🔹 Class 12 4th Semester Geography Question Answer
[প্রতিটি প্রশ্নের মান 2]
1. মহানগর বলে ?
উত্তর : মহানগর বলতে এমন একটি সুবৃহৎ পৌরবসতিকে বোঝায়, যেখানে নগরের আয়তন বিস্তৃত হয় এবং জনসংখ্যা ১০ লক্ষের বেশি হয়ে যায়, তাকে মহানগর বলে। যেমন - কলকাতা, দিল্লি।
মহানগরের বৈশিষ্ট্য :
i. এখানে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত ও বিস্তৃত হয়।
ii. শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক পরিষেবার সুযোগ-সুবিধা বেশি থাকে।
2. মেগাসিটি কী ?
উত্তর : পাশাপাশি অবস্থিত একাধিক মহানগর যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহৎ ও জনবহুল নগরাঞ্চল তৈরি করে, তাকে মেগালোপলিস বা পৌর মহাপুঞ্জ বলে। যেমন -জাপানের টোকিও-ইয়োকোহামা অঞ্চল।
মেগালোপলিসের বৈশিষ্ট্য :
i. একাধিক মহানগর, নগর ও ছোট শহর নিয়ে গঠিত হয়।
ii. অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার ঘনত্ব অত্যন্ত বেশি থাকে।
3. হ্যামলেট কাকে বলে ?
উত্তর : প্রধান গ্রাম বা মূল জনবসতি থেকে কিছুটা দূরে অবস্থিত কয়েকটি ছোট ছোট পাড়ার সমন্বয়ে গঠিত অতি ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বোঝায়, তাকে হ্যামলেট বলে। যেমন - অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকার কোট্টাভালাসা।
হ্যামলেটের বৈশিষ্ট্য :
i. এখানে সাধারণত ৪/৫টি থেকে ২০/২৫টি বাড়ি নিয়ে বসতি গড়ে ওঠে।
ii. অধিকাংশ ক্ষেত্রে নিম্ন সম্প্রদায়ের মানুষ এই বসতিতে বসবাস করে।
4. স্থিতিশীল উন্নয়ন কাকে বলে ?
উত্তর : স্থিতিশীল উন্নয়ন বলতে এমন এক উন্নয়ন প্রক্রিয়াকে বোঝায়, যেখানে বর্তমান প্রজন্মের প্রয়োজন পূরণ করার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার কথাও বিবেচনায় রাখা হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে।
স্থিতিশীল উন্নয়নের বৈশিষ্ট্য :
i. পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় থাকে।
ii. পরিবেশের ক্ষতি না করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হয়।
5. পৌরপুঞ্জ কাকে বলে ?
উত্তর : পৌরপুঞ্জ বলতে বোঝায়, যখন পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক শহর ক্রমে আয়তনে বিস্তৃত হয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি বড় ও নিরবিচ্ছিন্ন পৌর অঞ্চলে রূপ নেয়, তাকে পৌরপুঞ্জ বলে।
যেমন - কলকাতা পৌরপুঞ্জ-কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত বিস্তৃত।
পৌরপুঞ্জের বৈশিষ্ট্য :
i. শহরগুলির প্রান্তবর্তী এলাকা ধীরে ধীরে সম্প্রসারিত হয়ে পরস্পরের সঙ্গে যুক্ত হয়।
ii. সমগ্র অঞ্চলটি একটি ধারাবাহিক ও বিস্তৃত পৌর এলাকার রূপ নেয়।
6. দ্বৈত নগর বা যমজ নগরী কাকে বলে ?
উত্তর : পাশাপাশি অবস্থিত দুটি প্রধান নগর যখন ক্রমে আয়তনে বৃদ্ধি পেয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে ওঠে, তাকে দ্বৈত নগর বা যমজ নগরী বলে। যেমন - হায়দ্রাবাদ-সেকেন্দ্রাবাদ।
দ্বৈত নগরের বৈশিষ্ট্য :
i. দুই শহরের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও পারস্পরিক নির্ভরতা দেখা যায়।
ii. নগর দুটি আকারে বড় হয়ে কার্যত একটি সংযুক্ত নগরাঞ্চল গঠন করে।
7. জলবিন্দু বসতি কাকে বলে ?
উত্তর : জলবিন্দু বসতি বলতে শুষ্ক বা মরু অঞ্চলে জলের প্রাপ্যতাকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তাকে জলবিন্দু বসতি বলে। যেমন - সৌদি আরবের মরু অঞ্চলের বসতিগুলি।
জলবিন্দু বসতির বৈশিষ্ট্য :
i. বসতিগুলি সাধারণত কূপ, নলকূপ, মরুদ্যান, পুকুর বা জলাশয়ের চারপাশে গোষ্ঠীবদ্ধভাবে গড়ে ওঠে।
ii. জলের প্রাপ্যতার উপর বসতির অবস্থান ও বিস্তার সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়।
8. শুষ্কবিন্দু বসতি কাকে বলে ?
উত্তর : যখন বন্যার ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে গ্রামের তুলনামূলক উঁচু স্থানে ছড়িয়ে-ছিটিয়ে যে বসতি গড়ে ওঠে, তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। যেমন - গঙ্গা নদীর প্লাবনভূমি অঞ্চল।
শুষ্কবিন্দু বসতির বৈশিষ্ট্য :
i. এই ধরনের বসতি সাধারণত বিক্ষিপ্ত প্রকৃতির হয়।
ii. অধিকাংশ ক্ষেত্রে বসতিগুলি অস্থায়ী রূপে গড়ে ওঠে।
9. C.B.D. বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল কাকে বলে ?
উত্তর : C.B.D. বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল বলতে কোনো শহর বা নগরের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত প্রধান বাণিজ্যিক এলাকাকে বোঝায়, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তাকে C.B.D. বলে। যেমন - কলকাতার ডালহৌসি অঞ্চল।
C.B.D.-এর বৈশিষ্ট্য :
i. এই অঞ্চলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত থাকে।
ii. গুরুত্বপূর্ণ অফিস, আদালত, ব্যাঙ্ক ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এখানে অবস্থান করে।
10. এক্যুমনোপলিস কাকে বলে?
উত্তর : এক্যুমনোপলিস বলতে নগরায়ণের সেই চূড়ান্ত অবস্থাকে বোঝায়, যখন পৃথিবীর সব বসতি ক্রমে একত্র হয়ে সমগ্র পৃথিবীকে একটি বিস্তৃত পৌরবসতিতে রূপান্তরিত করে, তাকে এক্যুমনোপলিস বলে।
এক্যুমনোপলিসের বৈশিষ্ট্য :
i. এটি নগরায়ণের শেষ পর্যায় হিসেবে বিবেচিত হয়।
ii. মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবন আন্তর্জাতিক স্তরে পৌঁছায়।
11. সবুজ গ্রাম কাকে বলে ?
উত্তর : বনভূমির মধ্যে বা তার আশপাশের অল্প খোলা স্থানে গড়ে ওঠা ছোট আকারের বসতিকে সবুজ গ্রাম বলে। যেমন - সুন্দরবন অঞ্চল।
সবুজ গ্রামের বৈশিষ্ট্য :
i. এই ধরনের গ্রাম সাধারণত বিক্ষিপ্ত প্রকৃতির হয়।
ii. এখানকার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বনসম্পদের উপর জীবিকা নির্বাহ করে।
12. স্যাটেলাইট টাউন বা উপনগরী কাকে বলে ?
উত্তর : কোনো দেশের প্রধান মহানগরের অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানোর উদ্দেশ্যে তার নিকটবর্তী স্থানে যে ক্ষুদ্র ও পরিকল্পিত শহর গড়ে ওঠে, তাকে স্যাটেলাইট টাউন বা উপনগরী বলে। যেমন - পশ্চিমবঙ্গের সল্টলেক।
স্যাটেলাইট টাউন বা উপনগরীর বৈশিষ্ট্য :
i. এটি একটি সুপরিকল্পিত শহর।
ii. এখানে নাগরিক পরিষেবা উন্নত থাকে।
13. বারবান বা গ্রাম-শহর কাকে বলে ?
উত্তর : শহর বা নগরসীমার বাইরে অবস্থিত এমন জনবসতিকে বোঝায়, যেখানে গ্রামীণ ও পৌর বসতির বৈশিষ্ট্য মিশ্রিত অবস্থায় দেখা যায়, তাকে বারবান বা গ্রাম-শহর বলে।
বারবান বা গ্রাম-শহরের বৈশিষ্ট্য :
i. এখানকার জনসংখ্যা, জনঘনত্ব ও জীবিকা শহরের মতো হয়।
ii. প্রশাসনিক দিক থেকে এটি গ্রামীণ এলাকার অন্তর্ভুক্ত থাকে।
14. শহর কাকে বলে ?
