WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ | দ্বিতীয় পর্ব | Class 12 History 4th Chapter Question Answer

0

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ

ভূ(caps)মিকা : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এর মধ্যে শুধুমাত্র 'Unit : II' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে ইতিহাস সিলেবাসের 'Unit : II'-এ থাকা দুটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় দুটি হল - চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় : ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র। তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও মজবুত করে তুলতে এই আর্টিকেলে দ্বিতীয় পর্বে চতুর্থ অধ্যায় : 'ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ' থেকে বাছাই করা আরো সেরা 100 টি অতি গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য MCQ প্রশ্নোত্তর নিচে পিডিএফ (PDF) ফাইল সহ দেওয়া হল।

বিশেষ দ্রষ্টব্য : আমাদের History Suggestion eBook(PDF)-টিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেমের নিয়ম মেনে সম্পূর্ণ সিলেবাসের প্রচুর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। পরীক্ষায় ১০০% সফল হতে এবং এই বিশেষ সাজেস্টিভ ই-বুক(PDF)টি সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো।

ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ

❖ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ

বিশেষ দ্রষ্টব্য : এই আর্টিকেলে চতুর্থ অধ্যায় : 'ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।

101. ব্রাজিলকে স্বাধীন রাষ্ট্র বলে পর্তুগাল কত সালে স্বীকৃতি দেয়?
(A) 1822 খ্রিস্টাব্দে
(B) 1825 খ্রিস্টাব্দে
(C) 1830 খ্রিস্টাব্দে
(D) 1818 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1825 খ্রিস্টাব্দে

102. কত সালে আমেরিকায় দাসপ্রথার অবসান ঘটে ?
(A) 1852 খ্রিস্টাব্দে
(B) 1870 খ্রিস্টাব্দে
(C) 1865 খ্রিস্টাব্দে
(D) 1848 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1865 খ্রিস্টাব্দে

103. ইউরোপীয়দের কাছে 'দূরপ্রাচ্য' বলতে বোঝাত -
(A) দক্ষিণ আমেরিকা
(B) মধ্য এশিয়া
(C) উত্তর আফ্রিকা
(D) চিন ও জাপান
উত্তর : (D) চিন ও জাপান

104. ভারতে এসে ভাস্কো-দা-গামা প্রথম কোন বন্দরে পদার্পণ করেন?
(A) কালিকট
(B) বোম্বাই
(C) মাদ্রাজ
(D) সুরাট
উত্তর : (A) কালিকট

105. কবে প্রথম ভাস্কো-দা-গামা ভারতে এসে পৌঁছান?
(A) 1490 খ্রিস্টাব্দে
(B) 1515 খ্রিস্টাব্দে
(C) 1605 খ্রিস্টাব্দে
(D) 1498 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1498 খ্রিস্টাব্দে

106. ‘ক’ স্তম্ভ ও ‘খ’ স্তম্ভের সঠিক মিল নির্ণয় করো -
     'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(A) লর্ড কর্নওয়ালিস (i) অধীনতামূলক মিত্রতা নীতি
(B) লর্ড ওয়েলেসলি (ii) চিরস্থায়ী বন্দোবস্ত ও সিভিল সার্ভিস
(C) লর্ড ডালহৌসি (iii) সতীদাহ প্রথা রদ
(D) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (iv) স্বত্ববিলোপ নীতি ও রেলপথের সূচনা
বিকল্পসমূহ :
(A) (A)–(ii), (B)–(i), (C)–(iv), (D)–(iii)
(B) (A)–(i), (B)–(ii), (C)–(iii), (D)–(iv)
(C) (A)–(iii), (B)–(iv), (C)–(i), (D)–(ii)
(D) (A)–(ii), (B)–(iv), (C)–(i), (D)–(iii)
উত্তর : (A) (A)–(ii), (B)–(i), (C)–(iv), (D)–(iii)

107. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক জাহাজ প্রথম কবে ভারতের বন্দরে আসে?
(A) 1608 খ্রিস্টাব্দে
(B) 1618 খ্রিস্টাব্দে
(C) 1642 খ্রিস্টাব্দে
(D) 1660 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1608 খ্রিস্টাব্দে

108. ভারতে আগত কোন ইউরোপীয় রাজদূত সম্রাট আকবরের 'দীন-ই-ইলাহি' ধর্মমত গ্রহণ করেছিলেন বলে জানা যায়?
(A) রবার্ট ক্লাইভ
(B) স্যার টমাস রো
(C) উইলিয়াম হকিন্স
(D) ফাদার মনসারেট
উত্তর : (B) স্যার টমাস রো 

109. ভারতের কোন বন্দরটি 'প্রাচ্যের ভেনিস' নামে পরিচিত ছিল?
(A) ঢাকা
(B) সুরাট
(C) কলকাতা
(D) চন্দননগর
উত্তর : (B) সুরাট

