ভূমিকা : মাধ্যমিক বাংলা পরীক্ষা 90 নম্বরের হবে। এই 90 নম্বরের মধ্যে গল্প থেকে মোট 15 নম্বর থাকবে। তাই জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবী, অদল বদল, এবং নদীর বিদ্রোহ এই পাঁচটি গল্প ভালোভাবে পড়তে হবে। আগে জ্ঞানচক্ষু [Part-1] গল্প থেকে 5 মার্কের অনেক প্রশ্নোত্তর দিয়েছিলাম। এই পর্বে তোমাদের সুবিধার জন্য আমি নিজে লিখে এই 'জ্ঞানচক্ষু' গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর মানের কিছু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিচে দিলাম। আগের পর্ব পড়তে এখানে ক্লিক করুন : জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর পর্ব ১
❖ জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর হল:
1. 'বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা'- 'এমন সময়' বলতে কোন্ সময়ের কথা বলা হয়েছে? সেই সময় কোন ঘটনা ঘটেছিল লেখ ?১+২
উত্তর : বাংলা সাহিত্যের লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা 'জ্ঞানচক্ষু' গল্পে তপন স্বরচিত গল্প প্রকাশের আশা ছেড়ে দিয়ে যখন বিমর্ষ হয়ে পড়েছিল, তখনকার সময়ের কথা বলা হয়েছে।
ঘটনার বিবরণ : মেসোমশাই তপনের লেখা গল্পের প্রভূত প্রশংসা করে তা 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যান। ছাপার অক্ষরে গল্পটি দেখার আশায় তপন প্রতীক্ষার প্রহর গুনলেও দীর্ঘদিন কোনো সুসংবাদ না আসায় সে বিমর্ষ হয়ে পড়ে এবং গল্পটির কথা ভুলতে বসে।
উপসংহার : প্রথম লেখা গল্পের আশা তপন যখন প্রায় ছেড়ে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে একদিন 'সন্ধ্যাতারা' পত্রিকা হাতে নিয়ে ছোটমাসি ও মেসোমশাই তপনদের বাড়িতে হাজির হন বিষণ্ণ মন নিয়ে বসে থাকার সময় এই ঘটনাই ঘটেছিল।
2. "যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না।"- এখানে কোন ভয়ংকর আহ্লাদের' কথা বলা হয়েছে? সেই আহ্লাদ কেন খুঁজে পাওয়া যায়নি ? ১+২
উত্তর : বাংলা সাহিত্যের লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা 'জ্ঞানচক্ষু' গল্পে মেসোমশাইয়ের সহায়তায় তপনের 'প্রথম দিন' গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হওয়ার পর, স্বরচিত গল্প হাজার হাজার পাঠকের হাতে ঘুরবে ভেবে তপনের মনে যে সৃষ্টিসুখজনিত আনন্দ হওয়ার কথা ছিল, তাকেই 'ভয়ংকর আহ্লাদ' বলা হয়েছে।
আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ : গল্পটি ছাপা হলেও মেসোমশাই কারেকশন করে দিয়েছেন শুনে বাড়িতে গুঞ্জন ওঠে। তপনের বাবা বলেন যে মেসো না থাকলে হঠাৎ গল্প ছাপা হতো না, মেজকাকু বিদ্রূপ করে বলেন ওরকম মেসো থাকলে তিনিও লিখতেন এবং সকলের ধারণা হয় মেসো না দিলে সম্পাদক লেখাই ছুঁতেন না।
উপসংহার : বাড়ির লোকজনের এই অপমানজনক মন্তব্য ও কটাক্ষের কারণে শেষ পর্যন্ত সে আহ্লাদ খুঁজে পায় না।
3. 'সারা বাড়িতে শোরগোল পড়ে যায়'- সারা বাড়িতে কোন ঘটনায় কাদের শোরগোল পড়ে গিয়েছিল? ১+২
অথবা, 'বুকের রক্ত ছলকে ওঠে তপনের'- তপনের এমন অবস্থা কখন কেন হয়েছিল? ১+২
অথবা , 'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে'- কোন্ প্রসঙ্গে অলৌকিক ঘটনাটির কথা বলা হয়েছে? অলৌকিক ঘটনাটি বিবৃত করো। ১+২
উত্তর : বাংলা সাহিত্যের অনন্যা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত 'জ্ঞানচক্ষু' গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের লেখক হওয়ার বাসনা পূরণের কাহিনি বর্ণনা প্রসঙ্গে অলৌকিকতার বিষয়টি উল্লিখিত হয়েছে।
ঘটনার বিবরণ : মেসোমশাই তপনের লেখা গল্পের প্রভূত প্রশংসা করে তা 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যান। দীর্ঘদিন সুসংবাদ না পেয়ে বিমর্ষ তপন যখন আশা ছেড়ে দিয়েছে, তখনই একদিন ছোটমাসি ও মেসোমশাই পত্রিকা নিয়ে হাজির হন। পত্রিকা দেখেই প্রবল উত্তেজনায় রোমাঞ্চিত তপনের বুকের রক্ত তখন ছলকে ওঠে।
উপসংহার : নিজের লেখা গল্প ছাপার অক্ষরে দেশজুড়ে হাজার হাজার ছেলেমেয়ের হাতে ঘুরবে এই অবাস্তব ঘটনাটি জানাজানি হতেই তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায় এবং তপনের মনে হয় যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে।
4. "এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত।"- এখানে 'নতুন আনকোরা' বলতে কী বোঝানো হয়েছে? তপনের কাছে লাইনগুলি অপরিচিত মনে হয়েছে কেন? ১+২
অথবা, "এর মধ্যে তপন কোথা?"-'এর মধ্যে' বলতে কী বোঝানো হয়েছে? তপন সেখানে নেই কেন? ১+২
উত্তর : বাংলা সাহিত্যের সুসাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা 'জ্ঞানচক্ষু' গল্পে মেসোমশাইয়ের কারেকশনের পর তপনের লেখা গল্পটি যে সম্পূর্ণ নতুন চেহারা ধারণ করেছিল, তাকেই 'নতুন আনকোরা' বলা হয়েছে।
অপরিচিত হওয়া ও তপন না থাকার কারণ : তপনের কাঁচা হাতের সরল লেখাটিকে মেসোমশাই ছাপার উপযুক্ত করতে নিজের সাহিত্যিক দক্ষতা প্রয়োগ করেন। তিনি ভাষা, বাক্য গঠন ও প্রকাশভঙ্গি আমূল বদলে নিজের পাকা হাতের কলমে গল্পটির পুনর্নির্মাণ করেন। ফলে ছাপার অক্ষরে তপন তার নিজের লেখার কোনো চিহ্ন খুঁজে পায়নি।
উপসংহার : মেসোমশাইয়ের এই পরিবর্তনের কারণেই গল্পের প্রতিটি লাইন নতুন আনকোরা ও তপনের অপরিচিত মনে হয়েছিল এবং স্পষ্ট বোঝা যায় যে ছাপা গল্পের প্রতিটি লাইনের মধ্যে তপন আর কোথাও ছিল না।
5. "তপন গড়গড়িয়ে পড়ে যায়।"- তখন কী গড়গড়িয়ে পড়ে যায়? তাকে কেন এমন গড়গড়িয়ে পড়তে হয়েছিল ? ১+২
উত্তর : উত্তর : বাংলা সাহিত্যের লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা 'জ্ঞানচক্ষু' গল্পে 'সন্ধ্যাতারা' পত্রিকায় ছাপা হওয়া নিজের নামাঙ্কিত 'প্রথম দিন' গল্পটি তপন গড়গড়িয়ে পড়ে গিয়েছিল।
এমনভাবে পড়ার কারণ : পড়তে গিয়ে তপন বোঝে গল্পের ভাষা মেসোমশাই সম্পূর্ণ বদলে দিয়েছেন। মেসোর এই ছলনা বুঝতে পেরে সে অবাক হলেও মায়ের ধমক এড়াতে বাধ্য হয়ে যান্ত্রিকভাবে পড়তে থাকে। মেসোমশাইয়ের করুণার দানকে নিজের বলে চালানোর লজ্জা, অপমান ও মানসিক যন্ত্রণা চেপে কোনো আনন্দ ছাড়াই সে পড়া শেষ করে।
উপসংহার : চরম অপমানের গ্লানিতে মাথা কাজ না করায় নিজের অচেনা গল্পটি বাধ্য হয়েই তপন ওভাবে গড়গড়িয়ে পড়ে যায়।
6. 'হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন'- তপনের কেন উত্তেজনা অনুভব হয়েছিল।
অথবা, 'মাথার চুল খাড়া হয়ে উঠল'- কার মাথার চুল খাড়া হয়েছিন এবং কেন ? ১+২
অথবা, 'গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের'- তপনের গায়ে কাঁটা উঠেছিল কেন?
উত্তর : উত্তর : বাংলা সাহিত্যের লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা 'জ্ঞানচক্ষু' গল্পে কিশোর তপন নিজের লেখা গল্পটি পড়ার সময় নতুন সৃষ্টির আনন্দে এই অদ্ভুত অনুভূতিগুলো লাভ করেছিল।
উত্তেজনা অনুভবের কারণ : গরমের এক দুপুরে হোমটাস্কের খাতা ও কলম নিয়ে তপন মামাবাড়ির তিনতলার সিঁড়িতে বসে একটি গল্প লিখে ফেলে। লেখা শেষ হলে সে নিজের গল্পটি পড়তে শুরু করে। তখন তার মনে হয় গল্পটি যেন সত্যি ঘটনার মতো হয়েছে। নিজের এই নতুন সৃষ্টির আনন্দ ও বিস্ময়েই তার শরীরে এই তীব্র শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা দেয়।
উপসংহার : নিজের লেখার এই বাস্তব অনুভূতি দেখে 'হঠাৎ একটা ভয়ানক উত্তেজনা অনুভব করে তপন', ফলে আনন্দে 'গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের' এবং বিস্ময়ে তার 'মাথার চুল খাড়া হয়ে উঠল'।
❖ Gyanchakshu Question Answer PDF
File Details :
PDF Name : Gyanchakshu Question Answer Part 2 PDF
Size : 1.1 MB
No. of Pages : 8
Mode : Read-only (Online)
🔗 Link :
Click here To
View PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Click here |
| 2. বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর | Click here |
| 3.অভিষেক কবিতা প্রশ্ন উত্তর | Click here |
| 4. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর | Click here |
| 5. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরিবেশবিদ্যা Mock Test [Part-2] | Click here |
WB Semester Team
Registered under MSME, Govt. of India
E-Book Publisher & Digital Learning Platform
© WB Semester | All Rights Reserved
📩 Email : wbsemester.help@gmail.com

আপনার কোনো প্রশ্ন, নোটস বা সাজেশন প্রয়োজন হলে কিংবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ !