WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ : ক্লাস ১১ রাষ্ট্রবিজ্ঞান ১ম সেমিস্টার ষষ্ঠ অধ্যায় (১ পর্ব)

0

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ

ভূ(caps)মিকা : একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় মোট 40 টি MCQ প্রশ্ন থাকবে, অর্থাৎ মোট 40 নম্বরের পরীক্ষা হবে। এই 40 নম্বরের মধ্যে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসের ষষ্ঠ অধ্যায় ‘ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ’ থেকে 10 টি MCQ প্রশ্ন আসবে। তাই 'ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ' অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বাছাই করে অনেকগুলি MCQ প্রশ্নোত্তর সহ Free PDF নিচে দিলাম। এছাড়াও WB Semester Team দীর্ঘদিন ধরে সাজেশন ই-বুক (PDF) প্রকাশ করে আসছে এবং এই বছরও একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুসারে ই-বুক(PDF) প্রকাশ করা হবে। এই ই-বুক(PDF)গুলিতে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া থাকবে, ফলে এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো অথবা, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।

ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ

❖ ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য Class 11

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. মূল ভারতীয় সংবিধানে মোট ধারা ছিল -
(A) ৪৪৮টি
(B) ৩৭০টি
(C) ৩৯৫টি
(D) ৪৫০টি
উত্তর: (C) ৩৯৫টি

2. ভারতের সংবিধান হল -
(A) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়
(B) সম্পূর্ণ দুষ্পরিবর্তনীয়
(C) শুধুমাত্র সুপরিবর্তনীয়
(D) প্রথাভিত্তিক ও অলিখিত
উত্তর: (A) অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়

3. ভারতীয় সংবিধান প্রথম কবে সংশোধিত হয় ?
(A) ১৯৫২ সালে
(B) ১৯৫১ সালে
(C) ১৯৫০ সালে
(D) ১৯৫৪ সালে
উত্তর: (B) ১৯৫১ সালে

4. ভারতীয় সংবিধানে জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল-
(A) ৩৫৬ নং ধারায়
(B) ৩৬০ নং ধারায়
(C) ৩৭০ নং ধারায়
(D) ৩৭২ নং ধারায়
উত্তর: (C) ৩৭০ নং ধারায়

5. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি সংবিধানের _______ লিপিবদ্ধ আছে।
(A) ১২-৩৫ নং ধারায়
(B) ৩৬-৫১ নং ধারায়
(C) ৫-১১ নং ধারায়
(D) ৫১এ নং ধারায়
উত্তর: (A) ১২-৩৫ নং ধারায়

6. ভারতের সংবিধানে লেখ (Writ)-এর সংখ্যা হল-
(A) ১০টি
(B) ৭টি
(C) ৫টি
(D) ৩টি
উত্তর: (C) ৫টি

7. বর্তমানে ভারতীয় সংবিধানে কটি তপশিল রয়েছে ?
(A) ১২টি
(B) ১১টি
(C) ৯টি
(D) ১৪টি
উত্তর: (A) ১২টি

8. ভারতীয় সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য হল -
(A) রাজতান্ত্রিক শাসনব্যবস্থা ও অলিখিত রূপ
(B) সুপরিবর্তনীয় ও এককেন্দ্রিক
(C) দ্বৈত নাগরিকতা ও বিচার বিভাগের পরাধীনতা
(D) বৃহদায়তন ও লিখি
উত্তর: (D) বৃহদায়তন ও লিখিত

9. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
          ক-স্তম্ভ                  খ-স্তম্ভ
(i) ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন  (a) ১৯৮৫ সালে
(ii) শিক্ষার অধিকার আইন কার্যকর        (b) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(iii) দলত্যাগ নিরোধক আইন পাস          (c) ১৯৫১ সালে
(iv) 'ধর্মনিরপেক্ষ' শব্দটির সংযোজন     (d) ২০১০ খ্রিস্টাব্দে
সঠিক বিকল্পটি হল : 
(A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(B) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(C) (i)-(c), (ii)-(a), (iii)-(d), (iv)-(b)
(D) (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
উত্তর : (A) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)

10. ভারতের সংবিধানে ভারতকে 'রাজ্যসমূহের একটি ইউনিয়ন' বলে বর্ণনা করা হয়েছে সংবিধানের-
(A) ১(১) নং ধারায়
(B) ১০(১) নং ধারায়
(C) ৫(১) নং ধারায়
(D) ২১ নং ধারায়
উত্তর: (A) ১(১) নং ধারায়

11. ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্য ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে তালিকা সংখ্যা হল -
(A) দুটি
(B) তিনটি
(C) চারটি
(D) পাঁচটি
উত্তর: (B) তিনটি

12. মৌলিক অধিকার বলতে বোঝায়-
(A) সাধারণ আইন দ্বারা নির্ধারিত সুযোগসুবিধা
(B) কতকগুলি সুযোগসুবিধা যা মানুষের মৌল প্রয়োজন পূরণ করে
(C) রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিসমূহ
(D) কেবল অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা
উত্তর: (B) কতকগুলি সুযোগসুবিধা যা মানুষের মৌল প্রয়োজন পূরণ করে

13. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে সংবিধানের-
(A) ১২-৩৫ নং ধারায়
(B) ৩৬-৫১ নং ধারায়
(C) ৫-১১ নং ধারায়
(D) ৫১এ নং ধারায়
উত্তর: (A) ১২-৩৫ নং ধারায়

14. সংবিধানের ১৯ নং ধারায় বর্তমানে কটি স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে?
(A) ৯টি
(B) ৪টি
(C) ৬টি
(D) ৭টি
উত্তর: (C) ৬টি

15. ভারতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি জানানো হয়েছে -
(A) ১৯৯৩ সালের ১২ ডিসেম্বর
(B) ২০০২ সালের ১২ ডিসেম্বর
(C) ২০১০ সালের ১২ ডিসেম্বর
(D) ২০১২ সালের ১ এপ্রিল
উত্তর: (B) ২০০২ সালের ১২ ডিসেম্বর

16. ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার একটি-
(A) রাজনৈতিক সুযোগমাত্র
(B) নির্দেশমূলক নীতি
(C) সামাজিক প্রথা
(D) মৌলিক অধিকার
উত্তর: (D) মৌলিক অধিকার

17. বর্তমানে কোনটি মৌলিক অধিকার নয়?
(A) সাম্যের অধিকার
(B) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(C) শিক্ষার অধিকার
(D) সম্পত্তির অধিকার
উত্তর: (D) সম্পত্তির অধিকার

18. ভারতীয় সংবিধানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি মৌলিক অধিকার হিসেবে গণ্য হয়েছে-
(A) তৃতীয় অধ্যায়ে ২৫ নং ধারায়
(B) চতুর্থ অধ্যায়ে ৪০ নং ধারায়
(C) তৃতীয় অধ্যায়ে ৩২ নং ধারায়
(D) তৃতীয় অধ্যায়ে ৩০ নং ধারায়
উত্তর: (C) তৃতীয় অধ্যায়ে ৩২ নং ধারায়

19. ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হল-
(A) ১০টি
(B) ১২টি
(C) ১৫টি
(D) ১১টি
উত্তর: (D) ১১টি

20. ভারতে মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার দায়িত্ব-
(A) আমলাতন্ত্রের
(B) আদালতের
(C) ক্যাবিনেটের
(D) প্রধানমন্ত্রীর
উত্তর: (B) আদালতের

21. বর্তমানে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতির সংখ্যা -
(A) ১২টি
(B) ২১টি
(C) ১৭টি
(D) ১৪টি
উত্তর: (C) ১৭টি

22. মূল সংবিধানে নির্দেশমূলক নীতির সংখ্যা ছিল-
(A) ১৩টি
(B) ১০টি
(C) ১৫টি
(D) ১৬টি
উত্তর: (A) ১৩টি

23. ভারতের সংবিধানকে পৃথিবীর বৃহত্তম সংবিধান বলা হয় কারণ-
(A) এটি একটি অলিখিত দলিল
(B) ভারতের বিশাল ভৌগোলিক আয়তন
(C) পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে অভিজ্ঞতা সংগ্রহ
(D) শুধুমাত্র ব্রিটিশ আইনের হুবহু অনুকরণ
উত্তর: (C) পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে অভিজ্ঞতা সংগ্রহ

24. ভারতীয় সংবিধান -
(A) সম্পূর্ণ অনমনীয়
(B) অংশত নমনীয়
(C) ব্রিটিশ সংবিধানের মতো নমনীয়
(D) কোনোটিই নয়
উত্তর: (B) অংশত নমনীয়

25. "ভারতের সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে"- কে বলেছেন?
(A) দুর্গাদাস বসু
(B) কে সি হোয়ার
(C) গ্র্যানভিল অস্টিন
(D) হ্যারল্ড ল্যাস্কি
উত্তর: (B) কে সি হোয়ার

26. ভারতের সংবিধানে শিক্ষার অধিকার হল-
(A) মৌলিক অধিকার
(B) একটি সাধারণ প্রথা
(C) বিচার বিভাগের নির্দেশ
(D) কেবল অর্থনৈতিক সুযোগ
উত্তর: (A) মৌলিক অধিকার

27. ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে দেশের সংবিধানকে অনুসরণ করে-
(A) কানাডার
(B) রাশিয়ার
(C) দক্ষিণ আফ্রিকার
(D) আয়ারল্যান্ডের
উত্তর: (A) কানাডার

28. "ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক নয়, এটি উভয়ের মিশ্রণ"- বলেছেন -
(A) ড. বি. আর. আম্বেদকর
(B) জে. সি. জোহরি
(C) দুর্গাদাস বসু
(D) এম. ভি. পাইলি
উত্তর: (C) দুর্গাদাস বসু

29. 'ভারতকে যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্যযুক্ত এককেন্দ্রিক রাষ্ট্র' বলে কে অভিহিত করেছেন?
(A) অ্যালান বল
(B) কে সি হোয়ার
(C) গ্রাহাম হোয়াইট
(D) উড্রো উইলসন্স
উত্তর: (B) কে সি হোয়ার

30. Assertion-Reasoning Type Questions :
বিবৃতি (A): সংবিধান পশ্চাৎপদ জাতি ও উপজাতিগুলির জন্য সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করেছে।
কারণ (R): সংবিধানে আজীবনের জন্য সংরক্ষণ ব্যবস্থা গৃহীত হয়েছে।
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ভুল কিন্তু R সঠিক
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর: (C) A সঠিক কিন্তু R ভুল

31. ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে?
(A) দ্বিতীয়
(B) চতুর্থ
(C) তৃতীয়
(D) ষষ্ঠ
উত্তর: (C) তৃতীয়

32. কোন্ দেশের অনুকরণে ভারতের সংবিধানকে লিখিত আকারের রূপদান করা হয়েছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) কানাডা
(C) আয়ারল্যান্ড
(D) ব্রিটেন
উত্তর: (A) মার্কিন যুক্তরাষ্ট্র

33. অস্পৃশ্যতার বিলোপসাধন করা হয়েছে-
(A) ১৫ নং ধারায়
(B) ১৭ নং ধারায
(C) ২৫ নং ধারায়
(D) ৩২ নং ধারায়
উত্তর: (B) ১৭ নং ধারায়

34. সংবিধানের কিছু অংশ পরিবর্তন অপেক্ষাকৃত জটিল। যেমন -
(A) নতুন রাজ্যের সীমানা নির্ধারণ
(B) বিধানসভা বিলোপ করা
(C) মৌলিক অধিকার
(D) সাধারণ নাগরিকত্ব আইন
উত্তর: (C) মৌলিক অধিকার

35. ভারতের সংবিধান -
(A) অলিখিত
(B) আংশিক লিখিত ও আংশিক অলিখিত
(C) লিখিত
(D) প্রথাভিত্তিক
উত্তর: (C) লিখিত

❖ ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য Class 11

36. ভারতে অস্পৃশ্যতা দূরীকরণ আইন প্রণীত হয়েছে  ____ সালে।
(A) ১৯৫২ সালে
(B) ১৯৫৩ সালে
(C) ১৯৫৫ সালে
(D) ১৯৭৬ সালে
উত্তর: (C) ১৯৫৫ সালে

37. ভারতীয় সংবিধানের সিংহভাগ লিখিত হলেও অলিখিত রীতিনীতির উদাহরণ হল-
(A) সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ
(B) লোকসভায় সরকারি বিলে অনাস্থা এলে মন্ত্রীসভার পরাজয়
(C) পঞ্চায়েত ব্যবস্থার গঠন
(D) সংসদের যৌথ অধিবেশন আহ্বান
উত্তর: (B) লোকসভায় সরকারি বিলে অনাস্থা এলে মন্ত্রীসভার পরাজয়

38. ভারতীয় সংবিধানের নমনীয় সংশোধন পদ্ধতির অন্যতম উদাহরণ হল-
(A) নির্দেশমূলক নীতি পরিবর্তন
(B) পুরোনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন
(C) মৌলিক অধিকার সংশোধন
(D) সুপ্রিম কোর্টের ক্ষমতা বৃদ্ধি
উত্তর: (B) পুরোনো রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন

39. আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের যে ধারায় আলোচনা করা হয়েছে, তা হল -
(A) ১৪ নং ধারা
(B) ১৭ নং ধারা
(C) ২১ নং ধারা
(D) ৩২ নং ধারা
উত্তর: (A) ১৪ নং ধারা

40. সংবিধানের কিছু অংশ সংশোধন অতিমাত্রায় জটিল, যেমন-
(A) সাংসদের বেতন ও ভাতা নির্ধারণ
(B) দ্বিতীয় কক্ষের অবলুপ্তি ঘটানো
(C) পার্লামেন্টে রাজ্যগুলির প্রতিনিধিত্ব
(D) রাজ্যের সীমানা পরিবর্তন
উত্তর: (C) পার্লামেন্টে রাজ্যগুলির প্রতিনিধিত্ব

41. 44 তম সংবিধান সংশোধনী আইনের সঙ্গে জড়িত বিবৃতিটি হল :
বিবৃতি (I) : ক্যাবিনেটের লিখিত সুপারিশের উপর নির্ভর করেই রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন।
বিবৃতি (II) : অভ্যন্তরীণ বিশৃঙ্খলা শব্দটির পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ শব্দটি জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে।
বিবৃতি (III) : বিচারবিভাগীয় সমীক্ষা ও লেখ জারির ক্ষমতার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট সমান ক্ষমতা ভোগ করে। 
বিবৃতি (IV) : মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাতিল করে একটি আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
সঠিক উত্তরটি নির্বাচন করো :
(A) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
উত্তর : (C) (I)-সত্য, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য

42. ভারতের নবতম সংবিধান সংশোধন এবং তার সময়কাল-
(A) পরিবেশ সুরক্ষা আইন, ২০২৪
(B) পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিস্তার, ২০২২
(C) বিধানসভা, লোকসভা ও দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলাদের আসন সংরক্ষণ, ২০২৩
(D) উচ্চশিক্ষায় ওবিসি কোটা বৃদ্ধি, ২০২১
উত্তর: (C) বিধানসভা, লোকসভা ও দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলে মহিলাদের আসন সংরক্ষণ, ২০২৩

43. সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে - 
(A) রাষ্ট্রপতির কাছে
(B) সুপ্রিমকোর্টের কাছে
(C) আইনসভার কাছে
(D) উপরাষ্ট্রপতির কাছে
উত্তর: (C) আইনসভার কাছে

44. বর্তমানে ভারতের কেন্দ্রতালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা হল-
(A) ৯৭টি
(B) ৬৬টি
(C) ৫২টি
(D) ১০০টি
উত্তর: (D) ১০০টি

45. বর্তমানে 'শিক্ষা' বিষয়টি কোন্ তালিকার অন্তর্ভুক্ত?
(A) কেন্দ্রীয় তালিকা
(B) রাজ্য তালিকা
(C) যুগ্ম তালিকা
(D) বিশেষ তালিকা
উত্তর: (C) যুগ্ম তালিকা

46. ভারতীয় সংবিধানকে 'যুক্তরাষ্ট্র-প্রতিম' (Federal in form) বলে চিহ্নিত করেছেন -
(A) লর্ড ব্রাইস
(B) কে সি হোয়ার
(C) হ্যারল্ড ল্যাস্কি
(D) জওহরলাল নেহরু
উত্তর : (B) কে সি হোয়ার

47. 'ভারত হল একটি অভিনব ধরনের ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র' বলেছেন-
(A) দুর্গাদাস বসু
(B) বি. আর. আম্বেদকর
(C) কে সি হোয়ার
(D) অ্যারিস্টটল
উত্তর: (A) দুর্গাদাস বসু

48. মৌলিক অধিকারের রক্ষাকবচ হল -
(A) লোকসভা
(B) সংবিধান
(C) মন্ত্রীসভা
(D) বিধানসভা
উত্তর: (B) সংবিধান

49. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
                    ক-স্তম্ভ                      খ-স্তম্ভ
(i) জাতীয় ঐতিহ্যের সুরক্ষা     (a) ৪৭ নং ধারা
(ii) জীবনধারণের মানোন্নয়ন   (b) ৪৯ নং ধারা
(iii) SC ও ST-দের স্বার্থ রক্ষা    (c) ৪৮ নং ধারা
(iv) গবাদিপশুর হত্যা নিবারণ (d) ৪৬ নং ধারা
সঠিক বিকল্পটি হল : 
(A) (i)-(a), (ii)-(b), (iii)-(d), (iv)-(c)
(B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(C) (i)-(c), (ii)-(b), (iii)-(d), (iv)-(a)
(D) (i)-(b), (ii)-(a), (iii)-(c), (iv)-(d)
উত্তর : (B) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)

50. ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থায় স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন -
(A) স্পিকার
(B) অ্যাটর্নি জেনারেল
(C) রাজ্যপাল
(D) প্রধানমন্ত্রী
উত্তর: (C) রাজ্যপাল

51. ভারতকে আধা-যুক্তরাষ্ট্রীয় (Quasi-federal) দেশ বলেছেন-
(A) কে সি হোয়ার
(B) দুর্গাদাস বসু
(C) আইভর জেনিংস
(D) এ. ভি. ডাইসি
উত্তর: (A) কে সি হোয়ার

52. ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গৃহীত হয়েছে কোন্ দেশের সংবিধানকে অনুসরণ করে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) সোভিয়েত রাশিয়া
(C) আয়ারল্যান্ড
(D) কানাডা
উত্তর: (A) মার্কিন যুক্তরাষ্ট্র

53. ভারতের সংবিধানে বর্তমানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হল _______ টি।
(A) ৫টি
(B) ৭টি
(C) ৯টি
(D) ৬টি
উত্তর: (D) ৬টি

53. ভারতে মৌলিক অধিকারের রক্ষকর্তা হল-
(A) রাষ্ট্রপতি
(B) সুপ্রিমকোর্ট (ও উচ্চ আদালত)
(C) পার্লামেন্ট
(D) পুলিশ প্রশাসন
উত্তর: (B) সুপ্রিমকোর্ট (ও উচ্চ আদালত)

55. ভারতীয় সংবিধানে ১৪ থেকে ১৮ নং ধারায় কোন্ অধিকার প্রদান করা হয়েছে?
(A) সাম্যের অধিকার
(B) শোষণের বিরুদ্ধে অধিকার
(C) ধর্মীয় স্বাধীনতার অধিকার
(D) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
উত্তর: (A) সাম্যের অধিকার

56. ভারতের সংবিধানে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বর্ণিত আছে-
(A) ২১-২২ নং ধারায়
(B) ৫-১১ নং ধারায়
(C) ৩৬-৫১ নং ধারায়
(D) ২৪-২৫ নং ধারায়
উত্তর: (A) ২১-২২ নং ধারায়

57. ভারতীয় সংবিধানের অন্তর্গত বাক ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ হল-
(A) সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা
(B) রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা
(C) বিচারালয়ের অবমাননা ও জনশৃঙ্খলা রক্ষা করা
(D) রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা ও অপরাধমূলক কার্যে প্ররোচনাদান বন্ধ করা
উত্তর: (D) রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা ও অপরাধমূলক কার্যে প্ররোচনাদান বন্ধ করা

58. ভারতে 'শিক্ষার অধিকার আইন' পার্লামেন্ট কর্তৃক প্রণীত ও কার্যকর হয়েছে -
(A) ২০১০ খ্রিস্টাব্দে
(B) ২০১২ খ্রিস্টাব্দে
(C) ২০০৮ খ্রিস্টাব্দে
(D) ২০০০ খ্রিস্টাব্দে
উত্তর: (A) ২০১০ খ্রিস্টাব্দে 

59. ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকার স্বীকৃত হয়েছে -
(A) ২৯ ও ৩০ নং ধারায়
(B) ১৪ ও ১৫ নং ধারায়
(C) ৩২ ও ৩৫ নং ধারায়
(D) ২৩ ও ২৪ নং ধারায়
উত্তর: (D) ২৩ ও ২৪ নং ধারায়

60. আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন্ ধারাটিকে সংবিধানের 'আত্মা ও প্রাণ' বলেছেন?
(A) ১৪ নং ধারা
(B) ৩২ নং ধারা
(C) ১৯ নং ধারা
(D) ২১ নং ধারা
উত্তর: (B) ৩২ নং ধারা

61. ESMA শব্দের অর্থ কী ?
(A) Earn Some Money Associations
(B) Essential Service Maintenance Act
(C) Economic Security and Manmaking Act
(D) Emergency Social Management Authority
উত্তর: (B) Essential Service Maintenance Act

62. মৌলিক অধিকারগুলি রক্ষায় ব্যবহারযোগ্য দুটি 'লেখ' হল-
(A) সাম্য ও স্বাধীনতার অধিকার
(B) ধর্মীয় কর ও শোষণের প্রতিরোধ
(C) আইনের শাসন ও বিচারবিভাগীয় সক্রিয়তা
(D) পরমাদেশ ও উৎপ্রেষণ
উত্তর: (D) পরমাদেশ ও উৎপ্রেষণ

63. ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত সাম্যের অধিকারের দুটি ধারা হল-
(A) ১০ ও ১১ নং
(B) ১২ ও ১৩ নং
(C) ২০ ও ২১ নং
(D) ১৫ ও ১৬ নং
উত্তর: (D) ১৫ ও ১৬ নং

64. আইনের দৃষ্টিতে সমতা কী?
(A) বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুযোগ প্রদান
(B) বিশেষ সুযোগসুবিধা ছাড়া দেশের সকল নাগরিক সাধারণ আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত
(C) সরকারি কাজে বৈষম্যমূলক আচরণ
(D) শুধুমাত্র নির্দিষ্ট সম্প্রদায়ের অধিকার রক্ষা
উত্তর: (B) বিশেষ সুযোগসুবিধা ছাড়া দেশের সকল নাগরিক সাধারণ আইনের দ্বারা সমভাবে সংরক্ষিত

65. ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে-
(A) ১২-১৮ নং ধারায়
(B) ২৩-২৪ নং ধারায়
(C) ১৯-২২ নং ধারায়
(D) ২৫-২৮ নং ধারায়
উত্তর: (C) ১৯-২২ নং ধারায়

66. UPA কথার অর্থ কী?
(A) Universal Public Association
(B) United Police Agency
(C) Urban Planning Authority
(D) United Progressive Alliance 
উত্তর: (D) United Progressive Alliance 

67. ভারতীয় সংবিধানে ১৯ নং ধারায় অন্তর্ভুক্ত দুটি স্বাধীনতার অধিকার হল-
(A) অস্ত্রসহ সভা করার অধিকার ও বেআইনি জমায়েত
(B) বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার এবং স্বাধীনভাবে বসবাসের অধিকার
(C) সরকারি কাজে বাধা দান ও হিংসা ছড়ানোর অধিকার
(D) বিনা অনুমতিতে বিদেশি রাষ্ট্রে গমনের অধিকার
উত্তর: (B) বাকস্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার এবং স্বাধীনভাবে বসবাসের অধিকার

68. শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানের-
(A) ১৯(a) নং ধারায়
(B) ১৪(a) নং ধারায়
(C) ২৫(a) নং ধারায়
(D) ২১(a) নং ধারায়
উত্তর: (D) ২১(a) নং ধারায়

69. ভারতীয় সংবিধানে নিবর্তনমূলক আটক আইন বিষয়টি কোথায় উল্লেখ আছে?
(A) ২২(৩) নং ধারা
(B) ২২ নং ধারা
(C) ২৫ নং ধারা
(D) ২০ নং ধারা
উত্তর: (A) ২২(৩) নং ধারা

70. ভারতে কোন্ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
(A) ১৯৪৮-৪৯ সালে
(B) ১৯৫১-৫২ সালে
(C) ১৯৫৪-৫৫ সালে
(D) ১৯৫৬-৫৭ সালে
উত্তর: (B) ১৯৫১-৫২ সালে

❖ ভারতীয় সংবিধান Class 11 Questions Answer

File Details :
PDF Name : ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ MCQ PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Dow
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্টবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় ‘ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ’ থেকে শুধুমাত্র 4 ধরনের কয়েকটি করে MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্টবিজ্ঞান সাজেশন ই-বুক(PDF)টিতে মোট ৭ ধরনের আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে ই-বুক(PDF) গুলি তৈরি করা হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরো পড়ুন প্রশ্নোত্তর
1. সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ Click Here
2. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর Click Here
3. রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ Click Here
4. Amarnath MCQ Class 11 PDF Click Here
5. নাগরিকত্ব Class 11 MCQ Click Here


Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.