এই ব্লগটি সন্ধান করুন

সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে MCQ প্রশ্নোত্তর | ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন MCQ প্রশ্নোত্তর

0

সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে MCQ

ভূমিকা : উচ্চমাধ্যমিক ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের দর্শন সিলেবাসরে 'ব্যাবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন' অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 40 নম্বরের মধ্যে মোট 20 নম্বর থাকবে। তাই ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন পরীক্ষার জন্য এই 'ব্যাবহারিক নীতিবিদ্যা এবং সমাজ ও রাষ্ট্রদর্শন'-এর 'সমাজ ও রাষ্ট্রদর্শন' অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরসহ দেওয়া হল।

সমাজ ও রাষ্ট্রদর্শন থেকে MCQ প্রশ্নোত্তর

❖ সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ Class 12

❖ সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন (MCQ) :
1. Fundamentals of Sociology-এর রচয়িতা কে?
(A) চার্লস কুলি
(B) অধ্যাপক গিসবার্ট
(C) ফ্রাঙ্কলিন গিডিংস্
(D) ম্যাকাইভার
উত্তর: (B) অধ্যাপক গিসবার্ট

2. সমাজবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ 'সোসাইটি' (Society)-এর রচয়িতা কে?
(A) অধ্যাপক গিসবার্ট
(B) ফ্রাঙ্কলিন গিডিংস্
(C) ডি ডি রাফেল
(D) ম্যাকাইভার এবং পেজ
উত্তর : (D) ম্যাকাইভার এবং পেজ

3. কার মতে,"সমাজদর্শন হলো সামাজিক বিজ্ঞানসমূহের সুবর্ণ-মুকুটস্বরূপ"?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) অধ্যাপক গিসবার্ট
(C) ফ্রাঙ্কলিন গিডিংস্
(D) ডেভিড হিউম
উত্তর: (B) অধ্যাপক গিসবার্ট

4. 'সমাজ ও রাষ্ট্রদর্শন' অনুযায়ী সমাজ হল -
(A) স্থির ও অপরিবর্তনীয়
(B) চিরন্তন ও অনমনীয়
(C) পরিবর্তনশীল ও চলমান
(D) বিচ্ছিন্ন ও অসংগঠিত
উত্তর: (C) পরিবর্তনশীল ও চলমান

5. মানব সমাজের প্রাথমিক ও ক্ষুদ্রতম একক কোনটি?
(A) সামাজিক সংঘ
(B) সামাজিক সম্প্রদায়
(C) পরিবার
(D) সামাজিক অনুষ্ঠান
উত্তর: (C) পরিবার

6. সামাজিক সম্পর্ক বা সমাজ হল পুরোপুরিভাবে একটি মানসিক বিষয় - একথা বলেছেন -
(A) অধ্যাপক গিসবার্ট
(B) ম্যাকাইভার ও পেজ
(C) ফ্রাঙ্কলিন গিডিংস্
(D) ডেভিড হিউম
উত্তর: (A) অধ্যাপক গিসবার্ট

7. "এক বা একাধিক নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সুসংগঠিত জনসমষ্টিই হলো সংঘ বা সমিতি"- এই অভিমতটি কাদের?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) অ্যারিস্টটল ও প্লেটো
(C) গিডিংস ও গিসবার্ট
(D) অগাস্ট কোঁৎ ও দুর্খেইম
উত্তর: (A) ম্যাকাইভার ও পেজ

8. 'সমাজ হল সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল।'- বিখ্যাত এই উক্তিটি কার?
(A) ফ্রাঙ্কলিন গিডিংস্
(B) অধ্যাপক গিসবার্ট
(C) জন স্টুয়ার্ট মিল
(D) ম্যাকাইভার ও পেজ
উত্তর: (D) ম্যাকাইভার ও পেজ

9. সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে রাষ্ট্র মূলত কীসের অন্তর্ভুক্ত?
(A) সামাজিক প্রতিষ্ঠান
(B) সামাজিক সম্প্রদায়
(C) সামাজিক সংঘ বা সমিতি
(D) সামাজিক গোষ্ঠী
উত্তর: (C) সামাজিক সংঘ বা সমিতি

10. সম্প্রদায়ের প্রধান ভিত্তি কয়টি?
(A) তিনটি
(B) চারটি
(C) দুটি
(D) পাঁচটি
উত্তর: (C) দুটি (নোট: ভৌগোলিক ভিত্তি ও মানসিক ভিত্তি)

11. "সমাজদর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনক্ষেত্র"- এই অভিমতটি কার?
(A) আগস্ট কোঁৎ
(B) প্লেটো
(C) অধ্যাপক গিসবার্ট
(D) ম্যাকাইভার
উত্তর: (C) অধ্যাপক গিসবার্ট

12. নিচের স্তম্ভদুটি মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো -
স্তম্ভ-A (চিন্তাবিদ)   স্তম্ভ-B (গ্রন্থ)
(i) প্লেটো (a) The Republic
(ii) কার্ল মার্কস (b) Communist Manifesto
(iii) হেগেল (c) Philosophy of Rights
(iv) ইমানুয়েল কান্ট (d) Science of Rights
বিকল্পসমূহ :
(A) i-a, ii-b, iii-c, iv-d
(B) i-b, ii-a, iii-d, iv-c
(C) i-c, ii-d, iii-a, iv-b
(D) i-d, ii-c, iii-b, iv-a
উত্তর : (A) i-a, ii-b, iii-c, iv-d

12. সমাজবিজ্ঞানী কে সমাজের সংজ্ঞায় বলেছেন, 'সমাজ হল সামাজিক সম্পর্কের জটিল জাল।'
বিকল্পসমূহ:
(A) ম্যাকাইভার
(B) এমিল দুর্খেইম
(C) কার্ল মার্কস
(D) ম্যাক্স ওয়েবার
উত্তর : (A) ম্যাকাইভার

13. 'গোষ্ঠীবদ্ধ জীবনের প্রতিষ্ঠিত যে আকার বা কর্মপ্রণালী তাই হচ্ছে অনুষ্ঠান বা প্রতিষ্ঠান।' -এটি কার মত?
(A) টমাস হব্‌স
(B) জন লক
(C) ম্যাকাইভার
(D) জঁ-জাক রুশো
উত্তর: (C) ম্যাকাইভার

14. রাষ্ট্রচিন্তার ইতিহাসে 'ডেমোক্রেসি' বা গণতন্ত্র শব্দটি প্রথম কারা ব্যবহার করেছিলেন?
(A) রোমানরা
(B) প্রাচীন গ্রিকরা
(C) ফরাসি চিন্তাবিদরা
(D) ব্রিটিশ দার্শনিকরা
উত্তর: (B) প্রাচীন গ্রিকরা

15. সমাজবিজ্ঞানের দৃষ্টিতে সংঘ বা সমিতি হলো সমাজের ______ দিক, আর সামাজিক প্রতিষ্ঠান হলো তার ______ দিক।
(A) গতিশীল, স্থিতিশীল
(B) তাত্ত্বিক, ব্যাবহারিক
(C) পরিবর্তনশীল, চিরন্তন
(D) স্থিতিশীল, গতিশীল
উত্তর: (D) স্থিতিশীল, গতিশীল

16. নির্দিষ্ট এক বা একাধিক স্বার্থ সাধনের জন্য গড়ে ওঠে এবং সুনির্দিষ্ট নিয়মকানুন দ্বারা পরিচালিত হয় কোনটি?
(A) সামাজিক সম্প্রদায়
(B) সামাজিক সংঘ বা সমিতি
(C) প্রথাগত সমাজ
(D) সামাজিক শ্রেণি
উত্তর: (B) সামাজিক সংঘ বা সমিতি

17. সমাজবিজ্ঞানের তাত্ত্বিক বিকাশে প্রথা ও আইনের পারস্পরিক সম্পর্ক মূলত কেমন?
(A) পরস্পর বিরোধী
(B) সম্পূর্ণ স্বতন্ত্র ও বিচ্ছিন্ন
(C) পরস্পর পরিপূরক
(D) কোনো সম্পর্কহীন
উত্তর: (C) পরস্পর পরিপূরক

18. "সমাজ হল সমমনোভাবাপন্ন ব্যক্তিসমষ্টি"- একথা বলেছেন -
(A) ফ্রাঙ্কলিন গিডিংস্ (Giddings)
(B) ম্যাকাইভার ও পেজ
(C) অধ্যাপক গিসবার্ট
(D) কার্ল মার্কস
উত্তর: (A) ফ্রাঙ্কলিন গিডিংস্

19. কার মতে, কোনো নির্দিষ্ট অঞ্চলভিত্তিক সাধারণ জীবনযাত্রাই হলো সম্প্রদায়?
(A) অগাস্ট কোঁৎ
(B) ম্যাকাইভার
(C) কার্ল মার্কস
(D) ইমিল দুর্খেইম
উত্তর: (B) ম্যাকাইভার

20. মঠ বা জেলখানাকে 'সম্প্রদায়' বলে আখ্যা দিয়েছেন -
(A) ম্যাকাইভার ও পেজ
(B) অধ্যাপক গিসবার্ট
(C) ফ্রাঙ্কলিন গিডিংস্
(D) জন জিন্সবার্গ
উত্তর: (A) ম্যাকাইভার ও পেজ

21. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সম্প্রদায়ের প্রধান কয়টি ভিত্তির কথা উল্লেখ করেছেন?
(A) চারটি
(B) পাঁচটি
(C) দুটি
(D) ছয়টি
উত্তর: (C) দুটি

22. ম্যাকাইভার নির্দেশিত সম্প্রদায়ের দুটি প্রধান ভিত্তির একটি হলো নির্দিষ্ট ভূখণ্ড বা স্থান, অপরটি __________।
(A) শ্রেণি চেতনা
(B) রাজনৈতিক আদর্শ
(C) সম্প্রদায়গত মনোভাব বা স্বাজাত্যবোধ
(D) অর্থনৈতিক সাম্য
উত্তর: (C) সম্প্রদায়গত মনোভাব বা স্বাজাত্যবোধ

23. বিবৃতি (A): সংঘ-সমিতির লক্ষ্য সাধনের উপায় হচ্ছে প্রতিষ্ঠান।
কারণ (R): প্রতিষ্ঠান সংঘ-সমিতিকে সচল রাখে।

বিকল্পসমূহ :
(A) A সত্য কিন্তু R মিথ্যা
(B) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(C) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর: (B) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

24. বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজের মতে সমাজের মূল ভিত্তি বা সংজ্ঞা কী?
(A) সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল
(B) সমাজ হলো পরিবারের একটি জটিল কাঠামো
(C) সমাজ হলো ভৌগোলিক সম্প্রদায়ের সমষ্টি
(D) সমাজ হলো কৃত্রিম সংঘের সমাহার
উত্তর: (B) সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল

25. আদর্শ রাষ্ট্রের উল্লেখ করেন -
(A) অ্যারিস্টটল
(B) মহাত্মা গান্ধী
(C) প্লেটো
(D) কার্ল মার্কস
উত্তর: (C) প্লেটো

26.বিশ্ববিখ্যাত 'রিপাবলিক' (The Republic)-এর রচয়িতা কে?
(A) অ্যারিস্টটল
(B) প্লেটো
(C) ডেভিড হিউম
(D) পিটার সিঙ্গার
উত্তর: (B) প্লেটো

27. আইনের প্রধান ও মৌলিক উদ্দেশ্য কী?
(A) সরকারি রাজস্ব সংগ্রহ করা
(B) শাসকগোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধি করা
(C) নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সংরক্ষণ করা
(D) রাজনৈতিক দল চালনা করা
উত্তর: (C) নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সংরক্ষণ করা

28. রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে কাকে অভিহিত করা হয়?
(A) প্লেটো
(B) জঁ-জাক রুশো
(C) অ্যারিস্টটল
(D) নিকোলো কাস্তিগ্লিওনি ম্যাকিয়াভেলি
উত্তর: (C) অ্যারিস্টটল

29. বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ 'লেভিয়াথান' (Leviathan)-এর রচয়িতা কে?
(A) জন লক
(B) টমাস হব্‌স
(C) জঁ-জাক রুশো
(D) মেকিয়াভেলি
উত্তর: (B) টমাস হব্‌স

30. 'এ যাবৎ সমস্ত সমাজের ইতিহাস এক শ্রেণির দ্বন্দ্বের ইতিহাস।' - বিখ্যাত এই উক্তিটি কার?
(A) কার্ল মার্কস
(B) হেগেল
(C) হার্বার্ট স্পেন্সার
(D) জেরমি বেন্থাম
উত্তর: (A) কার্ল মার্কস

31. "Society is the web of social relationships."- বিখ্যাত এই বক্তব্যটি কার?
(A) ফ্রাঙ্কলিন গিডিংস্
(B) জন ম্যাকেঞ্জি
(C) অধ্যাপক গিসবার্ট
(D) ম্যাকাইভার ও পেজ
উত্তর: (D) ম্যাকাইভার ও পেজ

32. প্রথার প্রধান উৎস এবং আইনের প্রধান উৎস হল -
(A) স্বাতন্ত্র্যবাদী রাষ্ট্র, কৃত্রিম সমাজ
(B) সমাজ, রাষ্ট্র
(C) সামাজিক সংঘ, রাজনৈতিক দল
(D) অসংগঠিত গোষ্ঠী, পরিবার
উত্তর: (B) সমাজ, রাষ্ট্র

33. "সমাজদর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনক্ষেত্র"- কার অভিমত?
(A) উইলিয়াম লিলি
(B) অধ্যাপক গিসবার্ট
(C) জন ম্যাকেঞ্জি
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর: (B) অধ্যাপক গিসবার্ট

34. সাংগঠনিক কাঠামোর সাপেক্ষে বিদ্যালয়কে প্রধানত কী হিসেবে গণ্য করা হয়?
(A) সামাজিক গোষ্ঠী
(B) সামাজিক সম্প্রদায়
(C) সামাজিক স্থান
(D) সামাজিক সংঘ বা সমিতি
উত্তর : (D) সামাজিক সংঘ বা সমিতি

35. যখন কোনো জনসমষ্টি কোনো বিশেষ উদ্দেশ্যে নয়, বরং জীবনযাপনের সার্বিক প্রয়োজন মেটাতে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বাস করে, তাকে কী বলে?
(A) সামাজিক সংঘ
(B) সম্প্রদায়
(C) সামাজিক প্রতিষ্ঠান
(D) কৃত্রিম গোষ্ঠী
উত্তর: (B) সম্প্রদায়

36. "সমাজ হলো সামাজিক সম্পর্কের এমন এক জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্বন্ধযুক্ত।'- এই বক্তব্যটি কে পেশ করেছেন?
(A) অধ্যাপক গিসবার্ট
(B) প্লেটো
(C) ম্যাকাইভার
(D) পেজ
উত্তর: (A) অধ্যাপক গিসবার্ট

37. নির্দিষ্ট উদ্দেশ্যে গঠিত প্রাতিষ্ঠানিক বিদ্যালয় হল -
(A) সামাজিক সংঘ বা সমিতি
(B) সামাজিক সম্প্রদায়
(C) সামাজিক স্থান
(D) সামাজিক শ্রেণি
উত্তর: (A) সামাজিক সংঘ বা সমিতি

38. ম্যাকাইভার ও পেজের মতে, সমাজ গঠনে সহযোগিতা ও সহমর্মিতার সম্পর্ক হলো ______ এবং বিরোধিতার সম্পর্ক হলো ______ সামাজিক সম্পর্ক।
(A) প্রথম ও দ্বিতীয়
(B) গৌণ ও মুখ্য
(C) মুখ্য ও গৌণ
(D) সরল ও জটিল
উত্তর: (C) মুখ্য ও গৌণ

39. বিবৃতি [A]: মানুষ সামাজিক ও সমাজবদ্ধ জীব হিসেবে পরিচিত।
কারণ [R]: সমাজের মানুষ একে অপরের ওপর বিন্দুমাত্র নির্ভরশীল নয় বলেই তারা সমাজবদ্ধভাবে বসবাস করে।

বিকল্পসমূহ :
(A) A এবং R উভয়ই সম্পূর্ণ সত্য
(B) A সত্য কিন্তু R মিথ্যা
(C) A এবং R উভয়ই সম্পূর্ণ মিথ্যা
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর: (B) A সত্য কিন্তু R মিথ্যা

40. অধ্যাপক ডি ডি রাফেল তাঁর কোন বিখ্যাত গ্রন্থে 'সামাজিক' শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করে রাজনৈতিক আলোচনাকে সমাজদর্শনের অন্তর্ভুক্ত করেছেন?
(A) Fundamentals of Sociology
(B) Social and Political Theory
(C) Problems of Political Philosophy
(D) Principles of Social Reconstruction
উত্তর: (C) Problems of Political Philosophy

41. অধ্যাপক গিসবার্ট সামাজিক প্রথার প্রধান কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন?
(A) ৩টি
(B) ৪টি
(C) ২টি
(D) ৩টি
উত্তর: (D) ৩টি

42. কার মতে, 'সংঘ-সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্য সাধনের জন্য সদস্যরা মিলিত হয়।'
(A) অধ্যাপক গিসবার্ট
(B) ম্যাকাইভার ও পেজ
(C) জন জিন্সবার্গ
(D) চার্লস কুলি
উত্তর: (B) ম্যাকাইভার ও পেজ

43. নির্দিষ্ট ভূখণ্ড বা ভৌগোলিক অঞ্চল থাকা নিচের কোনটির প্রধান বৈশিষ্ট্য?
(A) সামাজিক সমিতি
(B) সামাজিক সম্প্রদায়
(C) সামাজিক প্রতিষ্ঠান
(D) স্বার্থবাহী গোষ্ঠী
উত্তর: (B) সামাজিক সম্প্রদায়

44. সামাজিক নৈতিকতা ও সামাজিক মূল্যবোধযুক্ত বিশেষ লোকাচারকে সমাজবিজ্ঞানে কী বলা হয়?
(A) সাধারণ প্রথা
(B) সামাজিক অনুষ্ঠান
(C) লোকনীতি
(D) প্রাতিষ্ঠানিক আইন
উত্তর: (C) লোকনীতি

45. 'আমরা সংঘ-সমিতিতে জন্মগ্রহণ করি, কিন্তু আনুষ্ঠানিক ব্যবস্থা অনুসারে চলি এবং কর্ম করি।'- উক্তিটি কাদের?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) অগাস্ট কোঁৎ ও ইমিল দুর্খেইম
(C) ফ্রাঙ্কলিন গিডিংস ও অধ্যাপক গিসবার্ট
(D) উইলিয়াম লিলি ও ডেভিড হিউম
উত্তর: (A) ম্যাকাইভার ও পেজ

46. যে নির্দিষ্ট ভৌগোলিক জনগোষ্ঠীর মধ্যে মানুষ তার সমগ্র জীবন অতিবাহিত করতে পারে এবং জীবনের যাবতীয় সামাজিক সম্পর্ক খুঁজে পায়, তাকে বলে -
(A) সামাজিক সংঘ
(B) সম্প্রদায়
(C) রাজনৈতিক প্রতিষ্ঠান
(D) সামাজিক শ্রেণি
উত্তর: (B) সম্প্রদায়

47. সমাজবিদ্যার দৃষ্টিকোণ থেকে, সংকীর্ণ অর্থে _______-কে প্রতিষ্ঠান বলা হয়।
(A) সুসংগঠিত পরিবার
(B) শিক্ষাদানকারী বিদ্যালয়
(C) রাজনৈতিক রাষ্ট্র
(D) সামাজিক বিবাহ ব্যবস্থা
উত্তর: (D) সামাজিক বিবাহ ব্যবস্থা

48. যে নির্দিষ্ট নিয়মকানুন, প্রথা ও কর্মপ্রণালী দ্বারা একটি সামাজিক সংঘ বা সমিতি পরিচালিত হয়, তাকে কী বলে?
(A) সামাজিক প্রথা
(B) সামাজিক প্রতিষ্ঠান
(C) লোকনীতি
(D) সামাজিক আদর্শ
উত্তর: (B) সামাজিক প্রতিষ্ঠান

49. সমাজবিজ্ঞানের দৃষ্টিতে নিচের কোনটি তার সদস্যদের সামাজিক জীবনের প্রায় সমগ্র মৌলিক প্রয়োজন মেটাতে সক্ষম?
(A) সামাজিক সংঘ
(B) সামাজিক প্রতিষ্ঠান
(C) সামাজিক সম্প্রদায়
(D) স্বাজাত্য গোষ্ঠী
উত্তর: (C) সামাজিক সম্প্রদায়

50. অনুষ্ঠান ও প্রতিষ্ঠান হল -
(A) সমাজিক রীতিনীতি
(B) স্বতন্ত্র ধর্মীয় রীতিনীতি
(C) ভৌগোলিক সম্প্রদায়ের মনোভাব
(D) রাজনৈতিক শাসননীতি
উত্তর: (A) সমাজিক রীতিনীতি

51. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও -
স্তম্ভ-A স্তম্ভ-B

(i) সামাজিক প্রতিষ্ঠান (a) গ্রাম বা লোকালয়
(ii) প্রথা বা আচার (b) প্রবীণদের প্রণাম জানানো
(iii) সংঘ বা সমিতি (c) উপাসনালয় বা গির্জা
(iv) সামাজিক সম্প্রদায় (d) পূজা বা ধর্মানুষ্ঠান
বিকল্পসমূহ :
(A) i–d, ii–b, iii–c, iv–a
(B) i–c, ii–a, iii–b, iv–d
(C) i–a, ii–d, iii–c, iv–b
(D) i–b, ii–c, iii–a, iv–d
উত্তর : (A) i–d, ii–b, iii–c, iv–a

52. প্লেটোর 'রিপাবলিক' গ্রন্থের মতে আদর্শ রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রনেতা বা শাসক কে হবেন?
(A) অভিজ্ঞ রাজনীতিবিদ
(B) দার্শনিক
(C) বীর যোদ্ধা
(D) সমাজকর্মী
উত্তর: (B) দার্শনিক

53. সমাজবিজ্ঞানী চার্লস কুলির মতানুসারে পরিবার হল সমাজের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কী ধরনের গোষ্ঠী?
(A) গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী
(B) প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী
(C) প্রথাগত বহির্গোষ্ঠী
(D) উদ্দেশ্যভিত্তিক সংঘ
উত্তর: (B) প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী

54. রাষ্ট্রচিন্তার আকর গ্রন্থ 'পলিটিক্স' (Politics)-এর রচয়িতা কে?
(A) জন লক
(B) অ্যারিস্টটল
(C) প্লেটো
(D) নিকোলো ম্যাকিয়াভেলি
উত্তর: (B) অ্যারিস্টটল

55. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সম্প্রদায়গত মনোভাবের প্রধান তিনটি উপাদানের কথা বলেছেন। সেগুলি হল - আমরা মনোভাব, ভূমিকা-মনোভাব এবং আর একটি হল -
(A) স্বাজাত্যবোধ
(B) সামাজিক সংহতি
(C) শ্রেণি চেতনা
(D) নির্ভরতার মনোভাব
উত্তর: (D) নির্ভরতার মনোভাব

56. সামাজিক প্রেক্ষাপটে মানুষ প্রধানত প্রথা মেনে চলে ______ এবং আইন মেনে চলে ______।
(A) বাধ্যতামূলকভাবে, স্বতঃস্ফূর্তভাবে
(B) কৃত্রিমভাবে, সামাজিক বাধ্যবাধকতায়
(C) স্বতঃস্ফূর্তভাবে, বাধ্যতামূলকভাবে
(D) উদ্দেশ্যমূলকভাবে, প্রথাগতভাবে
উত্তর: (C) স্বতঃস্ফূর্তভাবে, বাধ্যতামূলকভাবে

57. 'আইনের শাসন' বলতে মূলত কী বোঝায়?
(A) শাসক বা সরকার ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে
(B) ধনী ও প্রভাবশালী ব্যক্তির ক্ষমতা আইনের উর্ধ্বে
(C) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আইনের চোখে সমান এবং একই আইনের অধীন
(D) কেবলমাত্র সাধারণ নাগরিকদের জন্যই আইন প্রযোজ্য, শাসকদের জন্য নয়
উত্তর : (C) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আইনের চোখে সমান এবং একই আইনের অধীন

58. 'রাষ্ট্র শ্রেণিশোষণের একটি যন্ত্রমাত্র।' - কথাটি বলেছেন-
(A) জঁ-জাক রুশো
(B) হেগেল
(C) কার্ল মার্কস
(D) মহাত্মা গান্ধী
উত্তর: (C) কার্ল মার্কস

59. প্রদত্ত উক্তিগুলির সত্য ও মিথ্যা নির্বাচন করো -
(i) রাষ্ট্রের অন্তর্গত সকল নাগরিকের জন্য আইন বাধ্যতামূলক।
(ii) সমাজজীবনে আইন ও প্রথা একে অপরের পরিপূরক।
(iii) আইন বিধিবদ্ধ ও লিখিত আকারে থাকে, কিন্তু প্রথা সাধারণত অলিখিত।
(iv) সমাজে প্রথার গুরুত্ব প্রতিষ্ঠানের তুলনায় বেশি।
বিকল্পসমূহ :
(A) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
(B) i-সত্য, ii-মিথ্যা, iii-সত্য, iv-মিথ্যা
(C) i-মিথ্যা, ii-সত্য, iii-মিথ্যা, iv-সত্য
(D) i-সত্য, ii-সত্য, iii-সত্য, iv-মিথ্যা
(A) i-সত্য, ii-সত্য, iii-মিথ্যা, iv-মিথ্যা
উত্তর : (D) i-সত্য, ii-সত্য, iii-সত্য, iv-মিথ্যা

60. সংঘের উপযুক্ত উদাহরণ হল -
(A) ভৌগোলিক দেশ বা রাষ্ট্র
(B) প্রথাগত অনুষ্ঠান বাড়ি
(C) বিদ্যালয়
(D) হাসপাতাল
উত্তর: (C) বিদ্যালয়

61. ক্লাব হল -
(A) সামাজিক সম্প্রদায়
(B) সামাজিক প্রথা
(C) সামাজিক প্রতিষ্ঠান
(D) সামাজিক সংঘ বা সমিতি
উত্তর: (D) সামাজিক সংঘ বা সমিতি

62. একটি ছোট্ট শিশুর কাছে মূলত কোনটিই সম্প্রদায় হিসেবে কাজ করে?
(A) বিদ্যালয়
(B) গ্রাম বা লোকালয়
(C) পরিবার
(D) ক্রীড়া সংঘ
উত্তর: (C) পরিবার

63. 'সাধারণত প্রথা কেবল আইনকে ধারণ করে না, তার পরিপূরণও করে, তাকে পরিণত হতে সাহায্য করে।'- উক্তিটি কাদের?
(A) অধ্যাপক গিসবার্ট
(B) ম্যাকাইভার ও পেজ
(C) জন ম্যাকেঞ্জি
(D) জেরমি বেন্থাম
উত্তর: (B) ম্যাকাইভার ও পেজ

64. সম্প্রদায়ের দুটি প্রধান ভিত্তির একটি হলো আঞ্চলিক ভিত্তি; অপর ভিত্তিটি কী?
(A) অর্থনৈতিক ভিত্তি
(B) রাজনৈতিক ভিত্তি
(C) মনস্তাত্ত্বিক ভিত্তি (স্বাজাত্যবোধ)
(D) আইনগত ভিত্তি
উত্তর: (C) মনস্তাত্ত্বিক ভিত্তি (স্বাজাত্যবোধ)

65. মানুষ সার্বভৌম শক্তির ভয়ে বাধ্য হয়ে মেনে চলে ______, অন্যদিকে সমাজ অনুমোদিত মূল্যবোধের খাতিরে স্বতঃস্ফূর্তভাবে অনুসরণ করে ______।
(A) প্রথা, আইন
(B) লোকাচার, প্রথা
(C) আইন, প্রথা
(D) সামাজিক অনুষ্ঠান, আইন
উত্তর: (C) আইন, প্রথা

66. সুনির্দিষ্ট কোনো বিশেষ স্বার্থ বা উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে মানুষ নিচের কোনটির সদস্য হয়?
(A) সামাজিক সম্প্রদায়
(B) প্রথাগত সমাজ
(C) সামাজিক সংঘ বা সমিতি
(D) যৌথ পরিবার
উত্তর: (C) সামাজিক সংঘ বা সমিতি

67. যে জনগোষ্ঠী মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণে সক্ষম তাকে কী বলা হয়?
(A) রাজনৈতিক দল
(B) সম্প্রদায়
(C) কৃত্রিম সংঘ
(D) স্বার্থবাহী গোষ্ঠী
উত্তর: (B) সম্প্রদায়

