ভূমিকা : WBCHSE বোর্ডের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'পুঁইমাচা'। এই গল্পটি থেকে পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে মোট ৮টি MCQ প্রশ্ন আসবে (অর্থাৎ, ১×৮=৮ নম্বর)। তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য এই দ্বিতীয় পর্বে 'পুঁইমাচা' গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণধর্মী MCQ প্রশ্নোত্তরগুলি দেওয়া হলো। তবে 'পুঁইমাচা' গল্পের প্রথম পর্বের সাধারণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর পড়তে চাইলে 'পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব 1' এর উপর ক্লিক করো।
পুঁইমাচা গল্পের শূন্যস্থান পূরণধর্মী প্রশ্নোত্তর :
[সঠিক উত্তর নির্বাচন করো]1. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প _______ এবং প্রথম উপন্যাস ________।
(A) উপেক্ষিতা, অপরাজিত
(B) অপরাজিত, পথের পাঁচালী
(C) উপেক্ষিতা, পথের পাঁচালী
(D) উপেক্ষিতা, মেঘমল্লার
উত্তর: (C) উপেক্ষিতা, পথের পাঁচালী
2. “তারক খুড়ো গাছ কেটেছে, একটু ভালো ______ আনি।”
(A) জল
(B) রস
(C) দুধ
(D) তেল
সঠিক উত্তর: (B) রস
3. "তিনজনেই খানিকক্ষণ ______ হইয়া বসিয়া রহিল।"
(A) নির্বাক
(B) বিমর্ষ
(C) ক্রুদ্ধ
(D) উল্লসিত
উত্তর : (A) নির্বাক
4. সহায়হরি ________ ঘুরে ঘুরে দিন কাটায়?
(A) চন্ডীমণ্ডপে
(B) বামুন পাড়ায়
(C) বাগ্দী-দুলে পাড়ায়
(D) নাপিত পাড়ায়
উত্তর : (C) বাগ্দী-দুলে পাড়ায়
5. কালীময় বলেছিলেন, “পাত্তর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে ______ শুনি?”
(A) কোথায়
(B) কি জন্যে
(C) কখন
(D) কাহার জন্যে
উত্তর: (B) কি জন্যে
6. “যা তো ______, ও _______ টেনে খিড়কীর পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো”
(A) ক্ষেন্তি, পুঁইডাঁটা
(B) পুঁটি, আপদগুলো
(C) রাধী, পুঁইশাকগুলো
(D) রাধী, আপদগুলো
উত্তর: (D) রাধী, আপদগুলো
7. ক্ষেন্তি সহায়হরিকে বলেছিল, “বাবা, যাবে না? মা ______ গেল...।”
(A) বাজারে
(B) পুকুরে
(C) ঘাটে
(D) বাগানে
সঠিক উত্তর: (C) ঘাটে
8. দুর্গা অন্নপূর্ণাকে বলেছিল, “বুড়ীমা, মা বলে দিলে খুড়ীমাকে গিয়ে বল, মা ছোঁবে না তুমি আমাদের ______ মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে?”
(A) অন্নপ্রাশন
(B) নবান্নটা
(C) পিঠে
(D) পায়েস
সঠিক উত্তর: (B) নবান্নটা
9. “সহায়হরি ________ এই ________ মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন।”
(A) নীল সার্জের, তিন টাকা
(B) কালো সার্জের, চার টাকা
(C) সাদা সুতির, আড়াই টাকা
(D) কালো সার্জের, আড়াই টাকা
উত্তর: (D) কালো সার্জের, আড়াই টাকা
10. অন্নপূর্ণা ক্ষেন্তিকে বলেছিলেন, “দূর পাগলী, এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনো। ______ পুঁততে হয়।”
(A) শীতকালে
(B) গ্রীষ্মকালে
(C) বর্ষাকালে
(D) শরৎকালে
সঠিক উত্তর: (C) বর্ষাকালে
11. গয়া বুড়ির কাছে সহায়হরির _______ ধার বাকি ছিল?
(A) এক টাকা
(B) দুই পয়সা
(C) এক পয়সা
(D) দশ পয়সা
উত্তর : (B) দুই পয়সা
12. "যদি _______ চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়?"
(A) চাটুজ্যেরা
(B) মুখুজ্যেরা
(C) গোঁসাইরা
(D) বাঁড়ুজ্যেরা
উত্তর : (C) গোঁসাইরা
13. ক্ষেন্তি বলেছিল, “ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে ______?”
