ভূমিকা : আজকের এই পর্বে WBCHSE বোর্ডের ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীরা কত নম্বর পেলে পাস করবে, তা নিচে আমি বিস্তারিত বলে দিলাম।
❖ পাস নম্বর জানতে চারটি পয়েন্ট পড়ো :
ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরীক্ষায় Arts, Science বা Commerce-এর ছাত্রছাত্রীরা কত নম্বর পেলে পাস করবে, তা জানার জন্য নিচের পয়েন্টগুলি মন দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। তাহলেই পুরো বিষয়টি সহজে বুঝতে পারবেন।
1. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীর মোট 5টি বিষয় আছে, আবার অনেকের 6টি বিষয় আছে। যাদের 5টি বিষয় আছে, তাদের 5টি বিষয়েই পাস করতে হবে। আর যাদের 6টি বিষয় রয়েছে, তাদের বাংলা ও ইংরেজিতে পাশ করতে হবেই, এছাড়াও বাকি 4টি বিষয়ের মধ্যে অন্তত 3টিতে পাস করতে হবে অর্থাৎ মোট 5টি বিষয়েই পাস করতে হবে। আর যারা 6টি বিষয়েই পাস করবে,তাদের কোনো অসুবিধা নেই।
2. WBCHSE বোর্ডের নতুন নিয়ম অনুসারে প্রতিটি বিষয়ে পাস করার জন্য অন্তত 30% নম্বর পেতে হবে বলা হয়েছে। অর্থাৎ, যে বিষয়গুলিতে (Arts) 40 নম্বরের পরীক্ষা হয়, সেগুলিতে 40-এর 30% = 12 নম্বর পেলেই পাস। আর যে বিষয়গুলিতে (Science) 35 নম্বরের পরীক্ষা হয়, সেগুলিতে 35-এর 30% = 10.5 নম্বর হয়। কিন্তু 10.5 নম্বর দেওয়ার নিয়ম না থাকায় 11 নম্বর পেলেই পাস ধরা হবে।
3. একটি বিষয় ভালোভাবে মাথায় রাখবেন মোট 5 টি বিষয়ের নম্বরের ওপর 30% পেলেই কিন্তু পাস করা যাবে না, প্রতিটি বিষয়ে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। বিষয়টিকে সহজ করার জন্য ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের আকাশ ও বিকাশ নামে দুজন ছাত্রের প্রাপ্ত নম্বরের উদাহরণ দিয়ে বোঝানো হল-
আকাশ ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরীক্ষায় মোট 70 নম্বর পেয়ে পাস করেছে, কিন্তু বিকাশ 140 নম্বর পেয়েও ফেল করেছে। এর কারণ কী? কারণ জানার আগে তাদের প্রাপ্ত নম্বরগুলো দেখে নেওয়া যাক:
আকাশের প্রাপ্ত নম্বর :
| বিষয় | মোট নম্বর | প্রাপ্ত নম্বর | পাস নম্বর |
|---|---|---|---|
| বাংলা | 40 | 14 | 12 |
| ইংরেজি | 40 | 12 | 12 |
| ইতিহাস | 40 | 12 | 12 |
| ভূগোল | 35 | 20 | 11 |
| রাষ্ট্রবিজ্ঞান | 40 | 12 | 12 |
| মোট প্রাপ্ত নম্বর | - | 70 | - |
এখানে ভালো করে দেখুন, আকাশ প্রতিটি বিষয়েই পাশ করেছেে, কারণ 40 নম্বরের পরীক্ষা গুলিতে 12 নম্বর বা 12 এর থেকে বেশি পেয়েছে এবং 35 নম্বরের পরীক্ষাটিতে 11 এর থেকে বেশি পেয়েছে তাই সে পাস করেছে। এবার বিকাশের প্রাপ্ত নম্বর দেখুন:
বিকাশের প্রাপ্ত নম্বর :
| বিষয় | মোট নম্বর | প্রাপ্ত নম্বর | পাস নম্বর |
|---|---|---|---|
| বাংলা | 40 | 35 | 12 |
| ইংরেজি | 40 | 10 | 12 |
| ইতিহাস | 40 | 30 | 12 |
| ভূগোল | 35 | 30 | 11 |
| রাষ্ট্রবিজ্ঞান | 40 | 35 | 12 |
| মোট প্রাপ্ত নম্বর | - | 140 | - |
এখানে দেখুন, বিকাশ মোট 140 নম্বর পাওয়া সত্ত্বেও ফেল করেছে। কারণ সে প্রতিটি বিষয়ে আলাদাভাবে 30% নম্বর পায়নি। যেমন : ইংরেজিতে 40-এর মধ্যে মাত্র 10 পেয়েছে (পাস নম্বর 12), তাই সে ফেল করেছে।
4. যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ফেল করবে, তাদের চিন্তার কিছু নেই। বোর্ড পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। ধরা যাক, আপনি 5টি বিষয়ের মধ্যে 2টি বিষয়ে ফেল করেছো, তাহলে আপনাকে শুধু সেই ফেল করা 2টি বিষয়েই আবার পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটি হবে যখন আপনি ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবেন, সেই সময়ে। বোর্ড যথাসময়ে এর পরীক্ষার সময়সূচি (Routine) জানিয়ে দেবে। উপরের উদাহরণে আমরা দেখেছি বিকাশ শুধু ইংরেজিতে ফেল করেছে, তাই তাকে কেবল ইংরেজি বিষয়ের জন্যই আবার পরীক্ষা দিতে হবে। বাকিগুলিতে দিতে হবে না।

❖ Pass Marks নিয়ে কিছু সাধারণ প্রশ্ন :
1. স্যার, তৃতীয় সেমিস্টারের Marksheet কবে পাবো?
উত্তর : এই সেমিস্টারে আলাদা করে কোনো Marksheet দেওয়া হবে না। চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশের পর একটি Final Marksheet দেওয়া হবে, যেখানে তৃতীয় ও চতুর্থ উভয় সেমিস্টারের নম্বরই একসঙ্গে থাকবে।
2. স্যার, তৃতীয় সেমিস্টার পরীক্ষায় 2 টি বিষয়ে ফেল করার পর যদি পরে পরীক্ষা দিয়ে পাস করি, তবে Final Marksheet-এ কি লেখা থাকবে যে আমি আগে ফেল করেছিলাম?
উত্তর: হ্যাঁ পরিষ্কার লেখা থাকবে। Marksheet দেখে বোঝা যাবে।
3. স্যার, আমার 6টি বিষয় আছে। আমি ৪র্থ বিষযটিতে (4th Subject) বেশি নম্বর পেয়েছি, তাহলে কি আমার মূল স্কোরে এই ৪র্থ বিষয়ের নম্বর যোগ হবে?
উত্তর : নিয়মটা সহজভাবে বুঝুন - আপনি 6টি বিষয়েই পাস করেছেন এবং আপনার ৪র্থ বিষয়টিতেও ভালো নম্বর এসেছে। বোর্ডের নিয়ম অনুসারে, 6টি বিষয়ের মধ্যে আপনি যে বিষয়ে সবচেয়ে কম নম্বর পাবে সেটির নম্বর যোগ হবে না। সবথেকে বেশি নম্বর পাওয়া 5টি বিষয়ের নম্বর যোগ হবে।

❖ লেখকের শেষ কথা : আশা করছি উপরের পুরো লেখাটা পড়েছো এবং দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষায় কত নম্বর পেলে পাস করবে তা বিস্তারিত বুঝতে পেরেছো। এরকম আরো অন্যান্য পোষ্ট পেতে আমাদের সঙ্গে আমাদের Whatsapp চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।
| Mock Test | লিঙ্ক |
|---|---|
| 1. 'দিগ্বিজয়ের রূপকথা' কবিতার Free Mock Test | Click here |
| 2. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান Mock Test [Part-4] | Click here |
| 3. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন Mock Test [Part-3] | Click here |
| 4. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর | Click here |
| 5. ধর্ম কবিতা Mock Test | Click here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
E-Book Publisher & Digital Learning Platform
© WB Semester | All Rights Reserved
📩 Email : wbsemester.help@gmail.com
WB Semester Team
Registered under MSME, Govt. of India
E-Book Publisher & Digital Learning Platform
© WB Semester | All Rights Reserved
📩 Email : wbsemester.help@gmail.com
Thank You !

আপনার কোনো প্রশ্ন, নোটস বা সাজেশন প্রয়োজন হলে কিংবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ !