WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র MCQ প্রশ্নোত্তর PDF | প্রথম পর্ব | Class 12 3rd Semester History Chapter 5 MCQ Question

0

ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র  MCQ

ভূ(caps)মিকা : উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা মোট 40 নম্বরের হবে। এর মধ্যে শুধুমাত্র 'Unit : II' থেকেই 20টি MCQ প্রশ্ন আসবে, যার মোট মান 20 নম্বর। পরীক্ষায় এই পুরো 20 নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে ইতিহাস সিলেবাসের 'Unit : II'-এ থাকা দুটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে। অধ্যায় দুটি হল - চতুর্থ অধ্যায় : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় : ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র। তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ ও মজবুত করে তুলতে এই আর্টিকেলে পঞ্চম অধ্যায় : 'ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র' থেকে বাছাই করা সেরা 100 টি অতি গুরুত্বপূর্ণ ও কমনযোগ্য MCQ প্রশ্নোত্তর নিচে পিডিএফ (PDF) ফাইল সহ দেওয়া হল।

বিশেষ দ্রষ্টব্য : আমাদের History Suggestion eBook(PDF)-টিতে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নতুন সেমিস্টার সিস্টেমের নিয়ম মেনে সম্পূর্ণ সিলেবাসের প্রচুর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। পরীক্ষায় ১০০% সফল হতে এবং এই বিশেষ সাজেস্টিভ ই-বুক(PDF)টি সংগ্রহ করতে চাইলে এখনই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো।

ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র MCQ

❖ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র MCQ

বিশেষ দ্রষ্টব্য : এখানে পঞ্চম অধ্যায় : 'ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ-গুলি আগে এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচের দিকে রাখা হয়েছে, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়।

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. কলকাতার 'ফোর্ট উইলিয়াম কলেজ' কে প্রতিষ্ঠা করেন?
(A) লর্ড ওয়েলেসলি
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (A) লর্ড ওয়েলেসলি

2. ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
(A) 1775 খ্রিস্টাব্দে
(B) 1800 খ্রিস্টাব্দে
(C) 1856 খ্রিস্টাব্দে
(D) 1815 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1800 খ্রিস্টাব্দে

3. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে নিযুক্ত হন?
(A) লর্ড কার্জন
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ক্যানিং
(D) ওয়ারেন হেস্টিংস
উত্তর : (D) ওয়ারেন হেস্টিংস

4. কাকে 'ভারতীয় সিভিল সার্ভিসের জনক' বলা হয়?
(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) লর্ড কর্নওয়ালিস
(C) লর্ড ডাফরিন
(D) লর্ড বেন্টিঙ্ক
উত্তর : (B) লর্ড কর্নওয়ালিস

5. 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠা করেন-
(A) স্যার উইলিয়াম জোন্স
(B) লর্ড মেকলে
(C) ডেভিড হেয়ার
(D) উইলিয়াম কেরি
উত্তর : (A) স্যার উইলিয়াম জোন্স

6. কলকাতায় কত খ্রিস্টাব্দে 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠিত হয়?
(A) 1784 খ্রিস্টাব্দে
(B) 1818 খ্রিস্টাব্দে
(C) 1757 খ্রিস্টাব্দে
(D) 1835 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1784 খ্রিস্টাব্দে

7. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
(A) আধুনিক ইংরেজি শিক্ষার প্রসার
(B) প্রাচ্য বিদ্যাচর্চা ও গবেষণা
(C) ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানের উন্নতি
(D) চায়ের বাণিজ্যিক চাষ শুরু করা
উত্তর : (B) প্রাচ্য বিদ্যাচর্চা ও গবেষণা

8. প্রথম সনদ আইন বা চার্টার অ্যাক্ট _______ খ্রিস্টাব্দে পাস হয়েছিল।
(A) 1813 খ্রিস্টাব্দে
(B) 1793 খ্রিস্টাব্দে
(C) 1833 খ্রিস্টাব্দে
(D) 1773 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1793 খ্রিস্টাব্দে

9. রায়তওয়ারি বন্দোবস্ত (1820 খ্রিস্টাব্দ) কোন অঞ্চলে প্রবর্তিত হয়েছিল?
(A) পাঞ্জাব
(B) দক্ষিণ ভারত
(C) বিহার
(D) বাংলা
উত্তর : (B) দক্ষিণ ভারত

10.  কত খ্রিস্টাব্দে 'পিটের ভারত শাসন আইন' পাস হয়েছিল?
(A) 1773 খ্রিস্টাব্দে
(B) 1793 খ্রিস্টাব্দে
(C) 1784 খ্রিস্টাব্দে
(D) 1813 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1784 খ্রিস্টাব্দে

11. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও : 
' ক' স্তম্ভ (বন্দোবস্ত)     'খ' স্তম্ভ (সাল)
(A) পাঁচসালা বন্দোবস্ত (i) 1790 খ্রিস্টাব্দ
(B) একসালা বন্দোবস্ত (ii) 1793 খ্রিস্টাব্দ
(C) দশসালা বন্দোবস্ত (iii) 1772 খ্রিস্টাব্দ
(D) চিরস্থায়ী বন্দোবস্ত (iv) 1777 খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ:
(A) (A)-(iii), (B)-(iv), (C)-(i), (D)-(ii)
(B) (A)-(iv), (B)-(iii), (C)-(ii), (D)-(i)
(C) (A)-(ii), (B)-(i), (C)-(iv), (D)-(iii)
(D) (A)-(iii), (B)-(i), (C)-(ii), (D)-(iv)
উত্তর : (A)-(iii), (B)-(iv), (C)-(i), (D)-(ii)

