❖ সংবিধানের দর্শন প্রণয়ন ক্লাস ১১ শর্ট প্রশ্ন পঞ্চম অধ্যায়
❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. ভারতীয় সংবিধান রচনা করেছে-
(A) ব্রিটিশ পার্লামেন্ট
(B) কেন্দ্রীয় আইন বিভাগ
(C) গণপরিষদ
(D) খসড়া কমিটি
উত্তর : (C) গণপরিষদ
2. ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয়-
(A) ক্যাবিনেট মিশন (প্রস্তাব অনুযায়ী)
(B) মন্টেগু চেমসফোর্ড নীতি
(C) উইলসন মিশন
(D) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
উত্তর : (A) ক্যাবিনেট মিশন
3. গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন-
(A) ড. রাজেন্দ্র প্রসাদ
(B) সচ্চিদানন্দ সিংহ
(C) বি. এন. রাও
(D) এইচ. সি. মুখার্জি
উত্তর : (C) বি. এন. রাও
4. ভারতীয় সংবিধানের রূপকার হলেন -
(A) জওহরলাল নেহরু
(B) ড. বি আর আম্বেদকর
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর : (B) ড. বি আর আম্বেদকর
5. ______ সালে গণপরিষদ গঠিত হয়েছিল ?
(A) ১৯৪৬ সালে ৯ ডিসেম্বর
(B) ১৯৪৫ সালে ৯ ডিসেম্বর
(C) ১৯৪৬ সালে ১৫ আগস্ট
(D) ১৯৪৭ সালে ২৬ জানুয়ারি
উত্তর : (A) ১৯৪৬ সালে ৯ ডিসেম্বর
6. সংবিধানের একটি গুরুত্বপূর্ণ কাজ হল-
(A) নীতি নির্ধারণ করা
(B) নীতি উপেক্ষা করা
(C) নীতি লঙ্ঘন করা
(D) কোনোটিই নয়
উত্তর : (A) নীতি নির্ধারণ করা
7. সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রণয়ন করেন-
(A) জওহরলাল নেহরু
(B) মানবেন্দ্রনাথ রায়
(C) বি. আর. আম্বেদকর
(D) মতিলাল নেহরু
উত্তর : (B) মানবেন্দ্রনাথ রায়
8. 'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(I) ব্রিটেন (a) বিচার বিভাগের স্বাধীনতা
(II) রাশিয়া (b) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা
(III) জার্মানি (c) পরিকল্পিত অর্থনীতি
(IV) মার্কিন যুক্তরাষ্ট্র (d) জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল
Options :
(A) (I)-(a), (II)-(b), (III)-(c), (IV)-(d)
(B) (I)-(b), (II)-(c), (III)-(d), (IV)-(a)
(C) (I)-(b), (II)-(a), (III)-(d), (IV)-(c)
(D) (I)-(d), (II)-(c), (III)-(b), (IV)-(a)
উত্তর : (B) (I)-(b), (II)-(c), (III)-(d), (IV)-(a)
9. গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন ?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) বি এন রাও
(C) ড. বি আর আম্বেদকর
(D) জওহরলাল নেহরু
উত্তর : (C) ড. বি আর আম্বেদকর
10. গণপরিষদের প্রথম অধিবেশন বয়কট করে-
(A) ভারতীয় জাতীয় কংগ্রেস
(B) হিন্দু মহাসভা
(C) ফরওয়ার্ড ব্লক
(D) মুসলিম লিগ
উত্তর : (D) মুসলিম লিগ
11. গণপরিষদের প্রথম অধিবেশন বসে-
(A) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
(B) ১৯৫০ সালের ২৬ জানুয়ারি
(C) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
(D) ১৯৪৫ সালের ১২ জুলাই
উত্তর : (A) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
