[বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে 'ধ্বনিতত্ত্ব' থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি তালিকার প্রথমে এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি শেষে রাখা হয়েছে।]
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. প্রতিটি বর্গের পঞ্চম ধ্বনিকে বলা হয়- [HS 3rd Sem 2026]
(A) তাড়িত ধ্বনি
(B) পার্শ্বিক ধ্বনি
(C) নাসিক্য ধ্বনি
(D) কম্পিত ধ্বনি
উত্তর : (C) নাসিক্য ধ্বনি
2. 'সংস্কৃত' শব্দটিতে কয়টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? [HS 3rd Sem 2026]
(A) পাঁচটি
(B) তিনটি
(C) ছয়টি
(D) চারটি
উত্তর : (D) চারটি
3. 'খণ্ডধ্বনির' অপর নাম -[HS 3rd Sem 2026]
(A) অঘোষ ধ্বনি
(B) বিভাজ্যধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) মহাপ্রাণ ধ্বনি
উত্তর : (B) বিভাজ্যধ্বনি
4. বাংলায় দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা-[HS 3rd Sem 2026]
(A) ২০০ টির বেশি
(B) ৩০০ টির বেশি
(C) ১০০ টির বেশি
(D) ৪০০ টির বেশি
উত্তর : (A) ২০০ টির বেশি
5. 'ক' থেকে 'ম' পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়-[HS 3rd Sem 2026]
(A) অঘোষ ধ্বনি
(B) ঘোষ ধ্বনি
(C) স্পর্শধ্বনি
(D) অল্পপ্রাণ ধ্বনি
উত্তর : (C) স্পর্শধ্বনি
6. 'মিঠু কাল স্কুলে যাবে' এবং 'মিঠু কাল স্কুলে যাবে?-এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু'রকমের। এই বৈশিষ্ট্যকে বলে- [HS 3rd Sem 2026]
(A) শ্বাসাঘাত
(B) সুরতরঙ্গ
(C) দৈর্ঘ্য
(D) যতি
উত্তর : (B) সুরতরঙ্গ
7. বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা _____ [HS 3rd Sem 2026]
(A) আটটি
(B) ছয়টি
(C) চারটি
(D) পাঁচটি
উত্তর : (C) চারটি
8. পার্শ্বিক ধ্বনি হল - [HS 3rd Sem Supp.. 2026]
(A) ড্
(B) ম্
(C) র্
(D) ল্
উত্তর : (D) ল্
9. ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হল- [HS 3rd Sem Supp.. 2026]
(A) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
(B) ধ্বনিমূল ও সহধ্বনি
(C) বিভাজ্যধ্বনি ও অবিভাজ্য ধ্বনি
(D) কম্পিত ধ্বনি ও তাড়িত ধ্বনি
উত্তর : (B) ধ্বনিমূল ও সহধ্বনি
10. মান্য বাংলায় 'ও' ধ্বনিটির বৈশিষ্ট্য হল- [HS 3rd Sem Supp.. 2026]
(A) উচ্চ, পশ্চাৎ, বর্তুল, সংবৃত্ত, কণ্ঠ
(B) নিম্নমধ্য, সম্মুখ, প্রসৃত, তালব্য
(C) নিম্ন, কেন্দ্রীয়, বিবৃত
(D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত, কণ্ঠ
উত্তর : (D) উচ্চমধ্য, পশ্চাৎ, বর্তুল, অর্ধসংবৃত, কণ্ঠ
11. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো : [HS 3rd Sem Supp.. 2026]
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) ক, গ, চ, জ (a) অঘোষ ধ্বনি
(ii) ক, খ, চ, ছ (b) অল্পপ্রাণ ধ্বনি
(iii) প, ফ, ব, ভ (c) উষ্ম ধ্বনি
(iv) শ, ষ, স, হ (d) ওষ্ঠ ধ্বনি
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
12. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো : [HS 3rd Sem Supp.. 2026]