110. কলকাতায় ইংরেজদের 'ফোর্ট উইলিয়াম' দুর্গ নির্মাণের কাজ কবে শুরু হয়?
(A) 1696 খ্রিস্টাব্দে
(B) 1712 খ্রিস্টাব্দে
(C) 1650 খ্রিস্টাব্দে
(D) 1756 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1696 খ্রিস্টাব্দে

111. নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে 'আলিনগরের সন্ধি' কবে স্বাক্ষরিত হয়?
(A) 15 মে, 1755 খ্রিস্টাব্দে
(B) 23 জুন, 1757 খ্রিস্টাব্দে
(C) 12 সেপ্টেম্বর, 1758 খ্রিস্টাব্দে
(D) 9 ফেব্রুয়ারি, 1757 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 9 ফেব্রুয়ারি, 1757 খ্রিস্টাব্দে

112. বক্সারের যুদ্ধের সময় (1764) দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন?
(A) দ্বিতীয় শাহ আলম
(B) বাহাদুর শাহ জাফর
(C) মোহাম্মদ শাহ
(D) ফারুখশিয়ার
উত্তর : (A) দ্বিতীয় শাহ আলম

113. 1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিলেন?
(A) মীর কাশিম
(B) মুবারক-উদ-দৌল্লা
(C) নজম-উদ-দৌল্লা
(D) সায়ফ-উদ-দৌল্লা
উত্তর : (C) নজম-উদ-দৌল্লা

114. বাংলায় 'দ্বৈত শাসন' কবে প্রবর্তিত হয়?
(A) 1757 খ্রিস্টাব্দে
(B) 1769 খ্রিস্টাব্দে
(C) 1772 খ্রিস্টাব্দে
(D) 1765 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1765 খ্রিস্টাব্দে

115. ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1769 খ্রিস্টাব্দে
(B) 1784 খ্রিস্টাব্দে
(C) 1795 খ্রিস্টাব্দে
(D) 1802 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1784 খ্রিস্টাব্দে

116. জেমস মিলের 'History of British India' গ্রন্থটি কবে প্রকাশিত হয়?
(A) 1798 খ্রিস্টাব্দে
(B) 1817 খ্রিস্টাব্দে
(C) 1845 খ্রিস্টাব্দে
(D) 1857 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1817 খ্রিস্টাব্দে

117. 'সুরাটের সন্ধি'(1775 খ্রিস্টাব্দের) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) রঘুনাথ রাও ও ইংরেজ
(B) দ্বিতীয় বাজিরাও ও ফরাসি
(C) মাধব রাও ও ওলন্দাজ
(D) নানা ফড়নবিশ ও ইংরেজ
উত্তর : (A) রঘুনাথ রাও ও ইংরেজ

118. লর্ড ওয়েলেসলির 'অধীনতামূলক মিত্রতা নীতি' কোন মারাঠা পেশোয়া গ্রহণ করেন?
(A) প্রথম মাধব রাও
(B) দ্বিতীয় বাজিরাও
(C) সদাশিব রাও
(D) বালাজি বিশ্বনাথ
উত্তর : (B) দ্বিতীয় বাজিরাও

119. 1809 সালের অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
(A) মারাঠা ও ব্রিটিশ
(B) হায়দরাবাদের নিজাম ও ফরাসি
(C) রানি ঝিন্দন ও আফগান
(D) রণজিৎ সিং ও ইংরেজ
উত্তর : (D) রণজিৎ সিং ও ইংরেজ

120. কোন চুক্তি 'চিরস্থায়ী মিত্রতা চুক্তি' নামে পরিচিত?
(A) সুরাটের সন্ধি
(B) বেসিনের চুক্তি
(C) পুরন্দরের সন্ধি
(D) অমৃতসরের চুক্তি
উত্তর : (D) অমৃতসরের চুক্তি

❖ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ

121.  বিবৃতি ও কারণ ভিত্তিক প্রশ্ন :
বিবৃতি (A): আফ্রিকা ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত ছিল।
কারণ (R): ভৌগোলিক ও প্রাকৃতিক বাধার কারণে ইউরোপীয়দের কাছে দীর্ঘদিন অজানা ছিল।
(A) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা

122. চিনে 'ক্যান্টন বাণিজ্য প্রথা'-র অবসান ঘটেছিল কত সালে?
(A) 1858 খ্রিস্টাব্দে
(B) 1842 খ্রিস্টাব্দে
(C) 1800 খ্রিস্টাব্দে
(D) 1911 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1842 খ্রিস্টাব্দে

123. সগৌলির সন্ধির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটেছিল?
(A) ইঙ্গ-মারাঠা যুদ্ধ
(B) ইঙ্গ-নেপাল যুদ্ধ
(C) ইঙ্গ-আফগান যুদ্ধ
(D) ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ
উত্তর : (B) ইঙ্গ-নেপাল যুদ্ধ

