WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ | রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ

0

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা সম্পূর্ণ MCQ পদ্ধতিতে হবে। এই সেমিস্টারে মোট 40 টি MCQ প্রশ্ন থাকবে, অর্থাৎ মোট 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের প্রথম অধ্যায় : "রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি" থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করে অনেকগুলি MCQ প্রশ্নোত্তর সহ Free PDF নিতে দিলাম। এছাড়াও WB Semester Team দীর্ঘদিন ধরে সাজেশন ই-বুক (PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুসারে ই-বুক(PDF) প্রকাশ করা হবে। এই ই-বুক(PDF)গুলিতে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া থাকবে, ফলে এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ

❖ রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ

❖ Multiple Choice Questions (MCQ) :
1. রাষ্ট্রবিজ্ঞান কোন্ বিজ্ঞানের শাখা ?
(A) প্রাকৃতিক বিজ্ঞান
(B) জীবন বিজ্ঞান
(C) নীতি বিজ্ঞান
(D) সামাজিক বিজ্ঞান
উত্তর : (D) সামাজিক বিজ্ঞান

2. 'পলিটিক্স' (Politics) কথাটি কোন্ গ্রিক শব্দ থেকে এসেছে ?
(A) ডেমোস (Demos)
(B) পোলিস্ (Polis)
(C) ক্রেটোস (Kratos)
(D) মেথড (Method)
উত্তর : (B) পোলিস্

3. 'পলিটিক্স' (Politics) গ্রন্থের রচয়িতা কে ?
(A)  ডেভিড ইস্টন
(B) অ্যারিস্টটল
(C) সিসেরো
(D) বোঁদা
উত্তর : (B) অ্যারিস্টটল

4. অ্যারিস্টটল ______ দেশের দার্শনিক ছিলেন
(A) গ্রিক 
(B) ব্রিটিশ
(C) ইতালীয়
(D) জার্মান
উত্তর : (A) গ্রিক

5. 'এ গ্রামার অফ পলিটিক্স' (A Grammar of Politics) গ্রন্থটির লেখক হলেন -
(A) ল্যাস্কি
(B) ম্যাকিয়াভেলি
(C) রুশো
(D) হবস
উত্তর : (A) ল্যাস্কি

6. উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম হল -
(A) হেগেল ও গ্রিন
(B) মার্কস ও এঙ্গেলস
(C) মাও সে তুং ও লেনিন
(D) জন লক্ ও অ্যাডাম স্মিথ
উত্তর : (D) জন লক্ ও অ্যাডাম স্মিথ

7. ডেভিড ইস্টন হলেন একজন _________ রাষ্ট্রবিজ্ঞানী।
(A) মার্কসবাদী
(B) আচরণবাদী
(C) রক্ষণশীল
(D) নৈরাজ্যবাদী
উত্তর : (B) আচরণবাদী

8. কার মতে রাজনীতি একটি সার্বিক বা সর্বজনীন কার্যকলাপ ?
(A) রবার্ট ডাল
(B) অ্যালান বল
(C) গেটেল
(D) লিপসন
উত্তর : (B) অ্যালান বল

9. কার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা ?
(A) ডেভিড ইস্টন
(B) ক্যাট্রিন
(C) অ্যালান বল
(D) হ্যারল্ড লাসওয়েল
উত্তর : (D) হ্যারল্ড লাসওয়েল

10. রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন -
(A) অ্যারিস্টটল
(B) লর্ড ব্রাইস
(C) সিলি
(D) ব্লুন্টসলি
উত্তর : (A) অ্যারিস্টটল

11. "মানুষ রাজনৈতিক জীব"- কথাটি কে বলেছেন?
(A) গার্নার
(B) অ্যারিস্টটল
(C) বোঁদা
(D) গেটেল
উত্তর : (B) অ্যারিস্টটল

12. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
            ক-স্তম্ভ                      খ-স্তম্ভ
(i) পলিটিক্স (Politics)     (a) হ্যারল্ড ল্যাস্কি
(ii) এ গ্রামার অফ পলিটিক্স   (b) অ্যালান বল
(iii) মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্মেন্ট   (c) অ্যারিস্টটল
(iv) ডাস ক্যাপিটাল (Das Capital)   (d) কার্ল মার্কস
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (A) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)

13. 'আধুনিক রাষ্ট্রচিন্তার জনক' কাকে বলা হয়?
(A) প্লেটো
(B) ম্যাকিয়াভেলি
(C) অস্টিন
(D) জন লক্
উত্তর : (B) ম্যাকিয়াভেলি

14. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন -
(A) রবার্ট ডাল ও ডেভিড ইস্টন
(B) আর্থার বেন্টলে ও গ্রাহাম ওয়ালাস
(C) চার্লস মেরিয়াম ও লাসওয়েল
(D) গার্নার ও গেটেল
উত্তর : (D) গার্নার ও গেটেল

15. 'রাজনীতি' বা 'রাষ্ট্রনীতি' শব্দটির প্রচলন প্রথম কে শুরু করেন ?
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) ল্যাস্কি
(D) গার্নার
উত্তর : (B) অ্যারিস্টটল

16. প্রাচীন গ্রিসে নগর-রাষ্ট্রগুলিকে কী বলা হত ?
(A) ডেমোস (Demos)
(B) ক্রেটোস (Kratos)
(C) পোলিস (Polis)
(D) রেস-পাবলিকা (Res-publica)
উত্তর : (C) পোলিস

17. প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কী বলা হত ?
(A) সিভিতাস (Civitas)
(B) নেশন (Nation)
(C) নগর-রাষ্ট্র (City-State)
(D) এম্পায়ার (Empire)
উত্তর : (C) নগর-রাষ্ট্র

18. প্রাচীন গ্রিসে কোন্ ধরনের রাষ্ট্র ছিল ?
(A) নগর-রাষ্ট্র
(B) সামন্ততান্ত্রিক রাষ্ট্র
(C) আধুনিক জাতীয় রাষ্ট্র
(D) সমাজতান্ত্রিক রাষ্ট্র
উত্তর : (A) নগর-রাষ্ট্র

19. রাজনীতি বলতে কী বোঝায় ?
(A) ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চাতুরি।
(B) যে প্রক্রিয়ার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে।
(C) কেবল যুদ্ধের মাধ্যমে ক্ষমতা বিস্তার করা।
(D) ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করা।
উত্তর : (B) যে প্রক্রিয়ার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে।

20. রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে _____ নিয়ে ।
(A) কেবল সমাজব্যবস্থা
(B) রাষ্ট্র ও সরকার উভয়কে
(C) কেবল আধ্যাত্মিকতাবাদ
(D) কেবল অর্থনৈতিক লেনদেন
উত্তর : (B) রাষ্ট্র ও সরকার উভয়কে

21. 'নবজাগরণের সন্তান' বা 'নবজাগরণের শিশু' ______ বলা হয়।
(A) প্লেটোকে
(B) ম্যাকিয়াভেলিকে
(C) সিসেরোকে
(D) আর্নেস্ট বার্কারকে
উত্তর : (B) ম্যাকিয়াভেলিকে

22. 'লিবারালিজম' (Liberalism) গ্রন্থের লেখকের নাম কী?
(A) লুডউইগ ভন মিসেস
(B) রুশো
(C) জাঁ বোঁদা
(D) সেন্ট অগাস্টিন
উত্তর : (A) লুডউইগ ভন মিসেস

23. নিচের বিবৃতিগুলোর সত্যতা যাচাই করো :
(I) গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে।
(II) রাষ্ট্রবিজ্ঞানকে লর্ড ব্রাইস একটি 'অপরিণত বিজ্ঞান' বলেছেন।
(III) গেটেলের মতে 'কী আছে রাষ্ট্রবিজ্ঞান কেবল তা নিয়েই আলোচনা করে না, কী হওয়া উচিত তাও স্থির করে দেয়'। (উল্লেখ্য: এই উক্তিটি মূলত পল জাঁনের)
(IV) অ্যালান বলের মতে রাজনীতির মধ্যে বিরোধ ও বিরোধ মীমাংসার সূত্র উভয়ই আছে।
সঠিক বিকল্পটি হলো:
(A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (D) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য

24. "যেখানে রাজনীতি সেখানেই বিরোধ"- উক্তিটি কার?
(A) কার্ল মার্কস
(B) জন অস্টিন
(C) ওয়াসবি
(D) ক্যাটলিন
উত্তর : (C) ওয়াসবি

25. 'রাষ্ট্রবিজ্ঞান' শব্দটির প্রথম প্রয়োগ ঘটান -
(A) অ্যারিস্টটল
(B) লিবনিজ
(C) টমাস হবস
(D) জাঁ জ্যাক রুশো
উত্তর : (B) লিবনিজ

26. কার মতে 'রাজনীতি হল একটি সর্বজনীন কার্যকলাপ'?
(A) অ্যালান বল
(B) ডেভিড ইস্টন
(C) ভ্লাদিমির লেনিন
(D) অস্টিন
উত্তর : (A) অ্যালান বল