12. ব্রিটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' কবে পাস হয়েছিল?
(A) 2 August, 1858 খ্রিস্টাব্দে
(B) 23 June, 1757 খ্রিস্টাব্দে
(C) 15 August, 1947 খ্রিস্টাব্দে
(D) 26 January, 1950 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 2 August, 1858 খ্রিস্টাব্দে

13. ছিয়াত্তরের মন্বন্তরের (1770 খ্রিঃ) সময় বাংলার গভর্নর ছিলেন -
(A) রবার্ট ক্লাইভ
(B) জন শোর
(C) জন কার্টিয়ার
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (C) জন কার্টিয়ার

14. লর্ড ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে 'ভ্রাম্যমাণ কমিটি' গঠন করেন?
(A) 1770 খ্রিস্টাব্দে
(B) 1793 খ্রিস্টাব্দে
(C) 1772 খ্রিস্টাব্দে
(D) 1856 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1772 খ্রিস্টাব্দে

15. কলকাতায় কত খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়?
(A) 1774 খ্রিস্টাব্দে
(B) 1757 খ্রিস্টাব্দে
(C) 1824 খ্রিস্টাব্দে
(D) 1793 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1774 খ্রিস্টাব্দে

16. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
(A) লর্ড মেকলে
(B) ডেভিড হেয়ার
(C) স্যার এলিজা ইম্পে
(D) উইলিয়াম কেরি
উত্তর : (C) স্যার এলিজা ইম্পে

17. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে 'ইন্ডিয়ান পিনাল কোড' সংকলিত হয়?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(C) লর্ড কার্জন
(D) লর্ড ডালহৌসি
উত্তর : (B) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 

18. 'রেগুলেটিং অ্যাক্ট' কবে পাস হয়?
(A) 1757 খ্রিস্টাব্দে
(B) 1773 খ্রিস্টাব্দে
(C) 1858 খ্রিস্টাব্দে
(D) 1813 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1773 খ্রিস্টাব্দে

19. কত খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়?
(A) 1820 খ্রিস্টাব্দে
(B) 1793 খ্রিস্টাব্দে
(C) 1822 খ্রিস্টাব্দে
(D) 1856 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1820 খ্রিস্টাব্দে

❖ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র Class 12

20. কত খ্রিস্টাব্দে 'ইন্ডিয়ান সিভিল সার্ভিস কমিশন' গঠিত হয়েছিল?
(A) 1854 খ্রিস্টাব্দে
(B) 1885 খ্রিস্টাব্দে
(C) 1911 খ্রিস্টাব্দে
(D) 1863 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1854 খ্রিস্টাব্দে

21. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী  ব্রিটিশ পার্লামেন্টে ভারতশাসন আইন পাশ করেন ?
(A) উইনস্টন চার্চিল
(B) ক্লিমেন্ট এটলি
(C) লর্ড পামারস্টন
(D) রবার্ট ওয়ালপোল
উত্তর : (C) লর্ড পামারস্টন

22. কত খ্রিস্টাব্দে পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তিত হয়?
(A) 1772 খ্রিস্টাব্দে
(B) 1793 খ্রিস্টাব্দে
(C) 1813 খ্রিস্টাব্দে
(D) 1757 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1772 খ্রিস্টাব্দে

23. ভারতের কোন রাজ্যে প্রথম রেলপথ স্থাপিত ও ট্রেন চলাচল শুরু হয়েছিল?
(A) পশ্চিমবঙ্গ
(B) গুজরাট
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র
উত্তর : (D) মহারাষ্ট্র

24. কাকে ভারতের 'আধুনিক পুলিশ ব্যবস্থার জনক' বলা হয়?
(A) লর্ড বেন্টিঙ্ক
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কর্নওয়ালিস
(D) লর্ড কার্জন
উত্তর : (C) লর্ড কর্নওয়ালিস

25. কত খ্রিস্টাব্দে 'কর্নওয়ালিস কোড' প্রবর্তিত হয়?
(A) 1773 খ্রিস্টাব্দে
(B) 1813 খ্রিস্টাব্দে
(C) 1793 খ্রিস্টাব্দে
(D) 1835 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1793 খ্রিস্টাব্দে

26. ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক ব্যবস্থা কয়টি প্রধান স্তম্ভের ওপর গড়ে উঠেছিল?
(A) দুটি
(B) তিনটি
(C) পাঁচটি
(D) চারটি
উত্তর : (D) চারটি

27. 'পলাশি লুণ্ঠন' কথাটি প্রথম _________ ব্যবহার বা প্রবর্তন করেন।
(A) লর্ড ক্লাইভ
(B) ব্রুকস অ্যাডামস
(C) জওহরলাল নেহেরু
(D) অমলেশ ত্রিপাঠী
উত্তর : (B) ব্রুকস অ্যাডামস

