❖ লেখক-পরিচিতি : গাবরিয়েল গার্সিয়া মার্কেজ (১৮৯৪-১৯৫০):
গাবরিয়েল গার্সিয়া মার্কেজ ১৯২৮ সালের ৬ মার্চ কলম্বিয়ার উত্তরাঞ্চলের ছোট শহর আরাকাটাকায় জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তীকালে বিশ্বের অন্যতম খ্যাতিমান সাহিত্যিক হিসেবে পরিচিতি লাভ করেন। সাহিত্যজীবনের শুরুতেই তিনি নানা গল্প ও উপন্যাস রচনা করেন। তাঁর প্রথম উপন্যাস ‘লা ওহারাস্কা’ (লিফ স্টর্ম) ১৯৫২ সালে লেখা হয়। পরে ‘এল এস্পেকতাদোর’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত ‘রেলাতো দে উন লাইফাগো’ নামে একটি লেখা পাঠকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এতে ডুবে যাওয়া জাহাজের এক নাবিকের সত্য কাহিনি তুলে ধরা হয়েছিল। এরপর ১৯৬২ সালে তাঁর আরেকটি উপন্যাস ‘লা মালা ওরা’ (ইন ইভিল আওয়ার) প্রকাশিত হয়। ১৯৬৭ সাল থেকে তিনি বার্সেলোনায় বসবাস শুরু করেন। এই সময় তিনি কয়েকটি বিখ্যাত গল্প ও উপন্যাস লিখেছিলেন। এর মধ্যে ‘এল ওতোনো দেল পাত্রিয়ার্ক’ এবং ‘সিয়েন আনিয়োস দে সোলেদাদ’ বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৯২ সালে তাঁর গল্পসংকলন ‘দসে সুয়েন্তাস পেরেপ্রিনোস’ প্রকাশিত হয়। পরে ১৯৯৪ সালে প্রকাশিত হয় ‘লাভ অ্যান্ড আদার ডেমনস’। ২০০২ সালের অক্টোবরে তাঁর আত্মজীবনীর প্রথম খণ্ড ‘ভিভির পারা কনতারলা’ প্রকাশিত হয়। এরপর ২০০৫ সালে প্রকাশিত হয় তাঁর উপন্যাস ‘আ মেমোরি অফ মাই মেলানকোলি হোরস’। মার্কেজ তাঁর সাহিত্যকর্মের জন্য বহু সম্মান ও পুরস্কার লাভ করেন। ১৯৬২ সালে ‘লা মালা ওরা’ উপন্যাসের জন্য তিনি কলম্বিয়ান এসো পুরস্কার পান। এরপর ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট ডিগ্রি প্রদান করে। আর ১৯৮১ সালে তিনি লিজিয়ন অফ অনার লাভ করেন এবং ১৯৮২ সালে সাহিত্যক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। এছাড়াও ১৯৮৬ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ও তাঁকে ডিলিট ডিগ্রি প্রদান করে। এরপর এই প্রখ্যাত সাহিত্যিক ২০১৪ সালের ১৭ এপ্রিল ৮৭ বছর বয়সে মেক্সিকো শহরে মৃত্যুবরণ করেন।
❖ ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পের উৎস :
গাবরিয়েল গার্সিয়া মার্কেজের একটি গল্প ১৯৯৮ সালে প্রকাশিত হয়। সেই গল্পটির স্প্যানিশ নাম ছিল Lin senor muy viejo con unas alas enormes। পরে এই গল্পটির ইংরেজি অনুবাদ করা হয় A Very Old Man with Enormous Wings নামে। এই ইংরেজি অনুবাদ থেকেই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় গল্পটির বাংলা অনুবাদ করেন। তিনি বাংলায় এর নাম দেন ‘বিশাল ডানাওয়ালা এক ঘুরঘুরে বুড়ো’। অর্থাৎ, মার্কেজের মূল স্প্যানিশ গল্প থেকে প্রথমে ইংরেজি অনুবাদ করা হয় এবং সেই ইংরেজি সংস্করণ অনুসরণ করেই বাংলায় এই গল্পটির অনুবাদ তৈরি হয়েছে।