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) কম্পিত ধ্বনি হল (a) ২৮টি
(ii) বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা (b) অবিভাজ্য ধ্বনি
(iii) বাংলা শব্দে দুই ব্যঞ্জনে গঠিত যুক্তধ্বনি (c) র
(iv) শ্বাসাঘাতের উপস্থিতি পুরো দল জুড়ে (d) ৪টি
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
13. মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা _____ টি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা _____ টি।
(A) ৯, ৩২
(B) ৬, ২৯
(C) ৮, ৩১
(D) ৭, ৩০
উত্তর : (D) ৭, ৩০
14. বিভাজ্য ধ্বনির অপর নাম- [HS-2022]
(A) যুক্তধ্বনি
(B) খণ্ডধ্বনি
(C) পার্শ্বিক ধ্বনি
(D) তাড়িত ধ্বনি
উত্তর : (B) খণ্ডধ্বনি
15. খণ্ডধ্বনি অপর নাম- [HS-2017]
(A) যুক্তধ্বনি
(B) বিভাজ্য ধ্বনি
(C) তাড়িত ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি
উত্তর : (B) বিভাজ্য ধ্বনি
16. যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে, তাদের বলে- [HS-2015, 2019]
(A) খণ্ডধ্বনি
(B) শ্বাসাঘাত
(C) অবিভাজ্য ধ্বনি
(D) যুক্তধ্বনি
উত্তর : (D) যুক্তধ্বনি
17. একটি তাড়িত ধ্বনি হল- [HS-2016]
(A) ল
(B) র
(C) ড়
(D) ম
উত্তর : (C) ড়
18. উষ্মধ্বনিটি হল- [HS-2015]
(A) ক
(B) চ
(C) শ
(D) প
উত্তর : (C) শ
19. ভাষায় এমন কিছু ধ্বনি থাকে, যেগুলিকে বিভাজ্য ধ্বনির মতো খণ্ড করা যায় না, তাদের বলে- [HS-2018, 2022]
(A) যুক্তধ্বনি
(B) সহধ্বনি
(C) অবিভাজ্য ধ্বনি
(D) গুচ্ছধ্বনি
উত্তর : (C) অবিভাজ্য ধ্বনি
20. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
(A) আটটি
(B) বারোটি
(C) নয়টি
(D) সাতটি
উত্তর : (D) সাতটি
❖ class 12 bengali ধ্বনিতত্ত্ব
21. যখন পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে-
(A) অবিভাজ্য ধ্বনি
(B) যুক্তধ্বনি
(C) গুচ্ছধ্বনি
(D) শ্বাসাঘাত
উত্তর : (C) গুচ্ছধ্বনি
22. কথা বলার সময় বাক্যে সুরের ওঠাপড়াকে বলে-
(A) দৈর্ঘ্য
(B) যতি
(C) শ্বাসাঘাত
(D) সুরতরঙ্গ
উত্তর : (D) সুরতরঙ্গ
23. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা (a) বিভাজ্য ধ্বনি
(ii) খণ্ডধ্বনির অপর নাম হল (b) যৌগিক স্বরধ্বনি
(iii) একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে সৃষ্টি হয় (c) সুরতরঙ্গ
(iv) বাক্যে সুরের ওঠাপড়াকে বলে (d) ৭টি
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (C) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
24. বাংলা ভাষায় ব্যবহৃত অর্ধস্বরের মোট সংখ্যা কয়টি?
(A) আটটি
(B) চারটি
(C) তিনটি
(D) ছয়টি
উত্তর : (B) চারটি
25. সুরতরঙ্গ, যতি, শ্বাসাঘাত এবং দৈর্ঘ্য- এগুলো কোন ধরনের ধ্বনির উদাহরণ?
(A) বিভাজ্য ধ্বনি
(B) অবিভাজ্য ধ্বনি
(C) স্বরধ্বনি
(D) ব্যঞ্জনধ্বনি
উত্তর : (B) অবিভাজ্য ধ্বনি
26. স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয়-
(A) যুক্তধ্বনি
(B) দ্বিস্বরধ্বনি
(C) মৌলিক স্বরধ্বনি
(D) অর্ধস্বরধ্বনি
উত্তর : (B) দ্বিস্বরধ্বনি
27. উচ্চারণগত বিচারে সঘোষ, অল্পপ্রাণ, ওষ্ঠধ্বনি ও স্পষ্ট ধ্বনি হিসেবে পরিচিত কোনটি?
(A) ট্
(B) স্
(C) প্
(D) র্
উত্তর : (C) প্
28. একটি স্বরধ্বনির সাথে একটি অর্ধস্বরের সমাবেশে তৈরি হয়-
(A) অর্ধস্বর
(B) যুগ্মধ্বনি
(C) ব্যঞ্জনধ্বনি
(D) দ্বিস্বরধ্বনি
উত্তর : (D) দ্বিস্বরধ্বনি
29. দুটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনির মোট সংখ্যা কয়টি?
(A) ২০০টি
(B) ৮টি
(C) ১০০টি
(D) ২৮টি
উত্তর : (D) ২৮টি
30. সত্য-মিথ্যা নির্বাচন করো :
(i) 'অ্যা' ধ্বনি লেখার আলাদা কোনো বর্ণ নেই।
(ii) বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা দশটি।
(iii) উচ্চারণের মাত্রা অনুযায়ী স্বরধ্বনি দু'রকম হয়।
(iv) শব্দের আদিতে উচ্চারিত হয় গুচ্ছধ্বনি।
বিকল্পসমূহ :
(A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
উত্তর : (C) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
31. 'ল' ধ্বনিটি হল-
(A) তাড়িত ধ্বনি
(B) উষ্মধ্বনি
(C) পার্শ্বিক ধ্বনি
(D) কম্পিত ধ্বনি
উত্তর : (C) পার্শ্বিক ধ্বনি
32. 'র' ধ্বনিটি হল-
(A) তাড়িত ধ্বনি
(B) উষ্মধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি
উত্তর : (C) কম্পিত ধ্বনি
33. ক, খ, গ, ঘ- এই ধ্বনিগুলো বাগ্যন্ত্রের কোন অংশ থেকে উচ্চারিত হয়?
(A) দন্ত
(B) কণ্ঠ
(C) ওষ্ঠ
(D) কণ্ঠনালীয়
উত্তর : (B) কণ্ঠ
34. প, ফ, ব, ভ- উচ্চারণের স্থান অনুযায়ী এই ধ্বনিগুলো কী নামে পরিচিত?
(A) কণ্ঠ ধ্বনি
(B) দন্ত ধ্বনি
(C) ওষ্ঠ ধ্বনি
(D) তালব্য ধ্বনি
উত্তর : (C) ওষ্ঠ ধ্বনি
35. ত, থ, দ, ধ- উচ্চারণের স্থান অনুযায়ী এই ধ্বনিগুলো কী নামে পরিচিত?
(A) ওষ্ঠ ধ্বনি
(B) দন্ত ধ্বনি
(C) কণ্ঠ ধ্বনি
(D) তালব্য ধ্বনি
উত্তর : (B) দন্ত ধ্বনি
36. _______-র অপর নাম খণ্ডধ্বনি।
(A) পদ
(B) দল
(C) অবিভাজ্য ধ্বনি
(D) বিভাজ্য ধ্বনি
উত্তর : (D) বিভাজ্য ধ্বনি
37. বাংলায় ১১টি স্বরবর্ণের মধ্যে ৭টি স্বরধ্বনিকে বলা হয়-
(A) যৌগিক স্বরধ্বনি
(B) মৌলিক স্বরধ্বনি
(C) প্লুতস্বর
(D) যুগ্মস্বর
উত্তর : (B) মৌলিক স্বরধ্বনি
37. ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হল-
(A) পার্শ্বিক ধ্বনি ও কম্পিত ধ্বনি
(B) বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি
(C) ধ্বনিমূল ও সহধ্বনি
(D) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
উত্তর : (C) ধ্বনিমূল ও সহধ্বনি
39. 'অ্যা' হল একটি-
(A) যৌগিক স্বরধ্বনি
(B) অর্ধস্বর
(C) প্লুতস্বর
(D) মৌলিক স্বরধ্বনি
উত্তর : (D) মৌলিক স্বরধ্বনি
40. বিবৃতি ও কারণের মধ্যে ভুল ও সঠিক নির্ণয় করে সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি : ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারা হল ধ্বনিমূল ও সহধ্বনি।
কারণ: ধ্বনিমূলের উচ্চারণ ভেদকে সহধ্বনি বলে।
বিকল্পসমূহ:
(A) বিবৃতি সঠিক, কারণ ভুল
(B) বিবৃতি ভুল, কারণ সঠিক
