প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের দর্শন সিলেবাসের 'পাশ্চাত্য অধিবিদ্যা' Unit-টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 40 নম্বরের মধ্যে মোট 12 নম্বর থাকবে। তাই তোমাদের পরীক্ষার জন্য এই পাশ্চাত্য অধিবিদ্যার 'শংকরাচার্যের মতে ব্রহ্ম ও মায়া' অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরসহ একদম নিচে Free PDF ফাইল দেওয়া হল।
❖ শংকরাচার্যের মতে ব্রহ্ম ও মায়া MCQ
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. শংকরাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন?
(A) চার প্রকার
(B) দুই প্রকার
(C) তিন প্রকার
(D) এক প্রকার
উত্তর : (C) তিন প্রকার
2. শঙ্করাচার্য কাকে চরম সত্তা বা ব্রহ্ম বলেছেন?
(A) ঈশ্বর
(B) মায়া
(C) আত্মা
(D) প্রকৃতি
উত্তর : (C) আত্মা
3. আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত দর্শনের মূল কথাটি কী?
আচার্য শঙ্করের অদ্বৈতবাদের মূল কথা হল-
(A) ব্রহ্ম সত্য ও জগৎ সত্য
(B) ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন
(C) জগৎ ও জীব পরস্পর স্বতন্ত্র
(D) ব্রহ্ম পরিণামশীল এবং জগৎ বাস্তব
উত্তর : (B) ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন
4. 'ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা'- উক্তিটি কার?
(A) মাধবাচার্য
(B) রামানুজ
(C) শংকরাচার্য
(D) বল্লভাচার্য
উত্তর: (C) শংকরাচার্য
5. শ্রীশঙ্করাচার্যের অদ্বৈতবাদকে ________ বলা হয়।
(A) বিশিষ্টাদ্বৈতবাদ
(B) কেবলাদ্বৈতবাদ
(C) দ্বৈতাদ্বৈতবাদ
(D) শুদ্ধাদ্বৈতবাদ
উত্তর : (B) কেবলাদ্বৈতবাদ
6. শংকরের মতে ব্রহ্মের স্বরূপ -
(A) সৎ, চিৎ ও আনন্দ
(B) নিত্য, ক্ষণিক ও শূন্য
(C) গুণাতীত ও সাকার
(D) নাম, রূপ ও জড়
উত্তর: (A) সৎ, চিৎ ও আনন্দ
7. অদ্বৈত বেদান্ত মতে একমাত্র পরমার্থ সৎ কে?
(A) ব্রহ্ম
(B) হিরণ্যগর্ভ
(C) জগৎ
(D) জীব
উত্তর: (A) ব্রহ্ম
8. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও :
স্তম্ভ-A স্তম্ভ-B
(i) ঈশ্বর (a) আবরণ শক্তি
(ii) মায়া (b) সগুণ ব্রহ্ম
(iii) জগৎ (c) নির্গুণ
(iv) ব্রহ্ম (d) পারমার্থিক অর্থে মিথ্যা
বিকল্পসমূহ :
(A) i–b, ii–a, iii–d, iv–c
(B) i–a, ii–b, iii–c, iv–d
(C) i–c, ii–d, iii–a, iv–b
(D) i–d, ii–c, iii–b, iv–a
উত্তর : (A) i–b, ii–a, iii–d, iv–c
9. সত্তা প্রধানত কয় প্রকার?
(A) দুই প্রকার
(B) চার প্রকার
(C) তিন প্রকার
(D) পাঁচ প্রকার
উত্তর : (C) তিন প্রকার
10. 'শ্রীভাষ্য' গ্রন্থটির রচয়িতা কে?
(A) আচার্য রামানুজ
(B) আদি শঙ্করাচার্য
(C) বাচস্পতি মিশ্র
(D) মাধবাচার্য
উত্তর : (A) আচার্য রামানুজ
11. শংকরাচার্য স্বীকৃত দু'ধরণের মুক্তি কী কী?
(A) সালোক্য ও সাযুজ্য
(B) জীবন্মুক্তি ও বিদেহমুক্তি
(C) সারূপ্য ও সামী্প্য
(D) নির্বাণ ও কৈবল্য
উত্তর: (B) জীবন্মুক্তি ও বিদেহমুক্তি
12. অদ্বৈত বেদান্ত মতে মায়া হল-
(A) ব্যাবহারিক সৎ
(B) অনির্বচনীয়
(C) পারমার্থিক সৎ
(D) তুচ্ছ অসৎ
উত্তর: (B) অনির্বচনীয়
13. আচার্য শঙ্করের অদ্বৈত বেদান্ত দর্শন অনুসারে জগৎ কার বিবর্ত?
(A) জীবাত্মার
(B) দেহের
(C) জড় প্রকৃতির
(D) পরম ব্রহ্মের
উত্তর : (D) পরম ব্রহ্মের
14. উপনিষদের 'তত্ত্বমসি' বা 'অহং ব্রহ্মাস্মি' মহাবাক্যগুলির দ্বারা ________ বোঝানো হয়েছে।
(A) জীব ও জড় জগতের অভেদত্ব
(B) জীব ও ব্রহ্ম (আত্মা)-এর ঐক্য
(C) অবিদ্যা ও মায়ার স্বরূপগত ভেদ
(D) ঈশ্বর ও প্রকৃতির দ্বৈত রূপ
উত্তর : (B) জীব ও ব্রহ্ম (আত্মা)-এর ঐক্য
15. 'তত্ত্বমসি' শব্দের অর্থ -
(A) তুমিই মায়া
(B) তুমি নও ব্রহ্ম
(C) তুমিই ব্রহ্ম
(D) কোনোটিই নয়
উত্তর: (C) তুমিই ব্রহ্ম
16. বিখ্যাত 'বেদান্তসার' গ্রন্থটি কে রচনা করেছেন?
(A) সদানন্দ
(B) মহর্ষি বাদরায়ণ
(C) শ্রীহর্ষ
(D) শঙ্করাচার্য
উত্তর : (A) সদানন্দ
17. অদ্বৈত মতে ব্রহ্মের লক্ষণ দুটি - একটি স্বরূপ লক্ষণ এবং অপরটি হল-
(A) তটস্থ লক্ষণ
(B) আভাস লক্ষণ
(C) মনস্থ লক্ষণ
(D) উপাধি লক্ষণ
উত্তর : (A) তটস্থ লক্ষণ
18. শঙ্করাচার্যের মায়াবাদের বিরুদ্ধে রামানুজ যে সাতটি বিখ্যাত যুক্তি বা অনুপপত্তি দেখিয়েছেন, তা দর্শনে কী নামে খ্যাত?
(A) সপ্তভঙ্গীনয়
(B) সপ্তধা অনুপপত্তি
(C) সপ্ত পদার্থ দোষ
(D) মায়া সপ্তক
উত্তর : (B) সপ্তধা অনুপপত্তি
19. অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম কী?
(A) চিৎ-এর দ্বারা উপহিত ব্রহ্ম
(B) মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্ম
(C) উপাধিমুক্ত শুদ্ধ ব্রহ্ম
(D) কোনোটিই নয়
উত্তর : (B) মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্ম
20. অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ কী?
(A) ব্রহ্মের পরিণাম
(B) ব্রহ্মের বিবর্ত
(C) ব্রহ্মের আবর্ত
(D) প্রকৃতির পরিণাম
উত্তর: (B) ব্রহ্মের বিবর্ত
21. অদ্বৈত বেদান্ত দর্শনে জীব ও ব্রহ্মের অভিন্নতা বোঝাতে দুটি মতবাদ আছে। সেগুলি হল -
(A) প্রতিবিম্ববাদ এবং অবচ্ছেদবাদ
(B) প্রতিবিম্ববাদ এবং আভাসবাদ
(C) অবচ্ছেদবাদ এবং বিবর্তবাদ
(D) পরিণামবাদ এবং আভাসবাদ
উত্তর : (A) প্রতিবিম্ববাদ এবং অবচ্ছেদবাদ
22. অদ্বৈত বেদান্ত মতে মায়ার শক্তি কয়টি?
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) একটি
উত্তর: (A) দুটি
23. আচার্য শঙ্করাচার্যের বিখ্যাত বেদান্ত ভাষ্যটির নাম কী?
(A) শ্রীভাষ্য
(B) পূর্ণপ্রজ্ঞাভাষ্য
(C) শারীরকভাষ্য
(D) সিদ্ধান্তজাহ্নবী
উত্তর : (C) শারীরকভাষ্য
24. আচার্য শঙ্করের অদ্বৈতবাদের মূল তত্ত্বটি আসলে কী রূপ?
(A) সগুণ ঈশ্বর
(B) নির্গুণ ব্রহ্ম
(C) সগুণ ব্রহ্ম
(D) মায়াধীশ
উত্তর : (B) নির্গুণ ব্রহ্ম
25. শংকরের মতে মায়া হলো ব্রহ্মের একটি-
(A) অবিচ্ছেদ্য স্বরূপ
(B) ব্রহ্মের উপাধি
(C) স্বতন্ত্র সত্তা
(D) মানসিক ভ্রম
উত্তর: (B) ব্রহ্মের উপাধি
26."জীব ও ব্রহ্ম এক এবং অভিন্ন"- এটি কার দর্শনের মূল ভিত্তি?
(A) মহর্ষি বাদরায়ণ
(B) শঙ্করাচার্যের
(C) রামানুজাচার্যের
(D) মাধবাচার্যের
উত্তর : (B) শঙ্করাচার্যের
27. অদ্বৈত বেদান্ত দর্শন অনুসারে মায়ার প্রকৃত স্বরূপ -
(A) সৎ ও নিত্য
(B) সম্পূর্ণ অসৎ
(C) অনির্বচনীয়
(D) সদসৎ মিশ্রিত
উত্তর : (C) অনির্বচনীয়
28. বিবৃতি (A): 'তত্ত্বমসি' বাক্যের 'তৎ' শব্দের দ্বারা ব্রহ্মকে বোঝায়।
বিবৃতি (B): 'তত্ত্বমসি' বাক্যের 'ত্বম' শব্দের দ্বারা জীবের অন্তর্নিহিত আত্মাকে বোঝায়।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি A সত্য, B মিথ্যা
(B) বিবৃতি A মিথ্যা, B সত্য
(C) বিবৃতি A ও B উভয়ই মিথ্যা
(D) বিবৃতি A ও B উভয়ই সত্য
উত্তর: (D) বিবৃতি A ও B উভয়ই সত্য
29. ব্রহ্মসূত্রের রচয়িতা মহর্ষি বাদরায়ণের অপর নাম -
(A) ব্যাসদেব
(B) মহর্ষি গোবিন্দাচার্য
(C) বাচস্পতি মিশ্র
(D) সদানন্দ যোগীন্দ্র
উত্তর : (A) ব্যাসদেব
30. অদ্বৈত বেদান্ত দর্শনে ব্রহ্ম বা আত্মার প্রকৃত স্বরূপকে কী বলা হয়েছে?
(A) সচ্চিদানন্দ
(B) নাম-রূপাত্মক
(C) অনিত্য জড়
(D) ক্ষণিক বিজ্ঞান
উত্তর : (A) সচ্চিদানন্দ
31. "ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, জীবো ব্রহ্মৈব নাগরঃ"- এই বিখ্যাত শ্লোকটির প্রকৃত অর্থ কী?
(A) ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন
(B) ব্রহ্ম ও জীব সম্পূর্ণ ভিন্ন সত্তা
(C) জগৎ সত্য এবং ব্রহ্ম অবাস্তব
(D) জীব ও জগতের কোনো অস্তিত্ব নেই
উত্তর : (A) ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন
32. ব্রহ্মের দুটি লক্ষণ কী কী?
(A) সামান্য ও বিশেষ লক্ষণ
(B) নির্গুণ ও সগুণ লক্ষণ
(C) স্বরূপ ও তটস্থ লক্ষণ
(D) অন্বয় ও ব্যতিরেক লক্ষণ
উত্তর: (C) স্বরূপ ও তটস্থ লক্ষণ
33. "জগৎ ব্রহ্মের বিবর্ত"- এটি কার প্রধান দার্শনিক মত?
(A) আচার্য রামানুজের
(B) মাধবাচার্যের
(C) বল্লভাচার্যের
(D) শঙ্করাচার্যের
উত্তর : (D) শঙ্করাচার্যের
34. অদ্বৈত বেদান্ত সম্মত তিন প্রকার সত্তা কী কী?
(A) নিত্য, অনিত্য ও প্রাগভাব
(B) পারমার্থিক, ব্যাবহারিক ও প্রাতিভাসিক
(C) বাহ্য, অভ্যন্তরীণ ও মানসিক
(D) জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয়
উত্তর: (B) পারমার্থিক, ব্যাবহারিক ও প্রাতিভাসিক
35. শঙ্করের মতে কোন সত্তাটি সমস্ত প্রকার ভেদ বর্জিত বা ভেদরহিত?
(A) জীবাত্মা
(B) ব্রহ্ম
(C) জগদ্ব্যাপার
(D) মায়াশক্তি
উত্তর : (B) ব্রহ্ম
36. ভারতীয় দর্শনে 'ব্রহ্মবিবর্তবাদ'-এর মূল প্রতিষ্ঠাতা কে?
(A) আচার্য রামানুজ
(B) শঙ্করাচার্য
(C) মহর্ষি গৌতম
(D) জীবগোস্বামী
উত্তর : (B) শঙ্করাচার্য
37. পারমার্থিক দৃষ্টিতে যিনি নির্গুণ ব্রহ্ম, ব্যাবহারিক দিক থেকে তিনিই হলেন -
(A) হিরণ্যগর্ভ
(B) ঈশ্বর
(C) অধ্যাস
(D) প্রধান
উত্তর : (B) ঈশ্বর
38. আবরণ ও বিক্ষেপ কার দুটি কাজ?
(A) মায়া
(B) অবিদ্যা
(C) ব্রহ্ম
(D) ঈশ্বর
উত্তর: (A) মায়া
39. বেদান্ত দর্শনের 'ন্যায়প্রস্থান' বা যুক্তিনির্ভর প্রস্থান কোনটি?
(A) বাদরায়ণের ব্রহ্মসূত্র
(B) মনুস্মৃতি
(C) প্রধান উপনিষদ
(D) শ্রীমদ্ভগবদ্গীতা
উত্তর : (A) বাদরায়ণের ব্রহ্মসূত্র
40. বিবৃতি (A) : অদ্বৈত মতে জগৎ হলো ব্রহ্মের বিবর্ত।
কারণ (R) : মায়াশক্তির প্রভাবে ব্রহ্ম জগতরূপে প্রতিভাত হন।
বিকল্পসমূহ :
(A) A সত্য কিন্তু R মিথ্যা
(B) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A এবং R উভয়ই সত্য কিন্তু R সঠিক ব্যাখ্যা নয়
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর : (B) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
41. ব্রহ্ম কখনোই গুণহীন হতে পারেন না, তিনি হলেন অনন্ত কল্যাণের আধার বা সগুণ- এটি কার উক্তি?
(A) আচার্য রামানুজের
(B) আদি শঙ্করাচার্যের
(C) চার্বাকপন্থীদের
(D) আচার্য গৌড়পাদের
উত্তর : (A) আচার্য রামানুজের
42. বেদান্তের 'জীবো ব্রহ্মৈব নাপরঃ'- প্রকৃত তাৎপর্য কী?
(A) জীব ও ব্রহ্ম সম্পূর্ণ অভিন্ন
(B) জীব ও ঈশ্বর চিরভিন্ন
(C) জগৎ ও ব্রহ্ম এক বস্তু
(D) জীব ও মায়ার সাম্যাবস্থা
উত্তর : (A) জীব ও ব্রহ্ম সম্পূর্ণ অভিন্ন
43. শঙ্করাচার্যের দর্শন অনুসারে মায়ার প্রকৃত সত্তাটি কীরূপ?
(A) পারমার্থিক সত্তা
(B) প্রাতিভাসিক সত্তা
(C) ব্যাবহারিক সত্তা
(D) অলীক সত্তা
উত্তর : (C) ব্যাবহারিক সত্তা
44. নিচের দুটি স্তম্ভের দার্শনিক প্রস্থান ও নামের সাপেক্ষে সঠিক বিকল্প কোডটি নির্বাচন করো:
স্তম্ভ-A স্তম্ভ-B
(i) ব্রহ্মসূত্র (a) সর্বদর্শনশিরোমণি
(ii) উপনিষদ (b) শ্রুতিপ্রস্থান
(iii) বেদান্ত (c) ন্যায়প্রস্থান
(iv) শ্রীমদ্ভগবদ্গীতা (d) স্মৃতিপ্রস্থান
বিকল্পসমূহ :
(A) i–c, ii–b, iii–a, iv–d
(B) i–b, ii–a, iii–d, iv–c
(C) i–a, ii–b, iii–d, iv–c
(D) i–d, ii–c, iii–b, iv–a
উত্তর : (A) i–c, ii–b, iii–a, iv–d
45. ভারতীয় তত্ত্ববিদ্যায় 'ভেদ' কয় প্রকার?
(A) দুই প্রকার
(B) চার প্রকার
(C) পাঁচ প্রকার
(D) তিন প্রকার
উত্তর: (D) তিন প্রকার
46. শঙ্করাচার্যের অদ্বৈত দর্শন অনুসারে বিবর্তনের কয়টি স্তর বা দিক স্বীকার করা হয়েছে?
(A) দুটি
(B) চারটি
(C) তিনটি
(D) পাঁচটি
উত্তর : (C) তিনটি (নোট : প্রাতিভাসিক, ব্যাবহারিক ও পারমার্থিক)
47. 'তত্ত্বমসি' মহাবাক্যে 'তৎ' শব্দের প্রকৃত অর্থ কী?
(A) উপাধি-যুক্ত ঈশ্বর
(B) সগুণ ব্রহ্ম
(C) চৈতন্যস্বরূপ ব্রহ্ম
(D) নাম-রূপাত্মক জগতকে
উত্তর : (C) চৈতন্যস্বরূপ ব্রহ্ম
48. 'জীব ও ব্রহ্ম অভিন্ন'- কোন দর্শনের কথা?
(A) বিশিষ্টাদ্বৈত বেদান্ত
(B) অদ্বৈত বেদান্ত
(C) দ্বৈত বেদান্ত
(D) শুদ্ধাদ্বৈত বেদান্ত
উত্তর: (B) অদ্বৈত বেদান্ত
49. শঙ্করাচার্যের দর্শন অনুসারে মায়া আসলে কার শক্তি?
(A) জীবাত্মার
(B) প্রকৃতির
(C) ব্রহ্মের
(D) অবিদ্যাগ্রস্ত মানুষের
উত্তর : (C) ব্রহ্মের
50. ব্যুৎপত্তিগত অর্থ অনুযায়ী মূল 'ব্রহ্ম' শব্দটির অর্থ -
(A) বৃহত্তম বা মহত্তম
(B) সৃষ্টির দেবতা
(C) অন্তর্যামী পুরুষ
(D) অবিনাশী কণা
উত্তর : (A) বৃহত্তম বা মহত্তম
51. বেদান্ত দর্শনে স্বীকৃত ত্রিমুখী ভেদ কী কী ?
(A) বাহ্য, অন্তর ও মুখ্যভেদ
(B) সামান্য, বিশেষ ও সমবায়ভেদ
(C) স্বজাতীয়, বিজাতীয় ও স্বগতভেদ
(D) প্রাক্, ধ্বংস ও অত্যন্তভেদ
উত্তর: (C) স্বজাতীয়, বিজাতীয় ও স্বগতভেদ
52. ব্রহ্মের লক্ষণ মূলত কয় প্রকার?
(A) তিন প্রকার
(B) চার প্রকার
(C) দুই প্রকার
(D) এক প্রকার
উত্তর: (C) দুই প্রকার (স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ)
53. আচার্য রামানুজের বিখ্যাত দার্শনিক মতবাদটিকে কী বলা হয়?
(A) শুদ্ধাদ্বৈতবাদ
(B) বিশিষ্টাদ্বৈতবাদ
(C) দ্বৈতাদ্বৈতবাদ
(D) কেবলাদ্বৈতবাদ
উত্তর : (B) বিশিষ্টাদ্বৈতবাদ
54. অদ্বৈত বেদান্ত মতে জগৎ কোন্ অর্থে মিথ্যা?
(A) প্রাতিভাসিক অর্থে
(B) ব্যাবহারিক অর্থে
(C) লৌকিক অর্থে
(D) পারমার্থিক অর্থে
উত্তর: (D) পারমার্থিক অর্থে
55. বিবৃতি (A): শঙ্করাচার্য হলেন একজন খাঁটি বিবর্তবাদী দার্শনিক।
কারণ (B): তাঁর মতে, এই জগৎ হলো ব্রহ্মের অবাস্তব রূপান্তর বা বিবর্ত।
বিকল্পসমূহ :
(A) A সত্য কিন্তু B মিথ্যা
(B) A ও B উভয়ই সত্য এবং B হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও B উভয়ই সত্য কিন্তু B হলো A-এর ভুল ব্যাখ্যা
(D) A মিথ্যা কিন্তু B সত্য
উত্তর : (B) A ও B উভয়ই সত্য এবং B হলো A-এর সঠিক ব্যাখ্যা
56. বেদান্ত মতে মায়াশক্তি বিশিষ্ট সগুণ ব্রহ্মকে কোন নামে অভিহিত করা হয়?
(A) ঈশ্বর
(B) হিরণ্যগর্ভ
(C) সূতরাত্মা
(D) বিরাট
উত্তর : (A) ঈশ্বর
57. অদ্বৈত বেদান্ত মতে ঈশ্বর আসলে কে?
(A) নির্গুণ ব্রহ্ম
(B) সগুণ ব্রহ্ম
(C) শুদ্ধ মায়া
(D) কূটস্থ পুরুষ
উত্তর : (B) সগুণ ব্রহ্ম
58. সুপ্রসিদ্ধ দার্শনিক আচার্য শঙ্কর কোন ভারতীয় দর্শন সম্প্রদায়ের প্রধান স্তম্ভ?