28. কোন আইনের দ্বারা 'ভাইসরয়' পদের সৃষ্টি হয়েছিল?
(A) 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট
(B) 1813 সালের চার্টার অ্যাক্ট
(C) 1858 সালের ভারত শাসন আইন
(D) 1784 সালের পিটের ভারত শাসন আইন
উত্তর : (C) 1858 সালের ভারত শাসন আইন

29. ঘটনাগুলো সময়ের ক্রমানুসারে সাজাই :
(i) ওয়ারেন হেস্টিংস কর্তৃক পাঁচসালা বন্দোবস্ত প্রবর্তন
(ii) হেস্টিংস কর্তৃক পাঁচসালা বন্দোবস্তের ত্রুটি দূর করতে একসালা বন্দোবস্ত চালু
(iii) লর্ড কর্নওয়ালিস কর্তৃক দশসালা বন্দোবস্ত প্রবর্তন
(iv) দশসালা বন্দোবস্তের পরিবর্তে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা
বিকল্পসমূহ:
(A) (i) → (ii) → (iii) → (iv)
(B) (ii) → (i) → (iv) → (iii)
(C) (i) → (iii) → (ii) → (iv)
(D) (iv) → (iii) → (ii) → (i)
উত্তর : (A) (i) → (ii) → (iii) → (iv)

30. পশ্চিমবঙ্গের বা ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়েছিল?
(A) হুগলির শ্রীরামপুর
(B) হুগলির চুঁচুড়া
(C) হুগলির রিষড়া
(D) হুগলির চন্দননগর
উত্তর : (C) হুগলির রিষড়া

31. ব্রিটিশ আমলে 'বোর্ড অফ রেভিনিউ' কে গঠন করেন?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড কার্জন
(D) লর্ড ডালহৌসি
উত্তর : (C) ওয়ারেন হেস্টিংস

32. 'Essays on Indian Economics' গ্রন্থটি কার রচনা?
(A) এম. জি. রানাডে
(B) জওহরলাল নেহেরু
(C) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(D) মহাত্মা গান্ধী
উত্তর : (A) এম. জি. রানাডে

33. কোন আইনের দ্বারা ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির অধীনে আসে?
(A) 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট
(B) 1858 সালের ভারত শাসন আইন
(C) 1813 সালের চার্টার অ্যাক্ট
(D) 1784 সালের পিটের ভারত শাসন আইন
উত্তর : (B) 1858 সালের ভারত শাসন আইন

34. ব্রিটিশ ভারতের প্রথম লিখিত আইন কোনটি ছিল?
(A) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট
(B) মরলে-মিন্টো সংস্কার আইন
(C) রাওলাট আইন
(D) 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
উত্তর : (A) 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট

35. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট ভারতে কার শাসনকালে তৈরি হয়েছিল?
(A) ওয়ারেন হেস্টিংসের আমলে
(B) লর্ড কার্জনের আমলে
(C) লর্ড ডালহৌসির আমলে
(D) লর্ড ওয়েলেসলির আমলে
উত্তর : (A) ওয়ারেন হেস্টিংসের আমলে

36. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট কোথায় পাস করা হয়েছিল?
(A) ব্রিটিশ পার্লামেন্টে
(B) কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে
(C) দিল্লির মুঘল রাজদরবারে
(D) ফরাসি জাতীয় সভায়
উত্তর : (A) ব্রিটিশ পার্লামেন্টে

37. তরুণ ব্রিটিশ সিভিলিয়ানদের ভারতে প্রশিক্ষণের ব্যবস্থা কে করেছিলেন?
(A) লর্ড কার্জন
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ওয়েলেসলি
(D) লর্ড ক্যানিং
উত্তর : (C) লর্ড ওয়েলেসলি

38. লর্ড কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে ভারতে সুসংগঠিত সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন?
(A) 1757 খ্রিস্টাব্দে
(B) 1813 খ্রিস্টাব্দে
(C) 1793 খ্রিস্টাব্দে
(D) 1858 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1793 খ্রিস্টাব্দে

39. ভারতের প্রথম ব্রিটিশ 'ভাইসরয়' হিসেবে কে দায়িত্বভার গ্রহণ করেন?
(A) লর্ড ডালহৌসি
(B) লর্ড কার্জন
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড ওয়েলেসলি
উত্তর : (C) লর্ড ক্যানিং

40. কোন চার্টার আইনের মাধ্যমে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্য অধিকারের অবসান ঘটে?
(A) 1793-এর সনদ আইন
(B) 1833-এর সনদ আইন
(C) 1853-এর সনদ আইন
(D) 1813-এর সনদ আইন
উত্তর : (D) 1813-এর সনদ আইন

❖ ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র Class 12 MCQ

41. ব্রিটিশ শাসনকালে ভারতে মোট কয়টি 'সনদ আইন' পাস হয়েছিল?
(A) দুটি
(B) তিনটি
(C) পাঁচটি
(D) চারটি
উত্তর : (D) চারটি 

42. ব্রিটিশ ভারতের 'সনদ আইন' গুলি অন্য ________ নামে পরিচিত।
(A) চার্টার অ্যাক্ট
(B) রেগুলেটিং অ্যাক্ট
(C) পিটের ভারত শাসন আইন
(D) রাওলাট অ্যাক্ট
উত্তর : (A) চার্টার অ্যাক্ট

43. কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সম্পূর্ণ অবসান ঘটে?
(A) 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
(B) 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন
(C) 1833 খ্রিস্টাব্দের সনদ আইন
(D) 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন
উত্তর : (A) 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন

44. 'ইন্ডিয়ান পিনাল কোড' বা ভারতীয় দণ্ডবিধির খসড়া কে তৈরি করেছিলেন?
(A) ডেভিড হেয়ার
(B) উইলিয়াম জোনস
(C) টমাস ব্যাবিংটন মেকলে
(D) জন শোর
উত্তর : (C) টমাস ব্যাবিংটন মেকলে

45. কোন সনদ আইনে প্রথমবার ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক সরকারি অর্থ বরাদ্দের কথা বলা হয়?
(A) 1813-এর সনদ আইন
(B) 1793-এর সনদ আইন
(C) 1833-এর সনদ আইন
(D) 1853-এর সনদ আইন
উত্তর : (A) 1813-এর সনদ আইন

46. কোন আইনের দ্বারা কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপনের নির্দেশ দেওয়া হয়?
(A) পিটের ভারত শাসন আইন
(B) 1813 সালের চার্টার অ্যাক্ট
(C) রেগুলেটিং অ্যাক্ট
(D) রাওলাট অ্যাক্ট
উত্তর : (C) রেগুলেটিং অ্যাক্ট

47. ভারতের কোন গভর্নর জেনারেলের উদ্যোগে প্রথম 'হিন্দু আইনবিধি' সংকলিত হয়?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড বেন্টিঙ্ক
(C) লর্ড রিপন
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (A) ওয়ারেন হেস্টিংস

48. 'আমিনি কমিশন' কে গঠন করেন?
(A) লর্ড রিপন
(B) লর্ড বেন্টিঙ্ক
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ওয়েলেসলি
উত্তর : (C) ওয়ারেন হেস্টিংস

49. 'আমিনি কমিশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
(A) 1776 খ্রিস্টাব্দে
(B) 1793 খ্রিস্টাব্দে
(C) 1823 খ্রিস্টাব্দে
(D) 1757 খ্রিস্টাব্দে
উত্তর : (A) 1776 খ্রিস্টাব্দে

50. বাংলায় পলাশির যুদ্ধের পর ব্রিটিশদের প্রধান অর্থনৈতিক নীতি কী ছিল?
(A) সম্পদের স্থানান্তর ও শোষণ
(B) কুটির শিল্পের আধুনিকীকরণ
(C) কৃষকদের বিনামূল্যে ঋণদান
(D) ভারতীয় বাণিজ্যের প্রসার
উত্তর : (A) সম্পদের স্থানান্তর ও শোষণ

51. 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
         ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
(A) রায়তওয়ারি বন্দোবস্ত (i) পাঞ্জাব অঞ্চল
(B) মহলওয়ারি বন্দোবস্ত (ii) অযোধ্যা অঞ্চল
(C) ভাইয়াচারি বন্দোবস্ত (iii) দক্ষিণ ভারত (মাদ্রাজ ও বোম্বাই)
(D) তালুকদারি বন্দোবস্ত (iv) যুক্ত প্রদেশ ও দিল্লি অঞ্চল
বিকল্পসমূহ:
(A) (A)-(iii), (B)-(iv), (C)-(i), (D)-(ii)
(B) (A)-(iv), (B)-(iii), (C)-(ii), (D)-(i)
(C) (A)-(ii), (B)-(i), (C)-(iv), (D)-(iii)
(D) (A)-(iii), (B)-(i), (C)-(iv), (D)-(ii)
উত্তর : (A) (A)-(iii), (B)-(iv), (C)-(i), (D)-(ii)

52. বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 'ভূমিরাজস্ব ব্যবস্থা' প্রথম কে গড়ে তুলেছিলেন?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড রিপন
(D) ওয়ারেন হেস্টিংস
উত্তর : (D) ওয়ারেন হেস্টিংস

53. ওয়ারেন হেস্টিংস কত খ্রিস্টাব্দে 'বোর্ড অফ রেভিনিউ' গঠন করেছিলেন?
(A) 1757 খ্রিস্টাব্দে
(B) 1772 খ্রিস্টাব্দে
(C) 1793 খ্রিস্টাব্দে
(D) 1813 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1772 খ্রিস্টাব্দে

54. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্ত হিসেবে কোন কঠোর আইনটি যুক্ত ছিল?
(A) সূর্যাস্ত আইন
(B) রাওলাট আইন
(C) অস্ত্র আইন
(D) লবন আইন
উত্তর : (A) সূর্যাস্ত আইন

55. চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকদের কাছ থেকে সরাসরি খাজনা বা ভূমিরাজস্ব আদায়ের মূল দায়িত্ব কার ওপর ছিল?
(A) কোম্পানির ম্যাজিস্ট্রেট
(B) গ্রামের পঞ্চায়েত প্রধান
(C) জমিদার
(D) পুলিশ দারোগা
উত্তর : (C) জমিদার

56. ব্রিটিশ আমলে দক্ষিণ ভারতে _________ ভূমিরাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল।
(A) চিরস্থায়ী বন্দোবস্ত
(B) রায়তওয়ারি বন্দোবস্ত
(C) মহলওয়ারি বন্দোবস্ত
(D) ভাইয়াচারী ব্যবস্থা
উত্তর : (B) রায়তওয়ারি বন্দোবস্ত

