WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

শব্দার্থতত্ত্ব Class 12 MCQ | দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার বাংলা ভাষা MCQ

0

শব্দার্থতত্ত্ব গুরুত্বপূর্ণ  MCQ

ভূ(caps)মিকা : দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা পরীক্ষার জন্য "ভাষা" অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলা পরীক্ষায় "ভাষা" থেকে 40 নম্বরের মধ্যে মোট 10টি MCQ প্রশ্ন থাকবে, যার পূর্ণমান 1×10=10। ভাষা অংশ থেকে তিনটি অধ্যায় পড়তে হবে। সেগুলি হল প্রথম অধ্যায় : ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায় : ধ্বনিতত্ত্ব, এবং তৃতীয় অধ্যায় : শব্দার্থতত্ত্ব । তাই আমরা তোমাদের সুবিধার জন্য এই পর্বে তৃতীয় অধ্যায় : 'শব্দার্থতত্ত্ব' থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নোত্তর সম্বলিত একটি Free PDF নিচে প্রদান করেছি। পাশাপাশি, 'WB Semester Team' দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্য সাজেশন ই-বুক(PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ই-বুক(PDF) প্রকাশিত হতে চলেছে। আমাদের এই ই-বুকগুলিতে প্রতিটি অধ্যায় থেকে সাত ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে, যা পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।


শব্দার্থতত্ত্ব Class 12 MCQ

❖ শব্দার্থতত্ত্ব class 12 semester 3 mcq

[বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে 'ধ্বনিতত্ত্ব' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. সমার্থকথার উদাহরণ হিসাবে কোনগুলি ঠিক? [HS 3rd Sem 2026]
(i) পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ
(ii) জননী, মাতা, তনয়া, আত্মজা
(iii) পর্বত, দিবাকর, তটিনী, গিরি
(iv) আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা
বিকল্পসমূহ :
(A) (ii) ও (iii)
(B) (i) ও (iv)
(C) (iii) ও (iv)
(D) (i) ও (ii)
উত্তর : (B) (i) ও (iv)

2. 'দারুণ' শব্দের আদি অর্থ 'দারু' বা 'কাষ্ঠনির্মিত'। পরিবর্তিত অর্থ 'অত্যন্ত'। এটি শব্দার্থ পরিবর্তনের কোন নিয়মে হয়েছে? [ HS 3rd Sem 2026]
(A) প্রসার
(B) উৎকর্ষ
(C) রূপান্তর
(D) সংকোচ
উত্তর : (C) রূপান্তর

3. 'থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল- [HS 3rd Sem Supp.. 2026]
(A) অমরকোষ
(B) শব্দকোষ
(C) রত্নাগার
(D) অভিধান
উত্তর : (C) রত্নাগার

4. 'থিসরাস' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল - [HS-2023]
(A) অভিধান
(B) শব্দকোষ
(C) রত্নাগার
(D) শব্দভাণ্ডার
উত্তর : (C) রত্নাগার

5. শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হল- [HS 2016, 2020]
(A) থিসরাস
(B) শব্দের সমার্থকতা
(C) শব্দার্থকোষ
(D) বিপরীতার্থ কোষ
উত্তর : (A) থিসরাস

6. সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে, তার আলোচনাকে বলে- [HS-2020]
(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের সংকোচ
(C) শব্দার্থের রূপান্তর
(D) প্রয়োগতত্ত্ব
উত্তর : (D) প্রয়োগতত্ত্ব

7. একটি বাংলা থিসরাসের উদাহরণ হল - [HS-2020]
(A) অমরকোষ
(B) সমার্থ শব্দকোষ
(C) অত্যন্ত
(D) সুন্দর
উত্তর : (B) সমার্থ শব্দকোষ

8. 'কলম' শব্দের আদি অর্থ ______ এবং বর্তমান অর্থ ______ [HS-2023]
(A) লেখনী, শর বা খাগ
(B) শর বা খাগ, লেখনী
(C) লেখার দ্রব্য, লেখ্য বস্তু
(D) লেখ্য ভাষা, লেখনী
উত্তর : (B) শর বা খাগ, লেখনী

