WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রশ্ন উত্তর PDF | Ai Aro Bedhe Bedhe Thaki Question Answer | Ai Aro Bedhe Bedhe Thaki Question Answer in Bengali

0

অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর PDF

ভূ(caps)মিকা : মাধ্যমিক বাংলা পরীক্ষা 90 নম্বরের হবে। এই 90 নম্বরের মধ্যে কবিতা থেকে মোট 15 নম্বর থাকবে। তাই কবিতা অংশ থেকে পুরো নম্বর পেতে হলে অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধুতীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাগুলি ভালোভাবে পড়তে হবে। এই কবিতাগুলি থেকে 15 নম্বরের মধ্যে 3টি MCQ প্রশ্ন আসবে (3 নম্বর), 4টি SAQ প্রশ্ন আসবে (4 নম্বর), 3 নম্বর মানের বড়ো প্রশ্ন পরীক্ষায় দুটি দেওয়া থাকবে, তার মধ্যে যে-কোনো একটি করতে হবে (3 নম্বর) এবং 5 নম্বর মানের বড়ো প্রশ্ন পরীক্ষায় দুটি দেওয়া থাকবে তার মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে (5 নম্বর) অর্থাৎ মোট 3+4+3+5=15 নম্বর। তাই তোমাদের সুবিধার জন্য এখন আমি 'অসুখী একজন' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ 3 নম্বর মানের প্রশ্ন উত্তর সহ Free PDF নিচে দিলাম। তবে আমাদের প্রকাশিত মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) সংগ্রহ করতে পারেন। কারণ এই ই-বুকগুলি WBBSE বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা মাধ্যমিক সাজেশন ই-বুকগুলি (PDF) নিতে চাও, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রশ্ন উত্তর

🔹 আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রশ্ন উত্তর

[প্রতিটি প্রশ্নের মান 3]
1. 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতার কবি কাদের উদ্দেশ্যে এই আহ্বান করেছেন? এই আহ্বানের কারণ কী ? 1+2
অথবা, 'আয় আরো হাতে হাত রেখে/আয় আরো বেঁধে বেঁধে থাকি'- কবি এই উদ্ধৃতির মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছেন ?
উত্তর : বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় কবি সংকটময় সময়ে মানুষের ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
আহ্বানের লক্ষ্য : এই আহ্বান সমাজের বিপন্ন, অসহায় ও সংকটগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে, যারা কঠিন পরিস্থিতির মধ্যেও বেঁচে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছে।
আহ্বানের কারণ : চারদিকে বিপদে ঘেরা মানুষের সামনে নিরাপদ পথ নেই; জীবন অনিশ্চয়তায় ভরা। কেননা ডানদিকের পথ ভেঙে গেছে, বামদিকে গভীর খাদ বাধা হয়ে দাঁড়িয়েছে। সামনে এগোনোর রাস্তা কঠিন বরফের প্রাচীরের মতো অতিক্রম করা অসম্ভব। এমনকি মাথার উপর আকাশও নিরাপদ নয়, কারণ সেখানে যুদ্ধবিমানের ভয় সবসময় রয়েছে। একা টিকে থাকা কঠিন বলে ঐক্যই তাদের শক্তি হতে পারে। মিলেমিশে থাকলে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করা সহজ হয় এবং ভবিষ্যৎ রক্ষার সম্ভাবনা তৈরি হয়। এই কারণেই কবি সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন।

2. "আমাদের পথ নেই কোনো" - এখানে কোন্ পথের কথা বলা হয়েছে? আমাদের পথ কেন নেই ? 1+2
উত্তর : বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় মানুষের চারদিকের ভয়াবহ বিপদের চিত্র তুলে ধরে ‘পথ নেই’ কথার অর্থ বোঝানো হয়েছে।
উল্লেখিত পথ : এখানে ‘পথ’ বলতে কোনো সাধারণ রাস্তা নয়, বরং বিপদ, ধ্বংস ও মৃত্যুর হাত থেকে বাঁচার নিরাপদ উপায় বা মুক্তির সম্ভাবনাকে বোঝানো হয়েছে।
পথ না থাকার কারণ : মানুষ চারদিক থেকে বিপদের মধ্যে আটকে আছে। ডানদিকের পথ ভেঙে গেছে, বামদিকে গভীর খাদ বাধা হয়ে দাঁড়িয়েছে। সামনে বরফের কঠিন প্রাচীর চলার পথ বন্ধ করেছে। এমনকি আকাশও নিরাপদ নয়, কারণ সেখানে বোমারু বিমানের ভয় রয়েছে। তাই মানুষ নিজের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার কোনো উপায় খুঁজে পাচ্ছে না, ফলে তাদের সামনে মুক্তির পথ বন্ধ হয়ে গেছে।
উপসংহার : এভাবে কবি মানুষের চরম অসহায়তা ও মুক্তির পথ হারানোর অবস্থাই প্রকাশ করেছেন।

3. 'আমাদের ইতিহাস নেই' - কাদের ইতিহাস নেই ? তাদের ইতিহাস নেই কেন ? 1+2
উত্তর : বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। ইতিহাস সাধারণত সমাজ ও মানুষের অতীত ঘটনার বিবরণ তুলে ধরে। কিন্তু সব মানুষের জীবন ও সংগ্রাম ইতিহাসে সমানভাবে স্থান পায় না।
ইতিহাসে স্থান না পাওয়া মানুষ : কবির মতে সমাজের শ্রমজীবী, অসহায় ও সাধারণ মানুষদের ইতিহাস নেই, কারণ তাঁদের জীবনসংগ্রাম ইতিহাসের পাতায় গুরুত্ব পায় না। 
ইতিহাস না থাকার কারণ : প্রচলিত ইতিহাস মূলত রাজা-শাসক, যুদ্ধ ও ক্ষমতার কাহিনি নিয়েই রচিত হয়। সাধারণ মানুষের শ্রম, দুঃখ ও অবদান সেখানে উপেক্ষিত থাকে। শাসকদের দৃষ্টিভঙ্গিতে লেখা ইতিহাসে সংঘর্ষ, হিংসা ও ষড়যন্ত্র বেশি গুরুত্ব পায়, ফলে সমাজ গঠনে ভূমিকা রাখা সাধারণ মানুষ আড়ালেই থেকে যায়।
উপসংহার : তাই কবি বলেছেন, প্রচলিত ইতিহাসে সাধারণ মানুষের প্রকৃত জীবনকথা লিপিবদ্ধ হয় না।

4. "আমাদের শিশুদের শব/ছড়ানো রয়েছে কাছে দূরে"- ‘শব’ শব্দের অর্থ কি ? শিশুদের শব কাছে দূরে কেন ছড়ানো রয়েছে ? 1+2
উত্তর : বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় সমাজের কঠিন বাস্তবতা তুলে ধরতে কবি শিশুদের মৃত্যুর কথা বলেছেন। এর মাধ্যমে মানবসভ্যতার ভয়াবহ অবস্থার ইঙ্গিত পাওয়া যায়।
‘শব’ শব্দের অর্থ : ‘শব’ শব্দের অর্থ হলো মৃতদেহ। এখানে শিশুদের শব বলতে নিষ্পাপ শিশুদের মৃত্যু বোঝানো হয়েছে, যা মানুষের নিষ্ঠুরতা ও সহিংস সমাজব্যবস্থার দুঃখজনক প্রতীক।
শিশুদের শব কাছে দূরে ছড়ানোর কারণ : যুদ্ধ, দাঙ্গা, সন্ত্রাস ও মানুষের স্বার্থপর হিংসার ফলে নিরীহ শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভবিষ্যতের প্রতীক এই শিশুরা অকালমৃত্যুর শিকার হয়ে চারদিকে ছড়িয়ে রয়েছে। এতে বোঝা যায় মানবসভ্যতা ধ্বংসের পথে এগোচ্ছে এবং মানুষের নিষ্ঠুর আচরণই এই করুণ অবস্থার জন্য দায়ী।
উপসংহার : তাই শিশুদের ছড়িয়ে থাকা শব মানবতার পতন ও অনিশ্চিত ভবিষ্যতের সতর্ক সংকেত হিসেবে কবিতায় প্রকাশ পেয়েছে।