12. গণপরিষদের সর্বশেষ অধিবেশনটি বসে-
(A) ১৯৫০ সালের ২ জানুয়ারি
(B) ১৯৫০ সালের ২৬ জানুয়ারি
(C) ১৯৫০ সালের ২৪ জানুয়ারি
(D) ১৯৪৯ সালের ২৬ নভেম্বর
উত্তর : (C) ১৯৫০ সালের ২৪ জানুয়ারি
13. গণপরিষদের শেষ অধিবেশন বসে ______ টায়।
(A) সকাল ১০ টায়
(B) রাত ১২ টায়
(C) সন্ধ্যা ৭ টায়
(D) বিকেল ৪ টায়
B : (B) রাত ১২ টায়
14. ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল-
(A) ২ বছর ১১ মাস ১৭ দিন
(B) ৩ বছর ৫ মাস ১০ দিন
(C) ২ বছর ৯ মাস ১৫ দিন
(D) ২ বছর ১০ মাস ২০ দিন
উত্তর : (A) ২ বছর ১১ মাস ১৭ দিন
15. "গণপরিষদ ছিল কংগ্রেস এবং কংগ্রেসই ছিল ভারত।" বলেছেন -
(A) কে সি হোয়ার
(B) রাজেন্দ্র প্রসাদ
(C) কে ভি রাও
(D) গ্রেনভিল অস্টিন
উত্তর : (D) গ্রেনভিল অস্টিন
16. গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
(A) ১৯৪৮ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর
(B) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(C) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৮ নভেম্বর
(D) ১৯৫২ খ্রিস্টাব্দের ৩০ নভেম্বর
উত্তর : (B) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
17. ভারতের সংবিধানের প্রস্তাবনাটির খসড়া রচনা করেন-
(A) মানবেন্দ্রনাথ রায়
(B) বি আর আম্বেদকর
(C) জওহরলাল নেহরু
(D) রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (C) জওহরলাল নেহরু
18. সংবিধান একটি দেশের কী ধরনের আইন ? -
(A) সাধারণ সংবিধিবদ্ধ আইন
(B) বিশেষ প্রশাসনিক আইন
(C) মৌলিক আইন
(D) আন্তর্জাতিক আইন
উত্তর : (C) মৌলিক আইন
19. সংবিধানের প্রধান কার্যাবলি হল -
বিবৃতি (I): বিবৃতি (IV): ড. সচ্চিদানন্দ সিনহাকে সংবিধান সভার অন্তবর্তীকালীন অধ্যক্ষরূপে নির্বাচন করা হয়েছিল।
বিবৃতি (II): রাষ্ট্রপরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন প্রস্তুত করা।
বিবৃতি (III): জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো।
বিবৃতি (IV): দেশের স্বরূপ ও জাতিসত্তার পরিচিতিকে তুলে ধরা।
Options :
(A) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-মিথ্যা, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-সত্য
20. গণপরিষদ-এর প্রকৃত অর্থ -
(A) রাজ্য পুনর্গঠন কমিশন
(B) জনগণের প্রতিনিধিত্বমূলক সংস্থা যা সংবিধান রচনা করে
(C) অর্থ কমিশন
(D) নির্বাচন কমিশন
উত্তর : (B) জনগণের প্রতিনিধিত্বমূলক সংস্থা যা সংবিধান রচনা করে
21. 'The Indian Constitution is first and foremost a social document' বলেছেন-
(A) গ্রেনভিল অস্টিন
(B) আইভর জেনিংস
(C) এ. ভি. ডাইসি
(D) কে. সি. হোয়ার
উত্তর : (A) গ্রেনভিল অস্টিন
22. ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন _______।
(A) জওহরলাল নেহরু
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) ড. বি আর আম্বেদকর
উত্তর : (C) ড. রাজেন্দ্র প্রসাদ
23. গণপরিষদের উদ্দেশ্য কী ছিল ?
(A) ব্রিটিশ শাসনের সময়সীমা বৃদ্ধি করা
(B) সংবিধান রচনার মাধ্যমে স্বাধীন জাতির আশা আকাঙ্ক্ষাকে রূপদান
(C) কেবল কর ব্যবস্থা নির্ধারণ করা
(D) দেশীয় রাজ্যগুলির সীমানা রক্ষা করা
উত্তর : (B) সংবিধান রচনার মাধ্যমে স্বাধীন জাতির আশা আকাঙ্ক্ষাকে রূপদান
24. গণপরিষদের প্রধান কাজ কী ছিল ?
(A) বৈদেশিক নীতি নির্ধারণ করা
(B) বিবাদ মীমাংসা করা
(C) ভারতীয় সংবিধান রচনা করা
(D) জরুরি অবস্থা ঘোষণা করা
উত্তর : (C) ভারতীয় সংবিধান রচনা করা
25. ভারতকে সার্বভৌম বলা হয়েছে কারণ-
(A) জোটনিরপেক্ষতার নীতি গ্রহণ করেছে
(B) ভারত আয়তনে বিশ্বের বৃহত্তম রাষ্ট্র
(C) অভ্যন্তরীণ ও বাহ্যিক দিক থেকে চরম ক্ষমতার অধিকারী
(D) পার্শ্ববর্তী দেশগুলি ভারতকে সর্বদা সমীহ করে
উত্তর : (C) অভ্যন্তরীণ ও বাহ্যিক দিক থেকে চরম ক্ষমতার অধিকারী
26. প্রস্তাবনার শুরুতেই বলা হয়েছে-
(A) আমরা, ভারতের জনগণ
(B) স্বাধীন ভারতের জনগণ
(C) আমাদের ভারত মহান
(D) ভারত একটি সার্বভৌম রাষ্ট্র
উত্তর : (A) আমরা, ভারতের জনগণ
❖ একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ অধ্যায় MCQ প্রশ্ন উত্তর
27. সংবিধান অনুযায়ী ভারতের সার্বভৌম ক্ষমতার উৎস কী?
(A) ভারতের জনগণ
(B) সংসদ ও সুপ্রিমকোর্ট
(C) রাজনৈতিক দলসমূহ
(D) কেন্দ্রীয় মন্ত্রিসভা
উত্তর : (A) ভারতের জনগণ
28. ভারতের সংবিধান _____ দ্বারা গৃহীত হয়েছিল।
(A) ক্যাবিনেট মিশন
(B) নির্বাচন কমিশন
(C) গণপরিষদ
(D) খসড়া কমিটি
উত্তর : (C) গণপরিষদ
29. ভারতে 'ধর্মনিরপেক্ষতা' বলতে কী বোঝো?
(A) ভারত বিশেষ ধর্মের পক্ষপাতিত্ব করে
(B) ভারতের নিজস্ব কোনো রাষ্ট্রধর্ম থাকবে না
(C) ভারতের একটি নির্দিষ্ট রাষ্ট্রধর্ম আছে
(D) ভারত বিশেষ ধর্মের বিরুদ্ধে বৈষম্য করতে পারে
উত্তর : (B) ভারতের নিজস্ব কোনো রাষ্ট্রধর্ম থাকবে না
30. ভারত কি একটি সাধারণতন্ত্র?
(A) না, এটি রাজতন্ত্র
(B) আংশিক সাধারণতন্ত্র
(C) হ্যাঁ, ভারত একটি সাধারণতন্ত্র
(D) বিশেষ পরিস্থিতিতে এটি সাধারণতন্ত্র নয়
উত্তর : (C) হ্যাঁ
31. বিবৃতি (A): 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সাইমন কমিশনকে ভারতে প্রেরণ করেছিল।
কারণ (R): সাইমন কমিশনের মূল উদ্দেশ্য ছিল 1919 খ্রিস্টাব্দের সংস্কার আইনের পুনর্গঠন অধ্যয়ন করা।
(A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(B) A ভুল কিন্তু R সঠিক
(C) A সঠিক কিন্তু R ভুল
(D) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
উত্তর : (A) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
32. গণপরিষদ গঠিত হয়েছিল কত জন সদস্য নিয়ে ?