9. 'থিসরাস' হল একটি - [সংসদ নমুনা প্রশ্ন]
(A) ল্যাটিন শব্দ
(B) ফরাসি শব্দ
(C) গ্রিক শব্দ
(D) ফারসি শব্দ
উত্তর : (C) গ্রিক শব্দ

10. 'থিসরাস' শব্দটি এসেছে _____ শব্দ থেকে।
(A) ফরাসি
(B) ল্যাটিন
(C) গ্রিক
(D) ইংরেজি
উত্তর : (C) গ্রিক

11. শব্দার্থের প্রথম ভাগটির নাম- [সংসদ নমুনা প্রশ্ন]
(A) সাধারণ অর্থ
(B) নিদর্শন
(C) পারিভাষিক অর্থ
(D) ব্যঞ্জনা
উত্তর : (A) সাধারণ অর্থ

12. শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম-
(A) ব্যঞ্জনা
(B) বিভাজন
(C) নিদর্শন
(D) লক্ষ্যার্থ
উত্তর : (C) নিদর্শন

13. আধুনিক সময়ের প্রথম সার্থক থিসরাস কোনটি?
(A) উইকিপিডিয়া
(B) রজেট থিসরাস
(C) অমরকোষ
(D) সিদ্ধান্তকৌমুদী
উত্তর : (B) রজেট থিসরাস

14. 'দারুণ' শব্দের আদি অর্থ - [HS-2018]
(A) অত্যন্ত
(B) কাষ্ঠনির্মিত
(C) নির্মম
(D) প্রয়োগতত্ত্ব
উত্তর : (B) কাষ্ঠনির্মিত

15. প্রথম আধুনিক থিসরাস হল- 
(A) ব্রিটেনিকা কোষ
(B) মানক অভিধান
(C) রজেটের থিসরাস
(D) অমরকোষ
উত্তর : (C) রজেটের থিসরাস

16. পিটার মার্ক রজেট কত সালে থিসরাস রচনা করেন?
(A) ১৮৫২ সালে
(B) ১৮০৫ সালে
(C) ১৮১৫ সালে
(D) ১৮৯২ সালে
উত্তর : (B) ১৮০৫ সালে

17. 'অন্ন' শব্দটির আদি অর্থ ছিল [HS-2025]
(A) ভাত
(B) খাদ্য
(C) পরমান্ন
(D) মিষ্টান্ন
উত্তর : (B) খাদ্য

18. প্রাচীনকালে 'অন্ন' বলতে সবরকম 'খাদ্য'কে বোঝানো হতো, কিন্তু বর্তমানে এটি শুধু 'ভাত'কে বোঝায় - এটি নিচের কোনটির উদাহরণ? [সংসদ নমুনা প্রশ্ন]
(A) শব্দার্থের রূপান্তর
(B) শব্দার্থের প্রসার
(C) শব্দার্থের সংকোচ
(D) শব্দার্থের অপকর্ষ
উত্তর : (C) শব্দার্থের সংকোচ

19. 'কলম' শব্দের আদি অর্থ 'শর' বা 'খাগ', বর্তমানে এর অর্থ 'লেখনী'।- এই বিবর্তনটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত?
(A) শব্দার্থের ব্যাপ্তি
(B) শব্দার্থের রূপান্তর
(C) শব্দার্থের অপকর্ষ
(D) শব্দার্থের সংকোচন
উত্তর : (B) শব্দার্থের রূপান্তর

20. 'থিসরাস' বলতে বোঝায়-
(A) শব্দের সুশৃঙ্খল বিন্যাস
(B) শব্দের বানান সংশোধন
(C) বাক্যের অলংকার আলোচনা
(D) ভাষার ইতিহাস বর্ণনা
উত্তর : (A) শব্দের সুশৃঙ্খল বিন্যাস

❖ class 12 bengali শব্দার্থ তত্ত্ব

21. শব্দার্থের অর্থান্তরভুক্তি অন্য কোন নামে পরিচিত?
(A) শব্দার্থের ব্যাপ্তি
(B) প্রয়োগতত্ত্ব
(C) ব্যাপকার্থকতা
(D) রূপান্তর
উত্তর : (C) ব্যাপকার্থকতা

