ভূমিকা : WBCHSE বোর্ডের একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'পুঁইমাচা'। এই গল্পটি থেকে পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে মোট ৮টি MCQ প্রশ্ন আসবে (অর্থাৎ, ১×৮=৮ নম্বর)। তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতির সুবিধার জন্য এই তৃতীয় পর্বে 'পুঁইমাচা' গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য-মিথ্যা ও বিবৃতি-কারণধর্মী MCQ প্রশ্নোত্তরগুলি দেওয়া হলো। তবে 'পুঁইমাচা গল্পের' দ্বিতীয় পর্বের শূন্যস্থান পূরণধর্মী MCQ প্রশ্নোত্তর গুলি পড়তে চাইলে 'পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর পর্ব 2'-এর উপর ক্লিক করো।
পুঁইমাচা গল্পের সত্য-মিথ্যাধর্মী প্রশ্নোত্তর :
1. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ক্ষেন্তি পুঁইশাক সংগ্রহ করে এনেছিল।
(ii) সহায়হরি কালীময়ের ডাকে চণ্ডীমণ্ডপে গিয়েছিলেন।
(iii) অন্নপূর্ণা শেষ পর্যন্ত ক্ষেন্তিকে পুঁইশাক খেতে দেননি।
(iv) ক্ষেন্তি পুঁইশাক খেতে ভালোবাসত।
বিকল্পসমূহ :
(A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(B) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
(D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
উত্তর : (A) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
2. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ক্ষেন্তির বিয়ে বৈশাখ মাসের গোড়ার দিকে হয়েছিল।
(ii) ক্ষেন্তি মাকে আষাঢ় মাসে তাকে ফিরিয়ে আনতে বলেছিল।
(iii) ক্ষেন্তির স্বামী শহরে থাকতেন এবং চুন ও ইটের ব্যবসা করতেন।
(iv) ক্ষেন্তির বিয়ের সময় অন্নপূর্ণা আনন্দে কেঁদেছিলেন না।
উত্তর : (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
3. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) পুঁটি ও রাধী প্রথম পিঠেখানা ষষ্ঠীকে দিয়ে এসেছিল।
(ii) পিঠে তৈরির সময় বাড়ির পিছনের বনে কাঠঠোকরা পাখির শব্দ শোনা যাচ্ছিল।
(iii) পুঁটি দিদির পিঠে খেতে ভালোবাসার কথা স্মরণ করেছিল।
(iv) গল্পের শেষাংশে পুঁইগাছটি মাচা জুড়ে বেড়ে উঠেছিল।
উত্তর: (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
4. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) বাতাবী লেবু গাছের ফাঁক দিয়ে আসা রৌদ্রের আতপে বসে সহায়হরি তামাক টানছিলেন।
(ii) সহায়হরি ক্ষেন্তিকে বলেন, কোদালখানা নিয়ে আসতে।
(iii) মুখুজ্যে বাড়ি যাওয়ার পথের ডান ধারে ঘন বন ও নদী।
(iv) দুর্গা অন্নপূর্ণাকে সম্বোধন করে 'পিসিমা' বলে।
উত্তর: (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
5. 'পুঁইমাচা' গল্প অনুসারে সন্ধ্যাবেলা অন্নপূর্ণা পিঠে বানাচ্ছিল যে উপকরণ দিয়ে তা হল -
(i) গুড় দিয়ে
(ii) ময়দা দিয়ে
(iii) নারকেল দিয়ে
(iv) চালের গুঁড়ো দিয়ে
উত্তর: উপরের সব সঠিক।
6. ক্ষেন্তির চেহারা ছিল কেমন -
(i) খুব লম্বা ও গোলাকার
(ii) মাথার চুল কৃষ্ণ ও অগোছালো ছিল
(iii) মুখখানা খুব বড়ো।
(iv) চোখগুলি ছোট বড়ো
উত্তর: (i), (ii), (ⅲ) সঠিক এবং (iv) ভুল
7. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) পুঁইমাচা গল্পটির শুরুতে শীত ঋতুর উল্লেখ
পাওয়া যায়।
(ii) ক্ষেন্তিকে পুঁই শাক দিয়েছিল মজুমদার মশাই।
(iii) ক্ষেন্তির বিয়ে নিয়ে সহায়হরির প্রবল চিন্তা ছিল।
(iv) সহায়হরি বাগদী পাড়া, দুলে পাড়ায় ঘুরে বেড়াত।
উত্তর: (i)- সত্য (ii)-মিথ্যা (ⅲ)- মিথ্যা (iv) - সত্য
8. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ময়শা চৌকিদার, সহায়হরিকে সম্বোধন করে 'বাবাঠাকুর' বলে।
(ii) সহায়হরির ভাব দেখে মনে হচ্ছিল, তিনি এইমাত্র পাতাল ফুঁড়ে উঠলেন না।
(iii) অন্নপূর্ণার মতে, সহায়হরির চার কাল গিয়ে এককালে ঠেকেছে, তাই তিনি এখন কেবল সত্য বলবেন।
(iv) চার ঘণ্টা পরে ক্ষেন্তি স্নান সেরে বাড়ি ঢুকল।
উত্তর: (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
9. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) সহায়হরি বলেছিলেন, তাঁর মেয়ের শাশুড়ি তাঁকে ছোটলোক বলে অপমান করেছিলেন।
(ii) সহায়হরি তাঁর মেয়েকে টালায় গিয়ে দেখতে পেয়েছিলেন।
(iii) সহায়হরি বলেছিলেন, তাঁর মেয়ের গহনাগুলি অসুস্থ অবস্থাতেই খুলে নেওয়া হয়েছিল।
উত্তর: (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য
10. ক্ষেন্তির জ্যাঠাইমার বাড়িতে পৌষ সংক্রান্তির দিন তৈরি করা হয়েছিল -
(i) পায়েস,
(ii) ঝোল পুলি,
(iii) মুগতক্তি,
(iv) দুধ-পুলি।
উত্তর: (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
11. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) অন্নপূর্ণা পিঠের গোলা তৈরি করছিলেন।
(ii) পুঁটি একাই ষষ্ঠীকে পিঠে দিতে গিয়েছিল।
(iii) পুঁটি ও রাধী খিড়কি দরজা দিয়ে বাইরে গিয়েছিল।
উত্তর: (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য
12. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) পুঁটি বলেছিল, দিদি পিঠে খেতে খুব ভালোবাসত।
(ii) পুঁইগাছটি অন্নপূর্ণার নিজের হাতে পোঁতা ছিল।
(iii) পুঁইগাছের কচি সবুজ ডগাগুলি মাচা ছাড়িয়ে বাইরে দুলছিল।
উত্তর: (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য
13. ক্ষেন্তির বিবাহের পাত্রের -
(i) বয়স চল্লিশের খুব বেশি নয়,
(ii) সঙ্গতিপন্ন,
(iii) শহর অঞ্চলে বাড়ি,
(iv) সিলেট ও ইটের ব্যাবসা।
উত্তর: (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য।
14. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) অন্নপূর্ণা বলেন, পুঁই ডাঁটার চারা পুঁততে হয় বর্ষাকালে।
(ii) সহায়হরি ভাবেন, মেয়ের মুখটি কী অপরূপ সুশ্রী হয়ে উঠেছে।
(iii) সম্প্রতি গত বৎসর ক্ষেন্তির স্বাস্থ্যোন্নতির দরুন জামাটি তার গায়ে হয় না।
(iv) ক্ষেন্তির নিজস্ব ভাঙ্গা টিনের তোরঙ্গে থাকত তার জামাটি।
উত্তর: (i) সত্য, (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
15. দুর্গার সঙ্গে অন্নপূর্ণা মুখুজ্যে বাড়ি যায়-
(i) মেটে আলু তুলতে,
(ii) নবান্ন মাখতে,
(iii) সবুচাকলি বানিয়ে দিতে,
(iv) ইতুর ঘটগুলো বার করে দিতে।
উত্তর: (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
16. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ক্ষেন্তির জামাটি সহায়হরি হরিপুরের রাসের মেলা থেকে কিনেছিলেন।
(ii) জামাটির দাম ছিল আড়াই টাকা।
(iii) ক্ষেন্তি পিঠে তৈরির কাজে মাকে সাহায্য করতে চায়নি।
(iv) অন্নপূর্ণা ক্ষেন্তিকে নারকেলের মালা থেকে গোলা দিয়েছিলেন।
উত্তর: (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
17. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ক্ষেন্তি নারকেলের মালায় দুই থাবা তুলে নিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল।
(ii) ক্ষেন্তিকে খুড়িমা তিনখানা পাটিসাপটা খেতে দিয়েছিল।
(iii) অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটু তেল নিয়ে খোলায় মাখাচ্ছিলেন।
(iv) অন্নপূর্ণা ক্ষেন্তিকে বলেন, ও-বেলার মুগ ডাল ও ভাত আছে।
উত্তর: (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
18. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ক্ষেন্তির বিয়ে বৈশাখ মাসের প্রথম দিকে হয়েছিল।
(ii) ক্ষেন্তির স্বামীর বয়স চল্লিশের অনেক বেশি ছিল।
(iii) ক্ষেন্তি মাকে আষাঢ় মাসে তাকে আনতে বলেছিল।
(iv) সহায়হরি বলেছিলেন, ক্ষেন্তির বসন্ত রোগ হয়েছিল বলে শুনেছেন।
উত্তর: (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
19. অন্নপূর্ণা ও সহায়হরির বড় মেয়েটি -
(i) খুব লম্বা ও গোলগাল,
(ii) মাথার চুলগুলি কৃষ্ণ ও অগোছালো,
(iii) মুখখানা খুব বড়ো,
(iv) চোখ দুটো ডাগর ও শান্ত।
উত্তর: (i) সত্য (ii) সত্য, (iii) সত্য, (iv) সত্য
20. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) কালীময় মণিগাঁয়ের মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলেন।
(ii) সহায়হরি পাত্রের বিষয়ে খোঁজ পাওয়ার পরেও বিয়ের সম্বন্ধটি বজায় রেখেছিলেন।
(iii) ক্ষেন্তি বাবাকে শাবল আনতে বলেছিল।
(iv) অন্নপূর্ণা দুর্গার মায়ের অনুরোধে মুখুয্যে বাড়িতে গিয়েছিলেন।
উত্তর: (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
21. নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা নির্ণয় করো।
(i) ক্ষেন্তির বরের তৃতীয় পক্ষ ক্ষেন্তি।
(ii) ক্ষেন্তির পরনের মাঝারি দামের বালুচরের আঁচলটি রাঙা চেলির।
(iii) দু-মাস পরেই তাকে নিয়ে আসার আবদার জানায় ক্ষেন্তি।
(iv) এ পাড়ার ঠানদিদি বলেন, নাতি হওয়ার পরেই সহায়হরি ক্ষেন্তির শ্বশুরবাড়ি যাবেন।
উত্তর: (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
পুঁইমাচা গল্পের বিবৃতি-কারণধর্মী প্রশ্নোত্তর :
1. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A) : অন্নপূর্ণা ক্ষেন্তির আনা পুঁইশাক প্রথমে ফেলে দিতে বলেছিলেন।
কারণ (R) : অন্নপূর্ণা মনে করেছিলেন, পুঁইশাকের ডাঁটাগুলি পেকে কাঠ হয়ে গিয়েছে এবং ক্ষেন্তি অন্যের বাড়ির আগাছা তুলে এনেছে।
বিকল্পসমূহ :
(A) A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
(B) A ও R উভয়ই সত্য, কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
(C) A সত্য, কিন্তু R মিথ্যা।
(D) A মিথ্যা, কিন্তু R সত্য।
উত্তর : (A) A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
2. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): তাঁর মনে বড় কষ্ট হইল।
কারণ (R): ছোটো মেয়েটি পুঁইশাকের বোঝা খিড়কির পুকুরের ধারে ফেলে দিতে গেল।
উত্তর : (A) সঠিক, কিন্তু (R) যথার্থ নয়।
3. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): ক্ষেন্তির পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে অন্নপূর্ণার মনে আবেগের সঞ্চার হয়েছিল।
কারণ (R): ক্ষেন্তি পুঁইশাক খুব ভালোবাসত এবং আগে একবার মায়ের কাছে পুঁইশাকের অর্ধেক নিজের জন্য চেয়েছিল।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
4. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): সহায়হরি মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ক্ষেন্তির বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন।
কারণ (R): সহায়হরি জানতে পেরেছিলেন যে পাত্রটি আগে নিজের গ্রামে এক কুম্ভকারবধূর আত্মীয়-স্বজনের হাতে মার খেয়েছিল।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
5. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): বাকিগুলো কুড়ানো যায় না।
কারণ (R): ডোবার ধারে ও ছাইগাদায় পড়ে আছে।
উত্তর : (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ।
6. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): সহায়হরি ক্ষেন্তির শীতের কষ্টের কথা ভেবে তাকে গায়ে জামা দিতে বলেছিলেন।
কারণ (R): সহায়হরি মনে করেছিলেন, শীতের কারণে ক্ষেন্তির অসুখ হতে পারে।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
7. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A) : মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না।
কারণ (R) : আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল ক্ষেন্তির শ্বশুরবাড়িতে।
উত্তর : (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ।
8. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তিকে পিঠে তৈরির কাজে সাহায্য করতে দিতে চাননি।
কারণ (R): অন্নপূর্ণার মনে হয়েছিল, ক্ষেন্তির কাপড়চোপড় শুচি নয় এবং সে বনেবাদাড়ে ঘুরে বেড়ায়।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
9. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): ক্ষেন্তির বিয়ের সময় অন্নপূর্ণার চোখে জল এসেছিল।
কারণ (R): অন্নপূর্ণা মেয়েকে অপরিচিত পরিবেশে পাঠানোর কথা ভেবে কষ্ট পেয়েছিলেন।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
10. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): পুঁটি প্রথম পিঠেখানা ষষ্ঠীকে দিয়ে আসতে চেয়েছিল।
কারণ (R): অন্নপূর্ণা তাকে একা না গিয়ে রাধীকে সঙ্গে নিয়ে যেতে বলেছিলেন।
উত্তর : A ও R উভয়ই সত্য, কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়।
11. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): পাজী, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব, তবে ছাড়ব।
কারণ (R): ক্ষেন্তি গয়া পিসির কাছ থেকে চিংড়ি মাছ এনেছে।
উত্তর : (A) সঠিক, কিন্তু (R) যথার্থ নয়।
12. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): পুঁটি দিদির কথা স্মরণ করেছিল।
কারণ (R): পুঁইগাছটি ছিল দিদির নিজের হাতে পোঁতা।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
13. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): ক্ষেন্তি পুঁইশাক খেতে ভালোবাসত।
কারণ (R): পুঁইশাক রান্না হওয়ার পর ক্ষেন্তি তা খেয়ে আনন্দ পেয়েছিল।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
14. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন।
কারণ (R): ক্ষেন্তির আগামী ভবিষ্যতের কথা ভেবে ব্যাকুল হয়েছিলেন অন্নপূর্ণা।
উত্তর : (A) সঠিক, কিন্তু (R) যথার্থ নয়।
15. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): সহায়হরি তাঁর মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন।
কারণ (R): তাঁর বক্তব্য অনুযায়ী, মেয়েকে অসুস্থ অবস্থায় টালায় পাঠানো হয়েছিল এবং তাঁকে খবর দেওয়া হয়নি।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
16. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): পুঁইমাচা দেখে বাড়ির তিনজনেরই দৃষ্টি উঠানের এক কোণে আটকে গিয়েছিল।
কারণ (R): পুঁইগাছটি ক্ষেন্তির নিজের হাতে পোঁতা ছিল এবং সেটি মাচা জুড়ে বেড়ে উঠেছিল।
উত্তর : A ও R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা।
17. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): কিছুক্ষণ দু’জনের কোনো কথা শোনা গেল না।
কারণ (R): সহায়হরি হঠাৎ কথা বন্ধ করে মিনিট কয়েক ধরে হুকায় টান দিতে লাগলেন।
উত্তর : (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ।
18. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না।
কারণ (R): আশীর্বাদ হওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে হয়নি।
উত্তর : (A) ও (R) উভয়ই ঠিক এবং (R), (A)-এর সঠিক কারণ
19. বিবৃতি (A) ও কারণ (R) বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো।
বিবৃতি (A): আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না।
কারণ (R): মেয়েটির অসুখ ছিল।
উত্তর : (A) ঠিক কিন্তু (R) ভুল।

আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করুন।