WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF | অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Asukhi Ekjon Question Answer in Bengali | Asukhi Ekjon Question Answer

0

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF

ভূ(caps)মিকা : মাধ্যমিক বাংলা পরীক্ষা 90 নম্বরের হবে। এই 90 নম্বরের মধ্যে কবিতা থেকে মোট 15 নম্বর থাকবে। তাই কবিতা অংশ থেকে পুরো নম্বর পেতে হলে ‘অসুখী একজন’, ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’, ‘আফ্রিকা’, ‘অভিষেক’, ‘সিন্ধুতীরে’ এবং ‘অস্ত্রের বিরুদ্ধে গান’এই পাঁচটি কবিতা ভালোভাবে পড়তে হবে। এই পাঁচটি কবিতা থেকে 15 নম্বরের মধ্যে 3টি MCQ প্রশ্ন আসবে (3 নম্বর), 4টি SAQ প্রশ্ন আসবে (4 নম্বর), 3 নম্বর মানের বড়ো প্রশ্ন পরীক্ষায় দুটি দেওয়া থাকবে, তার মধ্যে যে-কোনো একটি করতে হবে (3 নম্বর) এবং 5 নম্বর মানের বড়ো প্রশ্ন পরীক্ষায় দুটি দেওয়া থাকবে তার মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে (5 নম্বর) অর্থাৎ মোট 3+4+3+5=15 নম্বর। তাই তোমাদের সুবিধার জন্য এখন আমি 'অসুখী একজন' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর মানের প্রশ্ন উত্তর সহ Free PDF নিচে দিলাম। তবে আমাদের প্রকাশিত মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) সংগ্রহ করতে পারেন। কারণ এই ই-বুকগুলি WBBSE বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF

🔹 Class 10 Bengali Asukhi Ekjon Question Answer PDF

[প্রতিটি প্রশ্নের মান 3]
1. ‘সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না’ - ‘সে’ কে? কেন এ কথা বলা হয়েছে ? [MP-2020]
উত্তর : বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে ব্যক্তিগত প্রেম ও সামাজিক কর্তব্যের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে।
‘সে’ কে : এখানে ‘সে’ বলতে সেই অপেক্ষমাণ তরুণীকে বোঝানো হয়েছে, যে কথকের প্রত্যাবর্তনের আশায় দিন গুনছিল। কথকের জীবনে তার বিশেষ স্থান ছিল।
এই কথা বলার কারণ : কর্তব্যের আহ্বানে সাড়া দিয়ে কথক দেশ ও আপনজনকে ছেড়ে দূরে পাড়ি দেন। বৃহত্তর সমাজের প্রয়োজনে তিনি যুদ্ধক্ষেত্রে যোগ দেন। বছরের পর বছর সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসতে পারেননি। বিদায়ের মুহূর্তে মেয়েটিকে তাঁর চিরবিদায়ের সম্ভাবনার কথা জানানো হয়নি। ব্যক্তিগত ভালোবাসার চেয়ে সমষ্টির দায়িত্ব তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধের কঠোর বাস্তবতা শেষ পর্যন্ত তাঁর না ফেরার কারণ হয়ে দাঁড়ায়।
উপসংহার : অতএব, কর্তব্যবোধ ও যুদ্ধের নির্মম পরিণতির কারণেই মেয়েটি তাঁর চিরবিদায়ের সত্য জানতে পারেনি।

2. "তারা আর স্বপ্ন দেখতে পারল না’ - ‘তারা’ কারা? তারা স্বপ্ন দেখতে পারেনি কেন ? [MP-2025]
উত্তর : বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা দার লেখা নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে কবি প্রতীকের মাধ্যমে গভীর অর্থ প্রকাশ করেছেন।
‘তারা’ কারা : এখানে ‘তারা’ বলতে বহু যুগ ধরে মন্দিরে ধ্যানমগ্ন অবস্থায় থাকা শান্ত, হলুদ দেবতাদের বোঝানো হয়েছে।
স্বপ্ন দেখতে না পারার কারণ : যুদ্ধের ভয়ংকর আঘাতে মন্দিরগুলো ভেঙে ধূলায় মিশে যায়। সেই সঙ্গে দেবমূর্তিগুলিও ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। দেবতাদের ধ্যান ও নীরব স্বপ্নভরা অবস্থাও সেই ধ্বংসের সঙ্গে শেষ হয়ে যায়। তাই তারা আর স্বপ্ন দেখতে পারেনি। অর্থাৎ, যুদ্ধের নির্মম ধ্বংসই দেবতাদের স্বপ্ন ও ধ্যানভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়।

