WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

বেদান্তের প্রাথমিক ধারণা MCQ PDF | বেদান্ত দর্শন Class 12 3rd Semester

0

বেদান্তের প্রাথমিক ধারণা MCQ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শন সিলেবাসের 'পাশ্চাত্য অধিবিদ্যা' Unit-টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 40 নম্বরের মধ্যে মোট 12 নম্বর থাকবে। তাই তোমাদের পরীক্ষার জন্য এই পাশ্চাত্য অধিবিদ্যার 'বেদান্ত-এর প্রাথমিক ধারণা' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরসহ একদম নিচে Free PDF ফাইল দেওয়া হল।


বেদান্ত দর্শন MCQ

❖ বেদান্ত দর্শন 3rd Semester

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. বেদান্ত দর্শনের প্রণেতা হলেন -
(A) বুদ্ধদেব
(B) মহর্ষি গৌতম
(C) মহর্ষি বাদরায়ণ
(D) মহর্ষি কণাদ
উত্তর: (C) মহর্ষি বাদরায়ণ

2. উপনিষদের অপর নাম কী?
(A) বেদান্ত
(B) মীমাংসা
(C) ব্রহ্ম
(D) মায়া
উত্তর : (A) বেদান্ত

3. শংকরের বেদান্ত দর্শনকে বলা হয় -
(A) শুদ্ধাদ্বৈতবাদ
(B) কেবলাদ্বৈতবাদ
(C) বিশিষ্টাদ্বৈতবাদ
(D) দ্বৈতাদ্বৈতবাদ
উত্তর: (B) কেবলাদ্বৈতবাদ

4. 'ব্রহ্মসূত্র' গ্রন্থটি কে রচনা করেছেন?
(A) মহর্ষি বাদরায়ণ
(B) রামানুজ
(C) ভাস্করাচার্য
(D) বল্লভাচার্য
উত্তর: (A) মহর্ষি বাদরায়ণ

5. দ্বৈতবাদের প্রবক্তা হলেন -
(A) রামানুজ
(B) নিম্বরকাচার্য
(C) বল্লভাচার্য
(D) আচার্য মধ্ব
উত্তর: (D) আচার্য মধ্ব

6. কোন ভারতীয় আচার্যকে অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা বলা হয়?
(A) গৌড়পাদ
(B) ভাস্করাচার্য
(C) রামানুজাচার্য
(D) শঙ্করাচার্য
উত্তর : (A) গৌড়পাদ

7. 'শ্রীভাষ্য' কার রচনা?
(A) শংকর
(B) রামানুজ
(C) মধ্বাচার্য
(D) ভাস্করাচার্য
উত্তর: (B) রামানুজ

8. মাধবাচার্য তাঁর গ্রন্থে কোন দর্শনকে 'সর্বদর্শন শিরোমণি' বলে উল্লেখ করেছেন?
(A) চার্বাক দর্শন
(B) বেদান্ত দর্শন
(C) সাংখ্য দর্শন
(D) মীমাংসা দর্শন
উত্তর : (B) বেদান্ত দর্শন

9. বিবৃতি (ক): দ্বৈত বেদান্ত দর্শন অনুযায়ী জীবাত্মা পরম ঈশ্বর থেকে সম্পূর্ণ পৃথক এবং ঈশ্বর দ্বারা সৃষ্ট।
বিবৃতি (খ): অদ্বৈত বেদান্ত দর্শন অনুযায়ী জীবাত্মা পরম ব্রহ্মের সঙ্গে মূলত এক এবং অভিন্ন।
বিকল্পসমূহ :
বেদান্তের তত্ত্ব অনুসারে সঠিক কোডটি নির্বাচন করো:
(A) বিবৃতি (ক) এবং বিবৃতি (খ) উভয় বিবৃতিই সত্য
(B) বিবৃতি (ক) মিথ্যা কিন্তু বিবৃতি (খ) সত্য
(C) বিবৃতি (ক) সত্য কিন্তু বিবৃতি (খ) মিথ্যা
(D) বিবৃতি (ক) এবং বিবৃতি (খ) উভয় বিবৃতিই মিথ্যা
উত্তর : (B) বিবৃতি (ক) মিথ্যা কিন্তু বিবৃতি (খ) সত্য

10. শঙ্করাচার্য ব্রহ্মসূত্র গ্রন্থের উপর যে জগৎখ্যাত ভাষ্যটি রচনা করেন, তার নাম কী?
(A) ব্রহ্মসূত্রভাষ্য
(B) শ্রীভাষ্য
(C) তত্ত্বকৌমুদী
(D) ভামতী
উত্তর : (A) ব্রহ্মসূত্রভাষ্য

