❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1। স্টাইল হল ব্যাকরণ সম্ভাবনার বিশেষ- [HS 3rd Sem 2026]
(A) বাচন ক্রিয়া
(B) প্রতিক্রিয়া
(C) নির্যাস
(D) নিষ্কাশন
উত্তর : (D) নিষ্কাশন
2। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল- [HS 3rd Sem Supp.. 2026]
(A) জার্মানিতে
(B) ভারতে
(C) ইয়োরোপ
(D) জাপানে
উত্তর : (C) ইয়োরোপ
3। স্যার উইলিয়াম জোন্স যে ভাষাগুলোর মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন সেগুলি হল—[HS 3rd Sem Supp.. 2026]
(A) সংস্কৃত, গ্রিক, লাতিন, আরবি
(B) গ্রিক, লাতিন, ফরাসি, পর্তুগিজ
(C) সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি
(D) গ্রিক, লাতিন, ফরাসি, ওলন্দাজ
উত্তর : (C) সংস্কৃত, গ্রিক, লাতিন, ফারসি
4। ______ সালে ইংরেজি 'Dictionary' শব্দটি প্রথমে পাওয়া যায় স্যার থমাস এলিয়েটার ল্যাটিন-ইংরেজি অভিধানে। [HS 3rd Sem Supp.. 2026]
(A) ১৫৩৯
(B) ১৫৪৮
(C) ১৫৩৮
(D) ১৫৬০
উত্তর : (C) ১৫৩৮
5। সত্য ও মিথ্যা নির্ণয় করো : [HS 3rd Sem Supp.. 2026]
(i) নৃভাষা বিজ্ঞান হল ফলিত ভাষাবিজ্ঞানের একটি শাখা।
(ii) সমাজ ভাষাবিজ্ঞানের মূল ভাগ তিনটি।
(iii) শৈলিবিজ্ঞান সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে।
(iv) ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে।
(A) (i) মিথ্যা (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(D) (i) মিথ্যা (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
উত্তর : (B) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
6। 'Dictionary' শব্দটি প্রথম পাওয়া যায়- [HS-2022, 2019]
(A) ১৫৩৮ সালে স্যার থমাস এলিয়েট-এর ল্যাটিন-ইংরেজি অভিধানে
(B) ১৭৮৬ সালে স্যার উইলিয়াম জোন্স-এর লেখা এশীয় গবেষণাপত্রে
(C) ১৮৬১ সালে পল ব্রোকা-এর লেখা চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত গ্রন্থে
(D) ত্রয়োদশ শতাব্দীতে জন গ্যারল্যান্ড-এর লেখা অভিধানে
উত্তর : (A) ১৫৩৮ সালে স্যার থমাস এলিয়েট-এর ল্যাটিন-ইংরেজি অভিধানে
7। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল- [HS-2015]
(A) সমাজভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান
(B) শৈলীবিজ্ঞান ও অভিধান বিজ্ঞান
(C) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব
(D) স্নায়ুভাষাবিজ্ঞান, নৃভাষাবিজ্ঞান ও সমাজভাষাবিজ্ঞান
উত্তর : (C) ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব
8। 'লাঙ্' ও 'পারোল' ধারণার প্রবক্তা-
(A) ফের্দিনান্দ দ্য সোস্যুর
(B) লিওনার্ড ব্লুমফিল্ড
(C) পাণিনি
(D) উইলিয়াম জোন্স
উত্তর : (A) ফের্দিনান্দ দ্য সোস্যুর
9। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-(সংসদ নমুনা প্রশ্ন ২০১৪)
(A) ভাষার অতীতকে নিয়ে
(B) সমকালীন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে
(C) বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে
(D) ভাষার ভবিষ্যতে নিয়ে
উত্তর : (B) সমকালীন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে
10। ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য হল-
(A) কেবল লিখিত ভাষার চর্চা করা
(B) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা
(C) প্রাচীন ভাষা নিয়ে চর্চা করা
(D) প্রতিটি ভাষার আলাদাভাবে চর্চা করা
উত্তর : (B) ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা করা
11। এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে বলে- [HS-2017]
(A) একভাষিক অভিধান
(B) দ্বিভাষিক অভিধান
(C) ঐতিহাসিক অভিধান
(D) বিশেষ্য অভিধান
উত্তর : (A) একভাষিক অভিধান
12। অভিধান বিজ্ঞানের আদিপুরুষ বা পথিকৃৎ কাকে বলা হয়?
