WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

দ্রব্য MCQ Class 12 | দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায়

0

দ্রব্য   MCQ Class 12

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টারের দর্শন সিলেবাসে 'পাশ্চাত্য অধিবিদ্যা' অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 40 নম্বরের মধ্যে মোট 12 নম্বর থাকবে। তাই তোমাদের পরীক্ষার জন্য এই পাশ্চাত্য অধিবিদ্যার 'দ্রব্য' (Substance) অধ্যায়ের দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, লক্, বার্কলে ও হিউমের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরসহ একদম নিচে Free PDF ফাইল দেওয়া হল। 


দ্রব্য mcq class 12

❖ দ্রব্য class 12 3rd semester

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) : 
1. 'Substance' ( কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হল -
(A) কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান
(B) পরিবর্তনশীল বস্তু
(C) মানসিক প্রত্যয়
(D) গুণাবলির সমষ্টি
উত্তর : (A) কোনো কিছুর নিম্নে দণ্ডায়মান

2. 'দ্রব্য কী তা আমি জানি না'- একথা কে বলেছেন?
(A) স্পিনোজা
(B) জন লক্
(C) জর্জ বার্কলে
(D) ডেভিড হিউম
উত্তর : (B) জন লক্ 

3. 'দ্রব্য হল সামান্য ও বিশেষের সমন্বয়'- বলেছেন -
(A) প্লেটো
(B) কান্ট
(C) রেনে দেকার্ত
(D) অ্যারিস্টট্ল
উত্তর : (D) অ্যারিস্টট্ল 

4. "শূন্য থেকে কোনো গুণের উৎপত্তি হতে পারে না"- উক্তিটি কার?
(A) ইমানুয়েল কান্ট
(B) দেকার্ত
(C) অ্যারিস্টটল
(D) থেলস
উত্তর : (B) দেকার্ত

5. বিখ্যাত 'Ethics' বা 'এথিক্স' গ্রন্থের রচয়িতা কে?
(A) জন লক
(B) স্পিনোজা
(C) রেনে দেকার্ত
(D) ডেভিড হিউম
উত্তর : (B) স্পিনোজা

6. বিখ্যাত 'Principles of Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
(A) দেকার্ত
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) টমাস হবস
উত্তর : (A) দেকার্ত

7. দর্শন শাস্ত্রের বিখ্যাত 'Monadology' বা 'মনাডোলজি' গ্রন্থটির রচয়িতা কে?
(A) প্লেটো
(B) বারুখ স্পিনোজা
(C) লাইবনিজ
(D) ডেভিড হিউম
উত্তর : (C) লাইবনিজ

8. দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে কে 'ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ' (Interactionism) প্রচার করেন?
(A) বারুখ স্পিনোজা
(B) দেকার্ত
(C) গটফ্রিড লাইবনিজ
(D) জন লক
উত্তর : (B) দেকার্ত

9. "সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সবকিছু"- একথা কে বলেছেন?
(A) স্পিনোজা
(B) হেগেল
(C) শোপেনহাওয়ার
(D) অগাস্ট কোঁত
উত্তর : (A) স্পিনোজা

10. ল্যাটিন দার্শনিক সূত্র 'Esse est Percipi'- কথাটির প্রকৃত অর্থ কী?
(A) বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয় ছিল না
(B) সংশয় থেকেই দর্শনের শুরু
(C) অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর
(D) আমি চিন্তা করি, তাই আমি আছি
উত্তর : (C) অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর

11. "দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি"- এই বিখ্যাত সমীকরণ বা উক্তিটি কার?
(A) রেনে দেকার্ত
(B) ডেভিড হিউম
(C) স্পিনোজা
(D) অ্যারিস্টটল
উত্তর : (C) স্পিনোজা

12. স্পিনোজা প্রদত্ত দ্রব্যের সঠিক সমীকরণটি নিচের কোনটি?
(A) ঈশ্বর = বিশ্বজগৎ
(B) দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি
(C) প্রকৃতি = জড়বস্তু
(D) মন = চেতনা
উত্তর : (B) দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি

13. "আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ"- এই বিখ্যাত উক্তিটি কোন দার্শনিকের?
(A) লাইবনিজ
(B) জন লক
(C) জর্জ বার্কলে
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (A) লাইবনিজ

14. কোন বুদ্ধিবাদী দার্শনিকের মতে সমস্ত ধারণাই সহজাত বা মনোজাত?
(A) উইলিয়াম জেমস
(B) লাইবনিজ
(C) ডেভিড হিউম
(D) অগাস্ট কোঁত
উত্তর : (B) লাইবনিজ

15. 'দ্রব্যের ধারণা এক দুর্বোধ্য উদ্ভট ধারণা।'- একথা কে বলেছেন?
(A) জন লক্
(B) রেনে দেকার্ত
(C) জর্জ বার্কলে
(D) ডেভিড হিউম
উত্তর : (A) জন লক্

16. 'পূর্ব-স্থাপিত সামঞ্জস্য নীতি' বা 'পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ'-এর প্রবর্তক কে?
(A) বারুখ স্পিনোজা
(B) জন লক
(C) লাইবনিজ
(D) নিকোলো মানুচি
উত্তর : (C) লাইবনিজ

17. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-A           স্তম্ভ-B
(i) দ্রব্য একটি (a) দেকার্ত
(ii) দ্রব্য তিনটি (b) লাইবনিজ
(iii) দ্রব্য বহু (c) হিউম
(iv) দ্রব্য নেই (d) স্পিনোজা
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(b), (ii)-(d), (iii)-(c), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
উত্তর : (B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)

18. "অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর"- এই বিখ্যাত উক্তিটি কার?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) জর্জ বার্কলে
(C) ফিচটে
(D) শোপেনহাওয়ার
উত্তর : (B) জর্জ বার্কলে

19. পাশ্চাত্য দর্শনে 'প্রতীকবাদ' বা 'প্রতিরূপী বস্তুবাদ'-এর প্রবর্তক কে?
(A) রেনে দেকার্ত
(B) ইমানুয়েল কান্ট
(C) গটফ্রিড লাইবনিজ
(D) জন লক
উত্তর : (D) জন লক

20. কার মতে, দ্রব্য হলো জ্ঞাত গুণগুলির একটি অজ্ঞাত ও অজ্ঞেয় আধার?
(A) থমাস হবস
(B) ফ্রাঁসিস বেকন
(C) জন লক
(D) অগাস্ট কোঁত
উত্তর : (C) জন লক

