❖ নাগরিকত্ব Class 11 MCQ
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'নাগরিক' কথাটির উৎপত্তি হয়েছে কোন্ শব্দ থেকে ?
(A) নগর থেকে
(B) মহানগর থেকে
(C) রাজধানী থেকে
(D) গ্রাম-পঞ্চায়েত থেকে
উত্তর : (A) নগর থেকে
2. 'নাগরিক' শব্দটির প্রথম উদ্ভব ঘটে -
(A) মিশরে
(B) রোমে
(C) গ্রিসে
(D) প্রাচীন পারস্যে
উত্তর : (C) গ্রিসে
3. নাগরিক বলতে কী বোঝো?
(A) কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি।
(B) যারা কেবল ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে অন্য দেশে অবস্থান করে।
(C) যারা রাষ্ট্রের আইন অমান্য করে এবং কর প্রদান করে না।
(D) যারা অন্য দেশের নাগরিক হয়েও এ দেশে ঘুরতে আসে।
উত্তর : (A) কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি।
4. একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল -
(A) পর্যটক
(B) নাগরিক
(C) বিদেশি দূত
(D) পরিযায়ী শ্রমিক
উত্তর : (B) নাগরিক
5. নাগরিকদের দুটি অন্যতম বৈশিষ্ট্য হল -
(A) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং রাজনৈতিক অধিকার ভোগ করা।
(B) কেবল সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করা ও কর ফাঁকি দেওয়া।
(C) অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তি করা ও আইন অমান্য করা।
(D) রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করা ও কোনো দায়িত্ব পালন না করা।
উত্তর : (A) রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং রাজনৈতিক অধিকার ভোগ করা।
6. 'নাগরিকত্ব' বলতে মূলত কী বোঝায়?
(A) সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা।
(B) কেবল কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করার অনুমতি।
(C) রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করার ক্ষমতা।
(D) সরকারি কর ফাঁকি দেওয়ার কৌশল।
উত্তর : (A) সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা।
7. "নাগরিকতা হলো সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা"- একথা কে বলেছেন?
(A) ল্যাস্কি
(B) গার্নার
(C) ব্লান্টসলি
(D) গিলক্রিস্ট
উত্তর : (A) ল্যাস্কি
8. কোথায় ক্রীতদাস, শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না?
(A) প্রাচীন ভারতে
(B) প্রাচীন গ্রিসে
(C) আধুনিক ইংল্যান্ডে
(D) আধুনিক ফ্রান্সে
উত্তর : (B) প্রাচীন গ্রিসে
9. নাগরিকতা অর্জনের প্রধান দুটি পদ্ধতি হল -
(A) জন্মসূত্রে পাওয়া এবং অনুমোদনের মাধ্যমে লাভ করা।
(B) লটারি জেতা এবং দান গ্রহণের মাধ্যমে লাভ করা।
(C) যুদ্ধে জয়ী হওয়া এবং ব্যবসা করার মাধ্যমে লাভ করা।
(D) কেবল স্থায়ী সম্পত্তি ক্রয়ের মাধ্যমে লাভ করা।
উত্তর : (A) জন্মসূত্রে পাওয়া এবং অনুমোদনের মাধ্যমে লাভ করা।
10. জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের প্রধান ______পদ্ধতি।
(A) কৃত্রিম
(B) অস্বাভাবিক
(C) স্বাভাবিক
(D) অসাধারণ
উত্তর : (C) স্বাভাবিক
11. নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (I): বিদেশিরা নাগরিকদের মতো একটি রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক ও পৌর ক্ষমতা ভোগ করতে পারে।
বিবৃতি (II): বিদেশিরা নিজ রাষ্ট্রের পাশাপাশি সাময়িকভাবে বসবাসকারী রাষ্ট্রের প্রতিও আনুগত্য প্রদর্শন করতে বাধ্য হয়।
বিবৃতি (III): প্রাচীনকালে দাস, শ্রমিক ও স্ত্রীলোকদের নাগরিকের মর্যাদা প্রদান করা হত না।
বিবৃতি (IV): অধ্যাপক ল্যাস্কির মতে, নাগরিকতা হলো সমাজের মঙ্গলসাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা।