(A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(B) পাণিনি
(C) নোয়াম চমস্কি
(D) যাস্ক
উত্তর : (D) যাস্ক
13। সাহিত্যের নান্দনিক দিক হল ________।
(A) অভিধান বিজ্ঞান
(B) নৃভাষাবিজ্ঞান
(C) শৈলীবিজ্ঞান
(D) মনোভাষাবিজ্ঞান
উত্তর : (C) শৈলীবিজ্ঞান
14। ভাষাবিজ্ঞানের পরিভাষায় 'Phonology' শব্দটির বাংলা অর্থ হল-
(A) বাক্যতত্ত্ব
(B) রূপতত্ত্ব
(C) শব্দার্থতত্ত্ব
(D) ধ্বনিতত্ত্ব
উত্তর : (D) ধ্বনিতত্ত্ব
15। কোন সময়ে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জয়যাত্রা বা সূত্রপাত হয়েছিল?
(A) উনিশ শতকের শেষ দিকে
(B) আঠারো শতকের শুরুতে
(C) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
(D) সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি
উত্তর : (C) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
16। কোনো লেখকের লেখার নিজস্ব রচনারীতির বিশ্লেষণকে বলা হয়- [HS-2020]
(A) বাক্যতত্ত্ব
(B) শৈলী
(C) শৈলীবিজ্ঞান
(D) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
উত্তর : (C) শৈলীবিজ্ঞান
17। 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) নৃ-ভাষাবিজ্ঞান (a) মানবমনের বৈশিষ্ট্য ও গতিপ্রকৃতির সঙ্গে সম্পর্ক বিচার করে।
(ii) মনোভাষাবিজ্ঞান (b) ভাষা ও সমাজের পারস্পরিক সম্পর্কের বিষয় আলোচনা করে।
(iii) স্নায়ুভাষাবিজ্ঞান (c) পৃথিবীর আদিম জনজাতির ভাষার বিচার বিশ্লেষণ করে।
(iv) সমাজভাষাবিজ্ঞান (d) ভাষার সঙ্গে মানবমস্তিষ্কের সম্পর্ক ও ব্যবহারগত সমস্যা আলোচনা করে।
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
18। ভাষাবিজ্ঞান চর্চার প্রধান ও মূল বিষয়বস্তু হল-
(A) প্রাচীন শিলালিপির ভাষা
(B) লুপ্ত হয়ে যাওয়া ভাষা
(C) মানুষের মুখের ভাষা
(D) কেবল সাহিত্যের লিখিত ভাষা
উত্তর : (C) মানুষের মুখের ভাষা
19। ভাষাবিজ্ঞানে তিনটি বহুল প্রচলিত শাখার নাম হল-
(A) তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(B) মনোভাষাবিজ্ঞান, সমাজভাষাবিজ্ঞান ও স্নায়ুভাষাবিজ্ঞান
(C) ফলিত ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও শৈলীবিজ্ঞান
(D) নৃ-ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও শব্দার্থতত্ত্ব
উত্তর : (A) তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ও বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
20। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন- [HS-2025]
(A) উইলিয়াম কেরি
(B) স্যার উইলিয়াম জোন্স
(C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(D) সুকুমার সেন
উত্তর : (B) স্যার উইলিয়াম জোন্স
21। উপলক্ষ্য অনুযায়ী ভাষা ও উপভাষার যে পরিবর্তন ঘটে, তাকে সমাজভাষাবিজ্ঞানীরা কী বলেন?
(A) রেজিস্টার
(B) কোড-বদল
(C) পদান্তর
(D) বাক্য বিশ্লেষণ
উত্তর : (A) রেজিস্টার
22। ভাষাকে 'চিন্তার পোশাক' (The dress of thought) বলে কে অভিহিত করেছেন?
(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(C) স্যামুয়েল ওয়েসলি
(D) নোয়াম চমস্কি
উত্তর : (C) স্যামুয়েল ওয়েসলি
23। ভাষাবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হল-
(A) কেবল লিখিত সাহিত্য
(B) লিপির বিবর্তন
(C) মানুষের মুখের ভাষা
(D) সংকেত বিজ্ঞান
উত্তর : (C) মানুষের মুখের ভাষা
24। সমাজ ভাষাবিজ্ঞান হল ভাষা ও _______পারস্পরিক সম্পর্কের বিষয়-
(A) বিজ্ঞানের
(B) সমাজের
(C) শৈলীর
(D) সাহিত্যের
উত্তর : (B) সমাজের
25। মানব মস্তিষ্কেই রয়েছে ভাষা শেখার সামর্থ্য কেন্দ্র - এই উক্তিটি কার?
(A) নোয়াম চমস্কি
(B) স্যার উইলিয়াম জোন্স
(C) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(D) ফের্দিনান্দ দ্য সোস্যুর
উত্তর : (A) নোয়াম চমস্কি
26। ১৮৩৮ সালে স্যার থমাস এলিয়াটের কোন অভিধানে প্রথম 'Dictionary' শব্দটি পাওয়া যায়?
(A) ল্যাটিন-ইংরেজি অভিধানে
(B) ল্যাটিন-জাপানি অভিধানে
(C) ল্যাটিন-জার্মানি অভিধানে
(D) ল্যাটিন-রাশিয়ান অভিধানে
উত্তর : (A) ল্যাটিন-ইংরেজি অভিধানে
27। মস্তিষ্ক হলো আসলে একটি ভাষা শেখার যন্ত্র বলেছেন ______।
(A) স্যামুয়েল ওয়েসলি
(B) নোয়াম চমস্কি
(C) ফের্দিনান্দ দ্য সোস্যুর
(D) উইলিয়াম জোন্স
উত্তর : (B) নোয়াম চমস্কি
28। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছি- [HS-2020]
(A) আঠারো শতকের শেষে
(B) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
(C) সপ্তদশ শতাব্দীর প্রথমে
(D) ষোড়শ শতকের মাঝামাঝি
উত্তর : (B) বিংশ শতাব্দীর গোড়ার দিকে
29। ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি বা জালবিন্যাসকে বলা হয়-
(A) লাঙ
(B) পারোল
(C) কোড-বদল
(D) শৈলী
উত্তর : (A) লাঙ
30। বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে-
(A) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(B) ফলিত ভাষাবিজ্ঞান
(C) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(D) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
উত্তর : (A) তুলনামূলক ভাষাবিজ্ঞান
31। 'Semantics' শব্দটির বাংলা অর্থ হল-
(A) শব্দার্থতত্ত্ব
(B) ধ্বনিতত্ত্ব
(C) বাক্যতত্ত্ব
(D) শৈলীবিজ্ঞান
উত্তর : (A) শব্দার্থতত্ত্ব
32। মানুষের ভাষা সৃষ্টি ও তা প্রয়োগের ক্ষেত্রে মস্তিষ্কের কোন গোলার্ধটি প্রধান ভূমিকা পালন করে?
(A) বাম গোলার্ধ
(B) ডান গোলার্ধ
(C) সম্মুখ গোলার্ধ
(D) পশ্চাৎ গোলার্ধ
উত্তর : (A) বাম গোলার্ধ
33। (i) 'লাঙ্' ও 'পারোল' নামক বিখ্যাত ধারণা দুটি দিয়েছিলেন ফের্দিনান্দ দ্য সোস্যুর।
(ii) একটি আদর্শ অভিধানে প্রতিটি শব্দের তিনটি স্তর থাকবে।
(iii) মানব মস্তিষ্কে প্রি-প্রোগ্রামড অবস্থায় থাকে সর্বজনীন ব্যাকরণ।
(iv) ভাষাবিজ্ঞানে 'বহুস্বরিতা'র ধারণাটি প্রদান করেছিলেন নোয়াম চমস্কি।
(A) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
(B) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) সত্য
(C) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
(D) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
উত্তর : (A) (i) সত্য (ii) সত্য (iii) সত্য (iv) মিথ্যা
34। LAD হল-
(A) মানুষের মস্তিষ্কে ভাষা তৈরির ব্যাকরণ
(B) মানুষের মস্তিষ্কে ভাষা শেখার কৃত্রিম মাধ্যম
(C) মানুষের মস্তিষ্কে ভাষা সংরক্ষণের বিশেষ কোষ
(D) মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষাপ্রত্যঙ্গ
উত্তর : (D) মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষাপ্রত্যঙ্গ
35। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-
(A) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
(B) বিভিন্ন ভাষার ঐক্য-অনৈক্য নিয়ে
(C) ভাষার অতীত ইতিহাস নিয়ে
(D) ভাষার ভবিষ্যৎ বিবর্তন নিয়ে
উত্তর : (A) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে
36। 'চিন্তার পোশাক' (the dress of thought) ধারণার প্রবক্তা কে?
(A) স্যামুয়েল ওয়েসলি
(B) ফের্দিনান্দ দ্য সোস্যুর
(C) নোয়াম চমস্কি
(D) সুকুমার সেন
উত্তর : (A) স্যামুয়েল ওয়েসলি
37। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন-(সংসদ নমুনা প্রশ্ন)
(A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(B) পাণিনি
(C) স্যার উইলিয়াম জোন্স
(D) উইলিয়াম কেরি
উত্তর : (C) স্যার উইলিয়াম জোন্স
38। আধুনিক ভাষাবিজ্ঞানের অন্যতম ভিত্তি 'লাঙ্' (Langue) ও 'পারোল' (Parole) তত্ত্বের প্রবক্তা কে?
(A) ফের্দিনা দ্য সোস্যুর
(B) উইলিয়াম কেরি
(C) ব্লুমফিল্ড
(D) পাণিনি
উত্তর : (A) ফের্দিনা দ্য সোস্যুর
39। পরিস্থিতি অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার ভাষা বদলে নেয়, তবে সেই প্রক্রিয়াটিকে বলে-
(A) বাক্য সংকোচন
(B) কোড-বদল
(C) রেজিস্টার
(D) বাচ্য পরিবর্তন
উত্তর : (B) কোড-বদল
40। একটি আদর্শ অভিধানের সবথেকে গুরুত্বপূর্ণ বা প্রধান স্তর কোনটি?
(A) শব্দের সমাসগত স্তর
(B) বাগার্থগত স্তর
(C) অন্বয়গত স্তর
(D) ধ্বনিগত স্তর
উত্তর : (B) বাগার্থগত স্তর
❖ ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা mcq প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা
41। PET এবং FMRI এই প্রযুক্তিগুলো মূলত _______ ব্যবহৃত হয়
(A) সমাজভাষাবিজ্ঞানে
(B) ব্যবহারিক স্নায়ুচিত্রণে
(C) অভিধানের তথ্য বিন্যাসে
(D) ব্যাকরণ শেখার পদ্ধতিতে
উত্তর : (B) ব্যবহারিক স্নায়ুচিত্রণে
42। উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজভাষাবিজ্ঞানীরা কী বলেন?
(A) কোড
(B) কোড-বদল
(C) সেটিং
(D) রেজিস্টার
উত্তর : (D) রেজিস্টার
43। শূন্যস্থান পূরণ করো:
পরিস্থিতি অনুযায়ী ভাষা বদল প্রক্রিয়াকে ________ বলে।
(A) রেজিস্টার
(B) কোড বদল
(C) সংশোধন
(D) কোড
উত্তর : (B) কোড বদল
44। এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে- [HS-2017]
(A) একভাষিক অভিধান
(B) শব্দার্থ অভিধান
(C) দ্বিভাষিক অভিধান
(D) উপভাষা অভিধান
উত্তর : (C) দ্বিভাষিক অভিধান
45। পৃথিবীর প্রাচীনতম অভিধান হল—
(A) শব্দকল্পদ্রুম
(B) অমরকোষ
(C) অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি
(D) নিরুক্ত (যাস্কের লেখা)
উত্তর : (D) নিরুক্ত
46। ভাষাবিজ্ঞানের পরিভাষায় 'স্টাইল' হল প্রচলিত আদর্শ থেকে _______।
(A) সংগতি
(B) রূপান্তর
(C) পুনরাবৃত্তি
(D) বিচ্যুতি
উত্তর : (D) বিচ্যুতি
47। এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে-
(A) শৈলীবিজ্ঞান
(B) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(C) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(D) সমাজভাষাবিজ্ঞান
উত্তর : (C) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
48। সময়ের সঙ্গে ভাষার যে বিবর্তন হয়, সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষা সংগঠনে দেখা যায় তা নির্দেশ করে-
(A) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(B) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(C) সমাজভাষাবিজ্ঞান
(D) নৃভাষাবিজ্ঞান
উত্তর : (A) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
49। 'বহুস্বরিতা' (Polyphony) ধারণার প্রবক্তা কে?
(A) উইলিয়াম জোন্স
(B) স্যামুয়েল ওয়েসলি
(C) মিখাইল বখতিন
(D) নোয়াম চমস্কি
উত্তর : (C) মিখাইল বখতিন
50। বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিসমষ্টি _______ করে কীভাবে উচ্চারিত হয় তার আলোচনা।
(A) ধ্বনিবিজ্ঞান
(B) সমাজভাষাবিজ্ঞান
(C) অভিধান বিজ্ঞান
(D) শৈলীবিজ্ঞান
উত্তর : (A) ধ্বনিবিজ্ঞান
51। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো:
বিবৃতি (A): পারিবারিক সম্পর্কের দিক থেকে ইংরেজি ভাষার তুলনায় বাংলা ভাষার শব্দ সংখ্যা বেশি।
কারণ (R): ভাষার গঠনের সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ আছে। যোগ আছে সামাজিক সংস্কার ও বিশ্বাসের সঙ্গেও।
(ক) A সঠিক কিন্তু R ভুল
(খ) A ভুল কিন্তু R সঠিক
(গ) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(ঘ) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
উত্তর : (ঘ) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
52। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন্ গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? [HS-2024]
(A) ডান গোলার্ধ
(B) পশ্চাদ গোলার্ধ
(C) বাম গোলার্ধ
(D) মধ্য গোলার্ধ
উত্তর : (C) বাম গোলার্ধ
53। ভাষার বিভিন্ন উপাদান ও তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি বা জালবিন্যাসকে বলা হয়-
(A) পারোল (Parole)
(B) লাহ্ (Langue)
(C) কোড-বদল
(D) শৈলী
উত্তর : (B) লাহ্ (Langue)
54। ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, তবে সেই প্রক্রিয়াটিকে বলে-
(A) রেজিস্টার
(B) কোড
(C) কোড-বদল
(D) ক্রেওল
উত্তর : (C) কোড-বদল
55। স্টাইল হল এক ধরনের বিন্যাসের ব্যাকরণগত সম্ভাবনার-
(A) বিশেষ পরিবর্তন
(B) বিশেষ নিষ্কাশন
(C) বিশেষ রূপান্তর
(D) বিশেষ সংকলন
উত্তর : (B) বিশেষ নিষ্কাশন
56। 'শৈলী' শব্দের অর্থ-
(A) শব্দালঙ্কার
(B) নতুন সৃষ্টি
(C) কৌশল
(D) রচনারীতি
উত্তর : (D) রচনারীতি
57। সমগোত্রজ ভাষাগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে-
(A) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
(B) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(C) তুলনামূলক ভাষাবিজ্ঞান
(D) অভিধান বিজ্ঞান
উত্তর : (C) তুলনামূলক ভাষাবিজ্ঞান
58। নতুন ভাষা শেখার পদ্ধতি, লিপি তৈরি বা বানান সংস্কারের মতো বিষয়গুলো কোন শাখার অন্তর্ভুক্ত?