❖ দ্রব্য class 12 3rd semester

21. কে বলেন, আমাদের সমস্ত জ্ঞান বা ধারণার একমাত্র উৎস হলো সংবেদন (Sensation) এবং অন্তর্দর্শন (Reflection)?
(A) ডেভিড হিউম
(B) জন লক
(C) গটফ্রিড লাইবনিজ
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (B) জন লক

22. "গুণগুচ্ছই হলো দ্রব্য"- এই বিখ্যাত তত্ত্বটি কোন অভিজ্ঞতাবাদী দার্শনিকের?
(A) জর্জ বার্কলে
(B) গটফ্রিড লাইবনিজ
(C) ডেভিড হিউম
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) ডেভিড হিউম

23. নিম্নলিখিত বাক্যগুলি সত্য (T) নতুবা মিথ্যা (F) যাচাই করো : 
(a) দ্রব্য হল গুণের আধার।
(b) দ্রব্য হল সাংগঠনিক ঐক্যকেন্দ্র।
(c) দ্রব্য হল ক্রিয়াশীলতার উৎস।
(d) দ্রব্য হল পরিবর্তনীয় সত্তা। 
বিকল্পসমূহ :
(A) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-সত্য
(B) (a)-সত্য, (b)-সত্য, (c)-সত্য, (d)-মিথ্যা
(C) (a)-সত্য, (b)-সত্য, (c)-সত্য, (d)-মিথ্যা
(D) (a)-মিথ্যা, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-মিথ্যা
উত্তর : (C) (a)-সত্য, (b)-সত্য, (c)-সত্য, (d)-মিথ্যা

24. দেকার্ত সর্বমোট _______ টি দ্রব্য স্বীকার করেছেন।
(A) একটি
(B) দুটি
(C) চারটি
(D) তিনটি
উত্তর : (D) তিনটি

25. 'দ্রব্য = ঈশ্বর = প্রকৃতি' একথা বলেছেন -
(A) জন লক্
(B) রেনে দেকার্ত
(C) গটফ্রিড লাইবনিজ
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (D) বারুখ স্পিনোজা

26. ভাববাদী দার্শনিক জর্জ বার্কলে কয়টি দ্রব্য স্বীকার করা হয়েছে?
(A) চার প্রকার
(B) তিন প্রকার
(C) দুটি
(D) অসংখ্য
উত্তর : (C) দুটি

27. স্পিনোজা সর্বমোট কয়টি দ্রব্য স্বীকার করেছেন?
(A) দুটি
(B) তিনটি
(C) একটি
(D) চারটি
উত্তর : (C) একটি

28. লাইবনিজের দার্শনিক মতবাদ অনুসারে দ্রব্যের মোট সংখ্যা কয়টি?
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) অসংখ্য
উত্তর : (D) অসংখ্য

29. অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন?
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি
উত্তর : (C) তিনটি (নোট: লক জড়, আত্মা ও ঈশ্বর - এই তিনটি দ্রব্য স্বীকার করেছেন)

30. দার্শনিক ডেভিড হিউমের মতে দ্রব্যের প্রকৃত সংখ্যা কয়টি?
(A) কোনোটিই নয়
(B) মাত্র একটি
(C) সর্বমোট দুটি
(D) অনন্ত বা অসংখ্য
উত্তর : (A) কোনোটিই নয়

31. কার মতে, জগতের চিৎপরমাণু বা মনাডগুলি স্বয়ংক্রিয়, স্বয়ংসৎ এবং স্বয়ংসম্পূর্ণ সত্তা?
(A) লাইবনিজ
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (A) লাইবনিজ

32. "এই জগৎ সম্ভাব্য সকল জগতের মধ্যে সর্বোত্তম জগৎ" - উক্তিটি কার?
(A) লাইবনিজ
(B) ইমানুয়েল কান্ট
(C) ডেভিড হিউম
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর : (A) লাইবনিজ

33. বিবৃতি (A): বার্কলে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন।
কারণ (R): জড়দ্রব্যের প্রত্যক্ষ হয় না।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সত্য কিন্তু R মিথ্যা
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর : (A) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

34. কোন্ দার্শনিক ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন?
(A) বারুখ স্পিনোজা
(B) রেনে দেকার্ত
(C) জন লক্
(D) থমাস হবস
উত্তর : (A) বারুখ স্পিনোজা

35. লক কোন দ্রব্যের অস্তিত্ব অন্তর্দর্শনে পাওয়া চিন্তা, সুখ, দুঃখ ইত্যাদি মানসিক গুণের আধাররূপে স্বীকার করেছেন?
(A) জড়দ্রব্য
(B) আত্মা বা চেতনদ্রব্য
(C) অলীক দ্রব্য
(D) কাল্পনিক দ্রব্য
উত্তর : (B) আত্মা বা চেতনদ্রব্য

36. দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না - এই বিখ্যাত উক্তিটি কার?
(A) জর্জ বার্কলে
(B) ডেভিড হিউম
(C) রেনে দেকার্ত
(D) জন লক
উত্তর : (D) জন লক

37. 'স্বয়ংক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ'- একথা কোন্ দার্শনিক বলেছেন?
(A) জর্জ বার্কলে
(B) গটফ্রিড লাইবনিজ
(C) ডেভিড হিউম
(D) রেনে দেকার্ত
উত্তর : (B) গটফ্রিড লাইবনিজ

38. 'गुण-ব্যতীত দ্রব্যের কোনো ছাপ বা ধারণা আমাদের থাকে না।'- কার উক্তি?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) ডেভিড হিউম

39. দার্শনিক লক মনে করেন, মুখ্য গুণগুলি হলো মূলত _______ এবং গৌণ গুণগুলি হলো মূলত _______।
(A) মনোগত, বস্তুগত
(B) বস্তুগত, মনোগত
(C) আকারগত, উপাদানগত
(D) অলীক, বাস্তব
উত্তর : (B) বস্তুগত, মনোগত

40. হিউম-এর মতে দ্রব্য কী?
(A) দ্রব্য হল গুণের বা সংবেদনের সমষ্টি
(B) দ্রব্য হল ঈশ্বরের অংশ
(C) দ্রব্য হল একটি অজ্ঞাত ও অজ্ঞেয় আধার
(D) দ্রব্য হল পরম সত্য
উত্তর : (A) দ্রব্য হল গুণের বা সংবেদনের সমষ্টি

