WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

নবম শ্রেণীর প্রবন্ধ রচনা সাজেশন 2026 | Class 9 Bengali Rachana Suggestion 2026 | Class 9 Bengali Probondho Rachana 2026

0

নবম শ্রেণীর প্রবন্ধ রচনা সাজেশন 2026

ভূ(caps)মিকা : নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় 90 নম্বরের মধ্যে শুধুমাত্র প্রবন্ধ রচনা থেকে 10 নম্বর থাকবে। বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের শেষে ১১ নম্বর দাগে মোট চারটি প্রবন্ধ রচনা দেওয়া থাকবে, তার মধ্যে যে-কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে। তাই এই বছর 2026 সালের নবম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য যে প্রবন্ধ রচনা গুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলির উত্তরসহ Free PDF নিচে দেওয়া হল। তবে আমাদের প্রকাশিত মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) সংগ্রহ করতে পারেন। কারণ এই ই-বুকগুলি WBBSE বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

Class 9 Bengali Probondho Rachana 2026

❖ Class 9 Bengali Probondho Rachana 2026

▶ নবম শ্রেণীর বাংলা 2026 সালের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা গুলি নিম্নরূপ :
1. বিজ্ঞান ও কুসংস্কার 
2. বাংলার ঋতুচক্র / বাংলার ঋতু বনাম বাংলার প্রকৃতি / বাংলার ঋতু বৈচিত্র্য
3. চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা
4. বিশ্ব উষ্ণায়ন
5. রক্তদান জীবন দান 
6. পরিবেশ দূষণ ও তার প্রতিকার / দূষণ প্রতিরোধে ছাত্রসমাজের ভূমিকা / পরিবেশ সুরক্ষায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা 
7. তোমার জীবনের লক্ষ্য
8. তোমার প্রিয় ঋতু
9. বৃক্ষরোপণ / একটি গাছ একটি প্রাণ 
10. বই পড়া / বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু
11. কুসংস্কার প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা
12. বিজ্ঞানের ভালো-মন্দ বা বিজ্ঞানের সুফল ও কুফল

