ভূমিকা : WBCHSE বোর্ডের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিষ্টার বাংলা বিষয়ে মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে তোমাদের সিলেবাসের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 'পঞ্চতন্ত্র' থেকে মোট 10 নম্বর আসবে। অর্থাৎ পরীক্ষায় 5 নম্বর মানের বড় প্রশ্ন তিনটি দেওয়া থাকবে, তার মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 5×2=10 নম্বর। তাই তোমাদের সুবিধার জন্য এই প্রতিবেদনে 'পঞ্চতন্ত্রে'র একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ 'আড্ডা' [পর্ব-1] থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তরসহ আলোচনা করলাম। যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভবনা খুব বেশি। তবে 'আড্ডা' প্রবন্ধ থেকে আরো 5 নম্বর মানের প্রশ্নোত্তর পড়তে চাইলে এই আড্ডা প্রবন্ধের পর্ব-2 পোষ্টটি পড়তে হবে। পর্ব 2 পোষ্টটির লিঙ্ক একদম নিচের টেবিলের 1 নম্বরে দেওয়া হয়েছে।
adda question answer class 11 :
[প্রতিটি প্রশ্নের মান ৫]
1. "অমৃতর জবাব আমাকে বদলে দিয়েছে।"- বক্তা কে? অমৃতের কোন্ জবাব বদলে দিয়েছিল? কীভাবে তা বদলে দিয়েছিল ? [২+৩]
উত্তর : গুজরাটি সাহিত্যের লেখক পান্নালাল প্যাটেলের লেখা ও অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত অনূদিত 'অদল বদল' গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। এখানে বক্তা হলেন ইসাবের বাবা হাসান।
অমৃতের বদলানো জবাব : আড়ালে দাঁড়িয়ে দুই বন্ধুর জামা অদল-বদলের দৃশ্য ও কথোপকথন শুনছিলেন হাসান। জামা বদলের পর ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, "তোর বাবা যদি তোকে মারে কী হবে?" এর উত্তরে অমৃত বলেছিল, "কিন্তু আমার তো মা আছে।" অমৃতের এই জবাবটিই বক্তাকে বদলে দিয়েছিল।
যেভাবে বক্তার উপলব্ধি বদলে গিয়েছিল : অমৃত আর ইসাবের বন্ধুত্বের গভীরতা ও পবিত্রতা দেখে পাঠান বাহালি তাজ্জব হয়ে গিয়েছিলেন। অমৃত জানত যে তাকে বাবা মারলে মা রক্ষা করবেন, কিন্তু ইসাবের তো মা নেই। অমৃতের এই অনুভবের মধ্যেই বন্ধুত্বের প্রকৃত সংজ্ঞা লুকিয়ে ছিল। ধর্ম, বর্ণ, ধনী বা দরিদ্রের পার্থক্য যে বন্ধুত্বের পথে বাধা হতে পারে না, তা ইসাবের বাবা নিজের চোখে প্রত্যক্ষ করেছিলেন। এক অল্পবয়স্ক কিশোরের এই নিষ্কলুষ হৃদয়বৃত্তি তাঁকে গভীরভাবে অবাক করেছিল। নিজের প্রতিবেশীদের কাছেও তিনি এই অবাক করা ঘটনার কথা আবেগাপ্লুত হয়ে জানিয়েছিলেন। হয়তো পরিস্থিতি অনুসারে আগে তাঁর মনেও কিছুটা বৈষম্যের ভাব উঁকি দিত, কিন্তু অমৃতের এই সহজ ও গভীর জবাব তাঁর সেই পুরনো ভাবধারা ও উপলব্ধিকে সম্পূর্ণ পরিবর্তন করে।
উপসংহার : সুতরাং আলোচনার পর বলতে পারি, দুই শিশুর অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগের দৃশ্য দেখে বক্তার ভেতরের সমস্ত সংকীর্ণতা দূর হয়ে মনোভাবের আমূল পরিবর্তন ঘটেছিল।
1. "মহালগনের বর্ণনা' আমি আর কি দেব ?" এখানে মহালগন বলতে কী বোঝানো হয়েছে ? প্রাবন্ধিক মহালগনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ।