❖ ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পের বিষয়বস্তু :
এই গল্পে গাবরিয়েল গার্সিয়া মার্কেজ এক অদ্ভুত ঘটনার কথা বলেছেন। তাঁর লেখার ভঙ্গি অনেকটা সাংবাদিকের মতো সরল ও বাস্তবধর্মী। গল্পে উপসাগরীয় অঞ্চলের এমন এক মানুষের কথা বলা হয়েছে, যাকে বাস্তব জীবনে দেখা প্রায় অসম্ভব বলে মনে হয়। একদিন হঠাৎ পেলাইও ও এলিসেন্দার বাড়িতে এক অচেনা বৃদ্ধ এসে পড়ে। তার বড় বড় ডানা দেখে আশপাশের মানুষ খুব অবাক হয়ে যায়। তাকে নিয়ে সবাই ভিন্ন ভিন্ন কথা বলতে শুরু করে। কেউ মনে করে সে দেবদূত, আবার কেউ ভাবতে থাকে তাকে দিয়ে যুদ্ধ জেতা সম্ভব। কিছু বিকলাঙ্গ মানুষ আশা করে যে তার ডানার পালক ছিঁড়ে নিলে হয়তো তারা সুস্থ হয়ে যাবে। আবার অনেকে তাকে কৌতূহলবশত ছোট ছোট পাথরও ছুড়ে মারে। লেখকের মতে, যাকে নিয়ে এত উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছিল, সেই বৃদ্ধের মধ্যে কোনো রাগ বা উত্তেজনা দেখা যায় না। বরং তার স্বভাব ছিল খুব শান্ত ও ধীর। তার মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ও ধৈর্যের পরিচয় পাওয়া যায়।
লেখক আরও বলেছেন, যদি তার মধ্যে কোনো অস্বাভাবিক বা অলৌকিক শক্তি থাকে, তবে সেটি হলো তার অসীম সহ্যশক্তি। মানুষ তাকে নানা ভাবে কষ্ট দিলেও তিনি ধৈর্য ধরে সবকিছু সহ্য করতেন। এমনকি গরম লোহার ছ্যাঁকা দেওয়ার পরও তিনি যতটা সম্ভব নীরবে সেই যন্ত্রণা মেনে নিতেন।
ধর্মবিশ্বাসী অনেক মানুষও সেই বৃদ্ধকে পরীক্ষা করতে আগ্রহ দেখিয়েছিল। তারা জানতে চাইছিল, এই বুড়ো মানুষটি সত্যিই নরওয়ের লোক কি না। তাকে সঠিকভাবে চেনার জন্য অনেক চিঠিপত্রের মাধ্যমেও খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে, বাড়ির মালিক পেলাইও এবং তার স্ত্রী এলিসেন্দা মনে করেছিল, এই বুড়োকে ব্যবহার করে অর্থ উপার্জন করা যেতে পারে। প্রতিবেশীরা তাকে দেবদূত বলে ভাবতে শুরু করেছিল। তাই খুব অল্প সময়ের মধ্যেই পেলাইও ও এলিসেন্দা বোঝাতে চেয়েছিল যে এই বুড়োর পক্ষে সবকিছুই করা সম্ভব। এমনকি নানা ধরনের অলৌকিক ঘটনার দায়ও তার উপর চাপানো হয়েছিল। যেমন - 1. এক অন্ধ অসুস্থ মানুষের মুখে নাকি নতুন তিনটি দাঁত উঠেছিল। 2. এক পঙ্গু মানুষ প্রায় লটারিতে জিতে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিল। এবং 3. আবার এক কুষ্ঠরোগীর ক্ষতস্থান থেকে সূর্যমুখী ফুল ফুটেছে বলেও বলা হয়েছিল।