(A) সমাজভাষাবিজ্ঞান
(B) শৈলীবিজ্ঞান
(C) ঐতিহাসিক ভাষাবিজ্ঞান
(D) প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান
উত্তর : (D) প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান
59। একটি আদর্শ অভিধানে শব্দের যে তিনটি স্তর লক্ষ্য করা যায়, সেগুলি হলো _______।
(A) বিচ্যুতি, অভিধা ও গঠনগত
(B) অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা
(C) প্রমুখন, গঠনগত ও বিচ্যুতি
(D) গঠনগত, অন্বয়গত ও বাগার্থগত
উত্তর : (D) গঠনগত, অন্বয়গত ও বাগার্থগত
60। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়াকে বলে-
(A) লাহ্ (Langue)
(B) পারোল (Parole)
(C) কোড-বদল (Code-switching)
(D) রেজিস্টার (Register)
উত্তর : (B) পারোল
❖ class 12 3rd semester bengali bhasha
61। মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র (Language Learning Device) বলেছেন-
(A) জন ওয়েসলি
(B) ফের্দিনান্দ দ্য সোস্যুর
(C) চমস্কি
(D) লিওনার্ড ব্লুমফিল্ড
উত্তর : (C) চমস্কি
62। শিশুরা ভাষা শিক্ষার ক্ষেত্রে অনুকরণধর্মীতা থেকে সৃজনশীলতার স্তরে পৌঁছে যায়-
(A) অভিধান বিজ্ঞানের মাধ্যমে
(B) সর্বজনীন ব্যাকরণের মাধ্যমে
(C) কেবল শ্রবণের মাধ্যমে
(D) LAD ও LAS-এর মাধ্যমে
উত্তর : (D) LAD ও LAS-এর মাধ্যমে
63। স্তম্ভ মেলানো (সঠিক বিকল্পটি বেছে নাও)
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) মানুষের মানসিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ (a) নৃ-ভাষাবিজ্ঞান
(ii) ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক (b) শৈলীবিজ্ঞান
(iii) সাহিত্যের নান্দনিক দিক তুলে ধরে (c) স্নায়ুভাষাবিজ্ঞান
(iv) ভাষার উৎপত্তি ও তার বিবর্তন (d) মনোভাষাবিজ্ঞান
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
64। মানবমস্তিষ্কের সঙ্গে ভাষার নিবিড় সম্পর্ক এবং ভাষা ব্যবহারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করে-
(A) মনোভাষাবিজ্ঞান
(B) সমাজভাষাবিজ্ঞান
(C) স্নায়ুভাষাবিজ্ঞান
(D) নৃভাষাবিজ্ঞান
উত্তর : (C) স্নায়ুভাষাবিজ্ঞান
65। LAD শব্দটির পুরো নাম-
(A) Language Addition Device
(B) Language Action Device
(C) Language Acquisition Device
(D) Language Area Device
উত্তর : (C) Language Acquisition Device
66। ত্রয়োদশ শতাব্দীতে 'অভিধান' বোঝাতে জন গ্যারল্যান্ড যে শব্দটি ব্যবহার করেন-
(A) Dictionarius
(B) Dictionary
(C) Dictionarious
(D) Dictionaries
উত্তর : (A) Dictionarius
67। মানবমনের প্রকৃতি ও গতিপ্রকৃতির সঙ্গে মানব ভাষার সম্পর্ক নিয়ে আলোচনা করে-
(A) সমাজভাষাবিজ্ঞান
(B) মনোভাষাবিজ্ঞান
(C) নৃভাষাবিজ্ঞান
(D) শৈলীবিজ্ঞান
উত্তর : (B) মনোভাষাবিজ্ঞান
68। থমাস এলিয়েটের ল্যাটিন-ইংরেজি অভিধানে প্রথম 'Dictionary' শব্দটি পাওয়া যায় ______ ।
(A) ১৪৩৮ সালে
(B) ১৫৩৮ সালে
(C) ১৪৭৮ সালে
(D) ১৫৭৮ সালে
উত্তর : (B) ১৫৩৮ সালে
69। স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত ভাষার সঙ্গে যেসব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন-
(A) হিন্দি, অসমিয়া ও ফরাসি
(B) চিনা, জাপানি ও জার্মান
(C) গ্রিক, লাতিন ও ফারসি
(D) দ্রাবিড়, ওড়িয়া ও জাপানি
উত্তর : (C) গ্রিক, লাতিন ও ফারসি
70। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো:
বিবৃতি (A): সভাসমিতি, শ্রেণিকক্ষ, ঝগড়া কিংবা খবরের কাগজের ভাষার ধরন একেক ক্ষেত্রে আলাদা হয়।
কারণ (R): উপলক্ষ্য (setting)-এর ওপর ভাষার চরিত্র মূলত নির্ভর করে।
(ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
(খ) A ও R দুটিই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) A সঠিক কিন্তু R ভুল
(ঘ) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (ক) A ও R দুটিই সঠিক এবং R, A-এর সঠিক ব্যাখ্যা
71। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে 'Dictionarius' শব্দটি প্রথম কে প্রয়োগ করেছিলেন?