22. 'কালি' বলতে আগে শুধু 'কালো রঙের তরল' বোঝাত, কিন্তু বর্তমানে লাল বা নীল রঙের তরলকেও 'কালি' বলা হয় - এটি শব্দার্থ পরিবর্তনের কোন শ্রেণির উদাহরণ?
(A) অর্থের উৎকর্ষ
(B) অর্থের সংকোচন
(C) অর্থের প্রসার
(D) অর্থের রূপান্তর
উত্তর : (C) অর্থের প্রসার

23. থিসরাস প্রকাশিত হয় ______ সালে ।
(A) ১৮৫২
(B) ১৮০৫
(C) ১৮৫৬
(D) ১৮৬২
উত্তর : (A) ১৮৫২

24. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
বিবৃতি (I): অর্থ সংক্রমের অন্য নাম শব্দার্থের রূপান্তর।
বিবৃতি (II): শব্দার্থের বিস্তার ধারাটি শব্দার্থের সংকোচনের সম্পূর্ণ বিপরীত।
বিবৃতি (III): শব্দার্থের উৎকর্ষ ও শব্দার্থের অপকর্ষ অর্থ পরিবর্তনের প্রধান ধারা।
বিবৃতি (IV): অর্থ পরিবর্তনের ধারায় জাতির ইতিহাসের ইঙ্গিত পাওয়া যায়।
বিকল্পসমূহ :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
উত্তর : (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য

25. 'গোষ্ঠী' শব্দের আদি অর্থ 'গবাদি পশুর থাকার জায়গা' এবং বর্তমান অর্থ 'সমূহ'- এটি শব্দার্থের পরিবর্তনের কোন্ ধারা? - [HS-2016]
(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের রূপান্তর
(C) শব্দার্থের সংকোচ
(D) শব্দার্থের অবনতি
উত্তর : (B) শব্দার্থের রূপান্তর

26. 'শব্দার্থের রূপান্তর' অন্য _____ নামে পরিচিত ।
(A) অর্থের সংকোচ
(B) অর্থান্তরভুক্তি
(C) অর্থসংক্রম
(D) সমার্থকতা
উত্তর : (C) অর্থসংক্রম

27. প্রাচীন ভারতে সংস্কৃত ভাষায় রচিত একটি উল্লেখযোগ্য থিসরাস হল-
(A) শব্দকল্পদ্রুম
(B) অমরকোষ
(C) মহাভাষ্য
(D) সিদ্ধান্তকৌমুদী
উত্তর : (B) অমরকোষ

28. থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে-
(A) অর্থের গুরুত্ব অনুযায়ী
(B) বর্ণানুক্রমিক সজ্জায়
(C) অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক বিন্যাসে
(D) উৎস বা ব্যুৎপত্তি অনুযায়ী
উত্তর : (C) অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক বিন্যাসে

29. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
      ক-স্তম্ভ               খ-স্তম্ভ
(i) থিসরাস                   (a) শব্দের রূপান্তর
(ii) ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব   (b) রত্নাগার
(iii) শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব   (c) কার্যপ্রক্রিয়া
(iv) বিষয়মূলক তত্ত্ব    (d) সমার্থকতা
বিকল্পসমূহ : 
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

30. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়- [সংসদ নমুনা প্রশ্ন]
(A) অর্থান্তরভুক্তি
(B) সমার্থকতা
(C) বিপরীতার্থকতা
(D) ধ্বনিসাম্য
উত্তর : (B) সমার্থকতা

31. থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে _____।
(A) বর্ণানুক্রমিক
(B) শব্দানুক্রমিক
(C) বিষয়ানুক্রমিক
(D) বাক্যানুক্রমিক
উত্তর : (C) বিষয়ানুক্রমিক

32. সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের নতুন অর্থ বা অর্থসমষ্টি যোগ হয়, তখন তাকে বলে-
(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের রূপান্তর
(C) শব্দার্থের বিন্যাস
(D) প্রয়োগতত্ত্বের প্রভাব
উত্তর : (A) শব্দার্থের প্রসার

33. যখন কোনো শব্দের মূল অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো সরাসরি সম্পর্ক বা যোগসূত্র খুঁজে পাওয়া যায় না, তখন তাকে বলে-
(A) শব্দার্থের ব্যাপ্তি
(B) শব্দার্থের অবনমন
(C) শব্দার্থের রূপান্তর
(D) শব্দার্থের সংকোচন
উত্তর : (C) শব্দার্থের রূপান্তর

34. একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হলে তাকে বলে-
(A) সমার্থকতা
(B) ব্যাপকার্থকতা
(C) বিপরীতার্থকতা
(D) রূপক অর্থ
উত্তর : (B) ব্যাপকার্থকতা

35. সত্য ও মিথ্যা নির্ণয় করো :
(i) ভাষাবিজ্ঞানের যে শাখায় শব্দের অর্থ নিয়ে আলোচনা হয় তাকে শব্দার্থতত্ত্ব বলে।
(ii) একাধিক শব্দের মধ্যে অর্থের মিল থাকলে তাকে সমার্থকতা বলে।
(iii) ঐতিহাসিক শব্দার্থতত্ত্বের ধারাকে মূলত তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়।
(iv) কথাপ্রসঙ্গ ভিন্ন হলে শব্দার্থ বদলে যায়।
বিকল্পসমূহ:
(A) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(C) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
উত্তর : (B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য

36. 'কটা বাজল?' / 'রাম এইমাত্র বাড়ি ফিরল।'- এটি কীসের উদাহরণ? [HS-2020]
(A) প্রয়োগতত্ত্ব
(B) সমার্থকতা
(C) বিপরীতার্থকতা
(D) ব্যাপকার্থকতা
উত্তর : (A) প্রয়োগতত্ত্ব

37. শব্দার্থের বিশাল জগতকে সুশৃঙ্খলভাবে বিন্যাসের একটি নিদর্শন হল-
(A) থিসরাস
(B) সমার্থকতা
(C) বাগধারা
(D) বিপরীতার্থকতা
উত্তর : (A) থিসরাস

38. শব্দার্থ পরিবর্তনের ফলে যখন কোনো শব্দের মান তার আদি অর্থের চেয়ে নিচে নেমে যায়, তখন তাকে কী বলে?
(A) অর্থের উৎকর্ষ
(B) অর্থের প্রসারণ
(C) অর্থের অপকর্ষ
(D) অর্থের বিবর্তন
উত্তর : (C) অর্থের অপকর্ষ

39. 'গবেষণা' শব্দের আদি অর্থ ছিল 'গোরু খোঁজা', পরিবর্তিত অর্থ 'কোনো বিষয়ের গভীর পর্যালোচনা'- এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের সংকোচ
(C) শব্দার্থের অপকর্ষ
(D) শব্দার্থের রূপান্তর
উত্তর : (D) শব্দার্থের রূপান্তর

40. ভাষা হল একটি _______ প্রক্রিয়া।
(A) উদ্দেশ্যমূলক
(B) কার্য
(C) চিন্তা
(D) অর্জন
উত্তর : (B) কার্য

❖ শব্দার্থতত্ত্ব class 12 pdf

41. 'গবেষণা' শব্দটি আগে 'গোরু খোঁজা' অর্থে ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি পরিবর্তিত অর্থ 'তথ্যানুসন্ধান' বোঝায় - এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ পর্যায়ের দৃষ্টান্ত?
(A) অর্থের উৎকর্ষ
(B) শব্দার্থের রূপান্তর
(C) অর্থের অপকর্ষ
(D) অর্থের সংকোচন
উত্তর : (B) শব্দার্থের রূপান্তর

42. 'সন্দেশ' শব্দের আদি অর্থ 'সংবাদ' ও বর্তমান অর্থ 'মিষ্টান্ন' - এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?
অথবা, 'সন্দেশ' শব্দের অর্থ 'সংবাদ' থেকে 'মিষ্টান্ন' হওয়া - এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারাকে সমর্থন করে?
(A) অর্থের প্রসার
(B) অর্থের রূপান্তর
(C) অর্থের উৎকর্ষ
(D) অর্থের সংকোচন
উত্তর : (B) অর্থের রূপান্তর

