21. কোন বছর আফগানিস্তানকে সার্কের অষ্টম সদস্য হিসেবে যুক্ত করা হয়?
(A) ২০০১ সালে
(B) ২০০৭ সালে
(C) ২০১২ সালে
(D) ২০১৬ সালে
উত্তর : (B) ২০০৭ সালে
22. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? -
(A) ভারত-পাকিস্তান
(B) ভারত-শ্রীলঙ্কা
(C) নেপাল-চীন
(D) ভারত-আফগানিস্তান
উত্তর : (B) ভারত-শ্রীলঙ্কা
23. গুজরাল নীতি কার সৃষ্টি?- [HS-2024, 17]
(A) প্রণব মুখার্জী
(B) ইন্দ্রকুমার গুজরাল
(C) যশবন্ত সিনহা
(D) ভি পি সিং
উত্তর : (B) ইন্দ্রকুমার গুজরাল
24. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষামূলক তথ্য আদান-প্রদানের 'COMCASA' চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(A) ২০১২ খ্রিস্টাব্দে
(B) ২০১৮ খ্রিস্টাব্দে
(C) ২০১৫ খ্রিস্টাব্দে
(D) ২০২২ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০১৮ খ্রিস্টাব্দে
25. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় (a) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(ii) ভারত ও পাকিস্তানের শিমলা চুক্তি (b) ২০০৭ খ্রিস্টাব্দে
(iii) পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) (c) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(iv) ভারত-মার্কিন ১২৩ চুক্তি চূড়ান্ত সম্পাদন (d) ১৯৭২ খ্রিস্টাব্দে
বিকল্পসমূহ :
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
26. _______'বঙ্গবন্ধু' নামে পরিচিত?
(A) তাজউদ্দীন আহমদ
(B) শেখ মুজিবুর রহমান
(C) জিয়াউর রহমান
(D) এইচ. এম. এরশাদ
উত্তর : (B) শেখ মুজিবুর রহমান
27. পরমাণু পরীক্ষাকেন্দ্র 'পোখরান' ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(A) গুজরাট
(B) পাঞ্জাব
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (D) রাজস্থান
28. নীচের বিবৃতিগুলি বিবেচনা করে সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (i) : ভারত, ভুটান ও চিনের সংযোগস্থলে অবস্থিত বিতর্কিত ডোকলাম স্থানটি মূলত ভুটান-চিন সীমান্তে অবস্থিত।
বিবৃতি (ii) : সাগরমাতা নামক যৌথ উন্নয়ন প্রকল্পে ভারতের সঙ্গে যুক্ত প্রতিবেশী দেশটি হলো নেপাল।
বিবৃতি (iii) : বেরিং প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে ভৌগোলিকভবে পৃথক করেছে।
বিবৃতি (i) : ভারত ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি বিশ্বখ্যাত সুপারসনিক ক্রুজ মিসাইলটি হলো 'ব্রাহ্মস'।
বিকল্পসমূহ :
(A) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(B) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(C) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
উত্তর : (D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
29. CTBT (1996 খ্রি) হল - [HS-2016]
(A) বিশ্ব পরিবেশ রক্ষা চুক্তি
(B) সার্বিক পারমাণবিক অস্ত্রপরীক্ষা রোধ চুক্তি
(C) রাসায়নিক অস্ত্র বর্জন নীতি
(D) আন্তর্জাতিক মহাকাশ গবেষণা চুক্তি
উত্তর : (B) সার্বিক পারমাণবিক অস্ত্রপরীক্ষা রোধ চুক্তি
30. ভারত প্রথমবার কোন সালে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে?
(A) ১৯৬২ সালে
(B) ১৯৭৪ সালে
(C) ১৯৮৮ সালে
(D) ১৯৯৮ সালে
উত্তর : (B) ১৯৭৪ সালে
31. ভ্লাদিমির পুতিন _______ খ্রিস্টাব্দে প্রথমবার রাশিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন
(A) ১৯৯৬ খ্রিস্টাব্দে
(B) ২০০০ খ্রিস্টাব্দে
(C) ২০০৮ খ্রিস্টাব্দে
(D) ২০১৪ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০০০ খ্রিস্টাব্দে
32. রাষ্ট্রীয় আচরণ সংক্রান্ত নিয়মাবলি প্রণয়ন ও রূপায়নের মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণ করাকে কী বলে? -
(A) দ্বিপাক্ষিক বাণিজ্য নীতি
(B) পররাষ্ট্রনীতি
(C) আন্তর্জাতিক আইন ব্যবস্থা
(D) অভ্যন্তরীণ স্বরাষ্ট্র নীতি
উত্তর : (B) পররাষ্ট্রনীতি
33. নেপালি রাজতন্ত্রের আনুষ্ঠানিক পতন ঘটেছিল -
(A) ২০০৫ খ্রিস্টাব্দ, ১৫ই জানুয়ারি
(B) ২০০৮ খ্রিস্টাব্দ, ২৮শে মে
(C) ২০১৬ খ্রিস্টাব্দ, ২০শে অক্টোবর
(D) ২০২১ খ্রিস্টাব্দ, ১২ই জুন
উত্তর : (B) ২০০৮ খ্রিস্টাব্দ, ২৮শে মে
34. নেপালের নতুন গণতান্ত্রিক সংবিধানটি কোন সালে গৃহীত হয়?
(A) ২০১০ খ্রিস্টাব্দে
(B) ২০১৫ খ্রিস্টাব্দে
(C) ২০২০ খ্রিস্টাব্দে
(D) ২০০৭ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০১৫ খ্রিস্টাব্দে
35. ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? [HS-2024, 18, 16]
(A) সামরিক একাধিপত্য
(B) জোটনিরপেক্ষতা
(C) একমেরুকেন্দ্রিকতা
(D) দ্বিপাক্ষিক আগ্রাসন
উত্তর : (B) জোটনিরপেক্ষতা
36. ভারত সামরিক পরিকাঠামো ও নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণের অস্ত্র _______ দেশ থেকে আমদানি করে।
(A) ইসরায়েল
(B) রাশিয়া
(C) ফ্রান্স
(D) জার্মানি
উত্তর : (B) রাশিয়া
37. ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পরমাণু চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়?
(A) ২০০১ খ্রিস্টাব্দে
(B) ২০১৫ খ্রিস্টাব্দে
(C) ২০১০ খ্রিস্টাব্দে
(D) ২০২৪ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০১৫ খ্রিস্টাব্দে
38. আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হল -
(A) EU
(B) SAARC
(C) OPEC
(D) SCO
উত্তর : (B) SAARC
39. সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতিই হল পররাষ্ট্রনীতি - [HS-20]
(A) পামার ও পারকিন্স
(B) এফ এইচ হার্টম্যান
(C) হ্যান্স জে মরগেনথাউ
(D) চার্লস বার্টন মার্শাল
উত্তর : (B) এফ এইচ হার্টম্যান
40. 'পশ্চিমে তাকাও নীতি' (Look West Policy) কার আমলে শুরু হয়?
(A) লালবাহাদুর শাস্ত্রী
(B) নরেন্দ্র মোদী
(C) রাজীব গান্ধী
(D) মোরারজি দেশাই
উত্তর : (B) নরেন্দ্র মোদী
❖ WBCHSE Class 12 Political Semester 3 Political Science 6th Chapter
41. ভাকরা-নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনাটি _______ নদীর ওপর নির্মিত হয়েছে।
(A) নর্মদা নদী
(B) শতদ্রু নদী
(C) মহানদী
(D) গোদাবরীবী
উত্তর : (B) শতদ্রু নদী
42. পারমাণবিক অস্ত্র অ-প্রসার চুক্তি (NPT) স্বাক্ষরিত হয় -
(A) ১ জুলাই, ১৯৬৮
(B) ১০ অক্টোবর, ১৯৯৫
(C) ১১ জুন, ১৯৭৮
(D) ২২ নভেম্বর, ১৯৫৫
উত্তর : (A) ১ জুলাই, ১৯৬৮
43. ভারতের কোন প্রতিরক্ষামন্ত্রী বলেন যে, ভারতের 'No First Strike' নীতি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে?
(A) এ. কে. অ্যান্টনি
(B) রাজনাথ সিং
(C) নির্মলা সীতারামন
(D) প্রণব মুখার্জী
উত্তর : (B) রাজনাথ সিং
44. ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে কোন নদীর জলবণ্টন চুক্তি নিয়ে দীর্ঘকাল ধরে বিতর্ক চলছে?