57. কত খ্রিস্টাব্দে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়?
(A) 1793 খ্রিস্টাব্দে
(B) 1822 খ্রিস্টাব্দে
(C) 1820 খ্রিস্টাব্দে
(D) 1856 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1822 খ্রিস্টাব্দে

58. ওয়ারেন হেস্টিংসের পাঁচসালা বন্দোবস্তটি কোন পাঁচ বছর কার্যকর ছিল?
(A) 1757-1762 খ্রিস্টাব্দে
(B) 1772-1777 খ্রিস্টাব্দে
(C) 1793-1798 খ্রিস্টাব্দে
(D) 1818-1823 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1772-1777 খ্রিস্টাব্দে

59. মহলওয়ারি বন্দোবস্তটি ভারতের _________ অঞ্চলে প্রবর্তিত হয়েছিল।
(A) বোম্বাই প্রেসিডেন্সি
(B) বাংলা ও বিহার
(C) সিন্ধু ও আসাম প্রদেশ
(D) যুক্ত প্রদেশ ও দিল্লি অঞ্চল
উত্তর : (D) যুক্ত প্রদেশ ও দিল্লি অঞ্চল

60. ‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝায়?
(A) পলাশির প্রান্তরে সম্পদ লুঠপাট
(B) পলাশির যুদ্ধের পর বিদেশি জাহাজ লুঠ
(C) পলাশির যুদ্ধের সময় ধর্মীয় স্থানে লুঠ
(D) পলাশির যুদ্ধের পর মিরজাফরের কাছ থেকে উপঢৌকন গ্রহণ ও কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে বাংলার সম্পদ শোষণ
উত্তর : (D) পলাশির যুদ্ধের পর মিরজাফরের কাছ থেকে উপঢৌকন গ্রহণ ও কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মাধ্যমে বাংলার সম্পদ শোষণ

❖ class 12 3rd semester history 5th chapter question answer

61. ইতিহাসের কোন আইনকে 'নিয়ন্ত্রণকারী আইন' বলা হয়?
(A) রাওলাট অ্যাক্ট
(B) রেগুলেটিং অ্যাক্ট
(C) পিটের ভারত শাসন আইন
(D) মরলে-মিন্টো আইন
উত্তর : (B) রেগুলেটিং অ্যাক্ট

62. ভারতের ইতিহাসে কাকে 'ভারতীয় রেলপথের জনক' বলা হয়?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড কার্জন
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড রিপন
উত্তর : (C) লর্ড ডালহৌসি

63. ইতিহাসে পাঁচসালা বন্দোবস্তটি _________ নামে পরিচিত।
(A) ইজারাদারি ব্যবস্থা
(B) চিরস্থায়ী বন্দোবস্ত
(C) রায়তওয়ারি ব্যবস্থা
(D) ভাইয়াচারী প্রথা
উত্তর : (A) ইজারাদারি ব্যবস্থা

64. বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন :
বিবৃতি (A): অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধোগতি।
কারণ (R): উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে কোম্পানির শোষণ ও বৈষম্যমূলক শুল্কনীতির ফলে ভারতের কুটিরশিল্প ধ্বংস হয়।
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা

65. 'অবশিল্পায়ন' বলতে কী বোঝায়?
(A) নতুন প্রযুক্তির সাহায্যে শিল্পের ব্যাপক উন্নতি
(B) দেশের ঐতিহ্যবাহী কুটির ও দেশীয় শিল্পের ধ্বংস বা অধোগতি
(C) সরকারি উদ্যোগে ভারী কলকারখানা স্থাপন
(D) গ্রামীণ কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ
উত্তর : (B) দেশের ঐতিহ্যবাহী কুটির ও দেশীয় শিল্পের ধ্বংস বা অধোগতি

66. ভারতের কোথায় প্রথম কার্পাস বা বস্ত্র বয়ন কারখানা গড়ে উঠেছিল?
(A) কানপুর
(B) সুরাট
(C) বোম্বাই
(D) মাদ্রাজ
উত্তর : (C) বোম্বাই

67. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
(A) ব্রিটিশ আমলাদের প্রাচ্য ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দেওয়া
(B) ভারতীয়দের উচ্চ শিক্ষা ও মেধার বিকাশ ঘটানো
(C) ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় ডাক্তার নিয়োগ করা
(D) এশিয়া ও আফ্রিকার মানচিত্র তৈরি করা
উত্তর : (A) ব্রিটিশ আমলাদের প্রাচ্য ভাষা ও সংস্কৃতির প্রশিক্ষণ দেওয়া

68. 1901 খ্রিস্টাব্দে প্রকাশিত 'Poverty and Un-British Rule in India' গ্রন্থটি কার লেখা?
(A) দাদাভাই নৌরজি
(B) রমেশচন্দ্র দত্ত
(C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর : (A) দাদাভাই নৌরজি

69. 1775 খ্রিস্টাব্দে মহারাজা নন্দকুমারের ফাঁসির ঘটনাটি ইতিহাসে কী নামে পরিচিত?
(A) জুডিশিয়াল মার্ডার
(B) রাজনৈতিক চুক্তি
(C) সামরিক অভ্যুত্থান
(D) ব্ল্যাক হোল ট্র্যাজেডি
উত্তর : (A) জুডিশিয়াল মার্ডার