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
'আড্ডা' প্রবন্ধে 'মহালগন' বলতে 'কাফে দ্য নীল' নামে কাফে আড্ডাতে মিশরীয় আড্ডাবাজদের সাথে লেখকের মিলবার মুহূর্তটির এখানে কথা বলা হয়েছে।
লেখকের বাড়ির নিকট ছিল সেমিরামিস কাফে আড্ডা। তাই লেখক কাফেতে প্রতিদিন সকাল-সন্ধ্যা যাওয়া আসা করতে করতে কাফের কোণের আড্ডাটির দিকে লেখকের নজর যায়। আর হঠাৎ একি সঙ্গে নজর পড়ে যায় সেই আড্ডাতে আড্ডা করতে থাকা মানুষগুলিও প্রাবন্ধিকের দিকে। যার ফলে প্রাবন্ধিক কৌতুক করে বলেছেন - ইউসুফ যেমন জুলেখাতে, শ্রীহরি শ্রীরাধাতে, লায়লা মজনুতে চার চোখের বিনিময় হয়েছিল তখন তাদের মধ্যে যেরকম ব্যাকুলতা, গভীর তৃষ্ণা ও সুখ স্বপ্ন অনুভূত হয়েছিল। ঠিক তেমনি তাঁদের দৃষ্টিও বিনিময় হয়েছিল।
2. "তত্ত্বটা হৃদয়ঙ্গম হল সেই ব্রাহ্মমুহূর্তে।"- এখানে কোন তত্ত্বের কথা বলা হয়েছে ? প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম কীভাবে হয়েছিল নিজের ভাষায় লেখ।
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
'আড্ডা' প্রবন্ধে জনৈক ফরাসি কবি বলেছিলেন যে, তিনি যেদিন প্রথম তার প্রেমিকাকে ভালোবাসার কথা বলেছিলেন ঠিক সেই দিন প্রেমের সবথেকে মহান দিবস হবে।
প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম যেভাবে হয়েছিল : আমরা জানি যখন লায়লা মজনুর সঙ্গে, শ্রীহরি যখন শ্রীরাধার সঙ্গে, ত্রিস্তান যখন ইজোলদেতের সঙ্গে, ইউসুফ যখন জুলেখার সঙ্গে প্রথম চার চোখের দৃষ্টি বিনিময় হয়েছিল। তখন তাদের দৃষ্টির মধ্যে গভীর ব্যাকুলতা, তৃষা অথবা আগাম প্রগাঢ় সুখস্বপ্ন ধরা পড়েছিল। ঠিক এই বকম অনুভূতি লেখক বুঝতে পেরেছিলেন সেমিরামিস কাফে আড্ডাতে আড্ডারত মানুষগুলির সঙ্গে তাঁর দৃষ্টি বিনিময়ের মুহূর্তে। তখন লেখকের মনে হয়েছিল এ এক 'ব্রাহ্মমুহূর্ত'। ফরাসি কবির লেখা তত্ত্বটি লেখক যেন উপলব্ধি করতে পেরেছিলেন আড্ডাবাজদের মিলনের সেই মহামুমূর্তে।
3. "এ আড্ডার সদস্যদের সবাই সবজান্তা।"- এখানে কোন আড্ডার কথা উল্লেখ করেছেন ? সেই আড্ডার পরিচয় দাও লেখককে অনুসরণ করে।
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
সৈয়দ মুজতবা আলী তাঁর বাড়ির নিকট সেমিরামিস কাফের আড্ডার কথা বলেছেন।
আড্ডার পরিচয় : এই সেমিরামিস কাফের সদস্যরা খুব কুলীন নয়। কারণ লেখকের মতে, সেই আড্ডার সদস্যরা কেউ কেরানি, কেউ কলেজ পড়ুয়া অথবা বেকার কিংবা ইনশিওরেন্সের এজেন্ট। এই আড্ডার আলোচনার বিষয়বস্তু আপাতভাবে রাজনীতি কিন্তু আসলে পরচর্চা। যেমন -কার পাশার স্ত্রী পরকীয়া করছে কোন মন্ত্রীর সঙ্গে, তার ফলে কার বোনপো ভালো চাকরি পেয়ে গেল ইত্যাদি। তাদের সাহিত্য আলোচনা কোন প্রকাশক দু পয়সা কমিয়ে নিয়েছে এক হাজারের নাম করে তিন হাজার ছাপিয়ে এর মধ্যেই সীমাবদ্ধ থাকত। এরা সর্বদা যেন মিশর এবং গোটা পৃথিবীর সমস্ত 'গুহ্য ও গরম' খবর রাখত।
4। "বাড়ির আড্ডায় 'মেল' মেলেনা"- লেখক কাদের সঙ্গে কোথায় আড্ডা দিতেন ? এরকম উক্তির কারণ কী ?
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্ন দেওয়া হয়েছে।
কাফে দ্য নীল বা নীলনদ কাফে তে লেখকদের আড্ডা বসত এবং এই আড্ডায় বিভিন্ন ধরনের মানুষ সদস্য ছিল। যেমন- ওয়াহহাব আতিয়া ছিলেন কপ্ট ক্রিশ্চান এবং খাঁটি মিশরীয়, রমজান বে আর সাজ্জাদ এফেন্দি ছিলেন খাঁটি মিশরীয় মুসলমান। ফরাসি জুর্নো, যিনি বীরত্বব্যঞ্জক আরবি কবিতা লিখতেন। এছাড়াও আড্ডার সদস্য ছিলেন জাতিতে গ্রিক মার্কোস। তাঁদের সঙ্গেই বাংলার চন্ডীমণ্ডপ এবং জমিদার- হাভেলির আড্ডার একমাত্র প্রতিভূ হিসেবে যোগ দিয়েছিলেন লেখক সৈয়দ মুজতবা আলী।
এরূপ উক্তির কারণ : সৈয়দ মুজতবা আলী 'আড্ডা' প্রবন্ধে উল্লেখ করেছেন- কোনো অবস্থাতেই কারোর বাড়িতে কায়রোর আড্ডা কখনও বসত না। কেননা যার বাড়িতে আড্ডা বসত তিনি বাড়তি খাতির পেত কারণ তিনি সকলকে বাড়িতে আপ্যায়ন করতেন, তাই কারো বাড়িতে আড্ডা বসতো না। এ কারণে আড্ডায় যারা বিশেষভাবে পরীক্ষিত তারা মনে করতেন যে, বাড়ির আড্ডায় আড্ডার যথার্থ মজা পাওয়া যাবে না।
5. "তবে কসম খেয়ে বলতে পারি, সে শহর কাইরো।"- কোন্ বিষয়ে লেখক এ কথা বলেছেন? এমন কথা বলার কারণ কী? [২+৩]
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা 'পঞ্চতন্ত্র' প্রবন্ধগ্রন্থের 'আড্ডা' প্রবন্ধ থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে। প্রাবন্ধিকের মতে, এই পৃথিবীতে যদি কোনো শহরের জীবনধারা এবং বৈচিত্র্যময় বিষয় নিয়ে আকর্ষণীয় ও মনোগ্রাহী আলোচনার চূড়ান্ত ক্ষমতা থাকে, তবে জোরের সঙ্গে বলা যায় যে সেই শহরের নাম হলো কায়রো।
লেখক কর্তৃক এমন কথা বলার কারণ :
প্রাবন্ধিক কায়রো শহরকে নিয়ে এমন দৃঢ় ও জোরালো কথা বলার পেছনে প্রধানত কয়েকটি মূল কারণ তুলে ধরেছেন:
(ক) নানা জাতির বৈচিত্র্যময় বসবাস : কায়রো শহরে আদিকাল থেকেই অসংখ্য ভিন্ন ভিন্ন জাতির মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এদের মধ্যে রয়েছে গ্রিক, আরব, তুর্কি, হাবশি, সুদানি, ইতালীয়, ফরাসি, ইহুদি এবং আরও অনেক সংস্কৃতির মানুষ। তাদের এই বৈচিত্র্যময় উপস্থিতি শহরের পরিবেশকে চমৎকার করে তুলেছে।
(খ) স্বাধীন চিন্তাধারা ও আড্ডার পরিবেশ : কায়রোর ক্যাফের আড্ডায় যে মানুষেরা আসে, তারা সবাই যে খুব খোলামেলা তা নয়, কিন্তু তারা অনায়েসে 'নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে'। অর্থাৎ, কোনো বিষয়ে মন্তব্য বা আলোচনা করার সময় তারা অন্য কারও ওপর নির্ভর না করে সম্পূর্ণভাবে নিজের জ্ঞান ও বিবেচনার ওপর আস্থা রাখে।