বিকল্পসমূহ:
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
12. বিদেশি বলতে বোঝানো হয় -
(A) ১৮ বছর বয়সের নিচের শিশুদের।
(B) যারা নিজ দেশ ছেড়ে সাময়িকভাবে অন্য রাষ্ট্রে বসবাস করে।
(C) যারা রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী।
(D) যারা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ও ভোটার।
উত্তর : (A) যারা নিজ দেশ ছেড়ে সাময়িকভাবে অন্য রাষ্ট্রে বসবাস করে।
13. নাগরিক ও বিদেশিদের মধ্যে একটি প্রধান সাদৃশ্য হল -
(A) উভয়কেই রাষ্ট্রের আইন ও শাসন মেনে চলতে হয়।
(B) উভয়েই রাষ্ট্রের নির্বাচনে প্রার্থী হতে পারে।
(C) উভয়েই রাষ্ট্রের স্থায়ী অধিবাসী।
(D) উভয়েই রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পদ অলঙ্কৃত করতে পারে।
উত্তর : (A) উভয়কেই রাষ্ট্রের আইন ও শাসন মেনে চলতে হয়।
14. বিদেশিদের প্রধানত যে দুটি শ্রেণিতে ভাগ করা যায়, সেগুলি হল -
(A) শিক্ষিত ও অশিক্ষিত বিদেশি
(B) ধনী ও দরিদ্র বিদেশি
(C) বন্ধুভাবাপন্ন বিদেশি ও শত্রুভাবাপন্ন বিদেশি
(D) এশিয় ও ইউরোপীয় বিদেশি
উত্তর : (B) বন্ধুভাবাপন্ন বিদেশি ও শত্রুভাবাপন্ন বিদেশি
15. বিদেশি ও নাগরিকদের মধ্যে প্রধান পার্থক্য কী ?
(A) বিদেশিরা কেবল পৌর অধিকার ভোগ করে, কিন্তু নাগরিকরা কোনো পৌর অধিকার ভোগ করতে পারে না।
(B) রাষ্ট্র বিদেশিদের মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারে, কিন্তু নিজ দেশের নাগরিকদের কখনোই মৃত্যুদণ্ড দিতে পারে না।
(C) বিদেশিরা রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা, কিন্তু নাগরিকরা হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।
(D) বিদেশিরা রাষ্ট্রের অসম্পূর্ণ নাগরিক এবং নাগরিকরা রাষ্ট্রের চিরস্থায়ী বা পূর্ণাঙ্গ সদস্য।
উত্তর : (C) বিদেশিরা রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা ও নাগরিকরা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।
16. নাগরিক ও বিদেশিদের মধ্যে প্রধান পার্থক্য হল-
(A) নাগরিকরা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কিন্তু বিদেশিরা অস্থায়ী বাসিন্দা
(B) নাগরিকরা কর প্রদান করে কিন্তু বিদেশিরা কখনোই কর দেয় না
(C) নাগরিকরা কেবল শহরে থাকে কিন্তু বিদেশিরা গ্রামে থাকে
(D) নাগরিকরা শিক্ষিত হয় কিন্তু বিদেশিরা অশিক্ষিত হয়
উত্তর : (A) নাগরিকরা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা কিন্তু বিদেশিরা অস্থায়ী বাসিন্দা
17. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে 'রক্তের সম্পর্কের নীতি' প্রধানত অনুসৃত হয় ______ দেশগুলিতে?
(A) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র
(B) সুইটজারল্যান্ড ও ফ্রান্স
(C) ভারত ও পাকিস্তান
(D) ব্রাজিল ও মেক্সিকো
উত্তর : (B) সুইটজারল্যান্ড ও ফ্রান্স
18. নাগরিকতা অর্জনের 'জন্মস্থান নীতি' (Jus Soli) বলতে কী বোঝায়?
(A) পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সেই রাষ্ট্রের নাগরিক হবে।
(B) শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে, সে সেই রাষ্ট্রেরই নাগরিকতা লাভ করবে।
(C) শিশু কেবল নিজের পৈতৃক ভিটেমাটিতেই নাগরিকতা পাবে।
(D) শিশুটি যে ভাষায় কথা বলবে, সেই রাষ্ট্রের নাগরিক হবে।
উত্তর : (B) শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে, সে সেই রাষ্ট্রেরই নাগরিকতা লাভ করবে।
19. নাগরিকতা বিলুপ্তির প্রধান কারণগুলি কী কী ?
