❖ সংবিধান Class 11 MCQ
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. 'Constitution' শব্দটি এসেছে যে ভাষা থেকে সেটি হল-
(A) ফরাসি শব্দ
(B) গ্রিক শব্দ
(C) লাতিন শব্দ
(D) ইংরেজি শব্দ
উত্তর : (C) লাতিন শব্দ
2. Constitution শব্দটি কোন্ লাতিন শব্দ থেকে এসেছে ?
(A) Constitute
(B) Constituere
(C) Constituent
(D) Consulate
উত্তর : (B) Constituere
3. সংবিধান কাকে বলে ?
(A) মৌলিক অধিকারসমূহের একটি তালিকা
(B) রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক আইনের সমষ্টি
(C) কেবল শাসন বিভাগের ক্ষমতা নির্ধারণকারী নিয়ম
(D) নাগরিকের পালনীয় কর্তব্যসমূহের সমষ্টি
উত্তর : (B) রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক আইনের সমষ্টি
4. অলিখিত সংবিধান বলতে কী বোঝায় ?
(A) যে সংবিধান নির্দিষ্ট সময়ে কোনো গণপরিষদ বা ব্যক্তি দ্বারা সংকলিত ও লিপিবন্ধ করা হয়নি
(B) যে সংবিধান গণপরিষদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে রচিত হয়
(C) যে সংবিধান কেবল আধুনিক রাজনৈতিক আদর্শের ওপর ভিত্তি করে গঠিত
(D) যা একটি নির্দিষ্ট আইনি দলিল হিসেবে সংরক্ষিত থাকে
উত্তর : (A) যে সংবিধান নির্দিষ্ট সময়ে কোনো গণপরিষদ বা ব্যক্তি দ্বারা সংকলিত ও লিপিবন্ধ করা হয়নি
5. লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য হল -
(A) স্পষ্টতা ও স্থায়িত্বের পার্থক্য
(B) অনমনীয়-নমনীয় প্রকৃতি এবং বিচার বিভাগ ও আইন বিভাগের প্রাধান্য
(C) গণপরিষদ কর্তৃক রচনা ও প্রথাভিত্তিক বিবর্তন
(D) আদালতের রায় ও জনমতের প্রতিফলন
উত্তর : (B) অনমনীয়-নমনীয় প্রকৃতি এবং বিচার বিভাগ ও আইন বিভাগের প্রাধান্য
6. রাষ্ট্রের দর্পণ বা আয়না বলা হয়-
(A) দেশের সাধারণ আইনকে
(B) জারি করা অধ্যাদেশকে
(C) শাসনতান্ত্রিক দলিলকে
(D) সংবিধানকে
উত্তর : (D) সংবিধানকে
7. 'Our Constitution' গ্রন্থটির লেখক হলেন-
(A) দুর্গাদাস বসু
(B) ড. বি. আর. আম্বেদকর
(C) এস সি কাশ্যপ
(D) জওহরলাল নেহরু
উত্তর : (C) এস সি কাশ্যপ
8. সংবিধানকে 'রাষ্ট্রের দলিল' হিসেবে উল্লেখ করেছেন-
(A) বার্জেস
(B) বেঞ্জামিন অ্যাকজিন
(C) লর্ড ব্রাইস
(D) জেমস ব্রাইস
উত্তর : (B) বেঞ্জামিন অ্যাকজিন
9. Assertion-Reasoning Type Question :
১. বিবৃতি (A): সংবিধান হল রাষ্ট্র পরিচালনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
কারণ (R): একটি রাষ্ট্রকে সুশৃঙ্খল ও সঠিকভাবে পরিচালনার জন্য সংবিধান অপরিহার্য।
Options :
(A) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(B) A সঠিক কিন্তু R ভুল।
(C) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(D) A ভুল কিন্তু R সঠিক।
উত্তর : (C) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
10. পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান রয়েছে কোন্ গণতান্ত্রিক দেশে?
