❖ মাধ্যমিক রচনা সাজেশন 2027
▶ মাধ্যমিক বাংলা 2027 সালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা গুলি নিম্নরূপ :
1. বৃক্ষরোপণ / একটি গাছ একটি প্রাণ
2. বাংলার ঋতুচক্র / বাংলার ঋতু বনাম বাংলার প্রকৃতি / বাংলার ঋতু বৈচিত্র্য
3. চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা
4. বিশ্ব উষ্ণায়ন
5. রক্তদান জীবন দান
6. পরিবেশ দূষণ ও তার প্রতিকার / দূষণ প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা / পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা
7. তোমার জীবনের লক্ষ্য
8. তোমার প্রিয় ঋতু
9. রক্তদান জীবন দান
10. বই পড়া / বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু
11. কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা
12. ছুটির দিন
13. বিজ্ঞানের ভালো-মন্দ বা বিজ্ঞানের সুফল ও কুফল
❖ মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন প্রশ্ন উত্তর 2027
1. বাংলার ঋতু বৈচিত্র্য
অথবা, বাংলার ঋতুচক্র
অথবা, বাংলার ঋতু বনাম বাংলার প্রকৃতি
ভূমিকা : ষড়ঋতুর দেশ আমাদের এই প্রিয় বাংলা। "ষড় ঋতুর ষড় শোভায় ভরা কোন সে দেশ, সবুজ শ্যামল ভরা সে যে আমার বাংলা দেশ।" পৃথিবীর বার্ষিক গতির ফলে এ দেশে ছয়টি ঋতু চক্রাকারে ঘুরে ফিরে আসে। প্রতিটি ঋতু তার নিজস্ব রূপ নিয়ে বাংলার প্রকৃতিকে পত্রে-পুষ্পে-পল্লবে সাজিয়ে দিয়ে যায়। এমন ঋতু-বৈচিত্র্য পৃথিবীর আর কোনো দেশে খুঁজে পাওয়া যায় না।
1. রুদ্র গ্রীষ্ম : বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্মকাল। বসন্তের শেষে গ্রীষ্ম আসে রুদ্র সন্ন্যাসীর বেশে। আকাশ থেকে তখন যেন আগুনের বৃষ্টি ঝরে। প্রচণ্ড তাপে নদী-নালা, খাল-বিল শুকিয়ে যায়। তবে এই দাবদাহের মাঝেই আবার ঈশান কোণে সজল কালো মেঘ জমা হয় এবং কালবৈশাখী ঝড় ও আশীর্বাদী বৃষ্টির ধারায় তাপিত ধরণী শীতল হয়।
2. বর্ষার আবির্ভাব : গ্রীষ্মের পরেই কালো মেঘের পাখায় ভর করে আসে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ মাস বর্ষাকাল হলেও মূলত ভাদ্র মাস পর্যন্ত এর বিস্তার থাকে। বর্ষার নবীন জলধারার স্পর্শে প্রকৃতি তার ধূসর রূপ ত্যাগ করে সজীব সবুজ পোশাকে সেজে ওঠে। চারদিকে জলরাশি আর সবুজের সমারোহ দেখা যায়।
3. কৃষিকাজে বর্ষার দান : বর্ষা মূলত কৃষির উপযোগী ঋতু। বৃষ্টির জলে মাঠ-ঘাট ভরে উঠলে বাংলার শস্যশ্যামলা রূপ ফিরে আসে। এই সময়েই কৃষকরা ফসল ফলানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। বর্ষার অকৃপণ দানে মাঠভরা ফসলের সম্ভাবনা তৈরি হয় বলে কৃষকদের মুখে হাসি ফোটে।
4. শরৎকাল : বর্ষা বিদায় নিলে নীল আকাশে সাদা মেঘের ভেলা নিয়ে আসে সৌন্দর্যের রানি শরৎ। ভাদ্র ও আশ্বিন মাস হলো শরৎকাল। এই সময় আকাশ একদম মেঘমুক্ত ও স্বচ্ছ থাকে। সোনালি ও মিঠে রোদে চারদিক ঝলমল করে ওঠে। প্রকৃতির এক শান্ত ও স্নিগ্ধ রূপ এই ঋতুতে প্রকাশ পায়।
5. শরতের উৎসব : শরতে জুঁইসহ নানা ফুলের গন্ধে বাতাস ভরে যায়। দোয়েল-শ্যামা পাখির গানে প্রকৃতি মুখরিত হয়। এই ঋতুতেই বাঙালির শ্রেষ্ঠ ও প্রাণের উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আনন্দ আর উৎসবে মেতে ওঠে সারা বাংলা।