অথবা, নাগরিকত্ব বিলোপের ভিত্তিগুলি কী কী?
(A) কোনো ব্যক্তি যদি নিয়মিত কর প্রদান না করেন এবং রাষ্ট্রের সাধারণ নিয়মকানুন অমান্য করেন।
(B) কোনো ব্যক্তি যদি একটানা সাত বছর দেশ থেকে অনুপস্থিত থাকেন অথবা বিদেশি রাষ্ট্রে সরকারি চাকুরি গ্রহণ করেন।
(C) কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় নিজ নাগরিকত্ব ত্যাগ করেন অথবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন।
(D) কোনো ব্যক্তি যদি কেবল উচ্চশিক্ষার জন্য বিদেশে দীর্ঘকাল বসবাস করেন।
উত্তর : (C) স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করলে বা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে।
20. কোন্ দেশে নাগরিকদের জন্য ভোটদান একটি আইনত বাধ্যতামূলক বিষয়?
(A) সুইটজারল্যান্ড
(B) ভারত
(C) ব্রিটেন
(D) চীন
উত্তর : (A) সুইটজারল্যান্ড
21. বিবৃতি (A) : বিদেশিরা নির্বাচনের সময় ভোটদান করতে কিংবা নির্বাচিত হতে পারে না।
কারণ (R) : সাধারণত প্রায় সব দেশেই বিদেশিদের রাজনৈতিক অধিকার ভোগ করা থেকে বঞ্চিত রাখা হয়।
নীচের কোন্ বিকল্পটি সঠিক?
(A) A সঠিক কিন্তু R ভুল।
(B) A ভুল কিন্তু R সঠিক।
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(D) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
উত্তর : (D) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
22. ভোটদানের অধিকার আছে কেবলমাত্র -
(A) নাগরিকদের
(B) সম্পত্তিশালী ব্যক্তিদের
(C) বিদেশি পর্যটকদের
(D) অস্থায়ী বাসিন্দাদের
উত্তর : (A) নাগরিকদের
23. কোনো নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কীরূপ নাগরিক হলে?
(A) বৈবাহিকসূত্রে নাগরিক হলে
(B) চাকুরিসূত্রে নাগরিক হলে
(C) অনুমোদনসূত্রে নাগরিক হলে
(D) জন্মসূত্রে নাগরিক হলে
উত্তর : (D) জন্মসূত্রে
24. নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি-
(A) বিদেশে পর্যটন করতে যান।
(B) বিদেশে উচ্চশিক্ষা নিতে যান।
(C) অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করেন।
(D) সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশে অবস্থান করেন।
উত্তর : (C) অন্য রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে।
25. ভারতে নাগরিকত্বের ন্যূনতম বয়স বা ভোটাধিকারের বয়স কত ?
(A) ২০ বছর
(B) ২২ বছর
(C) ১৮ বছর
(D) ২৫ বছর
উত্তর : (C) ১৮ বছর
26. ভারতের নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি হল -
(A) লটারি জয় করা
(B) জন্মসূত্রে নাগরিকতা অর্জন
(C) কেবল সম্পত্তি ক্রয় করা
(D) দীর্ঘ ভ্রমণে বের হওয়া
উত্তর : (B) জন্মসূত্রে নাগরিকতা অর্জন
27. ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় _____ বছর বয়সে ?
(A) ২১ বছর
(B) ২৩ বছর
(C) ২০ বছর
(D) ১৮ বছর
উত্তর : (D) ১৮ বছর
28. ভারতে বসবাসকারী একজন ইংরেজ (Englishman) হলেন-
(A) ভারতীয় নাগরিক
(B) রাষ্ট্রহীন ব্যক্তি
(C) বিদেশি (Foreigner)
(D) জাতীয় ব্যক্তিত্ব
উত্তর : (C) বিদেশি
29. নাগরিকতা অর্জনের 'রক্তের সম্পর্ক নীতি' (Jus Sanguinis) বলতে কী বোঝায়?
