WB Semester Display Ads-1

এই ব্লগটি সন্ধান করুন

Our Casuarina Tree কবিতার বিষয়বস্তু | Our Casuarina Tree Class 12 | Our Casuarina Tree Question Answer

0

Our Casuarina Tree Class 12

ভূ(caps)মিকা : WBCHSE Board এর দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার ইংরেজি পরীক্ষার জন্য দুটি কবিতা পড়তে হবে। সেগুলি হল Toru Dutt এর লেখা 'Our Casuarina Tree' এবং Alfred, Lord Tennyson এর লেখা 'Ulysses' কবিতা। এই দুটি কবিতা থেকে পরীক্ষায় 40 নম্বরের মধ্যে মোট 10 টি MCQ প্রশ্ন আসবে অর্থাৎ মোট 1×10=10 নম্বর। তাই আমি তোমাদের সুবিধার জন্য এখন Toru Dutt এর লেখা 'Our Casuarina Tree' কবিতার কবি-পরিচিত, কবিতার উৎস, কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। 'Our Casuarina Tree' কবিতাটি পড়ার আগে এই বিষয়গুলি সম্পর্কে জানা উচিত। তাহলে মূল 'Our Casuarina Tree' কবিতাটি পড়তে বা বুঝতে অনেকটা সুবিধা হবে। তবে WB Semester Team দীর্ঘ কয়েক বছর ধরে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন ই-বুক(PDF) প্রকাশিত করে। তাই এই সাজেশন ই-বুক(PDF) গুলি নিতে পাবেন। কারণ WBCHSE বোর্ডের সেমিষ্টার সিস্টেম অনুসারে নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই এখান থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবেন। সুতরাং যারা নিতে চাও, তারা আমাদের ওয়েবসাইটের উপরের Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Our Casuarina Tree Class 12

 ❖ কবি-পরিচিত

Tarulatta Datta (1856- 1877), যিনি Toru Dutt নামে বেশি পরিচিত, 1856 সালের 4th মার্চ কলকাতায় (পশ্চিমবঙ্গ) জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে নিজের পিতার কাছেই বাড়িতে শিক্ষা লাভ করেন এবং পরে ভারতীয় খ্রিস্টান শিক্ষক বাবু শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে পড়াশোনা করেন। তোরু দত্ত ফরাসি, ইংরেজি, বাংলা ও সংস্কৃত ভাষায় বিশেষ দক্ষ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ‘A Sheaf Gleaned in French Fields’, ‘Sita’, ‘Ancient Ballads and Legends of Hindustan’ এবং ‘Le Journal de Mademoiselle d'Arvers’। 1877 সালের 30th আগস্ট তিনি অকাল প্রয়াণ লাভ করেন।

 ❖ ‘Our Casuarina Tree’ কবিতার উৎস :

Toru Dutt এর লেখা ‘Our Casuarina Tree’ কবিতাটি প্রথম ১৮৮১ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে ১৮৮২ সালে তাঁর মৃত্যুর পর প্রকাশিত ‘Ancient Ballads and Legends of Hindustan’ কবিতা সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়। এই কবিতায় কবি ক্যাসুয়ারিনা গাছের সৌন্দর্য উদ্‌যাপন করেছেন এবং সেই গাছের তলায় প্রিয় ভাইবোনদের সঙ্গে কাটানো তাঁর সুখের শৈশবের স্মৃতি তুলে ধরেছেন।