❖ class 12 darshan mcq

41. "জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আধ্যাত্মিক দ্রব্যের অস্তিত্ব আছে"- একথা কে বলেছেন?
(A) জর্জ বার্কলে
(B) কার্ল মার্ক্স
(C) ফ্রেডরিখ এনগেলস
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর : (A) জর্জ বার্কলে

42. 'দ্রব্য হল চিৎ পরমাণু' - এটি কার মত?
(A) জন লক্
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) গটফ্রিড লাইবনিজ

43. বার্কলের দর্শন অনুসারে এই দুই প্রকার স্বীকৃত দ্রব্য হল-
(A) বুদ্ধি ও অনুভূতি
(B) রূপ ও উপাদান
(C) আত্মা (মন) ও ঈশ্বর
(D) জড়বস্তু ও শক্তি
উত্তর : (C) আত্মা (মন) ও ঈশ্বর

44. জর্জ বার্কলের আত্মগত ভাববাদের এক চরম ও অনিবার্য পরিণতি হল-
(A) বৈজ্ঞানিক বস্তুবাদ
(B) অহংসর্বস্ববাদ
(C) দ্বান্দ্বিক বস্তুবাদ
(D) পরম ভাববাদ
উত্তর : (B) অহংসর্বস্ববাদ 

45. পাশ্চাত্য দর্শনে দ্রব্যরূপে জড়বস্তু, আত্মা বা মন এবং ঈশ্বর - এই তিনটিরই অস্তিত্ব সম্পূর্ণ অস্বীকার করেছেন কে?
(A) জন লক
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) জর্জ বার্কলে
উত্তর : (C) ডেভিড হিউম

46. 'দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয়'- এ কথা বলেছেন-
(A) প্লেটো
(B) জন লক্
(C) ইমানুয়েল কান্ট
(D) অ্যারিস্টট্ল
উত্তর : (D) অ্যারিস্টট্ল

47. দেহ ও মনের পারস্পরিক সম্পর্ক বিষয়ে দার্শনিক স্পিনোজার মতবাদকে কী বলা হয়?
(A) সমান্তরালবাদ
(B) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ 
(C) যান্ত্রিক বস্তুবাদ
(D) অহংসর্বস্ববাদ 
উত্তর : (A) সমান্তরালবাদ 

48. বিবৃতি (A): স্পিনোজা একটিই দ্রব্য স্বীকার করেছেন এবং সেটি হল ঈশ্বর।
বিবৃতি (B): স্পিনোজা দ্রব্যের সংজ্ঞা দিয়ে বলেছেন - 'যা স্বনির্ভর ও স্ববেদ্য তাই হল দ্রব্য'।
(A) বিবৃতি A সত্য এবং বিবৃতি B মিথ্যা
(B) বিবৃতি A মিথ্যা এবং বিবৃতি B সত্য
(C) বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই সত্য
(D) বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই মিথ্যা
উত্তর : (C) বিবৃতি A এবং বিবৃতি B উভয়ই সত্য

49. দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে কে একে 'স্বনির্ভর' বলেছেন?
(A) ডেভিড হিউম
(B) জন লক
(C) রেনে দেকার্ত
(D) জর্জ বার্কলে
উত্তর : (C) রেনে দেকার্ত

50. স্পিনোজা বর্ণিত দ্রব্য বা ঈশ্বর হলো সিংহের গুহার সমতুল্য, যেখানে প্রবেশের পদচিহ্ন আছে কিন্তু বেরোনোর নেই - উক্তিটি কার?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) জর্জ বার্কলে
(C) হেগেল
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) হেগেল

51. দেকার্তের মতে চেতনদ্রব্য বা আত্মার প্রধান বা আবশ্যিক ধর্ম কোনটি?
(A) ইচ্ছা বা কামনা
(B) সুখ ও দুঃখ
(C) চেতনা বা চিন্তা
(D) স্মৃতিশক্তি
উত্তর : (C) চেতনা বা চিন্তা

52. কার মতে, জড়দ্রব্যকে যেহেতু আমরা কখনোই প্রত্যক্ষ করতে পারি না, তাই জড়দ্রব্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই?
(A) অ্যারিস্টটল
(B) জর্জ বার্কলে
(C) থেলস
(D) ডেমোক্রিটাস
উত্তর : (B) জর্জ বার্কলে

53. 'বস্তুকে সরাসরি জানা যায় না।'- একথা বলেছেন-
(A) জন লক্
(B) ডেভিড হিউম
(C) জন স্টুয়ার্ট মিল
(D) রেনে দেকার্ত
উত্তর : (A) জন লক্

54. কোন অভিজ্ঞতাবাদী দার্শনিকের মতে দ্রব্য হল মূলত মুখ্যগুণগুলির আধার?
(A) জর্জ বার্কলে
(B) রেনে দেকার্ত
(C) জন লক
(D) থমাস হবস
উত্তর : (C) জন লক

55. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-A স্তম্ভ-B
(i) লক্ (a) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ
(ii) বার্কলে (b) পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ
(iii) দেকার্ত (c) দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না।
(iv) লাইবনিজ  (d) অহংসর্বস্ববাদ (Solipsism)
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
উত্তর : (A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

56. জড় ও মন দুটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং পরস্পরবিরোধী দ্রব্য- একথা কে বলেছেন?
(A) জন লক
(B) দেকার্ত
(C) ইমানুয়েল কান্ট
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (B) দেকার্ত

57. 'দ্রব্য হল জ্ঞাত গুণসমূহের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার'- এ কথা বলেছেন -
(A) রেনে দেকার্ত
(B) জর্জ বার্কলে
(C) ডেভিড হিউম
(D) জন লক্
উত্তর : (D) জন লক্

58. হিউম-এর মতে আত্মা কী ?
(A) কতকগুলি মনাডের সমষ্টি
(B) কতকগুলি মানসিক অবস্থার বা সংবেদনের সমষ্টি
(C) একটি নিত্য ও অবিভাজ্য জড় উপাদান
(D) ঈশ্বরের চেতনার অংশ
উত্তর : (B) কতকগুলি মানসিক অবস্থার বা সংবেদনের সমষ্টি