124. 'গণ্ডামাকের সন্ধি' স্বাক্ষরিত হয়েছিল-
(A) ইংরেজ ও মারাঠা
(B) ইংরেজ ও আফগান (ইয়াকুব খান)
(C) ফরাসি ও নেপাল
(D) ইংরেজ ও ব্রহ্মদেশ
উত্তর : (B) ইংরেজ ও আফগান

125. 'স্বত্ববিলোপ নীতি' কে চালু করেন?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড মিন্টো
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড ডালহৌসি
উত্তর : (D) লর্ড ডালহৌসি

126. কত খ্রিস্টাব্দে প্রথম আফিম যুদ্ধ হয়েছিল?
(A) 1824-26 খ্রিস্টাব্দে
(B) 1839-42 খ্রিস্টাব্দে
(C) 1856-60 খ্রিস্টাব্দে
(D) 1894-95 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1839-42 খ্রিস্টাব্দে

127. 'কুয়োমিনতাং' (1912) দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) ডঃ সান ইয়াৎ-সেন
(B) ডেন জিয়াওপিং
(C) চেন তু-শিউ
(D) ইউয়ান শি-কাই
উত্তর : (A) ডঃ সান ইয়াৎ-সেন

128. তিয়েনসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1842 খ্রিস্টাব্দে
(B) 1860 খ্রিস্টাব্দে
(C) 1898 খ্রিস্টাব্দে
(D) 1858 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1858 খ্রিস্টাব্দে

129. 'যোগ্যতমের উদ্বর্তন' তত্ত্বের প্রবক্তা কে?
(A) চার্লস ডারউইন
(B) লুই পাস্তুর
(C) আলেকজান্ডার ফ্লেমিং
(D) আলফ্রেড নোবেল
উত্তর : (A) চার্লস ডারউইন

130. নিচের বিবৃতিগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো :
বিবৃতি (i) : আধুনিক পুঁজিবাদের জনক হলেন অ্যাডাম স্মিথ।
বিবৃতি (ii) : অ্যাডাম স্মিথ তাঁর ‘Wealth of Nations’ গ্রন্থে ‘মার্কেন্টাইলবাদ’ কথাটি ব্যবহার করেন।
(A) বিবৃতি (i) সত্য কিন্তু (ii) মিথ্যা
(B) বিবৃতি (ii) সত্য কিন্তু (i) মিথ্যা
(C) উভয়ই সত্য
(D) উভয়ই মিথ্যা
উত্তর : (C) উভয়ই সত্য

131. 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত 'On the Origin of Species' গ্রন্থটির রচয়িতা কে?
(A) আইজ্যাক নিউটন
(B) টমাস আলভা এডিসন
(C) চার্লস ডারউইন
(D) গ্যালিলিও গ্যালিলি
উত্তর : (C) চার্লস ডারউইন

132. স্পেন ও পর্তুগাল নিজেদের মধ্যে কোন চুক্তির মাধ্যমে  আবিষ্কৃত বিশ্বকে ভাগ করে নিয়েছিল?
(A) টরডিসিল্লাস চুক্তি
(B) ভার্সাই চুক্তি
(C) বার্লিন চুক্তি
(D) জেনোভা চুক্তি
উত্তর : (A) টরডিসিল্লাস চুক্তি

133. গোয়া, দমন, দিউ, ম্যাকাও, মালাক্কা এবং পূর্ব তিমুর - এশিয়ার এই ভূখণ্ডগুলি কাদের শাসনাধীনে ছিল?
(A) পর্তুগিজদের
(B) ব্রিটিশদের
(C) ফরাসিদের
(D) ওলন্দাজদের
উত্তর : (A) পর্তুগিজদের 

134. ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার ও মালয়- এই এশীয় অঞ্চলগুলি দীর্ঘকাল কোন শক্তির উপনিবেশ ছিল?
(A) ফরাসি শক্তি
(B) ওলন্দাজ শক্তি
(C) ব্রিটিশ শক্তি
(D) পর্তুগিজ শক্তি
উত্তর : (C) ব্রিটিশ শক্তি

135. আটলান্টিক ক্রীতদাস বাণিজ্যের প্রধান তিনটি কেন্দ্র -
(A) ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা
(B) অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ
(C) এশিয়া, ইউরোপ, আমেরিকা
(D) অ্যান্টার্কটিকা, আফ্রিকা, এশিয়া
উত্তর : (A) ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা

136. 1930 খ্রিস্টাব্দে হো চি মিন কোন বিখ্যাত রাজনৈতিক দল গঠন করেছিলেন?
(A) ভিয়েতনামী ন্যাশনালিস্ট পার্টি
(B) ইন্দোচীন কমিউনিস্ট পার্টি
(C) সোশ্যালিস্ট লিগ
(D) ভিয়েত মিন ফ্রন্ট
উত্তর : (B) ইন্দোচীন কমিউনিস্ট পার্টি

137. কোন দেশে 'নজরানা' ও 'কাও-তাও' প্রথা প্রচলিত ছিল?
(A) জাপান
(B) পারস্য
(C) ভারত
(D) চিন
উত্তর : (D) চিন

