WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ | একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ | Political Science Class 11 Semester 1 MCQ

0

রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা সম্পূর্ণ MCQ পদ্ধতিতে হবে। এই সেমিস্টারে মোট 40 টি MCQ প্রশ্ন থাকবে, অর্থাৎ মোট 40 নম্বর। এই 40 নম্বরের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের দ্বিতীয় অধ্যায় : "রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য" থেকে 5 টি MCQ প্রশ্ন আসবে। তাই "রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য" অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করে অনেকগুলি MCQ প্রশ্নোত্তর সহ Free PDF নিতে দিলাম। এছাড়াও WB Semester Team দীর্ঘদিন ধরে সাজেশন ই-বুক (PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুসারে ই-বুক(PDF) প্রকাশ করা হবে। এই ই-বুক(PDF)গুলিতে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া থাকবে, ফলে এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ

❖ রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) ম্যাকিয়াভেলি
(D) কার্ল মার্কস
উত্তর : (C) ম্যাকিয়াভেলি

2. ম্যাকিয়াভেলি সর্বপ্রথম কোন্ গ্রন্থে 'রাষ্ট্র' (State) কথাটি ব্যবহার করেন ?
(A) রিপাবলিক
(B) লেভিয়াথান
(C) দ্য প্রিন্স
(D) সোশ্যাল কন্ট্রাক্ট
উত্তর : (C) দ্য প্রিন্স

3. রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও নিখুঁত সংজ্ঞা কে প্রদান করেছেন ?
(A) বার্জেস
(B) গার্নার
(C) ল্যাস্কি
(D) উড্রো উইলসন
উত্তর : (B) গার্নার

4. 'সিভিটাস' (Civitas) কী ?
(A) প্রাচীন ভারতের নগররাষ্ট্র
(B) প্রাচীন রোমের নগররাষ্ট্র
(C) ইতালির ক্ষুদ্র জনপদ
(D) লাতিন আমেরিকার রাষ্ট্র
উত্তর : (B) প্রাচীন রোমের নগররাষ্ট্র

5. 'পোলিস' (Polis) কী ?
(A) আধুনিক জাতীয় রাষ্ট্র
(B) রোমের নগররাষ্ট্র
(C) গ্রিসের নগররাষ্ট্র
(D) বড় কোনো জনসমাজ
উত্তর : (C) গ্রিসের নগররাষ্ট্র

6. রাষ্ট্রের একটি প্রধান বা অপরিহার্য বৈশিষ্ট্য কী ?
(A) আন্তর্জাতিক স্বীকৃতি
(B) জাতীয়তাবাদ
(C) জনসমষ্টি
(D) স্থায়িত্ব
উত্তর : (C) জনসমষ্টি

7. কে সর্বপ্রথম আধুনিক অর্থে 'রাষ্ট্র' কথাটি ব্যবহার করেছিলেন ?
(A) গেটেল
(B) ম্যাকিয়াভেলি
(C) টমাস হবস
(D) জন লক
উত্তর : (B) ম্যাকিয়াভেলি

8. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
        ক-স্তম্ভ                 খ-স্তম্ভ
(i) সোশ্যাল কন্ট্রাক্ট  (a) সেন্ট অগাস্টাইন
(ii) রিপাবলিক         (b) নিকোলো ম্যাকিয়াভেলি
(iii) দ্য প্রিন্স             (c) জঁ জ্যাক রুশো
(iv) সিটি অফ গড  (d) প্লেটো
বিকল্পসমূহ : 
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
উত্তর : (C) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)

9. মানবেতিহাসের কোন্ সমাজব্যবস্থায় রাষ্ট্রের অস্তিত্ব ছিল না ?
(A) দাস সমাজে
(B) সামন্ত সমাজে
(C) আদিম সাম্যবাদী সমাজে
(D) পুঁজিবাদী সমাজে
উত্তর : (C) আদিম সাম্যবাদী সমাজে