59. দেকার্তের দার্শনিক মতবাদ অনুসারে নিচের কোন দুটি সাপেক্ষ বা আপেক্ষিক দ্রব্য?
(A) ঈশ্বর ও জড়দ্রব্য
(B) জড়দ্রব্য ও আত্মা বা মন
(C) ঈশ্বর ও আত্মা
(D) মন ও শক্তি
উত্তর : (B) জড়দ্রব্য ও আত্মা বা মন

60. পাশ্চাত্য দর্শনে নিচের কোন দার্শনিককে অদ্বৈতবাদী বলা হয়?
(A) ইমানুয়েল কান্ট
(B) রেনে দেকার্ত
(C) স্পিনোজা
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর : (C) স্পিনোজা

❖ class 12 philosophy semester 3 দ্রব্য mcq

61. দেকার্ত ও লাইবনিজের মতবাদ খণ্ডন করে কেবলমাত্র ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন কে?
(A) ডেভিড হিউম
(B) স্পিনোজা
(C) জন লক
(D) টমাস হবস
উত্তর : (B) স্পিনোজা

62. দেকার্তের মতে জড়দ্রব্যের প্রধান বা আবশ্যিক ধর্ম কোনটি?
(A) বিস্তার বা বিস্তৃতি
(B) ওজন
(C) বর্ণ বা রং
(D) গতিশীলতা
উত্তর : (A) বিস্তার বা বিস্তৃতি

63. বিবৃতি (A): দেকার্তের মতে ঈশ্বর হলেন একমাত্র পরম ও নিরপেক্ষ দ্রব্য।
কারণ (R): ঈশ্বর সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সত্য কিন্তু R মিথ্যা
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর : (A) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

64. মনাড বা চিৎ পরমাণু কী?
(A) যা কিছু সুপ্ত তার উপাদান
(B) যা কিছু সত্তাবান, তার মূল উপাদান হল মনাড
(C) যা কিছু জড় ও নিষ্ক্রিয় তার সমষ্টি
(D) এক প্রকার গবাক্ষযুক্ত বস্তু কণা
উত্তর : (B) যা কিছু সত্তাবান, তার মূল উপাদান হল মনাড 

65. পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন -
(A) গটফ্রিড লাইবনিজ
(B) রেনে দেকার্ত
(C) জন লক্
(D) ডেভিড হিউম
উত্তর : (A) গটফ্রিড লাইবনিজ

66. কোন্ দার্শনিক মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেছেন?
(A) জন লক্
(B) থমাস হবস
(C) জর্জ বার্কলে
(D) ফ্র্যান্সিস বেকন
উত্তর : (C) জর্জ বার্কলে

67. দেকার্ত কীভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন?
(A) কার্যক্ষমতা হল দ্রব্যের লক্ষণ
(B) কারণক্ষমতা হল দ্রব্যের লক্ষণ
(C) স্বনির্ভরতা হল দ্রব্যের লক্ষণ
(D) অন্যনির্ভরতা হল দ্রব্যের লক্ষণ
উত্তর : (C) স্বনির্ভরতা হল দ্রব্যের লক্ষণ

68. __________ দার্শনিকের মতে দ্রব্য হল মূলত মুখ্যগুণগুলির আধার।
(A) জর্জ বার্কলে
(B) ডেভিড হিউম
(C) জন লক
(D) রেনে দেকার্ত
উত্তর : (C) জন লক

69. দেকার্তের জ্ঞানতত্ত্ব অনুযায়ী দ্রব্যের ধারণাটি কী ধরণের ধারণা?
(A) আগন্তুক বা কৃত্রিম ধারণা
(B) প্রত্যক্ষলব্ধ ধারণা
(C) কাল্পনিক ধারণা
(D) বুদ্ধিলব্ধ বা সহজাত ধারণা
উত্তর : (D) বুদ্ধিলব্ধ বা সহজাত ধারণা

70. কে মনে করেন যে মুখ্য গুণ এবং গৌণ গুণ-উভয় প্রকার গুণই আসলে মনোগত বা মন-সাপেক্ষ?
(A) জর্জ বার্কলে
(B) ডেভিড হিউম
(C) ইমানুয়েল কান্ট
(D) জন লক
উত্তর : (A) জর্জ বার্কলে

71. কার মতে, চিৎপরমাণু বা মনাড হলো অজড়, আধ্যাত্মিক এবং সম্পূর্ণ গবাক্ষহীন ?
(A) জর্জ বার্কле
(B) জন লক
(C) লাইবনিজ
(D) রেনে দেকার্ত
উত্তর : (C) লাইবনিজ

72. কোন পাশ্চাত্য দার্শনিক দ্রব্যকে চিৎপরমাণু বা 'মনাড' নামে অভিহিত করেছেন?
(A) লাইবনিজ
(B) বারুখ স্পিনোজা
(C) ইমানুয়েল কান্ট
(D) ফ্রাঁসোয়া বার্নিয়ে
উত্তর : (A) লাইবনিজ

73. নিম্নলিখিত বিবৃতিগুলির সত্যতা নির্ধারণ করো:
(a) হিউমের মতে 'গুণগুচ্ছই হল দ্রব্য'।
(b) স্পিনোজার মতে 'দ্রব্য হল গুণের আধার'।
(c) লকের মতে 'দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না'।
(d) লাইবনিজের মতে 'আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ'।
বিকল্পসমূহ :
(A) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য
(B) (a)-সত্য, (b)-সত্য, (c)-মিথ্যা, (d)-সত্য
(C) (a)-মিথ্যা, (b)-সত্য, (c)-সত্য, (d)-মিথ্যা
(D) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-মিথ্যা, (d)-সত্য
উত্তর : (A) (a)-সত্য, (b)-মিথ্যা, (c)-সত্য, (d)-সত্য

74. 'স্বাধীন আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ'- একথা বলেছেন -
(A) রেনে দেকার্ত
(B) গটফ্রিড লাইবনিজ
(C) বারুখ স্পিনোজা
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (B) গটফ্রিড লাইবনিজ

75. 'দ্রব্য হল স্বয়ংক্রিয় এবং নিরংশ'- কে বলেছেন?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) ডেভিড হিউম
(C) রেনে দেকার্ত
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (A) গটফ্রিড লাইবনিজ

76. কার মতে, দ্রব্য হল গুণের একটি অজ্ঞাত ও কল্পিত আধার?
(A) ডেভিড হিউম
(B) জর্জ বার্কলে
(C) জন লক
(D) রেনে দেকার্ত
উত্তর : (C) জন লক

77. মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব মেনেছেন -
(A) রেনে দেকার্ত
(B) জন লক্
(C) গটফ্রিড লাইবনিজ
(D) ডেভিড হিউম
উত্তর : (C) গটফ্রিড লাইবনিজ

78. কার মতে, দ্রব্য হলো এমন এক সত্তা যা সম্পূর্ণ সরল এবং অবিভাজ্য?
(A) রেনে দেকার্ত
(B) লাইবনিজ
(C) ডেভিড হিউম
(D) জন লক
উত্তর : (B) লাইবনিজ

79. বার্কলের দার্শনিক তত্ত্ব অনুসারে জড়বস্তু আসলে কিসের সমষ্টি ছাড়া আর কিছুই নয়?
(A) পরমাণুর সমষ্টি
(B) সংবেদনের বা ধারণার সমষ্টি
(C) শক্তির সমষ্টি
(D) কাল্পনিক রূপের সমষ্টি
উত্তর : (B) সংবেদনের বা ধারণার সমষ্টি

80. 'ঈশ্বর হলেন সর্বশ্রেষ্ঠ চিদণু বা সর্বোচ্চ মনাড'- এটি কার মত?
(A) রেনে দেকার্ত
(B) জন লক্
(C) ডেভিড হিউম
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (D) গটফ্রিড লাইবনিজ

❖ দ্বাদশ শ্রেণীর দর্শন তৃতীয় সেমিস্টার প্রথম অধ্যায়

81. লাইবনিজ কাকে সর্বোচ্চ মনাড বলেছেন?
(A) জড় প্রকৃতিকে
(B) জীবাত্মাকে
(C) ঈশ্বরকে
(D) মানুষের মনকে
উত্তর : (C) ঈশ্বরকে

82. কার মতে, দ্রব্য হল কতকগুলি গুণের সমষ্টিমাত্র এবং গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের অস্তিত্ব নেই?
(A) জন লক
(B) ডেভিড হিউম
(C) রেনে দেকার্ত
(D) থমাস হবস
উত্তর : (B) ডেভিড হিউম

83. লাইবনিজ কীভাবে দ্রব্যের লক্ষণ দিয়েছেন?
(A) নিষ্ক্রিয়তাই দ্রব্যের লক্ষণ
(B) গতিহীনতাই দ্রব্যের লক্ষণ
(C) আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ
(D) পরনির্ভরতাই দ্রব্যের লক্ষণ
উত্তর : (C) আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ

84. দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে দেকার্তের প্রবর্তিত মতবাদটি কী নামে পরিচিত?
(A) সমান্তরালবাদ
(B) অভিন্নতাবাদ 
(C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ 
(D) একত্ববাদ
উত্তর : (C) ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ 

85. নিচের কোন দার্শনিককে চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয়?
(A) জন স্টুয়ার্ট মিল
(B) জন লক
(C) ইমানুয়েল কান্ট
(D) জর্জ বার্কলে
উত্তর : (A) জন স্টুয়ার্ট মিল

86. দার্শনিক জন লক কোন দ্রব্যের অস্তিত্ব অসীম গুণ ও ক্রিয়ার পরম আশ্রয়রূপে স্বীকার করেছেন?
(A) ঈশ্বর
(B) প্রকৃতি
(C) জড়
(D) মন
উত্তর : (A) ঈশ্বর

87. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
     স্তম্ভ-A                            স্তম্ভ-B
(i) দ্রব্য হল সংবেদনসমষ্টি (a) দেকার্ত
(ii) দ্রব্য কী আমি জানি না (b) বার্কলে
(iii) মনাড একমাত্র দ্রব্য (c) লক্
(iv) যা স্বনির্ভর তাই দ্রব্য (d) লাইবনিজ
বিকল্পসমূহ :
(A) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(B) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
(C) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(c), (ii)-(b), (iii)-(a), (iv)-(d)
উত্তর : (C) (i)-(b), (ii)-(c), (iii)-(d), (iv)-(a)

88. আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন -
(A) প্লেটো
(B) রেনে দেকার্ত
(C) ডেভিড হিউম
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) ডেভিড হিউম

89. 'মুখ্যগুণগুলি বস্তুগত এবং গৌণগুণগুলি মনোগত।' - কথাটি কে বলেছেন?
(A) জর্জ বার্কলে
(B) ডেভিড হিউম
(C) জন লক্
(D) রেনে দেকার্ত
উত্তর : (C) জন লক্

90. কার মতে, দ্রব্য হলো এক, অদ্বিতীয়, নিত্য ও অসীম স্বয়ম্ভূ সত্তা?
(A) অ্যারিস্টটল
(B) স্পিনোজা
(C) কান্ট
(D) ফিকটে
উত্তর : (B) স্পিনোজা

91. পাশ্চাত্য দর্শনে নিচের কাকে নরমপন্থী বা মডারেট বুদ্ধিবাদী দার্শনিক বলা যেতে পারে?
(A) এফ. এইচ. ব্র্যাডলে
(B) ইমানুয়েল কান্ট
(C) ক্রিশ্চিয়ান উলফ
(D) জর্জ বার্কলে
উত্তর : (B) ইমানুয়েল কান্ট

92. দার্শনিক জন লকের প্রতিরূপী বস্তুবাদের অনিবার্য যৌক্তিক পরিণতি নিচের কোনটি?
(A) বার্কলের আত্মগত ভাববাদ
(B) স্পিনোজার সর্বেশ্বরবাদ
(C) লাইবনিজের বহুত্ববাদ
(D) দেকার্তের দ্বৈতবাদ
উত্তর : (A) বার্কলের আত্মগত ভাববাদ

93. কার মতে, বস্তুর মুখ্য গুণ এবং গৌণ গুণ - উভয়ই সমানভাবে ইন্দ্রিয়-নির্ভর এবং মনোগত?
(A) রেনে দেকার্ত
(B) জন লক
(C) জর্জ বার্কলে
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (C) জর্জ বার্কলে

94. দেকার্ত-এর মতে, জড়দ্রব্যের স্বরূপগত বা মুখ্য ধর্ম হল -
(A) চেতনা
(B) বিস্তার বা বিস্তৃতি
(C) স্থায়িত্ব
(D) গতিশীলতা
উত্তর : (B) বিস্তার বা বিস্তৃতি