27. ডেভিড ইস্টন রাজনীতি বলতে কী বুঝিয়েছেন?
(A) সম্পদের উৎপাদন
(B) পারিবারিক শাসন
(C) মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন
(D) আধ্যাত্মিক মুক্তি
উত্তর : (C) মূল্যের কর্তৃত্বমূলক বণ্টন

28. 'Modern Politics and Government' গ্রন্থটির রচয়িতা হলেন -
(A) রবার্ট ডাল
(B) টি. এইচ. গ্রিন
(C) ল্যাস্কি
(D) অ্যালান বল
উত্তর : (D) অ্যালান বল

29. মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম হল -
(A) প্লেটো ও অ্যারিস্টটল
(B) অগাস্টাইন ও সেন্ট টমাস অ্যাকুইনাস
(C) হ্যারল্ড লাসওয়েল ও রবার্ট ডাল
(D) কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস
উত্তর : (B) অগাস্টাইন ও সেন্ট টমাস অ্যাকুইনাস

30. রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়?
(A) প্রাচীন ভারতে
(B) প্রাচীন রোমে
(C) প্রাচীন গ্রিসে
(D) আধুনিক ইংল্যান্ডে
উত্তর : (C) প্রাচীন গ্রিসে

31. 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' (Communist Manifesto)-এর রচয়িতা কারা?
(A) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঙ্গেলস
(B) লেনিন ও স্ট্যালিন
(C) ম্যাকিয়াভেলি ও রুশো
(D) প্লেটো ও সক্রেটিস
উত্তর : (A) কার্ল মার্কস এবং ফ্রেডরিখ এঙ্গেলস

❖ একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় MCQ

32. নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সর্বপ্রথম পৃথক করেন -
(A) লর্ড ব্রাইস
(B) নিকোলো ম্যাকিয়াভেলি
(C) আর্নেস্ট বার্কার
(D) জেরেমি বেন্থাম
উত্তর : (B) নিকোলো ম্যাকিয়াভেলি

33. 'Das Capital' গ্রন্থের রচয়িতা কে ?
(A) ফ্রেডরিখ এঙ্গেলস
(B) কার্ল মার্কস
(C) হ্যারল্ড লাস্কি
(D) ভি. আই. লেনিন
উত্তর : (B) কার্ল মার্কস

34. রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা ঐতিহ্যগত সংজ্ঞা মূলত কী নিয়ে আলোচনা করে ?
(A) রাজনৈতিক দল ও নির্বাচন
(B) রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলি
(C) অর্থনীতির বাণিজ্যিক দিক
(D) কেবল বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ
উত্তর : (B) রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি ও কার্যাবলি

35. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
            ক-স্তম্ভ                      খ-স্তম্ভ
(i) প্রথম রাজনীতি বিজ্ঞানী     (a) চার্লস মেরিয়াম
(ii) আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা   (b) অ্যারিস্টটল
(iii) 'রিপাবলিক' গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র   (c) কার্ল এঙ্গেলস
(iv) প্রলেতারীয় রাজনীতি     (d) সক্রেটিস
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

36. ভাববাদী মতবাদের প্রাণপুরুষ বা একজন জার্মান ভাববাদী রাষ্ট্রদার্শনিকের নাম হল -
(A) আন্তোনিও গ্রামশি
(B) হেগেল
(C) ফ্রেডরিখ এঙ্গেলস
(D) চার্লস মেরিয়াম
উত্তর : (B) হেগেল

37. 'Human Nature in Politics' গ্রন্থটির রচয়িতা হলেন -
(A) লিপম্যান
(B) গ্রাহাম ওয়ালাস
(C) আর্থার বেন্টলি
(D) ডেভিড ট্রুম্যান
উত্তর : (B) গ্রাহাম ওয়ালাস

39. "রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই" - বিখ্যাত এই কথাটি কার?
(A) গার্নার
(B) গেটেল
(C) সিলি
(D) লিকক
উত্তর : (A) গার্নার

40. 'Public Opinion' গ্রন্থটির লেখক হলেন -
(A) অ্যারিস্টটল
(B) গার্নার
(C) লিপম্যান
(D) চার্লস মেরিয়াম
উত্তর : (C) লিপম্যান

41. রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন -
(A) গার্নার ও গেটেল
(B) ব্লুন্টসলি ও সিলি
(C) লিকক ও গিলক্রিস্ট
(D) অ্যালান বল ও ডেভিড ইস্টন
উত্তর : (D) অ্যালান বল ও ডেভিড ইস্টন