43. 'গাঙ' শব্দের অর্থ ছিল 'গঙ্গা নদী', বর্তমানে তা 'যেকোনো সাধারণ নদী' অর্থে ব্যবহৃত হয়- এই পরিবর্তনটি কোন ধারার অন্তর্ভুক্ত?
(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের সংকোচন
(C) শব্দার্থের রূপান্তর
(D) শব্দার্থের অবনতি
উত্তর : (A) শব্দার্থের প্রসার

44. 'তেল' শব্দটির আদি অর্থ 'তিলের নির্যাস' হলেও বর্তমানে সরিষা, বাদাম বা যে কোনো বীজ থেকে প্রাপ্ত তরলকেই 'তেল' বলা হয় - এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
(A) শব্দার্থের প্রসার
(B) শব্দার্থের রূপান্তর
(C) শব্দার্থের সংকোচ
(D) শব্দার্থের অপকর্ষ
উত্তর : (A) শব্দার্থের প্রসার

45. 'মৃগ' বলতে আগে সমস্ত 'বন্যজন্তু' বোঝাত, কিন্তু বর্তমানে শুধু 'হরিণ' বোঝায় - এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধরনের উদাহরণ?
(A) শব্দার্থের রূপান্তর
(B) শব্দার্থের সংকোচ
(C) শব্দার্থের উৎকর্ষ
(D) শব্দার্থের প্রসার
উত্তর : (B) শব্দার্থের সংকোচ

46. ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার অর্থ সম্পর্কে আলোচনা হয়-
(A) শব্দতত্ত্ব
(B) রূপতত্ত্ব
(C) বাক্যতত্ত্ব
(D) শব্দার্থতত্ত্ব
উত্তর : (D) শব্দার্থতত্ত্ব

47. শব্দ হল আসলে নির্দিষ্ট কিছু অর্থ উপাদানের একটি _______।
(A) সমষ্টি
(B) বিয়োগফল
(C) সমীকরণ
(D) রূপরেখা
উত্তর : (A) সমষ্টি

48. 'গোষ্ঠী' শব্দটির অর্থ 'গোয়ালঘর' থেকে বর্তমানে 'দল' বা 'সমূহ' হয়েছে - এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা?
(A) শব্দার্থের অপকর্ষ
(B) শব্দার্থের রূপান্তর
(C) শব্দার্থের ব্যাপ্তি
(D) শব্দার্থের সংকোচন
উত্তর : (B) শব্দার্থের রূপান্তর 

49. 'মুনিশ' শব্দের অর্থ 'মানুষ' থেকে বর্তমানে 'মজুর' বা 'শ্রমিক' হওয়া - এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারার নিদর্শন?
(A) শব্দার্থের প্রসারণ
(B) শব্দার্থের বিবর্তন
(C) শব্দার্থের সংকোচ
(D) শব্দার্থের রূপান্তর
উত্তর : (C) শব্দার্থের সংকোচ

50. 'উজবুক' শব্দটি শব্দার্থ পরিবর্তনের ______ ধারায় পড়ে।
(A) অর্থের উন্নতি
(B) অর্থের সংকোচন
(C) অর্থের রূপান্তর
(D) অর্থের ব্যাপ্তি
উত্তর : (C) অর্থের রূপান্তর

51. সত্য ও মিথ্যা নির্ণয় করো:
(i) 'থিসরাস' শব্দটি মূলত একটি জাপানি শব্দ।
(ii) পিটার মার্ক রজেট-এর থিসরাসটি ১৮৫২ সালে প্রকাশিত হয়েছিল।
(iii) ব্যুৎপত্তিগত দিক থেকে 'থিসরাস' কথাটির অর্থ হলো রত্নাগার।
(iv) বাংলায় থিসরাস সংকলনের ক্ষেত্রে সাহিত্য সংসদ-এর বিশেষ ভূমিকা রয়েছে।
বিকল্পসমূহ :
(A) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(C) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা
উত্তর : (A) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য

52. শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নাম ______।
(A) অভিধান
(B) শব্দতত্ত্ব
(C) থিসরাস
(D) শৈলীবিজ্ঞান
উত্তর : (C) থিসরাস

53. 'শব্দার্থতত্ত্ব' ধারণায় শব্দার্থের প্রধান দুটি বিভাজন হল-
(A) উৎস ও প্রয়োগ
(B) ব্যঞ্জনার্থ ও লক্ষ্যার্থ
(C) সাধারণ অর্থ ও নিদর্শন
(D) ব্যাকরণগত অর্থ ও আলংকারিক অর্থ
উত্তর : (C) সাধারণ অর্থ ও নিদর্শন