10. "রাষ্ট্র হল মানবজাতির সেই সংঘবদ্ধ অংশ, যা ঐক্যবদ্ধভাবে সংগঠিত"- এই অভিমত কার ?
(A) জন ডব্লিউ. বার্জেস
(B) জঁ বোঁদা
(C) অ্যারিস্টটল
(D) অধ্যাপক গার্নার
উত্তর : (A) জন ডব্লিউ. বার্জেস

11. অ্যারিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা কোনটি ?
(A) আইন প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে সংগঠিত জনসমষ্টি 
(B) স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি
(C) একটি নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজ 
(D) ব্যক্তিগণের সম্মতির ভিত্তিতে গঠিত একটি কৃত্রিম সামাজিক প্রতিষ্ঠান 
উত্তর : (B) স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি

12. কারা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের (বৃহৎ ভৌগোলিক রাষ্ট্র) কথা বলেন ?
(A) গ্রিসের নাগরিকরা
(B) মেটিকরা
(C) টিউটনগণ
(D) বুর্জোয়ারা
উত্তর : (C) টিউটনগণ

13. 'I am the State' (আমিই রাষ্ট্র) - উক্তিটি কার ?
(A) ফরাসি সম্রাট ষোড়শ লুই
(B) ফরাসি সম্রাট চতুর্দশ লুই
(C) নেপোলিয়ন বোনাপার্ট
(D) সম্রাট ত্রয়োদশ লুই
উত্তর : (B) ফরাসি সম্রাট চতুর্দশ লুই

14. "ব্যাবহারিক ক্ষেত্রে সরকারই রাষ্ট্র"- কে বলেছেন ?
(A) কার্ল মার্কস
(B) ফ্রেডরিখ হেগেল
(C) অধ্যাপক ল্যাস্কি
(D) অধ্যাপক গার্নার
উত্তর : (C) অধ্যাপক ল্যাস্কি 

15. "দুনিয়ার মজদুর এক হও"- উক্তিটি কার ?
(A) কার্ল মার্কস
(B) জঁ জ্যাক রুশো
(C) ভি. আই. লেনিন
(D) ফ্রেডরিখ হেগেল
উত্তর : (A) কার্ল মার্কস

16. অধ্যাপক গার্নার রাষ্ট্রের মোট _______ গুলি উপাদানের কথা উল্লেখ করেছেন।
(A) চারটি
(B) পাঁচটি
(C) ছটি
(D) সাতটি
উত্তর : (A) চারটি

17. রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার প্রদত্ত সংজ্ঞাটি হল -
(A) রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট শ্রেণির ওপর অন্য একটি শ্রেণির উৎপীড়নের যন্ত্র 
(B) রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য হলো পূর্ণাঙ্গ ও স্বাবলম্বী জীবন
(C) রাষ্ট্র হলো মর্ত্যে ঈশ্বরের পদক্ষেপ বা একটি অতিপ্রাকৃতিক বিমূর্ত সত্তা
(D) এক নির্দিষ্ট জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যার সুগঠিত শাসনব্যবস্থা আছে এবং যে শাসনব্যবস্থার প্রতি জনগণ আনুগত্য প্রকাশ করে
উত্তর : (D) এক নির্দিষ্ট জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যার সুগঠিত শাসনব্যবস্থা আছে এবং যে শাসনব্যবস্থার প্রতি জনগণ আনুগত্য প্রকাশ করে

18. "রাষ্ট্র মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল"- উক্তিটি কার?
(A) জঁ বোঁদা
(B) রবার্ট ম্যাকাইভার
(C) জন ডব্লিউ. বার্জেস
(D) অ্যারিস্টটল
উত্তর : (C) জন ডব্লিউ. বার্জেস

19. ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রের মোট কতগুলি সংজ্ঞা প্রচলিত আছে ?
(A) ১৫০টি
(B) ১৪৫টি
(C) ১৭২টি
(D) ১৯০টি
উত্তর : (B) ১৪৫টি

20. 'রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র'- এ কথাটি কে বলেছেন ?
(A) ভি. আই. লেনিন
(B) অধ্যাপক গার্নার
(C) জে. কে. ব্লুন্টসলি
(D) কার্ল মার্কস
উত্তর : (D) কার্ল মার্কস

21. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা _____টি ।
(A) ২৯টি
(B) ২৮টি
(C) ৩০টি
(D) ২৭টি
উত্তর : (B) ২৮টি

22. কাদের মতে 'রাষ্ট্র শ্রেণিশোষণের যন্ত্র'?
(A) আদর্শবাদীদের মতে
(B) উদারনীতিবাদীদের মতে
(C) মার্কসবাদীদের মতে
(D) বিবর্তনবাদীদের মতে
উত্তর : (C) মার্কসবাদীদের মতে

23. 'রাষ্ট্রের প্রাণ' (Soul of the State) কাকে বলা হয় ?
(A) জনসমষ্টিকে
(B) সরকারকে
(C) সার্বভৌমিকতাকে (Sovereignty)
(D) নির্দিষ্ট ভূখণ্ডকে
উত্তর : (C) সার্বভৌমিকতাকে

24. লেনিন রাষ্ট্র সম্পর্কে কী বলেছেন?
(A) রাষ্ট্র হলো একটি বিশ্বজনীন রাজনৈতিক ব্যবস্থা
(B) রাষ্ট্র হলো একটি অতিবৃহৎ জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ী
(C) রাষ্ট্র হলো একটি শ্রেণির ওপর অন্য একটি শ্রেণির উৎপীড়নের যন্ত্র
(D) রাষ্ট্র হলো ঈশ্বরের মর্ত্যে পদক্ষেপ
উত্তর : (C) রাষ্ট্র হলো একটি শ্রেণির ওপর অন্য একটি শ্রেণির উৎপীড়নের যন্ত্র

25. রাষ্ট্রকে 'সর্বাত্মক ও অভ্রান্ত' বলা হয়েছে কোন্ মতবাদে?
(A) মার্কসবাদে
(B) উদারবাদে
(C) আদর্শবাদে
(D) বিবর্তনবাদে
উত্তর : (C) আদর্শবাদে

26. 'City of God' গ্রন্থটি কে লিখেছেন ?
(A) সেন্ট অগাস্টাইন
(B) জঁ বোঁদা
(C) টমাস হবস
(D) জন লক
উত্তর : (A) সেন্ট অগাস্টাইন

27. "পাশবিক বল নয়, সম্মতিই রাষ্ট্রের ভিত্তি"- উক্তিটি কার ?
(A) সেন্ট অগাস্টাইন
(B) হারবার্ট স্পেনসার
(C) টি. এইচ. গ্রিন
(D) হ্যারল্ড ল্যাস্কি
উত্তর : (C) টি. এইচ. গ্রিন

28. সার্বভৌমিকতার বৈশিষ্ট্য সম্পর্কিত বিবৃতিগুলির সাপেক্ষে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি (I) : হস্তান্তরযোগ্য ও বিভাজ্য।
বিবৃতি (II) : সর্বজনীন ও সর্বব্যাপী। 
বিবৃতি (III) : চরম, চূড়ান্ত ও সীমাহীন।
বিবৃতি (IV) : অহস্তান্তরযোগ্য ও অবিভাজ্য।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য

29. রাষ্ট্রের _____ উপাদানকে 'মস্তিষ্ক' বলা হয়।
(A) জনসমষ্টি
(B) নির্দিষ্ট ভূখণ্ড
(C) সরকার
(D) সার্বভৌমিকতা
উত্তর : (C) সরকার

30. নিচের কোনটি একটি সার্বভৌম রাষ্ট্র ?
(A) পশ্চিমবঙ্গ
(B) নেপাল
(C) রাষ্ট্রসংঘ
(D) সিকিম
উত্তর : (B) নেপাল

31. 'সার্বভৌমিকতা' শব্দটির প্রকৃত অর্থ কী ?
(A) রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা
(B) আইনি প্রাধান্য প্রতিষ্ঠা করা
(C) রাষ্ট্রের চরম ও চূড়ান্ত কর্তৃত্ব
(D) সর্বোচ্চ বিচার বিভাগীয় ক্ষমতা
উত্তর : (C) রাষ্ট্রের চরম ও চূড়ান্ত কর্তৃত্ব