(A) ৩৫৯ জন
(B) ৩৭০ জন
(C) ৩৮৯ জন
(D) ২৯৯ জন
উত্তর : (C) ৩৮৯ জন
33. 'The Foundation of New India' গ্রন্থের লেখক-
(A) কে. এম. পানিকর
(B) বি. আর. আম্বেদকর
(C) জওহরলাল নেহরু
(D) দুর্গাদাস বসু
উত্তর : (A) কে. এম. পানিকর
34. ভারতীয় সংবিধান সংক্রান্ত অমূল্য গ্রন্থ 'Rethinking Democracy' গ্রন্থের লেখক হলেন-
(A) অমর্ত্য সেন
(B) রজনী কোঠারী
(C) যোগেন্দ্র যাদব
(D) গ্রেনভিল অস্টিন
উত্তর : (B) রজনী কোঠারী
35. 'The Indian Constitution: Corner Stone of a Nation' বইটি লিখেছেন-
(A) বি. আর. আম্বেদকর
(B) জওহরলাল নেহরু
(C) গ্রেনভিল অস্টিন
(D) সুভাষ কাশ্যপ
উত্তর : (C) গ্রেনভিল অস্টিন
36. গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন?
(A) সচ্চিদানন্দ সিংহ
(B) এইচ সি মুখার্জি
(C) ভি টি কৃষ্ণমাচারী
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর : (A) সচ্চিদানন্দ সিংহ
37. গণপরিষদের দুটি কমিটির নাম হল-
(A) কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি ও উপদেষ্টা কমিটি
(B) সাইমন কমিশন ও ক্রিপস মিশন
(C) নেহরু রিপোর্ট কমিটি ও লিগ্যাল কমিটি
(D) ক্যাবিনেট মিশন ও মাউন্টব্যাটেন কমিটি
উত্তর : (A) কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি ও উপদেষ্টা কমিটি
38. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল-
(A) 44 তম সংশোধনে
(B) 42 তম সংশোধনে
(C) 52 তম সংশোধনে
(D) 73 তম সংশোধনে
উত্তর : (B) 42 তম সংশোধনে
39. ভারতীয় সংবিধানে 42 তম সংশোধনে প্রস্তাবনায় সংযোজিত দুটি গুরুত্বপূর্ণ শব্দ হল-
(A) জাতীয় ঐক্য ও সাধারণতন্ত্র
(B) স্বাধীনতা ও সাম্য
(C) সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ
(D) সার্বভৌম ও গণতান্ত্রিক
উত্তর : (C) সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ
40. গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসেবে কাজ করে। কেন্দ্রীয় আইনসভার কার্য পরিচালনার জন্য সর্বসম্মতভাবে অধ্যক্ষ নির্বাচিত হন -
(A) ১৯৪৭ সালের ১৮ নভেম্বর, বি আর আম্বেদকর
(B) ১৯৪৭ সালের ১৭ নভেম্বর, জি ভি মভলঙ্কর
(C) ১৯৪৭ সালের ২০ নভেম্বর, আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার
(D) ১৯৪৭ সালের ১৯ নভেম্বর, গোপালস্বামী আয়েঙ্গার
উত্তর : (B) ১৯৪৭ সালের ১৭ নভেম্বর, জি ভি মভলঙ্কর
41. কত সালে ভারতীয় সংবিধানে 'সমাজতন্ত্র' শব্দটি যুক্ত হয় ?