 ❖ ‘Our Casuarina Tree’ কবিতাটির লাইন ধরে আলোচনা

প্রথম স্তবক : 
"Like a huge Python, winding round and round
The rugged trunk, .......
Sung darkling from our tree, while men repose."
বঙ্গানুবাদ : বিশাল একটা অজগরের মতো, গোল গোল পেঁচিয়ে পেঁচিয়ে 
রুক্ষ কাণ্ডটাকে, যেটা গভীর খাঁজ-কাটা ক্ষতচিহ্ন দিয়ে, 
তারাদের কাছাকাছি একদম তার শিখরচূড়া পর্যন্ত, 
একটা লতা ওঠে উপরদিকে, যার আলিঙ্গনে আবদ্ধ হয়ে 
অন্য কোনও গাছ বাঁচতে পারত না। কিন্তু রাজসিকভাবে 
অতিকায় গাছ সেই স্কার্ফ পরিধান করে, আর পুষ্পরাজি প্রলম্বিত 
ঘন লাল গুচ্ছ গুচ্ছ হয়ে সমস্ত শাখাপ্রশাখার মাঝে, 
যেখানে দিনভর সমবেত হয় পাখি আর মৌমাছি; 
এবং প্রায়শই রাত্তিরে উদ্যান ভেসে যায় 
এক মধুর গানে যার কোনও তুলনা নেই মনে হয়, 
আমাদের গাছ থেকে কূজিত কালো গুবরে পোকা, যখন মানুষ জিরোয়।
প্রথম স্তবকের সহজ ব্যাখ্যা : প্রথম স্তবকে কবি মমতাভরে তাদের বাগানের ক্যাসুয়ারিনা গাছটির বর্ণনা করেছেন। প্রথম স্তবকে কবি মায়াভরে তাদের বাগানের ক্যাসুয়ারিনা গাছটির বর্ণনা দিয়েছেন। গাছটি অতিকায় ও সুন্দর, যার অমসৃণ কাণ্ডকে একটি লতা স্কার্ফের মতো জড়িয়ে শীর্ষ পর্যন্ত উঠে গেছে। গাছের ডালে ঝুলে থাকা লাল ফুলের গুচ্ছ পাখি ও মৌমাছিদের আকর্ষণ করে। আর রাতে, যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন একটি পাখির মিষ্টি সুরে পরিবেশটি আরও মায়াবী হয়ে ওঠে।

দ্বিতীয় স্তবক : 
When fi rst my casement is wide open thrown
At dawn, my eyes .....
The water-lilies spring, like snow enmassed.
বঙ্গানুবাদ : যখন আমার জানালার কপাট প্রথম উন্মুক্ত হয় 
প্রভাতের আনন্দদৃষ্টি মোর পৌঁছয় তারই উপর 
কখনও বা শীতের দিনে শীর্ষের শাখাটির পর। 
সেথা ধূসর বানর এক বসে থাকে মূর্তির মতন 
সূর্যোদয় দেখে, যখন তার শিশুগুলি নীচের শাখায় 
মত্ত থাকে লাফালাফি ও খেলাধুলায়। 
কাছে দূরে কোকিলেরা দিনকে স্বাগত জানায় 
ঘুম ভাঙা গোরুগুলি চারণের ভূমিতেই যায়। 
বিশাল পুষ্করিণীতে পতিত ছায়ায় 
গড়ে ওঠে গাছ এক-বিস্তীর্ণ সুন্দর। 
জলপদ্ম ফুটে থাকে পুঞ্জিত বরফের ন্যায়।
দ্বিতীয় স্তবকের সহজ ব্যাখ্যা : কবি গাছটির চারপাশের সুন্দর দৃশ্যের কথা বলেছেন। ভোরবেলায় জানালা খুলতেই কবির চোখ সেই ক্যাসুয়ারিনা গাছটির দিকে গিয়ে স্থির হয়। বিশেষ করে শীতকালে, গাছের চূড়ায় একটি ধূসর বানর একা মূর্তির মতো বসে সূর্যোদয় দেখে, আর নিচের ডালগুলোতে তার ছোট বাচ্চারা লাফালাফি করে খেলাধুলা করে। চারদিকে কোকিলের ডাক শোনা যায়, গরুগুলোও মাঠের দিকে যেতে শুরু করে। আর সেই বিশাল ও পুরোনো গাছের ছায়া পুকুরের জলে পড়ে, যেখানে সাদা শাপলাগুলো তুষারের মতো ভেসে থাকে।

তৃতীয় স্তবক : 
But not because of its magnifi cence
Dear is the ...........
That haply to the unknown land may reach.
বঙ্গানুবাদ : কিন্তু এমন নয় যে তার সৌন্দর্যের কারণে 
প্রিয় ওই ক্যাঝুয়ারিনা আমার অন্তরাত্মার কাছে; 
ওর নীচে খেলেছি আমরা; যদিও বছরের পর বছর গড়িয়ে যেতে পারে, 
হে প্রিয় সঙ্গীসাথিরা, গভীর ভালোবাসায় অভিষিক্ত, 
তোমাদের স্মরণে, গাছটা প্রিয় হয়ে থাকবে চিরকাল। 
তোমাদের প্রতিচ্ছবির সঙ্গে মিলেমিশে, সেটা জেগে উঠবে 
স্মৃতিতে, যতক্ষণ না তপ্ত অশ্রু আমার চোখ ঢেকে দেয়
কী ওই শোকগীতিসম অস্পষ্ট একটানা আওয়াজ যা আমি শুনি 
এক নুড়ি-ভরা সৈকতে সমুদ্রের ভেঙে পড়ার মতো? 
এ সেই গাছের বিলাপ, এক গা-ছমছমে কথন 
যা হয়তো বা পৌঁছে যেতে পারে অজানা দেশে।
তৃতীয় স্তবকের সহজ ব্যাখ্যা : কেবল তার সৌন্দর্যের জন্য নয়, এই ক্যাসুয়ারিনা গাছটি কবির কাছে প্রিয়, কারণ এর নিচে তিনি তাঁর প্রিয় সঙ্গীদের সঙ্গে খেলেছেন। তাদের স্মৃতি এই গাছের সঙ্গে মিশে আছে, তাই গাছটি তাঁর মনে চিরদিন প্রিয় হয়ে থাকবে। গাছের শব্দ যেন শোকগীতের মতো শোনায়, যা কবির কাছে গাছটির দুঃখের ভাষা বলে মনে হয় এবং হয়তো সেই সুর অজানা দেশে পৌঁছায়।