138. ভিয়েতনামের মহান নেতা হো-চি-মিন-এর প্রকৃত নাম কী ছিল?
(A) নগুয়েন গিয়াপ
(B) নগুয়েন সিন কুচ (নগুয়েন-আই-কুয়োক)
(C) বাও দাই
(D) নগুয়েন ভ্যান থিউ
উত্তর : (B) নগুয়েন সিন কুচ (নগুয়েন-আই-কুয়োক)

139. ব্রাজিলের স্বাধীনতা আন্দোলনের প্রধান স্লোগান -
(A) স্বাধীনতা অথবা মৃত্যু
(B) রুটি, জমি ও শান্তি
(C) মাতৃভূমি অথবা মৃত্যু
(D) স্বাধীনতা ও প্রগতি
উত্তর : (A) স্বাধীনতা অথবা মৃত্যু

140. কোন ইউরোপীয় দেশ আফ্রিকার কঙ্গোয় উপনিবেশ গড়ে তোলে?
(A) পর্তুগাল
(B) ফ্রান্স
(C) বেলজিয়াম
(D) জার্মানি
উত্তর : (C) বেলজিয়াম

❖ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্ন উত্তর

141. 1482 খ্রিস্টাব্দে কঙ্গো আবিষ্কার করেন কোন পর্তুগিজ নাবিক?
(A) দিয়েগো ক্যাও
(B) বার্থেলোমিউ দিয়াজ
(C) পেড্রো আলভারেজ কেব্রাল
(D) আলবুকার্ক
উত্তর : (A) দিয়েগো ক্যাও

142. 1896 সালে ইথিওপিয়া কোন যুদ্ধে ইতালিকে পরাজিত করে স্বাধীনতা রক্ষা করে?
(A) ওয়াটারলুর যুদ্ধ
(B) নীল নদের যুদ্ধ
(C) অ্যাডোয়ার যুদ্ধ
(D) সেডানের যুদ্ধ
উত্তর : (C) অ্যাডোয়ার যুদ্ধ 

143. 'নতুন বিশ্বে' প্রথম উপনিবেশ স্থাপন করে কোন দেশ?
(A) ফ্রান্স
(B) স্পেন
(C) ইংল্যান্ড
(D) পর্তুগাল
উত্তর : (B) স্পেন

144. বর্তমানে স্প্যানিশ উপনিবেশ 'লা-ইসাবেলা' কী নামে পরিচিত?
(A) কিউবা
(B) হাইতি
(C) ডোমিনিকান রিপাবলিক
(D) পুয়ের্তো রিকো
উত্তর : (C) ডোমিনিকান রিপাবলিক

145. উত্তর আমেরিকায় ইংল্যান্ডের প্রথম উপনিবেশ কোনটি?
(A) প্লাইমাউথ
(B) ম্যাসাচুসেটস
(C) জেমস্টাউন
(D) নিউ ইয়র্ক
উত্তর : (C) জেমস্টাউন

146. এশিয়ায় প্রথম ইউরোপীয় সাম্রাজ্যবাদের সূচনা করেছিল কোন দেশ?
(A) ওলন্দাজ 
(B) ইংল্যান্ড
(C) পর্তুগাল
(D) ফ্রান্স
উত্তর : (C) পর্তুগাল

147. কবে কানাডায় ফরাসি উপনিবেশবাদের প্রত্যক্ষ সূচনা হয়?
(A) 1608 খ্রিস্টাব্দে
(B) 1545 খ্রিস্টাব্দে
(C) 1632 খ্রিস্টাব্দে
(D) 1655 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1608 খ্রিস্টাব্দে

148. দক্ষিণ আমেরিকার কোন দেশে স্বাধীনতার পর দীর্ঘকাল রাজতন্ত্র টিকে ছিল?
(A) ভেনিজুয়েলা
(B) কলম্বিয়া
(C) বলিভিয়া
উত্তর : (D) ব্রাজিল

149.  কত খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
(A) 1600 খ্রিস্টাব্দে
(B) 1622 খ্রিস্টাব্দে
(C) 1664 খ্রিস্টাব্দে
(D) 1648 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1664 খ্রিস্টাব্দে

150. ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) নিনো দা কুনহা
(B) ফ্রান্সিসকো ডি আলমেইডা
(C) আলফোনসো ডি আলবুকার্ক
(D) পেড্রো আলভারেজ কেব্রাল
উত্তর : (C) আলফোনসো ডি আলবুকার্ক

151. গোয়া ________ ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল।
(A) ডেনমার্ক
(B) পর্তুগাল
(C) ইংল্যান্ড
(D) ফ্রান্স
উত্তর : (B) পর্তুগাল

152. কত খ্রিস্টাব্দে ওলন্দাজ (ডাচ) ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
(A) 1602 খ্রিস্টাব্দে
(B) 1615 খ্রিস্টাব্দে
(C) 1630 খ্রিস্টাব্দে
(D) 1655 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1602 খ্রিস্টাব্দে

153. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি (1664) কোন ফরাসি সম্রাটের আমলে গঠিত হয়?
(A) ষোড়শ লুই
(B) চতুর্দশ লুই
(C) পঞ্চদশ লুই
(D) নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর : (B) চতুর্দশ লুই

154. বিখ্যাত নাবিক ভাস্কো-দা-গামা কোন দেশের অধিবাসী ছিলেন?
(A) স্পেন
(B) পর্তুগাল
(C) ডেনমার্ক
(D) হল্যান্ড
উত্তর : (B) পর্তুগাল

155. এশিয়ার কোন ভূখণ্ডে ব্রিটিশরা প্রথম রাজনৈতিক ক্ষমতা বা আধিপত্য বিস্তার করে?
(A) বাংলা
(B) মারাঠা সাম্রাজ্য
(C) মহীশূর
(D) অযোধ্যা
উত্তর : (A) বাংলা

156. ‘ক’ স্তম্ভ ও ‘খ’ স্তম্ভের সঠিক মিল নির্ণয় করো -
   'ক' স্তম্ভ                    'খ' স্তম্ভ
(A) উত্তমাশা অন্তরীপ আবিষ্কার (i) ক্রিস্টোফার কলম্বাস
(B) আমেরিকা মহাদেশে আগমন (ii) ফার্দিনান্দ ম্যাগেলান
(C) ভারতে সমুদ্রপথ আবিষ্কার (iii) বার্থেলোমিউ দিয়াজ
(D) প্রথম পৃথিবী প্রদক্ষিণ (iv) ভাস্কো-দা-গামা
বিকল্পসমূহ :
(A) (A)–(iii), (B)–(i), (C)–(iv), (D)–(ii)
(B) (A)–(i), (B)–(ii), (C)–(iii), (D)–(iv)
(C) (A)–(iv), (B)–(iii), (C)–(ii), (D)–(i)
(D) (A)–(ii), (B)–(iv), (C)–(i), (D)–(iii)
উত্তর : (A) (A)–(iii), (B)–(i), (C)–(iv), (D)–(ii)

157. মুঘল সম্রাট জাহাঙ্গীর কোন ইংরেজ দূতকে 'ইংলিশ খাঁ' উপাধি দিয়েছিলেন?
(A) স্যার টমাস রো
(B) উইলিয়াম হকিন্স
(C) জব চার্নক
(D) কপ্টেন উইলিয়াম উইলসন
উত্তর : (B) উইলিয়াম হকিন্স

158. কোন মুঘল সম্রাট ইংরেজ কোম্পানিকে সুরাটে বাণিজ্যকুঠি গড়ার আদেশ দেন?
(A) শাহজাহান
(B) জাহাঙ্গীর
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
উত্তর : (B) জাহাঙ্গীর

159. ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই প্রথম কোথায় শুরু হয়েছিল?
(A) কর্ণাটক (দাক্ষিণাত্য)
(B) বাংলা
(C) মহীশূর
(D) মারাঠা অঞ্চল
উত্তর : (A) কর্ণাটক

160. ইংরেজদের প্রথম বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি বাংলার কোন মুঘল সুবেদার দেন?
(A) শাহ সুজা
(B) মীর জুমলা
(C) শায়েস্তা খান
(D) মুর্শিদকুলি খান
উত্তর : (A) শাহ সুজা

❖ দ্বাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় সেমিস্টার চতুর্থ অধ্যায় mcq

161. কোন যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ রাজনৈতিক আধিপত্যের সূচনা হয়েছিল ?
(A) বিদারার যুদ্ধ
(B) বক্সারের যুদ্ধ
(C) পলাশির যুদ্ধ
(D) বন্দিবাসের যুদ্ধ
উত্তর : (C) পলাশির যুদ্ধ

162. বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন?
(A) মীর কাশিম
(B) নবাব আলিবর্দী খান
(C) সিরাজউদ্দৌলা
(D) মীর জাফর
উত্তর : (A) মীরকাশিম

163. 'দেওয়ানি' শব্দের অর্থ কী?
(A) সামরিক শাসন
(B) রাজস্ব আদায়ের অধিকার
(C) বিচারবিভাগীয় ক্ষমতা
(D) আইন প্রণয়ন
উত্তর : (B) রাজস্ব আদায়ের অধিকার

164. বাংলায় 'দ্বৈত শাসন'-এর প্রবর্তক কে ছিলেন?
(A) রবার্ট ক্লাইভ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কর্নওয়ালিস
(D) ভ্যান্সিটার্ট
উত্তর : (A) রবার্ট ক্লাইভ

165. ইংরেজরা মুঘল সম্রাটের সাথে কোন সন্ধির মাধ্যমে দেওয়ানি অধিকার (1765) লাভ করে?
(A) আলিনগরের সন্ধি
(B) এলাহাবাদের দ্বিতীয় সন্ধি
(C) মাদ্রাজের সন্ধি
(D) সলবাইয়ের সন্ধি
উত্তর : (B) এলাহাবাদের দ্বিতীয় সন্ধি

166. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল?
(A) 1757 খ্রিস্টাব্দে
(B) 1765 খ্রিস্টাব্দে
(C) 1770 খ্রিস্টাব্দে
(D) 1793 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1770 খ্রিস্টাব্দে

167. বাংলার শেষ নবাব কে ছিলেন?
(A) মুবারক-উদ-দৌল্লা
(B) নজম-উদ-দৌল্লা
(C) মীর কাশিম
(D) মীর জাফর
উত্তর : (A) মুবারক-উদ-দৌল্লা

168. ওয়াদিয়ার রাজবংশ ভারতের কোন অঞ্চলে রাজত্ব করত?
(A) হায়দ্রাবাদ
(B) মহীশূর
(C) পাঞ্জাব
(D) অযোধ্যা
উত্তর : (B) মহীশূর

169. কোন সন্ধিকে টিপু সুলতানের পতনের পূর্বাভাস বলা হয়?
(A) বেসিনের সন্ধি
(B) শ্রীরঙ্গপত্তমের সন্ধি
(C) লাহোরের সন্ধি
(D) ম্যাঙ্গালোরের সন্ধি
উত্তর : (B) শ্রীরঙ্গপত্তমের সন্ধি

170. মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতে ইংরেজদের প্রধান প্রতিদ্বন্দ্বী কারা ছিল?
(A) ওলন্দাজ শক্তি
(B) মহীশূর রাজ্য
(C) শিখ রাজশক্তি
(D) মারাঠা শক্তি
উত্তর : (D) মারাঠা শক্তি

171. কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে পেশোয়া পদ বিলুপ্ত করে তাঁর প্রদেশ দখল করা হয়?
(A) লর্ড হেস্টিংস
(B) লর্ড ওয়েলেসলি
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড মিন্টো
উত্তর : (A) লর্ড হেস্টিংস

172. উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী মূলত কী নামে পরিচিত ছিল?
(A) ভিয়েত মিন
(B) ভিয়েত মিন
(C) খেমার রুজ
(D) রেড আর্মি
উত্তর : (A) ভিয়েত মিন

173. অধীনতামূলক মিত্রতা নীতির শর্তগুলি সম্পর্কে (True/False) নির্ণয় করো:
(i) কোম্পানি দেশীয় রাজ্যকে রক্ষা করবে
(ii) রাজ্যে ইংরেজ সেনা থাকবে ও তার খরচ রাজ্য দেবে
(iii) দরবারে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবেন
(iv) কোম্পানির অনুমতি ছাড়া অন্য শক্তির সাথে চুক্তি/যুদ্ধ করা যাবে না
বিকল্পসমূহ :
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
উত্তর : (D) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য

174. নিচের সন্ধিগুলিকে প্রাচীন থেকে নবীন ক্রমে সাজাও:
(i) শ্রীরঙ্গপত্তমের সন্ধি 
(ii) লাহোরের সন্ধি 
(iii) বেসিনের সন্ধি 
(iv) এলাহাবাদের সন্ধি 
বিকল্পসমূহ :
(A) (iv) → (i) → (iii) → (ii)
(B) (i) → (iv) → (iii) → (ii)
(C) (iv) → (iii) → (i) → (ii)
(D) (i) → (iii) → (iv) → (ii)
উত্তর : (A) (iv) → (i) → (iii) → (ii) 

175. পেরুর বিখ্যাত 'ইনকা সভ্যতা' কার আক্রমণে ধ্বংস হয়?
(A) ফ্রান্সিসকো পিজারো
(B) হার্নান্দো কোর্তেস
(C) ভাস্কো নুনেস দে বালবোয়া
(D) স্যামুয়েল ডি চ্যামপ্লেইন
উত্তর : (A) ফ্রান্সিসকো পিজারো

176. নতুন বিশ্বে স্পেনীয়দের প্রবর্তিত বাধ্যতামূলক ও শোষণমূলক শ্রমব্যবস্থাটি কী ছিল?
(A) সার্ফডম
(B) পিয়োনেজ প্রথা
(C) প্ল্যান্টেশন প্রথা
(D) এঙ্কোমিয়েন্দা প্রথা
উত্তর : (D) এঙ্কোমিয়েন্দা প্রথা

177. মার্কেন্টাইল পুঁজিকে শিল্প পুঁজিতে রূপান্তরিত করতে কোন বিপ্লব প্রধান ভূমিকা নেয়?
(A) ফরাসি বিপ্লব
(B) শিল্প বিপ্লব
(C) রুশ বিপ্লব
(D) গৌরবময় বিপ্লব
উত্তর : (B) শিল্প বিপ্লব