(A) 1976 সালে
(B) 1950 সালে
(C) 1975 সালে
(D) 2002 সালে
উত্তর : (A) 1976 সালে
42. স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস হল-
(A) ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইন
(B) ১৯১৯ সালের ভারত শাসন আইন
(C) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
(D) ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন
উত্তর : (C) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
43. সঠিক উত্তরটি নির্বাচন করো :
বিবৃতি (I) : ভারতীয় সংবিধানে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব রেখেছিলেন জওহরলাল নেহরু।
বিবৃতি (II) : গণপরিষদের সদস্যরা সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত হননি।
বিবৃতি (III) : মাউন্টব্যাটেন পরিকল্পনার ভিত্তিতে আসন বিভাজন হয়েছিল।
বিবৃতি (IV) : ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন।
Options :
(A) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-সত্য, (IV)-মিথ্যা
(B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
(C) (I)-মিথ্যা, (II)-সত্য, (III)-মিথ্যা, (IV)-সত্য
(D) (I)-সত্য, (II)-মিথ্যা, (III)-মিথ্যা, (IV)-মিথ্যা
উত্তর : (B) (I)-সত্য, (II)-সত্য, (III)-সত্য, (IV)-মিথ্যা
44. গণপরিষদের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল-
(A) বাঘ
(B) সিংহ
(C) হাতি
(D) অশোকস্তম্ভ
উত্তর : (C) হাতি
45. গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল _____ জন।
(A) ৭৩ জন
(B) ২০৮ জন
(C) ৯৩ জন
(D) ২৮৫ জন
উত্তর : (B) ২০৮ জন
46. ড. রাজেন্দ্র প্রসাদ কাকে 'ভারতীয় সংবিধানের জনক' বলে আখ্যায়িত করেন ?
(A) মহাত্মা গান্ধি
(B) বি এন রাও
(C) জওহরলাল নেহরু
(D) ড. বি আর আম্বেদকর
উত্তর : (D) ড. বি আর আম্বেদকর
47. গণপরিষদের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল-
(A) বাঘ
(B) সিংহ
(C) হাতি
(D) অশোকস্তম্ভ
উত্তর : (C) হাতি
48. গণপরিষদের যে অধিবেশনে জওহরলাল নেহরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়-
(A) পঞ্চম অধিবেশনে
(B) চতুর্থ অধিবেশনে
(C) প্রথম অধিবেশনে
(D) সপ্তম অধিবেশনে
উত্তর : (A) পঞ্চম অধিবেশনে
49. স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস হল-
(A) ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইন
(B) ১৯১৯ সালের ভারত শাসন আইন
(C) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
(D) ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন
উত্তর : (C) ১৯৩৫ সালের ভারত শাসন আইন
50. গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যসংখ্যা ছিল _____ জন।
(A) ৭৩ জন
(B) ২০৮ জন
(C) ৯৩ জন
(D) ২৮৫ জন
উত্তর : (B) ২০৮ জন
51. ভারতীয় সংবিধানের মৌল কাঠামো সংশোধনযোগ্য কিনা ?
(A) এটি সম্পূর্ণ সংশোধনযোগ্য
(B) আংশিক পরিবর্তন যোগ্য
(C) অসম্ভব (মৌলিক কাঠামো সংশোধনযোগ্য নয়)
(D) বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনযোগ্য
উত্তর : (C) অসম্ভব (মৌলিক কাঠামো সংশোধনযোগ্য নয়)
52. হরিজন পত্রিকার মাধ্যমে গান্ধি গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেন -
(A) ১৯৩৯ সালের ২১ নভেম্বর
(B) ১৯৪০ সালের ২০ ডিসেম্বর
(C) ১৯৩৯ সালের ১৯ নভেম্বর
(D) ১৯৪০ সালের ২২ ডিসেম্বর
উত্তর : (A) ১৯৩৯ সালের ২১ নভেম্বর
53. Column Matching Type Question :
'ক'-স্তম্ভের সঙ্গে 'খ'-স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
ক-স্তম্ভ খ-স্তম্ভ
(i) গণপরিষদের প্রথম অধিবেশন (a) ১৯৪৭ সালের ২০ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত
(ii) গণপরিষদের দ্বিতীয় অধিবেশন (b) ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত
(iii) গণপরিষদের তৃতীয় অধিবেশন (c) ১৯৪৭ সালের ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত
(iv) গণপরিষদের চতুর্থ অধিবেশন (d) ১৯৪৭ সালের ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
বিকল্পসমূহ : (A) (i)-(a), (ii)-(b), (iii)-(c), (iv)-(d)
(B) (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
(C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
(D) (i)-(d), (ii)-(c), (iii)-(b), (iv)-(a)
উত্তর : (C) (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
54. সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত 'গণতন্ত্র' শব্দটির প্রকৃত অর্থে বোঝানো হয়েছে-