(A) বেদান্ত দর্শন
(B) বৈশেষিক দর্শন
(C) সাংখ্য দর্শন
(D) ন্যায় দর্শন
উত্তর : (A) বেদান্ত দর্শন
59. প্রদত্ত বাক্যগুলি থেকে সত্য (T) বা মিথ্যা (F) এর সঠিক গুচ্ছটি নির্ণয় করো-
(I) ব্রহ্ম সৎ, চিৎ ও আনন্দস্বরূপ।
(II) যিনি আত্মা তিনিই ব্রহ্ম, যিনি ব্রহ্ম তিনিই আত্মা।
(III) জীব হলো আত্মা ও অনাত্মার সংমিশ্রণ।
বিকল্পসমূহ :
(A) I-T, II-F, III-T
(B) I-F, II-T, III-F
(C) I-T, II-T, III-T
(D) I-T, II-T, III-F
উত্তর : (C) I-T, II-T, III-T
60. শঙ্করাচার্যের মতে ব্রহ্মের লক্ষণ আছে -
(A) একটি
(B) তিনটি
(C) চারটি
(D) দুটি
উত্তর : (D) দুটি
61. শঙ্করাচার্যের দর্শন অনুসারে আত্মার মুক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(A) তিন প্রকার
(B) দুই প্রকার
(C) চার প্রকার
(D) এক প্রকার
উত্তর : (B) দুই প্রকার
62. ভারতীয় দর্শন অনুসারে জীবের চারটি অবস্থা হলো - জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং অপরটি হল -
(A) তুরীয় অবস্থা
(B) জীবনমুক্ত অবস্থা
(C) লয় অবস্থা
(D) সমাধিস্থ অবস্থা
উত্তর : (A) তুরীয় অবস্থা
63. রামানুজ স্বীকৃত 'প্রপত্তি' শব্দের অর্থ কী?
(A) জ্ঞানযোগ ও তপস্যা
(B) ঈশ্বরের নিকট আত্মসমর্পণ
(C) নিষ্কাম কর্মানুষ্ঠান
(D) চিত্তবৃত্তি নিরোধ
উত্তর: (B) ঈশ্বরের নিকট আত্মসমর্পণ
64. জীব এবং জগৎ প্রকৃতপক্ষে ব্রহ্মের বিবর্ত মাত্র - এটি কোন দর্শনের সিদ্ধান্ত?
(A) অদ্বৈত বেদান্ত মতে
(B) বিশিষ্টাদ্বৈত বেদান্ত মতে
(C) দ্বৈত বেদান্ত মতে
(D) শুদ্ধাদ্বৈত বেদান্ত মতে
উত্তর : (A) অদ্বৈত বেদান্ত মতে
65. আচার্য শঙ্করের মতে এই জগৎ মিথ্যা হলেও তা কী নয়?
(A) ব্যাবহারিক সত্তা
(B) অলীক বা অসৎ
(C) অনিত্য প্রপঞ্চ
(D) আপেক্ষিক সত্য
উত্তর : (B) অলীক বা অসৎ
66. অদ্বৈত বেদান্ত মতে মায়ার প্রকৃত স্বরূপ কী?
(A) সৎ
(B) অনির্বচনীয়
(C) অসৎ
(D) অতিসৎ
উত্তর: (B) অনির্বচনীয়
67. যথাক্রমে শঙ্করাচার্য কোন বাদী এবং রামানুজ কোন বাদী দার্শনিক হিসেবে পরিচিত?
(A) পরিণামবাদী ও বিবর্তবাদী
(B) আরম্ভবাদী ও বিবর্তবাদী
(C) বিবর্তবাদী ও পরিণামবাদী
(D) দ্বৈতবাদী ও অদ্বৈতবাদী
উত্তর : (C) বিবর্তবাদী ও পরিণামবাদী
68. শঙ্করাচার্যের মতে মোক্ষ বা মুক্তি দুই প্রকার - একটি জীবন্মুক্তি এবং অপরটি কী?
(A) পারলৌকিক মুক্তি
(B) সাযুজ্য মুক্তি
(C) বিদেহমুক্তি
(D) সামীপা মুক্তি
উত্তর : (C) বিদেহমুক্তি
69. শংকরাচার্যের মতে জগৎ হলো ব্রহ্মের -
(A) পরিণাম
(B) বিবর্ত
(C) আবর্ত
(D) পরমাণু সংযোগ
উত্তর: (B) বিবর্ত
70. কোন দার্শনিকের মতে সগুণ ব্রহ্ম বা ঈশ্বরই হলেন এই জগতের কর্তা এবং উপাদান কারণ?
(A) আদি শঙ্কর
(B) আচার্য গৌড়পাদ
(C) আচার্য রামানুজ
(D) মাধবাচার্য
উত্তর : (C) আচার্য রামানুজ
71. কার দর্শন অনুসারে, জগৎ সৃষ্টির প্রক্রিয়া এবং সৃষ্ট জগৎ - দুই-ই সম্পূর্ণ সত্য?
(A) গৌড়পাদ
(B) শঙ্করাচার্য
(C) রামানুজ
(D) বাচস্পতি মিশ্র রামানুজ
উত্তর : (C) রামানুজ
72. বিবৃতি (A) : জীব স্বরূপতই ব্রহ্ম অর্থাৎ জীব ও ব্রহ্ম অভিন্ন।
কারণ (R) : মায়া বা অবিদ্যার বশে জীব নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন মনে করে।
বিকল্পসমূহ :
(A) A সত্য কিন্তু R মিথ্যা
(B) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A এবং R উভয়ই সত্য কিন্তু R সঠিক ব্যাখ্যা নয়
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর: (B) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
73. আচার্য রামানুজের মতে তত্ত্ব বা পদার্থ প্রধানত তিনটি, সেগুলি কী কী?
(A) ব্রহ্ম, জীব এবং মায়া
(B) ঈশ্বর, চিৎ (জীব) এবং অচিৎ (জগৎ)
(C) ব্রহ্ম, প্রকৃতি এবং পুরুষ
(D) ঈশ্বর, অবিদ্যা এবং জগৎ
উত্তর : (B) ঈশ্বর, চিৎ (জীব) এবং অচিৎ (জগৎ)
74. ভারতীয় দর্শন ঐতিহ্যে কোন শাস্ত্রকে 'অপৌরুষেয়' বলা হয়?
(A) শ্রীমদ্ভগবদ্গীতাকে
(B) বেদকে
(C) রামায়ণ ও মহাভারতকে
(D) ব্রহ্মসূত্র গ্রন্থকে
উত্তর : (B) বেদকে
75. শঙ্করাচার্যের মতে, মায়া আসলে ব্রহ্মের কী?