(A) হলো
(B) হয় না
(C) খেতে হয়
(D) ভালো লাগে
উত্তর: (A) হলো
14. “সহায়হরি ______ উঠাইয়া লইয়া খিড়কী দুয়ার লক্ষ করিয়া যাত্রা করিলেন।”
(A) একটি পিতলের বাটি
(B) একটি কাঁসার বাটি
(C) একটি তামার বাটি
(D) একটি রুপোর বাটি
উত্তর: (B) একটি কাঁসার বাটি
15. ক্ষেন্তি বলেছিল, “খেদীর মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর ______ হলো?”
(A) মিষ্টি
(B) পাটিসাপটা
(C) পিঠে
(D) খাবার
উত্তর: (C) পিঠে
16. ক্ষেন্তি মাকে বলেছিল, “বেশ খেতে হয়েছে মা ঐ যে তুমি কেমন ______, ওতেই কিন্তু...”
(A) ভেজে নাও
(B) ফেনিয়ে নাও
(C) মেখে নাও
(D) সাজিয়ে নাও
উত্তর: (B) ফেনিয়ে নাও
17. ক্ষেন্তি বিদায়ের সময় বলেছিল, “মা, ______ মাসেই আমাকে এনো... বাবাকে পাঠিয়ে দিও...”
(A) শ্রাবণ
(B) ভাদ্র
(C) আষাঢ়
(D) কার্তিক
উত্তর: (C) আষাঢ়
18. "______ মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই।"
(A) অগ্রহায়ণ
(B) কার্তিক
(C) পৌষ
(D) মাঘ
উত্তর : (B) কার্তিক
19. “তারপর ফাল্গুন মাসেই তার ______ হলো।”
(A) জ্বর
(B) বসন্ত
(C) কাশি
(D) ম্যালেরিয়া
উত্তর: (B) বসন্ত
20. পুঁটি বলেছিল, “মা, দাও, প্রথম পিঠেখানা কানাচে বাঁড়া ______-কে ফেলে দিয়ে আসি।”
(A) ষষ্ঠী
(B) লক্ষ্মী
(C) মনসা
(D) দুর্গা
সঠিক উত্তর: (A) ষষ্ঠী
21. পুঁইগাছটি মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট, নধর, প্রবর্ধমান জীবনের ______ ভরপুর।
(A) সৌন্দর্যে
(B) লাবণ্যে
(C) আনন্দে
(D) মাধুর্যে
উত্তর : (B) লাবণ্যে
22. "ঘাটের ধারে ______ দিয়ে বললে, নিয়ে যা, কেমন ______।"
(A) নায়েব মশায়, লম্বা লম্বা
(B) চক্রবর্তী মশাই, কচি কচি
(C) গোমস্তা বাবু, তাজা তাজা
(D) রায় কাকা, মোটা মোটা
উত্তর : (D) রায় কাকা, মোটা মোটা
23. "______ গৌরবে সহায়হরি শুষ্ক স্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন।"
(A) আভিজাত্যের
(B) পাণ্ডিত্যের
(C) আভিজাত্যহীনতার
(D) ধন-সম্পদের
উত্তর : (A) আভিজাত্যের
24. ‘ক্ষেন্তি মা’র ______ দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল-মা, ________ একটু নেবো?”
(A) চোখের, নারকেল কোরা
(B) মুখের, পুঁইচচ্চড়ি
(C) চোখের, পুঁইচচ্চড়ি
(D) মুখের, চিংড়ি মাছ
উত্তর: (A) চোখের, নারকেল কোরা
25. 'সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না'-এই উক্তি ______ সম্পর্কে?
(A) সহায়হরি
(B) পুঁটি
(C) রাধী
(D) ক্ষেন্তি
উত্তর : (D) ক্ষেন্তি
26. ক্ষেন্তি পুঁইশাক নিয়ে এলে অন্নপূর্ণা প্রথমে তাকে ______ করেছিলেন।
(A) আদর
(B) বকুনি
(C) পুরস্কার
(D) প্রশংসা
উত্তর: (B) বকুনি
27. কালীময়ের চন্ডীমণ্ডপে সেদিন ________ সময়ে সহায়হরির ডাক পড়েছিল ?