11. শংকরের অদ্বৈতবাদী সূত্রটির উল্লেখ করো :
(A) ব্রহ্ম সত্যং জগৎ সত্যং
(B) জগৎ মিথ্যা জীব সত্য
(C) সর্বং খল্বিদং ব্রহ্ম
(D) ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রহ্মৈব নাপরঃ
উত্তর: (D) ব্রহ্ম সত্যং জগন্মিথ্যা জীবো ব্রহ্মৈব নাপরঃ

12. দার্শনিক গ্রন্থ 'মাণ্ডূক্যকারিকা' কার রচনা?
(A) বাচস্পতি মিশ্র
(B) সদানন্দ যোগীন্দ্র
(C) গৌড়পাদ
(D) শ্রীহর্ষ
উত্তর : (C) গৌড়পাদ

13. অদ্বৈত বেদান্ত দর্শন অনুযায়ী প্রমাণ কয় প্রকার -
(A) তিন প্রকার
(B) চার প্রকার
(C) ছয় প্রকার
(D) দুই প্রকার
উত্তর : (C) ছয় প্রকার

14. অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন -
(A) রামানুজ
(B) বাচস্পতি মিশ্র
(C) গৌড়পাদ
(D) শংকর
উত্তর: (C) গৌড়পাদ

15. 'সত্তা এক ও অদ্বিতীয়' - এই দার্শনিক তত্ত্বটি কোন মতবাদ নামে পরিচিত?
(A) বিশিষ্টাদ্বৈতবাদ
(B) দ্বৈতবাদ
(C) শুদ্ধাদ্বৈতবাদ
(D) অদ্বৈতবাদ
উত্তর : (D) অদ্বৈতবাদ

16. নিচের তালিকা দুটির মধ্যে সঠিক মিল নির্ণয় করো -
তালিকা–১       তালিকা–২
(i) শারীরক ভাষ্য  (a) চারটি ভাগে বিভক্ত
(ii) বেদ  (b) বাদরায়ণ
(iii) ব্রহ্মসূত্র  (c) শংকরাচার্য
(iv) শ্রীভাষ্য  (d) রামানুজ
বিকল্পসমূহ :
(A) i–c, ii–a, iii–b, iv–d
(B) i–d, ii–b, iii–a, iv–c
(C) i–b, ii–c, iii–d, iv–a
(D) i–a, ii–d, iii–c, iv–b
উত্তর : (A) i–c, ii–a, iii–b, iv–d

17. অদ্বৈত বেদান্ত মতে প্রমাণের সংখ্যা কয়টি?
(A) ৬টি
(B) ৩টি
(C) ৪টি
(D) ২টি
উত্তর : (A) ৬টি

18. আচার্য শংকর হলেন -
(A) বেদান্ত দার্শনিক
(B) মীমাংসা দার্শনিক
(C) ন্যায় দার্শনিক
(D) চার্বাক দার্শনিক
উত্তর: (A) বেদান্ত দার্শনিক

19. অদ্বৈতবাদ বলতে কী বোঝো?
(A) যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা একাধিক
(B) যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তার কোনো অস্তিত্ব নেই
(C) যে মতবাদে দাবি করা হয় প্রকৃত সত্তা দুই
(D) যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয়
উত্তর: (D) যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয়

20. বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল -
(A) গীতা
(B) ব্রহ্মসূত্র
(D) পুরাণ
উত্তর: (C) উপনিষদ

21. বিশিষ্টাদ্বৈত মতবাদের প্রবক্তা হলেন -
(A) গোবিন্দপাদ
(B) রামানুজ
(C) গৌড়পাদ
(D) শংকরাচার্য
উত্তর: (B) রামানুজ

22.  'শ্রীভাষ্য' গ্রন্থটির রচয়িতা কে?
(A) আচার্য রামানুজ
(B) আদি শঙ্করাচার্য
(C) বাচস্পতি মিশ্র
(D) মাধবাচার্য
উত্তর : (A) আচার্য রামানুজ

23. 'শারীরক ভাষ্য' কার লেখা?
(A) রামানুজ
(B) শংকরাচার্য
(C) আচার্য গৌড়পাদ
(D) মধ্বাচার্য
উত্তর: (B) শংকরাচার্য