❖ Class 9 Bengali Rachana Suggestion 2026

1. বিজ্ঞান ও কুসংস্কার
ভূমিকা : বিজ্ঞানের মূল ভিত্তি হলো যুক্তি, আর কুসংস্কার তার ঠিক উল্টো। বর্তমানে আমরা বিজ্ঞানের যুগে বাস করলেও অনেকেই কুসংস্কারের প্রভাব এড়াতে পারি না। আজও অনেকে হাঁচি পড়লে থেমে যান বা পরীক্ষা দিতে যাওয়ার আগে দইয়ের ফোঁটা নেন। আমাদের মন থেকে এই অবৈজ্ঞানিক ভয় তাড়ানোর সাহস এখনও পুরোপুরি আসেনি।
1. কুসংস্কার : কুসংস্কার হলো মানুষের যুক্তিহীন অন্ধ বিশ্বাস ও মিথ্যা ধারণা। ইংরেজিতে একে বলা হয় 'Superstition'। মানুষের অজ্ঞতার কারণেই এই অন্ধ বিশ্বাসগুলো তৈরি হয়েছে। বিজ্ঞানের যুগেও অনেকে ভূত-প্রেত বা ডাইনি বিশ্বাস করে এবং ঝাড়ফুঁকের ওপর ভরসা রাখে।
2. আধুনিকতা ও বিজ্ঞানচেতনা : মানুষ অনেক প্রাচীনকাল থেকেই প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা করে আসছে, যা থেকে বিজ্ঞানের জন্ম। বিজ্ঞানের প্রসারের ফলে মানুষ এখন অনেক কিছুই যুক্তি দিয়ে বুঝতে পারে। তবে আজও অলৌকিক বিশ্বাস ও বিজ্ঞানচেতনার মধ্যে লড়াই চলছে। যুক্তিবাদী মানুষ বুঝতে শিখেছেন যে অন্ধ বিশ্বাসের কোনো স্থান নেই।
3. অন্ধবিশ্বাস থেকে মুক্তি : বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের পুরনো ভুল ধারণাগুলোতে আঘাত লেগেছে। মানুষ বুঝতে পেরেছে যে সব প্রাচীন মতবাদ চোখ বুজে গ্রহণ করা ঠিক নয়। প্রতিটি বিষয়কে এখন যুক্তি ও বিচারের কষ্টিপাথরে যাচাই করে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়েছে। এর মাধ্যমেই অন্ধবিশ্বাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
4. অন্ধ কুসংস্কার : বিজ্ঞানচেতনার বিপরীতে থাকাই হলো অন্ধ কুসংস্কার। যেমন—ইউরোপে একসময় ডাইনি অপবাদে নারীদের পোড়ানো হতো, আর ভারতে চলত সতীদাহ প্রথা। আজও কালো বিড়াল দেখলে গাড়ি থামানো বা খাওয়ার টেবিলে তেরো জন বসতে ভয় পাওয়া হলো অন্ধ কুসংস্কার। বিজ্ঞানী আইনস্টাইনের মতে, ভয় আর আশা থেকেই এই অযৌক্তিক কুসংস্কারের জন্ম।
5. প্রবল সামাজিক কুসংস্কার : আধুনিক ভারত বিজ্ঞানের পথে এগোলেও সমাজ আজও কুসংস্কারের জালে বন্দি। আজও ডাইনি হত্যা বা শিশু বলির মতো ঘটনা ঘটে। ১৯৯৫ সালের ২১শে সেপ্টেম্বর গণেশ মূর্তির দুধ খাওয়ার ঘটনাটি কুসংস্কারের এক বড় উদাহরণ ছিল, যা আসলে বিজ্ঞানের ভাষায় ছিল 'পৃষ্ঠ টান'।
6. শিক্ষিত মানুষের কুসংস্কার : সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক শিক্ষিত মানুষও কুসংস্কারে আচ্ছন্ন। অনেক বিজ্ঞানী হাতে তাবিজ পরেন, আবার অনেক ডাক্তার জ্যোতিষীর ওপর নির্ভর করেন। তাঁরা পাথর বা গ্রহরত্ন ধারণ করেন এবং 'জলপড়া' খান। প্রকৃত যুক্তিনিষ্ঠ শিক্ষার অভাবেই এমনটা ঘটে থাকে।
7. ডিগ্রি বনাম প্রকৃত শিক্ষা : শুধুমাত্র ডিগ্রি লাভ করলেই মানুষ শিক্ষিত হয় না। প্রকৃত শিক্ষা হলো যুক্তিনিষ্ঠ মন তৈরি করা। শিক্ষিত মানুষেরা যখন গুরু চরণামৃত ভক্তির সঙ্গে পান করেন, তখন বোঝা যায় তাঁদের মনের অন্ধকার এখনও দূর হয়নি। এই কুসংস্কারগুলো টিকে থাকার মূল কারণ হলো সঠিক বৈজ্ঞানিক মানসিকতার অভাব।
8. পথের দিশা : বিজ্ঞান ও কুসংস্কার দুই-ই মানুষের মনের সৃষ্টি। আমাদের সংস্কারমুক্ত মন নিয়ে সঠিক এবং মঙ্গলময় পথটি খুঁজে নিতে হবে। প্রতিটি বিষয়কে যুক্তি দিয়ে বিচার করতে শিখলে তবেই সমাজ থেকে কুসংস্কার দূর হবে। কুসংস্কার মুক্ত সমাজই মানবজাতির উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
উপসংহার : আমাদের পৃথিবী ও মানবজাতির আলোকময় যাত্রার জন্য কুসংস্কার দূর করা জরুরি। বিজ্ঞানকে শুধু বইয়ে নয়, জীবনে প্রয়োগ করতে হবে। যুক্তিবাদী চিন্তা আর বিজ্ঞানচেতনা যদি পাশাপাশি না চলে, তবে কুসংস্কার আমাদের পিছিয়েই রাখবে। তাই কুসংস্কারমুক্ত মন নিয়ে আমাদের সামনে এগোতে হবে।