68. "রাষ্ট্র হল আইনের স্রষ্টা এবং সৃষ্টি"- বিখ্যাত এই উক্তিটি কার?
(A) আর্নেস্ট বার্কার
(B) জেমস উইলফোর্ড গার্নার
(C) ম্যাকাইভার
(D) ডি ডি রাফেল
উত্তর: (C) ম্যাকাইভার

69. বিবৃতি (A): সংঘ হচ্ছে একটি জনগোষ্ঠী।
কারণ (R): সংঘে কয়েকটি উদ্দেশ্যসাধনের জন্য জনগণ মিলিত হয়।

সঠিক বিকল্পটি নির্বাচন করো -
(A) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা
(B) A এবং R উভয়ই সত্য কিন্তু R হলো A-এর সঠিক ব্যাখ্যা নয়
(C) A সত্য কিন্তু R মিথ্যা
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর: (A) A এবং R উভয়ই সত্য এবং R হলো A-এর সঠিক ব্যাখ্যা

70. শ্রেণিদ্বন্দ্বই হল মানব সমাজের পরিবর্তনের মূল কারণ - এটি কার অভিমত?
(A) ভ্লাদিমির লেনিন
(B) ফ্রাইডরিখ এঙ্গেলস
(C) অগুস্ত কোঁৎ
(D) কার্ল মার্কস
উত্তর: (D) কার্ল মার্কস

71. নিচের কোনটি একটি সামাজিক সংঘ বা সমিতির উদাহরণ?
(A) ভৌগোলিক শহর
(B) সাধারণ গ্রাম
(C) হাসপাতাল
(D) প্রথাগত পরিবার
উত্তর: (C) হাসপাতাল

72. সমাজবিদ্যার তত্ত্বগত কাঠামোর সাপেক্ষে নিচের কোনটি একটি সামাজিক 'প্রতিষ্ঠান' (সংঘ নয়)?
(A) পরিবার
(B) রাষ্ট্র
(C) বিবাহ
(D) বিদ্যালয়
উত্তর: (C) বিবাহ

73. 'যে মানুষ সমষ্টিবন্ধ সামাজিক জীবনের অংশীদার হতে অক্ষম, সে হয় পশু, না হয় দেবতা।' অথবা, 'যে মানুষ সমাজে বাস করতে চায় না সে হয় পশু, না হয় দেবতা।'- কার বিখ্যাত উক্তি?
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) ম্যাকাইভার
(D) পেজ
উত্তর: (B) অ্যারিস্টটল

74. কোনো সামাজিক কাঠামোর সদস্যদের সংঘবদ্ধ গোষ্ঠী হিসেবে বিবেচনা করলে তা হবে ______, আর সেটিকে নির্দিষ্ট কর্ম-প্রক্রিয়া বা নিয়ম হিসেবে বিবেচনা করলে তা হবে ______।
(A) সামাজিক প্রথা, সামাজিক আইন
(B) সামাজিক সংস্থাহীন গোষ্ঠী, সামাজিক সম্প্রদায়
(C) সামাজিক সংঘ বা সমিতি, সামাজিক প্রতিষ্ঠান
(D) লোকনীতি, লোকাচার
উত্তর: (C) সামাজিক সংঘ বা সমিতি, সামাজিক প্রতিষ্ঠান

75. সমাজ গঠনের মূল একক / উপাদানকে বলা হয় -
(A) সামাজিক সংঘ
(B) সামাজিক সম্প্রদায়
(C) পরিবার
(D) সামাজিক গোষ্ঠী
উত্তর: (C) পরিবার

76. বিবৃতি [A]: মন্দির, মসজিদ বা গির্জা হলো এক একটি সম্প্রদায়।
কারণ [R]: মানুষ কেবল বিশেষ ধর্মীয় উদ্দেশ্য ও প্রার্থনা নিষ্পত্তির জন্যই মন্দির বা মসজিদে সমবেত হয়।

সঠিক বিকল্পটি বেছে নাও -
(A) A এবং R উভয়ই সম্পূর্ণ সত্য
(B) A মিথ্যা কিন্তু R সত্য
(C) A সত্য কিন্তু R মিথ্যা
(D) A এবং R উভয়ই সম্পূর্ণ মিথ্যা
উত্তর: (B) A মিথ্যা কিন্তু R সত্য

77. যেসব সামাজিক লোকাচারের সাথে সমাজের ভালো-মন্দ বা নৈতিকতা যুক্ত থাকে এবং যেগুলি মানা বাধ্যতামূলক, সেগুলিকে 'লোকনীতি' কে বলেছেন ?
(A) উইলিয়াম সামনার
(B) ম্যাকাইভার ও পেজ
(C) অধ্যাপক গিসবার্ট
(D) ইমিল দুর্খেইম
উত্তর: (A) উইলিয়াম সুমনার

78. বিবৃতি (A): কলেজের ছাত্র ইউনিয়ন হল স্বল্পকালীন স্থায়ী গোষ্ঠী।
বিবৃতি (B): পরিবার হলো মানব সমাজের প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী।

বিকল্পসমূহ :
(A) বিবৃতি A সত্য এবং বিবৃতি B মিথ্যা
(B) A এবং B উভয় বিবৃতিই সম্পূর্ণ মিথ্যা
(C) A এবং B উভয় বিবৃতিই সম্পূর্ণ সত্য
(D) বিবৃতি A মিথ্যা এবং বিবৃতি B সত্য
উত্তর: (C) A এবং B উভয় বিবৃতিই সম্পূর্ণ সত্য

79. 'নির্দিষ্ট অঞ্চল' ও 'স্বাজাত্যবোধ'- বৈশিষ্ট্য দুটি কীসের ভিত্তি?
(A) গণতান্ত্রিক রাষ্ট্র
(B) সামাজিক সংহতি
(C) সম্প্রদায়
(D) সামাজিক সংঘ
উত্তর: (C) সম্প্রদায়