32. সার্বভৌমিকতা কি বিভাজ্য ?
(A) হ্যাঁ, এটি বিভাজ্য
(B) এটি আংশিক বিভাজ্য
(C) না, এটি অবিভাজ্য
(D) এটি শর্তসাপেক্ষে হস্তান্তরিত
উত্তর : (C) না, এটি অবিভাজ্য

33. রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে একটি প্রধান পার্থক্য হল -
(A) রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড প্রয়োজন কিন্তু সংগঠনের জন্য তা আবশ্যিক নয়
(B) রাষ্ট্রের লক্ষ্য জনকল্যাণ কিন্তু সংগঠনের লক্ষ্য কেবল মুনাফা অর্জন
(C) রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ বা বর্জন ব্যক্তির ইচ্ছাধীন নয়, কিন্তু সংগঠনের ক্ষেত্রে তা ইচ্ছাধীন
(D) রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান কিন্তু সংগঠনসমূহ সাময়িক বা অস্থায়ী
উত্তর : (C) রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ বা বর্জন ব্যক্তির ইচ্ছাধীন নয়, কিন্তু সংগঠনের ক্ষেত্রে তা ইচ্ছাধীন

34. সার্বভৌমিকতা কি রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান ?
(A) হ্যাঁ, এটি সবথেকে অপরিহার্য উপাদান
(B) না, এটি গৌণ উপাদান
(C) এটি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
(D) কোনোটিই নয়
উত্তর : (A) হ্যাঁ, এটি সবথেকে অপরিহার্য উপাদান

35. রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা _____।
(A) ভি. আই. লেনিন
(B) কার্ল মার্কস
(C) এল. টি. হবহাউস
(D) জঁ বোঁদা (Jean Bodin)
উত্তর : (D) জঁ বোঁদা

❖ একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ

36. রুশো কেমন আয়তনবিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন ?
(A) ক্ষুদ্রায়তন
(B) মাঝারি
(C) বৃহদায়তন
(D) বিশ্ব রাষ্ট্র
উত্তর : (A) ক্ষুদ্রায়তন

37. রাষ্ট্রের একটি আবশ্যিক উপাদান বা প্রধান বৈশিষ্ট্য হল -
(A) নির্দিষ্ট প্রজা বা নাগরিক
(B) রাজনৈতিক দলসমূহ
(C) জাতিসমূহের সম্মিলিত পরিবার
(D) সার্বভৌমিকতা
উত্তর : (D) সার্বভৌমিকতা

38. সার্বভৌমত্বের যে-কোনো দুটি প্রধান বৈশিষ্ট্য হল -
(A) আইন প্রণয়ন ও শাসন পরিচালনা করা
(B) দেশের সীমানা রক্ষা ও অভ্যন্তরীণ নীতি গ্রহণ
(C) সরকারের নিরাপত্তা প্রদান ও কাজের তদারকি
(D) রাষ্ট্রের সার্বভৌমিকতা সর্বজনীন ও সর্বব্যাপী এবং এটি অবিভাজ্য
উত্তর : (D) রাষ্ট্রের সার্বভৌমিকতা সর্বজনীন ও সর্বব্যাপী এবং এটি অবিভাজ্য

39. রাষ্ট্রের সার্বভৌমিকতা মূলত কয় ধরনের ও কী কী ?
(A) দু-ধরনের - সার্বভৌম ও স্বেচ্ছাধীন
(B) দু-ধরনের - অভ্যন্তরীণ ও বাহ্যিক
(C) তিন ধরনের - জনসমষ্টি, ভূখণ্ড ও আন্তর্জাতিক নীতি
(D) এক ধরনের - শুধুমাত্র প্রশাসনিক
উত্তর : (B) দু-ধরনের - অভ্যন্তরীণ ও বাহ্যিক

40. পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম কী ?
(A) মোনাকো
(B) সান মারিনো
(C) ভ্যাটিকান সিটি
(D) মালদ্বীপ
উত্তর : (C) ভ্যাটিকান সিটি