(A) বাক্ স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা
(B) রাষ্ট্রপতির প্রধান হিসেবে দায়িত্ব পালন
(C) শিক্ষার অধিকারের সুনিশ্চয়তা
(D) সার্বিক ভোটাধিকারের স্বীকৃতি
উত্তর : (D) সার্বিক ভোটাধিকারের স্বীকৃতি
55. ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
(A) ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট
(B) ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর
(C) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
(D) ১৯৫২ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
উত্তর : (C) ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি
56. NCRWC-এর উদ্দেশ্য কী ?
(A) নতুন নির্বাচন কমিশন গঠন
(B) শান্তিরক্ষা ও সীমান্ত রক্ষা
(C) সংবিধানের সার্বিক পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করা
(D) প্রস্তাবনার ভাষা পরিবর্তন করা
উত্তর : (C) সংবিধানের সার্বিক পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ করা
57. গণপরিষদকে "ড্রিফটিং কমিটি"বলেছেন নাজিরুদ্দিন আহমেদ, কারণ -
(A) এটি ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল
(B) নিজের গৃহীত সিদ্ধান্তকে অনবরত পরিবর্তন করত
(C) কেবল উচ্চবিত্তদের স্বার্থ রক্ষা করত
(D) এটি কোনো স্থায়ী কমিটি ছিল না
উত্তর : (B) নিজের গৃহীত সিদ্ধান্তকে অনবরত পরিবর্তন করত
58. গণপরিষদ কর্তৃক রচিত সংবিধানের লক্ষ্য ছিল 'প্রায় সবটাই রাজনৈতিক, তার সামাজিক অথবা অর্থনৈতিক লক্ষ্য বলে আদৌ কোনোকিছু ছিল না।'- বলেছেন-
(A) কে ভি রাও
(B) জওহরলাল নেহরু
(C) কে টি শাহ
(D) ধীরেন্দ্রনাথ সেন
উত্তর : (C) কে টি শাহ
59. ভারতের সংবিধানের প্রারম্ভে প্রস্তাবনা যুক্ত করা হয়, কারণ প্রস্তবনা হল-
(A) সংবিধানের চাবিকাঠি
(B) সংবিধানের মোড়ক
(C) সংবিধানের অনুকরণ
(D) সংবিধানের সীমাবদ্ধতা
উত্তর : (A) সংবিধানের চাবিকাঠি
60. ভারতকে সাধারণতন্ত্র বলা হয়েছে কারণ-
(A) প্রস্তাবনাকে সংবিধানে প্রাধান্য দেওয়া হয়
(B) জনগণই সংবিধানের একমাত্র রচয়িতা
(C) রাষ্ট্রপতির পদ নির্বাচনমূলক, উত্তরাধিকার ভিত্তিক নয়
(D) রাষ্ট্রপতি জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত
উত্তর : (C) রাষ্ট্রপতির পদ নির্বাচনমূলক
61. সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা পার্লামেন্টের হাতে নেই বলা হয়েছে-
(A) কেশবানন্দ ভারতী মামলায়
(B) বেরুবাড়ি মামলায়
(C) মিনার্ভা মিলস্ মামলায়
(D) এ. কে. গোপালন মামলায়
উত্তর : (A) কেশবানন্দ ভারতী মামলায়
62. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি আদালতে বিচারযোগ্য বা গ্রাহ্য?