3. ‘সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে’ -  কীসের প্রভাবে এবং কী কী ধ্বংস হয়েছিল ? [MP-2018]
উত্তর : বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা দার লেখা নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে কবি যুদ্ধের ভয়াবহ ধ্বংসচিত্র তুলে ধরেছেন।
যুদ্ধের প্রভাব ও ধ্বংসের বিবরণ : ভয়ংকর যুদ্ধের তাণ্ডবেই সবকিছু ভেঙে চূর্ণ হয়ে যায়। সমতলে আছড়ে পড়া সেই ধ্বংসের ফলে কথকের স্মৃতিমাখা বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি পাতাওয়ালা গাছ, ঘরের চিমনি এবং প্রিয় জলতরঙ্গ সবই ভেঙে পড়ে ও আগুনে পুড়ে নষ্ট হয়। শুধু জড় বস্তু নয়, শহরের স্বাভাবিক জীবন, দেবতার অস্তিত্ব ও মানুষের বিশ্বাসও ভেঙে যায়। অতএব, যুদ্ধের নিষ্ঠুর আঘাতেই জড় ও জীবন্ত সবকিছু ভেঙে গিয়ে আগুনে দগ্ধ হয়েছিল।
 
4. ‘সমস্ত সমতলে ধরে গেল আগুন’ - সমতলে আগুন ধরেছিল কেন? এর পরিণতি কী হয়েছিল ?
উত্তর : বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা দার লেখা নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে যুদ্ধের ভয়াবহ রূপ প্রতীকী ভাষায় প্রকাশিত হয়েছে।
সমতলে আগুন ধরার কারণ : ভয়ঙ্কর যুদ্ধকে কবি রক্তে ভরা আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছেন। সেই রক্তাক্ত সংঘর্ষের প্রভাবে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং সমতলভূমি দাউদাউ করে জ্বলে ওঠে।
এর পরিণতি : এই অগ্নিকাণ্ডে দেবমন্দির ভেঙে যায়, দেবতারা মাটিতে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়। কথকের স্মৃতিময় বাড়ি ও তার সব জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। জীবন্ত শহরটিও ধ্বংসস্তূপে পরিণত হয়ে শ্মশানের মতো হয়ে ওঠে। অতএব, যুদ্ধের নির্মম আগ্রাসনই সমতলে আগুন লাগার কারণ এবং তার ফল ছিল সর্বনাশা ধ্বংস।

5. “সেই মেয়েটি আমার অপেক্ষায়” - মেয়েটি কে? তার অপেক্ষার কারণ কী ?
উত্তর : বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা দার লেখা নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে ব্যক্তিগত প্রেম ও বিচ্ছেদের বেদনা প্রকাশ পেয়েছে।
মেয়েটির পরিচয় : এখানে সেই অপেক্ষমাণ মেয়েটির কথা বলা হয়েছে, যে প্রিয়জন বিদায় নেওয়ার পর দীর্ঘদিন ধৈর্য ধরে তার ফেরার আশায় ছিল। সে জানত না, এ বিদায়ই ছিল শেষ বিদায়।
তার অপেক্ষার কারণ : কথক যখন চলে যান, মেয়েটি বুঝতে পারেনি যে সেটিই ছিল শেষ বিদায়। পরে যুদ্ধ শুরু হয় এবং চারদিকে ধ্বংস নেমে আসে। সবকিছু পুড়ে ছাই হলেও তার ভালোবাসা নষ্ট হয়নি। সেই অটুট প্রেমের টানেই সে প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করে থাকে। অতএব, অজানা বিদায় ও গভীর ভালোবাসাই মেয়েটির দীর্ঘ প্রতীক্ষার মূল কারণ।

6. ‘সেই মেয়েটির মৃত্যু হল না’ - কোন্ মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হল না কেন ?
উত্তর : বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা দার লেখা নবারুণ ভট্টাচার্য অনূদিত 'অসুখী একজন' কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। এখানে যুদ্ধের ধ্বংসের মাঝেও ভালোবাসার শক্তি প্রকাশ পেয়েছে।
মেয়েটির পরিচয় : এখানে সেই অপেক্ষমাণ মেয়েটির কথা বলা হয়েছে, যে প্রিয়জন বিদায় নেওয়ার পর দীর্ঘদিন ধৈর্য ধরে তার ফেরার আশায় ছিল। সে জানত না, এ বিদায়ই ছিল শেষ বিদায়।
মৃত্যু না হওয়ার কারণ : যুদ্ধ এসে চারদিক ধ্বংস করে দেয়। জাগতিক সবকিছু পুড়ে নষ্ট হলেও মেয়েটির হৃদয়ের ভালোবাসা অটুট থাকে। সে ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায়। ধ্বংসস্তূপের মাঝেও তার প্রেম নিভে যায় না। তাই যুদ্ধের আগুন তার অস্তিত্বকে শেষ করতে পারেনি। অতএব, শাশ্বত ভালোবাসার শক্তির কারণেই মেয়েটির মৃত্যু হয়নি।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত মাধ্যমিক বাংলা সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই মাধ্যমিক বাংলা সাজেশন ই-বুক(PDF)টি নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
File Details :
PDF Name : অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF
Size : 1 MB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

আরো পড়ুন প্রশ্নোত্তর
1. ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর PDF Click here
2. আধুনিক বাংলা সাহিত্য (পর্ব-২) PDF Click here
3. ছুটি গল্পের প্রশ্ন উত্তর PDF Click here
4. আগুন নাটকের প্রশ্ন উত্তর PDF Click here
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
All Legal Rights Reserved
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.