(A) তোর্সা নদী
(B) তিস্তা নদী
(C) মহানন্দা নদী
(D) কালজানি নদী
উত্তর : (B) তিস্তা নদী
45. ১৯৭৪ সালে ভারতের প্রথম পারমাণবিক বোমা পরীক্ষাটি কোথায় হয়েছিল?
(A) চণ্ডীপুরে
(B) পোখরানে
(C) শ্রীহরিকোটায়
(D) থুম্বাতে
উত্তর : (B) পোখরানে
46. 'পলিটিক্স অ্যামং নেশনস্' (Politics Among Nations) বইটি কার লেখা?- [HS-2022]
(A) ডেভিড ইস্টন
(B) হ্যানস্ জে মরগেনথাউ
(C) হ্যারল্ড লাস্কি
(D) উড্রো উইলসন
উত্তর : (B) হ্যানস্ জে মরগেনথাউ
47. বর্তমানে সার্কের সদস্যরাষ্ট্রের সংখ্যা হল- [HS-2015]
(A) ৫ টি
(B) ৮ টি
(C) ১২ টি
(D) ১৫ টি
উত্তর : (B) ৮ টি
48. ভারত ও চিনের মধ্যে 'Peace and Tranquility' চুক্তিটি কত সালে স্বাক্ষরিত হয়?
(A) ১৯৯০ খ্রিস্টাব্দে
(B) ১৯৯৩ খ্রিস্টাব্দে
(C) ২০১৫ খ্রিস্টাব্দে
(D) ২০১০ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ১৯৯৩ খ্রিস্টাব্দে
49. কোন্ প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার?- [HS-2023]
(A) চরণ সিং
(B) নরসিমহা রাও
(C) লালবাহাদুর শাস্ত্রী
(D) মোরারজি দেশাই
উত্তর : (B) নরসিমহা রাও chek
50. কোন দেশের পররাষ্ট্র নীতি মূলত ভারতের পরামর্শ বা নির্দেশিকা দ্বারা পরিচালিত হত?
(A) ওমান
(B) ভুটান
(C) কুয়েত
(D) বাহরাইন
উত্তর : (B) ভুটান
51. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধির কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে?
(A) ৩৯ নং ধারায়
(B) ৫১ নং ধারায়
(C) ৪৪ নং ধারায়
(D) ৬১ নং ধারায়
উত্তর : (B) ৫১ নং ধারায়
52. ভারতে দ্বিতীয়বার পোখরান পরমাণু বিস্ফোরণ -
(A) ১৯৯৩ খ্রিস্টাব্দ, ১৫ই মার্চ
(B) ১৯৯৮ খ্রিস্টাব্দ, ১১ই মে
(C) ১৯৯১ খ্রিস্টাব্দ, ২০শে আগস্ট
(D) ২০০২ খ্রিস্টাব্দ, ২রা অক্টোবর
উত্তর : (B) ১৯৯৮ খ্রিস্টাব্দ, ১১ই মে
53. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান পরিষেবা সংক্রান্ত 'Open Skies Agreement' (মুক্ত আকাশ চুক্তি) কোন সালে স্বাক্ষরিত হয়?
(A) ২০০০ খ্রিস্টাব্দে
(B) ২০০৫ খ্রিস্টাব্দে
(C) ২০১০ খ্রিস্টাব্দে
(D) ২০১৫ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০০৫ খ্রিস্টাব্দে
54. আমেরিকার কোন রাষ্ট্রপতির শাসনকালে ভারতের সাথে প্রথম '২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠক' শুরু হয়?
(A) বারাক ওবামা
(B) ডোনাল্ড ট্রাম্প
(C) জো বাইডেন
(D) বিল ক্লিনটন
উত্তর : (B) ডোনাল্ড ট্রাম্প
55. ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যকার সিন্ধু জলবণ্টন চুক্তিটি (Indus Waters Treaty) কোন আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল?
(A) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
(B) বিশ্ব ব্যাংক (World Bank)
(C) রাষ্ট্রপুঞ্জ (UN)
(D) বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)
উত্তর : (B) বিশ্ব ব্যাংক (World Bank)
56. উরি জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপটি গ্রহণ করেছিল?
(A) অপারেশন পরাক্রম
(B) সার্জিক্যাল স্ট্রাইক no
(C) অপারেশন অল আউট
(D) অপারেশন ক্যাকটাস
উত্তর : (B) সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike)
57. সার্ক (SAARC) গঠনের মূল উদ্দেশ্য কোন অঞ্চলের মানুষের কল্যাণসাধন? [সংসদ নমুনা প্রশ্ন ]
(A) মধ্যপ্রাচ্যের
(B) দক্ষিণ এশিয়ার
(C) দূর প্রাচ্যের
(D) উত্তর ইউরোপের
উত্তর : (B) দক্ষিণ এশিয়ার
58. বিবৃতি (A): ভারত CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি।
কারণ (R): পারমাণবিক অস্ত্রপরীক্ষা বন্ধ করতে হলে সবার ক্ষেত্রেই তা প্রযোজ্য হতে হবে।
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
59. ভারত-পাক সম্পর্ক মজবুতের ক্ষেত্রে কোন প্রধানমন্ত্রীর আমলে অর্থনৈতিক নির্ভরতার ওপর বেশি জোর দেওয়া হয়?
(A) গুলজারিলাল নন্দ
(B) ড. মনমোহন সিং
(C) রাজীব গান্ধী
(D) বিশ্বনাথ প্রতাপ সিং
উত্তর : (B) ড. মনমোহন সিং
60. ISFTA (ভারত-শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি) কোন সালে কার্যকর হয়?
(A) ১৯৯৫ খ্রিস্টাব্দ, এপ্রিল
(B) ২০০০ খ্রিস্টাব্দ, মার্চ
(C) ২০১৫ খ্রিস্টাব্দ, মার্চ
(D) ২০১৮ খ্রিস্টাব্দ, আগস্ট
উত্তর : (B) ২০০০ খ্রিস্টাব্দ, মার্চ
❖ WB Class 12 3rd Semester India's Foreign Policy Question
61. নিচের ঘটনাগুলিকে তাদের সংগঠনের বছর বা তারিখ অনুযায়ী ক্রমানুসারে সাজাও:
(i) তিব্বত নিয়ে ভারত-চীন চুক্তি ও পঞ্চশীল নীতি ঘোষণা
(ii) ভারত ও চীনের মধ্যে ঐতিহাসিক যুদ্ধ
(iii) ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে '১২৩ চুক্তি' (১ম সম্মতি)
(iv) সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন
বিকল্পসমূহ :
(A) (i) → (ii) → (iv) → (iii)
(B) (ii) → (i) → (iii) → (iv)
(C) (i) → (iv) → (ii) → (iii)
(D) (iv) → (iii) → (i) → (ii)
উত্তর : (A) (i) → (ii) → (iv) → (iii)
62. মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সালে আমেরিকার মর্যাদাপূর্ণ 'লিজিয়ন অফ মেরিট' (Legion of Merit) সম্মান লাভ করেন?
(A) ২০১৪ খ্রিস্টাব্দে
(B) ২০২০ খ্রিস্টাব্দে
(C) ২০২৪ খ্রিস্টাব্দে
(D) ২০১২ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০২০ খ্রিস্টাব্দে
63. নিচের বিবৃতিগুলি বিবেচনা করো এবং সঠিক বিকল্পটি বেছে নাও:
বিবৃতি (i): ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক '১২৩ চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল ২০০৭ সালে।
বিবৃতি (ii): ব্যাপক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি বা CTBT স্বাক্ষরিত হয় ১৯৯৬ খ্রিস্টাব্দে।
বিবৃতি (iii): ভারত ও পাকিস্তানের মধ্যে বিখ্যাত 'শিমলা চুক্তি' স্বাক্ষরিত হয়েছিল ১৯৬৫ খ্রিস্টাব্দে।
বিবৃতি (iv): ভারত ও চিনের মধ্যে বিখ্যাত 'পঞ্চশীল চুক্তি' সই হয় ১৯৫৪ খ্রিস্টাব্দে।
বিকল্পসমূহ :
(A) (i)-সত্য, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
(C) (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা
(D) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য
উত্তর : (B) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য
64. 'পূর্বে তাকাও নীতি' পরিবর্তন করে 'অ্যাক্ট ইস্ট নীতি' (Act East Policy) কার আমলে গৃহীত হয়?
(A) আই. কে. গুজরাল
(B) নরেন্দ্র মোদী
(C) এইচ. ডি. দেবগৌড়া
(D) বিশ্বনাথ প্রতাপ সিং
উত্তর : (B) নরেন্দ্র মোদী
65. ভারত ও নেপালের যৌথ বিদ্যুৎ ও শক্তি উন্নয়নের সাথে নীচের কোন সংস্থাটি যুক্ত?