উপসংহার : অতএব নানা আন্তর্জাতিক জাতির মেলবন্ধন এবং নিজস্ব বিচারবুদ্ধিনির্ভর আড্ডার সুন্দর পরিবেশ থাকার কারণেই প্রাবন্ধিক কায়রো শহরকে মনোগ্রাহী আলোচনার জন্য সেরা হিসেবে চিহ্নিত করেছেন।
5. "স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু"- 'আড্ডা' রচনায় ব্যবহৃত এই উক্তিটি কার লেখা কোন্ রচনা থেকে নেওয়া হয়েছে? কোন্ প্রসঙ্গে এই উক্তিটি ব্যবহৃত হয়েছে? ২+৩
উত্তর : বাংলা সাহিত্যের প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে নানা মজার ঘটনার মধ্যে একটি বিশেষ উক্তি ব্যবহৃত হয়েছে - “স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু।” এর মাধ্যমে লেখকের বিস্ময় প্রকাশ পেয়েছে।
উক্তিটি হল : এই সংলাপটি মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটক থেকে নেওয়া। উক্তিটির বাংলা অর্থ হল - এটি স্বপ্ন নয়, মায়া নয়, কিংবা মনের ভুলও নয়।
উক্তিটির প্রসঙ্গ : ক্যাফে দ্য নীলের আড্ডায় একদিন গ্রিক মার্কোস ক্যাফের মালিকের কাছে শ্যাম্পেন চান। এতে লেখক ভয় পেয়ে বলেন, এই দোকানে তো মদ বিক্রির অনুমতি নেই। তখন মার্কোস জানান, ক্যাফের পেছনের ঘরে আফিম, হেরোইন, ককেইনসহ নানা নেশার জিনিস পাওয়া যায়। তারপর তিনি এক কর্মচারীকে তামাক তৈরি করতেও বলেন।
এ কথা শুনে লেখক অবাক হয়ে যান। মিশরের মতো জায়গায় এমন ব্যবস্থা থাকতে পারে, তা তাঁর কল্পনার বাইরে ছিল। তাই বিস্ময়ে তাঁর মনে হয় এ কি সত্যিই ঘটছে, না তিনি স্বপ্ন দেখছেন, না কি সবই ভুল মনে হচ্ছে।
উপসংহার : অতএব, আকস্মিক ও অবিশ্বাস্য পরিস্থিতির মুখে পড়েই লেখকের মনে ওই সংলাপটি জেগে ওঠে। বিস্ময় প্রকাশ করতেই তিনি এই উক্তি ব্যবহার করেছেন।
❖ আড্ডা প্রবন্ধের 5 নম্বরের প্রশ্ন উত্তর পর্ব 1 PDF
File Details :
PDF Name : Adda Question Answer Part 1 PDF
Size : 600 KB
No. of Pages : 3
Mode : Read-only (Online)
🔗 Link :
Click here To
View PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. আড্ডা প্রবন্ধের বড় প্রশ্ন উত্তর পর্ব 2 | Click here |
| 2. পঁচিশে বৈশাখ প্রশ্ন উত্তর | Click here |
| 3. আজব শহর কলকেতা প্রশ্ন উত্তর | Click here |
| 4. বই কেনা প্রশ্ন উত্তর | Click here |
| 5. আগুন নাটকের প্রশ্ন উত্তর | Click here |

Addar 2mark new question
উত্তরমুছুন