42. রাষ্ট্রবিজ্ঞানের প্রখ্যাত গ্রন্থ 'The Political System' কার লেখা ?
(A) ডেভিড ইস্টন
(B) অ্যালান বল
(C) লর্ড ব্রাইস
(D) রবার্ট ডাল
উত্তর : (A) ডেভিড ইস্টন

43. বেন্থামের হিতবাদের মূল কথা কী ?
(A) সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষা
(B) রাজার একচ্ছত্র ক্ষমতা
(C) পরকালীন মুক্তি লাভ
(D) সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ
উত্তর : (D) সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ

44. "রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে পাঠ"- উক্তিটি কার?
(A) পল জাঁনে
(B) গেটেল
(C) গার্নার
(D) বার্ট্রান্ড রাসেল
উত্তর : (B) গেটেল

45. রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন -
(A) ডেভিড ইস্টন ও রবার্ট ডাল
(B) গার্নার ও গেটেল
(C) আর্থার বেন্টলি ও গ্রাহাম ওয়ালাস
(D) হ্যারল্ড লাসওয়েল ও অ্যালান বল
উত্তর : (B) গার্নার ও গেটেল

46. "রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান"- এটি কে বলেছেন?
(A) ব্লুন্টসলি
(B) জন লক
(C) লর্ড ব্রাইস
(D) কার্ল মার্কস
উত্তর : (A) ব্লুন্টসলি

47. বিখ্যাত 'অর্থশাস্ত্র' গ্রন্থটির রচয়িতা হলেন -
(A) কৌটিল্য
(B) আর্যভট্ট
(C) কালিদাস
(D) বানভট্ট
উত্তর : (A) কৌটিল্য

48. আচরণবাদের 'বৌদ্ধিক ধর্মপিতা' (Intellectual Godfather) বলা হয় -
(A) ডেভিড ইস্টন
(B) গ্রাহাম ওয়ালাস
(C) আর্থার বেন্টলে
(D) চার্লস মেরিয়ামকে
উত্তর : (D) চার্লস মেরিয়ামকে

49. আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানচর্চার একটি মূল বৈশিষ্ট্য হল -
(A) ব্যক্তির রাজনৈতিক আচার-আচরণ এবং গবেষণার ওপর গুরুত্ব আরোপ।
(B) কেবল প্রাচীন পুঁথিগত আলোচনা।
(C) অর্থনীতির ওপর কোনো গুরুত্ব না দেওয়া।
(D) রাষ্ট্রকেন্দ্রিক সাবেকি আলোচনা বজায় রাখা।
উত্তর : (A) ব্যক্তির রাজনৈতিক আচার-আচরণ এবং গবেষণার ওপর গুরুত্ব আরোপ।

50. 'রাষ্ট্রবিজ্ঞান হল সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা করে'- কে বলেছেন?
(A) ডেভিড ইস্টন
(B) গ্রাহাম ওয়ালাস
(C) অ্যালান বল
(D) রবার্ট ডাল
উত্তর : (C) অ্যালান বল

51. রাষ্ট্রবিজ্ঞানকে 'শ্রেষ্ঠ বিজ্ঞান' বা 'Master Science' কে বলেছেন?
(A) ম্যাকিয়াভেলি
(B) অগাস্ট কোঁত
(C) অ্যারিস্টটল
(D) টমাস হবস
উত্তর : (C) অ্যারিস্টটল

52. দুজন উল্লেখযোগ্য আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন -
(A) লক্ ও রুশো
(B) গার্নার ও গেটেল
(C) চার্লস মেরিয়াম ও ডেভিড ট্রুম্যান
(D) প্লেটো ও অ্যারিস্টটল
উত্তর : (C) চার্লস মেরিয়াম ও ডেভিড ট্রুম্যান

53. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার সপক্ষে একটি যুক্তি হল -
(A) সাধারণ সূত্রের প্রতিষ্ঠা সম্ভব
(B) সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব
(C) ধারাবাহিকতা বর্তমান
(D) সুসংবদ্ধ জ্ঞানার্জন সম্ভব
উত্তর : (B) সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব

54. রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু কেমন?
(A) স্থিতিশীল ও স্থির
(B) কেবল সরকারকেন্দ্রিক
(C) সততই পরিবর্তনশীল
(D) অপরিবর্তনীয়
উত্তর : (C) সততই পরিবর্তনশীল