(A) শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে, সেই রাষ্ট্রের নাগরিক হবে।
(B) শিশুর জন্মস্থান যেখানেই হোক, পিতামাতার নাগরিকতা অনুযায়ী সে নাগরিকতা পাবে।
(C) শিশুটি প্রাপ্তবয়স্ক হলে তার নিজের ইচ্ছা অনুযায়ী নাগরিকতা বেছে নেবে।
(D) শিশুটি যে ধর্মের অনুসারী হবে, সেই অনুযায়ী নাগরিকতা পাবে।
উত্তর : (B) শিশুর জন্মস্থান যেখানেই হোক, পিতামাতার নাগরিকতা অনুযায়ী সে নাগরিকতা পাবে।
30. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) ১৯৫৫ খ্রিস্টাব্দ (a) ভারতে সর্বশেষ নাগরিকতা আইন সংশোধন
(ii) ২০ ১৯ খ্রিস্টাব্দ (b) ভারতীয় নাগরিকতা আইনে স্বাভাবিক ও অনুমোদনসিদ্ধ নাগরিকের মধ্যে পার্থক্য করা হয় না
(iii) ১৯৮৫ খ্রিস্টাব্দ (c) কোনো শিশুকে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বলে গণ্য করার মানদণ্ড
(iv) ১৯৫০ খ্রি. ২৬ জানুয়ারি বা তার পরে কিন্তু ১৯৮৭ খ্রি. ১ জুলাই-এর পূর্বে (d) ভারতে নাগরিকত্ব সংশোধন করে সংবিধানের ৬ (ক) ধারা যুক্ত হয়
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
31. বর্তমানে নাগরিকতা অর্জনের 'জন্মস্থান নীতি' দৃঢ়ভাবে অনুসৃত হয় কোন্ দেশগুলিতে?
(A) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র
(B) চীন ও উত্তর কোরিয়া
(C) ইরান ও ইরাক
(D) জাপান ও জার্মানি
উত্তর : (A) আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র
32. নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি (I): ভলটেয়ার বলেছেন, ভালো-মন্দ ও সত্যাসত্য অনুধাবন করার জন্য বিচার-বুদ্ধি প্রত্যেক নাগরিকের থাকা চাই।
বিবৃতি (II): লর্ড ব্রাইস সুনাগরিকদের তিনটি গুণের কথা উল্লেখ করেছেন; সেগুলি হল - বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেকবোধ।
বিবৃতি (III): গণতান্ত্রিক শাসনব্যবস্থার উৎকর্ষ ও সাফল্য নাগরিকদের গুণাবলির ওপর বিশেষভাবে নির্ভরশীল।
বিবৃতি (IV): সুনাগরিক হওয়ার পথে প্রধান তিনটি প্রতিবন্ধকতা হল - নির্লিপ্ততা, স্বার্থপরতা ও সংকীর্ণ দলীয় মনোভাব।
বিকল্পসমূহ:
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
উত্তর : (A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
❖ nagrikta class 11 mcq
33. 'স্বাভাবিক নাগরিক' (Natural-born Citizen) কাদের বলা হয়?
(A) যারা আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করে।
(B) যারা জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করে।
(C) যারা অন্য দেশ থেকে এসে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়।
(D) যারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে পারে না।
উত্তর : (D) যারা জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করে।
34. 'দ্বৈত নাগরিকতা' বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়?
(A) একই সঙ্গে দুটি ভিন্ন দেশের নাগরিকতা অর্জন করা।
(B) নাগরিক ও বিদেশি-উভয় অধিকার একসাথে ভোগ করা।
(C) একই দেশের দুটি আলাদা রাজ্যে ভোটার হওয়া।
(D) কেবল পর্যটন ভিসায় বিদেশে অবস্থান করা।
উত্তর :( A) একই সঙ্গে দুটি ভিন্ন দেশের নাগরিকতা অর্জন করা।
35. দ্বৈত নাগরিকত্বের উদাহরণ _____ রাষ্ট্রে দেখা যায়।
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) মার্কিন যুক্তরাষ্ট্র
(D) উত্তর কোরিয়া
উত্তর : (C) মার্কিন যুক্তরাষ্ট্র
36. দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের একটি স্বীকৃত উপায় হল-
(A) শিশু প্রাপ্তবয়স্ক হলে তাকে যে-কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব বেছে নিতে হবে।
(B) শিশুটিকে আজীবন দুটি রাষ্ট্রেরই নাগরিক হয়ে থাকতে হবে।
(C) শিশুটিকে তৃতীয় কোনো নিরপেক্ষ রাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করতে হবে।
(D) শিশুটির নাগরিকত্ব সম্পূর্ণ বাতিল করে তাকে রাষ্ট্রহীন ঘোষণা করতে হবে।
উত্তর : (A) শিশু প্রাপ্তবয়স্ক হলে তাকে যে-কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব বেছে নিতে হবে।
37. রাজনৈতিক অধিকার কারা ভোগ করতে পারে ?