(A) স্বরূপ
(B) বিবর্ত
(C) বাস্তব পরিণাম
(D) স্বরূপ লক্ষণ
উত্তর : (B) বিবর্ত
76. কোন দর্শন সম্প্রদায়ের মতে মায়া হলো এক অনির্বচনীয় শক্তি যা ব্রহ্ম থেকে অভিন্ন?
(A) রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্ত
(B) মাধবাচার্যের দ্বৈত বেদান্ত
(C) শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত
(D) মহর্ষি জৈমিনির মীমাংসা দর্শন
উত্তর : (C) শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত
77. ব্রহ্মের 'স্বরূপ লক্ষণ' অনুসারে ব্রহ্ম প্রকৃতপক্ষে কী রূপ?
(A) জগতের উপাদান কারণ রূপ
(B) সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ
(C) সগুণ সর্বজ্ঞ ঈশ্বর রূপ
(D) কর্মফল দাতা রূপ
উত্তর : (B) সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ
78. অদ্বৈত বেদান্ত দর্শন অনুসারে 'সচ্চিদানন্দ স্বরূপ' কার প্রকৃত লক্ষণ?
(A) জগতের
(B) ঈশ্বরের
(C) জীবের
(D) ব্রহ্মের
উত্তর : (D) ব্রহ্মের
79. ভারতীয় বেদান্ত দর্শনে যথাক্রমে কে ব্রহ্মকে সগুণ এবং কে ব্রহ্মকে নির্গুণ বলেছেন?
(A) শঙ্করাচার্য ও গৌড়পাদ
(B) রামানুজ ও শঙ্করাচার্য
(C) মাধবাচার্য ও রামানুজ
(D) শঙ্করাচার্য ও রামানুজ
উত্তর : (B) রামানুজ ও শঙ্করাচার্য
80. অদ্বৈতবেদান্তীদের মতে এই মহাবিশ্বে একমাত্র পরম সত্য -
(A) জড় প্রকৃতি
(B) জীবজগৎ
(C) ব্রহ্ম
(D) বিজ্ঞানপ্রবাহ
উত্তর : (C) ব্রহ্ম
81. একই বস্তুর নিজস্ব বিভিন্ন অংশের পারস্পরিক ভেদকে বেদান্ত দর্শনে কী বলা হয়?
(A) সজাতীয় ভেদ
(B) বিজাতীয় ভেদ
(C) স্বগত ভেদ
(D) আহার্য ভেদ
উত্তর : (C) স্বগত ভেদ
82. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো :
স্তম্ভ-A স্তম্ভ-B
(i) অনির্বচনীয়ম্ (a) সত্ত্ব, রজ ও তম গুণের আধার
(ii) ত্রিগুণাত্মকম্ (b) মায়া তুচ্ছ বা অলীক নয়
(iii) সদসদ্ভ্যাম্ (c) যা বচনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না
(iv) যদকিঞ্চিদিতি (d) সৎ ও অসৎ থেকে বিলক্ষণ
বিকল্পসমূহ :
(A) i–c, ii–a, iii–d, iv–b
(B) i–a, ii–d, iii–c, iv–b
(C) i–d, ii–b, iii–a, iv–c
(D) i–b, ii–c, iii–d, iv–a
উত্তর : (A) i–c, ii–a, iii–d, iv–b
83. শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্মকে কী বলা হয়?
(A) জীবাত্মা
(B) মায়াশক্তি
(C) ঈশ্বর
(D) অব্যাকৃত
উত্তর : (C) ঈশ্বর
84. পরমার্থত ব্রহ্ম হলেন সমস্ত গুণ ও বৈশিষ্ট্য বর্জিত অর্থাৎ নির্গুণ - এই তত্ত্বটি কার?
(A) রামানুজাচার্যের
(B) শঙ্করাচার্যের
(C) মহর্ষি কণাদের
(D) মহর্ষি গৌতমের
উত্তর : (B) শঙ্করাচার্যের
85. শঙ্করাচার্যের বিখ্যাত 'মায়াবাদ' তত্ত্বটি কে যুক্তি দিয়ে খণ্ডন করেছেন?
(A) আচার্য রামানুজ
(B) আচার্য গৌড়পাদ
(C) সদানন্দ যোগীন্দ্র
(D) ধর্মরাজ অধ্বরীন্দ্র
উত্তর : (A) আচার্য রামানুজ
86. মায়াশক্তির প্রধান দুটি কার্যের মধ্যে একটি হলো 'আবরণ শক্তি' এবং অপরটি কী?
(A) অধ্যাস শক্তি
(B) বিক্ষেপ শক্তি
(C) পরিণাম শক্তি
(D) প্রকাশ শক্তি
উত্তর : (B) বিক্ষেপ শক্তি
87. বিবৃতি (A) : শঙ্করের মতে নাম-রূপাত্মক এই জগৎ মিথ্যা।
কারণ (B) : ব্রহ্মজ্ঞানের দ্বারা জগতের ব্যাবহারিক জ্ঞান বাধিত হয়।
বিকল্পসমূহ :
(A) A সত্য কিন্তু B মিথ্যা
(B) A মিথ্যা কিন্তু B সত্য
(C) A এবং B উভয় বিবৃতিই সত্য
(D) A এবং B উভয় বিবৃতিই মিথ্যা
উত্তর : (C) A এবং B উভয় বিবৃতিই সত্য
88. উপনিষদের 'তত্ত্বমসি' বাক্যে 'ত্বম্' শব্দের দ্বারা নির্দেশ করে -
(A) জীবের শুদ্ধ চৈতন্য বা জীবাত্মাকে
(B) পারমার্থিক ঈশ্বরকে
(C) মায়াশক্তিকে
(D) ভৌতিক শরীরকে
উত্তর : (A) জীবের শুদ্ধ চৈতন্য বা জীবাত্মাকে
89. কার দর্শন অনুসারে, এই জগৎ হল ব্রহ্মের পরিণাম?