(A) আমেরিকার যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) ভারত
(D) ব্রিটেন
উত্তর : (C) ভারত
11. 'Freedom's Law' গ্রন্থটি লিখেছেন -
(A) লর্ড ব্রাইস
(B) ড. ফাইনার
(C) অস্টিন রেনি
(D) ডোয়ার্কিন
উত্তর : (D) ডোয়ার্কিন
12. নিচের দেশগুলির মধ্যে প্রাচীনতম, ক্ষুদ্রতম ও লিখিত সংবিধান রয়েছে ______ রাষ্ট্রের।
(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) ইটালি
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর : (D) মার্কিন যুক্তরাষ্ট্র
13. লিখিত সংবিধানের দুটি প্রধান গুণ হল-
(A) গণতন্ত্রের স্বরূপ রক্ষা ও স্থায়িত্ব
(B) অসম্পূর্ণতা ও জটিলতা
(C) সংকীর্ণতা ও গণবিদ্রোহের কম সম্ভাবনা
(D) জাতীয় স্বার্থের অনুকূল হওয়া ও জনমতের অভাব
উত্তর : (A) গণতন্ত্রের স্বরূপ রক্ষা ও স্থায়িত্ব
14. সংবিধানকে রাষ্ট্রের 'মৌলিক আইন' (Fundamental Law) বলে অভিহিত করেছেন-
(A) কুলি
(B) লেনিন
(C) দুর্গাদাস বসু
(D) অ্যারিস্টটল
উত্তর : (A) কুলি
15. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) সুপরিবর্তনীয় সংবিধানের গুণ (a) যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী
(ii) দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণ (b) গণতন্ত্রের সাফল্য আনে
(iii) সুপরিবর্তনীয় সংবিধানের দোষ (c) জরুরি অবস্থার অনুপযোগী
(iv) দুষ্পরিবর্তনীয় সংবিধানের দোষ (d) অগণতান্ত্রিক
বিকল্পসমূহ:
(A) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
উত্তর : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
16. লিখিত সংবিধানে দেশের সর্বোচ্চ আইন হিসেবে গণ্য হয়-
(A) আন্তর্জাতিক আইন বা চুক্তি
(B) সাধারণ দেওয়ানি ও ফৌজদারি আইন
(C) সাংবিধানিক আইন
(D) শাসনতান্ত্রিক রীতিনীতি বা প্রথা
উত্তর : (C) সাংবিধানিক আইন
17. অলিখিত সংবিধানের মূল ভিত্তি হিসেবে কাজ করে-
(A) ঐতিহাসিক দলিল
(B) প্রথা ও রীতিনীতি
(C) রাজকীয় সনদ
(D) আইনসভার লিখিত আইন
উত্তর : (B) প্রথা ও রীতিনীতি
18. অলিখিত সংবিধানের একটি উল্লেখযোগ্য উদাহরণ হল-
(A) জাপান
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) সুইটজারল্যান্ড
(D) গ্রেট ব্রিটেন
উত্তর : (D) গ্রেট ব্রিটেন
19. রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকগণের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয় কার দ্বারা ?
(A) সুপ্রিম কোর্টের নির্দেশে
(B) সংবিধানের মাধ্যমে
(C) প্রধানমন্ত্রীর প্রশাসনিক আদেশে
(D) রাষ্ট্রপতির একক সিদ্ধান্তে
উত্তর : (B) সংবিধানের মাধ্যমে
20. 'মৌলিক সংবিধান' বলতে মূলত কী বোঝায় ?
(A) যে সংবিধান কোনো বিশেষ আদর্শের প্রতিশ্রুতি বহন করে
(B) যে দেশের সংবিধানে তাত্ত্বিক বিষয়কে প্রাধান্য দেওয়া হয় না
(C) যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে একটি কার্যকরী ও সৃজনশীল পন্থা নির্ধারণ করে
(D) যে সংবিধান কেবল ঐতিহ্যের ওপর ভিত্তি করে টিকে থাকে
উত্তর : (C) যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে একটি কার্যকরী ও সৃজনশীল পন্থা নির্ধারণ করে
21. লিখিত সংবিধান বলতে মূলত কী বোঝায় ?
(A) যে সংবিধান কেবল দীর্ঘকালীন রীতিনীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে
(B) যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার অত্যাবশ্যক মূলনীতিগুলি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে
(C) যে সংবিধান সংসদ অতি সহজে পরিবর্তন করতে পারে
(D) যে সংবিধান সর্বদা অস্থায়ী ও অনির্দিষ্ট প্রকৃতির হয়
উত্তর : (B) যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার অত্যাবশ্যক মূলনীতিগুলি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে
22. "সংবিধান হল কতকগুলি প্রথা ও আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয়।"-একথা বলেছেন-
(A) অধ্যাপক ল্যাস্কি
(B) লর্ড ব্রাইস
(C) এ. ভি. ডাইসি
(D) হারমান ফাইনার
উত্তর : (B) লর্ড ব্রাইস
23. বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধানটি হল-
(A) ব্রিটেনের সংবিধান
(B) ফ্রান্সের সংবিধান
(C) ভারতের সংবিধান
(D) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
উত্তর : (D) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান
24. জনগণের মৌলিক অধিকারগুলি অধিক সুরক্ষিত থাকে -
(A) শাসনতান্ত্রিক রীতিনীতিতে
(B) অলিখিত সংবিধানে
(C) লিখিত সংবিধানে
(D) বিচার বিভাগের প্রশাসনিক নির্দেশে
উত্তর : (C) লিখিত সংবিধানে
25. ব্রিটিশ সংবিধানের লিখিত অংশগুলি হল -
(A) মহাসনদ, পার্লামেন্ট প্রেরিত আইন ও অধিকারের বিল
(B) কেবল প্রাচীন লোকগাঁথা ও বীরত্বগাথা
(C) শাসনতান্ত্রিক রীতিনীতি ও প্রথা
(D) বিচারকদের আচার-ব্যবহার
উত্তর : (A) মহাসনদ, পার্লামেন্ট প্রেরিত আইন ও অধিকারের বিল
❖ একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ অধ্যায় MCQ প্রশ্নোত্তর
26. লিখিত ও সুপরিবর্তনীয় সংবিধান আছে-
(A) ভারতে
(B) মার্কিন যুক্তরাষ্ট্রে
(C) নিউজিল্যান্ডে
(D) ইংল্যান্ডে
উত্তর : (C) নিউজিল্যান্ডে
27. সুপরিবর্তনীয় সংবিধান বলতে বোঝায় যে সংবিধান-
(A) বিশেষ জটিল পদ্ধতিতে পরিবর্তন করতে হয়
(B) জরুরি অবস্থায় কেবল রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেন
(C) সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়
(D) সংশোধনের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতির প্রয়োজন হয় না
উত্তর : (C) সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতে সহজে পরিবর্তন করা যায়
28. দুস্পরিবর্তনীয় সংবিধান বলতে বোঝায় যে সংবিধান-
(A) নির্দিষ্ট সময় অন্তর নিজে থেকেই পরিবর্তিত হয়
(B) সহজে পরিবর্তন করা যায় না এবং সংশোধনের জন্য জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়
(C) গণপরিষদ ছাড়া অন্য কেউ সংশোধন করতে পারে না
(D) তত্ত্বের সঙ্গে কোনো বাস্তবিক যোগ রাখে না
উত্তর : (B) সহজে পরিবর্তন করা যায় না এবং সংশোধনের জন্য জটিল পদ্ধতি অবলম্বন করতে হয়
29. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হল-
(A) ভারত এবং নিউজিল্যান্ড
(B) জাপান ও ফ্রান্স
(C) গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(D) অস্ট্রেলিয়া ও পোর্তুগাল
উত্তর : (C) গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র
30. True-False Type Question :
বিবৃতি (I): আমলাতন্ত্রকে সর্বোচ্চ ও অনিয়ন্ত্রিত দায়িত্ব দেওয়া।
বিবৃতি (II): সরকার ও জনসাধারণের মধ্যে সম্পর্ক রক্ষা।
বিবৃতি (III): সরকারের সংগঠন ও বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন।
বিবৃতি (IV): সরকারের তিনটি বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন।
Options :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (D) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
31. সংবিধান কথাটির প্রয়োগ দেখা যায়-
(A) কেবলমাত্র সংকীর্ণ অর্থে
(B) কেবলমাত্র ব্যাপক অর্থে
(C) ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে
(D) তত্ত্বগত ও ব্যবহারিক উভয় অর্থে
উত্তর : (C) ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে
32. দুষ্পরিবর্তনীয় বা লিখিত সংবিধানে সাধারণত ______ প্রাধান্য লক্ষ্য করা যায়।
(A) আইন বিভাগের
(B) শাসন বিভাগের
(C) আমলাতন্ত্রের
(D) বিচার বিভাগের
উত্তর : (D) বিচার বিভাগের
33. ধনবৈষম্যমূলক সমাজে ধনিকশ্রেণির স্বার্থরক্ষার জন্য সৃষ্ট নিয়মকানুনকে সংবিধান বলেছেন-
(A) সমাজতন্ত্রীরা
(B) উদারনীতিবাদীরা
(C) মার্কসবাদীরা
(D) নৈরাজ্যবাদীরা
উত্তর : (C) মার্কসবাদীরা
34. যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থার জন্য উপযোগী নয় যে সংবিধান-
(A) লিখিত সংবিধান
(B) দুষ্পরিবর্তনীয় সংবিধান
(C) এককেন্দ্রিক শাসনতান্ত্রিক সংবিধান
(D) সুপরিবর্তনীয় সংবিধান
উত্তর : (D) সুপরিবর্তনীয় সংবিধান
35. বিচারকদের পক্ষে সুপরিবর্তনীয় সংবিধান ব্যাখ্যা করা মুশকিল কারণ-
(A) বৃহৎ আয়তন
(B) দুর্বোধ্য
(C) অস্পষ্ট ও অনির্দিষ্ট
(D) কোনোটিই নয়
উত্তর : (C) অস্পষ্ট ও অনির্দিষ্ট
36. সুপরিবর্তনীয় সংবিধানের পক্ষে দুটি জোরালো যুক্তি হল-
(A) অস্থায়ী প্রকৃতি ও অগণতান্ত্রিক হওয়া
(B) রক্ষণশীলতা ও জরুরি অবস্থার অনুপযোগী
(C) জনগণের আস্থাহীনতা ও অস্পষ্টতা
(D) যুগোপযোগী হওয়া ও গণতন্ত্রের সাফল্য নিশ্চিত করা
উত্তর : (D) যুগোপযোগী হওয়া ও গণতন্ত্রের সাফল্য নিশ্চিত করা
37. সুপরিবর্তনীয় / অলিখিত সংবিধানে প্রাধান্য থাকে সরকারের-
(A) আইন বিভাগের
(B) শাসন বিভাগের
(C) বিচার বিভাগের
(D) আমলাতন্ত্রের
উত্তর : (A) আইন বিভাগের
38. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি মৌলিক পার্থক্য হল-
(A) লিখিত ও অলিখিত রূপের পার্থক্য
(B) সার্বভৌম সংবিধান বনাম সার্বভৌম বিচার বিভাগ
(C) সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি বনাম বিশেষ পদ্ধতিতে সংবিধান সংশোধন
(D) বিচার বিভাগের প্রাধান্য বনাম আমলাতন্ত্রের প্রাধান্য
উত্তর : (C) সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি বনাম বিশেষ পদ্ধতিতে সংবিধান সংশোধন
39. সুপরিবর্তনীয় ও অলিখিত সংবিধান জরুরি অবস্থায় উপযোগী কেন?
(A) উত্তেজনা হ্রাস করে জনমত গঠন করা যায় বলে
(B) দ্রুততা ও দৃঢ়তার সঙ্গে অবস্থার মোকাবিলা করার জন্য সহজেই সংবিধান সংশোধন করে উপযোগী ব্যবস্থা গ্রহণ করা যায়
(C) এটি সবসময় সময়ের সঙ্গে তাল রেখে অনায়াসে চলতে পারে
(D) এটি কোনো অবস্থাতেই নমনীয় নয় বলে
উত্তর : (B) দ্রুততা ও দৃঢ়তার সঙ্গে অবস্থার মোকাবিলা করার জন্য সহজেই সংবিধান সংশোধন করে উপযোগী ব্যবস্থা গ্রহণ করা যায়
40. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) লিখিত সংবিধানের গুণ (a) বিচার বিভাগের প্রাধান্য
(ii) অলিখিত সংবিধানের গুণ (b) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার উপযোগী নয়
(iii) লিখিত সংবিধানের দোষ (c) স্থায়িত্ব
(iv) অলিখিত সংবিধানের দোষ (d) জরুরি অবস্থার উপযোগী
বিকল্পসমূহ :
(A) (i)-(a), (ii)-(c), (iii)-(b), (iv)-(d)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(D) (i)-(d), (ii)-(b), (iii)-(c), (iv)-(a)
উত্তর : (C) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
41. দুষ্পরিবর্তনীয় সংবিধানের দুটি প্রধান ত্রুটি হল-
(A) রক্ষণশীলতা ও বিপ্লবের সম্ভাবনা
(B) স্থায়িত্ব ও গণতন্ত্রের পক্ষে উপযোগী হওয়া
(C) বিচারকার্যের সুবিধা ও যুক্তরাষ্ট্রের পক্ষে সহায়ক হওয়া
(D) জনগণের আস্থাহীনতা ও অস্পষ্টতা
উত্তর : (A) রক্ষণশীলতা ও বিপ্লবের সম্ভাবনা
42. আজ পর্যন্ত মার্কিন সংবিধান কতবার পরিবর্তিত (সংশোধিত) হয়েছে?
(A) ১০ বার
(B) ২৭ বার
(C) ২৫ বার
(D) ১৫ বার
উত্তর : (B) ২৭ বার
43. একটি লিখিত সংবিধান চালিত দেশে 'সর্বোচ্চ আইন' হিসেবে গণ্য হয় কোনটি?
(A) প্রচলিত প্রথা বা কনভেনশন
(B) সাংবিধানিক আইন
(C) সাধারণ প্রশাসনিক আইন
(D) আদালতের রীতিনীতি
উত্তর : (B) সাংবিধানিক আইন
44. True-False Type Question :
বিবৃতি (I) : শাসনতন্ত্র সরকার ও জনগণকে সঠিক নিয়মে নিয়ন্ত্রণ করে।
বিবৃতি (II) : এটি একটি দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
বিবৃতি (III) : এটি একটি গুরুত্বপূর্ণ আইনগত ধারণা।
বিবৃতি (IV) : শাসনতন্ত্র বিশেষ কোনো একটি ক্ষুদ্র শ্রেণির স্বার্থকে রূপায়ণ করে।
Options :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(C) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
উত্তর : (A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
45. সুইটজারল্যান্ডের সংবিধান মূলত কোন প্রকৃতির ?
(A) অলিখিত
(B) নমনীয় বা সুপরিবর্তনীয়
(C) রাজতান্ত্রিক
(D) লিখিত
উত্তর : (D) লিখিত
46. কার মতে, সংবিধান হল সেইসব নিয়মনীতির সমষ্টি যার সাহায্যে সরকারের ক্ষমতা, শাসিতের অধিকার ও তাদের পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয় ?
(A) সি এফ স্ট্রং
(B) গিলক্রিস্ট
(C) লর্ড ব্রাইস
(D) ল্যাস্কি
উত্তর : (A) সি এফ স্ট্রং
47. দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সাধারণত কী বলা হয় ?
(A) সুনির্দিষ্ট
(B) অস্থবির
(C) স্থবির
(D) গতিশীল
উত্তর : (C) স্থবির
48. Assertion-Reasoning Type Question :
বিবৃতি (A): দুষ্পরিবর্তনীয় সংবিধান সাধারণ আইনসভার ইচ্ছামতো সহজে পরিবর্তন করা যায় না।
কারণ (R): দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিশেষ ও জটিল পদ্ধতির সাহায্য নিতে হয়।
Options :
(A) A ভুল কিন্তু R সঠিক।
(B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
(C) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(D) A সঠিক কিন্তু R ভুল।
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা।
49. ক্ষমতা বিভাজনের ওপর ভিত্তি করে সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
(A) দুইটি (এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়)
(B) চারটি
(C) ছটি
(D) আটটি
উত্তর : (A) দুইটি
50. 'মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো রদবদল করা যায়'- একথা বলেছেন-
(A) আর্নেস্ট বার্কার
(B) লর্ড ব্রাইস
(C) গিলক্রিস্ট
(D) আর. জি. গেটেল
উত্তর : (B) লর্ড ব্রাইস
51. যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সংবিধানের বিভাজন কোন্ কাঠামোর ওপর ভিত্তি করে করা হয়েছে?
(A) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি
(B) ক্ষমতা বিভাজন
(C) গণতান্ত্রিক কাঠামো
(D) মার্কসীয় দ্বান্দ্বিক কাঠামো
উত্তর : (B) ক্ষমতা বিভাজন
52. True-False Type Question :
বিবৃতি (I): এটি একটি স্থায়ী, স্পষ্ট ও নির্দিষ্ট সংবিধান।
বিবৃতি (II): এটি সরকারের স্বাভাবিক কাজ ও গতিকে রোধ করে।
বিবৃতি (III): যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় এটি অপরিহার্য।
বিবৃতি (IV): এটি সরকারের স্বৈরাচারিতাকে প্রশ্রয় দেয়।
Options :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
(B) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
উত্তর : (D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
❖ Samvidhan Class 11 MCQ
File Details :
PDF Name : সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্টবিজ্ঞান চতুর্থ অধ্যায় : সংবিধান সংজ্ঞা ও শ্রেণিবিভাগ থেকে শুধুমাত্র 4 ধরনের কয়েকটি করে MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্টবিজ্ঞান সাজেশন ই-বুক(PDF)টিতে মোট ৭ ধরনের আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে ই-বুক(PDF) গুলি তৈরি করা হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য MCQ | Click Here |
| 2. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
| 3. রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ | Click Here |
| 4. Amarnath MCQ Class 11 PDF | Click Here |
| 5. নাগরিকত্ব Class 11 MCQ | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