উত্তর : শহর বলতে গ্রামীণ বসতির তুলনায় অধিক জনসংখ্যা ও জনঘনত্বযুক্ত এবং উন্নত মানের নাগরিক পরিষেবাযুক্ত পৌরবসতিকে বোঝায়, তাকে শহর বলে। যেমন - উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ।
শহরের বৈশিষ্ট্য :
i. শহরের জনসংখ্যা সাধারণত ন্যূনতম ৫,০০০ বা তার বেশি হয়।
ii. পরিবহন, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত থাকে।
15. নগর কাকে বলে ?
উত্তর : নগর বলতে একাধিক শহর পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ আয়তন ও অধিক জনসংখ্যা বিশিষ্ট যে পৌরবসতি গড়ে ওঠে, তাকে নগর বলে। যেমন - বর্ধমানের দুর্গাপুর।
নগরের বৈশিষ্ট্য :
i. নগরের জনসংখ্যা সাধারণত ১ লক্ষ থেকে ১০ লক্ষের মধ্যে হয়ে থাকে।
ii. এখানে পরিবহন, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত রূপে গড়ে ওঠে।
16. নেক্রোপলিস কাকে বলে?
উত্তর : নেক্রোপলিস বলতে নগরায়ণের সর্বশেষ পর্যায়ে নগর সভ্যতার পরিসমাপ্তি ঘটে যে অবস্থার সৃষ্টি হয়, তাকে নেক্রোপলিস বলে। যেমন - হরপ্পা, ব্যাবিলন।
নেক্রোপলিসের বৈশিষ্ট্য :
i. এটি নগর বিকাশের সর্বশেষ পর্যায়ে দেখা যায়।
ii. এই পর্যায়ে পৌর পরিষেবার চূড়ান্ত অবনতি ঘটে।
17. সেন্সাস গ্রাম কাকে বলে ?
উত্তর : সেন্সাস গ্রাম বলতে যে বসতির জনসংখ্যা ৫,০০০ জনের কম এবং যার জনঘনত্ব প্রতি বর্গকিমিতে ৪০০ জনের কম থাকে, তাকে সেন্সাস গ্রাম বলে।
সেন্সাস গ্রামের বৈশিষ্ট্য :
i. মৌজার ভিত্তিতে এই ধরনের গ্রামে জনগণনা করা হয়।
ii. এখানকার প্রায় ৭৫% মানুষ প্রাথমিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে।
19. সেন্সাস শহর কাকে বলে?
উত্তর : সেন্সাস শহর বলতে যে বসতির জনসংখ্যা ৫,০০০ জনের বেশি এবং যার জনঘনত্ব প্রতি বর্গকিমিতে ৪০০ জনের বেশি থাকে, তাকে সেন্সাস শহর বলে। যেমন - ২০১১ সালে ভারতে সেন্সাস শহরের সংখ্যা ছিল ৩,৮৯৪টি।
সেন্সাস শহরের বৈশিষ্ট্য :
i. এখানকার প্রায় ৭৫% মানুষ অর্থনীতির দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে।
ii. এই ধরনের শহর রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল আইন দ্বারা স্বীকৃত নয়।
20. পৌরপিণ্ড কাকে বলে ?
উত্তর : পৌরপিণ্ড বলতে কোনো বৃহৎ নগর বা মহানগর আয়তনে বৃদ্ধি পেয়ে তার পার্শ্ববর্তী ছোটো ছোটো শহরকে যুক্ত করে যে সুবৃহৎ নগর অঞ্চল গড়ে ওঠে, তাকে পৌরপিণ্ড বলে।
পৌরপিণ্ডের বৈশিষ্ট্য :
i. এর আয়তন বৃহৎ হয়।
ii. প্রতিটি শহরের প্রান্তবর্তী এলাকা সম্প্রসারিত হয়ে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার ভূগোল সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর খুব সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এই ই-বুক(PDF)টি কিনতে হলে মেনু অপশনে ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
File Details :
PDF Name : ক্লাস 12 জনবসতি এবং মানব উন্নয়ন প্রশ্ন উত্তর
Size : 1 MB
No. of Pages : 4
Mode : Read-only (Online)
Download Link : Click here To Download PDF
| আরো পড়ুন | প্রশ্নোত্তর |
|---|---|
| 1. ডাকঘর নাটকের প্রশ্ন উত্তর PDF | Click here |
| 2. ক্লাস 12 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ | Click here |
| 3. ক্লাস 12 বায়ুমণ্ডল প্রশ্ন উত্তর | Click here |
| 4. ক্লাস 12 শিক্ষাবিজ্ঞান প্রথম অধ্যায় শিখন PDF | Click here |
Regards,
WB Semester Team
Registered under MSME (Udyam), Govt. of India
All Legal Rights Reserved
Call & WhatsApp : 9883566115