(A) শঙ্করাচার্যের
(B) আচার্য রামানুজের
(C) আচার্য গৌড়পাদের
(D) বাচস্পতি মিশ্রের
উত্তর : (B) আচার্য রামানুজের
90. বেদান্ত দর্শনের 'শ্রুতিপ্রস্থান' বলতে কোনটিকে বোঝায়?
(A) শ্রীমদ্ভগবদ্গীতা
(B) ব্রহ্মসূত্র
(C) ঋগ্বেদ সংহিতা
(D) উপনিষদ
উত্তর : (D) উপনিষদ
91. বিবৃতি (A) : শংকরাচার্যের মতে মায়া অনির্বচনীয়।
বিবৃতি (B) : রামানুজ শংকরের মায়াবাদের বিরুদ্ধে সাতটি আপত্তি (সপ্ত-অনুপপত্তি) তুলেছেন।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি A সত্য, B মিথ্যা
(B) বিবৃতি A ও B উভয়ই সত্য
(C) বিবৃতি A মিথ্যা, B সত্য
(D) বিবৃতি A ও B উভয়ই মিথ্যা
উত্তর: (B) বিবৃতি A ও B উভয়ই সত্য
92. পরম ব্রহ্মের 'সৎ, চিৎ, আনন্দ' (সচ্চিদানন্দ) - এটি ব্রহ্মের কোন প্রকার লক্ষণ?
(A) তটস্থ লক্ষণ
(B) স্বরূপ লক্ষণ
(C) আগন্তুক লক্ষণ
(D) উপাধি লক্ষণ
উত্তর : (B) স্বরূপ লক্ষণ
93. আচার্য রামানুজের রচিত বেদান্ত ভাষ্যটি কী নামে পরিচিত?
(A) শারীরকভাষ্য
(B) শ্রীভাষ্য
(C) অণুভাষ্য
(D) বিজ্ঞানামৃতভাষ্য
উত্তর : (B) শ্রীভাষ্য
94. কার মতে মায়া হল ঈশ্বরের বিচিত্র সৃষ্টি ক্ষমতাসম্পন্ন এক বাস্তব শক্তি?
(A) শঙ্করাচার্যের মতে
(B) আচার্য রামানুজের মতে
(C) আচার্য গৌড়পাদের মতে
(D) মাধবাচার্যের মতে
উত্তর : (B) আচার্য রামানুজের মতে
95. অদ্বৈত বেদান্ত মতে জীব এবং ব্রহ্মের মধ্যে প্রকৃত সম্বন্ধটি কী?
(A) অত্যন্ত ভিন্ন ও স্বতন্ত্র
(B) এক ও অভিন্ন
(C) পরস্পর বিরোধী
(D) ভেদাভেদাত্মক
উত্তর : (B) এক ও অভিন্ন
96. কোন সুপ্রসিদ্ধ আচার্য বেদান্ত দর্শনকে 'সর্বদর্শন শিরোমণি' আখ্যায় ভূষিত করেছেন?
(A) শঙ্করাচার্য
(B) রামানুজাচার্য
(C) মাধবাচার্য
(D) নিম্বার্কাচার্য
উত্তর : (C) মাধবাচার্য
97. উপনিষদ ও বেদান্তের 'ব্রহ্ম আনন্দস্বরূপ'- এই কথাটির প্রকৃত তাৎপর্য কী?
(A) ব্রহ্ম জড় ও দুঃখস্বভাব নন, তিনি পরম সুখ বা আনন্দ রূপ
(B) ব্রহ্মের মধ্যে ক্ষণিক জাগতিক সুখের আধিক্য আছে
(C) ব্রহ্ম এক প্রকার মানসিক অনুভূতি মাত্র
(D) ব্রহ্মের কোনো পারমার্থিক অস্তিত্ব নেই
উত্তর : (A) ব্রহ্ম জড় ও দুঃখস্বভাব নন, তিনি পরম সুখ বা আনন্দ রূপ
98. বেদান্ত দর্শনের 'স্মৃতিপ্রস্থান' নামে কোনটি পরিচিত?
(A) ঈশ উপনিষদ
(B) শ্রীমদ্ভগবদ্গীতা
(C) মহাভারত
(D) ব্রহ্মসূত্র
উত্তর : (B) শ্রীমদ্ভগবদ্গীতা
99. বিবৃতি (A): 'ব্রহ্ম সত্য এবং তার প্রধান দুটি গুণ হলো চিৎ এবং অচিৎ'- এটি শংকরাচার্যের উক্তি।
বিবৃতি (B): 'ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম ভিন্ন'- এটি রামানুজের উক্তি।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি A সত্য, B মিথ্যা
(B) বিবৃতি A মিথ্যা, B সত্য
(C) বিবৃতি A ও B উভয়ই মিথ্যা
(D) বিবৃতি A ও B উভয়ই সত্য
উত্তর: (C) বিবৃতি A ও B উভয়ই মিথ্যা
100. অদ্বৈত বেদান্তের 'প্রতিবিম্ববাদ' তত্ত্বটির মূল কথা কী?
(A) অজ্ঞানের ওপর ব্রহ্মের প্রতিবিম্বই হল জীব
(B) ব্রহ্মের অবয়ব কেটে জীবের সৃষ্টি
(C) ব্রহ্ম ও জীব সম্পূর্ণ ভিন্ন দুটি সত্তা
(D) বুদ্ধি উপহিত চৈতন্যই হলো ঈশ্বর
উত্তর : (A) অজ্ঞানের ওপর ব্রহ্মের প্রতিবিম্বই হল জীব
101. রামানুজের দর্শন অনুসারে ব্রহ্ম কোন দুটি বিশেষণের দ্বারা বিশিষ্ট বা যুক্ত থাকেন?
(A) মায়া ও অবিদ্যা
(B) জ্ঞান ও কর্ম
(C) চিৎ ও অচিৎ
(D) আত্মা ও অন্তকরণ
উত্তর : (C) চিৎ ও অচিৎ
102. আচার্য শঙ্করের ব্রহ্মবাদকে কী নামে অভিহিত করা হয়?
