487–1493 খ্রিস্টাব্দ
(C) 1411–1452 খ্রিস্টাব্দ
(D) 1510–1538 খ্রিস্টাব্দ
উত্তর : (B) 1487–1493 খ্রিস্টাব্দ
63. হাবশী ক্রীতদাসরা কার নেতৃত্বে ইলিয়াস শাহী বংশের পতন ঘটায়?
(A) সুলতান শাহজাদা বারবক
(B) সুলতান মহম্মদ শাহ
(C) সুলতান নসরত শাহ
(D) সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (A) সুলতান শাহজাদা বারবক
64. বাংলার কোন সুলতান শ্রীচৈতন্যদেবের বৈষ্ণব আন্দোলনের প্রতি উদার ও সহানুভূতিশীল সমর্থক ছিলেন?
(A) জালালউদ্দিন ফতেহ শাহ
(B) রুকনুদ্দিন বারবক শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) গিয়াসউদ্দিন আজম শাহ
উত্তর : (C) আলাউদ্দিন হোসেন শাহ
65. ঘর্ঘরার যুদ্ধের পর মুঘল সম্রাট বাবরের সাথে বাংলার কোন সুলতানের সন্ধি হয়?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(C) আলাউদ্দিন ফিরোজ শাহ
(D) নাসিরুদ্দিন নসরত শাহ
উত্তর : (D) নাসিরুদ্দিন নসরত শাহ
66. সুলতানি আমলে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পৃষ্ঠপোষক কে ছিলেন?
(A) জালালউদ্দিন ফতেহ শাহ
(B) আলাউদ্দিন হোসেন শাহ
(C) আলাউদ্দিন আলী শাহ
(D) শামসুদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (B) আলাউদ্দিন হোসেন শাহ
67. গৌড়ের বিখ্যাত 'কদম রসুল' ভবন এবং 'বড় সোনা মসজিদ' কে নির্মাণ করেন?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) নাসিরদ্দিন নসরত শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (B) নাসিরুদ্দিন নসরত শাহ
68. গৌড়ের বড় সোনা মসজিদ এবং কদম রসুল ______ প্রতিষ্ঠা করেন।
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) নাসিরুদ্দিন নসরত শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) রুকনুদ্দিন বারবক শাহ
উত্তর : (B) নাসিরুদ্দিন নসরত শাহ
69. কার নির্দেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন?
(A) লস্কর পরাগল খাঁ
(B) ছুটি খাঁ
(C) যশোরাজ খাঁ
(D) শ্রীকর নন্দী
উত্তর : (A) লস্কর পরাগল খাঁ
70. ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলের শাসনের প্রধান বৈশিষ্ট্য -
(A) ধর্মীয় বিভেদ ও সংঘাত
(B) ধর্মীয় সমন্বয় ও সাংস্কৃতিক উদারতা
(C) কঠোর সামরিক শাসন
(D) বহিরাগত সংস্কৃতি বর্জন
উত্তর : (B) ধর্মীয় সমন্বয় ও সাংস্কৃতিক উদারতা
71. সুলতান নসরত শাহ বাবরের বিরুদ্ধে কোন বিখ্যাত যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হন?
(A) পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬)
(B) খানুয়ার যুদ্ধ (১৫২৭)
(C) ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯)
(D) চৌসার যুদ্ধ (১৫৩৯)
উত্তর : (C) ঘর্ঘরার যুদ্ধ (১৫২৯)
72. কামতাপুর ও কামরূপ জয় করেন হোসেন শাহী বংশের কোন সুলতান ?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) আলাউদ্দিন ফিরোজ শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) নাসিরুদ্দিন নসরত শাহ
উত্তর : (A) আলাউদ্দিন হোসেন শাহ
73. কবি মালাধর বসুকে 'গুণরাজ খাঁ' উপাধিতে ভূষিত করেছিলেন কোন সুলতান?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) রুকনুদ্দিন বারবক শাহ
(C) গিয়াসউদ্দিন আজম শাহ
(D) সিকান্দার শাহ
উত্তর : (B) রুকনুদ্দিন বারবক শাহ
74. বাংলার কোন সুলতানের সমসাময়িক কবি কৃত্তিবাস ওঝা শ্রীরামপাঁচালী (রামায়ণ) অনুবাদ করেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) গিয়াসউদ্দিন আজম শাহ
(C) রুকনুদ্দিন বারবক শাহ
(D) জালালুদ্দিন মুহাম্মদ শাহ
উত্তর : (B) গিয়াসউদ্দিন আজম শাহ
75. আদিনা মসজিদ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
(A) 1342 খ্রিস্টাব্দে
(B) 1357 খ্রিস্টাব্দে
(C) 1369 খ্রিস্টাব্দে
(D) 1415 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1369 খ্রিস্টাব্দে
76. শ্রীচৈতন্যদেবের জন্মের সময় বাংলার সুলতান ছিলেন -
(A) জালালউদ্দিন ফতেহ শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) সিকান্দার শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (A) জালালউদ্দিন ফতেহ শাহ
77. যদু ইসলাম ধর্ম গ্রহণের পর _______ নাম ধারণ করেন।
(A) জালালউদ্দিন মুহাম্মদ শাহ
(B) শামসুদ্দিন আহমেদ শাহ
(C) রুকনুদ্দিন বারবক শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (A) জালালউদ্দিন মুহাম্মদ শাহ
78. পণ্ডিত বৃহস্পতি মিশ্রকে 'পণ্ডিত সার্বভৌম' উপাধি দিয়েছিলেন _____ সুলতান।
(A) রুকনুদ্দিন বারবক শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) সিকান্দার শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (A) রুকনুদ্দিন বারবক শাহ
79. কামরূপ ও কামতা জয়ের স্মরণে হোসেন শাহ মুদ্রায় কী খোদাই করেন?
(A) শাহ-ই-বাঙ্গালা
(B) ফতেহ-ই-কামরূপ ও কামতা
(C) খলিফাতুল্লাহ
(D) সুলতান-উল-আজম
উত্তর : (B) ফতেহ-ই-কামরূপ ও কামতা
80. প্রথম কোন মুসলিম শাসক নেপাল অভিযান বা জয় করেন?
(A) গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) সিকান্দার শাহ
(D) শামসুদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
❖ বাহমনি সাম্রাজ্য প্রশ্নোত্তর
81. দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের আক্রমণের বিরুদ্ধে ইলিয়াস শাহ কী কৌশল নিয়েছিলেন?
(A) একডালা দুর্গে আশ্রয় নিয়ে গেরিলা রণনীতি অনুসরণ
(B) পাণ্ডুয়া দুর্গে সরাসরি পিচড ব্যাটেল বা সম্মুখ যুদ্ধ
(C) গৌড় ছেড়ে বিহারের দিকে পিছু হটে যাওয়া
(D) দিল্লির সুলতানের সঙ্গে শর্তহীন সন্ধি করা
উত্তর : (A) একডালা দুর্গে আশ্রয় নিয়ে গেরিলা রণনীতি অনুসরণ
82. রাজা গণেশের পুত্র কে ছিলেন?
(A) যদু
(B) মহেন্দ্রদেব
(C) ভৈরব সিংহ
(D) ফতেহ শাহ
উত্তর : (A) যদু
83. স্থাপত্যের অন্যতম নিদর্শন 'বড় সোনা মসজিদ' এবং 'কদম রসুল' কোথায় অবস্থিত?
(A) পাণ্ডুয়া
(B) গৌড়
(C) নবদ্বীপ
(D) সাতগাঁও
উত্তর : (B) গৌড়
84. বারবক শাহের আমলে 'শরাফনামা' নামক বিখ্যাত ফারসি অভিধান কে রচনা করেন?
(A) ইব্রাহিম কওয়াম ফারুকী
(B) জিয়াউদ্দিন বারানি
(C) আমির খসরু
(D) অল-বেরুনি
উত্তর : (A) ইব্রাহিম কওয়াম ফারুকী
85. কোন সুলতান 'অল ফাজিল' ও 'অল কামিল' উপাধি পান?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) সিকান্দার শাহ
(C) রুকনুদ্দিন বারবক শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (C) রুকনুদ্দিন বারবক শাহ
86. নিচের কোনটি ইলিয়াস শাহী বংশের আমলে নির্মিত স্থাপত্যকীর্তি নয়?
(A) আদিনা মসজিদ
(B) দাখিল দরওয়াজা
(C) বড় সোনা মসজিদ
(D) লোটন মসজিদ
উত্তর : (C) বড় সোনা মসজিদ
87. মুঘল সম্রাট বাবরের সাথে বাংলার কোন্ সুলতান সংঘাতে লিপ্ত হন?
(A) গিয়াসউদ্দিন আজম শাহ
(B) নাসিরুদ্দিন নসরত শাহ
(C) আলাউদ্দিন হোসেন শাহ
(D) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (B) নাসিরুদ্দিন নসরত শাহ
88. বিখ্যাত স্থাপত্য 'গুমতি ফটক' এবং 'ছোট সোনা মসজিদ' কোথায় অবস্থিত?
(A) পাণ্ডুয়া
(B) সোনারগাঁও
(C) গৌড়
(D) একডালা
উত্তর : (C) গৌড়
89. পোর্তুগিজদের চট্টগ্রাম ও হুগলিতে বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি দেন কোন সুলতান?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) নাসিরুদ্দিন নসরত শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
90. সিকান্দার শাহ নির্মিত বিখ্যাত 'আদিনা মসজিদ' কোথায় অবস্থিত?
(A) গৌড়
(B) পাণ্ডুয়া
(C) সোনারগাঁও
(D) লখনৌতি
উত্তর : (B) পাণ্ডুয়া
91. বাংলার কোন সুলতানের সাথে পারস্যের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল?
(A) গিয়াসউদ্দিন আজম শাহ
(B) সাইফউদ্দিন হামজা শাহ
(C) সিকান্দার শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (A) গিয়াসউদ্দিন আজম শাহ
92. বাংলা সাহিত্যে কাকে 'নৃপতি তিলক' ও 'জগৎ ভূষণ' বলা হয়েছে?
(A) আলাউদ্দিন হোসেন শাহ
(B) নাসিরুদ্দিন নসরত শাহ
(C) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
(D) আলাউদ্দিন ফিরোজ শাহ
উত্তর : (A) আলাউদ্দিন হোসেন শাহ
93. কোন চৈনিক পর্যটক ও রাষ্ট্রদূত গিয়াসউদ্দিন আজম শাহের দরবারে এসেছিলেন?
(A) মেগাস্থিনিস ও অল-বেরুনি
(B) মা হুয়ান ও ঝেং হে
(C) ফা-হিয়েন ও হিউয়েন সাং
(D) ইবন বতুতা ও নিকোলো কন্টি
উত্তর : (B) মা হুয়ান ও ঝেং হে
94. গণ্ডক নদীর তীরে 'হাজিপুর' শহর প্রতিষ্ঠা ও নদীর ওপর বাঁধ নির্মাণ করেন কে?
(A) সিকান্দার শাহ
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) নাসিরুদ্দিন মাহমুদ শাহ
(D) ইউসুফ শাহ
উত্তর : (B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
95. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী কোথায় ছিল?
(A) পাণ্ডুয়া
(B) একডালা
(C) সোনারগাঁও
(D) গৌড়
উত্তর : (D) গৌড়
96. বিবৃতি (I): বারবক শাহ 'আল ফাজিল' ও 'আল কামিল' উপাধিতে ভূষিত হন।
বিবৃতি (II): তিনি শিক্ষা ও সাহিত্যের বড় পৃষ্ঠপোষক ছিলেন।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি (I) সত্য কিন্তু বিবৃতি (II) মিথ্যা
(B) বিবৃতি (II) সত্য কিন্তু বিবৃতি (I) মিথ্যা
(C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
(D) বিবৃতি (I) এবং (II) উভয়ই মিথ্যা
উত্তর: (C) বিবৃতি (I) এবং (II) উভয়ই সত্য
97. সামরিক ও দেহরক্ষী বাহিনীর কাজের জন্য কোন সুলতান আফ্রিকা থেকে প্রচুর হাবশী ক্রীতদাস আমদানি করেন?
(A) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(B) রুকনুদ্দিন বারবক শাহ
(C) সিকান্দার শাহ
(D) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তর : (B) রুকনুদ্দিন বারবক শাহ
❖ বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDF
File Details :
PDF Name : বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : কিছুক্ষণ পর PDF দেওয়া হবে।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
| 1. বাহমনি সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDF | Click Here |
| 2. সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 3. বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDF | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. দশম শ্রেণির বাংলা কবিতা প্রশ্ন উত্তর | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
Educational eBook Publisher & Digital Learning Platform
Copyright © WB Semester | All Rights Reserved
📩 Email: wbsemester.help@gmail.com
📞 Call & WhatsApp : 9883566115