(A) অস্থায়ীভাবে বসবাসকারী শ্রমিকরা
(B) নাগরিক ও বিদেশি উভয়েই
(C) কেবল বিদেশি পর্যটকরা
(D) নাগরিকরা
উত্তর : (D) নাগরিকরা
38. ভারতের সাংবিধানিক প্রথা অনুযায়ী 'প্রথম নাগরিক' (First Citizen) বলা হয়-
(A) প্রধানমন্ত্রীকে
(B) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে
(C) লোকসভার স্পিকারকে
(D) রাষ্ট্রপতিকে
উত্তর : (D) রাষ্ট্রপতিকে
39. 'সমষ্টিগত নাগরিকতা' বলতে প্রকৃতপক্ষে কী বোঝায়?
(A) যখন কোনো নির্দিষ্ট পরিবারের সকল সদস্যকে নাগরিকতা দেওয়া হয়।
(B) যখন কোনো নতুন অঞ্চল বা ভূখণ্ড কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে সেখানকার সকল অধিবাসীকে একত্রে নাগরিকতা দেওয়া হয়।
(C) যখন কেবল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্যদের নাগরিকতা দেওয়া হয়।
(D) যখন বিদেশিরা সাময়িকভাবে কোনো রাষ্ট্রে বসবাসের অনুমতি পায়।
উত্তর : (B) যখন কোনো নতুন অঞ্চল বা ভূখণ্ড কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে সেখানকার সকল অধিবাসীকে একত্রে নাগরিকতা দেওয়া হয়।
40. অনুমোদনসিদ্ধ নাগরিক (Naturalized Citizen) বলতে কী বোঝায়?
(A) যারা জন্মসূত্রে নাগরিকত্ব পায় না, কিন্তু শর্তসাপেক্ষে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করে।
(B) যারা কেবল পর্যটক হিসেবে অন্য দেশে ঘুরতে যায়।
(C) যারা বিনা অনুমতিতে অন্য রাষ্ট্রে প্রবেশ করে বসবাস করে।
(D) যারা অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ না করেই এ দেশে ভোট দেয়।
উত্তর : (A) যারা জন্মসূত্রে নাগরিকত্ব পায় না, কিন্তু শর্তসাপেক্ষে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করে।
41. অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি-
(A) হতে পারে
(B) হতে পারে না
(C) বিশেষ শর্তে হতে পারে
(D) কোনোটিই নয়
উত্তর : (B) হতে পারে না
42. ভারতে ১৮ বছর বয়স হওয়া সত্ত্বেও কারা ভোট দিতে পারেন না?
(A) যারা নিরক্ষর বা অশিক্ষিত
(B) যারা রাষ্ট্রের অনুগত প্রজা
(C) যারা ভারতের স্থায়ী বাসিন্দা নন
(D) গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি।
উত্তর : (D) গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি।
43. সুনাগরিকের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল-
(A) কেবল নিজের ব্যক্তিগত উন্নতি নিয়ে ভাবা।
(B) নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে সমাজের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করা।
(C) অন্য দেশের আইন মেনে চলা।
(D) রাষ্ট্রের সমালোচনা করা সত্ত্বেও কোনো দায়িত্ব পালন না করা।
উত্তর : (B) নিজের কল্যাণের সঙ্গে সঙ্গে সমাজের বৃহত্তর কল্যাণের কথা চিন্তা করা।
44. ভারতে বর্তমানে কী ধরনের নাগরিকত্ব বিদ্যমান?
(A) এক-নাগরিকত্ব
(B) দ্বি-নাগরিকত্ব
(C) আংশিক নাগরিকত্ব
(D) প্রাদেশিক নাগরিকত্ব
উত্তর : (A) এক-নাগরিকত্ব
45. ভারতের সংবিধান অনুযায়ী ভারতে ______ ধরনের নাগরিকত্ব বিদ্যমান?
(A) দ্বি-নাগরিকত্ব
(B) আংশিক নাগরিকত্ব
(C) এক-নাগরিকত্ব
(D) প্রাদেশিক নাগরিকত্ব
উত্তর : (C) এক-নাগরিকত্ব
46. ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে মোট তপশিলের সংখ্যা কয়টি ছিল?
(A) ৩টি
(B) ৫টি
(C) ৪টি
(D) ৮টি
উত্তর : (C) ৪টি
47. সুনাগরিকতার পথে প্রধান দুটি প্রতিবন্ধকতা বা বাধা হল-
(A) দেশপ্রেম ও আনুগত্য
(B) শিক্ষা ও বুদ্ধিমত্তা
(C) নির্লিপ্ততা (উদাসীনতা) ও সংকীর্ণ স্বার্থপরতা
(D) সততা ও পরোপকার
উত্তর : (D) নির্লিপ্ততা ও স্বার্থপরতা
48. ভোটদানের অধিকার কীরূপ অধিকার?
(A) সামাজিক
(B) পৌর
(C) রাজনৈতিক
(D) অর্থনৈতিক
উত্তর : (C) রাজনৈতিক
49. কোন্ রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইনানুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয়?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) বেলজিয়াম
(C) ফ্রান্স
(D) সবগুলি
উত্তর : (D) সবগুলি
50. বিবৃতি (A): নাগরিকদের একটি রাষ্ট্রের পূর্ণ সদস্য বা পূর্ণ নাগরিক বলা হয়।
কারণ (R): রাষ্ট্রের নাগরিকরাই একমাত্র পৌর, সামাজিক এবং রাজনৈতিক অধিকার (ভোটদান ও নির্বাচনে দাঁড়ানো) ভোগ করে থাকেন।
নীচের কোন্ বিকল্পটি সঠিক?
(A) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(C) A সঠিক কিন্তু R ভুল।
(D) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
51. আংশিক অনুমোদনসিদ্ধ নাগরিকতা বলতে কী বোঝো?
(A) যখন অনুমোদনসিদ্ধ নাগরিকদের বিশেষ কিছু রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়।
(B) যখন নাগরিককে কেবল কর প্রদান থেকে মুক্তি দেওয়া হয়।
(C) যখন কোনো বিদেশি কেবল বসবাসের অনুমতি পায়।
(D) যখন নাগরিকত্ব সাময়িকভাবে প্রদান করা হয়।
উত্তর : (A) যখন অনুমোদনসিদ্ধ নাগরিকদের বিশেষ কিছু রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়।
52. রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলে ?
(A) কোনো গুরুতর অপরাধ বা দেশদ্রোহিতার জন্য যখন রাষ্ট্র কোনো ব্যক্তির নাগরিকতা কেড়ে নেয়।
(B) যারা কেবল যাযাবর জীবনযাপন করে।
(C) যারা একাধিক দেশের পাসপোর্ট ব্যবহার করে।
(D) যারা বিদেশে অস্থায়ীভাবে চাকুরিতে নিযুক্ত থাকেন।
উত্তর : (A) কোনো গুরুতর অপরাধ বা দেশদ্রোহিতার জন্য যখন রাষ্ট্র কোনো ব্যক্তির নাগরিকতা কেড়ে নেয়।
53. সুনাগরিক (Good Citizen) বলতে প্রকৃতপক্ষে কী বোঝো?
(A) যারা কেবল আবেদনের মাধ্যমে নাগরিকতা লাভ করেছে।
(B) যারা কেবল লটারির মাধ্যমে নাগরিক হয়েছে।
(C) যারা কোনো রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা।
(D) নাগরিকদের মধ্যে যারা বিশেষ উৎকৃষ্ট গুণ (যেমন - বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক)-এর অধিকারী।
উত্তর : (D) নাগরিকদের মধ্যে যারা বিশেষ উৎকৃষ্ট গুণ (যেমন - বুদ্ধিমত্তা, আত্মসংযম ও বিবেক)-এর অধিকারী।
54. ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনের মূল কাঠামোতে মোট কতগুলি ধারা ছিল?
(A) ১২টি
(B) ১৯টি
(C) ১৫টি
(D) ২৫টি
উত্তর : (B) ১৯টি
55. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে?