(A) বিশিষ্টাদ্বৈতবাদ
(B) কেবলাদ্বৈতবাদ
(C) দ্বৈতবাদ
(D) অচিন্ত্যভেদাভেদবাদ
উত্তর : (B) কেবলাদ্বৈতবাদ
103. বেদান্তের 'তত্ত্বমসি' মহাবাক্যের অন্তর্গত 'তৎ' এবং 'ত্বম্' পদ দুটির দ্বারা বোঝায়-
(A) মায়াশক্তি ও জড় জগতকে
(B) অবিদ্যা উপহিত জীব ও তার শরীরকে
(C) শুদ্ধ চৈতন্যস্বরূপ ব্রহ্ম এবং জীবের শুদ্ধ চৈতন্যকে
(D) ঈশ্বর এবং তাঁর সৃষ্টি প্রপঞ্চকে
উত্তর : (C) শুদ্ধ চৈতন্যস্বরূপ ব্রহ্ম এবং জীবের শুদ্ধ চৈতন্যকে
104. চিৎ (চেতনা) ও অচিৎ (জড়) উপাদানকে কার মতে ব্রহ্মের দুটি বিশেষণ বলা হয়?
(A) শঙ্করাচার্যের মতে
(B) রামানুজাচার্যের মতে
(C) মাধবাচার্যের মতে
(D) নিম্বার্কের মতে
উত্তর : (B) রামানুজাচার্যের মতে
105. মায়ার __________ শক্তির সাহায্যে ব্রহ্মের আসল স্বরূপটি ঢাকা বা আবৃত থাকে।
(A) বিক্ষেপ শক্তি
(B) আবরণ শক্তি
(C) পরিণাম শক্তি
(D) অধ্যাস শক্তি
উত্তর : (B) আবরণ শক্তি
106. শঙ্করাচার্যের দর্শন অনুসারে কর্ম তিন প্রকার - প্রারব্ধ, সঞ্চিত এবং আর একটি হল -
(A) সঞ্চীয়মান কর্ম
(B) ব্যাবহারিক কর্ম
(C) কাম্য কর্ম
(D) নিত্য কর্ম
উত্তর : (A) সঞ্চীয়মান কর্ম
107. ভারতীয় দর্শনে আবরণ ও বিক্ষেপ - এই দুটি প্রধান শক্তি বা কাজ কার ওপর আরোপ করা হয়?
(A) পুরুষ
(B) ঈশ্বর
(C) মায়া
(D) জীব
উত্তর : (C) মায়া
108. বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ কেবল কোন প্রকার মুক্তি স্বীকার করেছেন?
বিকল্পসমূহ -
(A) জীবন্মুক্তি
(B) বিদেহমুক্তি
(C) জাগতিক মুক্তি
(D) সাময়িক মুক্তি
উত্তর : (B) বিদেহমুক্তি
109. ভারতীয় দর্শনে বিখ্যাত 'সত্তাত্রৈবিধ্যবাদ' (তিন প্রকার সত্তার তত্ত্ব) কোন দর্শনের সঙ্গে সংগতিপূর্ণ?
(A) রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ
(B) শঙ্করাচার্যের অদ্বৈতবাদ
(C) মাধবাচার্যের দ্বৈতবাদ
(D) নিম্বার্কের দ্বৈতাদ্বৈতবাদ
উত্তর : (B) শঙ্করাচার্যের অদ্বৈতবাদ
110. ব্রহ্ম জগতের স্রষ্টা, পালক ও সংহারক - এগুলি ব্রহ্মের কী প্রকার লক্ষণ?
(A) স্বরূপ লক্ষণ
(B) তটস্থ লক্ষণ
(C) স্বগত লক্ষণ
(D) স্বাভাবিক লক্ষণ
উত্তর : (B) তটস্থ লক্ষণ
❖ শংকরাচার্যের মতে ব্রহ্ম ও মায়া প্রশ্ন উত্তর PDF
File Details :
PDF Name : শংকরাচার্যের মতে ব্রহ্ম ও মায়া MCQ PDF
Size : 1.3 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
❖ লেখকের শেষ কথা : আজকের পর্বে দ্বাদশ শ্রেণির ৩য় সেমিস্টার দর্শনের 'শংকরাচার্যের মতে ব্রহ্ম ও মায়া' অধ্যায় থেকে 110 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ শেয়ার করা হলো। পরীক্ষায় সেরা প্রস্তুতি ও নিশ্চিত কমনের জন্য WBCHSE-এর নতুন সিলেবাস অনুযায়ী তৈরি আমাদের 'দ্বাদশ শ্রেণি ৩য় সেমিস্টার দর্শন সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। ই-বুকটি কিনতে ওয়েবসাইটের 'Menu' অপশনে ক্লিক করো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।
| আরো পড়ুন | নিচে লিঙ্ক |
|---|---|
| 1. দ্রব্য MCQ Class 12 | Click Here |
| 2. কার্যকারণ সম্বন্ধ MCQ | Click Here |
| 3. দেহ মন সমস্যা MCQ | Click Here |
| 4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 5. বেদান্তের প্রাথমিক ধারণা MCQ PDF | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
eBook Publisher & Digital Learning Platform
Copyright © WB Semester | All Rights Reserved
📩 Email: wbsemester.help@gmail.com
📞 Call & WhatsApp : 9883566115
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
eBook Publisher & Digital Learning Platform
Copyright © WB Semester | All Rights Reserved
📩 Email: wbsemester.help@gmail.com
📞 Call & WhatsApp : 9883566115

আপনার কোনো প্রশ্ন, নোটস বা সাজেশন প্রয়োজন হলে কিংবা আপনার মূল্যবান মতামত জানাতে নিচে কমেন্ট করুন। আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ !