এই ব্লগটি সন্ধান করুন

পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব 1 | সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

0

ভূমিকা : WBCHSE বোর্ডের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'পুঁইমাচা'। এই গল্পটি থেকে পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে মোট ৮টি MCQ প্রশ্ন আসবে (অর্থাৎ, ১×৮=৮ নম্বর)। তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য এই প্রথম পর্বে 'পুঁইমাচা' গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরগুলি দেওয়া হলো। তবে পুঁইমাচা গল্পের বিষয়বস্তু সম্পর্কে পড়তে চাইলে 'পুঁইমাচা গল্পের বিষয়বস্তু' এই পোষ্টটির উপর ক্লিক করো।

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ Part 1

পুঁইমাচা গল্পের প্রশ্ন উত্তর MCQ :

[সঠিক উত্তর নির্বাচন করো :]

1. 'পুঁই মাচা' গল্পটি প্রকাশিত হয় প্রথম -
(A) ১৩৩১ বঙ্গাব্দে
(B) ১৩৩২ বঙ্গাব্দে
(C) ১৩৩৪ বঙ্গাব্দে
(D) ১৩৩৫ বঙ্গাব্দে
উত্তর : (A) ১৩৩১ বঙ্গাব্দে

2. 'পুঁই মাচা' গল্পটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে -
(A) যাত্রাদল
(B) মৌরীফুল
(C) মেঘমল্লার
(D) কিন্নরদল
উত্তর : (C) মেঘমল্লার

3. 'পুঁই মাচা' গল্পের কেন্দ্রীয় চরিত্র কে?
(A) অন্নপূর্ণা
(B) ক্ষেন্তি
(C) রাধী
(D) সহায়হরি
উত্তর : (B) ক্ষেন্তি

4. 'পুঁই মাচা' গল্পের শুরুতে কোন সময়ের কথা বলা হয়েছে?
(A) বসন্তকাল
(B) শরৎকাল
(C) বর্ষাকাল
(D) শীতকাল
উত্তর : (D) শীতকাল

5. সহায়হরির স্ত্রীর নাম কী?
(A) আশালতা
(B) অন্নদা
(C) লাবণ্য
(D) অন্নপূর্ণা
উত্তর : (D) অন্নপূর্ণা

6. সহায়হরির পদবি ছিল-
(A) মুখুজ্যে
(B) বন্দ্যোপাধ্যায়
(C) মুখোপাধ্যায়
(D) চাটুজ্যে
উত্তর : (D) চাটুজ্যে

7. পৌষ-পার্বণের দিনে ক্ষেন্তির মৃত্যুর পর অন্নপূর্ণা কী পিঠে বানাচ্ছিল -
(A) পাটিসাপটা
(B) চালের পিঠে
(C) সরুচাকলি
(D) গুড়ের পিঠে
উত্তর : (C) সরুচাকলি

8. "তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পার?" উক্তিটি হল -
(A) নিবারণের
(B) অন্নপূর্ণার
(C) ক্ষেন্তির
(D) রাধীর
উত্তর : (B) অন্নপূর্ণার

9. সহায়হরির দিন কাটে -
(A) চন্ডীমণ্ডপে আড্ডা দিয়ে
(B) মাছ ধরে আর রস খেয়ে
(C) চাষাবাদ করে
(D) গল্পগুজব করে
উত্তর : (B) মাছ ধরে আর রস খেয়ে

10. সহায়হরি ও ক্ষেন্তি মেটে আলু তুলতে গিয়েছিল -
(A) জঙ্গলে
(B) খেতে
(C) মাঠে
(D) উঠনে
উত্তর : (A) জঙ্গলে

11. সহায়হরিকে একঘরে করার কথা হয়েছিল কোথায় ?
(A) চৌধুরীদের চন্ডীমণ্ডপে
(B) মুখুজ্যেদের বাড়িতে
(C) কালীময়ের চন্ডীমণ্ডপে
(D) রায়বাড়িতে
উত্তর : (A) চৌধুরীদের চন্ডীমণ্ডপে

12. সহায়হরিদের একঘরে করার মতলব করেছিল কে ?
(A) কালীধন ঠাকুর
(B) ভবানী চাটুজ্যে
(C) কালীময় ঠাকুর
(D) শুভময় ঠাকুর
উত্তর : (C) কালীময় ঠাকুর

13. ' সহায়হরিদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না '। কারণ হল -
(A) সহায়হরি জাতভেদ করত
(B) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি
(C) সহায়হরির কঠিন রোগ ছিল
(D) ক্ষেন্তি সমাজের নিয়ম মানত না
উত্তর : (B) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি

14. 'একটি মেয়ে আর-দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল।'- বড় মেয়েটির বয়স-
(A) পনেরো-ষোলো
(B) দশ-এগারো
(C) চোদ্দো-পনেরো
(D) বারো-তেরো
উত্তর : (C) চোদ্দো-পনেরো

15. ক্ষেন্তি গয়া বুড়ির কাছ থেকে কোন মাছ এনেছিল?
(A) মাগুর মাছ
(B) চিংড়ি মাছ
(C) পুঁটি মাছ
(D) চিতল মাছ
উত্তর : (B) চিংড়ি মাছ

16. 'পুঁইমাচা' গল্পে কার বাড়িতে গাছের রস সংগ্রহ করতে যাওয়ার কথা বলা হয়েছে -
(A) তারক খুড়োর
(B) সহায়হরির
(C) চৌধুরী মশাইয়ের
(D) কালীময় ঠাকুরের
উত্তর : (A) তারক খুড়োর

17. "মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার..."- এটি কোন দিনের ঘটনা?
(A) রন্ধনের পরের দিন
(B) রন্ধনের পূর্বদিন
(C) অরন্ধনের পরের দিন
(D) অরন্ধনের পূর্বদিন
উত্তর : (D) অরন্ধনের পূর্বদিন

18. "আমার বাবা কি তোমার দু'টো পয়সা নিয়ে পালিয়ে যাবে?"- একথা ক্ষেন্তি বলেছে -
(A) খেদীর মাকে
(B) গয়া পিসিকে
(C) অন্নপূর্ণাকে
(D) কালীময়কে
উত্তর : (B) গয়া পিসিকে

19. সহায়হরি কোথা থেকে ক্ষেন্তির জন্য শীতের জামা এনেছিল ?
(A) শহর থেকে
(B) দুর্গাপূজার মেলা
(C) হাট থেকে
(D) হরিপুরের বাসের মেলা
উত্তর : (D) হরিপুরের বাসের মেলা

20. সহায়হরি কালীময়কে ক্ষেন্তির বয়স সম্পর্কে কী বলেছিলেন?
(A) বৈশাখে তেরোয় পড়েছে
(B) শ্রাবণে চোদ্দোয় পড়েছে
(C) শ্রাবণে তেরোয় পড়েছে
(D) আশ্বিনে পনেরোয় পড়েছে
উত্তর : (C) শ্রাবণে তেরোয় পড়েছে

21. লেজঝোলা পাখিটার গায়ের রঙ কেমন ছিল?
(A) কুচকুচে কালো
(B) উজ্জ্বল সবুজ
(C) খয়েরি
(D) হলুদ
উত্তর : (D) হলুদ

22. ক্ষেন্তির জন্য প্রথম পাত্র ঠিক করে দিয়েছিলেন কে?
(A) কালীময়
(B) গয়া পিসি
(C) দয়াময়
(D) অঘোর ঘোষ
উত্তর : (A) কালীময়

23. ক্ষেন্তি পুঁই গাছের চারা কখন লাগিয়েছিল -
(A) বর্ষাকালে
(B) বসন্তকালে
(C) শীতকালে
(D) গ্রীষ্মকালে
উত্তর : (C) শীতকালে

24. কালীময়ের চন্ডীমণ্ডপে সহায়হরির সেদিন কোন্ সময়ে ডাক পড়েছিল?
(A) সন্ধেবেলায়
(B) বিকালবেলায়
(C) সকালবেলায়
(D) দুপুরবেলায়
উত্তর : (B) বিকালবেলায়

25. সহায়হরি বরোজপাতার বন থেকে কী নিয়ে এসেছিল?
(A) কচি ডাটা
(B) মেটে আলু
(C) বুনো চালতা
(D) কচু শাক
উত্তর : (B) মেটে আলু

26. "জামাটি তাহার গায়ে হয় না"- এর কারণ কী?
(A) জামাটি ছিঁড়ে গেছে
(B) স্বাস্থ্যোন্নতি
(C) জামাটি কুঁচকে গেছে
(D) মাপে ছোট ছিল
উত্তর : (B) স্বাস্থ্যোন্নতি

27. ক্ষেন্তির বরের ব্যবসা ছিল -
(A) কাঠের
(B) মাটির
(C) কাপড়ের
(D) সিলেট চুন ও ইটের
উত্তর : (D) সিলেট চুন ও ইটের

28. ' ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাব।'- একথা বলেছে -
(A) দুর্গা
(B) অন্নপূর্ণা
(C) সহায়হরি
(D) পুঁটি
উত্তর : (D) পুঁটি

29. অন্নপূর্ণার জামাইয়ের বয়স-
(A) পঁয়তাল্লিশের খুব বেশি
(B) পঁয়তাল্লিশ বছর
(C) চল্লিশের খুব বেশি নয়
(D) পঁয়তাল্লিশের বেশি
উত্তর : (C) চল্লিশের খুব বেশি নয়

30. ক্ষেন্তির বিয়েতে বরের পাল্কী নামানো হয়েছিল কোথায়?
(A) বারোয়ারিতলায়
(B) নিশ্চিন্দিপুরে
(C) আমলকীতলায়
(D) মেছোয়াবাজারে
উত্তর : (C) আমলকীতলায়

31. কোন্ মাসে ক্ষেন্তি বাপের বাড়ি আসতে চেয়েছিল ?
(A) আষাঢ়
(B) বৈশাখ
(C) জ্যৈষ্ঠ
(D) শ্রাবণ
উত্তর : (A) আষাঢ়

32. ' দিদি বড় ভালবাসত..' - একথা কে বলেছে -
(A) দুর্গা
(B) রাধী
(C) পুঁটি
(D) সব ভুল
উত্তর : (C) পুঁটি

33. 'পুঁই মাচা' গল্পে কে গাছ কেটেছিল ?
(A) কালীময়
(B) ক্ষেন্তি
(C) সহায়হরি
(D) তারক খুড়ো
উত্তর : (D) তারক খুড়ো

34. সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর -
(A) শান্ত সুরে
(B) মধুর সুরে
(C) হাসিতে
(D) কান্নায়
উত্তর : (A) শান্ত সুরে

35. 'গাঁয়ে কি গুজব রটেছে জান' ? - কোন গুজবের কথা বলা হয়েছে -
(A) সহায়হরিদের একঘরে করা হবে
(B) সহায়হরির কঠিন রোগ ছিল
(C) ক্ষেন্তির আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি
(D) সহায়হরি জাতভেদ করত
উত্তর : (A) সহায়হরিদের একঘরে করা হবে

36.' যা শিগগির, শাবলখানা নিয়ে আয় দিকি '! - এখানে বক্তা হলেন -
(A) কালীময় ঠাকুর
(B) অন্নপূর্ণা
(C) সহায়হরি
(D) ক্ষেন্তি
উত্তর : (C) সহায়হরি

37. "জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে"- জঞ্জালের মধ্যে ছিল-
(A) পালং শাক
(B) হেলেঞ্চা শাক
(C) সরিষা শাক
(D) পুঁই শাক
উত্তর : (D) পুঁই শাক

38. সহায়হরি ক্ষেন্তির শীতের জামা কিনেছিল –
(A) পাঁচ টাকা দিয়ে
(B) আড়াই টাকা দিয়ে
(C) তিন টাকা দিয়ে
(D) সাড়ে তিন টাকা দিয়ে
উত্তর : (B) আড়াই টাকা দিয়ে

39. সহায়হরি ঘুরে ঘুরে দিন কাটায় -
(A) গ্রামের চণ্ডীমণ্ডপে
(B) শহরে
(C) জঙ্গলে
(D) বাগ্দী দুলে পাড়ায়
উত্তর : (D) বাগ্দী দুলে পাড়ায়

40. অন্নপূর্ণা পৌষ সংক্রান্তির দিন বানিয়েছিল কী ?
(A) নাস্তা
(B) পায়েস
(C) পাটিসাপটা
(D) ক্ষীর
উত্তর : (C) পাটিসাপটা

41. সহায়হরি ও অন্নপূর্ণার ছিল -
(A) একটি মেয়ে
(B) দুটি মেয়ে
(C) তিনটি মেয়ে
(D) চারটি মেয়ে
উত্তর : (C) তিনটি মেয়ে

42. 'একটি মেয়ে আর-দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল।'- মেয়েটির বয়স ছিল -
(A) চোদ্দো-পনেরো
(B) এগারো
(C) তেরো
(D) পনেরো
উত্তর : (A) চোদ্দো-পনেরো

43. "পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল"- পুঁই পাতা জড়ানো দ্রব্যটি হল-
(A) মাগুর মাছ
(B) রুই মাছ
(C) চিংড়ি মাছ
(D) কাতলা মাছ
উত্তর : (C) চিংড়ি মাছ

44. বেহারারা সুবিধা করে নেওয়ার জন্য বরের পালকি নামিয়েছিল -
(A) আমলকীতলায়
(B) আম গাছের তলায়
(C) জাম গাছের তলায়
(D) কাঁঠাল গাছের তলায়
উত্তর : (A) আমলকীতলায়

45. সহায়হরির গয়া বুড়ির কাছে কত ধার বাকি ছিল ?
(A) এক পয়সা
(B) দু'পয়সা
(C) তিন পয়সা
(D) চার পয়সা
উত্তর : (B) দু'পয়সা

46. 'তাঁর মনে বড় কষ্ট হইল।'- কার মনে বড় কষ্ট হইল?
(A) সহায়হরির
(B) অন্নপূর্ণার
(C) গয়া পিসির
(D) ক্ষেন্তির
উত্তর : (A) সহায়হরির

47. "তাঁর মনে বড় কষ্ট হইল"- তাঁর কষ্টের কারণ হল-
(A) সাধের রুই মাছ রান্না হয়নি
(B) মেয়ের সাধের পুঁই শাক ফেলে দেওয়া হয়েছে
(C) মেয়ের অসুখ হয়েছে
(D) ভাত রান্না হয়নি
উত্তর : (B) মেয়ের সাধের পুঁই শাক ফেলে দেওয়া হয়েছে

48. "সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন"- সম্বন্ধ ভাঙা হয়েছিল -
(A) চৌধুরীর ছেলের সঙ্গে
(B) মুখুজ্যের ছেলের সঙ্গে
(C) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে
(D) সবগুলি ভুল
উত্তর : (C) শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে

49. "ঐ যে কেমন পাখিটা।"- পাখিটা হল -
(A) লেজঝোলা হলদে পাখি
(B) লেজঝোলা গোলাপি পাখি
(C) লেজঝোলা সবুজপাখি
(D) লেজঝোলা কালো পাখি
উত্তর : (A) লেজঝোলা হলদে পাখি

50. 'কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল'- অন্নপূর্ণার ভাবনাটি ছিল-
(A) ক্ষেন্তির পুঁই শাক খাওয়ার আনন্দের কথা ভেবে
(B) অভাবী সংসারের কথা ভেবে
(C) ক্ষেন্তির বিবাহ দিতে না পারার কথা ভেবে
(D) সবগুলি ভুল
উত্তর : (A) ক্ষেন্তির পুঁই শাক খাওয়ার আনন্দের কথা ভেবে

51. "কিরে ক্ষেন্তি, আর একটু চচ্চড়ি দিই?"-'চচ্চড়ি' হয়েছিল-
(A) রুই মাছ আর পুঁই শাক দিয়ে
(B) কাতলা মাছ পুঁই শাক দিয়ে
(C) কুচো চিংড়ি আর বেগুন দিয়ে
(D) কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে
উত্তর : (D) কুচো চিংড়ি আর পুঁই শাক দিয়ে

52. 'এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল'- প্রস্তাবটি হল -
(A) মেলা যাওয়ার
(B) খেজুর রস দেওয়ার
(C) চচ্চড়ি দেওয়ার
(D) রুই মাছ দেওয়ার
উত্তর : (C) চচ্চড়ি দেওয়ার

53. "জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে"- জঞ্জালের মধ্যে কী ছিল ?
(A) পুঁই শাক
(B) নটে শাক আর চিংড়ি মাছ
(C) কচু শাক
(D) কলমি শাক
উত্তর : (A) পুঁই শাক

54. কালীময় সহায়হরির মেয়ের সঙ্গে কার ছেলের বিয়ে ঠিক করেছিল ?
(A) শ্রীমন্ত ঘোষের ছেলে
(B) শ্রীমন্ত রায়ের ছেলে
(C) শ্রীমন্ত দত্তের ছেলে
(D) শ্রীমন্ত মজুমদারের ছেলে
উত্তর : (D) শ্রীমন্ত মজুমদারের ছেলে

55. 'দিদি বড় ভালবাসত... দিদি ভালোবাসত কী ?-
(A) কুচো চিংড়ি
(B) পুঁই শাক
(C) পিঠে
(D) খিচুড়ি
উত্তর : (C) পিঠে

56. ক্ষেন্তির বিবাহ সম্পন্ন হয় -
(A) ফাল্গুন মাসের প্রথমে
(B) বৈশাখ মাসের প্রথমে
(C) আষাঢ় মাসের প্রথমে
(D) শ্রাবণ মাসের প্রথমে
উত্তর : (B) বৈশাখ মাসের প্রথমে

57. 'পুঁই মাচা' গল্পে উল্লিখিত একটি প্রবাদ হল -
(A) আকাশ কুসুম, সাপের পাঁচ পা দেখা
(B) বাঘে গোরুতে এক ঘাটে জল খাওয়া
(C) গাঁয়ে মানে না আপনি মোড়ল
(D) কানু বিনা গীত নাই
উত্তর : (B) বাঘে গোরুতে এক ঘাটে জল খাওয়া

58. মাচার বাইরে দুলতে থাকা কচি কচি সবুজ পুঁই ডগাগুলো কীসের প্রতীক?-
(A) তারুণ্যের প্রতীক
(B) গতির প্রতীক
(C) প্রবর্ধমান জীবনের প্রতীক
(D) লাবণ্যের প্রতীক
উত্তর : (C) প্রবর্ধমান জীবনের প্রতীক

59. 'পুঁইমাচা' গল্পটি কোন ঋতুতে শুরু হয়েছে -
(A) শরৎ
(B) শীত
(C) হেমন্ত
(D) বর্ষা
উত্তর : (B) শীত

60. 'পুঁইমাচা' গল্পে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন - ঝড়ের প্রতীক্ষায় কে ছিল -
(A) রাধী
(B) ক্ষেন্তি
(C) অন্নপূর্ণা
(D) সহায়হরি
উত্তর : (D) সহায়হরি

61. ক্ষেন্তির বয়স হল -
(A) ১২ বছর
(B) ১৫ বছর
(C) ১০ বছর
(D) ১৮ বছর
উত্তর : (B) ১৫ বছর

62. সুখুজ্জে বাড়ির ছোটো খুকির নাম ছিল -
(A) রাধী
(B) টুনু
(C) অন্নপূর্ণা
(D) দুর্গা
উত্তর : (D) দুর্গা

63. 'সে-সব দিন কি আর আছে ভায়া' ? - বক্তা কে ছিলেন -
(A) অন্নপূর্ণা
(B) কালীময় ঠাকুর
(C) গয়া বুড়ি
(D) সহায়হরি
উত্তর : (B) কালীময় ঠাকুর

64. শ্রীমন্ত মজুমদারের বাড়ি ছিল কোথায় ?
(A) নিশ্চিন্দিপুরে
(B) মনিপুরে
(C) মনিগাঁয়ে
(D) হরিপালডীয়ে
উত্তর : (C) মনিগাঁয়ে