চতুর্থ স্তবক :
Unknown, yet well-known to the eye of faith!
Ah, I have heard ..........
I saw thee, in my own loved native clime.
বঙ্গানুবাদ : অজানা, কিন্তু বিশ্বাসভরা দৃষ্টিতে সেই তো হয় জানা। 
অনেকটা দূর থেকে সে রোদন যে আমার শোনা।
দূরদেশ কিন্তু আশ্রয়দাতা সাগরের মাঝে 
ঢেউগুলি তার গুহার ভিতর থাকে ঘুমিয়ে।
আবার তরঙ্গ চুম্বন করে চিরন্তন তটগুলিকে। 
ফ্রান্স বা ইটালির চন্দ্রালোকের নীচে 
পৃথিবী নিদ্রামগ্ন রয় স্বপ্নহীন ঘরের ভিতরে।
সদাই সম্মুখে সেথায় জাগে এক সুর 
আমার অন্তর্দৃষ্টিতে জাগে মহান এক রূপ।
হে বৃক্ষ, তোমার রূপ দেখেছি আমার প্রথম জীবনে 
দেখেছি তোমায় আমি নিজের ভালোবাসায় স্বদেশের বাতাবরণে।
চতুর্থ স্তবকের সহজ ব্যাখ্যা : যদিও সেই দেশ অজানা, বিশ্বাসের চোখে তা পরিচিত মনে হয়। কবি বলেন, তিনি দূর বিদেশে ফ্রান্স বা ইতালির সমুদ্রতীরে চাঁদের আলোয়, যখন চারদিক নিস্তব্ধ, তখনও এই গাছের মতো এক শোকময় সুর শুনেছেন। আর সেই সুর শুনলেই তাঁর মনে নিজের দেশের প্রিয় ক্যাসুয়ারিনা গাছটির সুন্দর রূপ ভেসে ওঠে, যেমন তিনি সুখের সময়ে দেখেছিলেন।

পঞ্চম স্তবক : 
Therefore I fain would consecrate a lay
Unto thy honor, Tree,.......
May Love defend thee from Oblivion’s curse.
বঙ্গানুবাদ : আমি তাই সানন্দে উৎসর্গ করব একটা কবিতা 
তোমার সম্মানে, গাছ, (তুমি) অতি প্রিয় তাদের 
যারা এখন আনন্দময় ঘুমে, চিরতরে, বিশ্রামরত, 
প্রাণাধিক প্রিয় ছিল তারা, হায়! আমার কাছে!
আমার দিন ফুরাবে যখন তুমি যেন স্থান পাও 
মৃত্যুহীন গাছেদের সঙ্গে - বড়োডেল উপত্যকার গাছেদের মতো, 
যাদের সম্ভ্রম-জাগানো বৃক্ষশাখার নীচে গড়িমসি করেছিল ম্লান
"ভয়, দোলায়মান আশা, আর মরণ, কঙ্কাল,
আর সময় যা ছায়া;” এবং যদিও কবিতাটি দুর্বল
তা সানন্দে পুনরাবৃত্তি করবে তোমার সৌন্দর্যের কথা,
বিস্মৃতির অভিশাপ থেকে তোমাকে আগলায় যেন ভালোবাসা।
পঞ্চম স্তবকের সহজ ব্যাখ্যা : তাই কবি এই প্রিয় গাছটির সম্মানে একটি কবিতা উৎসর্গ করতে চান, কারণ এটি তাঁর সেই প্রিয়জনদের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে, যারা এখন চিরনিদ্রায় শায়িত। তিনি চান, তাঁর জীবনের শেষে এই গাছটিও অমর গাছগুলোর মধ্যে গণ্য হোক। যদিও তাঁর কবিতা দুর্বল, তবুও ভালোবাসার শক্তি যেন এই গাছটিকে বিস্মৃতির হাত থেকে রক্ষা করে।

 ❖‘Our Casuarina Tree’ কবিতাটির বিষয়বস্তু :