(A) স্যার থমাস এলিয়াট
(B) জন গারল্যান্ড
(C) যাস্ক
(D) সুকুমার সেন
উত্তর : (B) জন গারল্যান্ড
72। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হচ্ছে-
(A) তথ্য বিশ্লেষণ করা
(B) তথ্য সংগ্রহ করা
(C) সিদ্ধান্ত গ্রহণ
(D) নথিভুক্তিকরণ
উত্তর : (B) তথ্য সংগ্রহ করা
73। LAD ও LAS ধারণার জনক কে? অথবা, 'সর্বজনীন ব্যাকরণ' কার রচিত?
(A) লিওনার্দ ব্লুমফিল্ড
(B) বুফো
(C) চমস্কি
(D) সোস্যুর
উত্তর : (C) চমস্কি
74। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে-
(A) রেজিস্টার
(B) কোড-বদল
(C) কোড
(D) পিডজিন
উত্তর : (C) কোড
75। 'Style is the man himself' উক্তিটি করেছেন-
(A) নোয়াম চমস্কি
(B) বুঁফো
(C) লিওনার্দ ব্লুমফিল্ড
(D) ফের্দিনান্দ দ্য সোস্যুর
উত্তর : (B) বুঁফো
❖ bhasha class 12 mcq
76. সত্য-মিথ্যা নির্ণয় :
(i) সাহিত্যের নান্দনিক সৌন্দর্য ও রচনারীতি তুলে ধরাই শৈলীবিজ্ঞানের কাজ।
(ii) ক্রেওল ও পিজিন পরিবর্তমান সমাজভাষা বিজ্ঞানের অন্তর্গত।
(iii) বক্তা, শ্রোতা এবং উপলক্ষ্যর উপর ভাষার চরিত্র নির্ভর করে না।
(iv) শৈলীবিজ্ঞানের বিচার বিশ্লেষণ কখনোই প্রয়োগনির্ভর হতে পারে না।
(A) (i) মিথ্যা (ii) সত্য (iii) মিথ্যা (iv) সত্য
(B) (i) সত্য (ii) মিথ্যা (iii) মিথ্যা (iv) সত্য
(C) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
(D) (i) সত্য (ii) মিথ্যা (iii) সত্য (iv) মিথ্যা
উত্তর : (C) (i) সত্য (ii) সত্য (iii) মিথ্যা (iv) মিথ্যা
77। শিশুদের কথা বলার ধরন এবং তাদের বাক্য গঠনের ধারাবাহিক প্রক্রিয়া বিশ্লেষণ করে -
(A) নৃভাষাবিজ্ঞান
(B) স্নায়ুভাষাবিজ্ঞান
(C) মনোভাষাবিজ্ঞান
(D) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান
উত্তর : (C) মনোভাষাবিজ্ঞান
78। LAS হল-
(A) মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষাপ্রত্যঙ্গ
(B) মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া (System)
(C) মানুষের মস্তিষ্কে ভাষা সংরক্ষণের জায়গা
(D) মানুষের মস্তিষ্কে ভাষা সৃষ্টির প্রক্রিয়া
উত্তর : (B) মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া (System)
79। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে সুনির্দিষ্ট শৈলী বা রীতিটি ব্যবহার করে, তাকে বলা হয়-
(A) পারোল
(B) লাঙ্
(C) কোড
(D) শৈলীবিজ্ঞান
উত্তর : (C) কোড
80। 'The Shorter Oxford English Dictionary'- এই অভিধানটি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
(A) উদ্ভিদবিদ্যার অভিধান
(B) অর্থনীতির অভিধান
(C) ইতিহাসভিত্তিক অভিধান
(D) ভৌগোলিক অভিধান
উত্তর : (C) ইতিহাসভিত্তিক অভিধান
81। স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) তুলনামূলক ভাষাবিজ্ঞান (a) নোয়াম চমস্কি
(ii) সর্বজনীন ব্যাকরণ (b) স্যার উইলিয়াম জোন্স
(iii) Dictionarius (c) ফের্দিনান্দ দ্য সোস্যুর
(iv) পারোল (d) জন গারল্যান্ড
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(D) (i)-(a), (ii)-(d), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (B) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
82। মাতৃভাষা শেখানোর বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো ________ সমাজভাষাবিজ্ঞানের অন্তর্গত।
(A) ঐতিহাসিক
(B) বর্ণনামূলক
(C) পরিবর্তমান
(D) প্রয়োগমূলক
উত্তর : (D) প্রয়োগমূলক