80. রাজনৈতিক দল, পেশাদারি সংস্থা বা শ্রমিক সংগঠন প্রভৃতি সামাজিক কাঠামোগুলোকে কী বলা হয়?
(A) প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী
(B) অসংগঠিত অন্তর্গোষ্ঠী
(C) গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী
(D) প্রথাগত সম্প্রদায়
উত্তর: (C) গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী

81. বিবৃতি [A]: ব্যক্তি-অভ্যাস এবং সামাজিক প্রথা এক নয়।
কারণ [R]: প্রথা হলো সুনির্দিষ্ট সামাজিক বিষয়, কিন্তু অভ্যাস হলো মূলত ব্যক্তির নিজস্ব মানসিক বিষয়।

বিকল্পসমূহ :
(A) A এবং R উভয়ই সম্পূর্ণ মিথ্যা
(B) A সত্য কিন্তু R মিথ্যা
(C) A এবং R উভয়ই সম্পূর্ণ সত্য
(D) A মিথ্যা কিন্তু R সত্য
উত্তর: (C) A এবং R উভয়ই সম্পূর্ণ সত্য

82. 'ছোটো অথবা বড়ো যে-কোনো জনসমষ্টির সদস্যরা যখন নির্দিষ্ট একটি বা একাধিক স্বার্থসাধনের উদ্দেশ্যে মিলিত হয়, তখন সেই জনসমষ্টিকে সম্প্রদায় বলে।'- উক্তিটি কার?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) জন ম্যাকেঞ্জি
(C) উইলিয়াম লিলি
(D) জন স্টুয়ার্ট মিল
উত্তর: (A) ম্যাকাইভার ও পেজ

83. সার্বভৌম রাষ্ট্র কর্তৃক প্রণীত, নির্ধারিত ও সর্বজনীনভাবে প্রযুক্ত বাধ্যবাধকতামূলক নিয়মাবলীকে কী বলা হয়?
(A) প্রথা বা আচার
(B) সামাজিক সংহতি
(C) আইন
(D) লোকনীতি
উত্তর: (C) আইন

84. মানুষ রাজনৈতিক প্রাণী - বলেছেন -
(A) প্লেটো
(B) টমাস হব্‌স
(C) অ্যারিস্টটল
(D) জন লক
উত্তর: (C) অ্যারিস্টটল

85. স্তম্ভ-A ও স্তম্ভ-B মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো-
স্তম্ভ-A           স্তম্ভ-B

(I) কৃষ্টিমূলক প্রতিষ্ঠান (a) গ্রাম ও শহরের জনসমষ্টি
(II) সংঘ (b) খেলাধুলার ক্লাব (যেমন ফুটবল/ক্রিকেট)
(III) সামাজিক অনুষ্ঠান (c) শিক্ষা ও সংগীতচর্চা
(IV) সম্প্রদায় (d) পরিবার ও বিবাহব্যবস্থা
বিকল্পসমূহ :
(A) I-c, II-b, III-d, IV-a
(B) I-b, II-c, III-a, IV-d
(C) I-a, II-d, III-b, IV-c
(D) I-d, II-a, III-c, IV-b
উত্তর : (A) I-c, II-b, III-d, IV-a

86. Two Treatises of Civil Government' গ্রন্থটির প্রণেতা কে?
(A) টমাস হব্‌স
(B) জন লক
(C) জঁ-জাক রুশো
(D) আর্নেস্ট বার্কার
উত্তর: (B) জন লক

87. অধ্যাপক গিসবার্টের মতানুসারে সমাজদর্শনের দুটি প্রধান দিক হলো - একটি জ্ঞানগত বা বর্ণনামূলক দিক এবং অপরটি কী?
(A) ব্যাবহারিক বা প্রয়োগমূলক দিক
(B) ইতিহাসভিত্তিক দিক
(C) মূল্যসূচক বা আদর্শমূলক দিক
(D) বিজ্ঞানভিত্তিক বস্তুনিষ্ঠ দিক
উত্তর: (C) মূল্যসূচক বা আদর্শমূলক দিক

88. 'সামাজিক অনুষ্ঠান'-এর অপর নাম কী?
(A) সামাজিক সংঘ
(B) সামাজিক প্রতিষ্ঠান
(C) অসংগঠিত জনসমষ্টি
(D) স্থানীয় সম্প্রদায়
উত্তর : (B) সামাজিক প্রতিষ্ঠান

89. সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা বিধানের জন্য সরকার কর্তৃক নির্ধারিত বিধিবদ্ধ নিয়মাবলীকে কী বলে?
(A) সামাজিক প্রথা
(B) লোকনীতি
(C) আইন
(D) ধর্মীয় অনুশাসন
উত্তর: (C) আইন

90. কার দর্শনে 'দার্শনিক রাজা' বা বিজ্ঞ শাসকের ধারণাটি পাওয়া যায়?
(A) সোক্রেটিস
(B) অ্যারিস্টটল
(C) প্লেটো
(D) মার্সিলিও অফ পাদুয়া
উত্তর: (C) প্লেটো

91. রাষ্ট্রের উৎপত্তি, রাজনৈতিক ক্রমবিকাশ, সার্বভৌম ক্ষমতা ও কার্যাবলীর মূল তত্ত্ব দর্শনের কোন শাখায় আলোচিত হয়?
(A) সমাজদর্শন
(B) রাষ্ট্রদর্শন
(C) নীতিদর্শন
(D) সমাজবিজ্ঞান
উত্তর : (B) রাষ্ট্রদর্শন

92. আইনকে 'সাধারণ ইচ্ছার' প্রকাশ কে বলেছেন?
(A) জন লক
(B) জঁ-জাক রুশো
(C) টমাস হব্‌স
(D) কার্ল মার্কস
উত্তর: (B) জঁ-জাক রুশো