24. নিচের স্তম্ভদ্বয়ের সঠিক মিল নির্ধারণ করো :
স্তম্ভ–A  স্তম্ভ–B
(i) সাংখ্য দর্শন  (a) দেহ ও মন
(ii) দেকার্ত  (b) পুরুষ ও প্রকৃতি
(iii) রামানুজ (c) ঈশ্বর ও জড় জগৎ (বিশিষ্টাদ্বৈত)
(iv) শংকরাচার্য (d) আত্মা ও জড় জগৎ (জীব ও ঈশ্বর)
বিকল্পসমূহ :
(A) i–b, ii–a, iii–c, iv–d
(B) i–a, ii–b, iii–d, iv–c
(C) i–b, ii–a, iii–d, iv–c
(D) i–d, ii–c, iii–a, iv–b
উত্তর : (A) i–b, ii–a, iii–c, iv–d

25. কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন -
(A) বিজ্ঞানভিক্ষু
(B) রামানুজ
(C) শংকর
(D) মাধবাচার্য
উত্তর: (C) শংকর

26. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও -
স্তম্ভ–A  স্তম্ভ–B
(i) শংকরাচার্যের মতবাদ  (a) অদ্বৈতবাদ
(ii) রামানুজের ব্রহ্মতত্ত্ব   (b) বিশিষ্টাদ্বৈতবাদ
(iii) মধ্বাচার্যের ব্রহ্মতত্ত্ব   (c) দ্বৈতবাদ
(iv) বল্লভাচার্যের ব্রহ্মতত্ত্ব   (d) শুদ্ধাদ্বৈতবাদ
বিকল্পসমূহ :
(A) i-b, ii-c, iii-d, iv-a
(B) i-a, ii-b, iii-c, iv-d
(C) i-c, ii-d, iii-a, iv-b
(D) i-d, ii-a, iii-b, iv-c
উত্তর: (B) i-a, ii-b, iii-c, iv-d

27. অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র কার সত্তাই স্বীকার করা হয়েছে?
(A) জগৎ
(B) জীব
(C) ব্রহ্ম
(D) প্রকৃতি
উত্তর: (C) ব্রহ্ম

28. অদ্বৈত বেদান্ত মতে একমাত্র সত্য হলো -
(A) জীব
(B) জগৎ
(C) মায়া
(D) ব্রহ্ম
উত্তর: (D) ব্রহ্ম

29. নিচের স্তম্ভদ্বয়ের সঠিক মিল নির্ধারণ করো -
স্তম্ভ–A  স্তম্ভ–B
(i) কেবলাদ্বৈতবাদ  (a) বেদান্ত
(ii) উপনিষদ  (b) বারোটি প্রধান অংশ
(iii) বেদের অন্ত  (c) রামানুজ
(iv) বিশিষ্টাদ্বৈতবাদ  (d) শংকরাচার্য
বিকল্পসমূহ :
(A) i–d, ii–b, iii–a, iv–c
(B) i–c, ii–a, iii–d, iv–b
(C) i–d, ii–a, iii–b, iv–c
(D) i–b, ii–c, iii–a, iv–d
উত্তর : (A) i–d, ii–b, iii–a, iv–c

❖ বেদান্ত দর্শন MCQ PDF

File Details :
PDF Name : বেদান্ত দর্শন MCQ PDF
Size : 1.2 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : yesterday

❖ লেখকের শেষ কথা : আজকের পর্বে দ্বাদশ শ্রেণির ৩য় সেমিস্টার দর্শনের 'বেদান্তের প্রাথমিক ধারণা' অধ্যায় থেকে 29টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ শেয়ার করা হলো। পরীক্ষায় সেরা প্রস্তুতি ও নিশ্চিত কমনের জন্য WBCHSE-এর নতুন সিলেবাস অনুযায়ী তৈরি আমাদের 'দ্বাদশ শ্রেণি ৩য় সেমিস্টার দর্শন সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। ই-বুকটি কিনতে ওয়েবসাইটের 'Menu' অপশনে ক্লিক করো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।
আরো পড়ুন নিচে লিঙ্ক
1. দ্রব্য MCQ Class 12Click Here
2. কার্যকারণ সম্বন্ধ MCQClick Here
3. দেহ মন সমস্যা MCQ Click Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDFClick Here
Regards,
WB Semester Team 
Registered under MSME (Udyam), Govt. of India 
Educational eBook Publisher & Digital Learning Platform 
Copyright © WB Semester | All Rights Reserved 
📩 Email: wbsemester.help@gmail.com 
📞 Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.