54. নিচের বিবৃতিগুলোর সত্যতা যাচাই করো :
(I) অ্যারিস্টটল মনে করতেন একটি ভালো রাষ্ট্রে আইনই হবে চরম সার্বভৌম।
(II) অ্যারিস্টটল ১৫৮টি নগর-রাষ্ট্রের সংবিধান পর্যালোচনা করেছিলেন।
(III) অ্যারিস্টটল মনে করতেন একটি ভালো রাষ্ট্রে ব্যক্তিবিশেষ হবে সার্বভৌম।
(IV) অ্যারিস্টটল রাজনীতিচর্চাকে বিজ্ঞানের (Master Science) সঙ্গে সম্পর্কিত করেন।
সঠিক বিকল্পটি হল :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
উত্তর : (A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা

56. রাষ্ট্রবিজ্ঞান একটি _______ শাস্ত্র।
(A) গতিশীল শাস্ত্র
(B) স্থিতিশীল শাস্ত্র
(C) কেবল তাত্ত্বিক বিজ্ঞান
(D) প্রাকৃতিক বিজ্ঞান
উত্তর : (A) গতিশীল শাস্ত্র

57. রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন -
(A) মেইটল্যান্ড ও অগাস্ট কোঁত
(B) বার্ক ও গিলক্রিস্ট
(C) লর্ড ব্রাইস ও অ্যারিস্টটল
(D) ডাইসি ও হোয়ার
উত্তর : (C) লর্ড ব্রাইস ও অ্যারিস্টটল

58. অ্যারিস্টটলের দর্শন সংক্রান্ত বিবৃতি :
(I) গ্রামীণ অর্থনীতির অভাব পূরণের লক্ষ্যে বৃহত্তর একক হিসেবে রাষ্ট্রের উদ্ভব (পরিবার নয়)।
(II) অ্যারিস্টটলের মতে সমাজব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা অভিন্ন। 
(III) অ্যারিস্টটলের মতে প্রকৃতি মানুষকে গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের প্রবণতা দান করেছে।
(IV) অ্যারিস্টটলের মতে মানুষের সামাজিক চরিত্র তার রাজনৈতিক চরিত্রকে নির্দেশ করে। 
সঠিক বিকল্পটি হলো:
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
উত্তর : (B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য

59. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, রাষ্ট্রই কি রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয়?
(A) হ্যাঁ, রাষ্ট্রই একমাত্র বিষয়।
(B) না, রাষ্ট্র ছাড়াও রাজনৈতিক আচরণ ও ক্ষমতার সম্পর্ক আলোচিত হয়।
(C) কেবল সরকারের বিভিন্ন দপ্তর।
(D) কেবল রাজনৈতিক দলগুলো।
উত্তর : (B) না, রাষ্ট্র ছাড়াও রাজনৈতিক আচরণ ও ক্ষমতার সম্পর্ক আলোচিত হয়।

60. প্যারিসে কোন্ সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৪৬ সালে
(B) ১৯৫০ সালে
(C) ১৯৪৮ সালে
(D) ১৯৬০ সালে
উত্তর : (C) ১৯৪৮ সালে

61. রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গির নাম হল -
(A) সাবেকি ও সনাতন
(B) আধুনিক ও সাম্প্রতিক
(C) সমাজবাদ ও ফ্যাসিীবাদ
(D) উদারনীতিবাদ ও মার্কসবাদ
উত্তর : (D) উদারনীতিবাদ ও মার্কসবাদ

62. "রাষ্ট্রবিজ্ঞান হল একটি প্রগতিশীল বিজ্ঞান" - কথাটি কে বলেছেন?
(A) টি. এইচ. গ্রিন
(B) লর্ড ব্রাইস
(C) জন সিলি
(D) গেটেল
উত্তর : (B) লর্ড ব্রাইস 

❖ Class 11 Semester 1 Political Science Chapter 1 MCQ

File Details :
PDF Name : Macbeth MCQ Class 12 PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্টবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র 4 ধরনের কয়েকটি করে MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্টবিজ্ঞান সাজেশন ই-বুক(PDF)টিতে মোট ৭ ধরনের আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে ই-বুক(PDF) গুলি তৈরি করা হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন প্রশ্নোত্তর
1. The Bangle Sellers MCQ Questions Click Here
2. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর Click Here
3. An Astrologer's Day MCQ Questions PDF Click Here
4. Amarnath MCQ Class 11 PDF Click Here
5. The Swami and Mother Worship MCQ Questions Click Here


Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.