70. দস্তক কী? অনুরূপ প্রশ্ন : ফারুকশিয়ারের ফরমান কী?
(A) কোম্পানির ভারতে রাজস্ব আদায়ের ছাড়পত্র
(B) বার্ষিক তিন হাজা টাকার বিনিময়ে বাংলায় কোম্পানির বিনাশুল্কে বাণিজ্য করার ছাড়পত্র, 
(C) প্রাচ্য বিদ্যাচর্চা সংক্রান্ত প্রতিবেদন
(D) কোম্পানির বাংলায় শিল্প কারখানা স্থাপনের ছাড়পত্র
উত্তর : (B) বার্ষিক তিন হাজা টাকার বিনিময়ে বাংলায় কোম্পানির বিনাশুল্কে বাণিজ্য করার ছাড়পত্র

71. সত্যেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস (ICS) পরীক্ষায় সফল হয়েছিলেন?
(A) 1854 খ্রিস্টাব্দে
(B) 1863 খ্রিস্টাব্দে
(C) 1855 খ্রিস্টাব্দে
(D) 1898 খ্রিস্টাব্দে
উত্তর : (B) 1863 খ্রিস্টাব্দে

72. প্রদত্ত বাক্যগুলোর সত্য-মিথ্যা নিচে নির্ধারণ করে দেওয়া হলো:
(i) লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে সিভিলিয়ানদের প্রশিক্ষণের জন্য কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ গড়েন।
(ii) উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে প্রাচ্য বিদ্যাচর্চার উদ্দেশ্যে 'এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠা করেন।
(iii) রেগুলেটিং অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হন স্যার এলিজা ইম্পে।
(iv) 1814 সালের চার্টার আইনে ভারতীয় শিক্ষার জন্য বার্ষিক 10 লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়।
বিকল্পসমূহ :
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
উত্তর : (A) (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা 

73. লর্ড কর্নওয়ালিস কত খ্রিস্টাব্দে 'দশসালা বন্দোবস্ত' চালু করেন?
(A) 1772 খ্রিস্টাব্দে
(B) 1777 খ্রিস্টাব্দে
(C) 1790 খ্রিস্টাব্দে
(D) 1793 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1790 খ্রিস্টাব্দে

74. 1773 খ্রিস্টাব্দে ব্রিটেনের কোন প্রধানমন্ত্রী রেগুলেটিং অ্যাক্ট ভারতে প্রবর্তন করেছিলেন?
(A) উইনস্টন চার্চিল
(B) উইলিয়াম পিট
(C) লর্ড নর্থ
(D) রবার্ট ওয়ালপোল
উত্তর : (C) লর্ড নর্থ

75. 'সূর্যাস্ত আইন' প্রবর্তন করেন -
(A) লর্ড লিটন
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড বেন্টিঙ্ক
(D) লর্ড কর্নওয়ালিস
উত্তর : (D) লর্ড কর্নওয়ালিস

76. ব্রিটিশ আমলে 'সদর দেওয়ানি' ও 'সদর নিজামত' আদালত দুটি কে প্রতিষ্ঠা করেন?
(A) ওয়ারেন হেস্টিংস
(B) লর্ড চেমসফোর্ড
(C) লর্ড কর্নওয়ালিস
(D) লর্ড ওয়েলেসলি
উত্তর : (A) ওয়ারেন হেস্টিংস

77. ভারতীয় শিল্পপতি ওয়ালচাঁদ হীরাচাঁদ কোন শিল্পের বিকাশের সঙ্গে যুক্ত ছিলেন?
(A) সুতিবস্ত্র শিল্প
(B) কয়লা খনি শিল্প
(C) জাহাজ নির্মাণ শিল্প
(D) তথ্যপ্রযুক্তি শিল্প
উত্তর : (C) জাহাজ নির্মাণ শিল্প

78. 'একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেছিলেন -
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ক্যানিং
(D) ওয়ারেন হেস্টিংস
উত্তর : (D) ওয়ারেন হেস্টিংস

79. রেগুলেটিং আইনের ত্রুটি দূর করতে ব্রিটিশ পার্লামেন্টে কোন নতুন আইন পাস হয়?
(A) পিটের ভারত শাসন আইন
(B) মরলে-মিন্টো সংস্কার আইন
(C) রাওলাট অ্যাক্ট
(D) ভারত শাসন আইন (1858)
উত্তর : (A) পিটের ভারত শাসন আইন

80. রায়তওয়ারি বন্দোবস্তে কৃষকদের কাছ থেকে সরাসরি ভূমিরাজস্ব আদায় করত কারা?
(A) স্থানীয় জমিদার শ্রেণি
(B) গ্রামীণ পঞ্চায়েত প্রধান
(C) সরকারি রাজস্ব আদায়কারী কর্মচারী
(D) সুদখোর মহাজন
উত্তর : (C) সরকারি রাজস্ব আদায়কারী কর্মচারী