(C) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক
(D) বিবৃতি ও কারণ উভয়ই ভুল
উত্তর : (C) বিবৃতি ও কারণ উভয়ই সঠিক
❖ Class 12 ধ্বনিতত্ত্ব mcq
41. মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
(A) ৩২টি
(B) ২৭টি
(C) ৩০টি
(D) ২৩টি
উত্তর : (C) ৩০টি
42. গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি সৃষ্টি হয়-
(A) স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে
(B) ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে
(C) ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনির সমাবেশে
(D) স্বরধ্বনি সঙ্গে স্বরধ্বনি সমাবেশে
উত্তর : (B) ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে
43. তিনটি ব্যঞ্জনের সমাবেশে গঠিত যুক্তধ্বনির সংখ্যা-
(A) একটি
(B) দুটি
(C) তিনটি
(D) চারটি
উত্তর : (B) দুটি
44. "তুমি খাবে।" (বিবৃতি বাক্য) এবং "তুমি খাবে?" (প্রশ্ন বাক্য)- এই উদাহরণ দুটি হল-
(A) যতির
(B) সুরতরঙ্গের
(C) দৈর্ঘ্যের
(D) শ্বাসাঘাতের
উত্তর : (B) সুরতরঙ্গের
45. বিভাজ্য ধ্বনিকে প্রধানত _______ দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে।
(A) ঘোষ ও অঘোষ ধ্বনি
(B) অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
(C) সংযুক্ত ও বিবৃত ধ্বনি
(D) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
উত্তর : (D) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি
46. ভাষার অর্থহীন এবং ক্ষুদ্রতম একক হল-
(A) শব্দ
(B) ভাষা
(C) বর্ণ
(D) ধ্বনি
উত্তর : (D) ধ্বনি
47. বাংলায় নাসিক্য ব্যঞ্জনধ্বনির মোট সংখ্যা কয়টি?
(A) চারটি
(B) পাঁচটি
(C) সাতটি
(D) ছয়টি
উত্তর : (B) পাঁচটি
48. বাংলায় উচ্চ, সম্মুখস্থ, প্রসারিত এবং সংবৃত স্বরধ্বনি হিসেবে পরিচিত _____।
(A) উ
(B) এ
(C) আ
(D) ই
উত্তর : (D) ই
49. দলের ক্ষেত্রে, দৈর্ঘ্য হল-
(A) স্বরধ্বনির দৈর্ঘ্য
(B) ব্যঞ্জনধ্বনির স্থায়িত্ব
(C) গুচ্ছধ্বনির ব্যাপ্তি
(D) যুগ্মধ্বনির আকার
উত্তর : (A) স্বরধ্বনির দৈর্ঘ্য
50. ধ্বনিতত্ত্বের আলোচনায় ভাষার যে অর্থহীন ক্ষুদ্রতম এককটি স্থান পায়, তা হল-
(A) যতি
(B) বাগধ্বনি
(C) দৈর্ঘ্য
(D) স্বরধ্বনি
উত্তর : (B) বাগধ্বনি
51. 'র' ধ্বনিটি হল-
(A) পার্শ্বিক ধ্বনি
(B) তাড়িত ধ্বনি
(C) উষ্মধ্বনি
(D) কম্পিত ধ্বনি
উত্তর : (D) কম্পিত ধ্বনি
52. 'ড়' বা 'ঢ়' ধ্বনিটি হল-
(A) উষ্মধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) তাড়িত ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি
উত্তর : (C) তাড়িত ধ্বনি
53. 'ম' ধ্বনিটি _____ একটি উৎকৃষ্ট উদাহরণ।
(A) তাড়িত ধ্বনি
(B) নাসিক্য ধ্বনি
(C) পার্শ্বিক ধ্বনি
(D) তরল ধ্বনি
উত্তর : (B) নাসিক্য ধ্বনি
54. বাগধ্বনি প্রধানত ______ প্রকার?