(A) হ্যাঁ, এটি মৌলিক অধিকারের মতো বিচারযোগ্য
(B) না, এটি আদালত কর্তৃক বলবৎযোগ্য বা গ্রাহ্য নয়
(C) কেবল রাষ্ট্রপতি চাইলে এটি গ্রাহ্য হতে পারে
(D) বিশেষ জরুরি অবস্থার সময় এটি গ্রাহ্য হয়
উত্তর : (B) না, এটি আদালত কর্তৃক বলবৎযোগ্য বা গ্রাহ্য নয়
63. বিবৃতি (A): পণ্ডিত ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের প্রাণ বলে অভিহিত করেছেন।
কারণ (R): জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রস্তাবনার নৈতিক গুরুত্ব ব্যাপক।
(A) A সঠিক কিন্তু R ভুল
(B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A ও R উভয়ই সঠিক এবং R হল A-এর সঠিক ব্যাখ্যা
(D) A ভুল কিন্তু R সঠিক
উত্তর : (B) A ও R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়
64. আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি-
(A) ১৫ আগস্ট
(B) ২৬ জানুয়ারি
(C) ২৩ জানুয়ারি
(D) ২৬ নভেম্বর
উত্তর : (B) ২৬ জানুয়ারি
65. ভারতে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য কী?/ ভারতীয় সংবিধানের ক্ষেত্রে 26 জানুয়ারি 1950 তাৎপর্যপূর্ণ কেন ?
(A) ১৯৩০ খ্রি. ২৬ জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিতে সংগ্রামে নামে ও জাতীয় পতাকা উত্তোলন করেছিল
(B) ১৯৪৭ সালে এই দিনে ভারতকে স্বাধীনতা প্রদান করা হয়েছিল
(C) ১৯৪৬ সালে এই দিনে গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল
(D) ১৯৪৯ সালে এই দিনে সংবিধান সভা গঠিত হয়েছিল
উত্তর : (A) ১৯৩০ খ্রি. ২৬ জানুয়ারি ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবিতে সংগ্রামে নামে ও জাতীয় পতাকা উত্তোলন করেছিল
66. "সরকার কোন্ নীতি অনুসরণ করে তার কার্যাবলি সম্পাদন করবে তা প্রস্তাবনায় বলে দেওয়া হয়েছে" বলেছেন -
(A) রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমন
(B) প্রতিভা প্যাটিল
(C) উপরাষ্ট্রপতি এম. হিদায়েতুল্লা
(D) ড. রাজেন্দ্র প্রসাদ
উত্তর : (C) উপরাষ্ট্রপতি এম. হিদায়েতুল্লা
❖ ভারতীয় সংবিধান রচনা এবং তার দর্শন MCQ
File Details :
PDF Name : সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন MCQ PDF
Size : 1 MB
No. of Pages : 7
Mode : Read-only (Online)
Dow
❖ লেখকের শেষ মন্তব্য : এখানে একাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টার রাষ্টবিজ্ঞান পঞ্চম অধ্যায় ‘সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন’ থেকে শুধুমাত্র 4 ধরনের কয়েকটি করে MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার রাষ্টবিজ্ঞান সাজেশন ই-বুক(PDF)টিতে মোট ৭ ধরনের আরো অনেকগুলি MCQ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও প্রশ্নপত্রের নিয়ম মেনে ই-বুক(PDF) গুলি তৈরি করা হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. সংবিধান : সংজ্ঞা ও শ্রেণিবিভাগ MCQ | Click Here |
| 2. পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর | Click Here |
| 3. রাষ্টবিজ্ঞান প্রকৃতি ও পরিধি MCQ | Click Here |
| 4. Amarnath MCQ Class 11 PDF | Click Here |
| 5. নাগরিকত্ব Class 11 MCQ | Click Here |
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
All Rights Reserved ©
Gmail : wbsemester.help@gmail.com
Call & WhatsApp : 9883566115