95. কোন্ দার্শনিক জড় দ্রব্যকে অস্বীকার করেছেন, কিন্তু আত্মাকে স্বীকার করেছেন?
(A) রেনে দেকার্ত
(B) জর্জ বার্কলে
(C) ডেভিড হিউম
(D) জন লক্
উত্তর : (B) জর্জ বার্কলে

96. 'চিৎ পরমাণু (মনাড) জগতের মূল উপাদান'- এ কথা বলেছেন -
(A) রেনে দেকার্ত
(B) ডেভিড হিউম
(C) গটফ্রিড লাইবনিজ
(D) অ্যারিস্টট্ল
উত্তর : (C) গটফ্রিড লাইবনিজ

97. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ-A (দার্শনিক) স্তম্ভ-B (তত্ত্ব)
(i) দেকার্ত (a) একত্ববাদ
(ii) স্পিনোজা    (b) বহুত্ববাদ
(iii) লাইবনিজ   (c) দ্বৈতবাদ
(iv) হিউম         (d) সংশয়বাদ
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(C) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(D) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
উত্তর : (B) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

98. 'দ্রব্য হল অবিভাজ্য, স্বয়ংক্রিয় এবং চেতন' - কে বলেছেন?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) রেনে দেকার্ত
(C) জন লক্
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (A) গটফ্রিড লাইবনিজ

99. কোনো মুদ্রণ বা প্রত্যক্ষের অভিজ্ঞতা ছাড়া মানুষের মনে কোনো ধারণার জন্ম হতে পারে না - একথা কে বলেছেন?
(A) ইমানুয়েল কান্ট
(B) ডেভিড হিউম
(C) জন স্টুয়ার্ট মিল
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (B) ডেভিড হিউম

100. কোন দার্শনিকের মতে এই দৃশ্যমান জগৎ কোনোকালেই সৃষ্টি করা হয়নি?
(A) বারুখ স্পিনোজা
(B) রেনে দেকার্ত
(C) জন লক
(D) থমাস হবস
উত্তর : (A) বারুখ স্পিনোজা

❖ class 12 philosophy drobbo

101. বিবৃতি [A]: দেকার্তের দর্শনে জড়দ্রব্য এবং চেতনদ্রব্য বা আত্মাকে সাপেক্ষ দ্রব্য হিসেবে গণ্য করা হয়।
কারণ [R]: এই দুই প্রকার দ্রব্য পরম দ্রব্য ঈশ্বরের দ্বারা সৃষ্টি এবং অস্তিত্বের জন্য ঈশ্বরের ওপর পুরোপুরি নির্ভরশীল।
(A) [A] এবং [R] উভয়ই সত্য, কিন্তু [R] হলো [A]-র ভুল ব্যাখ্যা
(B) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(C) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
(D) [A] এবং [R] উভয় বিবৃতিই মিথ্যা
উত্তর : (C) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা

102. দ্রব্যের আবশ্যিক ধর্ম ছাড়া অন্যান্য গৌণ গুণ বা বিকারের অস্তিত্ব কে স্বীকার করেছেন?
(A) দেকার্ত
(B) থমাস হবস
(C) ডেভিড হিউম
(D) অ্যারিস্টটল
উত্তর : (A) দেকার্ত

103. কোন দার্শনিক বিভিন্ন মানসিক ক্রিয়াসমূহের আধাররূপে আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন?
(A) জন লক
(B) জর্জ বার্কলে
(C) রেনে দেকার্ত
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম

104. "বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে আমাদের অভিজ্ঞতার মধ্যে ছিল না"- এই বিখ্যাত উক্তিটি কার?
(A) ডেভিড হিউম
(B) জন লক
(C) জর্জ বার্কলে
(D) অ্যারিস্টটল
উত্তর : (B) জন লক

105. বিবৃতি (A) : স্পিনোজার মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য।
কারণ (R) : তাঁর মতে ঈশ্বর সসীম।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সত্য কিন্তু R মিথ্যা
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর : (C) A সত্য কিন্তু R মিথ্যা

106. পাশ্চাত্য দর্শনে 'আত্মগত ভাববাদ'-এর প্রধান প্রবক্তা কে?
(A) ডেভিড হিউম
(B) জঁ-পল সার্ত্র
(C) আলবার্ট কামু
(D) জর্জ বার্কলে
উত্তর : (D) জর্জ বার্কলে

107. স্পিনোজার মতে, ঈশ্বরের অবস্থা বা প্রকার (Modes) সমূহকে সম্মিলিতভাবে _________ বলা হয়।
(A) যান্ত্রিক প্রকৃতি
(B) সৃষ্ট প্রকৃতি 
(C) পরম প্রকৃতি
(D) অলীক প্রকৃতি
উত্তর : (B) সৃষ্ট প্রকৃতি 

108. কার মতে কেবল স্বনির্ভরতাই নয়, স্বয়ংক্রিয়তাও দ্রব্যের অন্যতম প্রধান লক্ষণ?
(A) ডেভিড হিউম
(B) লাইবনিজ
(C) অ্যারিস্টটল
(D) রেনে দেকার্ত
উত্তর : (B) লাইবনিজ

109. "বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না, কেবলমাত্র স্বয়ং বুদ্ধি ছাড়া"- উক্তিটি কার?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) রেনে দেকার্ত
(C) ইমানুয়েল কান্ট
(D) জন লক
উত্তর : (A) গটফ্রিড লাইবনিজ

110. জন লকের মতে দ্রব্যের ধারণাটি ________ ধরণের ধারণা।
(A) সরল ধারণা
(B) জটিল ধারণা
(C) সহজাত ধারণা
(D) আগন্তুক ধারণা
উত্তর : (B) জটিল ধারণা

111. কে মনে করেন যে দ্রব্যকে সরাসরি জানা যায় না, বরং গুণের মাধ্যমে দ্রব্যের পরোক্ষ জ্ঞান লাভ হয়?
(A) জন লক
(B) উইলিয়াম জেমস
(C) জন স্টুয়ার্ট মিল
(D) বার্ট্রান্ড রাসেল
উত্তর : (A) জন লক