41. রাষ্ট্রের যে-কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান হল  -
(A) নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, জাতীয়তাবাদ, আন্তর্জাতিক আইন ও জনপদ
(B) জনসমষ্টি, সার্বভৌমত্ব, স্থায়িত্ব, নির্দিষ্ট সীমা ও আইন বিভাগ
(C) বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবিধান, আন্তর্জাতিক স্বীকৃতি ও জনসমাজ
(D) জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা ও স্থায়িত্ব
উত্তর : (D) জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা ও স্থায়িত্ব

42. রাষ্ট্রের প্রধান বা সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি ?
(A) জাতীয়তাবাদ
(B) শাসন বিভাগ
(C) নির্দিষ্ট ভূখণ্ড
(D) সার্বভৌমিকতা
উত্তর : (D) সার্বভৌমিকতা

43. সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি (I) : জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাণ বলা হয়। 
বিবৃতি (II) : রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নমনীয়। 
বিবৃতি (III) : সরকারের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কাজ বাস্তবায়িত হয় বলে সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে।
বিবৃতি (IV) : প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী স্বল্প জনসংখ্যা-সমন্বিত রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলে মনে করতেন। 
বিকল্পসমূহ:
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (C) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য

44. 'জনগণের সার্বভৌমিকতার জনক' হিসেবে কে পরিচিত ?
(A) টমাস হবস
(B) জন লক
(C) জঁ জ্যাক রুশো
(D) জেরেমি বেন্থাম
উত্তর : (C) জঁ জ্যাক রুশো

45. বর্তমানে পৃথিবীতে কোন্ রাষ্ট্রের জনসংখ্যা সবথেকে বেশি ?
(A) ভারত
(B) চিন
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) ইন্দোনেশিয়া
উত্তর : (A) ভারত

46. রাষ্ট্র ও সরকারের মধ্যে প্রধান পার্থক্য কী ?
(A) রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা নেই কিন্তু সরকারের চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা আছে।
(B) রাষ্ট্র হলো একটি আইনবিভাগীয় সংস্থা এবং সরকার হলো একটি বিচারবিভাগীয় সংস্থা।
(C) রাষ্ট্র কেবল শান্তিকালীন সময়ে কাজ করে কিন্তু সরকার যুদ্ধকালীন সময়ে সক্রিয় হয়।
(D) রাষ্ট্র হলো রাজনৈতিকভাবে সংগঠিত একটি বিমূর্ত সত্তা, আর সরকার হলো সেই সত্তাকে কার্যকর করার মাধ্যম।
উত্তর : (D) রাষ্ট্র হলো রাজনৈতিকভাবে সংগঠিত একটি বিমূর্ত সত্তা, আর সরকার হল সেই সত্তাকে কার্যকর করার মাধ্যম।

47. পশ্চিমবঙ্গ একটি -
(A) সার্বভৌম রাষ্ট্র
(B) ভারতের অঙ্গরাজ্য
(C) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল
(D) ভারতের একটি আশ্রিত রাজ্য
উত্তর : (B) ভারতের অঙ্গরাজ্য

48. বাংলাদেশ কি একটি সার্বভৌম রাষ্ট্র ?
(A) হ্যাঁ
(B) না, এটি একটি আশ্রিত রাজ্য
(C) আংশিকভাবে সার্বভৌম
(D) এটি একটি ব্রিটিশ উপনিবেশ
উত্তর : (A) হ্যাঁ

49. 'রিপাবলিক' (Republic) গ্রন্থের রচয়িতা কে ?
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) সিসেরো
(D) জঁ জ্যাক রুশো
উত্তর : (A) প্লেটো

50. UNESCO-র পুরো কথাটি কী ?
(A) United Nations Economic and Social Council
(B) United Nations Educational, Scientific and Cultural Organization
(C) United Nations Environment and Social Committee
(D) United Nations Emergency Social and Cultural Office
উত্তর : (B) United Nations Educational, Scientific and Cultural Organization

51. 'দ্য প্রিন্স' (The Prince) গ্রন্থটির লেখক কে ?
(A) নিকোলো ম্যাকিয়াভেলি
(B) জঁ বোঁদা
(C) টমাস হবস
(D) জন লক
উত্তর : (A) নিকোলো ম্যাকিয়াভেলি

52. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
               ক-স্তম্ভ                      খ-স্তম্ভ
(i) উদারবাদী দৃষ্টিভঙ্গি     (a) শ্রেণিযন্ত্র
(ii) মার্কসবাদী দৃষ্টিভঙ্গি   (b) জনকল্যাণকারী রাষ্ট্র
(iii) ভাববাদী দৃষ্টিভঙ্গি      (c) সর্বশক্তিমান রাষ্ট্র
(iv) চুক্তিবাদী দৃষ্টিভঙ্গি     (d) মানব স্বেচ্ছাকৃত রাষ্ট্র
বিকল্পসমূহ : 
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
উত্তর : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)

53. সিকিম কি একটি রাষ্ট্র ?
(A) হ্যাঁ, সিকিম হিমালয় অঞ্চলের একটি স্বাধীন রাষ্ট্র।
(B) না, কারণ সিকিমের নির্দিষ্ট কোনো জনসমষ্টি নেই।
(C) না, কারণ সিকিমের কোনো গণতান্ত্রিক সরকার নেই।
(D) না, কারণ সিকিমের নিজস্ব কোনো সার্বভৌমিকতা নেই।
উত্তর : (D) না, কারণ সিকিমের নিজস্ব কোনো সার্বভৌমিকতা নেই।

54. রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে 'পাপের প্রতীক' কে বলেছেন ?
(A) জঁ জ্যাক রুশো
(B) হাইনরিখ ফন ট্রিটস্কে
(C) লর্ড ব্রাইস
(D) স্যার জন সিলি
উত্তর : (B) ট্রিটস্কে

55. রুশো _____ মতবাদের প্রধান প্রবক্তা ?
(A) বিবর্তনবাদী মতবাদের
(B) বলপ্রয়োগ মতবাদের
(C) সামাজিক চুক্তি মতবাদের
(D) ঐতিহাসিক মতবাদের
উত্তর : (C) সামাজিক চুক্তি মতবাদের

56. রাষ্ট্রকে 'কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ' বলে অভিহিত করেছেন কে ?
(A) লর্ড কার্জন
(B) মহাত্মা গান্ধী
(C) জওহরলাল নেহরু
(D) বি. আর. আম্বেদকর
উত্তর : (B) মহাত্মা গান্ধী

57. UNO-এর পুরো কথাটি কী?
(A) United National Office
(B) United Nations Organization
(C) Universal Nations Organization
(D) Union of Nations Organization
উত্তর : (B) United Nations Organization

58. "রাষ্ট্র হল এক শ্রেণি কর্তৃক অপর শ্রেণিকে শোষণের হাতিয়ার"- উক্তিটি কার?
(A) কার্ল মার্কস
(B) ফ্রেডরিক এঙ্গেলস
(C) ভি. আই. লেনিন
(D) জোসেফ স্ট্যালিন
উত্তর : (A) কার্ল মার্কস

59. Assertion-Reasoning Type Questions :
১. বিবৃতি (A) : সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়।
কারণ (R) : রাষ্ট্রের নীতি ও আদর্শকে বাস্তবায়িত করাই হলো সরকারের প্রধান কাজ।
বিকল্পসমূহ: 
(A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা 
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।

60. রাষ্ট্র গড়ে তোলার প্রয়োজনীয় উপাদানগুলি হল -
(A) জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, নাগরিক ও শাসন বিভাগ
(B) জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা
(C) আন্তর্জাতিক স্বীকৃতি, স্থায়িত্ব, ধর্ম ও সংবিধান
(D) রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও জাতীয়তাবাদ
উত্তর : (B) জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা

61. সাম্প্রতিক কালে কোন্ প্রক্রিয়াটি রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে?
(A) বিশ্বায়ন (Globalization)
(B) উপনিবেশিকতাবাদ
(C) সমাজতন্ত্র
(D) আঞ্চলিকতাবাদ
উত্তর : (A) বিশ্বায়ন