(A) সন্ধেবেলায়
(B) দুপুরবেলায়
(C) সকালবেলায়
(D) বিকালবেলায়
উত্তর : (D) বিকালবেলায়
28. ক্ষেন্তির বিয়ে হয়েছিল ______ মাসের গোড়ার দিকে।
(A) পৌষ
(B) ফাল্গুন
(C) বৈশাখ
(D) আষাঢ়
সঠিক উত্তর: (C) বৈশাখ
29. সহায়হরি বলেছিলেন, “তা আমি গিয়ে...” — বিষু সরকার প্রশ্ন করেছিলেন, “______?”
(A) তারপর?
(B) দেখতে পাওনি?
(C) কোথায় গেলে?
(D) টাকা দিলে?
সঠিক উত্তর: (B) দেখতে পাওনি?
30. পুঁটি বলেছিল, “দিদি বড় ______।”
(A) রাগ করত
(B) ভালোবাসত
(C) ভয় পেত
(D) কাঁদত
সঠিক উত্তর: (B) ভালোবাসত
31. পুঁইগাছের কচি সবুজ ডগাগুলি মাচা থেকে বাইরে বেরিয়ে ______ ছিল।
(A) শুকিয়ে
(B) ভেঙে
(C) দুলিতেছে
(D) ঝরে
উত্তর: (C) দুলিতেছে
32. ক্ষেন্তি _______ গুলি পিঠে খেয়েছিল?
(A) সাত-আটটি
(B) দশ-বারোটি
(C) আঠারো-উনিশটি
(D) পাঁচ-ছয়টি
উত্তর : (C) আঠারো-উনিশটি
33. "শীঘ্র নালিশ হইবে" __________ বিরুদ্ধে নালিশ হবে ?
(A) চৌধুরীবাবু বিরুদ্ধে
(B) সহায়হরির বিরুদ্ধে
(C) কালীময়ের বিরুদ্ধে
(D) অন্নপূর্ণার বিরুদ্ধে
উত্তর : (C) কালীময়ের বিরুদ্ধে
34. ক্ষেন্তি গয়া বুড়ির কাছ থেকে পুঁইশাকের সঙ্গে খাওয়ার জন্য কী এনেছিল?
(A) কুচো চিংড়ি মাছ
(B) ছোট মাছ
(C) শুকনো লঙ্কা
(D) বেগুন
উত্তর: (A) কুচো চিংড়ি মাছ
35. "বিয়ে হল যে ______ মা হতে।"
(A) দুই ছেলের
(B) পাঁচ ছেলের
(C) চার ছেলের
(D) ছয় ছেলের
উত্তর : (C) চার ছেলের
36. ________ উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে।
(A) অন্নপূর্ণা
(B) অন্নদা
(C) গয়া পিসি
(D) কালীময়
উত্তর : (D) কালীময়
37. “সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ______।”
(A) ভয় করিত
(B) শ্রদ্ধা করিত
(C) মেনে চলিত
(D) সমীহ করিত
উত্তর: (A) ভয় করিত
38. লেজঝোলা হলদে পাখি _________ গাছের ডালে বসেছিল।
(A) জাম গাছ
(B) বট গাছ
(C) কাঁঠাল গাছ
(D) আমড়া গাছ
উত্তর : (D) আমড়া গাছ
39. ক্ষেন্তির বিয়ে __________ গ্রামে ঠিক হয়েছিল।
(A) শ্রীরামপুর
(B) মোল্লাহাটি
(C) মণিগাঁয়
(D) সবগুলি ভুল
উত্তর : (C) মণিগাঁয়
40. কালীময় সহায়হরির মেয়ের সঙ্গে _________ ছেলের বিয়ে ঠিক করেছিল ?
(A) শ্রীমন্ত ঘোষের ছেলে
(B) শ্রীমন্ত মজুমদারের
(C) শ্রীমন্ত দত্তের ছেলে
(D) সবগুলি ভুল
উত্তর : (B) শ্রীমন্ত মজুমদারের
41. দুর্গা ________ বাড়ির ছোটো খুকি।
(A) চাটুজ্যে বাড়ির
(B) চক্কোত্তি বাড়ির
(C) বাঁড়ুজ্যে বাড়ির
(D) মুখুজ্যে বাড়ির
উত্তর : (D) মুখুজ্যে বাড়ির
42. লেজঝোলা পাখিটার গায়ের রং __________ ছিল।
(A) গোলাপি
(B) হলুদ
(C) সবুজ
(D) নীল
উত্তর : (B) হলুদ

আরো প্রশ্নের উত্তর চাই পুঁইমাচা
উত্তরমুছুন