112. বার্কলের মতে, আমাদের অনুপস্থিতিতেও জগতের যাবতীয় বস্তু কার প্রত্যক্ষের ওপর নির্ভর করে টিকে থাকে?
(A) মানব মনের
(B) বিশ্ব প্রকৃতির
(C) পরম ঈশ্বর বা পরমাত্মার
(D) জাগতিক শক্তির
উত্তর : (C) পরম ঈশ্বর বা পরমাত্মার

113. বিবৃতি [A]: চরম অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম ঈশ্বরের অস্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।
কারণ [R]: হিউমের মতে, ঈশ্বর নামক কোনো সত্তার স্বতন্ত্র ইন্দ্রিয়জ বা মুদ্রণ গঠন করা যায় না।
(A) [A] এবং [R] উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(B) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(C) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
(D) [A] এবং [R] উভয়ই সত্য, কিন্তু [R] হলো [A]-র ভুল ব্যাখ্যা
উত্তর : (C) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা

114. কে বিমূর্ত সাধারণ ধারণার তত্ত্বকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন?
(A) প্লেটো
(B) জর্জ বার্কলে
(C) ইমানুয়েল কান্ট
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (B) জর্জ বার্কলে

115. লকের মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্যকে সম্পূর্ণ অস্বীকার করেছেন কোন দার্শনিক?
(A) বারুখ স্পিনোজা
(B) রেনে দেকার্ত
(C) হেগেল
(D) জর্জ বার্কলে
উত্তর : (D) জর্জ বার্কলে

116. পাশ্চাত্য দর্শনে নামবাদের অন্যতম প্রধান সমর্থক কে?
(A) গটফ্রিড লাইবনিজ
(B) জর্জ বার্কলে
(C) অ্যারিস্টটল
(D) টমাস হবস
উত্তর : (B) জর্জ বার্কলে

117. 'যা নিজে নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হল দ্রব্য'- কে বলেছেন?
(A) রেনে দেকার্ত
(B) গটফ্রিড লাইবনিজ
(C) বারুখ স্পিনোজা
(D) ডেভিড হিউম
উত্তর : (C) বারুখ স্পিনোজা

118. দার্শনিক লকের মতানুসারে  স্বাদ, গন্ধ, বর্ণ বা রং এবং উষ্ণতা ইত্যাদি গুণগুলি কী ধরণের গুণ হিসেবে পরিচিত?
(A) মুখ্যগুণ
(B) বস্তুগত গুণ
(C) পরম গুণ
(D) গৌণগুণ
উত্তর : (D) গৌণগুণ

119. বিবৃতি (A): লাইবনিজের মতে মনাড বা চিৎপরমাণু গবাক্ষহীন।
কারণ (R): মনাডগুলি একে অপরকে প্রভাবিত করে।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সত্য এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সত্য কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সত্য কিন্তু R মিথ্যা
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর : (C) A সত্য কিন্তু R মিথ্যা

120. কার মতে, ঈশ্বর হলেন সমস্ত মনাডের সর্বোত্তম মনাড এবং সসীম মনাডসমূহের মধ্যে সংহতিরক্ষক?
(A) জর্জ বার্কলে
(B) টমাস হবস
(C) লাইবনিজ
(D) অ্যারিস্টটল
উত্তর : (C) লাইবনিজ

❖ class 12 darshan mcq

121. জগতের মৌল উপাদান হল অধিবিদ্যক বিন্দু, মনাড বা চিৎপরমাণু, যা একইসঙ্গে অবিভাজ্য এবং বাস্তব - একথা কে বলেছিলেন ?
(A) ইমানুয়েল কান্ট
(B) গটফ্রিড লাইবনিজ
(C) জন স্টুয়ার্ট মিল
(D) উইলিয়াম জেমস
উত্তর : (B) লাইবনিজ

122. কোন্ দার্শনিকের মতে, 'মুখ্য দ্রব্য সর্বদাই উদ্দেশ্য হয়, কখনোই বিধেয় বা বিশেষণ হয় না'?
(A) রেনে দেকার্ত
(B) অ্যারিস্টট্ল
(C) ডেভিড হিউম
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (B) অ্যারিস্টট্ল

123. "দ্রব্য বলতে আমি তাকেই বুঝি যা স্বনির্ভর ও স্ববেদ্য অর্থাৎ অন্য কোনো কিছুর ধারণাকে বাদ দিয়ে যার ধারণা গঠন করা যায়"- দ্রব্যের এই সংজ্ঞা কে দিয়েছেন?
(A) রেনে দেকার্ত
(B) জন লক
(C) স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) স্পিনোজা

124. লাইবনিজ দ্রব্য বা মনাডকে মূলত _______ হিসেবে সংজ্ঞায়িত করেছেন।
(A) নিষ্ক্রিয় শক্তি
(B) সক্রিয় শক্তি
(C) ভৌতিক বা জড় বস্তু
(D) কাল্পনিক সত্তা
উত্তর : (B) সক্রিয় শক্তি

125. নিচের কোন দার্শনিককে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়?
(A) জর্জ বার্কলে
(B) ডেভিড হিউম
(C) গটফ্রিড লাইবনিজ
(D) দেকার্ত
উত্তর : (D) দেকার্ত

126. কার মতে, ঈশ্বর সম্পূর্ণ নিত্য ও স্বয়ংসম্পূর্ণ হওয়ায় তাঁর কোনো বিকার বা রূপান্তর থাকতে পারে না?
(A) জর্জ বার্কলে
(B) গটফ্রিড লাইবনিজ
(C) দেকার্ত
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (C) দেকার্ত

127. পাশ্চাত্য দর্শনে প্রধান সর্বেশ্বরবাদী দার্শনিক কে?
(A) রেনে দেকার্ত
(B) জন লক
(C) স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (C) স্পিনোজা

128. 'দ্রব্য হল গুণের সমষ্টি'- এটি কোন্ দার্শনিকের উক্তি?
(A) ডেভিড হিউম
(B) জন লক্
(C) রেনে দেকার্ত
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (A) ডেভিড হিউম

129. দার্শনিক লকের জ্ঞানতত্ত্ব অনুসারে আকার, আয়তন, গতি, স্থিতি ও বিস্তার হলো বস্তুর কী ধরণের গুণ?
(A) গৌণগুণ
(B) বাহ্যিক গুণ
(C) মুখ্যগুণ
(D) মনোগত গুণ
উত্তর : (C) মুখ্যগুণ