(A) তিন
(B) চার
(C) দুই
(D) পাঁচ
উত্তর : (C) দুই
55. কণ্ঠনালীয় ধ্বনিটি হল-
(A) শ
(B) ছ
(C) হ
(D) স
উত্তর : (C) হ
56. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) ই (a) উচ্চমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধসংবৃত, তালব্য
(ii) এ (b) উচ্চ, সম্মুখ, প্রসৃত, সংবৃত, তালব্য
(iii) অ্যা (c) নিম্ন, কেন্দ্রীয়, বিবৃত
(iv) আ (d) নিম্নমধ্য, সম্মুখ, প্রসৃত, অর্ধবিবৃত, তালব্য
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
57. ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হল-
(A) শব্দধ্বনি
(B) বাগধ্বনি
(C) গুচ্ছধ্বনি
(D) সহধ্বনি
উত্তর : (B) বাগধ্বনি
58. ন্যূনতম শব্দজোড় তৈরি করতে গেলে শব্দ দুটি হওয়া চাই-
(A) মিশ্র ভাষার
(B) কৃত্রিম ভাষার
(C) একাধিক ভাষার
(D) একই ভাষার
উত্তর : (D) একই ভাষার
59. শ, স্ এবং হ - এই ধ্বনিগুলোকে উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী ______ শ্রেণিতে ফেলা হয়।
(A) উষ্মধ্বনি
(B) নাসিক্যধ্বনি
(C) কম্পিতধ্বনি
(D) তাড়িতধ্বনি
উত্তর : (A) উষ্মধ্বনি
60. ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায়- [HS-2016]
(A) এক ধ্বনির প্রভাবে অপর ধ্বনি পরিবর্তনের ফলে প্রাপ্ত অবস্থান
(B) খণ্ডধ্বনির প্রকৃত অবস্থান
(C) একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয়
(D) ব্যঞ্জনধ্বনির প্রকৃত সমাবেশ
উত্তর : (C) একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হয়
❖ Class 12 bengali dhonitotto
61. চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি?
(A) ১টি
(B) ২টি
(C) ৪টি
(D) ৩টি
উত্তর : (A) ১টি
62. ইংরেজি শব্দ 'Phonology'-র সঠিক বাংলা পরিভাষাটি হল-
(A) ভাষাবিজ্ঞান
(B) ধ্বনিতত্ত্ব
(C) ভাষাদর্শন
(D) ভাষা বিনিময়
উত্তর : (B) ধ্বনিতত্ত্ব
63. যে সমস্ত ধ্বনিকে ধ্বনিপ্রবাহ থেকে আলাদা করে বিশ্লেষণ করা যায়, তাদের বলে-
(A) অবিভাজ্য ধ্বনি
(B) স্বনিম
(C) বাগধ্বনি
(D) বিভাজ্য ধ্বনি
উত্তর : (D) বিভাজ্য ধ্বনি
64. লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তির ওপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তনকে বলা হয়-
(A) লোকনিরুক্তি
(B) ন্যূনতম শব্দজোড়
(C) মুক্ত বৈচিত্র্য
(D) সুরতরঙ্গ
উত্তর : (A) লোকনিরুক্তি
65. বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা-
(A) ৫টি
(B) ৮টি
(C) ৬টি
(D) ৭টি
উত্তর : (B) ৮টি
66. দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে, তাকে বলে - [HS-2025]
(A) মুক্ত বৈচিত্র্য
(B) ন্যূনতম শব্দজোড়
(C) লোকনিরুক্তি
(D) সুরতরঙ্গ
উত্তর : (B) ন্যূনতম শব্দজোড়
67. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয়-
(A) গুচ্ছধ্বনি
(B) স্বরধ্বনি
(C) অবিভাজ্য ধ্বনি
(D) যুক্ত ব্যঞ্জনধ্বনি
উত্তর : (A) গুচ্ছধ্বনি
68. বাক্যে সুরের ওঠাপড়ার রীতিকে _____ নামে অভিহিত করা হয়।
(A) সুরতরঙ্গ
(B) শ্বাসাঘাত
(C) যতি
(D) দৈর্ঘ্য
উত্তর : (A) সুরতরঙ্গ
69. 'জাল' ও 'জাম' শব্দ দুটি ______ এর উদাহরণ।
(A) সমার্থকতা
(B) ন্যূনতম শব্দজোড়
(C) পরিপূরক অবস্থান
(D) পার্থক্যমূলক অবস্থান
উত্তর : (B) ন্যূনতম শব্দজোড়
70. বাংলা ভাষায় চারটি ব্যঞ্জনধ্বনির মিলনে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি?
(A) অসংখ্য
(B) আটটি
(C) তিনটি
(D) একটি
উত্তর : (D) একটি
71. কোনো একটি দলের উচ্চারণে স্বরধ্বনির দীর্ঘস্থায়িত্বকে বলে-
(A) দৈর্ঘ্য
(B) সুরতরঙ্গ
(C) যতি
(D) শ্বাসাঘাত
উত্তর : (A) দৈর্ঘ্য
72. মৌলিক স্বরধ্বনি বা 'Cardinal Vowels' বলতে বুঝি-
(A) ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁটের বিশেষ অবস্থা
(B) স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতির মানদণ্ড
(C) সুরতরঙ্গ ও প্রাণবায়ুর দৈর্ঘ্যের পরিমাপক
(D) বিভিন্ন ভাষার স্বরধ্বনি উচ্চারণের সময় সময়ের সীমা
উত্তর : (B) স্বরধ্বনি উচ্চারণের সময় জিভের অবস্থান ও ঠোঁটের আকৃতির মানদণ্ড
73. বাংলা ভাষায় দুই ব্যঞ্জনধ্বনির মিলনে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা ______।
(A) দুশোটির বেশি
(B) একশোটি
(C) আটটি
(D) একটি
উত্তর : (A) দুশোটির বেশি
74. শ, ষ, স, হ - এই চারটি ধ্বনিকে কী বলা হয়?
(A) উষ্মধ্বনি
(B) পার্শ্বিক ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) তাড়িত ধ্বনি
উত্তর : (A) উষ্মধ্বনি
75. বর্গের পঞ্চম ধ্বনিসমূহ (ঙ, ঞ, ণ, ন, ম) হল-
(A) ঘোষ ধ্বনি
(B) স্পর্শ ধ্বনি
(C) নাসিক্য ধ্বনি
(D) অল্পপ্রাণ ধ্বনি
উত্তর : (C) নাসিক্য ধ্বনি
76. একটিমাত্র ধ্বনির পার্থক্যবিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয়-
(A) সমার্থক শব্দ
(B) ন্যূনতম শব্দজোড়
(C) সহধ্বনি
(D) গুচ্ছধ্বনি
উত্তর : (B) ন্যূনতম শব্দজোড়
77. যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয়, সেই জোরের মাত্রাকে বলে- [HS-2022]
(A) সুরতরঙ্গ
(B) শ্বাসাঘাত
(C) দৈর্ঘ্য
(D) যতি
উত্তর : (B) শ্বাসাঘাত
78. শব্দের শুরুতে ______ ব্যঞ্জনের সমাবেশ থাকে।
(A) যুগ্মধ্বনি
(B) যুক্তধ্বনি
(C) গুচ্ছধ্বনি
(D) সহধ্বনি
উত্তর : (B) যুক্তধ্বনি
79. প্রদত্ত কোনটি বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত নয়?
(A) দন্ত
(B) কণ্ঠ
(C) কর্ণ
(D) নাসিকা
উত্তর : (C) কর্ণ
80. 'Phonetics'-এর বাংলা প্রতিশব্দ কোনটি?
(A) ধ্বনি প্রক্রিয়া
(B) রূপতত্ত্ব
(C) ধ্বনিবিজ্ঞান
(D) ধ্বনিতত্ত্ব
উত্তর : (C) ধ্বনিবিজ্ঞান
❖ class 12 bengali dhoni tattoo
81. সত্য-মিথ্যা বিচার করে সঠিক বিকল্পটি বেছে নাও:
(i) 'ট' বর্গের ধ্বনিগুলো হলো দন্তমূলীয় ধ্বনি।
(ii) বর্গের প্রতিটি তৃতীয় ধ্বনি রণিতধ্বনি হিসেবে পরিচিত।
(iii) বাংলা ভাষায় ড় এবং ঢ় হলো তাড়িত ধ্বনি।
(iv) 'র' ধ্বনিটি একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ।
(A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর : (A) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
82. যুক্তধ্বনি সাধারণত উচ্চারিত হয়-
(A) শব্দ বা দলের শেষে
(B) শব্দ বা দলের আদিতে
(C) শব্দ বা দলের মাঝে
(D) শব্দের আদিতে কিন্তু দলের শেষে
উত্তর : (B) শব্দ বা দলের আদিতে
83. 'ক' থেকে 'ম' পর্যন্ত ২৫টি ধ্বনিকে কী নামে অভিহিত করা হয়?