(A) ৫-১১ নং ধারায়
(B) ১২-৩৫ নং ধারায়
(C) ১-৪ নং ধারায়
(D) ৩৬-৫১ নং ধারায়
উত্তর : (A) ৫-১১ নং ধারায়
56. ভারতীয় পার্লামেন্ট বা সংসদ নাগরিকতা আইন প্রণয়ন করেছিল কোন্ সালে ?
(A) ১৯৫০ সালে
(B) ১৯৫২ সালে
(C) ১৯৪৭ সালে
(D) ১৯৫৫ সালে
উত্তর : (D) ১৯৫৫ সালে
57. নাগরিকত্ব অর্জন ও বিলোপ সম্পর্কিত বিষয়গুলি পার্লামেন্ট নিয়ন্ত্রণ করবে- এটি বলা হয়েছে -
(A) ১০ নং ধারায়
(B) ১১ নং ধারায়
(C) ৫ নং ধারায়
(D) ১২ নং ধারায়
উত্তর : (B) ১১ নং ধারায়
58. সিকিম কোন্ পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল?
(A) জন্মস্থান নীতি অনুযায়ী
(B) রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী
(C) ব্যক্তিগত দেশীয়করণের মাধ্যমে
(D) সমষ্টিগত নাগরিকত্ব বা অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে
উত্তর : (D) সমষ্টিগত নাগরিকত্ব
59. বিদেশিরা ______ অধিকারটি ভোগ করার সুযোগ পায় না?
(A) রাজনৈতিক অধিকার
(B) সামাজিক অধিকার
(C) পৌর অধিকার
(D) অর্থনৈতিক অধিকার
উত্তর : (A) রাজনৈতিক
60. অনুমোদনসিদ্ধ নাগরিকত্ব বা দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের অন্যতম শর্ত হল-
(A) প্রচুর স্থাবর সম্পত্তির মালিকানা থাকা।
(B) রাষ্ট্রসংঘের বিশেষ ছাড়পত্র লাভ করা।
(C) নিজ ইচ্ছানুসারে যে-কোনো সময় ঘোষণা করা।
(D) ভারতের সংবিধান স্বীকৃত ২২টি ভাষার যে-কোনো একটিতে পারদর্শিতা থাকা।
উত্তর : (D) ভারতের সংবিধান স্বীকৃত ২২টি ভাষার যে-কোনো একটিতে পারদর্শিতা থাকা।
61. কত সালে ভারতে নাগরিকত্ব সংশোধন আইন পাস করে নতুন একটি ধারা (6-A) সংযোজন করা হয়?
(A) ১৯৮১ সালে
(B) ১৯৮৩ সালে
(C) ১৯৮৭ সালে
(D) ১৯৮৫ সালে
উত্তর : (D) ১৯৮৫ সালে
62. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান দুটি স্বীকৃত নীতি হল-
(A) অনুমোদন নীতি ও দেশীয়করণ নীতি
(B) রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি
(C) কৃত্রিম নীতি ও স্বাভাবিক নীতি
(D) কোনোটিই নয়
উত্তর : (B) রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি
63. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) ভারতীয় নাগরিকতা আইন প্রথম সংশোধিত হয় (a) ১৯৫৫ খ্রিস্টাব্দ
(ii) বর্তমানে যে আইনে ভারতের নাগরিকতার উল্লেখ আছে (b) ২০০৩ খ্রিস্টাব্দ
(iii) ভারতীয় সংবিধানে প্রবাসী নাগরিকত্বের বিষয় উল্লেখ (c) ১৯৯২ খ্রিস্টাব্দ
(iv) নাগরিকতা (সংশোধন) আইন [নিবন্ধভুক্তির সময়সীমা] (d) ১৯৫৭ খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
উত্তর : (B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
❖ নাগরিকত্ব mcq একাদশ শ্রেণী
File Details :
PDF Name : নাগরিকত্ব Class 11 MCQ PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্টবিজ্ঞান তৃতীয় অধ্যায় থেকে শুধুমাত্র 4 ধরনের কয়েকটি করে MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্টবিজ্ঞান সাজেশন ই-বুক(PDF)টিতে মোট ৭ ধরনের আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে ই-বুক(PDF) গুলি তৈরি করা হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ | Click Here |
| 2. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
| 3. রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ | Click Here |
| 4. Amarnath MCQ Class 11 PDF | Click Here |
| 5. The Swami and Mother Worship MCQ Questions | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