5. "আমরাও তবে এইভাবে/এ মুহূর্তে মরে যাব না কি?"- কবির এই ভাবনার কারণ আলোচনা করো। 3
উত্তর : বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। কবি চারপাশের অস্থির ও ভয়াবহ পরিস্থিতি দেখে মানুষের জীবনের অনিশ্চয়তা উপলব্ধি করেছেন।
কবির এই ভাবনার কারণ : সমাজে অরাজকতা, অসহিষ্ণুতা এবং ক্ষমতার লোভ ক্রমশ বেড়ে গিয়ে পৃথিবীজুড়ে ধ্বংস ও হত্যার পরিবেশ সৃষ্টি করেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বেঁচে থাকাটাই বিস্ময়ের মতো মনে হচ্ছে। নিষ্পাপ শিশুরাও এই সহিংসতার শিকার হচ্ছে। চারদিকে মৃত্যু, ভয় ও একাকিত্ব মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। তাই কবির মনে হয়েছে, যে কোনো মুহূর্তে তারাও মৃত্যুর মুখে পতিত হতে পারেন।
উপসংহার : এই ভাবনার মাধ্যমে কবি মানুষের গভীর ভয় ও অনিশ্চিত ভবিষ্যতের বাস্তব চিত্র তুলে ধরেছেন।  

6. "আমাদের চোখমুখ ঢাকা/আমরা ভিখারি বারোমাস”- মন্তব্যটির তাৎপর্য লেখো। 3
উত্তর : বাংলা সাহিত্যের কবি শঙ্খ ঘোষের লেখা 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে। কবি মানুষের সামাজিক ও ঐতিহাসিক অসহায় অবস্থাকে বোঝাতে এই মন্তব্যটি করেছেন।
মন্তব্যটির তাৎপর্য : এখানে বলা হয়েছে, শাসক ও ক্ষমতাবানরা নিজেদের স্বার্থে ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করে। ফলে জাতির প্রকৃত ইতিহাস আড়াল হয়ে যায়। সাধারণ মানুষ সত্য জানার সুযোগ পায় না এবং অন্যের তৈরি ইতিহাসই নিজের বলে মেনে নেয়। এতে মানুষের স্বাধীন চিন্তা ও আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন নির্ভরশীল হয়ে থাকার ফলে মানুষ যেন মানসিকভাবে ভিখারির মতো পরনির্ভর জীবনে অভ্যস্ত হয়ে পড়েছে।
উপসংহার : তাই মন্তব্যটি মানুষের অসচেতনতা ও পরনির্ভর মানসিকতার গভীর সমালোচনা প্রকাশ করে।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত মাধ্যমিক বাংলা সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই মাধ্যমিক বাংলা সাজেশন ই-বুক(PDF)টি নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
File Details :
PDF Name : আয় আরো বেঁধে বেঁধে থাকি প্রশ্ন উত্তর PDF
Size : 1 MB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF

আরো পড়ুন প্রশ্নোত্তর
1. ভাব সম্মিলন কবিতার প্রশ্ন উত্তর PDF Click here
2. আধুনিক বাংলা সাহিত্য (পর্ব-২) PDF Click here
3. জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর PDF Click here
4. আগুন নাটকের প্রশ্ন উত্তর PDF Click here
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
All Legal Rights Reserved
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.