54. যখন শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে গেলে তাকে বলে-
(A) শব্দার্থের অবনতি
(B) শব্দার্থের বিবর্তন
(C) শব্দার্থের সংকোচন
(D) অর্থান্তরভুক্তি
উত্তর : (C) শব্দার্থের সংকোচন

55. 'উপবাস' শব্দটির আদি অর্থ 'নিকটে বাস', বর্তমান অর্থ 'অনাহার'—এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে- [সংসদ নমুনা প্রশ্ন]
(A) অর্থের প্রসার
(B) অর্থের অপকর্ষ
(C) অর্থের রূপান্তর
(D) অর্থের সংকোচন
উত্তর : (C) অর্থের রূপান্তর

❖ shabdarthtotto class 12 semester 3

56. লেডি ক্যানিং থেকে মিষ্টির নাম 'লেডিকেনি'- এটি শব্দার্থের ______ জাতীয় পরিবর্তন।
(A) অর্থের উৎকর্ষ
(B) অর্থ সংক্রম
(C) অর্থহানি
(D) অর্থ সংকোচ
উত্তর : (B) অর্থ সংক্রম

57. 'ধন্য' শব্দের আদি অর্থ ছিল 'ধনবান', বর্তমানে এর অর্থ 'কৃতজ্ঞ'- এটি শব্দার্থের কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
(A) শব্দার্থের রূপান্তর
(B) শব্দার্থের প্রসার
(C) শব্দার্থের সমার্থকতা
(D) শব্দার্থের অপকর্ষ
উত্তর : (B) শব্দার্থের প্রসার

58. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
  ক-স্তম্ভ                খ-স্তম্ভ
(i) শব্দার্থের দ্বিতীয় ভাগ   (a) প্রকাশ রূপ
(ii) ভাষার একটি রূপ হল   (b) বিপরীতার্থকতা
(iii) অর্থগত সাদৃশ্য থাকলে হয়   (c) নিদর্শন
(iv) অর্থগত বৈপরীত্য থাকলে হয়   (d) সমার্থকতা
বিকল্পসমূহ : 
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (A) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)

59. নিচের কোন্ শব্দটি 'ঘোড়া' শব্দের সমার্থক শব্দ নয়-
(A) অশ্ব
(B) ঘোটক
(C) গজ
(D) বাজী
উত্তর : (C) গজ

60.  নীচের কোনটি নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ?
(A) দিন-রাত
(B) আলো-আঁধারি
(C) অগ্রজ-অনুজ
(D) বৃষ্টি-অনাবৃষ্টি
উত্তর : (D) বৃষ্টি-অনাবৃষ্টি

61. শব্দার্থ পরিবর্তনের প্রধান ও মৌলিক ধারা কয়টি ও কী কী?
(A) দুটি; প্রসার ও রূপান্তর
(B) চারটি; প্রসার, সংকোচ, উৎকর্ষ ও অপকর্ষ
(C) তিনটি; প্রসার, সংকোচ ও রূপান্তর
(D) পাঁচটি; সবকটিই গুরুত্বপূর্ণ
উত্তর : (C) তিনটি; প্রসার, সংকোচ ও রূপান্তর

62. রঙ-লাল, নীল; 
    পাখি-টিয়া, কাক - এই বিন্যাসগুলো শব্দার্থতত্ত্বের কোন বিষয়ের অন্তর্ভুক্ত?
(A) সমার্থকতা
(B) অর্থান্তরভুক্তি
(C) বিপরীতার্থকতা
(D) ধ্বনিসাম্য
উত্তর : (B) অর্থান্তরভুক্তি

63. 'পরশু' শব্দটির আদি অর্থ ও পরিবর্তিত অর্থ হল-
(A) গতকালের আগের দিন ও আগামীকালের পরের দিন
(B) আগামীকালের পরের দিন ও গতকালের আগের দিন
(C) শুধু আগামীকালের পরের দিন
(D) আগামীকালের আগের দিন ও গতকালের পরের দিন
উত্তর : (B) আগামীকালের পরের দিন ও গতকালের আগের দিন