65. শ্রীমন্ত মজুমদারের ছেলেকে প্রহার করেছিল কারা -
(A) গ্রামের লোকেরা
(B) কুম্ভকার বধূর আত্মীয়রা
(C) প্রতিবেশিরা
(D) বন্ধুরা
উত্তর : (B) কুম্ভকার বধূর আত্মীয়রা

66. শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ভেঙে দেয় কে -
(A) অন্নপূর্ণা
(B) দুর্গা
(C) কালীময় ঠাকুর
(D) সহায়হরি
উত্তর : (D) সহায়হরি

67. 'তিন কাল গিয়েছে এক কাল আছে' - কে একথা বলেছে -
(A) অন্নপূর্ণা
(B) কালীময় ঠাকুর
(C) অন্নপূর্ণা
(D) দুর্গা
উত্তর : (A) অন্নপূর্ণা

68. অন্নপূর্ণা যে যে উপকরণ দিয়ে পিঠে বানাতেন সেগুলি হল -
(A) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল
(B) চাল, চিনি, তেল, আটা
(C) আটা, গুড়, চালের গুঁড়ো, চিনি
(D) তেল, আটা, চিনি, চাল
উত্তর : (A) চালের গুঁড়ো, ময়দা, গুড়, এক বাটি তেল

69. অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল কবে -
(A) পুজোর দিন
(B) কালী পুজোর দিন
(C) পৌষ সংক্রান্তির দিন
(D) রাস মেলার দিন
উত্তর : (C) পৌষ সংক্রান্তির দিন

70. শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ে ঠিক করেছিল কে -
(A) মজুমদারমশাই
(B) সহায়হরি
(C) অন্নপূর্ণা
(D) কালীময় ঠাকুর
উত্তর : (D) কালীময় ঠাকুর

71. ক্ষেন্তি চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে -
(A) শহর থেকে
(B) গয়া বুড়ির কাছ থেকে
(C) কালীময় ঠাকুরের কাছ থেকে
(D) দুর্গার কাছ থেকে
উত্তর : (B) গয়া বুড়ির কাছ থেকে

72. 'তোমার তো ইহকাল ও নেই পরকাল ও নেই ' ? - একথা অন্নপূর্ণা কাকে বলেছিল -
(A) দুর্গাকে
(B) ক্ষেন্তিকে
(C) সহায়হরিকে
(D) শ্রীমন্তকে
উত্তর : (C) সহায়হরিকে

73. ক্ষেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে -
(A) চৈত্র মাসে
(B) বৈশাখ মাসে
(C) আষাঢ় মাসে
(D) ফাল্গুন মাসে
উত্তর : (D) ফাল্গুন মাসে

74. কোন রোগে ক্ষেন্তি মারা গিয়েছিল ?
(A) সুগার
(B) কলেরা
(C) বসন্ত
(D) ডাইরিয়া
উত্তর : (C) বসন্ত

75. সহায়হরির পদবি -
(A) মুখুজ্যে
(B) সরকার
(C) চাটুজ্যে
(D) সবগুলি ভুল
উত্তর : (C) চাটুজ্যে

76. 'এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল'- প্রস্তাবটি কী ছিল?
(A) বিয়ের প্রস্তাব
(B) চচ্চড়ি দেওয়ার প্রস্তাব
(C) মেলায় যাওয়ার প্রস্তাব
(D) খেজুর রস খাওয়ার প্রস্তাব
উত্তর : (B) চচ্চড়ি দেওয়ার প্রস্তাব

❖ লেখকের শেষ কথা : আশা করছি, 'পুঁইমাচা' গল্পের এই প্রথম পর্বের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরগুলি তোমরা ভালোভাবে পড়েছো। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এভাবেই সম্পূর্ণ বাংলা সিলেবাসের প্রশ্নোত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, হোম পেজে গিয়ে মেনু অপশনে ক্লিক করে সেগুলি দেখতে পারো। তাছাড়া, পড়াশোনা সংক্রান্ত সমস্ত নতুন আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে ভুলো না ।

'পুঁইমাচা গল্প' সম্পর্কিত অন্যান্য পর্বসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.