কবি তরু দত্ত তাঁর শৈশবে দেখা খুব পরিচিত ক্যাসুয়ারিনা গাছটির সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা এই কবিতায় বলেছেন। গাছটি খুব বড়, পুরোনো এবং দাগে ভরা। একটি লতা গাছটিকে জড়িয়ে উপরে উঠেছে, যা অন্য গাছ হলে বাঁচতে দিত না। কিন্তু এই গাছটি শক্তির জোরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছের ডালে লাল ফুল ফোটে, যেখানে দিনে পাখি ও মৌমাছি ভিড় করে এবং রাতে মধুর সুরে চারদিক ভরে ওঠে।
ভোরবেলায় জানালা খুললে কবির চোখ প্রথমেই এই গাছটির দিকে যায়। গাছের মাথায় একটি ধূসর বেবুন চুপ করে বসে থাকে, আর নিচে তার বাচ্চারা খেলাধুলা করে। চারদিকে কোকিলের ডাক শোনা যায় এবং গরুগুলো মাঠে যায়। গাছটির ছায়া পুকুরে পড়ে, যেখানে পদ্মফুল ফুটে থাকে, যা দেখতে খুব সুন্দর লাগে।
কেবল গাছের আকারের জন্য নয়, এই গাছটি কবির কাছে খুব প্রিয়, কারণ এর নিচে তিনি ভাইবোনদের সঙ্গে খেলেছেন। অনেক বছর কেটে গেলেও সেই স্মৃতি তাঁর মনে রয়ে গেছে। গাছটি তাঁর কাছে প্রিয়জনদের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এবং তা মনে পড়লে তাঁর চোখে জল আসে। গাছের শব্দ তাঁর কাছে সমুদ্রের ঢেউয়ের মতো শোনায়, যেন দূরদেশ পর্যন্ত পৌঁছে যায়।
যদিও সেই দেশ অজানা, কবির মনে তা পরিচিত মনে হয়। তিনি কল্পনায় দেখেন সমুদ্রের তীর, যেখানে ঢেউ ধীরে ধীরে এসে তটকে স্পর্শ করে। ফ্রান্স বা ইতালির চাঁদের আলোয় সবকিছু শান্ত হয়ে যায়। সেই সময় একটি মধুর সুর শোনা যায়, যা কবির মনে তাঁর নিজের দেশের সেই প্রিয় গাছটির ছবি ভাসিয়ে তোলে।
তাই কবি এই গাছটির সম্মানে একটি কবিতা উৎসর্গ করতে চান। গাছটি তাঁর প্রিয়জনদের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে, যারা এখন আর বেঁচে নেই। তিনি চান এই গাছটি যেন চিরকাল স্মরণীয় থাকে। যদিও তাঁর কবিতা খুব শক্তিশালী নয়, তবুও তাঁর ভালোবাসা যেন গাছটিকে কখনো ভুলে যেতে না দেয়। 

 ❖ ‘Our Casuarina Tree’ কবিতাটির প্রশ্ন উত্তর :

আমি আগেই বলেছি দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার ইংরেজি পরীক্ষায় 40 নম্বরের মধ্যে কবিতা থেকে মোট 10 টি MCQ প্রশ্ন আসবে। তাই 10 নম্বর পেতে চাইলে 'Our Casuarina Tree' এবং 'Ulysses' কবিতাগুলি ভালোভাবে পড়তে হবে। তাই 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পড়তে চাইলে নিচে দেখুন লিংক দেওয়া আছে। তবে PDF নিতে চাইলে এই ওয়েবসাইটের উপরে Menu Option-এ ক্লিক করে দেখুন।
🔹লেখকের শেষ মন্তব্য : আমাদের প্রকাশিত দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিষ্টার সাজেশন ই-বুকটিতে(PDF) বোর্ডের নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের নিয়ম মেনে প্রতিটি অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সহজ ও পরিষ্কারভাবে সাজানো হয়েছে। তাই একাদশ শ্রেণির প্রথম সেমিষ্টার সাজেশন ই-বুক(PDF)গুলি নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা, আমাদের ওয়েবসাইটের উপরে Menu Option-এ ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।
আরো পড়ুন প্রশ্নোত্তর
1. পুঁইমাচা গল্পের বিষয়বস্তু PDF Click Here
2. পোটরাজ গল্পের বিষয়বস্তু PDF Click Hre
3. ‘Strong Roots' বিষয়বস্তু PDF Coming
Regards, WB Semester Team Registered under MSME (Udyam), Govt. of India All Legal Rights Reserved Call & WhatsApp : 9883566115

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.