64. সরাসরি 'মৃত্যু' না বলে 'গঙ্গা লাভ' বা 'পরলোক গমন' বলা - এই ভাষাগত বৈশিষ্ট্যটি মানুষের কোন দিকটিকে ফুটিয়ে তোলে?
(A) পাণ্ডিত্য প্রদর্শন
(B) সামাজিক শিষ্টাচার
(C) ধর্মীয় সংস্কার ও বিশ্বাস
(D) ব্যাকরণগত অলংকার
উত্তর : (C) ধর্মীয় সংস্কার ও বিশ্বাস

65. শব্দার্থতত্ত্বের আলোচনায় 'অধিনাম' এবং 'উপনাম' শব্দ দুটি ______ প্রসঙ্গে ব্যবহৃত হয় ।
(A) শব্দার্থের ক্রমবিকাশ
(B) ব্যাপকার্থকতা
(C) অর্থের অপকর্ষ
(D) থিসরাস বিন্যাস
উত্তর : (B) ব্যাপকার্থকতা

66. ব্যাকরণগত শব্দ যেমন - 'এবং', 'কিন্তু', 'অথবা'- এগুলিকে শব্দার্থতত্ত্বে কী বলা হয়?
(A) সাধারণ অর্থ
(B) শব্দকোষ
(C) নিদর্শন
(D) সংকেত
উত্তর : (A) সাধারণ অর্থ

67. জার্মান ভাষায় 'আলু' শব্দটিকে কিসের 'উপনাম' হিসেবে বিবেচনা করা হয়?
(A) ফলের
(B) সবজির
(C) খাদ্যের
(D) বীজের
উত্তর : (A) ফলের

68. শব্দের পারস্পরিক সম্পর্কের রূপ বা প্রকারভেদ মূলত ______ টি।
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
উত্তর : (C) চারটি

69. 'বর্ষ' শব্দের আদি অর্থ ছিল 'বৃষ্টি', বর্তমানে এর অর্থ 'বছর'- এক্ষেত্রে শব্দার্থের কী ঘটেছে?
(A) অর্থের বিবর্তন বা প্রসার
(B) অর্থের হ্রাস বা সংকোচ
(C) অর্থের উৎকর্ষ
(D) অর্থের অবনতি
উত্তর : (A) অর্থের প্রসার

70. 'পুরুষ', 'বৃষ', 'মোরগ'- এই তিনটি শব্দের মধ্যে সাধারণ ও মিলযুক্ত অর্থ উপাদান কোনটি?
(A) পুরুষজাতীয় ও শিশু
(B) স্ত্রীজাতীয় ও প্রাপ্তবয়স্ক
(C) পুরুষজাতীয় ও প্রাপ্তবয়স্ক
(D) কোনোটিই নয়
উত্তর : (C) পুরুষজাতীয় ও প্রাপ্তবয়স্ক

❖ shabdarth class 12 3rd semester

File Details :
PDF Name : শব্দার্থতত্ত্ব Class 12 MCQ pdf
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
❖ লেখকের শেষ কথা : এখানে 'শব্দার্থতত্ত্ব' অধ্যায় থেকে নমুনা হিসেবে মাত্র ৩ থেকে ৪ ধরনের MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত 'দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ই-বুক (PDF)'-টিতে আমরা মোট ৭ ধরনের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর সংযোজন করেছি। WBCHSE বোর্ডের নতুন সেমিস্টার সিস্টেম ও সংশোধিত সিলেবাসের নিয়ম মেনে এই ই-বুকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা তোমাদের পরীক্ষায় অধিক প্রশ্ন কমন পেতে নিশ্চিতভাবে সাহায্য করবে। তাই যারা নিখুঁত প্রস্তুতির জন্য এই ই-বুকটি সংগ্রহ করতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের 'Menu Option'-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।
আরো পড়ুনপ্রশ্নোত্তর
1. তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর PDFClick Here
2. বাংলা গানের ধারা MCQ Class 12 PDFClick Here
3. ধ্বনিতত্ত্ব MCQ Class 12Click Here
4. ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQClick Here
5. বাঙ্গালা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর PDFClick Here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.