🔹 Class 12 4th Semester Geography Question Answer
[প্রতিটি প্রশ্নের মান 2]
1. উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন ?
উত্তর : যে শিল্পটি সম্প্রতি শুরু হয়েছে এবং দ্রুত বিকাশ লাভ করছে, তাকে উদীয়মান শিল্প বলা হয়। পেট্রোরসায়ন শিল্পকেই এই উদাহরণ হিসেবে ধরা হয়। কারণ, ১৯৬৬ সালে এর সূচনা হলেও বর্তমানে দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে যেমন প্লাস্টিক, কৃত্রিম রবার, ডিটারজেন্ট সহ প্রায় ৫০০ ধরনের উপজাত দ্রব্য পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপন্ন হয়। এছাড়াও এই শিল্পকে কেন্দ্র করে অসংখ্য ক্ষুদ্র অনুসারী শিল্প গড়ে উঠেছে, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পায়, এবং এটি নবীন হওয়ায় এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
2. পেট্রোরসায়ন শিল্প কাকে বলে ?
উত্তর : যে শিল্পে ন্যাপথাকে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করে প্লাস্টিক, রবার, কৃত্রিম তন্তু প্রভৃতি বিভিন্ন রাসায়নিক উপাদান উৎপাদন করা হয়, তাকে পেট্রোরসায়ন শিল্প বলে। যেমন - পশ্চিমবঙ্গের হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প।
পেট্রোরসায়ন শিল্পের বৈশিষ্ট্য :
১) এই শিল্প আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিকাঠামোর উপর নির্ভরশীল এবং দ্রুত বিকাশ লাভ করে।
২) এটি একটি অনুসারীভিত্তিক শিল্প হওয়ায় অন্যান্য বহু শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3. পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলির নাম লেখো।
উত্তর : পেট্রোরসায়ন শিল্পের কাঁচামালগুলি হল - (i) প্রাকৃতিক গ্যাসজাত : প্রোপেন, মিথেন, ইথেন, বুটেন এবং (ii) কুড অয়েলজাত : মিথেন, ন্যাপথা, ইথিলিন, প্রপিলিন ও (iii) কয়লা জাত : কোক-কয়লা
4. পেট্রোরসায়ন শিল্পের উৎপাদিত দ্রব্যগুলি কী কী ?
উত্তর : পেট্রোরসায়ন শিল্পে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত উপজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন পণ্য তৈরি করা হয়। উৎপাদিত দ্রব্যের মধ্যে রয়েছে কৃত্রিম তন্তু যেমন পলিয়েস্টার ও নাইলন, কৃত্রিম রবার, প্লাস্টিক, রং, কীটনাশক, সার, ঔষধ, আঠা, সুগন্ধ দ্রব্য। এছাড়াও ন্যাপথলিন, বেনজিন, ফেনল, ইথানল, পলি ইথিলিন এবং পি.ভি.সি প্রভৃতি উৎপাদিত হয়।
5.'ভারতের রূঢ়' কাকে বলে ?
উত্তর : পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয়। কারণ এটি অবস্থান, কাঁচামাল এবং শিল্প গঠনের দিক থেকে জার্মানির রাইন রূঢ় শিল্পাঞ্চলের সদৃশ। দুর্গাপুরে দামোদর নদীর তীরে কয়লার ভিত্তিতে ইস্পাত, সিমেন্ট ও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শিল্প বিকশিত হয়েছে। ঠিক তাই দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয়।
6. বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ?
উত্তর : যে কাঁচামালের ওজন এবং তা থেকে উৎপাদিত পণ্যের ওজন প্রায় একই থাকে, তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন - কার্পাস ও পাট।
বৈশিষ্ট্য :
১) এই ধরনের কাঁচামালে উৎপাদনের সময় ওজনের বিশেষ হ্রাস ঘটে না।
২) হালকা হওয়ায় দেশের প্রায় যে কোনো স্থানে এই কাঁচামালনির্ভর শিল্প স্থাপন করা যায়।
7. অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে ?
উত্তর : যে কাঁচামাল থেকে পণ্য তৈরির পর উৎপাদিত পণ্যের ওজন মূল কাঁচামালের তুলনায় কমে যায়, তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। যেমন - লৌহ আকরিক।
অবিশুদ্ধ কাঁচামালের বৈশিষ্ট্য :
১) এই ধরনের কাঁচামাল সাধারণত ভারী প্রকৃতির হয় এবং প্রক্রিয়াকরণের সময় ওজন হ্রাস পায়।
২) পরিবহণ ব্যয় কমানোর জন্য এই কাঁচামালনির্ভর শিল্প সাধারণত কাঁচামাল উৎপাদনস্থলের কাছে গড়ে ওঠে।
8. লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামালের নাম লেখো।
উত্তর : লৌহ-ইস্পাত শিল্পের কাঁচামালগুলি হল - (i) মুখ্য কাঁচামাল: লৌহ আকরিক, (ii) লৌহ সংকর ধাতু: ম্যাঙ্গানিজ, টিন, নিকেল, দস্তা, (iii) জ্বালানি কাঁচামাল: কাঠকয়লা, কোক কয়লা এবং (iv) বিগালক কাঁচামাল : চুনাপাথর, ডলোমাইট
9. অনুসারী শিল্প কাকে বলে ?