178. মার্কেন্টাইল অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
(A) সোনা ও রুপোর সঞ্চয় বৃদ্ধি করা
(B) কৃষিকার্যে অবাধ ছাড় দেওয়া
(C) ব্যক্তিগত ব্যবসার সম্পূর্ণ স্বাধীনতা
(D) কাগজের মুদ্রার ব্যাপক প্রচলন
উত্তর : (A) সোনা ও রুপোর সঞ্চয় বৃদ্ধি করা

179. ক্রিস্টোফার কলম্বাস কত খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেন?
(A) 1492 খ্রিস্টাব্দে
(B) 1505 খ্রিস্টাব্দে
(C) 1488 খ্রিস্টাব্দে
(D) 1512 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1492 খ্রিস্টাব্দে

180. কলম্বাসের আবিষ্কৃত ভূখণ্ডটিকে 'নতুন বিশ্ব' নামকরণ কে করেন?
(A) আমেরিগো ভেসপুচি
(B) স্যার ওয়াল্টার র‍্যালে
(C) পেড্রো আলভারেজ কেব্রাল
(D) স্যার হামফ্রে গিলবার্ট
উত্তর : (A) আমেরিগো ভেসপুচি

❖ ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার

181. মার্কেন্টাইল অর্থনীতির মূল লক্ষ্য কী ছিল?
(A) জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন
(B) আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় সম্পদ বৃদ্ধি
(C) ব্যাঙ্কিং ব্যবস্থার সম্পূর্ণ রাষ্ট্রীয়করণ
(D) বহুজাতিক পুঁজির বিকাশ ঘটানো
উত্তর : (B) আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় সম্পদ বৃদ্ধি

182. ব্রাজিল কত সালে পর্তুগালের থেকে স্বাধীনতা ঘোষণা করে?
(A) 1810 খ্রিস্টাব্দে
(B) 1835 খ্রিস্টাব্দে
(C) 1854 খ্রিস্টাব্দে
(D) 1822 খ্রিস্টাব্দে
উত্তর : (D) 1822 খ্রিস্টাব্দে

183. কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র (USA) গঠিত হয়?
(A) 1776 খ্রিস্টাব্দে
(B) 1492 খ্রিস্টাব্দে
(C) 1607 খ্রিস্টাব্দে
(D) 1795 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1776 খ্রিস্টাব্দে

184. আমেরিকা আনুষ্ঠানিকভাবে কবে স্বাধীনতা লাভ করে?
(A) 1763 খ্রিস্টাব্দে
(B) 1783 খ্রিস্টাব্দে
(C) 1776 খ্রিস্টাব্দে
(D) 1620 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1783 খ্রিস্টাব্দে

185. গোয়ায় প্রথম সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কোন পর্তুগিজ গভর্নর?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) আলফোনসো ডি আলবুকার্ক
(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(D) ফ্রান্সিসকো ডি আলমেইডা
উত্তর : (B) আলফোনসো ডি আলবুকার্ক

186. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?
(A) ফ্রান্সে
(B) রাশিয়ায়
(C) জার্মানিতে
(D) ইংল্যান্ডে
উত্তর : (D) ইংল্যান্ডে

187. জাপানের 'বদ্ধদ্বার নীতি' কোন মার্কিন নৌ-সেনাপতি ভাঙতে বাধ্য করেন?
(A) টাউনসেন্ড হ্যারিস
(B) অ্যাডমিরাল নেলসন
(C) জেনারেল ম্যাকআর্থার
(D) কমোডোর ম্যাথু পেরি
উত্তর : (D) কমোডোর ম্যাথু পেরি 

188. স্বাধীন ভারতের কোথায় ফরাসি সংস্কৃতির প্রধান নিদর্শন আজও দেখা যায়?
(A) চন্দননগর
(B) পুদুচেরি (পন্ডিচেরী)
(C) দমন ও দিউ
(D) কোচিন
উত্তর : (B) পুদুচেরি (পন্ডিচেরী)

189. স্বাধীন ভারতের কোন অঞ্চলে পর্তুগিজ সংস্কৃতির প্রভাব সবচেয়ে স্পষ্ট?
(A) কারাইকাল
(B) গোয়া
(C) মাহে
(D) সুরাট
উত্তর : (B) গোয়া

190. নানকিং-এর সন্ধির দুটি শর্ত হল -
(i) ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও ও নিংগপো - এই পাঁচটি বন্দর ইউরোপীয়দের জন্য খুলে দেওয়া হয়।
(ii) বিদেশি বণিকদের অতিরাষ্ট্রিক অধিকার দেওয়া হয়।
(iii) চিনের উত্তরাংশে রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা।
(iv) হংকং ইংরেজদের হাতে তুলে দেওয়া।
বিকল্পসমূহ :
(A) ii, iii সঠিক এবং i, iv ভুল
(B) i, iv সঠিক এবং ii, iii ভুল
(C) i, iii সঠিক এবং ii, iv ভুল
(D) iii, iv সঠিক এবং i, ii ভুল
উত্তর : (B) i, iv সঠিক এবং ii, iii ভুল 