(A) স্পর্শ ধ্বনি
(B) মহাপ্রাণ ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) পার্শ্বিক ধ্বনি
উত্তর : (A) স্পর্শ ধ্বনি
84. 'অ্যা' স্বরধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার কোন অবস্থান থেকে উচ্চারিত হয়?
(A) উচ্চমধ্য
(B) নিম্নমধ্য
(C) নিম্ন
(D) উচ্চ
উত্তর : (B) নিম্নমধ্য
85. পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে ______ বলে।
(A) গুচ্ছধ্বনি
(B) যুক্তধ্বনি
(C) যুগ্মধ্বনি
(D) দ্বিত্বধ্বনি
উত্তর : (A) গুচ্ছধ্বনি
86. মানুষের বাগ্যন্ত্রের অংশের অন্তর্ভুক্ত নয় কোনটি?
(A) দন্ত
(B) নাসিকা
(C) কণ্ঠ
(D) কর্ণ
উত্তর : (D) কর্ণ
87. কোনটি রণিত ধ্বনি?
(A) ল
(B) র
(C) ঢ়
(D) ম
উত্তর : (B) র
88. একের বেশি ধ্বনি যখন একে অপরের সাথে মিলিত হয়ে একটি অর্থপূর্ণ একক তৈরি করে, তাকে বলে-
(A) বর্ণ
(B) দল
(C) শব্দ
(D) বাক্য
উত্তর : (C) শব্দ
89. একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে যে নতুন স্বরধ্বনিটি তৈরি হয়, তা হল-
(A) মৌলিক স্বরধ্বনি
(B) গুচ্ছধ্বনি
(C) যৌগিক স্বরধ্বনি
(D) ন্যূনতম শব্দজোড়
উত্তর : (C) যৌগিক স্বরধ্বনি
90. 'ল' ধ্বনিটি হল ______।
(A) পার্শ্বিক ধ্বনি
(B) কম্পিত ধ্বনি
(C) স্পর্শ ধ্বনি
(D) তাড়িত ধ্বনি
উত্তর : (A) পার্শ্বিক ধ্বনি
91. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) প্রতিটি বর্গের পঞ্চম ধ্বনি (a) পার্শ্বিক ধ্বনি
(ii) স্, ম্, র, ল্ হল (b) মহাপ্রাণ ধ্বনি
(iii) 'ল' ধ্বনিটি হল (c) নাসিক্য ধ্বনি
(iv) 'খ' এবং 'ঘ' হল (d) অর্ধব্যঞ্জন
বিকল্পসমূহ :
(A) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(c), (iv)-(b)
উত্তর : (C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
92. মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত সামঞ্জস্যপূর্ণ সমষ্টিকে বলে ____ এবং সেই ধ্বনির যখন লিখিত রূপ দেওয়া হয় তখন তাকে বলে ____।
(A) ধ্বনি, বর্ণ
(B) বর্ণ, ধ্বনি
(C) স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি
(D) গুচ্ছধ্বনি, সহধ্বনি
উত্তর : (A) ধ্বনি, বর্ণ
93. যৌগিক স্বরধ্বনির উদাহরণ-
(A) এ, ও
(B) অ, আ
(C) ই, উ
(D) ঐ, ঔ
উত্তর : (D) ঐ, ঔ
94. ম্, ন্, ঙ্ ধ্বনিগুলি হল-
(A) নাসিক্য ধ্বনি
(B) পার্শ্বিক ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) তাড়নজাত ধ্বনি
উত্তর : (A) নাসিক্য ধ্বনি
95. দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদকে কী বলা হয়?