6. হেমন্তকাল : কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে আসে হেমন্ত ঋতু। শরতের পরে অল্প শীতের আমেজ নিয়ে এর আগমন ঘটে। এই সময় মাঠে মাঠে সোনা রঙের পাকা ধান ঘরে তোলার কাজে ব্যস্ত থাকে কৃষকসমাজ। নতুন অন্ন ঘরে আনার আনন্দে গ্রামবাংলায় 'নবান্ন উৎসব' পালন করা হয়। এছাড়া কালীপুজো ও কার্তিক পুজো এই ঋতুর বড় আকর্ষণ।
7. শীতের আবির্ভাব : হেমন্তের হাত ধরে আসে শীতকাল। পৌষ ও মাঘ মাস হলো শীতের সময়। শীত আসে এক বৃদ্ধের বেশে। শীতের প্রকোপে গাছের পাতা ঝরে যায় এবং প্রকৃতি তখন রিক্ততার শিকার হয়। তবে এই ঋতুতে খাবারের অনেক আয়োজন থাকে। পিঠে-পুলি, পায়েস আর নলেন গুড়ের সন্দেশ শীতের এক বিশেষ আকর্ষণ।
8. বসন্তকাল ও নব রূপ : শীতের শেষে আসে ঋতুরাজ বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস হলো বসন্তকাল। শীতের জরাগ্রস্ত প্রকৃতিকে জিয়নকাঠি ছুঁইয়ে বসন্ত যেন নতুন জীবন দান করে। গাছে গাছে নতুন পাতা ও ফুলের প্রাচুর্য দেখা দেয়। বসন্ত-সখা কোকিলের কুহুতানে চারদিক মুখরিত হয় এবং হোলি খেলার রঙিন উৎসবে মানুষ মেতে ওঠে।
উপসংহার : বাংলার ঋতুরানি চিরকাল অকৃপণা। যদিও বর্তমানে নগরায়ণ ও শিল্পায়নের প্রভাবে মানুষ প্রকৃতি ধ্বংস করে ইমারত গড়ছে, তবুও গ্রামবাংলায় ঋতুর রূপ আজও অমলিন। সেখানে প্রকৃতি মনোহর এবং মানুষের প্রাণের দোসর। প্রকৃতির এই অপরূপ দানকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য।
❖ Madhyamik 2027 Rachana Suggestion
2. বৃক্ষরোপণ
অথবা, একটি গাছ একটি প্রাণ
ভূমিকা : "একটি গাছ, একটি প্রাণ"- এটি শুধু একটি কথা নয়, এটি জীবনের সত্য। বৃক্ষলতা পৃথিবীর আদি সন্তান। অরণ্যের ছায়াতেই মানুষের প্রথম পথচলা শুরু হয়েছিল। কিন্তু আজ সভ্য মানুষের লোভে সেই চিরচেনা সবুজ বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। ইট-পাথরের জঙ্গল গড়তে গিয়ে আমরা গাছকে বিদায় দিচ্ছি।
1. গাছ ও প্রাণ : মানুষ ও প্রাণিকুলকে বাঁচিয়ে রাখতে গাছের ভূমিকা অপরিসীম। যন্ত্রসভ্যতা ও নগরায়ণের ফলে আজ প্রকৃতির ওপর বিপদের অশনি সংকেত দেখা দিয়েছে। অরণ্য ধ্বংস করা কোনোভাবেই উচিত কাজ নয়। যদি পৃথিবী গাছশূন্য হয়ে পড়ে, তবে আমাদের সকলের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।
2. বেঁচে থাকা এবং গাছ : বেঁচে থাকার জন্য আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করি। গাছ আমাদের সেই বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড শুষে নেয় এবং জীবনদায়ী অক্সিজেন সরবরাহ করে। এক হেক্টর অরণ্য বছরে প্রায় চার টন কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বায়ুমণ্ডলকে রক্ষা করে।
3. অক্সিজেন ও পরিবেশ : গাছ না থাকলে আমরা শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাসটুকু পাব না। অক্সিজেন ছাড়া মানুষের হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। এছাড়া বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসকেও গাছ নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে পরিবেশের ভারসাম্য ধরে রাখে। তাই জীবন বাঁচাতে গাছের বিকল্প নেই।