❖ 2027 Madhyamik Bengali Probondho Suggestion

2. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
ভূমিকা : গাছপালা, পশুপাখি, জল, বায়ু, মাটি এবং মানুষের তৈরি ঘরবাড়ি নিয়ে আমাদের পরিবেশ। "জীবনের সার্থকতা পরিবেশ নির্ভর, নির্মল অঙ্গনে সবকিছু মনোহর।" কিন্তু বর্তমান যন্ত্রযুগের বিষবাষ্পে আমাদের এই সুন্দর পরিবেশ ক্রমে দূষিত হয়ে পড়ছে এবং বিষিয়ে উঠছে বাতাস।
1.পরিবেশ দূষণ : পরিবেশ হলো আমাদের চারপাশের জাগতিক পরিস্থিতি। নানাবিধ কারণে আজ এই পরিবেশ কলুষিত। পরিবেশ দূষণকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন—বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং সামাজিক ও সাংস্কৃতিক দূষণ। পারমাণবিক পরীক্ষা ও কলকারখানার বর্জ্য বায়ুকে বিষাক্ত করে তুলছে।
2. জল দূষণ : আজকের দিনে জল দূষণ এক ভয়ংকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকারখানার দূষিত বর্জ্য পদার্থ যখন পানীয় জলের উৎসে মেশে, তখন সেই জল বিষাক্ত হয়ে যায়। এর ফলে মানুষ ও জলচর প্রাণীদের জীবন আজ সংকটের মুখে।
3. ভূমি দূষণ : কৃষি ও শিল্পবিপ্লব হলো ভূমি দূষণের প্রধান কারণ। চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি তার গুণাগুণ হারাচ্ছে। এছাড়া শহরের আবর্জনার স্তূপ পচে মাটিতে মিশে নানা সংক্রামক ব্যাধি ছড়াচ্ছে।
4. শব্দ দূষণ : অতি যান্ত্রিকতার ফলে শব্দ দূষণ আজ মারাত্মক আকার ধারণ করেছে। কলকারখানার আওয়াজ, যানবাহনের বিকট হর্ন এবং বাজি-পটকার শব্দ পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এর ফলে অনেক মানুষ তাদের শ্রবণশক্তি হারিয়ে ফেলছে।
5. মনস্তাত্ত্বিক দূষণ : সমাজ ও সংস্কৃতিতে আজ এক নতুন ধরণের দূষণ দেখা দিয়েছে, যা হলো মনস্তাত্ত্বিক দূষণ। বেকারত্ব, অপসংস্কৃতি এবং কুরুচিকর বই বা সিনেমা যুবক-যুবতীদের নৈতিক অধঃপতন ঘটাচ্ছে। এর ফলে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে।
6. দূষণের প্রতিকার : পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে হলে সুস্থ-বুদ্ধিসম্পন্ন মানুষকে সচেষ্ট হতে হবে। সংবাদপত্র, রেডিও ও টিভির মাধ্যমে প্রচার বাড়াতে হবে। জল ও মাটি দূষণ রোধে সরকারি আইন কঠোরভাবে পালন করতে হবে এবং শব্দ দূষণ রুখতে আদালতের নির্দেশ মানতে হবে।
7. ছাত্রসমাজের ভূমিকা : পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের সচেতন হওয়া খুব জরুরি। সাংস্কৃতিক দূষণ রোধে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি ছাত্রদেরও সজাগ থাকতে হবে। এছাড়া সামাজিক বনসৃজন বা গাছ লাগানোর ওপর গুরুত্ব দিয়ে পরিবেশকে সুন্দর করে তুলতে হবে।
8. বিশ্বপরিবেশ দিবস : দূষণ প্রতিকারের জন্য রাষ্ট্রসংঘ এগিয়ে এসেছে। মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে প্রতি বছর ৫ই জুন দিনটি 'বিশ্ব-পরিবেশ দিবস' হিসেবে পালন করা হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হলো পৃথিবীকে দূষণমুক্ত করার অঙ্গীকার করা।
উপসংহার : পরিবেশ যদি দূষণমুক্ত হয়, তবেই আমাদের সভ্যতা সুন্দরভাবে টিকে থাকবে। এর জন্য প্রয়োজন সর্বজনীন শিক্ষা ও সচেতনতা। আমরা যদি এখনই সচেতন না হই, তবে এই সুন্দর পৃথিবী একদিন জরা ও মৃত্যুতে ভরে উঠবে। তাই পরিবেশ রক্ষা করাই হোক আমাদের মূল লক্ষ্য।

❖ 2027 Madhyamik Bengali Probondho Suggestion

বিশেষ দ্রষ্টব্য : নিচে যে PDF টির লিঙ্ক দেওয়া হয়েছে ওখানে আরো উত্তর রয়েছে। ক্লিক করে দেখুন।
File Details :
PDF Name : Class 9 Rachana Suggestion 2027 PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে শুধুমাত্র প্রবন্ধ রচনা গুলি উল্লেখ করা হয়েছি। কিন্তু পুরো বাংলা সিলেবাসের প্রশ্নোত্তর প্রয়োজন হলে আমাদের প্রকাশিত নবম শ্রেণীর  বাংলা সাজেশন ই-বুকটি নিতে হবে। কারণ এই ই-বুকটি WBBSE বোর্ডের নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। সুতরাং যারা মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন প্রশ্নোত্তর
1. দশম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর Click Here
2. বহুরূপী গল্পের প্রশ্ন উত্তর PDF Click Here
3. আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর PDF Click Here
4. মাধ্যমিক প্রবন্ধ রচনা সাজেশন 2027 Click Here
5. অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর Click Here


Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.