(A) শ্বাসাঘাত
(B) যতি
(C) দৈর্ঘ্য
(D) সুরতরঙ্গ
উত্তর : (B) যতি
96. ন্যূনতম শব্দজোড়ের মধ্যে থাকা পৃথক ধ্বনিগুলোর অবস্থানকে কী বলা হয়?
(A) সহাবস্থান
(B) পার্থক্যমূলক অবস্থান
(C) মুক্ত বৈচিত্র্য
(D) পরিপূরক অবস্থান
উত্তর : (B) পার্থক্যমূলক অবস্থান
97. ধ্বনির লিখিত ও সাংকেতিক রূপ হল-
(A) ধ্বনি
(B) বাক্য
(C) বর্ণ
(D) পদ
উত্তর : (C) বর্ণ
98. বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা-
(A) ৭টি
(B) ৪টি
(C) ১১টি
(D) ৩০টি
উত্তর : (B) ৪টি
99. বিভাজ্য ধ্বনিতে থাকে ______ উপাদনের সুস্পষ্ট বিভাজন।
(A) অর্থগত
(B) শব্দগত
(C) ধ্বনিগত
(D) বাক্যগত
উত্তর : (C) ধ্বনিগত
100. যতি, দৈর্ঘ্য, শ্বাসাঘাত এবং সুরতরঙ্গ - এগুলো মূলত কার উপবিভাগ?
(A) অবিভাজ্য ধ্বনি
(B) বিভাজ্য ধ্বনি
(C) স্বরধ্বনি
(D) ব্যঞ্জনধ্বনি
উত্তর : (A) অবিভাজ্য ধ্বনি
101. তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত গুচ্ছধ্বনির সংখ্যা হল-
(A) আটটি
(B) পাঁচটি
(C) দশটি
(D) একটি
উত্তর : (A) আটটি
102. একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি বিশেষ দলকে বেশি জোর দিয়ে উচ্চারণ করার প্রক্রিয়াকে কী বলে?
(A) যতি
(B) দৈর্ঘ্য
(C) শ্বাসাঘাত
(D) সুরতরঙ্গ
উত্তর : (C) শ্বাসাঘাত
103. বাগ্যন্ত্রের সাহায্যে ধ্বনির উচ্চারণ প্রক্রিয়া ব্যাকরণের কোথায় আলোচিত হয়?
(A) রূপতত্ত্ব
(B) শব্দার্থ পরিবর্তন
(C) ধ্বনিবিজ্ঞান
(D) ধ্বনিতত্ত্ব
উত্তর : (C) ধ্বনিবিজ্ঞান
104. 'অস্ত্র' বা 'যন্ত্র'- এই শব্দগুলোতে কতগুলো ব্যঞ্জনধ্বনির মিলন ঘটে গুচ্ছধ্বনি তৈরি হয়েছে?
(A) দুটি
(B) চারটি
(C) একটি
(D) তিনটি
উত্তর : (D) তিনটি
105. মুখবিবরের নিম্নে অবস্থিত কেন্দ্রীয় এবং বিবৃত স্বরধ্বনিটি হল _____।
(A) এ
(B) আ
(C) ই
(D) উ
উত্তর : (B) আ
106 'আর্মচেয়ার > আরাম চেয়ার'- এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?
(A) লোকনিরুক্তি
(B) ন্যূনতম শব্দজোড়
(C) মুক্ত বৈচিত্র্য
(D) সুরতরঙ্গ
উত্তর : (A) লোকনিরুক্তি
❖ ধ্বনিতত্ত্ব pdf class 12
File Details :
PDF Name : ধ্বনিতত্ত্ব MCQ Class 12 pdf
Size : 1.1 MB
No. of Pages : 5
Mode : Read-only (Online)
🔗 Download Link : Click here To Download
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
| 1. তার সঙ্গে কবিতার MCQ প্রশ্ন উত্তর PDF | Click Here |
| 2. বাংলা গানের ধারা MCQ Class 12 PDF | Click Here |
| 3. Riders to the Sea MCQ | Click Here |
| 4. ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা MCQ | Click Here |
| 5. বাঙ্গালা ভাষা প্রবন্ধ প্রশ্ন উত্তর PDF | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115