(A) BHEL
(B) SJVN
(C) GAIL
(D) IOCL
উত্তর : (B) SJVN
66. সার্ক আঞ্চলিক সংগঠনটি গড়ে তোলার জন্য প্রথম কোন দেশ প্রস্তাব দেয় ?
(A) ভুটান
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) শ্রীলঙ্কা
উত্তর : (B) বাংলাদেশ
67. নেপাল যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কবে?
(A) ২০০৯ খ্রিস্টাব্দ, ২০শে আগস্ট
(B) ২০১৫ খ্রিস্টাব্দ, ২০শে সেপ্টেম্বর
(C) ২০১৯ খ্রিস্টাব্দ, ৫ই মার্চ
(D) ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অক্টোবর
উত্তর : (B) ২০১৫ খ্রিস্টাব্দ, ২০শে সেপ্টেম্বর
68. ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি 'No First Strike'-এর প্রধান রূপকার কে ?
(A) আই কে গুজরাল
(B) অটল বিহারী বাজপেয়ী
(C) ড. মনমোহন সিং
(D) নরেন্দ্র মোদী
উত্তর : (B) অটল বিহারী বাজপেয়ী
69. 'The Making of Foreign Policy' গ্রন্থটি কার লেখা? [HS-2017, 23]
(A) গ্রাহাম অ্যালিসন
(B) জোসেফ ফ্র্যাঙ্কেল
(C) রিচার্ড স্নাইডার
(D) কার্ল ডয়েচ
উত্তর : (B) জোসেফ ফ্র্যাঙ্কেল
70. ভারত হল মার্কিন কৌশলের 'লিন্চপিন্'- বলেছেন -
(A) বিল ক্লিনটন
(B) বারাক ওবামা
(C) ডোনাল্ড ট্রাম্প
(D) জো বাইডেন
উত্তর : (B) বারাক ওবামা
71. ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) মৈত্রী এক্সপ্রেস রেল পরিষেবা (a) নেপাল
(ii) তিন বিঘা করিডর উন্মোচন (b) ২০১১ খ্রিস্টাব্দে
(iii) বিতর্কিত ডোকলাম সীমান্ত বিবাদ (c) কলকাতা ও ঢাকা
(iv) অরুণ-৩ জলবিদ্যুৎ প্রকল্প (d) ভুটান ও চিন
বিকল্পসমূহ :
(A) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
(B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(C) (i)-(d), (ii)-(c), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c)
উত্তর : (B) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
72. ২০০৩ সালে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে সিকিম সীমান্তে কোন গিরিপথে শুল্ক নিয়ন্ত্রণ চৌকি স্থাপনের সিদ্ধান্ত হয়?
(A) জোজিলা পাস
(B) নাথুলা পাস
(C) লিপুলেখ পাস
(D) বানিহাল পাস
উত্তর : (B) নাথুলা পাস
73. ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতের 'অ্যাটোমিক এনার্জি কমিশন' কে গঠন করেন?
(A) ভার্গিস কুরিয়েন
(B) হোমি জাহাঙ্গীর ভাবা
(C) এ পি জে আব্দুল কালাম
(D) রাকেশ শর্মা
উত্তর : (B) হোমি জাহাঙ্গীর ভাবা
74. মহাকাশ ও জলের নীচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিটি হল-
(A) SALT
(B) CTBT
(C) PTBT
(D) NPT
উত্তর : (C) PTBT
75. বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ______ রাজনৈতিক দলের প্রধান বা সভানেত্রী।
(A) জাতীয় পার্টি
(B) আওয়ামী লীগ
(C) জাতীয়তাবাদী দল
(D) হেফজাত-ই-ইসলাম
উত্তর : (B) আওয়ামী লীগ
76. কোন প্রধানমন্ত্রীর আমলে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষভাবে উন্নত হয় ?
(A) গুলজারিলাল নন্দ
(B) রাজীব গান্ধী
(C) বিশ্বনাথ প্রতাপ সিং
(D) এইচ ডি দেবেগৌড়া
উত্তর : (B) রাজীব গান্ধী
77. বিখ্যাত 'মাংদেচু' এবং 'কোলোনচু' জলবিদ্যুৎ প্রকল্প দুটি _______ দেশে অবস্থিত।
(A) কম্বোডিয়া
(B) ভুটান
(C) ভিয়েতনাম
(D) মালয়েশিয়া
উত্তর : (B) ভুটান
78. সার্ক (SAARC)-এর স্থায়ী সচিবালয় অবস্থিত- [HS-2024, 20]
(A) থিম্পুতে
(B) কাঠমান্ডুতে
(C) ইসলামাবাদে
(D) মালেতে
উত্তর : (B) কাঠমান্ডুতে
79. সার্ক (SAARC)-এর প্রথম শীর্ষ সম্মেলন (1985 খ্রি ৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়- [HS-2023, 18, 15]
(A) করাচিতে
(B) ঢাকায়
(C) নতুন দিল্লিতে
(D) থিম্পুতে
উত্তর : (B) ঢাকা
80. সাফটা (SAFTA) চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল?
(A) ১৯৯৫ সালে
(B) ২০০৪ সালে
(C) ২০১০ সালে
(D) ২০১৫ সালে
উত্তর : (B) ২০০৪ সালে
❖ ভারতের পররাষ্ট্রনীতি MCQ
81. ভারত-মার্কিন '১২৩ চুক্তি' চূড়ান্তভাবে সম্পাদনের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) পি. ভি. নরসিমহা রাও
(B) ড. মনমোহন সিং
(C) অটলবিহারী বাজপেয়ী
(D) নরেন্দ্র মোদী
উত্তর : (B) ড. মনমোহন সিং
82. চিন পাকিস্তানের ভূখণ্ডে _______ বন্দরটি তৈরি করেছে।
(A) করাচি বন্দর
(B) গোয়াদর বন্দর
(C) চাবাহার বন্দর
(D) কাসিম বন্দর
উত্তর : (B) গোয়াদর বন্দর
83. 'The Making of Foreign Policy' গ্রন্থটির ______রচয়িতা।
(A) মর্গেনথাউ
(B) জোসেফ ফ্র্যাঙ্কেল
(C) পামার ও পার্কিন্স
(D) চার্লস বার্টন
উত্তর : (B) জোসেফ ফ্র্যাঙ্কেল
84. ভারতের 'পূর্বে তাকাও নীতি'_______ প্রধানমন্ত্রীর আমলে প্রথম গৃহীত হয়।
(A) অটল বিহারী বাজপেয়ী
(B) নরসিমা রাও
(C) ড. মনমোহন সিং
(D) রাজীব গান্ধী
উত্তর : (B) নরসিমা রাও
85. জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলাটি কবে ঘটেছিল?
(A) ২০০০ খ্রিস্টাব্দে
(B) ২০১৯ খ্রিস্টাব্দে
(C) ২০১৫ খ্রিস্টাব্দে
(D) ২০২৪ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০১৯ খ্রিস্টাব্দে
86. "আমরা ইতিহাস পরিবর্তন করতে পারি কিন্তু ভূগোল নয়..." - এই বিখ্যাত উক্তিটি কার ?
(A) বেনজির ভুট্টো
(B) অটলবিহারী বাজপেয়ী
(C) আই. কে. গুজরাল
(D) নওয়াজ শরিফ
উত্তর : (B) অটলবিহারী বাজপেয়ী
87. 'BRICS' হল - [HS-2024, 18]
(A) সামরিক জোট
(B) আন্তর্জাতিক সংগঠন
(C) একটি পরিবেশ চুক্তি
(D) ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা
উত্তর : (B) আন্তর্জাতিক সংগঠন
88. বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ইস্যুতে সম্প্রতি কোন ইসকন (ISKCON) নেতাকে গ্রেফতার করা হয়েছিল?
(A) কৃষ্ণভক্তি স্বামী
(B) চিন্ময় প্রভু
(C) লোকনাথ স্বামী
(D) রাধাগোবিন্দ দাস
উত্তর : (B) চিন্ময় প্রভু
89. 'আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির পক্ষ।' উক্তিটি করেন - [সংসদ নমুনা প্রশ্ন ]
(A) মহাত্মা গান্ধী
(B) জওহরলাল নেহরু
(C) সরদার বল্লভভাই প্যাটেল
(D) নেতাজি সুভাষচন্দ্র বসু
উত্তর : (B) জওহরলাল নেহরু
90. নীচের কোন দুটি দেশ বিমসটেক (BIMSTEC) সংগঠনের অন্তর্ভুক্ত?
(A) ভারত-চীন
(B) ভারত-শ্রীলঙ্কা
(C) থাইল্যান্ড-পাকিস্তান
(D) শ্রীলঙ্কা-আফগানিস্তান
উত্তর : (B) ভারত-শ্রীলঙ্কা
91. 1991 সালে ভারতে ______ এর প্রধানমন্ত্রিত্বকালীন বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে।- [HS-20119, 16]
(A) রাজীব গান্ধি
(B) নরসিমহা রাও
(C) অটল বিহারী বাজপেয়ী
(D) বিশ্বনাথ প্রতাপ সিং
উত্তর : (B) নরসিমহা রাও
92. সাম্প্রতিককালে শ্রীলঙ্কা কোন সালে তীব্র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে?
(A) ২০০০ খ্রিস্টাব্দে
(B) ২০১৯ খ্রিস্টাব্দে
(C) ১৯৯৮ খ্রিস্টাব্দে
(D) ২০১০ খ্রিস্টাব্দে
উত্তর : (B) ২০১৯ খ্রিস্টাব্দে
93. ২০১৪ খ্রিস্টাব্দে 'Neighbourhood First' (প্রতিবেশী প্রথম) নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গৃহীত হয়?
(A) নরসিমা রাও
(B) নরেন্দ্র মোদী
(C) মোরারজি দেশাই
(D) ইন্দ্রকুমার গুজরাল
উত্তর : (B) নরেন্দ্র মোদী
94. ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে বিখ্যাত 'লাহোর ঘোষণাপত্র' স্বাক্ষরিত করেন -
(A) অটলবিহারী বাজপেয়ী ও বেনজির ভুট্টো
(B) অটলবিহারী বাজপেয়ী ও নওয়াজ শরিফ
(C) আই. কে. গুজরাল ও পারভেজ মুশাররফ
(D) ড. মনমোহন সিং ও আসিফ আলি জারদারি
উত্তর : (B) অটলবিহারী বাজপেয়ী ও নওয়াজ শরিফ
95. ভারত প্রথম কোন দেশের সাথে '২+২ সংলাপ' (2+2 Dialogue) প্রক্রিয়া শুরু করেছিল?
(A) ফ্রান্স
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) জাপান
(D) অস্ট্রেলিয়া
উত্তর : (B) মার্কিন যুক্তরাষ্ট্র
96. কোন রাষ্ট্রটি প্রথম থেকেই NPT চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করে?
(A) সোভিয়েত ইউনিয়ন
(B) ফ্রান্স
(C) ভারত
(D) গ্রেট ব্রিটেন
উত্তর : (C) ভারত
97. ১৯৬৬ সালের তাসখন্দ চুক্তিতে কোন দুই দেশের রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেছিলেন?
(A) জওহরলাল নেহরু ও লিয়াকত আলি খান
(B) লালবাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
(C) ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলি ভুট্টো
(D) অটলবিহারী বাজপেয়ী ও পারভেজ মুশাররফ
উত্তর : (B) লালবাহাদুর শাস্ত্রী ও আইয়ুব খান
98. নিম্নলিখিত দেশগুলি কোন আঞ্চলিক সাহায্যকারী গোষ্ঠীর সদস্য? - আফগানিস্তান, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা - [HS-2019]
(A) ওপেক (OPEC)
(B) সার্ক (SAARC)
(C) আসিয়ান (ASEAN)
(D) ন্যাটো (NATO)
উত্তর : (B) সার্ক
99. পাকিস্তানের প্রধান गुप्तচর বা গোয়েন্দা সংস্থাটির নাম কী?
(A) এমআইসিক্স (MI6)
(B) আইএসআই (ISI)
(C) এফবিআই (FBI)
(D) কেজিবি (KGB)
উত্তর : (B) আইএসআই (ISI)
100. কোন ভারতীয় প্রধানমন্ত্রীর শাসনকালে পাকিস্তান ভারতের কাছ থেকে দেওয়া 'Most Favoured Nation' (MFN) বা বিশেষ বাণিজ্যিক মর্যাদাটি হারায়?
(A) বিশ্বনাথ প্রতাপ সিং
(B) নরেন্দ্র মোদী
(C) চন্দ্রশেখর
(D) ইন্দ্রকুমার গুজরাল
উত্তর : (B) নরেন্দ্র মোদী