উত্তর : কোনো বৃহৎ শিল্পকে কেন্দ্র করে তার প্রয়োজন মেটানোর জন্য যে সব ছোট ছোট শিল্প গড়ে ওঠে, সেগুলিকে অনুসারী শিল্প বলা হয়। যেমন - পেট্রোরসায়ন শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ক্ষুদ্র শিল্প।
অনুসারী শিল্পের বৈশিষ্ট্য :
১) এই শিল্পকে সহযোগী শিল্প নামেও পরিচিত, কারণ এটি বৃহৎ শিল্পের কার্যক্রমে সহায়তা করে।
২) সাধারণত বৃহৎ শিল্পের নিকটবর্তী অঞ্চলে এই শিল্পগুলি গড়ে ওঠে।
10. খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালগুলি কী কী ?
উত্তর : খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহৃত কাঁচামালগুলির মধ্যে রয়েছে শস্য যেমন ধান, গম, ভুট্টা ও জোয়ার, ডালজাত ফসল যেমন মুগ, মুসুর, ছোলা ও সয়াবিন এবং বিভিন্ন ফল যেমন আম, আপেল, কলা, লেবু, লিচু, আঙুর, তরমুজ ও বেল। এছাড়াও শাকসবজি যেমন আলু, ফুলকপি, টমেটো, বাঁধাকপি, গাজর, বেগুন ও পেঁয়াজ ব্যবহৃত হয়। মাছজাত দ্রব্য হিসেবে বিভিন্ন মাছ, চিংড়ি, কাঁকড়া ও শুটকি এবং মাংসজাত দ্রব্য হিসেবে ছাগল, মুরগি, ভেড়া ও শূকর ব্যবহার করা হয়। পাশাপাশি দুগ্ধজাত দ্রব্য যেমন দুধ, ঘি, পনির, মাখন, দই ও আইসক্রিমও এই শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল।
11. আউট সোর্সিং কাকে বলে ?
উত্তর : যে ব্যবস্থায় বড় বড় বহুজাতিক সংস্থা ইন্টারনেট ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার সাহায্যে কম খরচে বিদেশি দক্ষ শ্রমিকদের দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয়, তাকে আউট সোর্সিং বলা হয়। তথ্য প্রযুক্তি শিল্পে আউট সোর্সিং-এর ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়।
আউট সোর্সিং-এর বৈশিষ্ট্য :
১) এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে ও কম খরচে কাজ সম্পন্ন করা যায়।
২) বিদেশি দক্ষ ও সহজলভ্য শ্রমশক্তির মাধ্যমে সংস্থার উৎপাদন দক্ষতা বৃদ্ধি পায়।
12. পণ্যসূচক কাকে বলে ও উদাহরণ দাও ?
উত্তর : কাঁচামালের ওজন এবং তা থেকে উৎপাদিত পণ্যের ওজনের মধ্যে যে অনুপাত দেখা যায়, তাকে পণ্যসূচক বলা হয়। যেমন - কার্পাস বয়ন শিল্প ও লৌহ-ইস্পাত শিল্প।
পণ্যসূচকের বৈশিষ্ট্য :
১) কোনো শিল্পের পণ্যসূচক যদি ১ হয়, তবে সেই শিল্প বাজারের নিকটে বা দেশের যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। যেমন কার্পাস বয়ন শিল্প।
২) পণ্যসূচক যদি ১-এর বেশি হয়, তবে সেই শিল্প সাধারণত কাঁচামালের উৎসের কাছাকাছি স্থাপিত হয়। যেমন লৌহ-ইস্পাত শিল্প।
13. কার্পাস বয়ন শিল্পের কাঁচামালগুলির নাম লেখো।
উত্তর : কার্পাস বয়ন শিল্পের কাঁচামালগুলি হল (i) তন্তুজ কাঁচামাল : কার্পাস বা তুলা এবং (ii) রাসায়নিক কাঁচামাল : ব্লিচিং পাউডার, রং, কস্টিক সোডা।
14. কাগজ শিল্পের কাঁচামালগুলির নাম লেখো।
উত্তর : কাগজ শিল্পের কাঁচামালগুলি হল - (i) তন্তুজজাতীয় কাঁচামাল : পাইন, ফার, লার্চ, স্প্রুস প্রভৃতি নরম কাঠের গাছ, বাঁশ ও সাবাই ঘাস এছাড়া আখের ছিবড়া, ধান ও গমের খড়, পাট। এবং (ii) রাসায়নিক কাঁচামাল : কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম সালফেট।
15. শ্রম শিল্প কাকে বলে ?
উত্তর : যে শিল্পে মানুষের শারীরিক ও মানসিক শ্রম এবং দক্ষতার মাধ্যমে কারখানা বা উৎপাদন কেন্দ্রে পণ্য বা পরিষেবা উৎপাদন করা হয়, তাকে শ্রম শিল্প বলা হয়। যেমন - লৌহ-ইস্পাত শিল্প ও মোটরগাড়ি নির্মাণ শিল্প।
শ্রম শিল্পের বৈশিষ্ট্য :
১) এই শিল্পে মানুষের শ্রম ও দক্ষতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২) শ্রম শিল্প কর্মসংস্থান সৃষ্টি করে এবং জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে।
16. অটোমোবাইল শিল্প বা লোকোমোটিভ শিল্প কাকে বলে ?
উত্তর : যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পে বিভিন্ন যন্ত্রাংশ ও উপকরণ একত্রিত করে নানা ধরনের যানবাহন তৈরি করা হয়, তাকে অটোমোবাইল শিল্প বা লোকোমোটিভ শিল্প বলা হয়। যেমন - রেল ইঞ্জিন নির্মাণ শিল্প ও জাহাজ নির্মাণ শিল্প।
অটোমোবাইল শিল্পের বৈশিষ্ট্য :
১) এই শিল্পে যানবাহনের নকশা প্রণয়ন, উন্নয়ন ও উৎপাদনের কাজ করা হয়।
২) উৎপাদিত যানবাহন বাজারে সরবরাহ করে পরিবহণ ব্যবস্থার উন্নতিতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
17. ব্রেক অফ বাল্ক কাকে বলে ?
উত্তর : ভূপ্রকৃতির ভিন্নতা বা পরিবহন ব্যবস্থার পরিবর্তনের ফলে পণ্য পরিবহনের পথে যেখানে বাধ্যতামূলকভাবে পণ্য নামিয়ে আবার অন্য মাধ্যমে তুলে নিতে হয়, সেই স্থানকে ব্রেক অফ বাল্ক বলা হয়। যেমন - হলদিয়া বন্দর।
18. সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে ?
উত্তর : যে শিল্পে বিভিন্ন শিল্পে প্রস্তুত করা আলাদা আলাদা যন্ত্রাংশ বা উপকরণ একত্রে সংযুক্ত করে একটি সম্পূর্ণ নতুন চূড়ান্ত পণ্য তৈরি করা হয়, তাকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। যেমন - জাহাজ নির্মাণ শিল্প, মোটরগাড়ি তৈরি, কম্পিউটার শিল্প প্রভৃতি।
সংযোজন ভিত্তিক শিল্পের বৈশিষ্ট্য :
১) এই শিল্পে বিভিন্ন শিল্পে উৎপাদিত প্রস্তুত উপকরণ একত্রিত করে চূড়ান্ত পণ্য তৈরি করা হয়।
২) সাধারণত শহর বা উন্নত শিল্পাঞ্চলে এই শিল্প গড়ে ওঠে এবং উৎপাদিত পণ্যের বাজারমূল্য ও চাহিদা বেশি।
19. SAIL কী ?
উত্তর : SAIL বা স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড হল ভারতের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো সরকারি উদ্যোগে স্থাপিত লৌহ-ইস্পাত কারখানাগুলির পরিচালনা ও ব্যবস্থাপনা করা। SAIL প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি। বর্তমানে এই সংস্থা বছরে প্রায় ১৬.৩০ মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে, যা দেশের শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষ দ্রষ্টব্য : WB Semester Team প্রকাশিত দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন ই-বুক(PDF)টিতে পুরো সিলেবাসের প্রশ্ন উত্তর রয়েছে এবং এই ইউনিট থেকে 2 নম্বর মানের এবং আরো অনেকগুলি 3 নম্বর মানের প্রশ্ন উত্তর রয়েছে।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুব সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এই ই-বুক(PDF)টি কিনতে হলে মেনু অপশনে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
File Details :
PDF Name : ক্লাস 12 ভারতের শিল্প প্রশ্ন উত্তর
Size : 1 MB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. ডাকঘর নাটকের প্রশ্ন উত্তর PDF | Click here |
| 2. ক্লাস 12 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ | Click here |
| 3. ক্লাস 12 বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর | Click here |
| 4. নানা রঙের দিন নাটকের প্রশ্ন উত্তর PDF | Click here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
All Legal Rights Reserved
Call & WhatsApp : 9883566115