❖ class 12 3rd semester history chapter 5 question answer

81. ব্রিটিশ আমলে ভারতের পাঞ্জাবে কোন ভূমিরাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল?
(A) চিরস্থায়ী বন্দোবস্ত
(B) ভাইয়াচারি বন্দোবস্ত
(C) ইজারাদারি ব্যবস্থা
(D) পাঁচসালা বন্দোবস্ত
উত্তর : (B) ভাইয়াচারি বন্দোবস্ত

82. বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন :
বিবৃতি (A): দাদাভাই নৌরজি ভারতে ব্রিটিশ শাসনকে 'অ-ব্রিটিশসুলভ' (Un-British) বলে তীব্র সমালোচনা করেছিলেন।
কারণ (R): তিনি মনে করতেন, ব্রিটিশরা ভারত থেকে কোনো প্রতিদান ছাড়াই প্রতি বছর বিপুল ধন-সম্পদ স্বদেশে পাচার (Drain of Wealth) করে ভারতের চরম অর্থনৈতিক ক্ষতি করছে।
বিকল্পসমূহ:
(A) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(B) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়。
(C) বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
(D) বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক।
উত্তর : (A) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।

83. ব্রিটিশ শাসনকালে অযোধ্যা অঞ্চলে প্রধানত কোন ভূমিরাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল?
(A) রায়তওয়ারি বন্দোবস্ত
(B) তালুকদারি বন্দোবস্ত
(C) পাঁচসালা বন্দোবস্ত
(D) ভাইয়াচারি প্রথা
উত্তর : (B) তালুকদারি বন্দোবস্ত

84. ভারতের বুকে প্রথম পাটকল স্থাপন করেন -
(A) ওলন্দাজ বণিকদের
(B) ব্রিটিশরা
(C) ফরাসি বণিকদের
(D) পর্তুগিজ নাবিকদের
উত্তর : (B) ব্রিটিশরা

85. ভারতে কোম্পানির প্রশাসনের মূল স্তম্ভগুলি কী কী ছিল?
(A) পুলিশ, সেনাবাহিনী, বিচারব্যবস্থা ও আমলাতন্ত্র
(B) রেলপথ, ডাকবিভাগ, রাজস্ব ও শিক্ষা
(C) শিল্প, কৃষি, বাণিজ্য ও নৌবাহিনী
(D) স্বায়ত্তশাসন, পৌরসভা, জমিদারি ও পঞ্চায়েত
উত্তর : (A) পুলিশ, সেনাবাহিনী, বিচারব্যবস্থা ও আমলাতন্ত্র

86. বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন : 
বিবৃতি (A): লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় 'ফোর্ট উইলিয়াম কলেজ' প্রতিষ্ঠা করেছিলেন।
কারণ (R): এই কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তরুণ ব্রিটিশ সিভিলিয়ান বা আমলাদের ভারতের প্রাচ্য ভাষা, আইন ও সংস্কৃতি বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া।
বিকল্পসমূহ :
(A) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।
(B) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কিন্তু কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়।
(C) বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি ভুল।
(D) বিবৃতিটি ভুল কিন্তু কারণটি সঠিক।
উত্তর : (A) বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা।

87. 'সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি' প্রতিষ্ঠা করেছিলেন-
(A) অশ্বিনীকুমার দত্ত
(B) রাজা রামমোহন রায়
(C) ওয়ালচাঁদ হীরাচাঁদ
(D) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উত্তর : (C) ওয়ালচাঁদ হীরাচাঁদ

88. 1813 সালের চার্টার অ্যাক্টের শিক্ষানীতি ভারতে কোন বিখ্যাত বিতর্কের জন্ম দেয়?
(A) ভূমি রাজস্ব বিতর্ক
(B) অবশিল্পায়ন বিতর্ক
(C) প্রাচ্যবাদী-পাশ্চাত্যবাদী বিতর্ক
(D) পলাশির লুণ্ঠন বিতর্ক
উত্তর : (C) প্রাচ্যবাদী-পাশ্চাত্যবাদী বিতর্ক

89. ভারতের প্রথম পাটকলটি 1855 খ্রিস্টাব্দে হুগলির রিষড়াতে কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) দ্বারকানাথ ঠাকুর
(B) জর্জ অকল্যান্ড
(C) ডেভিড হেয়ার
(D) উইলিয়াম কেরি
উত্তর : (B) জর্জ অকল্যান্ড

90. মহলওয়ারি বন্দোবস্তে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ছিল?
(A) মহকুমা শাসক
(B) কোম্পানির কুঠিয়াল
(C) গ্রাম বা মহলের প্রধান (লম্বরদার)
(D) জমিদার
উত্তর : (C) গ্রাম বা মহলের প্রধান

91. অবশিল্পায়নের ধারণাকে ভারতের ইতিহাসে 'অলীক কল্পনা' বলেছেন -
(A) মরিস ডি মরিস ও থিওডোর মরিসন
(B) দাদাভাই নৌরজি ও রমেশচন্দ্র দত্ত
(C) মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু
(D) কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস
উত্তর : (A) মরিস ডি মরিস ও থিওডোর মরিসন

92. কত খ্রিস্টাব্দে 'একসালা বন্দোবস্ত' প্রবর্তন করেন?
(A) 1757 খ্রিস্টাব্দে
(B) 1772 খ্রিস্টাব্দে
(C) 1777 খ্রিস্টাব্দে
(D) 1793 খ্রিস্টাব্দে
উত্তর : (C) 1777 খ্রিস্টাব্দে

93. 'অ্যাকওয়ার্থ কমিটি' (1920 খ্রিস্টাব্দে) কোন বিষয়ের সংস্কারের সঙ্গে যুক্ত ছিল?
(A) প্রাথমিক শিক্ষা
(B) ভারতীয় রেলপথ
(C) পুলিশ প্রশাসন
(D) মুদ্রা ও ব্যাংকিং
উত্তর : (B) ভারতীয় রেলপথ

94. সূর্যাস্ত আইন সম্পর্কিত নিচের বিবৃতিগুলি বিচার করো :
বিবৃতি (i) : এই আইনটি চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল।
বিবৃতি (ii) : বাংলা বছরের শেষ দিনে সূর্যাস্তের আগেই জমিদার বা তালুকদারকে নির্ধারিত খাজনা জমা দিতে হতো।
বিবৃতি (iii) : নির্ধারিত সময়ের মধ্যে খাজনা না দিলে জমিদারি বাজেয়াপ্ত করা হতো।
বিবৃতি (iv) : এই আইনটি ছিল অত্যন্ত কঠোর প্রকৃতির।
নিচের কোনটি সঠিক?
(A) (i), (ii) ও (iii) সত্য; (iv) মিথ্যা
(B) (i), (ii) ও (iv) সত্য; (iii) মিথ্যা
(C) (ii) ও (iii) সত্য; (i) ও (iv) মিথ্যা
(D) (i), (iii) ও (iv) সত্য; (ii) মিথ্যা
উত্তর : (A) (i), (ii) ও (iii) সত্য; (iv) মিথ্যা

95. ব্রিটিশ শাসনকালে উত্তর ভারতে কোন ভূমিরাজস্ব বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল?
(A) রায়তওয়ারি বন্দোবস্ত
(B) পাঁচসালা ব্যবস্থা
(C) মহলওয়ারি বন্দোবস্ত
(D) জমিদারি বন্দোবস্ত
উত্তর : (C) মহলওয়ারি বন্দোবস্ত

96. 1793 খ্রিস্টাব্দে 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
(A) লর্ড ক্যানিং
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড কর্নওয়ালিস
(D) ওয়ারেন হেস্টিংস
উত্তর : (C) লর্ড কর্নওয়ালিস

97. কোন আইনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সত্তা হারিয়ে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়?
(A) 1833-এর সনদ আইনে
(B) 1784-এর পিটের ভারত শাসন আইনে
(C) 1853-এর চার্টার অ্যাক্টে
(D) 1773-এর রেগুলেটিং অ্যাক্টে
উত্তর : (A) 1833-এর সনদ আইনে

98. চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত প্রধান তিনটি পক্ষ কারা ছিল?
(A) রাজা, উজির ও সেনাপতি
(B) কৃষক, জমিদার ও ব্রিটিশ কোম্পানি
(C) মহাজন, কারিগর ও ব্যবসায়ী
(D) পর্তুগিজ, ওলন্দাজ ও ফরাসি বণিক
উত্তর : (B) কৃষক, জমিদার ও ব্রিটিশ কোম্পানি

99. কে 'পাঁচসালা বন্দোবস্ত' প্রবর্তন করেছিলেন?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড ডালহৌসি
(C) ওয়ারেন হেস্টিংস
(D) লর্ড ক্যানিং
উত্তর : (C) ওয়ারেন হেস্টিংস

100. ভারতের অর্থনৈতিক ইতিহাসের ওপর লেখা 'The Economic History of India' গ্রন্থটি কে রচনা করেন?
(A) সুভাষচন্দ্র বসু
(B) রমেশচন্দ্র দত্ত
(C) দাদাভাই নৌরজি
(D) বিনায়ক দামোদর সাভারকার
উত্তর : (B) রমেশচন্দ্র দত্ত

❖ Class 12 ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র MCQ

File Details :
PDF Name : ঔপনিবেশিক নিয়ন্ত্রণের শাসনযন্ত্র MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : কিছুক্ষণ পর PDF দেওয়া হবে।

❖ লেখকের শেষ কথা : এখানে পঞ্চম অধ্যায় : 'ঔপনিবেশিক নিয়ন্ত্রণযন্ত্র' থেকে 100 টি বাছাই করা MCQ শেয়ার করলাম। তবে পরীক্ষার নিখুঁত প্রস্তুতি এবং ফাইনালে নিশ্চিতভাবে বেশি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই স্পেশাল ই-বুকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ই-বুকটি কিনতে তোমরা আমাদের ওয়েবসাইটের উপরে থাকা 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. বাহমনি সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
2. ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ MCQClick Here
3. বিজয়নগর সাম্রাজ্য MCQ প্রশ্নোত্তর PDFClick Here
4. আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
5. বাংলার স্বাধীন সুলতানি শাসন MCQ প্রশ্নোত্তর PDFClick Here
Regards,
WB Semester Team 
Registered under MSME (Udyam), Govt. of India 
Educational eBook Publisher & Digital Learning Platform 
Copyright © WB Semester | All Rights Reserved 
📩 Email: wbsemester.help@gmail.com 
📞 Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.