93. সামাজিক গোষ্ঠীকে প্রধানত দুটিভাগে ভাগ করা হয়; সেগুলি কী কী ?
(A) প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী এবং গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী
(B) অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী
(C) স্থায়ী গোষ্ঠী এবং অস্থায়ী গোষ্ঠী
(D) সরল গোষ্ঠী এবং জটিল গোষ্ঠী
উত্তর : (A) প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী এবং গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী

94. প্রদত্ত কোনটি রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য নয় ?
(A) নির্দিষ্ট ভূখণ্ড
(B) সার্বভৌমত্ব
(C) জনসমষ্টি
(D) সার্বজনীন শিক্ষা
উত্তর : (D) সার্বজনীন শিক্ষা

95. ম্যাকাইভার সমাজসম্মত উপায়ে আহার করা, শিষ্টাচার রক্ষা করা, সন্তান লালন-পালন ও প্রবীণদের যত্ন নেওয়া ইত্যাদি সামাজিক আচরণকে কী বলেছেন?
(A) সামাজিক আইন
(B) সামাজিক প্রতিষ্ঠান
(C) সামাজিক প্রথা
(D) সামাজিক সংঘ
উত্তর: (C) সামাজিক প্রথা

96. রাষ্ট্রের অহস্তান্তরযোগ্য বৈশিষ্ট্য হল -
(A) ভৌগোলিক ভূখণ্ড
(B) সার্বভৌমত্ব
(C) জনসংখ্যা
(D) আন্তর্জাতিক স্বীকৃতি
উত্তর: (B) সার্বভৌমত্ব

97. কার মতে, "রাষ্ট্র হল মূলত শাসকশ্রেণীর শোষণের একটি যন্ত্র, যা সমাজে অর্থনৈতিক বৈষম্য টিকিয়ে রাখে"?
(A) কার্ল মার্কস
(B) ইমানুয়েল কান্ট
(C) জঁ-জাক রুশো
(D) হেগেল
উত্তর: (A) কার্ল মার্কস

98. 'আইন হল সার্বভৌমের নির্দেশ' - কার বিখ্যাত উক্তি?
(A) জন অস্টিন
(B) টমাস হব্‌স
(C) কার্ল মার্কস
(D) ফ্রান্সিস বেকন
উত্তর: (A) জন অস্টিন

99.'পরিবার' হলো একটি সামাজিক সংঘ বা সমিতি, আর কোনটি হলো তার সামাজিক প্রতিষ্ঠান?
(A) সন্তান উৎপাদন
(B) বিবাহ
(C) বংশরক্ষা
(D) জ্ঞাতিসম্পর্ক
উত্তর: (B) বিবাহ

100. রাষ্ট্রশক্তির উৎস হল -
(A) রাজনৈতিক দল
(B) নাগরিক বা জনগণ
(C) আমলাতন্ত্র
(D) শাসন বিভাগ
উত্তর: (B) নাগরিক বা জনগণ

101. "মানুষের প্রকৃতি হল সমাজবদ্ধভাবে জীবনযাপন করা"- কার মত?
(A) প্লেটো
(B) অ্যারিস্টটল
(C) জন লক
(D) ডি ডি রাফেল
উত্তর: (B) অ্যারিস্টটল

102. কার মতে, সমাজ অনুমোদিত অভ্যাসগত ক্রিয়াকলাপই হলো আচার বা প্রথা?
(A) ম্যাকাইভার ও পেজ
(B) অধ্যাপক গিসবার্ট
(C) জন ম্যাকেঞ্জি
(D) ফ্রাঙ্কলিন গিডিংস্
উত্তর: (B) অধ্যাপক গিসবার্ট

103. প্লেটো নির্দেশিত 'আদর্শ রাষ্ট্র'-এর বিস্তারিত বিবরণ কোন গ্রন্থ থেকে জানা যায়?
(A) দ্য প্রিন্স
(B) দ্য রিপাবলিক
(C) দ্য পলিটিক্স
(D) দ্য সোশ্যাল কন্ট্রাক্ট
উত্তর: (B) দ্য রিপাবলিক

❖ সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ এর PDF ফাইল

File Details :
PDF Name : সমাজ ও রাষ্ট্রদর্শন MCQ PDF
Size : 1.1 MB
No. of Pages : 8
Mode : Read-only (Online)
🔗 Link : Click here To View PDF

জরুরি তথ্য : এই PDF ফাইলটি আগামীকাল Upload করে দেওয়া হবে।
❖ লেখকের শেষ কথা : আজকের এই পর্বে ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শনের 'সমাজ ও রাষ্ট্রদর্শন' অধ্যায় থেকে 103 টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা MCQ শেয়ার করা হো। পরীক্ষায় সেরা প্রস্তুতি ও নিশ্চিত কমনের জন্য WBCHSE-এর নতুন সিলেবাস অনুযায়ী তৈরি আমাদের 'ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন সাজেশন ই-বুক (PDF)'-টি সংগ্রহ করতে পারো। ই-বুকটি কিনতে ওয়েবসাইটের 'Menu' অপশনে ক্লিক করো অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করো।
আরো পড়ুন প্রশ্নোত্তর
1. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার ইতিহাস Mock Test [Part-4] Click here
2. ক্লাস 12 আত্মহত্যা ও কৃপাহত্যা থেকে MCQ Click here
3. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার দর্শন Mock Test [Part-3] Click here
4. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর Click here
5. ক্লাস 12 তৃতীয় সেমিস্টার পরিবেশবিদ্যা Mock Test [Part-2] Click here
Regards,
WB Semester Team
Registered under MSME, Govt. of India
E-Book Publisher & Digital Learning Platform
© WB Semester | All Rights Reserved
📩 Email : wbsemester.help@gmail.com
Thank You !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.