191. ভারতে প্রথম বাণিজ্যকুঠি স্থাপন করেছিল কোন ইউরোপীয় শক্তি?
(A) ডেনমার্ক (ডেন)
(B) পর্তুগাল
(C) জার্মানি
(D) ইংল্যান্ড
উত্তর : (B) পর্তুগাল

192. 'মহারাষ্ট্রের মেকিয়াভেলি' নামে কে পরিচিত?
(A) প্রথম বাজিরাও
(B) রঘুনাথ রাও
(C) মহাদজী সিন্ধিয়া
(D) নানা ফড়নবিশ
উত্তর : (D) নানা ফড়নবিশ

193. 'জার্নাল অফ দ্য ফার্স্ট ভয়েজ' গ্রন্থটিতে কোন নাবিকের ভারত অভিযানের বিবরণ রয়েছে?
(A) ভাস্কো-দা-গামা
(B) মার্কো পোলো
(C) ইবন বতুতা
(D) স্যার থমাস রো
উত্তর : (A) ভাস্কো-দা-গামা

194. ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন কে?
(A) ক্রিস্টোফার কলম্বাস
(B) আমেরিগো ভেসপুচি
(C) ভাস্কো-দা-গামা
(D) ফার্দিনান্দ ম্যাগেলান
উত্তর : (C) ভাস্কো-দা-গামা

195.  নীচের কোন গ্রন্থে ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কারের প্রত্যক্ষ বিবরণ পাওয়া যায়?
(A) আকবরনামা
(B) সি-ইউ-কি
(C) জার্নাল অফ দ্য ফার্স্ট ভয়েজ
(D) তাহকিক-ই-হিন্দ
উত্তর : (C) জার্নাল অফ দ্য ফার্স্ট ভয়েজ

196. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানি এলিজাবেথের কাছ থেকে কবে প্রাচ্যে বাণিজ্যের সনদ লাভ করে?
(A) 1526 খ্রিস্টাব্দে
(B) 1639 খ্রিস্টাব্দে
(C) 1600 খ্রিস্টাব্দে
(D) 1665 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1600 খ্রিস্টাব্দে

197. স্যার টমাস রো কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন?
(A) 1608 খ্রিস্টাব্দে
(B) 1615 খ্রিস্টাব্দে
(C) 1639 খ্রিস্টাব্দে
(D) 1650 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1615 খ্রিস্টাব্দে

198. কোন মুঘল সম্রাটের দরবারে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত উইলিয়াম হকিন্স এসেছিলেন?
(A) আকবর
(B) শাহজাহান
(C) ঔরঙ্গজেব
(D) জাহাঙ্গীর
উত্তর : (D) জাহাঙ্গীর

199. কার নির্দেশে বাংলার হুগলি থেকে পর্তুগিজদের বিতাড়িত করা হয়?
(A) সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান
(B) সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান
(C) সম্রাট আকবরের নির্দেশে মানসিংহ
(D) নবাব আলিবর্দী খানের নির্দেশে মীরজাফর
উত্তর : (A) সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান

200. নিচের বিবৃতি ও কারণটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A) : ইউরোপীয় অভিযাত্রীদের কাছে আমেরিকা মহাদেশ 'নতুন বিশ্ব' নামে পরিচিত ছিল।
কারণ (R): ভৌগোলিক আবিষ্কারের যুগে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের বাইরে এটি ছিল ইউরোপীয়দের কাছে সম্পূর্ণ অজানা এক ভূখণ্ড।
বিকল্পসমূহ:
(A) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল।
(B) (A) কারণ (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A) সঠিক ব্যাখ্যা।
(C) (A) এবং (R) উভয়ই সঠিক, কিন্তু (R) হলো (A) সঠিক ব্যাখ্যা নয়।
(D) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক।
উত্তর : (B) (A) এবং (R) উভয়ই সঠিক এবং (R) হলো (A) সঠিক ব্যাখ্যা।

❖ class 12 history chapter 4 west bengal board

File Details :
PDF Name : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : কিছুক্ষণ পর PDF দেওয়া হবে।

❖ লেখকের শেষ কথা : এই দ্বিতীয় পর্বে চতুর্থ অধ্যায় : 'ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ' থেকে 100 টি বাছাই করা MCQ শেয়ার করলাম। তবে পরীক্ষার নিখুঁত প্রস্তুতি এবং ফাইনালে নিশ্চিতভাবে বেশি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই স্পেশাল ই-বুকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ই-বুকটি কিনতে তোমরা আমাদের ওয়েবসাইটের উপরে থাকা 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. বাহমনি সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
2. সাংস্কৃতিক সমন্বয় MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
3. বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDFClick Here
Regards,
WB Semester Team 
Registered under MSME (Udyam), Govt. of India 
Educational eBook Publisher & Digital Learning Platform 
Copyright © WB Semester | All Rights Reserved 
📩 Email: wbsemester.help@gmail.com 
📞 Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.