62. 'সোশ্যাল কন্ট্রাক্ট' (Social Contract) গ্রন্থের রচয়িতা কে?
(A) জন লক
(B) জঁ জ্যাক রুশো
(C) টমাস হবস
(D) ইমানুয়েল কান্ট
উত্তর : (B) জঁ জ্যাক রুশো

63. 'জনগণের সার্বভৌমিকতার' প্রবক্তা কে?
(A) রুশো
(B) জন লক
(C) টমাস হবস
(D) জেরেমি বেন্থাম
উত্তর : (A) রুশো

64. রাষ্ট্রের চূড়ান্ত ও চরম ক্ষমতার নাম কী?
(A) রাষ্ট্রীয় আইন
(B) সরকারি আধিপত্য
(C) সার্বভৌমিকতা
(D) রাজনৈতিক কর্তৃত্ব
উত্তর : (C) সার্বভৌমিকতা

65. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
         ক-স্তম্ভ        খ-স্তম্ভ
(i) গ্রিক       (a) স্ট্যাটাস (Status)
(ii) রোমান  (b) সিভিটাস (Civitas)
(iii) ম্যাকিয়াভেলি  (c) স্টেট (State)
(iv) টিউটনগণ  (d) পলিস (Polis)
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(B) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
(C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (B) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)

66. সম্মিলিত জাতিপুঞ্জ (UNO) কি একটি রাষ্ট্র ?
(A) হ্যাঁ, এটি একটি আন্তর্জাতিক রাষ্ট্র।
(B) না, কারণ এর নির্দিষ্ট কোনো সদর দপ্তর নেই।
(C) না, কারণ এটি একটি বিশ্ব সরকার মাত্র।
(D) না, কারণ এতে নির্দিষ্ট ভূখণ্ড, স্বতন্ত্র নাগরিকত্ব এবং সার্বভৌমিকতা নেই।
উত্তর : (D) না, কারণ এতে নির্দিষ্ট ভূখণ্ড, স্বতন্ত্র নাগরিকত্ব এবং সার্বভৌমিকতা নেই।

67. পশ্চিমবঙ্গকে রাষ্ট্র বলা যায় না কেন?
(A) এর নির্দিষ্ট জনসমষ্টি ও ভৌগোলিক সীমানা নেই।
(B) এটি একটি আন্তর্জাতিক সাহায্য সংস্থা মাত্র।
(C) এর নিজস্ব সার্বভৌমিকতা ও আন্তর্জাতিক স্বীকৃতি নেই।
(D) এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়।
উত্তর : (C) এর নিজস্ব সার্বভৌমিকতা ও আন্তর্জাতিক স্বীকৃতি নেই।

68. বিবৃতি (A): আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা 'রাষ্ট্র' শব্দটির পরিবর্তে 'রাজনৈতিক ব্যবস্থা' শব্দটি প্রয়োগের পক্ষপাতী।
কারণ (R): আধুনিককালে স্বাবলম্বী ও পূর্ণাঙ্গ রাষ্ট্রের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না।
বিকল্পসমূহ : (A) A ও R উভয়ই সঠিক এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয় 
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয় 

69. পৃথিবীর সর্বাধিক আয়তনবিশিষ্ট রাষ্ট্র কোনটি?
(A) রাশিয়া
(B) কানাডা
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) চীন
উত্তর : (A) রাশিয়া

70. নিচের কোনটি রাষ্ট্র নয়?
(A) নেপাল
(B) শ্রীলঙ্কা
(C) পশ্চিমবঙ্গ
(D) বাংলাদেশ
উত্তর : (C) পশ্চিমবঙ্গ

❖ Class 11 MCQ Political Science

File Details :
PDF Name : রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্টবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র 4 ধরনের কয়েকটি করে MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্টবিজ্ঞান সাজেশন ই-বুক(PDF)টিতে মোট ৭ ধরনের আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে ই-বুক(PDF) গুলি তৈরি করা হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন প্রশ্নোত্তর
1. The Bangle Sellers MCQ Question Click Here
2. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর Click Here
3. রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ Click Here
4. Amarnath MCQ Class 11 PDF Click Here
5. The Swami and Mother Worship MCQ Questions Click Here


Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.