লেখক গার্সিয়া মার্কেজ এই ঘটনার মধ্যে মানুষের এক ধরনের মানসিক বিশৃঙ্খলার ছবি তুলে ধরেছেন। সেই ডানাওয়ালা বুড়োকে সামনে রেখে বাড়ির মালিকেরা অনেক টাকা আয় করতে পেরেছিল। এর ফলে তারা শহরে একটি দোতলা বাড়ি বানাতে পেরেছিল এবং খরগোশ পালনের জন্য আলাদা জায়গাও তৈরি করেছিল। কিন্তু খুব সহজে ধনী হয়ে যাওয়ার পর পেলাইও ও এলিসেন্দার কাছে সেই বুড়ো আর প্রয়োজনীয় মনে হয়নি। সমাজের মানুষ তাকে এক অদ্ভুত বা অতিপ্রাকৃত জীব বলে মনে করেছিল। শীতকাল শেষ হওয়ার পর বুড়োর ডানায় আবার নতুন পালক গজাতে শুরু করে। ধীরে ধীরে সে একটু সুস্থ হয়ে ওঠে এবং উড়ার চেষ্টা করতে থাকে। একদিন এলিসেন্দা দেখেছিল, বৃদ্ধটি যেন এক বৃদ্ধ শকুনের মতো ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বুড়োটি দূরে সরে যেতে থাকলে এলিসেন্দা মনে মনে স্বস্তি পেয়েছিল। কারণ তার মনে হয়েছিল, এতদিনের সেই অপ্রয়োজনীয় ঝামেলা যেন ধীরে ধীরে আকাশের দূরত্বে মিলিয়ে যাচ্ছে।
❖ ‘বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো’ গল্পের শব্দার্থ :
অতিপ্রাকৃত : অলৌকিক, অস্বাভাবিক / অভিজাত : উচ্চ বংশে জন্ম যার / বিষণ্ণ : দুঃখিত/ দুর্বোধ্য : যা সহজে বোঝা যায় না / হদিশ : খোঁজ, সন্ধান / কয়েদ : কারারুদ্ধ, আটক / দরাজদিল : উদারচিত্ত, উদার হৃদয় / নিয়তি : ভাগ্য / দৃষ্টতা : নির্লজ্জতা, স্পর্ধা / জোচ্চোর : প্রতারক, জুয়াচোর / দূরদর্শিতা : ভবিষ্যৎ ফল ভেবে কাজ করার ক্ষমতা / দর্শনী : দর্শনের জন্য দেওয়া অর্থ / জরা : বার্ধক্য / জাঁকজমক : আড়ম্বর / নিঃসঙ্গ : সঙ্গীহীন / বুড়োহাবড়া : অত্যন্ত বৃদ্ধ / তামাশা : পরিহাস, মজা / সম্ভ্রমবোধ : সম্মানবোধ / উজির : মন্ত্রী / হুঁশিয়ার : সতর্ক / মোহান্ত : মঠের প্রধান সন্ন্যাসী / বিচক্ষণতা : দক্ষতা, প্রজ্ঞা / শোরগোল : হৈচৈ, গোলমাল / তারানতুলা : বৃহদাকার মাকড়সা / তিতিবিরক্ত : খুব বিরক্ত / জটিল : কঠিন / বিলাপ : ক্রন্দন, কান্না / অলিন্দ : বারান্দা / জরাগ্রস্ত : অতিবৃদ্ধ / দিকচক্রবাল : চারদিকের বিস্তৃত আকাশ বা দিগন্ত / প্রলাপ : অর্থহীন কথা।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার সাজেশন ই-বুক(PDF)গুলি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা, আমাদের ওয়েবসাইটের উপরে Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
File Details :
PDF Name : বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো বিষয়বস্তু PDF
Size : 1 MB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার বিষয়বস্তু PDF | Click here |
| 2. সাম্যবাদী কবিতার বিষয়বস্তু PDF | Click here |
| 3. পুঁইমাচা গল্পের বিষয়বস্তু PDF | Click here |
| 4. তার সঙ্গে কবিতার বিষয়বস্তু PDF | Click here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
All Legal Rights Reserved
Call & WhatsApp : 9883566115