130. 'মুদ্রণ ছাড়া ধারণা হয় না'- একথা কে বলেছেন?
(A) রেনে দেকার্ত
(B) জর্জ বার্কলে
(C) বারুখ স্পিনোজা
(D) ডেভিড হিউম
উত্তর : (D) ডেভিড হিউম

131. বিবৃতি [A]: দার্শনিক জন লক জড়, আত্মা ও ঈশ্বর - এই তিন প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন।
কারণ [R]: লকের জ্ঞানতত্ত্ব অনুসারে, বাহ্যিক ও অভ্যন্তরীণেন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি বা সাক্ষাৎভাবে দ্রব্যের স্বরূপ জানা যায়।
(A) [A] এবং [R] উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(B) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
(C) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(D) [A] এবং [R] উভয়ই সত্য, কিন্তু [R] হলো [A]-র ভুল ব্যাখ্যা
উত্তর : (C) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা

132. স্পিনোজা-র মতে দ্রব্য কী ?
(A) দ্রব্য অন্যনির্ভর ও সসীম সত্তা
(B) দ্রব্য বহু এবং পরস্পর সাপেক্ষ সত্তা
(C) দ্রব্য স্বয়ম্ভূ, এক, অদ্বিতীয়, অসীম ও স্বনির্ভর সত্তা
(D) দ্রব্য কেবল গবাক্ষহীন পরমাণু
উত্তর : (C) দ্রব্য স্বয়ম্ভূ, এক, অদ্বিতীয়, অসীম ও স্বনির্ভর সত্তা

133. কে মনে করেন যে দ্রব্যের প্রচলিত ধারণাটি একটি দুর্বোধ্য, উদ্ভট ও অলীক কল্পনা মাত্র?
(A) রেনে দেকার্ত
(B) ডেভিড হিউম
(C) জন লক
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (B) ডেভিড হিউম

134. কার মতে, বাহ্যপ্রত্যক্ষে পাওয়া রূপ, রস, গন্ধ ইত্যাদি গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আশ্রয়স্থল হলো জড়দ্রব্য ?
(A) জন লক
(B) রেনে দেকার্ত
(C) বারুখ স্পিনোজা
(D) গটফ্রিড লাইবনিজ
উত্তর : (A) জন লক

135. 'দ্রব্য এক নয়, বহু।'- কে বলেছেন?
(A) রেনে দেকার্ত
(B) বারুখ স্পিনোজা
(C) গটফ্রিড লাইবনিজ
(D) ডেভিড হিউম
উত্তর : (C) গটফ্রিড লাইবনিজ 

❖ class 12 3rd semester dorson question answer

136. মুখ্য ও গৌণ গুণের পার্থক্য স্বীকার করেছেন -
(A) জর্জ বার্কলে
(B) ডেভিড হিউম
(C) ইমানুয়েল কান্ট
(D) জন লক্
উত্তর : (D) জন লক্

137. কে ঈশ্বরকে একমাত্র পরমদ্রব্য এবং জড় ও মনকে সাপেক্ষ দ্রব্য বলে অভিহিত করেছেন?
(A) দেকার্ত
(B) ফ্রান্সিস বেকন
(C) প্লেটো
(D) ডেভিড হিউম
উত্তর : (A) দেকার্ত

138. কার মতে, আমরা কেবল মুখ্য ও গৌণ গুণকেই জানতে পারি, কিন্তু গুণের আশ্রয়স্থল দ্রব্যের স্বরূপ জানা সম্ভব নয় ?
(A) জন লক
(B) গটফ্রিড লাইবনিজ
(C) অ্যারিস্টটল
(D) বারুখ স্পিনোজা
উত্তর : (A) জন লক

139. 'যা স্বনির্ভর তাই দ্রব্য'- উক্তিটি কার ?
(A) বারুখ স্পিনোজা
(B) ইমানুয়েল কান্ট
(C) রেনে দেকার্ত
(D) জর্জ বার্কলে
উত্তর : (C) রেনে দেকার্ত

140. বিবৃতি [A]: দার্শনিক জর্জ বার্কলে জড়দ্রব্যকে অস্বীকার করলেও আত্মা ও ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেছেন।
কারণ [R]: দার্শনিক জর্জ বার্কলের মতে, বস্তুর অস্তিত্ব সম্পূর্ণরূপে প্রত্যক্ষের ওপর নির্ভরশীল।
(A) [A] এবং [R] উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(B) [A] এবং [R] উভয়ই সত্য, কিন্তু [R] হলো [A]-র ভুল ব্যাখ্যা
(C) [A] সত্য কিন্তু [R] সম্পূর্ণ মিথ্যা
(D) [A] এবং [R] উভয়ই সত্য এবং [R] হলো [A]-র সঠিক ব্যাখ্যা
উত্তর : (B) [A] এবং [R] উভয়ই সত্য, কিন্তু [R] হলো [A]-র ভুল ব্যাখ্যা

141. বার্কলে কোন্ দ্রব্যকে অস্বীকার করেছেন?
(A) জীবাত্মা
(B) ঈশ্বর
(C) জড়দ্রব্য
(D) মন
উত্তর : (C) জড়দ্রব্য

❖ class 12 philosophy দ্রব্য

File Details :
PDF Name : ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download

❖ লেখকের শেষ কথা : আজকের পর্বে দ্বাদশ শ্রেণির ৩য় সেমিস্টার দর্শন সিলেবাসের 'দ্রব্য' (Substance) অধ্যায় থেকে 140 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাছাই করা MCQ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হলো। তবে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং নিশ্চিত কমন পাওয়ার জন্য তোমরা আমাদের তৈরি 'দ্বাদশ শ্রেণি ৩য় সেমিস্টার দর্শন সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। WBCHSE-এর নতুন সেমিস্টার পদ্ধতি ও সংশোধিত সিলেবাস অনুসরণে প্রস্তুত এই বিশেষ ই-বুকটি কিনতে ওয়েবসাইটের উপরের 'Menu' অপশনে ক্লিক করো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।
অধ্যায়সমূহ নিচে লিঙ্ক
1. বাহমনি সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
2. ধর্ম কবিতার প্রশ্ন উত্তর PDFClick Here
3. বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDFClick Here
Regards,
WB Semester Team 
Registered under MSME (Udyam), Govt. of India 
Educational eBook Publisher & Digital Learning Platform 
Copyright © WB Semester | All Rights Reserved 
📩 Email: wbsemester.help@gmail.com 
📞 Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.