4. বৃক্ষ হনন নয় : অত্যন্ত দুঃখের বিষয় যে, মানুষ আজ নির্বিচারে গাছ কেটে চলেছে। লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা বন কেটে বসতবাড়ি বানাচ্ছি। জ্বালানি সংগ্রহ এবং শৌখিন আসবাবপত্রের তাগিদে গাছের পর গাছ কাটা হচ্ছে। এই বৃক্ষ হনন আমাদের নিজেদের বিপদ ডেকে আনছে।
5. পরিবেশ রক্ষায় গাছ : পরিবেশের ভারসাম্য বজায় রাখার একমাত্র উপায় হলো গাছ। এই সমস্যা থেকে মুক্তি পেতে এখন আমাদের প্রধান কাজ হলো নির্বিচারে গাছ কাটা বন্ধ করা এবং বেশি বেশি করে গাছ লাগানো। পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের পরম বন্ধু।
6. বনসৃজন প্রকল্প : সরকার ও জনগণের উদ্যোগে আজ 'বনসৃজন প্রকল্প' গুরুত্ব পাচ্ছে। শুধু নিজের প্রয়োজনে গাছ কাটা নয়, বরং পরিকল্পিতভাবে অরণ্য সৃষ্টি করাই এখন সময়ের দাবি। গাছ থাকলে তবেই পৃথিবীর উষ্ণতা কমবে এবং পরিবেশ বাসযোগ্য থাকবে।
7. বৃষ্টিপাত ও চাষবাস : গাছ না থাকলে সময়মতো বৃষ্টি হওয়া কঠিন। গাছই জলভরা মেঘকে টেনে আনে এবং মৌসুমি বাতাসের শীতলতা বজায় রাখে। আমাদের দেশে চাষবাস মূলত মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীল। তাই কৃষিকাজ ও খাদ্যের জন্য গাছের প্রয়োজন অনস্বীকার্য।
8. আরও গাছ চাই : ভারতের মোট স্থলভাগের মাত্র ২২.৭% হলো অরণ্য, যা আমাদের জনসংখ্যার তুলনায় যথেষ্ট নয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের আরও অনেক অরণ্য সৃষ্টি করতে হবে। জীবকুলকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
উপসংহার : সুস্থ ও সুন্দর পৃথিবীতে সুখে বাঁচতে হলে আমাদের 'সবুজায়নের' দীক্ষা নিতে হবে। গাছের প্রতি ভালোবাসা বাড়াতে হবে এবং সংকল্প করতে হবে -"গাছ লাগান, প্রাণ বাঁচান।" একটি গাছ লাগিয়ে আমাদের উচিত ধরিত্রীর প্রতি আমাদের জীবন-ঋণ শোধ করা। কারণ গাছই আমাদের প্রাণ এবং বেঁচে থাকার মূল মন্ত্র।
❖ 2027 Madhyamik Bengali Probondho Suggestion
বিশেষ দ্রষ্টব্য : নিচে যে PDF টির লিঙ্ক দেওয়া হয়েছে ওখানে আরো উত্তর রয়েছে। ক্লিক করে দেখুন।
File Details :
PDF Name : Madhyamik Rachana Suggestion 2027 PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে শুধুমাত্র প্রবন্ধ রচনা গুলি উল্লেখ করা হয়েছি। কিন্তু পুরো বাংলা সিলেবাসের প্রশ্নোত্তর প্রয়োজন হলে আমাদের প্রকাশিত মাধ্যমিক বাংলা সাজেশন ই-বুকটি নিতে হবে। কারণ এই ই-বুকটি WBBSE বোর্ডের নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। সুতরাং যারা মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর | Click Here |
| 2. বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 3. আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 4. জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
| 5. অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
